খবর বিজ্ঞপ্তি।।
খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক আজ রবিবার সকাল ৯টায় খুলনায় পবিত্র ঈদ-উল-ফিতরের প্রধান জামায়াতের নির্ধারিত স্থান খুলনা সার্কিট হাউজ ময়দান সরেজমিন পরিদর্শন করেন।
খুলনা বিভাগীয় কমিশনার মো: ইসমাইল হোসেন, মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো: মাসুদুর রহমান ভূঞা, অতিরিক্ত পুলিশ কমিশনার সরদার রকিবুল ইসলাম, জেলা প্রশাসক মো: মনিরুজ্জামান তালুকদার, কেসিসি‘র নির্বাহী প্রকৌশলী মশিউজ্জামান খানসহ উর্ধ্বতন কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
নগরীর বিভিন্ন এলাকায় দরিদ্র ও স্বল্প আয়ের পরিবারের মাঝে ঈদবস্ত্র ও খাদ্য সামগ্রী বিতরণ
খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক আজ রবিবার নগরীর বিভিন্ন এলাকায় দরিদ্র ও স্বল্প আয়ের পরিবারের মাঝে ঈদবস্ত্র ও খাদ্য সামগ্রী বিতরণ করেন। পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে খুলনা সিটি কর্পোরেশন ও কেসিসি‘র কাউন্সিলরবৃন্দের পক্ষ থেকে এ ঈদবস্ত্র ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
সকাল থেকে তিনি নগরীর ১২নং ওয়ার্ডের প্রভাতী স্কুল মাঠে, ১৪নং ওয়ার্ড কাউন্সিলরের পক্ষ থেকে স্থানীয় আওয়ামী লীগ কার্যালয়ে, শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতাল প্রাঙ্গণে, ২৫নং ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ে, ১১নং ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ে, খালিশপুরস্থ উদীয়মান যুব সমাজ কার্যালয়ে, বৈকালী জানাযা চত্বরে, ২৪নং ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ে ও রূপসা ব্রীজ চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঈদবস্ত্র ও খাদ্য সামগ্রী বিতরণ করেন।
কেসিসি‘র প্যানেল মেয়র মো: আলী আকবর টিপু, কাউন্সিলর বীর মুক্তিযোদ্ধা মুন্সী আব্দুল ওয়াদুদ, এস এম খুরশিদ আহম্মেদ টোনা, শেখ মোসারাফ হোসেন, সংরক্ষিত আসনের কাউন্সিলর পারভীন আক্তার, মাহমুদা বেগম, খুলনা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মো: আশরাফুল ইসলাম, আওয়ামী লীগ নেতা মঈনুল ইসলাম নাসির, মো: নজরুল ইসলাম রাজু, নূর পাভেল, শেখ মঞ্জুরুল আলম, উদীয়মান যুব সমাজের সভাপতি সাংবাদিক মো: উজ্জ্বল হোসেনসহ স্থানীয় আওয়ামীলীগ নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।









































