Home আঞ্চলিক ইন্দুরকানীতে বাড়ির ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু

ইন্দুরকানীতে বাড়ির ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু

9

 

ইন্দুরকানী(পিরোজপুর) সংবাদদাতাঃ

পিরোজপুরের ইন্দুরকানীতে বাড়ির তিন তলা ছাদ থেকে পড়ে মাহিন (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার বিকেল ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মাহিনকে মৃত্যু ঘোষণা করেন। উপজেলার চন্ডিপুর ইউনিয়নের খোলপটুয়া গ্রামের ইতালি প্রবাসী মামুন হাওলাদারের ছেলে মাহিন। মাহিন উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মৃর্ধার মেয়ের ঘরের নাতি। মাহিনের মা হাসি বেগম জানান, বিকেলে ঘড়ের রান্নার কাজে ব্যস্ত ছিলাম। মাহিন ৩ তলা ছাদের উপরে বল খেলতে ছিল । হঠাৎ বাড়ির ছাদ দিয়ে নিচে পড়ে যায় সে। রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।পরে কর্তব্যরত চিকিৎসক মাহিনকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা স্বীকার করে ইন্দুরকানী থানার ওসি এনামুল হক বলেন,ঘটনা স্থানে পুলিশ পাঠানো হয়েছে।