Home খেলাধুলা মাঠে ময়দানের খবর

মাঠে ময়দানের খবর

12

দেউলিয়া হয়ে যেতে পারে বিসিবি ও পিসিবি
ক্রীড়া প্রতিবেদক
করোনাভাইরাস মহামারি চলছে দুই মাসেরও বেশি সময় হয়ে গেল। অন্য খেলার মতো এতে তিগ্রস্ত হয়েছে ক্রিকেটও। মাঠে খেলা নেই। তাই বোর্ডগুলোর আয়ও নেই। এর পরিণাম হতে যাচ্ছে ভয়াবহ।
প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার বরাত দিয়ে এমন তথ্যই জানিয়েছে ভারতের সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া। চলতি বছর খেলা আর মাঠে না গড়ালে চরম আর্থিক তির মধ্যে পড়বে ক্রিকেট বোর্ডগুলো। যে পরিস্থিতি চলছে, তাতে এ বছর আর খেলা না গড়ানোর সম্ভাবনাই বেশি। তেমন কিছু ঘটলে শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ, বাংলাদেশ, পাকিস্তান, দণি আফ্রিকার মতো বোর্ড দেউলিয়া হতে পারে বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি।
শ্রীলঙ্কা, পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের সম্প্রচারস্বত্ব ছিল টেন স্পোর্টসের। ছিল বলার কারণ, চুক্তির মেয়াদ শেষ হয়েছে। ২০১৪ সালে ছয় বছরের জন্য বিশ্ব সম্প্রচারস্বত্ব বিক্রি করে বিসিবি। আনুমানিক মূল্য প্রায় ১৭০ কোটি টাকা। এ মাসেই সম্প্রচার চুক্তি নবায়ন করার কথা বিসিবির। কিন্তু করোনা পাল্টে দিয়েছে পরিস্থিতি। বছরের শেষ নাগাদ ভারতের সঙ্গে তিন ম্যাচের সিরিজ আয়োজনের কথা দণি আফ্রিকার। এই সিরিজ মাঠে গড়ানো নিয়ে সন্দেহ আছে। সব মিলিয়ে আগামী ছয় মাস আন্তর্জাতিক ক্রিকেট বন্ধ থাকলে এই বোর্ডগুলোর নিদারুণ আর্থিক সংকটে পড়ার সম্ভাবনা রয়েছে।
এ নিয়ে ক্রিকেটের বাণিজ্যিক বিষয়াদি সংশ্লিষ্ট এক নির্বাহী টাইমস অব ইন্ডিয়াকে বলেছেন, ‘এই অবস্থা চলতে থাকলে ভারত কিংবা ইংল্যান্ড ছাড়া বাকি ক্রিকেট বিশ্ব দিন এনে দিন খাওয়ার মতো পরিস্থিতিতে পড়তে পারে।’

চাকরি হারিয়ে বিপাকে বিজেএমসির অ্যাথলেটরা
ক্রীড়া প্রতিবেদক

খুলনার দিঘলিয়া উপজেলাকে অ্যাথলেট উৎপাদনের আঁতুড়ঘর বলা হয়। এখানেই বেড়ে ওঠেছেন দেশের সেরা অ্যাথলেটদের একজন রওশন আরা পুতুল। ৬ বছরেরও বেশী সময় ধরে খেলাধুলার সাথে সম্পৃক্ত তিনি। আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের পতাকা বহন করে সুনাম কুড়িয়েছেন বহুবার।
দেশে এই অ্যাথলেটের বড় পরিচয় বাংলাদেশ জুট মিলস কর্পোরেশনের (বিজেএমসি) গর্বিত ক্রীড়াবিদ তিনি। বিজেএমসির হয়ে তাঁর ঝুলিতে পুরেছেন ২০টিরও বেশী স্বর্ণপদক। এখানে চাকুরীও করছেন তিনি। আর এটি তাঁর অর্থনৈতিক স্বচ্ছলতা এনে দিয়েছে। তবে হঠাৎ করে চাকরি হারালেন তিনি। জানলেন, একা নয় তাঁর মতো এমন বিপাকে পড়েছেন আরও অনেক অ্যাথলেট। আর করোনার এই প্রাদুর্ভাবের সময় চাকরির মতো সোনার হরিণ হারিয়ে ফেলে বেশ বিপাকেই পড়েছেন এসব অ্যাথলেট।
পুতুলের থেকে খোঁজ নিয়ে জানা যায়, গত জানুয়ারি মাসের শেষ সপ্তাহে ছুটিতে নিজ বাড়ি যান তিনি। আর তখনই হুট করে ফোনে জানানো হয় চাকরিতে আর ফিরতে হবে না তাকে। যোগ দিতে হবে না খুলনা বিজেএমসিতে। পুতুলের মতো দুর্ভাগ্যের শিকার হোন খুলনা বিজেএমসির আরও ৭০-৮০জন অ্যাথলেট। সবাইকে ফোনে জানিয়ে দেওয়া হয়, আর চাকরি নেই তাদের। পুতুল এ নিয়ে বেশ আেেপর সুরেই বললেন, ‘আমাদের আয়ের পথটা বন্ধ হয়ে গেছে। আমি বাদেও খেলার সাথে যুক্ত অনেকেই অর্থনৈতিকভাবে খুব বাজে অবস্থায় রয়েছে।’
খোঁজ নিয়ে জানা যায়, জানুয়ারির শেষ নাগাদ অস্থায়ী পদে চাকরি করা মোট ২৬৯ জন খেলোয়াড় ও কোচকে ছাঁটাই করে দেয় স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানটি। করোনার এই সময় রীতিমতো অর্ধাহারেই দিন কাটছে তাঁদের। আর তাদের নিয়ে বেশি চিন্তা ৮০০, ১৫০০ ও ৩০০০ মিটারে বাংলাদেশের ‘দৌড়ের রানী’ পুতুলের।

সকলের দানের জন্য উন্মুক্ত সাকিবের ফাউন্ডেশন
ক্রীড়া প্রতিবেদক
পরিকল্পনা ছিল সবকিছু ভালোভাবে গুছিয়ে নিয়ে প্রথম ক্রীড়াবিষয়ক ফাউন্ডেশন গড়ার। পরে সেটি ধীরে ধীরে নজর দেবে দেশের মানুষের শিা ও স্বাস্থ্যের ব্যাপারে। কিন্তু করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে অনেকটা তড়িঘড়ি করেই ‘দ্য সাকিব আল হাসান ফাউন্ডেশন’ এর যাত্রা শুরু করিয়েছেন সাকিব আল হাসান।
শুক্রবার ফেসবুক লাইভে এসে নিজের ফাউন্ডেশন গঠনের গল্প জানিয়েছেন সাকিব। করোনার বিরুদ্ধে লড়তে গত ২৮মার্চ কাজ শুরু করেছে সাকিবের ফাউন্ডেশন। এরই মধ্যে ৪০ লাখ টাকার তহবিল সংগ্রহ করা হয়েছে সাকিবের ফাউন্ডেশনের প থেকে। ফেসবুক লাইভে নিজের ফাউন্ডেশনের ওয়েবসাইট শুরুর ঘোষণাও দিয়েছেন সাকিব। যার মাধ্যমে যে কেউ দান করতে পারবেন দ্য সাকিব আল হাসান ফাউন্ডেশনে।

অসহায় মানুষের পাশে নারী ফুটবলের অধিনায়ক সাবিনা
ক্রীড়া প্রতিবেদক
করোনাভাইরাসে সব কিছু বন্ধ হয়ে যাওয়ায় যে মানুষগুলো বেশি সমস্যায় পড়েছেন তারা হলেন দিনমজুর। দিন আনে দিন খান এমন মানুষগুলো এখন অসহায়। অন্যের সাহায্য ছাড়া তাদের একদিনও চলে না। এমন মানুষগুলোর পাশে দাঁড়িয়েছে সরকার, বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান। যে যেভাবে পারছেন দাঁড়াচ্ছেন অসায় মানুষদের পাশে।
ক্রীড়াঙ্গনের সামর্থ্যবানরাও নিজেদের মতো করে গরীব ও অসহায় মানুষদের পাশে দাঁড়াচ্ছেন। সে ধারাবাহিকতায় এবার অসহায়দের পাশে দাঁড়িয়েছেন জাতীয় নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন। গতকাল শনিবার সাবিনা খাতুন তার নিজ জেলা সাতীরায় ৭০ পরিবারকে খাদ্যসামগ্রী প্রদান করেছেন। সকালে প্রত্যেক পরিবারকে তিনি চাল, ছোলা, মুড়ি, তৈল ও আলু প্রদান করেছেন। কিছু গরীব অসহায় মানুষের তালিকা তৈরি করে ডেকেছিলেন এবং নিজ উদ্যোগে তাদের সহায়তা করেছেন।

ক্রিকেটারদের জার্সি নিলামে তুলতে বললেন সাকিব
ক্রীড়া প্রতিবেদক
শুক্রবার রাতে ‘দ্য সাকিব আল হাসান ফাউন্ডেশন’-এর ফেসবুক পেজের লাইভে এসে সাকিব বলেছেন, ‘অনেক খেলোয়াড় তাদের টি-শার্ট, ব্যাট নিলামে তোলেন। আমাদের এমন কিছু করার সুযোগ থাকলে করা উচিত। সবাইকে যে যার জায়গা থেকে এগিয়ে আসতে হবে।’
করোনাভাইরাস-যুদ্ধে অন্য অনেকের মতো সাকিবও সাধারণ মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন। ‘দ্য সাকিব আল হাসান ফাউন্ডেশন’-এর হয়ে নানা উদ্যোগ নিয়েছেন তিনি। একই সঙ্গে সচেতনতামূলক বার্তাও দিচ্ছেন প্রায়ই।

ফিফা ওয়ার্ল্ড কাপেও করোনার থাবা
ক্রীড়া প্রতিবেদক
২০২২ সালে বিশ্বকাপ ফুটবলের আয়োজক দেশ কাতার। বিশ্বকাপকে কেন্দ্র করে স্টেডিয়াম তৈরির কাজ চলমান। তবে এবার সেখানেও করোনার ভয়াল থাবা পড়েছে। কাতারের দোহায় স্টেডিয়াম তৈরির কাজে নিয়োজিত আরও তিন শ্রমিকের শরীরে করোনাভাইরাস ধরা পড়ল। এই নিয়ে মোট আটজন আক্রান্ত। তাতেও অবশ্য কাজ থেমে নেই।
বুধবার প্রথম এক শ্রমিকের করোনা ধরা পড়ে। গত দু’দিনে সেই সংখ্যা বেড়েছে। সংগঠকদের তরফে এক বিবৃতি মারফত এই খবর জানানো হয়েছে। বিশ্বকাপের কথা ভেবে যে সাতটি স্টেডিয়াম সম্পূর্ণ নতুনভাবে বানানো হচ্ছিল, এই ঘটনা তাতে অনেকটাই প্রভাব ফেলেছে। তবে সংগঠকরা এরপরেও স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, কাজ বন্ধ রাখা হচ্ছে না। বেশ কিছু সতর্কতামূলক পদপে নিতে চলেছেন তাঁরা। যাঁদের করোনা ধরা পড়েছে তাঁরা আগের মতোই বিনামূল্যে খাবার এবং স্বাস্থ্য পরিষেবা পাবেন।

আগস্টেই দর্শকহীন ইউএস ওপেন
ক্রীড়া প্রতিবেদক
৩১ আগস্ট থেকে শুরু হওয়ার কথা ইউএস ওপেন। নিউইয়র্কের ফাশিং মিডোসে পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী কি কোর্টে গড়াবে বছরের শেষ গ্র্যান্ড স্ল্যাম আসর? উত্তরটা জানা নেই আয়োজকদেরও। কোনো সিদ্ধান্তই যে তারা এখনো নিতে পারেনি।
নিবেই বা কি করে? করোনাভাইরাস পরিস্থিতি যে কিছুতেই স্বাভাবিক হচ্ছে না। বরং দিন দিন খারাপের দিকে যাচ্ছে। ইউএস টেনিস অ্যাসোসিয়েশন (ইউএসটিএ) একটি মেডিকেল পরামর্শক টিম গঠন করেছে। এই গ্রুপই সার্বিক পরিস্থিতি পর্যবেণ করে জানাবে টুর্নামেন্টটি আগস্টে আয়োজন করা নিরাপদ হবে কি না। তারপরই সিদ্ধান্ত নিবে ইউএসটিএ।

টেস্ট ক্রিকেটে ফিরতে প্রস্তুত মঈন আলী
ক্রীড়া প্রতিবেদক
গত অ্যাশেজে বাজে ফর্মের জন্য টেস্ট দল থেকে বাদ পড়েন মঈন আলী। এরপর টেস্ট ক্রিকেটের চুক্তি থেকেও বাদ পড়েন। নিজেই নেন টেস্ট থেকে স্বেচ্ছা বিরতি। অবশেষে আবারও টেস্ট ক্রিকেটে ফেরার বিষয়ে আগ্রহ জানিয়েছেন এই ইংলিশ অলরাউন্ডার।
জানিয়েছেন, প্রস্তুত আছেন তিনি। ‘সত্যি বলতে, আমার মনে হয় আমি এখন প্রস্তুত। অবশ্যই আমাকে এখন ভালো খেলে, আমার যোগ্যতা দিয়ে দলে জায়গা করে নিতে হবে। তবে আমি এটা বলতে পারি, জায়গা পেলে যদি বলা হয় কালই একটা ম্যাচ আছে খেলতে হবে। আমি বলবো, রাজি আমি।’

করোনায় অর্থ সংকটের মুখে ক্রিকেট অস্ট্রেলিয়া
ক্রীড়া প্রতিবেদক
করোনার কারণে বিশ্বজুড়ে ক্রীড়াঙ্গন একদম থমকে আছে। আর্থিকভাবে বিশাল অঙ্কের তির সামনে পড়েছে ক্রিকেট, ফুটবল এমনকি অলিম্পিকও। এদিকে ফুটবলের বিভিন্ন কাব তাদের খেলোয়াড়দের বেতন কেটে রেখেছে নিজেদের তি পুষিয়ে নিতে। ক্রিকেটে এখন সে চিত্র দেখা যায়নি।
তবে ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছে, আর্থিক সঙ্কটের সামনে রয়েছে তারা। যে অবস্থায় আছে দেশের ক্রিকেট, এমন চলতে থাকলে আগস্টের শেষে এসে ক্রিকেট অস্ট্রেলিয়ার অনেক কর্মকর্তার চাকরি চলে যাবে। অনেকের বেতন কাটতে হতে পারে, যা এখন থেকে চালু করেছে তারা। তবে এখনো ক্রিকেটারদের বেতন কাটা নিয়ে কিছু বলেনি বোর্ড। এমন তথ্য জানিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান পরিচালক কেভিন রবার্টস।

আইসিসির সিদ্ধান্তে হতাশ পাকিস্তান
ক্রীড়া প্রতিবেদক
আইসিসি নারী চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে থাকা তিনটি সিরিজ সম্প্রতি বাতিল হয়ে যায়। এর মধ্যে দণি আফ্রিকা-অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কা-নিউজিল্যান্ডের সিরিজটি বাতিল হওয়ার কারণ ছিল করোনাভাইরাস। ভারত-পাকিস্তানের মধ্যকার অপর সিরিজ বাতিল হয় সম্পূর্ণ রাজনৈতিক কারণে।
ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি এই তিনটি সিরিজ বাতিলের জন্য প্রত্যেক দলকে ৩ পয়েন্ট করে দিয়েছে। এরফলে প্রতিবেশী দেশ ভারত বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ পেলেও হারিয়েছে পাকিস্তান। তবে আইসিসি’র এমন সিদ্ধান্ত মানতে পারছেনা পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

করোনা যুদ্ধে জিকোদের সঙ্গী পাওলো রসিরা
ক্রীড়া প্রতিবেদক
করোনাভাইরাসের বিরুদ্ধে লড়তে ঘরবন্দী এখন ব্রাজিলবাসী। কিন্তু প্রাণঘাতী এই ভাইরাস নির্মূল করতে গিয়ে সমস্যায় পড়ে গেছেন অভাবী মানুষগুলো। তাই তো দেশটির ঘনবসতিপূর্ণ বস্তির মানুষের সহায়তার জন্য মানবতার হাত বাড়িয়ে দিয়েছেন কিংবদন্তি জিকোদের ১৯৮২ ফিফা বিশ্বকাপের দল। খবরটা অবশ্য পুরনো।
নতুন খবর হলো-ব্রাজিলের এই দলের সঙ্গে যোগ দিয়েছেন তাদের বিশ্বকাপ প্রতিপ ইতালির ফুটবলাররাও। যাদের কাছে ৩-২ গোলে হেরে ১৯৮২ বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছিল সেলেসাও শিবির। যে ম্যাচে পাওলো রসি পেয়ে ছিলেন হ্যাটট্রিকের দেখা। এক সময়কার ফুটবল ময়দানের সেই শত্রুরা মহাবিপর্যয়ের দিনে দণি আমেরিকার মানুষের সহায়তায় হাত বাড়িয়ে দিয়েছেন।

ফুটবল প্রেমীদের জন্য ভালো খবর
ক্রীড়া প্রতিবেদক
এই বছর আর জাতীয় দলের কোনো আন্তর্জাতিক ম্যাচ নয়। এমন আশঙ্কার কথায় কয়েক দিন আগেই বলেছিলেন ফিফার এক সহাসভাপতি। এতে ফুটবল দর্শকদের মন খারাপই হওয়ার কথা। তবে আশার কথা হলো সেপ্টেম্বরেই শেষ হতে পারে ফুটবল প্রেমীদের আন্তর্জাতিক ম্যাচ দেখার অপো।
ইউরোপিয়ান ফুটবল না হোক, তাদের জন্য সুখবর আসছে দণি আমেরিকা থেকে। সেপ্টেম্বর থেকেই শুরু হতে পারে দণি আমেরিকা অঞ্চলের বিশ্বকাপের টিকিট পাওয়ার লড়াই অর্থাৎ বিশ্বকাপ বাছাইপর্ব। সদস্য দেশগুলোর ফুটবল নিয়ন্ত্রক সংস্থার সভাপতিদের সঙ্গে ভিডিও কনফারেন্সের পর কাল দণি আমেরিকান ফুটবল নিয়ন্ত্রক সংস্থা কনমেবল জানিয়েছে, আগামী সেপ্টেম্বরের প্রথম সপ্তাহেই শুরু হবে দণি আমেরিকা অঞ্চলের ২০২২ বিশ্বকাপের বাছাইপর্ব। এতে সূচিতেও কোনো বদল আসবে না। অর্থাৎ, প্রতিটি দল আগের মতোই একে অন্যের সঙ্গে ঘরের ও পরের মাঠে দুবার করে খেলবে। ৪ থেকে ৮ সেপ্টেম্বরে পূর্বনির্ধারিত ছকেই শুরু হবে বাছাইপর্ব। আর এই বছরের মার্চে যে দুই রাউন্ড হওয়ার কথা ছিল, তা হতে পারে আগামী বছরের ৪ ও ৮ জুন।

একসঙ্গেই বিদায় বললেন ফ্রাই-ওয়ার্ড
ক্রীড়া প্রতিবেদক
একসঙ্গেই নিজেদের ক্যারিয়ারকে বিদায় বললেন অস্ট্রেলিয়ার দুই আন্তর্জাতিক আম্পায়ার সাইমন ফ্রাই এবং জন ওয়ার্ড। ফ্রাই ছিলেন দণি অস্ট্রেলিয়ার ও ওয়ার্ড ছিলেন ভিক্টোরিয়ার।
ক্যারিয়ারে ২০ মৌসুম আম্পায়ারিং করেছেন ৫৩ বছর বয়সী ফ্রাই। ক্যারিয়ারে ৭টি আন্তর্জাতিক টেস্ট, পুরুষ ও নারী ক্রিকেট মিলিয়ে ৭৬টি সাদা বলের ম্যাচে আম্পায়ারিং করেন ফ্রাই। এছাড়া ১০০টি প্রথম শ্রেণির, ১৩০টি লিস্ট ‘এ’ ও পুরুষ ক্রিকেট ৯৩টি টি২০ ম্যাচে আম্পায়ার হিসেবে ছিলেন তিনি। চারবার ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) আম্পায়ার পুরস্কার জিতেছেন তিনি। ক্যারিয়ারে ১৯ মৌসুম আম্পায়ারিং করেছেন ৫৭ বছর বয়সী ওয়ার্ড। ৩২টি টেস্ট ম্যাচ, ৮৭টি প্রথম শ্রেনির ম্যাচ, ৮৪টি লিষ্ট ‘এ’ ও ১১৭টি টি-২০ ম্যাচে দায়িত্ব পালন করেছেন তিনি।

শীর্ষ চার দলকে চ্যাম্পিয়ন্স লিগে সুযোগ দেওয়ার ভাবনা
ক্রীড়া প্রতিবেদক
করোনাভাইরাসের কারণে যদি স্প্যানিশ লিগ বাতিল হয়ে যায়, তবে লা-লিগার পয়েন্ট টেবিলের শীর্ষ চার দলকে চ্যাম্পিয়ন্স লিগে খেলার সুযোগ করে দিবে স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ)। এটি উয়েফাকে জানাবে আরএফইএফ। অবশ্য লা-লিগা ও উয়েফার মধ্যে এ বিষয়ে এখনও কোনো আলোচনা হয়নি।
করোনাভাইরাসের কারণে গত ১২ মার্চ থেকে স্থগিত লা-লিগা। স্থগিত হবার আগ পর্যন্ত ২৭টি করে ম্যাচ খেলেছে সবগুলো দল। বর্তমান পয়েন্ট টেবিলে ৫৮ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা। ৫৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রিয়াল মাদ্রিদ। তৃতীয় স্থানে থাকা সেভিয়ার পয়েন্ট ৪৭। ৪৬ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রিয়াল সোসিয়েদাদ। সেেেত্র পয়েন্ট টেবিলের পঞ্চম ও ষষ্ঠস্থানে থাকা দল হিসেবে গেতাফে ও অ্যাথলেটিকো মাদ্রিদ খেলবে ইউরোপা লিগে।