Home জাতীয় নদীর নামেই পদ্মা সেতুর নামকরণ করে প্রজ্ঞাপন জারি

নদীর নামেই পদ্মা সেতুর নামকরণ করে প্রজ্ঞাপন জারি

10

 

ঢাকা অফিস।।

পদ্মা নদীর না‌মেই সেতুর নামকরণ চূড়ান্ত করে প্রজ্ঞাপন জা‌রি করেছে সরকার। রোববার সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সেতু বিভাগ উন্নয়ন অধিশাখার উপসচিব মো. আবুল হাসান স্বাক্ষরিত এ প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, সেতু বিভাগের অধীন বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ কর্তৃক বাস্তবায়নাধীন ‘পদ্মা বুহুমুখী সেতু নির্মাণ প্রকল্প’র আওতায় মুন্সীগঞ্জ জেলার মাওয়া এবং শরীয়তপুর জেলার জাজিরা প্রান্ত সংযোগকারী পদ্মা নদীর ওপর নির্মিত সেতুটি সরকার ‘পদ্মা সেতু’ নামে নামকরণ করলো।

জনস্বার্থে এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।