Home আন্তর্জাতিক ইউক্রেনের প্রস্তাবে রাজি রাশিয়া

ইউক্রেনের প্রস্তাবে রাজি রাশিয়া

11

খুলনাঞ্চল ডেস্ক।।

চলমান ইউক্রেন অভিযানে রাজধানী কিয়েভ ও এর উত্তরাঞ্চলীয় শহর চেরনিহিভে সেনা অভিযানের তীব্রতা কমানোর জন্য একমত হয়েছে রাশিয়া ও ইউক্রেন। স্থানীয় সময় মঙ্গলবার (২৯ মার্চ) তুরস্কের ইস্তাম্বুলে যুদ্ধ বন্ধে আলোচনায় বসে এ সিদ্ধান্ত নেয় মস্কো-কিয়েভ।
যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্সের খবরে বলা হয়, এক মাসের বেশি সময় ধরা চলা রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত এটাই সবচেয়ে বড় অগ্রগতি।

রাশিয়ার উপপ্রতিরক্ষামন্ত্রী আলেক্সান্দার ফোমিন বলেছেন, সংকট সমাধানে চলমান আলোচনায় আস্থা তৈরি এবং পরবর্তী সমঝোতার পথ তৈরির জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুন :খেলতে গিয়ে দুর্ঘটনায় জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে মেধাবী ছাত্রী আফরিনা

বৈঠকে ইউক্রেনের প্রতিনিধিরা জানান, রাশিয়ার দাবি অনুযায়ী জোট নিরপেক্ষ দেশ হিসেবে অবস্থান গ্রহণ করতে রাজি আছেন তবে সে ক্ষেত্রে ইউক্রেনের নিরাপত্তার নিশ্চয়তা দিতে হবে।

জোট নিরপেক্ষ অবস্থানের অর্থ হচ্ছে- ইউক্রেন ন্যাটো বা রাশিয়া বিরোধী কোনো সামরিক জোটে যোগ দেবে না এবং রাশিয়ার বন্ধু নয়, ইউক্রেনে এমন কোনো দেশের সামরিক ঘাঁটি স্থাপন বা অস্ত্র মোতায়েনের অনুমোদন দেবে না।

এছাড়া ২০১৪ সালে হাতছাড়া হয়ে যাওয়া ক্রিমিয়ার বিষয়ে সিদ্ধান্ত কি হবে সে বিষয়ে আলোচনার জন্য ১৫ বছরের সময় চায় দেশটি।