Home আঞ্চলিক খুবি সিনেটে শিক্ষক প্রতিনিধি নির্বাচনে ভোটগ্রহণ আগামীকাল

খুবি সিনেটে শিক্ষক প্রতিনিধি নির্বাচনে ভোটগ্রহণ আগামীকাল

7

খবর বিজ্ঞপ্তি।।

খুলনা বিশ্ববিদ্যালয়ের সিনেটে শিক্ষক প্রতিনিধি নির্বাচনের ভোটগ্রহণ আগামীকাল ৩০ মার্চ (বুধবার) অনুষ্ঠিত হবে। এদিন বেলা ১১টা থেকে বিকাল ৩টা পর্যন্ত কবি জীবনানন্দ দাশ একাডেমিক ভবনের মাল্টিপারপাস রুমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোটগ্রহণের পরপরই গণনা শেষে ফলাফল প্রকাশ করা হবে। দীর্ঘ ১৭ বছর পরে অনুষ্ঠিতব্য এবারের নির্বাচনে ১৫টি পদের বিপরীতে ৩৩ জন শিক্ষক প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনে রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করছেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস।
নির্বাচনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হলেন প্রফেসর ড. শেখ সিরাজুল হাকিম, সহযোগী অধ্যাপক ড. কায়কোবাদ মো. রেজাউল ইসলাম, সহযোগী অধ্যাপক ড. জামিল আহমেদ, প্রফেসর ড. মো. আনিসুর রহমান, প্রফেসর ড. রামেশ্বর দেবনাথ, প্রফেসর ড. লস্কার এরশাদ আলী, প্রফেসর ড. মো. জাকির হোসেন, প্রফেসর ড. তানজিল সওগাত, প্রফেসর ড. মো. সারওয়ার জাহান, প্রফেসর ড. মো. মতিউল ইসলাম, সহযোগী অধ্যাপক রহিমা নুশরাত রিম্মি, প্রফেসর ড. সেখ মো. এনায়েতুল বাবর, প্রফেসর ড. এস এম মাহবুবুর রহমান, সহকারী অধ্যাপক ড. চঞ্চল মন্ডল, সহযোগী অধ্যাপক মোল্লা মোহাম্মদ শফিকুর রহমান, প্রফেসর ড. মো. নাজমুস সাদাত, সহযোগী অধ্যাপক মোহাম্মদ রকিবুল হাসান সিদ্দিকী, প্রফেসর ড. সমীর কুমার সাধু, প্রফেসর ড. উৎপল কুমার কর্ম্মকার, প্রফেসর ড. মো. ইকবাল আহম্মেদ, সহযোগী অধ্যাপক ড. শ্রাবন্তী দেব, প্রফেসর মো. সানাউল ইসলাম, প্রফেসর ড. তরুণ কান্তি বোস, সহকারী অধ্যাপক মো. নাদিমুদৌলা, সহকারী অধ্যাপক মো. আমিনূল ইসলাম, প্রফেসর ড. আবু রাশেদ মো. মোস্তাফিজার রহমান, সহযোগী অধ্যাপক মো. নূরুজ্জামান, সহযোগী অধ্যাপক ড. ইউ এইচ রুহিনা জেসমিন, প্রফেসর ড. মো. দুলাল হোসেন, প্রফেসর ড. মো. নাসিফ আহসান, সহকারী অধ্যাপক সাজিয়া আহমেদ, সহযোগী অধ্যাপক ড. তানভীর আহমেদ সোহেল এবং প্রফেসর ড. মো. ওয়ালিউল হাসানাত।
উল্লেখ্য, খুলনা বিশ্ববিদ্যালয় সিনেটের সর্বশেষ শিক্ষক প্রতিনিধি নির্বাচন অনুষ্ঠিত হয় ২০০৫ সালের ২০ মার্চ। খুলনা বিশ্ববিদ্যালয় আইন ২১(১) ধারার ঠ নং অনুচ্ছেদে ‘বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণ কর্তৃক তাহাদের মধ্য হইতে পনেরজন প্রতিনিধি’ নির্বাচিত হওয়ার কথা উল্লেখ রয়েছে। কিন্তু বিগত ১৭ বছরে কোনো নির্বাচন সম্ভব হয়ে ওঠেনি। বর্তমান উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন দায়িত্ব গ্রহণের পর সিনেট সভা নিয়মিত করণের মাধ্যমে কার্যকর পদক্ষেপ গ্রহণের উদ্যোগ নেন। তারই আলোকে আগামীকাল ৩০ মার্চ শিক্ষক প্রতিনিধি নির্বাচন শেষ হওয়ার পর রেজিস্টার্ড গ্রাজুয়েট নির্বাচনের উদ্যোগ নেওয়া হবে বলে আশা করা হচ্ছে।

খুবিতে আন্তঃডিসিপ্লিন ক্রিকেট প্রতিযোগিতায় অপরাজিত চ্যাম্পিয়ন এমসিজে ডিসিপ্লিন
খুলনা বিশ্ববিদ্যালয়ে আন্তঃডিসিপ্লিন ক্রিকেট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে গণযোগাযোগ ও সাংবাদিকতা (এমসিজে) ডিসিপ্লিন। আজ ২৯ মার্চ (মঙ্গলবার) বেলা ১২টা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে শুরু হওয়া তুমুল উত্তেজনাপূর্ণ ফাইনাল ম্যাচে তারা ১৭ রানে পরিসংখ্যান ডিসিপ্লিনকে পরাজিত করে। এবারের টুর্নামেন্টে সবগুলো ম্যাচ জিতে অপরাজিত চ্যাম্পিয়ন হলো গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিন।
টস জিতে প্রথমে এমসিজে ডিসিপ্লিনকে ব্যাটিংয়ে পাঠায় পরিসংখ্যান ডিসিপ্লিন। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৩২ রান সংগ্রহ করে এমসিজে। জবাবে খেলতে নেমে ১৯.১ ওভারে ১১৫ রানে অলআউট হয়ে যায় পরিসংখ্যান ডিসিপ্লিন। খেলায় ম্যান অব দ্য ফাইনাল নির্বাচিত হন এমসিজে’র অলরাউন্ডার মোঃ আশরাফুল (১৪ রান ও ৩ উইকেট)। দারুণ পারফরমেন্সের কারণে টুর্নামেন্ট সেরা নির্বাচিত হন এমসিজে’র অধিনায়ক সাদমান সাকিব। টুর্নামেন্টের ৫ ম্যাচে ১৭৯ রান করে সর্বোচ্চ রানের পুরস্কার পান পরিসংখ্যান ডিসিপ্লিনের বেলাল হোসেন বিপ্লব ও ৮ উইকেট শিকার করে সর্বোচ্চ উইকেট শিকারীর পুরস্কার পান এমসিজে’র শেখ রাসেল। দলগতভাবে ফেয়ার প্লে অ্যাওয়ার্ড লাভ করে ইলেক্ট্রনিক্স এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইসিই) ডিসিপ্লিন।
ফাইনাল খেলা শেষে বিকাল সাড়ে ৪টায় চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের অধিনায়কের হাতে ট্রফি তুলে দেন প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন। এসময় তিনি দু’দলের খেলোয়াড়দের মেডেল পরিয়ে দেন। অনুষ্ঠানে উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রাণ শিক্ষার্থীরা। পরপর দুটি সফল টুর্নামেন্টের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ে প্রাণ ফিরেছে। গত দুই বছর করোনা মহামারির কারণে শিক্ষার্থীদের সশরীরে ক্লাস বন্ধ থাকায় ক্যাম্পাস নিরব ছিলো। সেই নিরবতা দূর করে প্রাণচাঞ্চল্য ফিরেছে বিশ্ববিদ্যালয়ে। তিনি বলেন, পড়ালেখার পাশাপাশি শিক্ষার্থীদের শারীরিক সুস্থতা ও মানসিক প্রফুল্লতা অর্জনে খেলাধুলায় অংশগ্রহণের প্রয়োজন রয়েছে। এই দুই কাজে ব্যস্ত থাকলে শিক্ষার্থীরা বিপথগামী হবে না। তিনি বিশ্ববিদ্যালয়ে অ্যাথলেট আয়োজনের নির্দেশনা প্রদান এবং প্রশাসন থেকে সম্ভব সহযোগিতার আশ্বাস দেন। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, খেলাধুলায় হার-জিত থাকবেই। এটা নিয়ে মন খারাপ করলে চলবে না। বরং ঘুরে দাঁড়াতে হবে। তিনি চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড় এবং সমর্থকদের অভিনন্দন জানান। একই সাথে সুন্দরভাবে টুর্নামেন্ট সম্পন্ন করায় শারীরিক শিক্ষা চর্চা বিভাগের পরিচালকসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস। সভাপতিত্ব করেন শারীরিক শিক্ষা চর্চা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. আহসান হাবীব। এসময় সংশ্লিষ্ট ডিসিপ্লিন প্রধানসহ শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

খুবিতে এপিএ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
খুলনা বিশ্ববিদ্যালয় বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) কমিটির মাসিক সভা আজ ২৯ মার্চ (মঙ্গলবার) বিকাল ৩টায় শহিদ তাজউদ্দীন আহমেদ ভবনের নতুন সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন। তিনি এপিএর লক্ষ্য অর্জনে যথাযথভাবে তথ্য উপস্থাপন এবং পরবর্তী বছরের লক্ষ্য নির্ধারণে একটি বিশেষ সভা আয়োজনের ওপর গুরুত্বারোপ করেন। এছাড়া অনেক ক্ষেত্রে প্রত্যাশিত অগ্রগতি হওয়ায় তিনি সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান এবং যে সকল ক্ষেত্রে লক্ষ্য অর্জিত হয়নি সেদিকে বিশেষভাবে গুরুত্ব দিয়ে লক্ষ্য পূরণের তাগিদ দেন।
খুলনা বিশ্ববিদ্যালয় এপিএ কমিটির সভাপতি ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুসের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন আইসিটি সেলের পরিচালক প্রফেসর ড. কাজী মাসুদুল আলম, নগর ও গ্রামীণ পরিকল্পনা ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক মাহমুদ উজ-জামান, জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) এস এম আতিয়ার রহমান, বিশ্ববিদ্যালয়ের অধিকতর উন্নয়ন শীর্ষক প্রকল্পের প্রকল্প পরিচালক ড. মোঃ হাসানুজ্জামান, অর্থ ও হিসাব বিভাগের উপ-পরিচালক দীপংকর কুমার সাহা, প্রশাসন শাখার উপ-রেজিস্ট্রার দীপক চন্দ্র মন্ডল, একাডেমিক শাখার উপ-রেজিস্ট্রার কাকলী রহমান, সহকারী রেজিস্ট্রার মো. আব্দুল্লাহ আল মামুন, সহকারী প্রোগ্রামার (আইটি) সায়রা তাসনিম রাবিতা প্রমুখ। সভা সঞ্চালনা করেন এপিএ কমিটির ফোকালপার্সন কাউন্সিল শাখার উপ-রেজিস্ট্রার এস এম আবু নাসের ফারুক।