Home আন্তর্জাতিক করোনা চিকিৎসায় মালয়েশিয়ার চমক, আক্রান্ত ৫০৭২ সুস্থ হয়েছে ২৬৪৭জন

করোনা চিকিৎসায় মালয়েশিয়ার চমক, আক্রান্ত ৫০৭২ সুস্থ হয়েছে ২৬৪৭জন

11

শেখ সেকেন্দার আলী, মালয়েশিয়া প্রতিনিধি:


করোনা চিকিৎসায় চমক দেখাচ্ছে মালয়েশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়। বুধবার মালয়েশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক সর্বশেষ তথ্যে জানানো হয়েছে , ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছে মাত্র ৮৫ জন। আর মৃত্যু হয়েছে একজনের। আর সেই চমকেই মালয়েশিয়ান নাগরিকদের মাঝে হতাশার বদলে আশার আলো দেখতে পাচ্ছে। আজ স্বাস্থ্যমন্ত্রী যখন সর্বশেষ করোনা পরিস্থিতি নিয়ে লাইভ এ ঘোষণা দেন, সেই সময় সে দেশের মানুষ আলহামদুলিল্লাহ বলে শুকরিয়া আদায় করতে দেখা গেছে। এছাড়াও আক্রান্তদের মধ্যে অর্ধেকের বেশি মানুষ সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। যা নজির স্থাপন করেছে সেদেশের স্বাস্থ্য মন্ত্রণালয়। বুধবার সেদেশের স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক সর্বশেষ তথ্য অনুযায়ী করোনাই আক্রান্তের সংখ্যা ৫ হাজার ৭২ জনের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ হাজার ৬ শত ৪৭ জন। মৃত্যু হয়েছে ৮৩ জনের। তবে পুরোপুরি নিয়ন্ত্রণে আনার লক্ষ্যে কাজ করছে সে দেশের সরকার। আজ থেকে শুরু হওয়ায় তৃতীয় মেয়াদে লকডাউন ( মুভমেন্ট কন্ট্রোল অর্ডার এমসিও) চলছে। এসময় সবাইকে ঘরে অবস্থান করার জন্য সরকারের পক্ষ থেকে বলা হয়েছে। এদিকে মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশীদের ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবেলার জন্য বলা হয়েছে বাংলাদেশ হাই কমিশনের পক্ষ থেকে। বর্তমান পরিস্থিতি দ্রুত উন্নতি ঘটবে মালয়েশিয়ায় তাই আতঙ্ক নয় সচেতন ভাবেই চলাচল করতে হবে। প্রয়োজনের বাইরে ঘর থেকে না বের হওয়ার জন্য বলা হয়। সময় মালয়েশিয়ায় বসবাসরত ব্যবসায়ীদের নিজ দেশের নাগরিকদের জন্য সহায়তা করার আহ্বান জানান বাংলাদেশ হাইকমিশন।