দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে স্বল্প আয়ের মানুষ চরম দুরবস্থায় জনজীবন করছে: মনা
খবর বিজ্ঞপ্তি।।
আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি, দ্রব্যমূল্যের সীমাহীন ঊর্ধ্বগতি, স্বল্প আয়ের মানুষের চরম দুরবস্থায় জনজীবন এক বিপর্যস্ত পরিস্থিতিতে নিপাতিত হয়েছে বলে মন্তব্য করেছেন খুলনা মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনা। তিনি বলেন, দেশবাসী এখন গভীর ভয় ও শঙ্কার মধ্যে দিনাতিপাত করছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রত্যক্ষ সহযোগিতায় বর্তমানে আওয়ামী দুস্কৃতিকারীরা দেশে সহিংস তাণ্ডবের মাধ্যমে রক্তগঙ্গা বইয়ে দিয়ে দেশকে এক আদিম বন্য যুগে ঠেলে দিয়েছে। এহেন বিভিষিকা থেকে মানুষের চিন্তাকে ভিন্নখাতে প্রবাহিত করতেই সরকার রক্তপাত ও মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার করার কর্মসূচি এগিয়ে নিয়ে যাচ্ছে। আর এর মূল টার্গেট করা হয়েছে বিএনপি’র নেতাকর্মী ও সমর্থকদের। মূলত অবৈধ ক্ষমতাসীনেরা দেশের জনগণের বিরুদ্ধেই সর্বাত্মক যুদ্ধ ঘোষণা করেছে।
শনিবার (৩০ এপ্রিল) বিএনপি নেতা রকিবুল ইসলাম বকুলের উদ্যোগে নগরীর দৌলতপুর থানার ৫নং ওয়ার্ডে দরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় বিশেষ অতিথির বক্তব্যে নগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন বলেন, বর্তমান সরকার দেশকে রাজনীতিহীন করার নীল নকশার অংশ হিসেবে সন্ত্রাসী গুন্ডাদের দিয়ে খুন, জখম, গুম, দখল, চাঁদাবাজী, ছিনতাই ও টেন্ডারবাজীর মত অপকর্মের মাধ্যমে দেশে এক নারকীয় পরিস্থিতির সৃষ্টি করেছে। বিএনপি নেতা শেখ ইমাম হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, স ম আঃ রহমান, আজিজুল হাসান দুলু, আবুল কালাম জিয়া, বদরুল আনাম খান, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, শেখ সাদী, রোবায়েত হোসেন বাবু, মুর্শিদ কামাল, শরিফুল আনাম, আনসার আলী, মুজিবুর রহমান, মিজানুর রহমান মিলটন, ইঞ্জিঃ নুর ইসলাম বাচ্চু, কাজী নেহেবুল হাসান নেহিম, মতলেবুর রহমান মিতুল, খবির উদ্দিন, মিজানুর রহমান, বেল্লাল হোসেন, মাজেদ হাওলাদার, বিপ্লব, হুমায়ন কবির, রিয়াজ শাহেদ, শেখ মোঃ নাজিম, সিরাজ দেওয়ান, শেখ গোলাম নবী, শাহ আলম, হারুন। যুবদলের মোল্লা সোহেল, এম এম জসিম, মাহাবুব মোল্লা, হায়দার আলী লাবু, হান্নান মোড়ল, সুজন, নারায়ন মিশ্র, আশরাফুল, জাহিদ। জাসাস নেতা নুরুজ্জামান নিশাদ, ফারুক হোসেন আশা, লুৎফুজ্জামান মুকুল। স্বেচ্ছাসেবক দল নেতা আলামিন সরদার রতন, এম এম শফি, সাজ্জাদ হোসেন, এম আর জয়। ছাত্রদলের মোঃ আল আমিন লিটন, মিজানুর রহমান মৃদুল, ইয়াসিন গাজী, সাজ্জাত হোসেন রিপ্পি, রবিউল ইসলাম, মেহেদী হাসান, এহসানুল ইসলাম শিথিল, সোহেল, কাবিদুল ইসলাম, রাকিব, হৃদয় বিশ্বাস, রুম্মান, তাতী দলের জাকির হোসেন, বাবু, খলিল, রিফাত, জনি প্রমূখ।
রামপাল উপজেলা বিএনপি ইফতার দোয়া মাহফিল
মোংলা (বাগেরহাট) সংবাদদাতা
রামপাল উপজেলা বিএনপির উদ্যোগে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও প্রয়াত বিএনপির নেতাদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তফা কামাল পাটোয়ারীর সভাপতিত্বে ও সাবেক উপজেলা দপ্তর সম্পাদক কাজী জাহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ইজারাদার মহসীন হোসেন, আলতাফ হোসেন বাবু, মোতাহার আলী, আব্দুল্লাহ আজমী, যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মাসুদুর রহমান পিয়াল, সদস্য সচিব আলমগীর কবির বাচ্চু, গাজী শাহাজালাল, ছাত্র দলের সভাপতি মোল্লা তরিকুল ইসলাম শোভন প্রমুখ। এ সময় রামপাল ও মোংলা বিএনপির বিপুল সংখ্যক নেতা কর্মী দোয়া ও ইফতার মাহফিলে অংশ নেন।
দাকোপে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঈদুল ফিতর উপলক্ষে হতদরিদ্রদের মাঝে ঈদ উপহার বিতরণ
মোঃ শামীম হোসেন- বাজুয়া (দাকোপ)
প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ঈদুল ফিতর উপলক্ষে দাকোপে হতদরিদ্র অসহায় মানুষের মাঝে ঈদ উপহারের নগত অর্থ ও শাড়ী বিতরণ করেছেন জাতীয় সংসদ সদস্য (সংরক্ষিত) ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য এ্যাডঃ গ্লোরিয়া ঝর্ণা সরকার।তিনি শনিবার দিন ব্যাপি দাকোপ উপজেলা ও বটিয়াঘাটা উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও চালনা পৌরসভায় হতদরিদ্র ১১০ জন মানুষের মধ্যে নগত অর্থ এবং ১৪০ জন নারীদের মধ্যে প্রধান অতিথি হিসাবে ঈদ উপহারের শাড়ী বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন দাকোপ উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক লিপিকা বৈরাগী, চালনা পৌর কাউন্সিলর নাছিমা বেগম, সাবেক কাউন্সিলর কনিকা বৈরাগী, দাকোপ উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক পল্লব বিশ্বাস, যুবলীগ লীগনেতা রবার্ট হালদার, দেবাশিষ রায়, স্বপন রায়সহ আওয়ামী লীগ ও অংঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সিটি মেয়রের শোক বার্তা
খবর বিজ্ঞপ্তি
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত-এর ইন্তেকালে খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক গভীর শোক প্রকাশ করেছেন। শোক বার্তায় সিটি মেয়র মরহুমের রূহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
রূপসায় ট্রলি ও মটরসাইকেল সংঘর্ষে ২জন আহত
রূপসা প্রতিনিধি
রূপসার নৈহাটী ইউনিয়ন সুতালের বটতলা নামক এলাকায় সড়ক দুর্ঘটনায় ২ জন জখম হয়েছে। হাসপাতাল সুত্রে জানা যায়, আহতরা ফকিরহাট উপজেলার সৈয়দ মহল্লা গ্রামের রতি কাজির ছেলে হামিম কাজি (২৮) ও একই এলাকার ইলিয়াস খানের ছেলে খান তানভির (২৫) মারত্মক আহত হয় এবং মটরসাইকেলটি ভেঙ্গে-মুচড়িয়ে যায়। স্থানীয়রা জানায়, আজ ৩০শে এপ্রিল দুপুরে সোতালের বটতলা মোড় এলাকায় ইট ভাঙ্গানো ট্রলি মেইন সড়কে কোন সিগনাল ছাড়াই রাস্তায় উঠে। একই সময়ে হঠাৎ একটি মটরসাইকেল যোগে ২জন আরোহীসহ মুখোমুখি সংর্ঘস হয়। এতে হামিম কাজি (২৬) ও খান তানভির (২৫) মারাত্মক রক্তাক্ত জখম হয়। তাদের রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে। এ ঘটানার পর রূপসা থানা পুলিশ ঘটনা স্থান পরিদর্শন করেন এবং ঘাতক ইট ভাঙ্গানো ট্রলি আটক ও মটরসাইকেলটি থানা হেফাজতে নেওয়া হয়েছে।
ফকিরহাটে কারেন্ট পোকার আক্রমণে শতশত কৃষককের উঠতি ধানের ব্যাপক ক্ষতি
পি কে অলোক,ফকিরহাট।
মাঠে ধান পাকার অপেক্ষায় প্রহর গুণছে কৃষক। এমন সময় বাগেরহাটের ফকিরহাটে কারেন্ট পোকা (বিপিএইচ) ও নেক ব্লাস্টার আক্রমণ ভয়াবহ আকার ধারণ করেছে। আধা-পাকা ধানে কারেন্ট পোকার হঠাৎ আক্রমণে ব্যপক ক্ষতির মুখে পড়েছেন শথশত কৃষক। সময় মতো স্থানীয় কৃষি অফিসের পরামর্শ ও সহায়তা না পাওয়ায় হতাশা প্রকাশ করেছেন অনেক কৃষক। এ পরিস্থিতিতে চাষীরা দিশেহারা হয়ে কেউ কাঁচা ধান কাটছে, আবার কেউ ক্ষোভে দুঃখে মাঠেই ফেলে রেখেছে আক্রান্ত ধান।
উপজেলা কৃষি অফিসের তথ্য অনুযায়ী, বাগেরহাটের ফকিরহাট উপজেলায় চলতি ২০২১-২২ অর্থবছর বোরো মৌসূমে ৮ হাজার ৩৯৮ হেক্টর জমি আবাদ ও ৩৯ হাজার ৬৫৩ মে. টন ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। উপজেলায় হাইব্রিড ধান ৭হাজার ৫০০ হেক্টর এবং উফসি জাতের ধান ৮৫০ হেক্টর আবাদ করা হলেও স্থানীয় জাতের ধান আবাদ হয়নি। এই জাতের ধান আবাদের জন্য ৫ হেক্টরের লক্ষ্যমাত্রা নির্ধারন থাকলেও বাস্তবে তা আবাদ হয়নি বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়। উপজেলার বিভিন্ন ইউনিয়নের বেশ কিছু ব-কের কৃষকেরা জানান, বোরো মৌসূমে কৃষি অফিস হাইব্রিড জাতের ধান রোপনের পরামর্শ ও উৎসাহ যুগিয়েছে। বর্তমানে এ সকল ধানে কারেন্ট পোকার ব্যপক আক্রমণ হচ্ছে। এ বিপদের সময় প্রয়োজনীয় সহায়তা বা পরামর্শ দেওয়ার জন্য কর্মকর্তাদের পাশে পাচ্ছেন না তারা। ব্লাস্ট ও কারেন্ট পোকার আক্রমণে অন্যের জমিতে বর্গা চাষি ও ঋণগ্রস্থ প্রান্তিক চাষিরা সর্বশান্ত হয়ে পড়েছেন। তবে উপজেলা কৃষি কর্মকর্তার দাবী, কারেন্ট পোকার আক্রমণ ততটা মারাত্মক আকার ধারণ করেনি ফকিরহাটে। পোকার আক্রমণ নিয়ন্ত্রণে রয়েছে বলে তিনি জানান।
উপজেলার ফকিরহাট সদর, বাহিরদিয়া-মানসা, পিলজংগ, বেতাগা, শুভদিয়াসহ ৮টি ইউনিয়নের প্রায় সব স্থানে ব্লকেই কারেন্ট পোকার আক্রমণ ও ব্লাস্টে ফসল নষ্ট হওয়ায় তাদের উৎপাদন লক্ষ্যমাত্রা অর্জন অসম্ভব হয়ে পড়েছে বলে জানিয়েছেন মাঠ পর্যায়ের কৃষকেরা। তবে কৃষি অফিসের দাবী, তাদের নির্ধারিত উৎপাদন লক্ষ্যমাত্রা অর্জন হবে।
উপজেলার ছোটবাহিরদিয়া গ্রামের ৫ নং ওয়ার্ড, সদর ইউনিয়নের সাতশৈয়া বিল, জাড়িয়ার বিল, মুচি ভিটা, সিংগাতির বিল, সাতাইরে মাঠ, তেলির পুকুর বিল, পিলজংগের বৈলতলী নওয়াপাড়া সাতবাড়য়া ও লখপুরসহ বিভিন্ন ইউনিয়নের বেশ কয়েকটি মাঠে গিয়ে দেখা যায় খেতের বিতীর্ণ এলাকা কারেন্ট পোকার আক্রমণে ধুসর রং ধারণ করেছে। বাহিরদিয়া-মানসা ইউনিয়নের শতাধীক কৃষকের খেতে কারেন্ট পোকা আক্রমণে ধান নষ্ট হয়ে গেছে। সাতশৈয়া-জাড়িয়ায় প্রায় অর্ধশতাধিক চাষি, পিলজংগ সহ বিভিন্ন বিলের অনেক চাষির ধানেও এ পোকার আক্রমণ লক্ষ করা গেছে। বিপিএইচ বা বাদামী গাছফড়িং এর ভয়াবহ আক্রমণে দ্রুত ফসল হানির জন্য স্থানীয় কৃষকরা এ পোকার নাম দিয়েছেন কারেন্ট পোকা।
বাহিরদিয়া ইউনিয়নের কৃষক শেখ আহম্মদ আলী জানান, কারেন্ট পোকার আক্রমণে দুই দিনের ব্যবধানে তার আড়াই বিঘা জমির ধান নষ্ট হয়ে গেছে। অনেক ধান গাছের গোড়া পঁচে মাটিতে লুটিয়ে পড়েছে। আশে পাশের কয়েকটি খেতেও আক্রমণ ছড়িয়ে পড়েছে। অষুধ কোম্পানীর প্রতিনিধিদের পরামর্শে কীটনাশক দিচ্ছেন কিন্তু তাতে খুব বেশি লাভ হচ্ছে না।
সদর ইউনিয়নের জাড়িয়ার বিলের বর্গা চাষি মাহফুজ শেখ বলেন, তিনি সাড়ে তিন বিঘা জমি হাড়ি (বর্গা) নিয়ে ধান চাষ করেছেন। জমি, সেচ, সার, ওষুধ মিলে প্রায় ৯০ হাজার টাকা খরচ হয়েছে। তার পুরো জমিতেই কারেন্ট পোকা লেগে নষ্ট হয়ে গেছে। তাই বাধ্য হয়ে কাচা ধান কাটছেন। এতে তার ৪০ থেকে ৫০ হাজার টাকার ক্ষতি হবে বলে তিনি জানান। ফলে ঋণ শোধ করা নিয়ে তিনি দুশ্চিন্তায় আছেন। পিলজংগের তেলির পুকুর এলাকা হোসেন শেখের ২ বিঘা জমিতে কারেন্ট পোকা লেগেছে। খেতের মাঝখানে বেশ কিছু অংশের ধানের গোড়া পঁচে নষ্ট হয়ে গিয়েছে। হঠাৎ ক্ষতির মূখে পড়ে তিনি ক্ষোভে দুঃখে আক্রান্ত ধানে আগুণ ধরিয়ে দিয়েছেন। এ সময় আশে পাশে থাকা লোকজন আগুন নিভিয়ে ফেললে সমস্ত ধান খেত পুড়ে যাওয়ার হাত থেকে রক্ষা পায়।
পিলজঙ্গ ইউনিয়নের বৈলতলী গ্রামের আব্দুল হাই হাওলাদার, নওয়াপাড়ার মনিজ্জামান ফকির, নজরুল ইসলাম, বৈলতলীর আকবর হাওলাদার, আকরাম মোড়ল, আরব মোড়ল সহ বেশ কয়েকজন কৃষক জানান, কারেন্ট পোকায় তাদের মতো উপজেলার প্রায় সব গ্রামের চাষীরা ক্ষতিগ্রস্থ হয়েছেন। একই কথা বলেন ছোট বাহিরদিয়া গ্রামের কৃষক মোস্তফা হাসান, হিরু মিয়া, ওসমান ফকির প্রমুখ। তাদের অভিযোগ বোরো ধানে পোকা ও ব্লাস্ট আক্রমনের এই সংকটময় সময়ে স্থানীয় কৃষি অফিসের কোন সহায়তা পাননি তারা। ফকিরহাট সদর ইউনিয়নের সদ্য বাবা হারানো কলেজ ছাত্র শেখ সুমন আলী বলেন, বাবার মৃত্যুর সপ্তাহ না যেতেই তাদের ২০ কাঠার মধ্যে ১৭ কাঠা জমিতে কারেন্ট পোকা লেগে ধান নষ্ট হয়ে গেছে। কৃষি অফিসের কাউকে না পেয়ে বাজারের দোকান থেকে বিষ কিনে খেতে ছিটিয়েছেন তিনি। দরিদ্র সংসারে এ ক্ষতি হওয়ায় তিনি ভেঙে পড়েছেন। তাঁর দাবী কৃষি কর্মকর্তারা শুধু প্রদর্শনীর খেতগুলোতে গিয়ে ছবি তোলেন। তাদের মত গরিব কৃষকদের খেতে গিয়ে পরামর্শ বা সহায়তা দেন না।
এ বিষয়ে বিভিন্ন ব্লকের একাধিক উপ-সহকারী কৃষি কর্মকর্তার সাথে যোগাযোগ করলে তারা সপ্তাহে ৪ দিন মাঠে গিয়ে নিয়মিত পরামর্শ দিচ্ছেন বলে দাবী করেন। কৃষকদের ওষুধের দোকানে না গিয়ে তাদের সাথে যোগাযোগের পরামর্শ দেন কৃষি কর্মকর্তারা।
স্থানীয় কৃষি অফিসের উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা নয়ন কুমার সেন জানান, তিনি মাঠ পর্যায়ে কৃষকদের পরামর্শ প্রদান করছেন। ক্ষতির পরিমান কমিয়ে আনতে কৃষি অফিস কাজ করছে বলে তিনি জানান। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নাছরুল মিল্লাত বলেন, কৃষকদের পরামর্শ ও সহায়তার জন্য কৃষি অফিস তৎপর রয়েছে। তিনি কৃষকদের কৃষি কর্মকর্তাদের সাথে যোগাযোগ করার পরামর্শ দিয়ে বলেন, ধান রোপনের সময় কিছুদুর অন্তর একটি করে সারি ফাঁকা দিলে পোকার আক্রমণ কম হবে। এছাড়া তাপমাত্রা বৃদ্ধির কারণে কারেন্ট পোাকার আক্রমণ বৃদ্ধি পেয়েছে বলে তিনি জানান।
ফকিরহাটে অসহায় ও দু:স্থদের মাঝে আর্থিক সহায়তা প্রদান
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাট-০১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীনের ঐচ্ছিক তহবিল থেকে ফকিরহাট উপজেলার ৮ইউনিয়নের মোট ৩২জন অসহায় ও দু:স্থ মানুষের মাঝে ৫হাজার টাকা করে ১লক্ষ ৬০হাজার টাকা আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। একই সাথে সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে ২০জনকে ৫ হাজার টাকা করে মোট ১লক্ষ টাকার আর্থিক অনুদান প্রদান করা হয়। এছাড়া এদিন মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে চিকিৎসার জন্য ৩২জনকে ১৫লক্ষ ৮০হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে। শনিবার সকাল ১১টায় উপজেলা অডিটোরিয়ামে এসব মানুষের মাঝে আর্থিক অনুদান প্রদান করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন দাশ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মুস্তাহীদ সুজা, উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা বেগম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা সাবেক কর্মকর্তা ডা. অসিম কুমার সমাদ্দার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বিধান কান্তি হালদার,
শেখ হেলাল উদ্দীন ফাউন্ডেশনের আহবায়ক অধ্যক্ষ (অবঃ) অমিত রায় চৌধুরী, শেখ হেলাল উদ্দীন এমপি’র একান্ত সহকারী মোঃ ফিরোজুল ইসলাম ও জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান শেখ আ: রাজ্জাক, সহ বিভিন্ন কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক ও গনমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।
ফকিরহাট উপজেলা কর্মকর্তাদের বদলি ও অবসরজনিত বিদায় সংবর্ধনা
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাট উপজেলা পরিষদের আয়োজনে উপজেলা কর্মকর্তাদের বদলি ও অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান শনিবার দুপুর ১২টায় উপজেলা অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন দাশ। উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার মো. আছাদুজ্জামের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা বেগম (সদ্য বদলি), উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা সাবেক কর্মকর্তা ডা. অসিম কুমার সমাদ্দার, শেখ হেলাল উদ্দীন ফাউন্ডেশনের আহবায়ক অধ্যক্ষ (অবঃ) অমিত রায় চৌধুর, শেখ হেলাল উদ্দীন এমপি’র একান্ত সহকারী ফিরোজুল ইসলাম, জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান শেখ আ: রাজ্জাক, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা, সহকারী কমিশনার (ভূমি) বিধান কান্তি হালদার, সদ্য অবসরপ্রাপ্ত উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. রবিউল ইসলাম, সরকারি ফজিলাতুন্নেছা মুজিব মহিলা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ দেবদুলাল বসু চম্পক, ইউপি চেয়ারম্যান মো. রেজাউল করিম ফকির, মো. ইউনুস আলী শেখ, মাদ্রামা সুপার মিজানুর রহমান, প্রধান শিক্ষক নিখিল চন্দ্র দাশ, সহকারী অধ্যাপক মাসুদ হোসেন মুক্ত প্রমূখ। বিদায় অতিথির মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা বেগম, স্বাস্থ্য কর্মকর্তা ডা. অসিম কুমার সমাদ্দার এবং সদ্য অবসর পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. রবিউল ইসলাম।
পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ইসলামী আন্দোলন বাংলাদেশের
খবর বিজ্ঞপ্তি
খুলনাবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা জেলা শাখার নেতৃবৃন্দ। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন পুর্ন একমাস সিয়াম সাধনার পরে পবিত্র ঈদুল ফিতরের আগমন।জেলা ইসলামী আন্দোলনের পক্ষ থেকে সকলকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানাচ্ছি। সকলের সুখ-সমৃদ্ধি, সুস্বাস্থ্য, নিরাপদ জীবন ও শান্তি কামনা করে বিবৃতি দিয়েছেন জেলা সভাপতি মাওলানা আব্দুল্লাহ ইমরান সহ সভাপতি মাওলানা মুজিবুর রহমান ও মাওলানা আবু সাঈদ সেক্রেটারি হাফেজ আসাদুল্লাহ আল গালিব,আলহাজ্ব জাহিদুল ইসলাম, মাওলানা সাইখুল ইসলাম বিন হাসান , মাওলানা মাহবুবুল আলম, হাফেজ মাওলানা মুফতি আশরাফুল ইসলাম,মাওলানা হারুনুর রশিদ, মাওলানা মোঃ আঃ সত্তার, এস কে নাজমুল হাসাান, মোঃ হুমায়ুন কবির,মোহাম্মদ আবদুল্লাহ আল নোমান,মাওলানা তাওহীদুল ইসলাম মামুন,মোঃ হায়দার আলী, মোঃ মেহেদী হাসান, হাফেজ মঈনউদ্দিন, আলহাজ্ব রফিকুল ইসলাম, মোহাম্মদ ইউসুফ আলী, সেখ রওশন আলী, ইঞ্জিনিয়ার সারোয়ার হোসাইন, শেখ হাসান ওবায়দুল করিম,মোঃ শফিকুল ইসলাম প্রমুখ।
নগরীর বিভিন্ন ওয়ার্ডে দরিদ্র ও স্বল্প আয়ের পরিবারের মাঝে ঈদবস্ত্র বিতরণ
খবর বিজ্ঞপ্তি
খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক শনিবার নগরীর বিভিন্ন ওয়ার্ডে দরিদ্র ও স্বল্প আয়ের পরিবারের মাঝে ঈদবস্ত্র বিতরণ করেন। পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে খুলনা সিটি কর্পোরেশন, খুলনা-২ আসনের সংসদ সদস্য বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র শেখ সালাউদ্দিন জুয়েল ও কেসিসি‘র কাউন্সিলরবৃন্দের পক্ষ থেকে এ ঈদবস্ত্র বিতরণ করা হয়।
ঈদবস্ত্র বিতরণকালে সিটি মেয়র বলেন, সমাজের দরিদ্র ও স্বল্প আয়ের মানুষের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে সরকার পবিত্র ঈদ-উল-ফিতর প্রাক্কালে তাদের প্রতি সহযোগিতার হাত প্রসারিত করেছে। শুধু ঈদ নয়, যে কোন পার্বনে সরকারের পক্ষ থেকে পর্যাপ্ত সহযোগিতা প্রদান করা হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক জনকল্যাণে বয়স্ক ভাতা, বিধবা ভাতাসহ বিভিন্ন ভাতা প্রদানের বিষয় তুলে ধরে তিনি বলেন, সরকারের এ সকল সহযোগিতায় স্বল্প আয়ের মানুষ যেমন উপকৃত হচ্ছে তেমনি দেশের দারিদ্র বিমোচনেও ভূমিকা রাখছে।
সিটি মেয়র নগরীর ২৯নং ওয়ার্ডের হাজী মহসীন রোডে, ১৭নং ওয়ার্ডের ইউসেফ স্কুলে, ১৩নং ওয়ার্ডের নিউজপ্রিন্ট স্কুলে, ৭নং ওয়ার্ড অফিস সংলগ্ন মাঠে ও ২৭নং ওয়ার্ড অফিসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ওয়ার্ড এলাকার স্বল্প আয়ের পরিবারের সদস্যদের মাঝে ঈদবস্ত্র বিতরণ করেন।
কেসিসি‘র কাউন্সিলর ফকির মো: সাইফুল ইসলাম, শেখ হাফিজুর রহমান হাফিজ, এস এম খুরশিদ আহম্মেদ টোনা, মো: সুলতান মাহমুদ পিন্টু, জেড এ মাহমুদ ডন, সংরক্ষিত আসনের কাউন্সিলর পারভীন আক্তারসহ স্থানীয় আওয়ামীলীগ নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।
পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে নগরবাসীর প্রতি সিটি মেয়রের শুভেচ্ছা
খবর বিজ্ঞপ্তি
খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে নগরবাসীর প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। ঈদ প্রাক্কালে এক শুভেচ্ছা বার্তায় সিটি মেয়র সর্বশক্তিমান আল্লাহ তা’য়ালার কাছে নগরবাসীর সুখ-শান্তি ও সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর বৃহত্তর ঐক্য কামনা করেন। পবিত্র ঈদ-উল-ফিতরে নগরবাসী আনন্দঘন পরিবেশে সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক ঈদের আনন্দ উপভোগ করবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
বাগেরহাটে বুদ্ধি প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে ঈদ উপহার বিতরণ
স্টাফ রিপোটার, বাগেরহাট
বাগেরহাটে বুদ্ধি প্রতিবন্ধি শিক্ষার্থীদের মাঝে ঈদ-উল-ফিতর উপলক্ষে শুভেচ্ছা উপহার (খাদ্য সামগ্রী) ও নগদ টাকা বিতরণ করা হয়েছে। শনিবার (৩০ এপ্রিল) দুপুরে পোটেনশিয়াল ইউনিটি অব বাগেরহাট (পাব) এর সহযোগিতায় বাগেরহাট বুদ্ধি প্রতিবন্ধী স্কুল মিলনায়তনে স্কুলের শিক্ষার্থীদের মাঝে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পোটেনশিয়াল ইউনিটি অব বাগেরহাটের সভাপতি খন্দোকার নাজমুল হক জুয়েল। এ সময় বাগেরহাট প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আলী আকবর টুটুল, পোটেনশিয়াল ইউনিটি অব বাগেরহাটের সদস্য সৈয়দ মোনায়েম হোসেন, সেখ সাকির হোসেন, আসাদুজ্জামান, প্রতিবন্ধি স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিমাংশু কুমার পাল, সিনিয়র শিক্ষক পারভিন আক্তার,সানজিদা খানমসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এদিন পোটেনশিয়াল ইউনিটি অব বাগেরহাট নামের এই সংগঠনের পক্ষ থেকে ৪০ জন প্রতিবিন্ধি শিক্ষার্থীকে খাদ্য সামগ্রী ও ঈদ সালামী হিসেবে নগদ ২০০ শত টাকা করে প্রদান করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে চাল, তেল, ঘি, সেমাই, চিনি, দুধ, লবণ, বাদাম, কিশমিশ, জিরা, মসলা, পেয়াজসহ নিত্য প্রয়োজনীয় বেশকিছু দ্রব্য রয়েছে।
আন্তর্জাতিক মহড়ায় অংশ নিয়ে দেশে ফিরেছে যুদ্ধ জাহাজ “কামরুজ্জামান”
স্টাফ রিপোটার, বাগেরহাট
ভারত ও শ্রীলংঙ্কায় ২২ দিনের আন্তর্জাতিক মহড়া ও শুভেচ্ছা সফর শেষে স্বদেশে প্রত্যাবর্তণ করেছে কোস্টগার্ডের যুদ্ধ জাহাজ বিসিজিএস“কামরুজ্জামান”। শনিবার (৩০ এপ্রিল) সকালে মোংলার দিগরাজস্থ কোস্টগার্ডের মোংলা পশ্চিম জোন সদর দপ্তর জেটিতে জাহাজটি নোঙ্গর করেছে। এসময় কোস্টগার্ড পশ্চিম জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন এম মোসায়েদ হোসেন জাহাজের কর্মকর্তা ও নাবিকদের স্বাগত জানান। জোনাল কমান্ডারের কোস্টগার্ডের অন্যান্য কর্মকর্তাগণও উপস্থিত ছিলেন।
এর আগে ৯ এপ্রিল জাহাজটি শুভেচ্ছা সফর এর উদ্দেশ্যে মোংলা ত্য্গা করে জাহাজটি। জাহাজের অধিনায়ক ক্যাপ্টেন এম কিবরিয়া হকের নেতৃত্ব ১৫ জন কর্মকর্তা ১০৬ জন নাবিক এবং ৮ জন অসামরিক ব্যাক্তি এই শুভেচ্ছা ও আন্তর্জাতিক মহড়ায় অংশ নেয়।২২ দিনের এ শুভেচ্ছা সফরে প্রথমে ৪ দিনে শ্রীলংঙ্কায় পৌঁছে ৭ দিন অবস্থানের পর সেখান থেকে ভারতের চেন্নাই ও গোয়ায় পৌছায়।
কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেঃ লাবিব উসামা আহ্মাদুল্লাহ্ বলেন, আন্তর্জাতিক এই মহড়ায় অংশগ্রহনের মাধ্যমে বাংলাদেশ ও অন্যান্য দেশের কোস্টগার্ডের মধ্যে বিদ্যামান পারস্পরিক সহযোগিতা ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো জোরদার হয়েছে। এরফলে কোস্টগার্ড সদস্যদের পেশাগত মান উন্নয়ন, দক্ষতা ও কর্মপরিধি আরো বহুলাংশে বৃদ্ধি পাবে। এছাড়াও আইন শৃংঙ্খলা নিয়ন্ত্রণ, চোরাচালান ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণের পাশাপাশি বনজ সম্পদ সংরক্ষন ও মৎস্য সম্পদ রক্ষার কাজে কলাকৌশলে আরো গতি বাড়বে বলেও জানান তিনি।
বাগেরহাটে রমজানে ভ্রাম্যমান আদালতে সাড়ে ১০ লক্ষ টাকা জরিমানা
স্টাফ রিপোটার, বাগেরহাট
বাগেরহাটে রমজান উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিত্য প্রয়োজনীয় পন্যের বাজার স্বাভাবিক রাখতে সচেষ্ট ছিল জেলা প্রশাসন। জেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত ভ্রাম্যমান আদালত পরিচালনা ও সচেতনতনা মূলক কার্যক্রম পরিচালনা করা হয়েছে। এক মাসে ৭৫টি ভ্রাম্যমান আদালত পরিচালনা করে প্রায় সাড়ে ১০ লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়েছে। ভবিষ্যতে জনস্বার্থ রক্ষা ও আইনের বাস্তবায়নে জেলা প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হবে বলে জানিয়েছেন বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক খোন্দকার মোহাম্মাদ রিজাউল করিম।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, ১লা এপ্রিল থেকে ৩০ এপ্রিল পর্যন্ত জেলা প্রশাসনের পক্ষ থেকে ৭৫টি ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে। এই সময়ে ২১২ টি মামলায় ১০ লক্ষ ৫৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। নিত্য প্রয়োজনীয় পন্যের অতিরিক্ত দাম নেওয়া, অবৈধভাবে পন্য মজুদ, নোংরা পরিবেশে খাদ্যপন্য তৈরি, লাইসেন্স বিহীন ইট ভাটা, যাত্রীবাহী বাসে অতিরিক্ত ভাড়া আদায়সহ নানা অপরাধে সংশ্লিষ্টদের এই জরিমানা করা হয়। এছাড়া ইভটিজিংয়ের অপরাধে একজনকে এবং মাদক সংক্রান্ত অপরাধে ১৩ জনকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। এসব অভিযানে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট, পুলিশ, ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর, বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই), নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক খোন্দকার মোহাম্মাদ রিজাউল করিম বলেন, জনস্বার্থ্য রক্ষা, আইনের বাস্তবায়ন ও রমজানে নিত্য প্রয়োজনীয় পন্যের বাজার স্বভাবিক রাখতে জেলা প্রশাসন সচেষ্ট ছিল। এজন্য আমরা নিয়মিত ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছি। ভবিষ্যতেও অসাধু ব্যক্তিদের বিরুদ্ধে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
স্বাভাবিক জীবনে ফেরা দস্যুরা পেল ঈদ উপহার
স্টাফ রিপোটার, বাগেরহাট
বাগেরহাটের মোংলায় আত্মসমর্পন করে স্বাভাবিক জীবনে ফেরা দস্যুদেরকে ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ প্রদান করা হয়েছে। শনিবার (৩০ এপ্রিল) দুপুরে মোংলা উপজেলার পিককর্নার এলাকায় র্যা ব-৮ এর পক্ষ থেকে স্বাভাবিক জীবনে ফেরা দস্যুদের মাঝে ঈদের শুভেচ্ছা উপহার ও নগদ অর্থ তুলে দেন র্যাংব-৮ এর অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মো. জামিল হাসান। এসময় উপ-অধিনায়ক মেজর মোহাম্মদ জাহাঙ্গীর আলমসহ র্যা ব-৮ এর কর্মকর্তা ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।
এদিন মোংলার ৫৭জনকে নগদ অর্থ ও ঈদ উপহার দেওয়া হয়। মোংলার ৫৭জনসহ রামপাল, সাতক্ষিরা, খুলণাসহ বিভিন্ন এলাকার মোট ২৮৪ দস্যুকে র্যারবে এই ঈদ উপহার দেওয়া হয়েছে। উপহার সামগ্রীর মধ্যে চাল, তেল, ঘি, সেমাই, চিনি, দুধ, লবণ, বাদাম, কিশমিশ, জিরা, মসলা, পেয়াজসহ অন্যান্য দ্রব্য রয়েছে।
উপঅধিনায়ক মেজর মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, বাংলাদেশ সরকার ও র্যাুবের ডাকে সারা দিয়ে সুন্দরবনের দস্যুরা আত্মসমর্পন করে স্বাভাবিক জীবনে ফিরে এসেছে। এজন্য আমরা তাদেরকে সব সময় মনিটরিং করছি যাতে তারা আর কোন অপরাধে না জড়ায়। এছাড়া তাদেরকে স্বচ্ছল ও স্বাভাবিক জীবন যাপনের জন্য সরকারের পক্ষ থেকে বিভিন্ন সময় সহায়তাও করা হয়েছে। এছাড়া বিভিন্ন ঈদে নিয়মিতভাবে তাদেরকে ঈদ উপহার দেওয়া হয়। সেই ধারাবাহিকতায় এবার ঈদেও তাদের উপহার দেওয়া হয়েছে। ভবিষ্যতেও এই ধরণের সহযোগিতা অভ্যাহত থাকবে বলে জানান তিনি। ২০১৮ সালের ১ নভেম্বর আনুষ্ঠানিকভাবে সুন্দরবনকে দস্যু মুক্ত ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শ্যামনগরে আত্মসমর্পনকৃত জলদস্যুদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ”
শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়ন ৫৪ জন আত্মসমর্পনকারী বনদুস্যদের মাঝে র্যার-৮ বরিশালের উদ্যোগে ঈদ উপহার সামগ্রী ও নগদ অর্থ বিতরন করা হয়েছে।র্যাব-এর মহাপরিচালকের (ডিজি) পক্ষ থেকে বরিশাল র্যাব ৮-এর কাছে আত্মসমর্পণকারী এসব জলদস্যুকে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে এ উপহার তুলে দেওয়া হয়। শনিবার ৩০ এপ্রিল বেলা ১২ টায় মুন্সিগঞ্জ বাস স্ট্যান্ডে ৫৪ জন আত্মসমর্পনকৃত জলদস্যুদের মাঝে ঈদ উপহার ও নগদ অর্থ তুলে দেন র্যাব-৮ বরিশালের লিগ্যাল অফিসার ও সহকারী পুলিশ সুপার মোঃ রেজাউল করিম। ঈদ সামগ্রী বিতরন কালে র্যাবের পক্ষ থেকে জানানো হয় আত্মসমর্পণকারী জলদস্যুরা পুনর্বাসিত হয়ে স্বাভাবিক জীবন যাপন করছেন। সরকারের পক্ষ থেকে আত্মসমর্পণকারী সকল জলদস্যু/বনদস্যুদের বিরুদ্ধে রুজুকৃত চাঞ্চল্যকর ও গুরুতর অপরাধের (হত্যা ও ধর্ষণ) মামলা ব্যতীত অন্যান্য সকল সাধারণ মামলা সহানুভূতি সহকারে বিবেচনার বিষয়টি চলমান রয়েছে। এছাড়া র্যাব ফোর্সেস ডিজি’র পক্ষ হতে জলদস্যুদের পূর্ববর্তী দক্ষতা অনুযায়ী এবং ক্ষেত্র বিশেষ নতুন করে সরকারি বিভিন্ন প্রশিক্ষণ কেন্দ্রের মাধ্যমে প্রশিক্ষিত করে নতুন নতুন কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে এবং বিভিন্ন সময়ে আর্থিক সহায়তা অব্যাহত রাখা হয়েছে। ঈদ সামগ্রী পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় আত্মসমর্পন কারী বনদুস্য পরিবারের সদস্যরা বলেন, র্যাবের এ ধরনের মহতী উদ্যোগ আমরা সাধুবাধ জানায়।
খানজাহান আলী থানা বিএনপি’র পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান
ফুলবাড়ীগেট প্রতিনিধি
খানজাহান আলী থানা এলাকার যোগিপোল , আটরা গিলাতলা ইউনিয়ন ও কেসিসি ২ নং ওয়ার্ডে মৃত্যুবরনকারী , অসুস্থ ও অসহায় নেতাকর্মীদের পরিবারকে খুলনা মহানগর ও খানজাহান আলী থানা বিএনপি’র সাবেক নেতৃবৃন্দের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে । ৩০ এপ্রিল শনিবার বিএনপি নেতৃবৃন্দ মৃত্যুবরনকারী , অসুস্থ ও অসহায় নেতাকর্মীদের বাড়ি বাড়ি গিয়ে ৮ টি পরিবারের মধ্যে নগদ ৪০ হাজার টাকা প্রদান করেন । এছাড়া জাব্দিপুর বাইতুল মাবুর জামে মসজিদের ছাদের ঢালাই কাজের জন্য ৩০ হাজার টাকা প্রদান করেন বিএনপি নেতৃবৃন্দ । এ সময় উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপির সাবেক সহ সভাপতি মীর কায়সেদ আলী, শেখ ইকবাল হোসেন, আঃ রব মুন্সি, মোঃ রফিকুল ইসলাম শুকুর, আশরাফ ঢালি, মোঃ জামাল হোসেন, গোলাম কিবরিয়া, মোঃ বাবু, এমলাক ,শেখ আনোয়ার হোসেন, মোঃ নাসির উদ্দিন, শহিদুল ইসলাম সোহেল, মোঃ পলাশ, হাদিউজ্জামান, সৈয়দ মিন্টু, মোঃ সোহেল প্রমুখ ।
বাংলাদেশে আওয়ামীলীগ সরকার ক্ষমতায় থাকলে দেশের ছিন্নমূল মানুষের ভাগ্যে উন্নয়ন ঘটে-এ্যাডঃ গ্লোরিয়া ঝর্ণা এমপি
বটিয়াঘাটা প্রতিনিধি:
বর্তমান আওয়ামীলীগ সরকার ক্ষমতায় থাকলে দেশের অবহেলিত মানুষের ভাগ্যের উন্নয়ন ঘটে। পাশাপাশি সকল ধর্মের মানুষ তাদের স্ব-স্ব ধর্মীয় অনুষ্ঠান নিরবিঘ্নে পালনা করতে পারে। প্রধান মস্ত্রী জননেন্ত্রী শেখ হাসিনা আসন্ন ঈদ-উল-ফিতর উদ্যাপন উপলক্ষে দেশের ছিন্নমূল ভূমিহীন ও গৃহহীন মানুষের ভাগ্য উন্নয়নে জমি সহ ঘর নির্মান করে দিয়ে। বিশ্বে এক অন্যন্ন দৃষ্ঠান্ত স্থাপন করে ভূয়সী প্রসংশিত হয়েছে। ঈদকে সামনে রেখে প্রধানমন্ত্রী অসহায় মানুষদের ঈদ বস্ত্র বিতরণ করছেন। বটিয়াঘাটা উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল শনিবার বেলা ১১টায় স্থানীয় পরিষদ সম্মেলন কক্ষে অসহায় মানুষের মাঝে ঐচ্ছিক ফান্ড থেকে প্রত্যেকে দুই হাজার টাকা বিতরণকালে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা গুলি বলেন। নির্বাহী অফিসার মোঃ মমিনুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বীরমুক্তিযোদ্ধা বৃহস্পতি রায়, উপজেলা প্রেসক্লাব সাধালণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার, জলমা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিধান রায়, মহিলা আওয়ামীলীগ নেত্রী আফরোজা বেগম শোভ, আশালতা ঢালী, কানন মল্লিক, ইউপি সদস্য রত্না অধিকারী, ইউএনও’র অফিস সহকারী সুজন, সাংবাদিক শাহীন বিশ্বাস, সাংবাদিক সুমন বিশ্বাস, সাংবাদিক পরাগ রায় প্রমূখ।
উপজেলার জিয়ালতলা মহামায়া আশ্রমের অষ্টম প্রহরব্যাপি শ্রী শ্রী অখন্ড তারকব্রহ্ম নাম সংকীর্তন
স্টাফ রিপোর্টার:
আগামী ২ মে রোজ সোমবার অক্ষয়া তিথিতে অধিবাস কীর্তনের মধ্য দিয়ে শুরু হচ্ছে খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার জাগ্রত জিয়ালতলা মহামায়া আশ্রমের আয়োজনে বিশ্ব মানবতা ও শান্তি কামনায় অষ্টম প্রহরব্যাপি শ্রী শ্রী অখন্ড তারকব্রহ্ম মহানাম সংকীর্তন। পরদিন পূর্ণ অক্ষয়া তিথিতে মঙ্গলবার ব্রহ্মমূহূর্তে নামামৃত পরিবেশন করবেন সাতক্ষীরার বাবা বিশ্বনাথ সম্প্রদায়ের মাষ্টার বিশ্বনাথ বাবু ও বাবা লোকনাথ সম্প্রদায়ের মাষ্টার কুমারেশ বাবু, বাগেরহাটের আদি রামকৃষ্ণ সম্প্রদায়ের মাষ্টার অমল বাবু, খুলনার স্বর্গসুধা সম্প্রদায়ের মাষ্টার কৃষ্ণা দেবী ও শিশু কৃষ্ণ সম্প্রদায়ের মাষ্টার কৃষ্ণা দেবী, সাতক্ষীরার ভবা পাগলা সম্প্রদায়ের মাষ্টার দীনবন্ধু বাবু। আয়োজক কমিটির আশ্রম অধ্যক্ষ শ্রী নারায়ন চন্দ্র রায় সকল ভক্তবৃন্দের নামামৃত শ্রবণ ও ভক্তদের পদরেনু মুখরিত করতে সকলে বিনম্র আহবান জানিয়েছেন।
খুলনায় যুবলীগের উদ্যোগে এক বিঘা জমির ধান কাঁটাই ও মারাই হবে ১ টাকায়
খবর বিজ্ঞপ্তি
ধান উৎপাদনে বরাবরই এগিয়ে থাকেন খুলনার কৃষকেরা। কিন্তু গত দুই বছর ধরে কৃষি শ্রমিক না পাওয়া যাওয়া এবং কৃষি সরঞ্জামসহ জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে ধান মারাই ও ধান কাঁটতে বিপাকে পড়তে হয় তাদের। আবার উৎপাদন খরচ বাড়লেও ধানের মূল্য বৃদ্ধি না পাওয়ায় লোকসানে পড়তে হচ্ছে তাদের। এ মত অবস্থায় কৃষকের দূর্ভোগ লাঘবে ব্যাতিক্রম উদ্যোগ নিয়েছে বাংলাদেশ আওয়ামী যুবলীগ, খুলনা মহানগর শাখা। বিণামূল্যে তারা কৃষকের মাঝে ধান মারাই ও ধান কাঁটার মেশিন বিতরণ করে আসছেন। বিগত বছরের ন্যায় এ বছরও তেরখাদায় কৃষকদের মাঝে ধান কাঁটার মেশিন ও মারাই মেশিন বিতরণ করা হয়েছে। ফলে কৃষকদের আগে যেখানে এক বিঘা জমির ধান কাঁটতে ও মারাই করতে এক হাজার টাকা খরচ করতে হতো। এখন সেখানে মাত্র এক টাকায় এক বিঘা জমির ধান কাঁটা ও মারাই করা যাবে যুবলীগের দেওয়া কৃষি সরঞ্জামের মাধ্যমে। তেরখাদার আজোগড়া বিলের চার হাজার বিঘার জমির মালিক পাঁচশত কৃষক ফসল কাঁটতে এই যন্ত্রাংশ ব্যবহার করবেন।
আজোগড়া এলাকার কৃষক আলাল মোল্লা বলেন, গত কয়েক বছর করোনার কারলে ধান কাঁটার শ্রমিক পাইনি। কাল বৈশাখি ঝড়ে সকল ধান নষ্ট হয়ে যেত আমাদের। মেশিন দিয়ে ধান কাঁটতে গেলে যে খরচ হয় তা ধান বিক্রি করে ওঠে না। আমাদের লোকসান হতো। সেখানে যুবলীগের এই ধরনের উদ্যোগ আমাদের অনেক লাভ হবে।
অপর কৃষক শুনু গাইন বলেন, আমার সাড়ে সাত বিঘা জমি। গত বছর ধান কাঁটতে ও মারাই করতে খরচ হয়েছে সাড়ে সাত হাজার টাকা। এর সাথে বীজ, সেচ, সার, কীটনাশক খরচ, যানবহন খরচ যোগ করলে যে উৎপাদন মূল্য হয় তা আমরা বাজরে পায় না। ফলে ধান চাষ বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছিল আমাদের। এখন আমাদের কিছুটা লাভ হবে।
তিনি আরো বলেন, আগে একমন ধান উৎপাদন খরচ হতো ৭৫০ টাকার মত। সেখানে বাজারে ৯০০ থেকে ১০০০ টাকা মন বিক্রি হলে আমাদের কিছুটা লাভ হয়। কিন্তু বাজারে ধানের মূল্য সাড়ে আটশত টাকার বেশি হয় না। বাড়ী বাড়ী এসে যারা ধান কেঁনে তারা দিতে চায় ৭০০টাকা মন। বলেন কি করে লাভ করবো আমরা। আজকে যুবলীগের দেওয়া কৃষি সরঞ্জাম আমাদের উৎপাদন খরচ কমিয়ে লাভের মুখ দেখাবে।
এ বিষয়ে নগর যুবলীগের আহবায়ক সফিকুর রহমান পলাশ বলেন, কৃষি আমাদের প্রধান পেশা। খুলনা অঞ্চলের অধিকাংশ মানুষ কৃষি কাজের উপর নির্ভরশীল। এ কারনেই আমরা করোনার সময় থেকে প্রতি বছরই কৃষকের উপকারে কৃষি সরঞ্জাম বিতরণ করে আসছি। তার লক্ষ্যে শনিবার খুলনার তেরখাদার আজোগড়ায় কৃষকদের মাঝে ধান মারাই এর মেশিন ফুকো কল যার মূল্য দুই লক্ষ ষাট হাজার টাকা ও ধান কাঁটা মেশিন এসক্রাব মেশিন যার মূল্য এক লক্ষ পঁচিশ হাজার টাকা প্রদান করা হয়েছে। এ সময় আরো উপস্থিত ছিলেন, ছাত্রলীগ নেতা জহির আব্বাস, ইয়াসিন আরাফাত, মোস্তাফিজুর রহমান রুবেল, মেহেদী হাসান, আব্দুল্লাহ আল মামুন, রিয়েল শেখসহ আরো অনেকে।
ডুমুরিয়ায় ঈদুল ফিতরে ২৬ হাজার ৮২ পরিবারে পাচ্ছে বিনামূল্যে ভিজিএফ’র চাল
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ভিজিএফ কর্মসূচির আওতায় উপজেলার ১৪টি ইউনিয়নে দুঃ¯’ ও অতিদরিদ্র ২৬ হাজার ৮২ পরিবারের মাঝে বিনামূল্যে ২৬০ দশমিক ৮ শত ২০ মেট্রিক টন চাল বিতরণ করা হ”েছ। এ কর্মসূচির আওতায় প্রতি উপকারভোগী ১০ কেজি করে চাল গতকাল শনিবার সকালে উপজেলার সাহস ইউপি চেয়ারম্যান মোল্লা মাহাবুবুর রহমানের নেতৃত্বে ১ হাজার ৬১৭টি পরিবারে, ডুমুরিয়া সদর ইউপি চেয়ারম্যান গাজী হুমায়ুন কবির বুলু ২ হাজার ৫০০টি পরিবার, শরাফপুর ইউপি চেয়ারম্যান শেখ রবিউল ইসলাম রবি নিজ কার্যালয়ে ১ হাজার ৪০৮টি পরিবার, ভান্ডারপাড়া ইউপি চেয়ারম্যান গোপাল চন্দ্র দে ১ হাজার ৪৩৪টি পরিবার, গুটুদিয়া ইউপি চেয়ারম্যান শেখ তুহিনুল ইসলাম তুহিন ২ হাজার ২২৩টি পরিবার, রংপুর ইউপি চেয়ারম্যান সমরেশ মন্ডল ১ হাজার ৫৩৮টি, ধামালিয়া ইউপি চেয়ারম্যান মোঃ জহুরুল হক ১ হাজার ৯০০টি, খর্ণিয়া ইউপি চেয়ারম্যান শেখ দিদারুল হোসেন দিদার ১ হাজার ৭৪৭টি পরিবার, আটলিয়া ইউপি চেয়ারম্যান শেখ হেলাল উদ্দিনের নেতৃত্বে ২ হাজার ৭৩৮টি পরিবার সহ বিভিন্ন ইউপিতে ভিজিএফ এর চাল বিতরণ করা হয়। এসময় স্ব-স্ব ইউনিয়নের ট্যাগ অফিসার, ইউপি সদস্য, এমপি প্রতিনিধি ও গ্রামপুলিশ উপ¯ি’ত ছিলেন। আজ শোভনা ইউপি চেয়ারম্যান সুরঞ্জিত কুমার বৈদ্যের নিজ কার্যালয় সহ অবশিষ্ট সকল ইউনিয়নে দুঃ¯’ ও অতিদরিদ্র পরিবারের মাঝে এ চাল বিতরণ করা হবে বলে জানা গেছে।
কুয়েটে পবিত্র ঈদ-উল-ফিতর এর জামাত সকাল ৮ টায় অনুষ্ঠিত হবে
খবর বিজ্ঞপ্তি
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এ পবিত্র ঈদ-উল-ফিতর এর জামাত সকাল ৮ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। ঈদের জামাতে বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর, সম্মানিত শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীগণ উপস্থিত থাকবেন। উল্লেখ্য, সরকার নির্ধারিত স্বাস্থ্যবিধি মেনে কুয়েটে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে সকলকে শুভেচ্ছা জানিয়েছেন বিশ^বিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেরর প্রফেসর ড. কাজী সাজ্জাদ হোসেন ।
খুলনায় জাসাসে’র ঈদ উপহার সামগ্রী বিতরণ
খবর বিজ্ঞপ্তি
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দু:স্থ অসহায় শ্রমজীবী মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় শনিবার দুপুর ১২টায় নগরীর কে ডি ঘোষ রোডে দলীয় কার্যালয়ের সামনে সংগঠনের মহানগর ও জেলা শাখার যৌথ উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
মহানগর জাসাস আহবায়ক ইঞ্জিনিয়ার নুর ইসলাম বাচ্চুর সভাপতিত্বে কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন মহানগর বিএনপির আহবায়ক শফিকুল আলম মনা।
দেশ ক্রান্তিকাল অতিক্রম করছে দাবি করে শফিকুল আলম মনা তার বক্তৃতায় বলেন, দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির কারণে বেঁচে থাকার ন্যূনতম চাহিদা মেটাতে মানুষ হিমসিম খাচ্ছে। সিংহভাগ মানুষের জীবনে ঈদ যেখানে নিরানন্দের, সেখানে ক্ষমতাসীন দলের নেতা মন্ত্রীরা দেশের সম্পদ বেগমপাড়ায় পাচার করে মূল্যস্ফীতি সৃষ্টি করেছে। বাজার সিন্ডিকেটের জন্য আওয়ামী মুনাফালোভী ব্যবসায়ীদেরকে দায়ি করে তিনি বলেন, গণমানুষের সংগঠন হিসেবে বিএনপি সকল পরিস্থিতিতে জনগনের পাশে থাকবে।
কর্মসূুচিতে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির আহবায়ক আমির এজাজ খান ও মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন। স্বাগত বক্তা ছিলেন জেলা জাসাস আহবায়ক শহিদুল ইসলাম। বিশেষ বক্তা ছিলেন মহানগর জাসাসের সিনিয়র যুগ্ম আহবায়ক নুরুজ্জামান নিশাত। মহানগর জাসাস সদস্য সচিব এহতেশামুল হক শাওন ও জেলা সদস্য সচিব মো: আজাদ আমিনের সঞ্চালনায় কর্মসূচিতে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুুগ্ম আহবায়ক কাজী মো: রাশেদ, কাজী মাহমুদ আলী, আজিজুল হাসান দুলু, শের আলম সান্টু, বদরুল আনাম খান, আশরাফুল আলম নান্নু, একরামুল হক হেলাল, হাসানুর রশিদ চৌধুরী মিরাজ, খন্দকার হাসিনুল ইসলাম নিক। অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন মহিলা দলের মহানগর সভাপতি আজিজা খানম এলিজা, শ্রমিক দলের মহানগর সাধারণ সম্পাদক মুজিবর রহমান, স্বেচ্ছাসেবক দল জেলার সাধারণ সম্পাদক আতাউর রহমান রুনু, মহিলা দলের মহানগর সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কানিজ ফাতেমা আমিন, শরিফুৃল ইসলাম টিপু, মইদুল হক টুকু, নজরুল ইসলাম আখন্দ, শেখ মো: নাজিম, মো: মাহবুবুর রহমান, শেখ জাহিদুল ইসলাম, আনোয়ার হোসেন, শাহানাজ সরোয়ার, কওসারী জাহান মঞ্জু, আল আমিন সরদার রতন, মিজানুর রহমান মৃদুল।
জাসাসের মহানগর ও জেলা শাখার নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন যুগ্ম আহবায়ক শেখ রেজাউল ইসলাম, হাবিবুর রহমান হাবিব, মো: সেলিম রেজা, মো: আসিফ ইকবাল, শেখ মো: মিঠু, কে এম এ জলিল, ফয়সাল রহমান স্বপন, শেখ জাহিদ হাসান, ইঞ্জিনিয়ার মো: রিয়াজ হোসেন, মো: ফারুক হোসেন আশা, মো: ইয়াসিন ইসলাম মিন্টু ও জাহাঙ্গীর আলম মুরাদ, সদস্য আমিনুল ইসলাম রাজু, আনিসুর রহমান, ইঞ্জিনিয়ার মো: ইয়াসিন, মো: আশরাফুল ইসলাম, রাজিয়া সুলতানা, পুতুল বেগম, মশিউর রহমান, এস এম রফিকুল ইসলাম, মো: শাকিল মাহমুদ, আব্দুল্লাহ আল মামুন, মো; রাসেল সরদার, প্রশান্ত কুমার বিশ^াস, মোস্তফা, জাকির হোসেন প্রমুখ।
এ সময় তিন শতাধিক পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে সেমাই, চিনি, দুধ, কিসমিস ও বাদাম প্রদান করা হয়।
বাঁচানো গেলো না শিশু আজিমকে
ইলিয়াস হোসেন, তালা(সাতক্ষীরা)
সাতক্ষীরার তালায় ইফতারি রান্নার কড়াইতে পড়ে এক শিশুর করুণ মৃত্যু হয়েছে। সে উপজেলার বালিয়া গ্রামের ইসমাইল মোড়লের ছেলে আজিম মোড়লের(৪)।
স্থানীয়রা জানায়, গত ২৪ এপ্রিল মায়ের সাথে তার মামার বাড়ী পাশ্ববর্তী শাহজাতপুর গ্রামে বেড়াতে গিয়ে ইফতারি রান্নার কড়াইতে পড়ে শিশু আজিম গুরুতর দগ্ধ হয়।
এসময় তার শরীরের বেশিরভাগ অংশ সিদ্ধ হয়ে যায়। গুরুতর অবস্থায় প্রথমে তাকে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে খুলনা ২৫০ শয্যা হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য প্রেরন করেন । সেখানে দুইদিন চিকিৎসাধীন থাকার পর তার অবস্থার অবনতি হলে ঢাকাস্থ শেখ হাসিনা বার্ন ইউনিটে নেয়া হয়। সেখানে তিন দিন চিকিৎসাধীন থাকার পর (২৯) এপ্রিল সকালে তার মৃত্যু হয়। ঐদিন মধ্য রাত অ্যাম্বুলেন্সে শিশু আজিমের মৃতদেহ গ্রামের বাড়ি পৌঁছালে ঐ রাতেই তাকে পারিবারিক কবরস্থানে দাদা-দাদির পাশে দাফন করা হয়।
মৃত শিশু আজিম মোড়লের পিতা অতি দরিদ্র ও একজন দিনমজুর, তিনি দিনমজুরের উদ্দেশ্যে ঢাকায় থাকেন বলে প্রতিবেশীরা জানান। শিশু আজিম মোড়লের অকাল ও করুন মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের মৃত্যুতে খুবি উপাচার্যের গভীর শোক প্রকাশ
খবর বিজ্ঞপ্তি
দেশের বিশিষ্ট অর্থনীতিবিদ সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের ইন্তেকালে খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন গভীর শোক প্রকাশ করেছেন। এক শোক বার্তায় তিনি বলেন, স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত দেশের সফল সাবেক অর্থনীতিবিদ আবুল মাল আবদুল মুহিত শীর্ষ পর্যায়ের সরকারি কর্মকর্তা, মন্ত্রী, অর্থনীতিবিদ, কূটনীতিক, লেখক, গবেষক, রাজনীতি ও পরিবেশবিদ হিসেবে দেশে-বিদেশে সমধিক পরিচিতি ও সুখ্যাতি লাভ করেন। জাতীয় সংসদে অর্থমন্ত্রী হিসেবে একাধিকবার দেশের বাজেট উপস্থাপন করে তিনি রেকর্ড স্থাপন করেন। দেশের অর্থনৈতিক বিকাশে তাঁর অবদান স্মরণীয় হয়ে থাকবে। তিনি মরহুমের রুহের মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
ঈদের প্রধান জামাত সকাল আটটায় খুলনা সার্কিট হাউজ ময়দানে
তথ্য বিবরনী
খুলনায় পবিত্র ঈদ-উল-ফিতর-২০২২ যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সাথে উদযাপনের লক্ষ্যে সরকারিভাবে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
ঈদ-উল-ফিতরের প্রধান জামাত সকাল আটটায় খুলনা সার্কিট হাউজ ময়দানে অনুষ্ঠিত হবে। জামাতে ইমামতি করবেন টাউন জামে মসজিদের খতিব মাওলানা মোহম্মদ সালেহ। সকাল সাড়ে আটটায় খুলনা আলিয়া মাদ্রাসা সংলগ্ন মডেল মসজিদে এবং সকাল নয়টায় টাউন জামে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এছাড়া খুলনা সিটি কর্পোরেশনের ৩১টি ওয়ার্ডে সিটি কর্পোরেশনের সহায়তায় ও ওয়ার্ড কাউন্সিলরগণের তত্ত্বাবধানে পৃথকভাবে নির্ধারিত সময় অনুযায়ী ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
ঈদের দিন সকল সরকারি, আধা-সরকারি,বেসরকারি, স্বায়ত্তশাসিত ভবনে যথাযথভাবে জাতীয় পতাকা উত্তোলন করা এবং সূর্যাস্তের পূর্বে নামানো হবে। নগরীর প্রধান প্রধান সড়কসমূহ ও গুরুত্বপূর্ণ চত্বর, সড়কদ্বীপ ও সার্কিট হাউস ময়দান জাতীয় পতাকা ও ঈদ মোবারক (বাংলা ও আরবী) খচিত ব্যানার দিয়ে সজ্জিত করা হবে।
ঈদ-উল-ফিতর উপলক্ষে বাংলাদেশ বেতার, খুলনা বিশেষ অনুষ্ঠানমালা এবং স্থানীয় সংবাদপত্রসমূহ নিজস্ব ব্যবস্থাপনায় বিশেষ সংখ্যা প্রকাশ করবে। বিভিন্ন হাসপাতাল, কারাগার, সরকারি শিশুসদন, ভবঘুরে কল্যাণ কেন্দ্র ও দুস্থ কল্যাণ কেন্দ্রে এ উপলক্ষে বিশেষ খাবার পরিবেশন করা হবে। ঈদের পরে সুবিধাজনক দিন ও সময়ে শহিদ হাদিস পার্কে রাষ্ট্রীয় নীতি ও ধর্মীয় অনুভূতির সাথে সঙ্গতিপূর্ণ চলচ্চিত্র ও প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হবে।
ঈদ-উল-ফিতরের গুরুত্ব সম্পর্কে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে সুবিধামত সময়ে সেমিনার ও আলোচনা সভার আয়োজন করা হবে। ঈদের দিন বিকেলে শিশু পার্কসমূহে দুস্থ ও সুবিধাবঞ্চিত শিশুদের বিনামূল্যে প্রবেশের ব্যবস্থা থাকবে। সুবিধাজনক সময়ে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে প্রীতি ফুটবল ম্যাচ, জেলা শিল্পকলা একাডেমি সুবিধাজনক সময়ে ঈদ পুনর্মিলনী এবং জেলা শিশু একাডেমী সুবিধাজনক সময় ও স্থানে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য শিশু আনন্দমেলার আয়োজন করবে। ঈদে আইনশৃঙ্খলা রক্ষার্থে মহানগর ও মহানগরের বাইরের বিভিন্ন স্পটে আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনী বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করবে। ঈদুল ফিতরের সময় আতশবাজি ও পটকা ফোটানো, রাস্তা বন্ধ করে স্টল তৈরি, উচ্চস্বরে মাইক, ড্রাম বাজানো, রঙিন পানি ছিটানো এবং বেপরোয়াভাবে মোটর সাইকেল চালানো যাবে না।
ঈদ উপলক্ষে রাস্তায় যত্রতত্র গেট নির্মাণ, প্যানা বা ব্যানার টাঙালে রাস্তা সংকুচিত হয়ে দুর্ঘটনার আশংকা থাকে এবং শহরের সৌন্দর্য নষ্ট হয় মর্মে প্রচারের ব্যবস্থা করতে হবে। ঈদের সময় অজ্ঞান ও মলম পার্টি, ছিনতাইকারী ও পকেটমারদের তৎপরতা বন্ধে টার্মিনাল সংযোগ সড়ক, রেলস্টেশন, বাস ও নৌযান টার্মিনালসমূহে সাদা পোষকধারী পুলিশ মোতায়েন থাকবে এবং ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হবে। এছাড়া ইভটিজিং বন্ধে এবং জাল টাকার বিস্তাররোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।
প্রধান জামাত অনুষ্ঠানের সময় মুসল্লীদের গাড়ি পার্কিং এর জন্য জেলা স্টেডিয়াম সংলগ্ন আউটার স্টেডিয়াম সংরক্ষিত থাকবে। মুসল্লীদের অযুর জন্য পানির ব্যবস্থাও রাখা হবে। বাস, লঞ্চ, স্টিমারে যাতে অতিরিক্ত যাত্রী উঠতে না পারে এবং বেপরোয়াভাবে যান চলাচল করতে না পারে তার জন্য আইনশৃঙ্খলা বাহিনী নিয়োজিত থাকবে। জেলার শান্তিশৃঙ্খলা বিঘ্নের কোন সংবাদ পেলে তাৎক্ষণিকভাবে র্যাবের কন্ট্রোল রুমের মোবাইল নম্বর ০১৭৭৭৭১০৬৯৯-এ জানানো যাবে। যাকাতের একটি অংশ সোনালী ব্যাংক, খুলনা কর্পোরেট শাখা, চলতি হিসাব নম্বর-৩৩০০০৮৩৫; ইসলামী ব্যাংক, খুলনা শাখা, চলতি হিসাব নম্বর-২১৫ এবং জনতা ব্যাংক খুলনা কর্পোরেট শাখা, চলতি হিসাব নম্বর-৩৩০০৭৫৭ অথবা উপপরিচালক, ইসলামিক ফাউন্ডেশন, বয়রা, খুলনা-এর নিকট সরাসরি প্রদান করা যেতে পারে। উপজেলা সমূহেও স্থানীয়ভাবে অনুরূপ কর্মসূচি পালিত হবে।
মোংলায় সুন্দরবনের আত্মসমর্পণকারী দস্যুরা পেলেন র্যাবের ঈদ উপহার
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
সুন্দরবনে আত্মসমর্পণকারী ২৭ টি বাহিনীর ২৮৪ জন দস্যুদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার বেলা ১১ টায় স্থায়ী বন্দর শিল্প এলাকায় বনবিভাগের ফুয়েল জেটি সংলগ্ন এলাকায় তাদেরকে এ উপহার সামগ্রী বিতরণ করে র্যাব-০৮। উপহার সামগ্রীর মধ্যে রয়েছে চাল, তেল, ঘি, সেমাই, চিনি, দুধ, লবণ, বাদাম, কিসমিস, জিরা, মসলা ও পেয়াজসহ অন্যান্য সামগ্রী। র্যাব-০৮ এর অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মোঃ জামিল হাসান ও উপ-অধিনায়ক মেজর মোহাম্মদ জাহাঙ্গীর আলম ঈদের এই উপহার বিতরণ করেন।
উপ-অধিনায়ক মেজর মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, আত্মসমর্পণকারী দস্যুরা পুনর্বাসিত হয়ে স্বাভাবিক জীবনযাপন করছেন। সরকারের পক্ষ থেকে আত্মসমর্পণকারী সকল দস্যুদের বিরুদ্ধে রুজুকৃত চাঞ্চল্যকর ও গুরুতর অপরাধের মামলা ব্যতিত অন্যান্য সকল সাধারণ মামলা সহানুভূতির সাথে বিবেচনা করা হচ্ছে। প্রসঙ্গত, ২০১৮ সালের ১লা নভেম্বর সুন্দরবনকে দস্যু মুক্ত ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
যুবদল নেতাকর্মীদের মাঝে তারেক রহমানের ঈদ উপহার প্রদান
খবর বিজ্ঞপ্তি
ফ্যাসিষ্ট আওয়ামী সরকার বিরোধী আন্দোলন-সংগ্রামে পুলিশী নির্যাতনের শিকার হয়ে হতাহত, সড়ক দুর্ঘটনায় নিহত, কারান্তরীণ ও দুরারোগ্য ব্যাধিতে চিকিৎসাধীন যুবদল নেতাকর্মীদের পরিবার-পরিজনের নিকট বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ঈদ-উল-ফিতরের উপহার পৌঁছে দেয়া হয়েছে। এসময় উপস্থিত ছিলেন খুলনা মহানগর যুবদলের সাধারণ সম্পাদক নাজমুল হুদা চৌধুরী সাগরসহ নগর এবং থানা যুবদলের সিনিয়র নেতৃবৃন্দ। গতকাল শনিবার (৩০ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে নগর যুবদলের সাধারণ সম্পাদক নাজমুল হুদা চৌধুরী সাগর জানিয়েছেন, গত বছর সড়ক দুর্ঘটনায় নিহত খানজাহান আলী থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক দিদারুল ইসলাম লাভলুর স্ত্রীর কাছে এবং একই থানা যুবদলের সাবেক সহ-সভাপতি মোঃ ইব্রাহিম হোসেনের স্ত্রীর কাছে তারেক রহমানের ঈদ উপহার পৌঁছে দেয়া হয়। এছাড়া ফ্যাসিষ্ট আওয়ামী সরকার বিরোধী আন্দোলন-সংগ্রামে অসংখ্য মামলার আসামী ও পুলিশী নির্যাতনে পুঙ্গ নগর যুবদলের সহ-প্রচার সম্পাদক আব্দুল হাই কালুর কাছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঈদ উপহার তুলে দেয়া হয়। হয়রানিমুলক মামলায় গ্রেফতার হয়ে কারাগারে সীমাহীন নির্যাতনের শিকার এবং কারামুক্তির তিনদিন পর মৃত্যুবরণকারী নগরীর ১৬নং ওয়ার্ড যুবদলের সভাপতি প্রার্থী মোশাররফ হোসেন সোহেলের পরিবারকে আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের ঈদ উপহার দেয়া হয়েছে। অন্যদিকে, রাজনৈতিক প্রতিহিংসার মামলায় কারান্তরীণ নগর যুবদলের সহ-সাধারণ সম্পাদক সোহেল রানা প্রিন্সের সহধর্মিনীর নিকট তারেক রহমান প্রেরিত ঈদ উপহার পৌঁছে দেয়া হয়।
তাছাড়া, মহানগর যুবদলের সদস্য খালিশপুর থানা শাখার অন্যতম নেতা মাইনুদ্দীন আহমেদ মাইনু ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে ঢাকার সাভারের ক্যান্সার নিরাময় কেন্দ্রে চিকিৎসাধীন। তার বোনের নিকট খালিশপুর থানা যুবদল ও নগর যুবদলের সাধারণ সম্পাদক নাজমুল হুদা চৌধুরী সাগরের সার্বিক সহযোগিতায় খুলনা-৩ আসনে ধানেরশীষ’র কান্ডারী আলহাজ¦ রকিবুল ইসলাম বকুলের পক্ষে ৩৫ হাজার টাকা প্রদান করা হয়। উমরাহ পালনরত আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল সৌদিআরব যাওয়ার প্রাক্কালে যুবদল নেতা মাঈনুদ্দীন আহমেদ মাইনুর অসুস্থতার কথা শুনে তাৎক্ষণিকভাবে তার চিকিৎসার খোঁজখবর নেন। তার যাবতীয় সহযোগিতার প্রতিশ্রুতি দেন এবং নগদ অর্থ সহযোগিতা করেন।
ঈদ উল ফিতরে সুবিধা বঞ্চিত ১শ’ পরিবারের পাশে দাঁড়ালো ‘বন্ধুমহল সাতরাস্তা মোড়’
খবর বিজ্ঞপ্তি
খুলনা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোয়াজ্জেম রশিদী দোজা সমাজের সুবিধাবঞ্চিত অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য বিত্তবান ও সামাজিক সংগঠনগুলোকে এগিয়ে আসার আহবান জানিয়েছেন। তিনি শনিবার (৩০ এপ্রিল) দুপুর ১২টায় নগরীর জাতিসংঘ পার্কে ‘বন্ধুমহল সাতরাস্তা মোড়’-এর উদ্যোগে শতাধিক সুবিধা বঞ্চিত মানুষের মাঝে ঈদ খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ আহবান জানান। এ সময় তিনি বন্ধুমহলের উদ্যোগকে সাধুবাদ জানিয়ে আরো বলেন, ‘বন্ধুমহল সাতরাস্তা মোড়’ অল্প সময়ের মধ্যেই নিজস্ব কর্মকান্ডের মাধ্যমে অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছে।
বন্ধুমহলের আহবায়ক মো. শাহিনুল ইসলামের সভাপতিত্বে ও সদস্য সচিব নাসির উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত ঈদ খাদ্য সামগ্রী উপহার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লা, বন্ধুমহল’র প্রধান উপদেষ্টা আজিজুল হাসান দুলু, মিজানুর রহমান মিলটন, নাজমুল ইসলাম, কৌশিক দে বাপী, মো. শাহজাহান হোসেন, রাকিবুল ইসলাম মতি।উপস্থিত ছিলেন কাজী সাগর,আলী পাকবাজ জুয়েল,নুর হাসান জনি সোহাগ দেওয়ান,অধ্যাপক পাইলট কুমার গাইন,মোঃ রাজু, মোঃ শরফরাজ , মোঃ লিটন, বেলাল হোসেন, আবু আনসারি মুন্না, আওয়াল শেখ প্রমুখ।
রামপাল রক্তদান ক্লাবের উদ্যোগ ঈদ সামগ্রী বিতরণ
রামপাল (বাগেরহাট) সংবাদদাতা
রামপাল উপজেলা তরুণ সমাজের উদ্যোগে প্রতিষ্ঠত মানবকল্যাণ মূলক প্রতিষ্ঠান (রামপাল রক্ত দান ক্লাব ) এর আয়োজনে পবিত্র ঈদুল ফিতর ২০২২ উপলক্ষে হত দরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতারণ করা হয়েছে । শনিবার দিনব্যাপী উপজেলার বিভিন্ন এলাকায় দুস্থদের মাঝে এসব ঈদ সামগ্রী বিতরণ করেন একদল তরুণদের হাতে গড়া মানবকল্যাণমূলক সংগঠন রামপাল রক্তদান ক্লাব। খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কাজী অজিয়ার রহমান, মোঃ মিকাইল হোসেন, মোঃ সাব্বির রহমান, মোঃ আব্দুল্লাহ খান, মোঃ বিল্লাল হোসেন, এস, এম, হাফিজুর রহমান, মোঃ হামিদুর রহমান জামি, মোঃ শরিফুল শেখ, মোঃ আরাফাত হোসেন সবুজ প্রমুখ। তরুণরা প্রত্যয় ব্যক্ত করে বলেন মানবতার কল্যাণে রক্তদানের পাশাপাশি মানবিক সহায়তা প্রদান করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
কেন্দ্রীয় সম্পাদক লেখককে মণিরামপুরে অবাঞ্ছিত ঘোষণা
যশোর অফিস।।
বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য্যকে অবাঞ্ছিত ঘোষণা করেছেন যশোরের মণিরামপুর উপজেলা ছাত্রলীগের ১৯ শাখার নেতৃবৃন্দ।
ফেসবুকে প্রেস বিজ্ঞপ্তি প্রচারের মাধ্যমে অযোগ্যদের দিয়ে উপজেলা ছাত্রলীগের কমিটি ঘোষণা করায় আজ শনিবার বিকেলে যশোর প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ঘোষিত নতুন কমিটিকে প্রত্যাখ্যান করে এ ঘোষণা দেন নেতৃবৃন্দ।
মণিরামপুর উপজেলাধীন সরকারি কলেজ, পৌর ও ১৭টি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ও সম্পাদকবৃন্দ এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন।
ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য্য যশোরের মণিরামপুরের সন্তান।
সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ বলেন, গত ২৯ এপ্রিল সন্ধ্যায় আকস্মিক ফেসবুক পোস্টের মাধ্যমে জেলা ছাত্রলীগের প্যাডে একটি প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করে মণিরামপুর উপজেলা ছাত্রলীগের কমিটির অনুমোদন দেয়া হয়েছে। ওই কমিটিতে দীর্ঘদিন ধরে রাজপথে থাকা ত্যাগীদের বাদ দিয়ে অনভিজ্ঞ, বিতর্কিত, রাজনৈতিক ভারসাম্যহীন, সাধারণ সদস্যপদবিহীন ব্যক্তিদের স্থান দেয়া হয়েছে।
নেতৃবৃন্দ আরও বলেন, ঘোষিত কমিটির সভাপতি একজন ফাস্টফুড ব্যবসায়ী, যিনি এইচএসসি পাশ, সাধারণ সম্পাদকের ছাত্রত্বের প্রমাণ নেই, যুগ্ম সম্পাদকের সাধারণ সদস্যপদ নেই। আর সাংগঠনিক সম্পাদক সদ্য এসএসসি পাশ, যে কখনও ছাত্রলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিল না। এছাড়া ফজলুর রহমান নামে যাকে জেলা ছাত্রলীগের সহ-সভাপতি হিসেবে সুপারিশ করা হয়েছে, তিনি একটি স্কুলের প্রধান শিক্ষক। যার বয়স ৩৮ বছর।
নেতৃবৃন্দ বলেন, ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য্যের প্রভাবে এ কমিটি ঘোষণা করা হয়েছে। এজন্য সংবাদ সম্মেলনে ঘোষিত নতুন কমিটিকে প্রত্যাখ্যানের পাশাপাশি লেখক ভট্টাচার্য্যকে মণিরামপুরে অবাঞ্ছিত ঘোষণা করা হচ্ছে।
সংবাদ সম্মেলনে মণিরামপুর সরকারি কলেজ ছাত্রলীগের আহবায়ক হাবিবুর রহমান, মণিরামপুর পৌর ছাত্রলীগের সভাপতি হুমায়ুন কবীর, সাধারণ সম্পাদক জিএম ফয়সালসহ ১৭টি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি, সম্পাদকবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার হলো গরিববান্ধব সরকার
খবর বিজ্ঞপ্তি
খুলনা-৬ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার হলো গরিববান্ধব সরকার। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের অবহেলিত-বঞ্চিত মানুষ প্রাপ্য অধিকার পায়। শেখ হাসিনার মতো দূরদর্শী নেতৃত্ব আছে বলেই বাংলাদেশ আজ সঠিক পথে এগিয়ে চলেছে। শনিবার (৩০ এপ্রিল) বিকালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফিরাত, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু, বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র শেখ হেলাল উদ্দিন এমপি’র মাতা রিজিয়া নাসেরের আত্মার মাগফিরাত এবং খুলনা-৬ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু’র মাতা মিসেস ফাতেমা খানমের আত্মার মাগফিরাত কামনায় কয়রা মহেশ^রীপুর ইউনিয়ন পরিষদ কর্তৃক আয়োজিত ও ইউপি চেয়ারম্যান প্রভাষক শাহনেওয়াজ শিকারীর সার্বিক ব্যবস্থাপনায় ইউনিয়ন পরিষদ চত্বরে কুরআন খানি, ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তৃতা তিনি এসব কথা বলেন। সাংসদ বাবু আরও বলেন, শেখ হাসিনাই একমাত্র নেত্রী, যিনি গরিব মানুষের কষ্ট বোঝেন। তাই তো তিনি দুঃখী মানুষের কষ্টে চুপ থাকতে পারেন না। এ সময় উপস্থিত ছিলেন কয়রা থানার অফিসার ইনচার্জ রবিউল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কপিল উদ্দিন মাস্টার, খগেন্দ্রনাথ মন্ডল, খান সাহেব কোমর উদ্দিন ডিগ্রি কলেজের অধ্যক্ষ ডাঃ চয়ন, বাগালী ইউপি চেয়ারম্যান আব্দুস সামাদ গাজী, মহেশ^রীপুর ইউপি চেয়ারম্যান প্রভাষক শাহনেওয়াজ শিকারী, চাঁদখালী ইউপি চেয়ারম্যান শাহাজাদা মোঃ আবু ইলিয়াস, উত্তর বেদকাশী ইউপি চেয়ারম্যান সরদার নুরুল ইসলাম, দক্ষিণ বেদকাশী ইউপি চেয়ারম্যান আছের আলী মোড়ল, উপজেলা ছাত্রলীগের সভাপতি শরিফুল ইসলাম টিংকু, সাধারণ সম্পাদক আমিনুল হক বাদল, উপজেলার সকল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি/সাধারণ সম্পাদক, ছাত্রলীগের নেতা-কর্মীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
যুবলীগের ঈদবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সন্ত্রাসীদের হামলা, একজন ছুরিকাহত
যশোর প্রতিনিধি
যশোরে যুবলীগের ঈদবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সন্ত্রাসীরা হামলা চালিয়েছে। শনিবার (৩০ এপ্রিল) বিকাল ৫টার দিকে যশোর শহরের রেলগেট এলাকায় এই হামলার ঘটনা ঘটে। এ সময় কামরুজ্জামান মামুন নামে এক যুবলীগনেতা ছুরিকাহত হয়েছেন। তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত কামরুজ্জামান মামুন শহরের চাঁচড়া রায়পাড়ার মোশাররফ হোসেনের ছেলে এবং যশোর জেলা যুবলীগের শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক।
হাসপাতালে চিকিৎসাধীন মামুন অভিযোগ করেন, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বিপুলের উদ্যোগে শহরের রেলগেট এলাকায় ঈদবস্ত্র বিতরণ অনুষ্ঠান ছিল। অনুষ্ঠানের শুরুতে স্থানীয় কাউন্সিলর হাজী সুমনের উপস্থিতিতে সন্ত্রাসী শুভ, সাগর, মামুন, রনিসহ বেশ কয়েকজন হামলা করে। বাধা দিলে ছুরিকাহত করে দুর্বৃত্তরা। এরপর স্থানীয়রা উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে দেন।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জসিম উদ্দিন বলেন, ‘মামুন নামে একজন ছুরিকাহত হয়েছেন। এখন তিনি শঙ্কামুক্ত।’
কোতোয়ালি থানার ওসি তাজুল ইসলাম বলেন, ‘খবর শুনেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
সাবেক অর্থমন্ত্রী মুহিতের মৃত্যুতে আ‘লীগের শোক
খবর বিজ্ঞপ্তি
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এর মৃত্যুতে আমরা গভীর শোকাহত। মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা ও তার আত্মার মাগফেরাত কামনা এবং গভীর শোক প্রকাশ করেছেন খুলনা মহানগর ও জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এমপি, খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও খুলনা সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক, খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাউদ্দিন জুয়েল, খুলনা জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক আলহাজ্ব হারুনুর রশিদ, খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা, খুলনা জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এডভোকেট সুজিত কুমার অধিকারী।
আ‘লীগ নেতা টিপু‘র সুস্থতা কামনায় নেতৃবৃন্দের বিবৃতি
খবর বিজ্ঞপ্তি
খুলনা মহানগর আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক প্যানেল মেয়র আলী আকবর টিপু অসুস্থ হয়ে নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিবৃতি দিয়েছেন খুলনা মহানগর ও জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এমপি, খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও খুলনা সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক, খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাউদ্দিন জুয়েল, খুলনা জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক আলহাজ্ব হারুনুর রশীদ, খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা, খুলনা জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এডভোকেট সুজিত কুমার অধিকারী।
আয়েশার পাশে ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সহ অনেকে
মোঃ রেজাউর রহমান তনু কুষ্টিয়া
আয়েশা ও তাঁর দুই সন্তানের পাশে দাঁড়িয়েছেন উপজেলা প্রশাসন, পৌর মেয়র, ভেড়ামারা থানা ও এক যুবলীগ নেতাসহ অনেকে। শনিবার বিকেলে আয়েশার মায়ের বাড়ি কুষ্টিয়া ভেড়ামারা পৌরসভার নওদাপাড়া গ্রামে গিয়ে তাঁরা খাবার, পোশাক ও নগদ অর্থ সহায়তা দেন। স্বামীর বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার পর মায়ের কাছে আশ্রয় নেওয়া আয়েশা খাতুন অভাবের কারণে সন্তান বিক্রির কথা ভাবছিলেন। এ ঘটনা নিয়ে বেশ কিছু গণমাধ্যমে সংবাদ প্রচারিত হয়। এরপরই সমাজ ও প্রশাসনের বিভিন্ন পর্যায় থেকে ব্যাপক সাড়া পাওয়া যায়। ভেড়ামারা থানার ওসি মজিবুর রহমান বলেন, ‘একটি সংবাদপত্রের মাধ্যমে এ খবরটি দৃষ্টিগোচর হয়। তাৎক্ষণিক বিষয়টি নিয়ে যুবলীগ নেতা আজিজের সঙ্গে কথা হয়। সে উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল আলম চুনু সাহেবের সঙ্গে কথা বলেন। পরে ছয় মাসের খাবার, পোশাক ও নগদ অর্থ প্রদান করা হয়। এ ছাড়া মাননীয় পুলিশ সুপারের পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা হিসেবে নতুন পোশাক পৌঁছে দেওয়া হয়েছে। যেন ঈদের আনন্দ উদ্যাপনে কোনো কমতি না হয়। নিয়মিত দেখভাল করা হবে। এ ছাড়া এর আগে মিরপুর থানায় যে আইনি ব্যবস্থা নিয়েছে আয়েশার পরিবার, সে ব্যাপারে সব রকম সহযোগিতা আমরা করব।’
পৌর মেয়র আনোয়ারুল কবির টুটুল বলেন, ‘পৌরসভার পক্ষ থেকে আবাসন ব্যবস্থাসহ সার্বিকভাবে সব সহযোগিতা করা হবে।’ আয়েশা কোলের সন্তানটি বেঁচতে চান।আয়েশ খাতুন বলেন, ‘প্রশাসন, মেয়র, নেতারা সব এসেছিল খাবার, পোশাক ও নগদ অর্থ সহায়তা করেন। বিভিন্ন আশ্বাস পেয়েছি। সন্তান বিক্রি নয়, তাকে ভালোভাবে মানুষ করতে হবে বলে উপদেশ দিয়ে যান। পাশে থাকার আশ্বাস দেন।’ ভেড়ামারা থানা ওসি মজিবুর রহমান খাবার ও পোশাক দিয়ে যান আয়েশার বাড়িতে।আয়েশার বাবা নেই। মা ও ভাই দরিদ্র। ভাই দিনমজুর। মা অন্যের বাড়িতে কাজ করেন। অনাহারে-অর্ধাহারে দিন কাটে। এ অবস্থায় স্বামী বাড়ি থেকে চার বছরের মেয়ে রাবেয়া ও ১৩ মাসের ছেলে ইব্রাহিমসহ আয়েশাকে বের করে দেন। পরে সন্তানসহ ওঠেন মায়ের কাছে। অভাবের এ সংসারে ক্ষুধার্ত শিশুর মুখে খাবার তুলে দিতে পারছিলেন না। কোলে ১৩ মাসের সন্তান রেখে কাজে যেতে পারছিলেন না। অনেকে সন্তান বিক্রি করার পরামর্শ দেন। আয়েশা অনেকটা রাজি হয়ে গিয়েছিলেন।
সাতক্ষীরার তালা প্রেসক্লাবে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
তালা প্রতিনিধি
সাতক্ষীরার তালা প্রেসক্লাবের আয়োজনে পবিত্র মাহে রমজানে রোজাদারদের সম্মানে সম্প্রীতি ও সৌহার্দ্য অটুট রাখার তাগিদে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে তালা প্রেসক্লাবের উদ্যোগে ডাকবাংলো হলরুমে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।দোয়া ও ইফতার মাহফিলে তালা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক এসএম নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ঘোষ সনৎ কুমার।তালা প্রেসক্লাবের সিনিয়ন সহ-সভাপতি এসএম জাহাঙ্গীর হাসানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,তালা থানার অফিসার ইনচার্জ(ওসি) আবু জিহাদ ফখরুল আলম খান, তালা রিপোর্টার্স ক্লাবের সভাপতি সাংবাদিক মীর জাকির হোসেন,তালা সদর প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আব্দুল জব্বার,তালা থানার এসআই আবু কাউছার(সেকেন্ড অফিসার), তালা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক বিএম জুলফিকার রায়হান, তালা এএস আই আশরাফুল, এএস আই আসাদ,ডিএসবি সদস্য কামরুল ইসলাম।এসময় উপস্থিত ছিলেন,তালা প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক এম,এ মান্নান, কোষাধ্যক্ষ সৈয়দ জুনায়েদ আকবর, সাংগঠনিক সম্পাদক বাবলুর রহমান, দপ্তর সম্পাদক শেখ ইমরান হোসেন, যুগ্ন-দপ্তর সম্পাদক হাসান আলী বাচ্চু, প্রচার সম্পাদক খান নাজমুল হুসাইন, সি:কার্যকারী সদস্য এস,এম লিয়াকত হোসেন,শেখ আব্দুস সালাম, এস,এম আকরামুল ইসলাম, বিএম বাবলুর রহমান, কার্যকারী সদস্য মো:বাহারুল ইসলাম, এ্যাড: কবির আহমেদ, এস,এম জহর হাসান সাগর, কার্যকারী সদস্য আব্দুল মজিদ, সোহাগ মোড়ল, কাজী ইমদাদুল বারী জীবন, মো: লিটন হুসাইন,পার্থ প্রতিম মন্ডল, মো: আফজাল হোসেন,বিএম বোরহান উদ্দীন, মো: বাহারুল মোড়ল, মো: রুহুল আমিন মোল্লা, মো: হাফিজুর রহমান, শেখ ফয়সাল হোসেন, কাজী এনামুল হক বিপ্লব, খান আল-মাহবুব হুসাইন, অন্তু দাশ, আব্দুল্লাহ আল মামুন, সোনালী রহমান বাবলু, মেহেদী হাসান সাক্ষর, সাইদুর রহমান আকাশ, তপু শেখ, শরিফুল ইসলাম, ফারুক খাঁন, সাধারণ সদস্য মো: জিয়াউর রহমান, মো: সাগর মোড়ল,ইকরামুল ইসলাম প্রমুখ।অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত করেন বিশিষ্ট আলেমদ্বীন হযরত মাওলানা মুহম্মাদ নাজিমউদ্দীন বুলবুলি।
সম্পাদকের শুভেচ্ছা
পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে দৈনিক খুলনাঞ্চল-এর অগণিত পাঠক, বিজ্ঞাপনদাতা, এজেন্ট, হকার, লেখক ও শুভানুধ্যায়ীকে জানাই ঈদ মোবারক।
-সম্পাদক
ছুটি
পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে দৈনিক খুলনাঞ্চল অফিস আজ ১ মে থেকে ৩ মে রবি, সোম ও মঙ্গলবার বন্ধ থাকবে। সেজন্য ২ থেকে ৪ মে দৈনিক খুলনাঞ্চল প্রকাশ পাবে না। তবে ৩ মে ঈদ উদযাপিত হলে ৪ মেও বন্ধ থাকবে। অনলাইন যথারীতি চালু থাকবে।
-প্রশাসনিক কর্মকর্তা










































