Home আঞ্চলিক মোংলায় লাইসেন্স বিহীন ও লাইসেন্স নবায়ন না থাকায় ১১টি ডায়াগনস্টিক সেন্টার ও...

মোংলায় লাইসেন্স বিহীন ও লাইসেন্স নবায়ন না থাকায় ১১টি ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিক সিলগালা

20

 

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি ।।
মোংলায় অবৈধ, লাইসেন্স বিহীন ও লাইসেন্স নবায়ন না থাকায় ১১টি ডায়াগনস্টিক সেন্টার এবং ক্লিনিক সিলগালা করে দিয়েছেন স্থানীয় প্রশাসন। স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী রবিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কমলেশ মজুমদার এ অভিযান পরিচালনা করে এগুলো সিলগালা করে দেন। এ সময় পৌর শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৮ টি ও দিগরাজ শিল্প এলাকার ৩টি ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিক সিলগালা করে দেয়া হয়। দিনভর এ অভিযানে উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদারের সাথে ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মকবুল হাসানসহ পুলিশের কর্মকর্তা ও সদস্যরা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদার বলেন, সরকারের নির্দেশনা মোতাবেক সকল অবৈধ, লাইসেন্স বিহীন ও লাইসেন্স নবায়ন নেই এমন ১১টি ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিক সিলগালা করে দেয়া হয়েছে। একটিও অবৈধ ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিক বাকী থাকা পর্যন্ত এ অভিযান চলমান থাকবে বলেও জানিয়েছেন তিনি।