নগরীর ২৪নং ওয়ার্ডের কর্মহীন ৫০টি পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ
স্টাফ রিপোর্টার
প্রাণঘাতি করোনা ভাইরাসের কারণে নগরীর ২৪নং ওয়ার্ডের কর্মহীন নি¤œ আয়ের ৫০টি পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন দুদকের পিপি অ্যাডভোকেট শেখ সেলিম আল আজাদ। শুক্রবার রাত ১০টার দিকে ওয়ার্ডের বাগমারা হিন্দুপাড়ার নিজ উদ্যোগে তিনি অসহায়দের বাড়িতে বাড়িতে খাদ্যসামগ্রী পৌছে দেন।
অ্যাডভোকেট শেখ সেলিম আল আজাদ জানান, প্রাণঘাতি করোনা ভাইরাসের সংকটের কারণে আজ প্রান্তিক জনগোষ্ঠির জীবন-জীবিকা ধারণ করা আস্তে আস্তে কঠিন হয়ে যাচ্ছে। এখন প্রয়োজন তাদের জন্য বিভিন্ন এলাকায় জরুরি ভিত্তিকে খাদ্রসামগ্রী নিয়ে এগিয়ে আসা। এগিয়ে আসতে হবে রাস্ট্র, রাজনৈতিক দল, সামাজিক পেশাজীবী সংগঠন ও ব্যাক্তি সবাইকে। দেশে এ পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ২১৪৪, মৃত্যু ৮৪জন। দেশের জনগণকে কিভাবে এ মহাদুর্যোগ থেকে রক্ষা করা যায়, সেটাই এখন সকলের চিন্তা করা উচিত। আর এ কারণেই ওয়ার্ডের কর্মহীন নি¤œ আয়ের মানুষদের সাহায্যের চেষ্টা করছি। তিনি আরো জানান, গত ৩০মার্চ থেকে ওয়ার্ডবাসীদের খাদ্রসামগ্রী সহায়তা দেয়া হচ্ছে। এ কার্যক্রম অব্যাহত থাকবে।
খাদ্রসামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন শিক্ষানবীস আইনজীবী সাগর বিশ্বাস ও মোস্তাফিজুর রহমান, সুকুমার বাবু, টিকেন বাবু, আওয়ামীলীগ নেতা আসমত আলিসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।
সাতক্ষীরায় চলছে সেনাবাহিনী ও পুলিশসহ আইনশৃংখলা বাহিনীর টহল, জেলায় ২০ লক্ষাধিক টাকা জরিমানা
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরায় করোনো পরিস্থিতি মোকাবেলায় জনসমাগম কমিয়ে সাধারণ মানুষকে ঘরে ফেরাতে জেলাব্যাপী অভিযান চালাচ্ছে সেনাবাহিনী, পুলিশ ও র্যাবসহ আইনশৃংখলা বাহিনীর সদস্যরা। চলছে মাইকিং, ভ্রাম্যমান আদালতের অভিযান ও দেয়া হচ্ছে জীবাণুনাশক স্প্রে। বসানো হয়েছে শহরের বিভিন্ন প্রবেশদ্বারে চেকপোষ্ট। এতকিছুর পরও সাধারন মানুষ যেন কোন বাধাই মানতে চাচ্ছেননা। প্রতিদিনই তারা বিভিন্ন অজুহাতে ঘরের বাইরে বের হচ্ছেন। আজও শহরের বিভিন্ন সড়কে সাধারন মানুষকে সামাজিক দূরত্ব না মেনে চলাচল করতে দেখা গেছে।
এদিকে, সামাজিক দূরত্ব না মেনে অহেতুক ঘোরাঘুরি ও সন্ধ্যা ৬ টার পরে দোকান খোলা রাখার অপরাধে জেলায় গত ২৪ ঘণ্টায় ২৫ জনকে ১৫ হাজার ৬০০ টাকা জরিমানা করা হয়েছে। জেলার বিভিন্ন স্থানে ভ্রাম্যমান আদালতের অভিযানে আজ পর্যন্ত মোট ১ হাজার ৯৪৮ টি মামলায় প্রায় ২০ লক্ষাধিক টাকা জরিমানা আদায় করা হয়েছে।
রূপসায় জেলা বিএনপি’র খাদ্যসামগ্রী বিতরণ
খবর বিজ্ঞপ্তি
প্রাণঘাতি করোনা ভাইরাসের কারণে দেশ আজ জাতীয় দুর্যোগ মুখে দাঁড়িয়ে রয়েছে। দেশ স্বাধীন হওয়ার পর থেকে এ দেশের মানুষ অনেক দুর্যোগ মোকাবেলা করেছে। ইনশাল্লাহ্ এবার তা মোকাবেলা করতে সবার সাহায্যে নিয়ে সক্ষম হব। এ সংকট শুধু আমাদের দেশের নয়, বিশ্বব্যাপি মহামারি আকার ধারণ করেছে। করোনা এমন এক ধরণের ভাইরাস, যা খালি চোঁখে দেখা যায় না। কিন্তু তা অনেক শক্তিশালী। যা মানুষকে ধীরে ধীরে ধ্বংস করে দিচ্ছে। শুধু খাদ্য দিয়ে সহযোগিতা করলে হবে না, অর্থ, সাহস, মনোবল দিয়ে পাশে থেকে সাহায্যে করতে হবে। বিএনপি’কে দল মত নির্বিশেষে সকলকে সাহায্যে করতে হবে। নি¤œ আয়ের প্রতিটি পরিবারকে সাহায্যের আওতায় আনতে হবে। এ সমস্য শুধু জেলা বিএনপি’র একার পক্ষে সমাধান করা সম্ভব নয়। এজন্য জেলার প্রতিটি ওয়ার্ড, থানা ও অঙ্গ দলকে এগিয়ে আসতে হবে এই দুর্যোগময় মুহুর্তে। করোনা ভাইরাসে যারা এ পর্যন্ত মৃত্যুবরণ করেছে তাদের আত্মার মাগফেরাত ও যারা অসুস্থ হয়ে চিকিৎসা নিচ্ছে তাদের দ্রুত সুস্থতা কামনা এবং বর্তমান এ সমস্যাকে ছোট করে না দেখে সবাইকে সাধ্যমত সহযোগিতার আহবান জানান তিনি।
গতকাল শনিবার দুপুরে রূপসা উপজেলার দেয়াড়া ইউনিয়নের বটতলার মোড়ে জেলা বিএনপি’র নেতৃবৃন্দের নিজেদের অর্থয়ানে নি¤œ আয়ের মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণকালে উপরোক্ত কথাগুলো বলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, নগর বিএনপি’র সভাপতি ও সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু। এসময় উপস্থিত ছিলেন শেখ আব্দুর রশিদ, আনিসুর রহমান, হাসানুর রশিদ মিরাজ, নাজমুস সাকিব পিন্টু, শেখ আজগর আলি, এনামুল হক সজল, আব্দুর রহমান, মনিরুজ্জামান লেলিন, সাইফুল ইসলাম শামীম, সিরাজুল ইসলাম, রাজিব, আল আমিন জনি, মেজবাহ উদ্দিন, আব্দুল হান্নান, তারেক মৃধা, আব্বাস প্রমুখ।
নড়াইলে ছাত্রলীগ বাড়ি বাড়ি খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছে
নড়াইল প্রতিনিধি
বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী পৌঁছে দেয়ার কার্যক্রম শুরু করেছে জেলা ছাত্রলীগ। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে কর্মহীন হয়ে পড়া অসহায়, দুস্থদের বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী পৌঁছে দেয়ার কার্যক্রম শুরু করেছে জেলা ছাত্রলীগ। জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা নিজেদের পরিবারের কাছ থেকে আর্থিক সহায়তা নিয়ে যারা তাদের দুরাবস্থার কথা কারো কাছে বলতে পারছেন না তাদের বাড়িতে গিয়ে এ খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছে। এছাড়া দুটি হটলাইনে ফোন করলে গোপনে অস্বচ্ছল ছাত্রলীগ নেতাকর্মীদের বাড়িতেও সামগ্রী পৌঁছে দেয়ার ব্যবস্থা করা হচ্ছে। শুধু তাই নয় সদর ও লোহাগড়া উপজেলায় ৭২জন স্বেচ্ছাসেবক কর্মীকে সংঘঠিত করা হয়েছে। এসব স্বেচ্ছাসেবকরা জেলার বিভিন্ন প্রবেশ মুখে পাহারা দিচ্ছে। কেউ এসব সড়ক দিয়ে প্রবেশ করলে তাদের হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত জীবাণুমুক্ত করার ব্যবস্থা করা হয়েছে। যাতে মানুষ জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের না হয়, বাইরের জেলা হতে নড়াইলে প্রবেশ করলে যাতে হোম কোয়ারেন্টিনে থাকে তার ব্যবস্থা করা ইত্যাদি।
জেলা ছাত্রলীগের সভাপতি চঞ্চল শাহরিয়ার মিম ও সাধারণ সম্পাদক রকিবুজ্জামান পলাশ বলেন, বঙ্গবন্ধুর আদর্শ, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুপ্রেরণা এবং নড়াইল-২ আসনের এমপি মাশরাফি বিন মোর্তুজার সাহায্য সহযোগিতায় আমরা সাধারণ মানুষের পাশে থাকব। এ পর্যন্ত ছাত্রলীগ ৫শ পরিবারকে খাদ্য সামগ্রী দিয়েছে। যতদিন এই দুর্যোগ না কাটবে ততদিন ছাত্রলীগ অসহায় ও দুস্থ মানুষের পাশে থাকবে। তারা আরও বলেন, অনেক অস্বচ্ছল ছাত্রলীগ নেতাকর্মী আছে যারা সব সময় রাজপথে থাকে কিন্তু নিজেদের অসহায়ত্বের কথা বলতে পারে না, তাদের জন্য দুটি হটলাইনের (০১৭২৮-৬৮৮৬৪০, ০১৭১২-৪৬০৫৫০) ব্যবস্থা করা হয়েছে। এই দুটি নম্বরে ফোন করলে গোপনে পৌঁছে দেয়া হচ্ছে অস্বচ্ছল ছাত্রলীগ নেতাকর্মীদের বাড়িতে।
চিতলমারীর তেলকা-ে দুই নেতাকে দল থেকে অব্যাহতি
চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের চিতলমারীতে টিসিবি’র তেল কালোবাজারে বিক্রির অভিযোগে চিতলমারীর টিসিবি’র ডিলার, ১ নম্বর বড়বাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. জাহাঙ্গীর আলম ও সাব ডিলার উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মো. মিলন মাঝিকে দল থেকে সাময়িক ভাবে বহিস্কার করা হয়েছে। শুক্রবার বিকালে চিতলমারী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. বাবুল হোসেন খান ও সাধারণ সম্পাদক পীযূষ কান্তি রায়ের স্বাস্থ্য ক্ষতির পত্রে ১নম্বর বড়বাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. জাহাঙ্গীর আলমকে সাময়িক অব্যাহতি প্রদান করা হয়। অপরদিকে বাগেরহাট জেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক এস এম সোয়েল ও যুগ্ম- আহ্বায়ক আব্দুল কাদের এবং বিশ্বজিত সরকার স্বাক্ষরিত পত্রে চিতলমারী উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মো. মিলন মাঝিকে দল এ অব্যাহতি প্রদান করা হয়। প্রসঙ্গত, গত বৃহস্পতিবার ১১ টায় গোপন সংবাদের ভিত্তিতে চিতলমারী উপজেলা নির্বাহী অফিসার মো. মারুফুল আলম ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল আফরোজ স্বর্ণা যৌথভাবে এ অভিযান পরিচালনা করে সদর বাজারের আবির স্টোর থেকে ৯২ লিটার টিসিবি’র পুষ্টি সয়াবিন তেল উদ্ধার করেন। এ সময় কালোবাজারের মাধ্যমে টিসিবি’র পন্য মজুদ ও বিক্রয় করার অপরাধে ওই প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা অর্থদ- করা হয়।
কুষ্টিয়ায় ফার্মেসিকে ২ লাখ টাকা জরিমানা
কুষ্টিয়া প্রতিনিধি
মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রিসহ বিভিন্ন অপরাধের দায়ে কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড় এলাকায় এক ফার্মেসিকে দুই লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (১৮ এপ্রিল) দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সবুজ হাসান ও রিজু তামান্না ভ্রাম্যমাণ অভিযানের নেতৃত্ব দেন। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় বিসমিল্লাহ ফার্মেসিতে অভিযান চালানো হয়। এসময় সেখানে মেয়াদোত্তীর্ণ ওষুধ এবং বিক্রয় নিষিদ্ধ ফিজিশিয়ান স্যাম্পল বিক্রি ও সংরক্ষণের দায়ে ফার্মেসির মালিক আশরাফুল হককে দুই লাখ টাকা জরিমানা, অনাদায়ে এক মাসের কারাদ- দেওয়া হয়। অভিযানকালে জেলা সিভিল সার্জনের প্রতিনিধি ও ওষুধ প্রশাসনের প্রতিনিধিসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
ধান কাটা হবে মেশিনে
খুলনাঞ্চল রিপোর্ট
যশোর জেলায় চলতি মৌসুমে ১ লাখ সাড়ে ৫৪ হাজার হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। আবহাওয়া ভালো থাকায় এবার বোরোর ব্যাপক ফলন হয়েছে। কয়েকদিন পরেই এই ধান কাটা শুরু করতে হবে। কিন্তু করোনাভাইরাসের জন্য দেশে চলমান অচলাবস্থার মধ্যে শ্রমিকের সঙ্কট দেখা দিতে পারে। এমন সঙ্কটের সময়ে কৃষকদের আশার আলো দেখাচ্ছে জেলার কৃষি বিভাগ। কৃষি সম্প্রসারণ অধিদফতরের যশোর কার্যালয় সূত্র জানায়, ধান কাটার জন্য সরকারের তরফ থেকে এ বছর ২৪টি হার্ভেস্টার মেশিনের বরাদ্দ দেয়া হয়েছে। জেলায় আগের বরাদ্দের আরও বেশ কিছু ধান কাটার মেশিন রয়েছে। মোট ৬২টি হারভেস্টার মেশিন দিয়ে জেলার কৃষকদের সব ধান কেটে দেয়া হবে। কৃষি সম্প্রসারণ অধিদফতর যশোরের উপপরিচালক ড. আকতারুজ্জামান জানান, ধান কাটার জন্য কৃষকদের হারভেস্টার মেশিন দিয়ে সহযোগিতা করা হবে। এক্ষেত্রে মেশিনটি পরিচালনার জন্য তেল খরচ দিয়ে ধান কাটার সুবিধা নিতে পারবেন কৃষক।
সূত্র জানায়, এরপরও প্রয়োজন হলে কৃষি বিভাগের তত্ত্বাবধায়নে করোনা পরীক্ষা সম্পন্ন করে বাইরের জেলা থেকে ধান কাটার জন্য শ্রমিকও আনা হবে।
সিপিডি: বেড়েছে নারী নির্যাতন ও গর্ভধারণ
খুলনাঞ্চল রিপোর্ট
কোভিডের জেরে গোটা বিশ্ব এখন স্থম্ভিত। দেশে দেশে চলছে লকডাউন। যার ফলে গৃহবন্দি হয়ে পড়েছে জনগণ। আর গৃহবন্দি থাকার ফলে নারীর প্রতি সহিংসতা বেড়েছে। ব্রিটিশ গণমাধ্যম বিবিসিতে এ নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়। এবার এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক ও সেন্টার ফর পলিসি ডায়লগের (সিপিডি) সম্মানীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য জানালেন সেই একইমত। তিনি বলেন, কোভিডের সংক্রমণ রোধে লকডাউন ঘোষণায় নারী নির্যাতন ও গর্ভধারণ বেড়েছে। শনিবার (১৮ এপ্রিল) প্ল্যাটফর্ম ফেসবুক পেজে ‘কোভিড-১৯ মোকাবেলায় বেসরকারি উন্নয়ন প্রতিষ্ঠানসমূহের তৎপরতার কার্যকারিতা বাড়াতে সরকারের প্রতি সুপারিশ’ শীর্ষক এই ভার্চুয়াল প্রেস ব্রিফিংয়ে তিনি এ দাবি করেন। এই পরিস্থিতিতে জনসমাগম এড়ানোর জন্য প্ল্যাটফর্ম এবারের মিডিয়া ব্রিফিংটি শুধু লাইভ স্ট্রিমিং করার উদ্যোগ গ্রহণের জন্য করা হয়। এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম, বাংলাদেশ প্রায় ১১৫টি বেসরকারি উন্নয়ন সংস্থা এবং বেসরকারি খাতের সংস্থাদের নিয়ে দেশের এসডিজি বাস্তবায়নের ক্ষেত্রে বিভিন্ন ধরনের কার্যক্রম পরিচালনা করে আসছে। এখন করোনার কারণে সৃষ্ট বৈশ্বিক মহামারি মোকাবিলায় এ প্ল্যাটফর্মের সদস্যরা দেশব্যাপী বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে।
ড. দেবপ্রিয় বলেন, চলমান মহামারিতে আমরা বিভিন্ন জেলা থেকে খবর পাচ্ছি নারী নির্যাতন বেড়েছে। এটা রোধ করতে নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, সমাজকল্যাণ মন্ত্রণালয় ও স্থানীয় প্রশাসনকে উদ্যোগ নিতে হবে। মহামারির ফলে স্কুল থেকে অনেকে ঝরেপড়বে। আমরা দেখছি গর্ভধারণ বাড়ছে এক্ষেক্রে স্থানীয় প্রশাসনকে এগিয়ে আসতে হবে। মহামারির ফলে দারিদ্র্য জনগোষ্ঠী সব থেকে বিপাকে। এদের মধ্যে খাদ্য ঘাটতি দেখা দিচ্ছে। ফলে পুষ্টিহীনতা বাড়ছে। সামনে আরও বাড়তে পারে সরকারকে উদ্যোগ নিতে হবে।
আটরা শিল্পাঞ্চলে হতদরীদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
ফুলবাড়ীগেট(খুলনা)প্রতিনিধি
দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং খুলনা মহানগর বিএনপি’র সভাপতি মোঃ নজরুল ইসলাম মঞ্জুর নির্দেশে খুলনা মহানগর বিএনপির সহ সভাপতি ও ফুলতলা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আলহাজ্ব শেখ ইকবাল হোসেনের পক্ষ থেকে প্রাণঘাতী করোনাভাইরাস এর কারণে কর্মহীন হয়ে পড়ায় ১৮ এপ্রিল শনিবার সকাল ১০টায় গিলাতলা ইউনিয়নের ১,৩,৪ও আটরা শিল্পাঞ্চলের ইষ্টার্ণ ও আলিম জুট মিল এলাকায় কর্মহীন অসহায় হতদরীদ্রদের মাঝে সামাজিক ও শারিরিক দুরত্ব বজায় রেখে খাদ্য সামগ্রী বিতরণ করেন।
সাতক্ষীরার ভোমরা স্থল বন্দরের দুই শতাধিক কর্মহীন শ্রমিকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
সাতক্ষীরা প্রতিনিধি
করোনা পরিস্থিতি মোকাবেলায় সাতক্ষীরার ভোমরা স্থল বন্দরের দুই শতাধিক কর্মহীন শ্রমিকদের মাঝে প্রধানমন্ত্রীর দেয়া উপহার খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরে ভোমরা স্থলবন্দর শ্রমিক ইউনিয়নের সামনে প্রধান অতিথি হিসেবে উক্ত খাদ্য সামগ্রী বিতরন করেন, সাতক্ষীরা সদর (২) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। এসময় সেখানে আরো উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামাল, আওয়ামীলীগ নেতা শেখ হারুন উর রশিদ, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, আওয়ামীলীগ নেতা আবু সায়ীদ, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইয়ারুল হক, দৈনিক আজকের সাতক্ষীরার সহ-সম্পাদক শেখ তহিদুর রহমান ডাবলু, সাবেক ছাত্র নেতা শেখ এজাজ আহমেদ স্বপন, পৌর আওয়ামী লীগ নেতা জিয়াউর বিন সেলিম যাদু, ভোমরা স্থল বন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন সভাপতি আনারুল ইসলাম গাজী প্রমুখ। পর্যায়ক্রমে তালিকাভূক্ত বাকি শ্রমিকদের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হবে বলে জানানো হয়।
পাইকগাছায় করোনা ভাইরাসে কর্মহীন মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
পাইকগাছা প্রতিনিধি
খুলনার পাইকগাছায় করোনা ভাইরাসে কর্মহীন মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার সকালে ভিলেজ পাইকগাছার স্থানীয় সংসদ সদস্যের পক্ষে ১৪০ পরিবারের মধ্যে উপজেলা চেয়ারম্যান গাজী মোহাম্মদ আলী এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আ’লীগ সভাপতি আনোয়ার ইকবাল মন্টু, যুবলীগনেতা এম,এম আজিজুল হক।
পাইকগাছার স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ
পাইকগাছা প্রতিনিধি
পাইকগাছা গদাইপুর বাজারে শুক্রবার বিকালে একতা স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে ১৮২জন কর্মহীন, গরীব অসহায় দরিদ্রদের মাঝে চাল ৫ কেজি, ডাল ১কেজি, আলু ২ কেজিসহ অনন্য উপকরণ বিতরণ করা হয়। একতা স্বেচ্ছাসেবী সংগঠনের আহবায়ক কাজী সাখাওয়াৎ হোসেন (পাপ্পু) সভাপতিত্বে উদ্বোধক ছিলেন পাইকগাছা থানার অফিসার ইনচার্জ এজাজ শফী। উপস্থিত ছিলেন, ওসি (তদন্ত) মোঃ আশরাফুল আলম, এসআই মিন্টু মিঞা, শেখ শহীদ হোসেন বাবুল, সাংবাদিক জিএম মিজানুর রহমান, এস,এমরওশন আলী, এস এম শফিকুল ইসলাম, জয়দেব কৃষ্ণ রায়, সাংবাদিক ফসিয়ার রহমান, অনুপ কুমার ঘোষ, স্বাস্থ্যকর্মী তারক চন্দ্র মন্ডল, মোঃ জাহিদুল ইসলাম, মোঃ শাহিনুর রহমান, মোঃ সেলিম সেখ, মোঃ আহাদ আলী গাজী, সরদার জিয়াউর রহমান, শ্রমিক নেতা শাহজান কবির, মোঃ রাসেল মোড়ল, মোঃ আজিজুর রহমান মোড়ল, মোঃ জাহিদ হাসান মোড়ল প্রমুখ।
ফকিরহাটে ভ্রাম্যমান আদালতে ১২টি মামলা দায়ের ও জরিমানা
ফকিরহাট প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাটে করোনা ভাইরাসে সরকারের ঘরে থাকা নির্দ্দেশ অমান্য করে অকারণে বাহিরে বেরুবার কারণে বিভিন্ন যানবাহন চালককের বিরদ্ধে ১২টি মামলা দায়ের ও ৩৮শত টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমান আদালত। শনিবার বিকালে খুলনা-বাগেরহাট মহাসড়কের উপজেলার কাটাখালী বাসস্ট্যান্ড এলাকায় এ ভ্রাম্যমান আদালত পরিচারনা করা হয়। আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেড রহিমা সুলতানা বুশরা। এসময় কাটাখালী হাইওয়ে থানা পুলিশের একটি দল সঙ্গীয় র্ফোস নিয়ে আদালতকে সহযোগীতা করেন।
ফকিরহাট ফলতিতা মৎস্য আড়ৎ মনিটরিং
ফকিরহাট প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাট উপজেলার ফলতিতা মৎস্য আড়ৎ মনিটরিং করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ ও উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ শাহানাজ পারভীন। শনিবার দুপুর ১টায় মনিটরিংকালে মূলঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ্যাডঃ হিটলার গোলদার উপস্থিত ছিলেন। এসময় মৎস্য আড়ৎদার ও মৎস্য বিক্রেতাদের উদ্দেশ্যে সামাজিক দুরত্ব বজায় রেখে ক্রয়-বিক্রয়ের নির্দেশনা প্রদান করেন। অন্যথায় বাজারটি বন্দ হয়ে যাওয়ার আশংকা রয়েছে। এছাড়াও সরকারি নির্দ্দেশ মোতাবেক স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধও জানান তাঁরা।
ভারতে আটকে পড়া শিক্ষার্থীসহ আরও ১০ বাংলাদেশীর দেশে প্রবেশ
খুলনাঞ্চল রিপোর্ট
ভারতে আটকে পড়া আরও ১০ বাংলাদেশী বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে দেশে প্রবেশ করেছেন। শনিবার তাদের বাংলাবান্ধা ইমিগ্রেশন থেকে বিশেষ ব্যবস্থাপনায় বাংলাবান্ধা স্থলবন্দর এলাকায় প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এ নিয়ে জেলায় এ পর্যন্ত ২৫ জন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে এবং হোম কোয়ারেন্টাইনে ৬১৬ জন অবস্থান করছেন। জেলা প্রশাসন সূত্র জানায়, শনিবার সকাল ১০টা থেকে পঞ্চগড় জেলাকে লকডাউন ঘোষণা করা হয়েছে। এদিকে জেলা স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, করোনাভাইরাস শনাক্তে এ পর্যন্ত ১৪৫ জনের নমুনা সংগ্রহ করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের ল্যাবে পরীক্ষার জন্য পাঠানো হয়। এর মধ্যে ৮৫ জনের রিপোর্ট নেগেটিভ এবং তেঁতুলিয়ায় এক নারীর রিপোর্ট পজেটিভ পাওয়া গেছে। এখনও ৫৯ জনের রিপোর্ট পাওয়া যায়নি।
নড়াইলে ১০ টাকা কেজির চাল আত্মসাতে ইউপি মেম্বারকে জেল
নড়াইল প্রতিনিধি
নড়াইল সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়নের চার হতদরিদ্রের ১০ টাকা কেজি দরের চাল আত্মসাতের দায়ে ওই ইউনিয়নের মেম্বার সোহরাব হোসেন বিশ্বাসকে (৪৫) তিনমাসের বিনাশ্রম কারাদ- দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার বিকেলে এ আদেশ দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কৃষ্ণা রায়। এছাড়া মাইজপাড়া ইউনিয়নের ডিলার পিয়ারী খাতুনকে (৪১) ২৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে সাতদিনের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, হতদরিদ্রদের জন্য প্রতিমাসে বরাদ্দকৃত ১০ টাকা কেজি দরের ৩০ কেজি চাল চার উপকারভোগীকে না দিয়ে চার বছর ধরে তা আত্মসাত করেন নড়াইলের মাইজপাড়া ইউনিয়নের মেম্বার সোহরাব হোসেন বিশ্বাস। এ ঘটনায় মাইজপাড়া ইউনিয়নের হতদরিদ্র চাল ডিলার পিয়ারী খাতুন যাচাই-বাছাই না করে মেম্বারকে সহযোগিতা করেন। এ অপরাধে তাদের কারাদ- ও জরিমানা করা হয়।










































