Home আঞ্চলিক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪১ তম শাহাদাৎ বার্ষিকীতে বিএনপির ৮ দিনের কর্মসূচি

প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪১ তম শাহাদাৎ বার্ষিকীতে বিএনপির ৮ দিনের কর্মসূচি

18

খবর বিজ্ঞপ্তি।।

আজ ৩০ মে, মহান স্বাধীনতার ঘোষক, রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা, আধুনিক বাংলাদেশের রূপকার, বাংলাদেশী জাতীয়তাবাদের প্রবক্তা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তর এঁর ৪১তম শাহাদাৎ বার্ষিকী। ১৯৮১ সালের এই দিনে চট্টগ্রাম সার্কিট হাউজে দেশবিরোধী ঘাতক চক্রের ষড়যন্ত্রে একদল বিপথগামী সেনা সদস্যের হাতে নিহত হন জিয়াউর রহমান। থমকে যায় উন্নয়ন ও উৎপাদনের রাজনীতির চাকা। শোকের সাগরে আচ্ছন্ন হয় গোটা জাতি। শুধু বাংলাদেশের কোটি জনতাই নন, জিয়ার মৃত্যুতে শোকাহত হন বিশ্ব নেতৃবৃন্দ। রাজধানীর শেরে বাংলা নগরে মরহুম জিয়াউর রহমানের জানাজায় লাখো মুসল্লির অংশগ্রহণ ছিল স্মরণকালের বৃহত্তম।
জিয়াউর রহমানের মৃত্যুর পর তার সহধর্মীনি বেগম খালেদা জিয়া বিএনপির হাল ধরেন। তার নেতৃত্বে বিএনপি তিন দফায় দেশ পরিচালনা করে। জনগনের ভোটের অধিকার কেড়ে নিয়ে রাতের ভোটের সরকার দীর্ঘ এক যুগ রাষ্ট্রক্ষমতা দখলে রেখে বিরোধী মতকে দমনে পৈশাচিক নির্যাতন নিপীড়ন চালাচ্ছে। তবু জনগনের অকুন্ঠ ভালোবাসা, সমর্থন ও লাখো নেতাকর্মীর আত্মত্যাগের মধ্য দিয়ে বিএনপি আজ দেশের সর্বাধিক জনপ্রিয় রাজনৈতিক সংগঠনে পরিণত হয়েছে। প্রতিহিংসার রাজনীতির শিকার হয়ে নির্বাসিত জীবনে থেকেও শক্ত হাতে দলের হাল ধরে রেখেছেন জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সুযোগ্য উত্তরসুরি দেশনায়ক তারেক রহমান।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর ৪১‘ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে ৮ দিনের কর্মসূচি গ্রহণ করেছে খুলনা মহানগর ও জেলা বিএনপি। কর্মসূচির প্রথম দিনে আজ ৩০ মে সোমবার সূর্যোদয়ের সাথে সাথে সকল দলীয় কার্যালয়ে দলীয় পতাকা অর্ধ্বনমিতকরণ, কালো পতাকা উত্তোলন ও কালো ব্যাচ ধারণ করা হবে। সকাল সাড়ে ১০টায় মহানগর বিএনপি’র উদ্যোগে দলীয় কার্যালয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল। বেলা ১১টায় দলীয় কার্যালয়ের সামনে দু:স্থদের মাঝে খাবার বিতরণ। এরপর পর্যায়ক্রমে নগরীর ৫টি থানা, ৩১টি ওয়ার্ড ও ৩টি ইউনিয়ন সহ বিভিন্ন স্থানে দোয়া ও তবারক বিতরণ কার্যক্রম পরিচালতি হবে।
এছাড়া ৩১ মে (মঙ্গলবার) মহানগর বিএনপি’র উদ্যোগে বিকাল ৪টায় প্রেসক্লাব লিয়াকত আলী মিলনায়তনে “স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র সুরক্ষায় শহীদ জিয়ার ভূমিকা” শীর্ষক আলোচনা সভা ও “প্রথম বাংলাদেশ”র মোড়ক উন্মোচন। ০১ জুন (বুধবার) মহানগর বিএনপি’র কার্যালয়ে বেলা ১১ টায় জাতীয়তাবাদী ছাত্রদল, মহানগর শাখার উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি। ২ জুন (বৃহস্পতিবার) জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাসের উদ্যোগে বিকাল ৩টায় খুলনা প্রেসক্লাব মিলনায়তনে শিশু কিশোরদের চিত্রাংকন প্রতিযোগিতা ও আলোচনা সভা। ০৩ জুন (শুক্রবার) খুলনা মহানগর বিএনপি কার্যালয়ে বিকাল ৪টায় মহানগর শ্রমিক দলের আলোচনা সভা। ০৪ জুন (শনিবার) মহানগর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিকাল ৪টায় খুলনা প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা। ০৫ জুন (রবিবার) মহানগর যুবদলের উদ্যোগে বিকাল ৪টায় খুলনা প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা। ০৮ ( বুধবার) মহানগর মহিলা দলের উদ্যোগে বিকাল ৪টায় দলীয় কার্যালয়ে আলোচনা সভা। #