এখনই ক্রিকেটারদের বেতন কাটার কথা ভাবছে না বিসিবি
ক্রীড়া প্রতিবেদক
স্বাভাবিকভাবেই করোনাভাইরাসের নেতিবাচক প্রভাব পড়েছে বিশ্ব ক্রীড়াঙ্গনেও। ফুটবলের সব বড় বড় লিগ বন্ধ। ক্রিকেটের সিরিজ, লিগ স্থগিত। টেনিস, বাস্কেটবল, ব্যাডমিন্টন, টেবিল টেনিস, রাগবি, ভলিবল, হ্যান্ডবল, বক্সিং, শ্যুটিং, অ্যাথলেটিকস, সুইমিং, জিমন্যাস্টিক- সব খেলাই বন্ধ।
এতে করে ক্রীড়াবিদরাও পড়েছেন বিপাকে। খেলা না হওয়ায় তারা আর্থিক তির শঙ্কায়। হাজার হাজার কোটি টাকা লগ্নি যেসব কাবের, বিশ্ব ফুটবলের সেই নামী ফুটবল কাবগুলোও লিগ বন্ধ থাকায় ফুটবলারদের পারিশ্রমিক কর্তনের সিদ্ধান্ত নিয়েছে। স্পেনের বার্সেলোনা, অ্যাটলেটিকো মাদ্রিদ, ইতালির জুভেন্টাস, জার্মানির বায়ার্ন মিউনিখ, বরুশিয়া ডর্টমুন্ডের মত কাবগুলো করোনার প্রভাবে খেলা বন্ধ থাকায়, ফুটবলারদের চুক্তিভুক্ত পারিশ্রমিকের একটা অংশ কেটে নিয়েছে বা ঘুরিয়ে বললে কমিয়ে দিয়েছে।
এখন প্রশ্ন হলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কী করবে? বিসিবিও কি ঐ ইসিবি-বিসিসিআইয়ের পথে হাঁটবে বা হাঁটার চিন্তা করছে? তামিম, মুমিনুল, মাহমুদউল্লাহদেরও কি মাসিক বেতনের একটা অংশ কাটা পড়তে পারে? এখন বিভিন্ন ক্যাটাগরিতে ১৭ ক্রিকেটার যে পরিমাণ অর্থ পান, তার একটা অংশ কি কমিয়ে ফেলার সম্ভাবনা আছে?
বিসিবির অন্যতম শীর্ষ পরিচালক ও নীতি নির্ধারকদের একজন জালাল ইউনুস জানান, ‘না! এ মুহূর্তে বেতন কমানোর কোন চিন্তা আমাদের (বিসিবির) মাথায় নেই। বরং আমরা চেষ্টা করবো কীভাবে ক্রিকেটারদের পাশে দাঁড়ানো যায়, তাদের সাপোর্ট করা যায়। এখন খারাপ সময় যাচ্ছে। সবারই উচিৎ সবার পাশে দাঁড়ানো। এমন সংকটে ক্রিকেট বোর্ডও সাধ্যমত চেষ্টা করবে ক্রিকেটারদের সাপোর্ট দিতে। তাই আবারও বলছি এখন পর্যন্ত তেমন কোন চিন্তা ভাবনা নেই। তবে ভবিষ্যতে দেখা যাবে।’
বেলজিয়ান লিগ বাতিল : চ্যাম্পিয়ন হচ্ছে কাব ব্রুজ
ক্রীড়া প্রতিবেদক
ইউরোপের শীর্ষ পাঁচ লিগ নিয়েই যত আলোচনা। প্রিমিয়ার লিগ, লা লিগা, সিরি ‘আ’, বুন্দেসলিগা ও ফরাসি লিগ ওয়ান কবে শুরু হবে, এই নিয়ে যখন ফুটবল বিশেষজ্ঞরা নানান মত দিচ্ছেন, ঠিক তখনই সিদ্ধান্ত নিয়ে ফেললো বেলজিয়াম প্রো লিগ। ইউরোপিয়ান ঘরোয়া ফুটবলের প্রথম লিগ হিসেবে তারা বাতিল করেছে এবারের মৌসুম।
বেলজিয়াম ফুটবলের সর্বোচ্চ প্রতিযোগিতা বাতিল হলেও চ্যাম্পিয়ন নির্ধারণ করা হচ্ছে ঠিকই। আনুষ্ঠানিক ঘোষণা না এলেও পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা কাব ব্রুজকেই চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে বলে খবর ইউরোপিয়ান সংবাদমাধ্যমগুলোর। একই সঙ্গে অবনমনের দলগুলো নিয়েও চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে ১৫ এপ্রিল। মাত্র এক রাউন্ডের খেলাই বাকি ছিল বেলজিয়াম লিগের। ১৬ দলের লিগের ২৯ ম্যাচ শেষে দ্বিতীয় স্থানে থাকা গেঙ্কের চেয়ে ১৫ পয়েন্টে এগিয়ে শীর্ষে আছে কাব ব্রুজ। চ্যাম্পিয়ন হওয়াটা তাদের নিশ্চিতই ছিল। কিন্তু করোনার কারণে লিগ বাতিল হয়ে গেলে তাদের শিরোপার কী হবে, সেটাই ছিল প্রশ্ন। তবে ভিডিও কনফারেন্সে লিগ কমিটি যে সিদ্ধান্ত নিয়েছে, তাতে চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে তাদেরই। কারণ লিগের সঙ্গে শেষ রাউন্ডের পয়েন্টও বাতিল করা হয়েছে, তাই পয়েন্ট টেবিলের আগের অবস্থান ধরে রেখে চ্যাম্পিয়ন হয়ে যাচ্ছে ব্রুজ।
করোনার কারণে লিগ শিরোপা নিষ্পত্তি করতে চেয়েছিল তারা প্লে-অফের মাধ্যমে। কিন্তু সেই পরিকল্পনা থেকে সরে এসে কাব ব্রুজকে চ্যাম্পিয়ন ঘোষণা করতে যাচ্ছে বেলজিয়াম প্রো লিগ কর্তৃপ।
নিম্ন আয়ের মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান ক্রিকেটার সালমার
ক্রীড়া প্রতিবেদক
করোনা ভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া দিনমজুর ও নিম্ন আয়ের মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন খুলনার মেয়ে বাংলাদেশ নারী টি-টোয়েন্টি ক্রিকেট দলের অধিনায়ক সালমা খাতুন।
গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে খুলনার রূপসা উপজেলার আইচগাতি ইউনিয়নের মিল্কি দেয়ারায় তার নিজ বাড়ির আশপাশের মানুষের মাঝে খাবার বিতরণের সময় এ আহ্বান জানান তিনি। সালমা নিম্ন আয়ের ৬০টি পরিবারের মধ্যে এক সপ্তাহের খাবার বিতরণ করেন।
এ সময় ২৯ বছর বয়সী অলরাউন্ডার জানান, তার এই সাহায্য অব্যাহত থাকবে। তিনি সকল নারী ক্রিকেটার-সহ ক্রীড়াঙ্গনের সকলকে নিম্ন আয়ের খেটে খাওয়ার মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। পাশাপাশি প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী বাড়িতে থাকার এবং বারবার সাবান দিয়ে হাত ধুয়ে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকার অনুরোধ করেন। একই সঙ্গে সালমা করোনা ভাইরাস সংক্রমণ রোধে সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান।
বাতিল হতে পারে নিউজিল্যান্ডের বাংলাদেশ সফর
ক্রীড়া প্রতিবেদক
টেস্ট চ্যাম্পিয়নশিপের দুটি ম্যাচ খেলতে আগস্টে বাংলাদেশে আসার সূচি রয়েছে নিউজিল্যান্ডের। কিন্তু ব্ল্যাকক্যাপ্সদের বাংলাদেশ সফর বাতিল হতে পারে, এমনই আভাস দিয়েছেন নিউজিল্যান্ডের প্রধান নির্বাহী ডেভিড ওয়াইট।
করোনাভাইরাসের ধাক্কায় নিউজিল্যান্ডের ক্রিকেট সূচি হুমকির মুখে। জুন ও জুলাইয়ে স্কটল্যান্ড, আয়ারল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ সফরের পর বাংলাদেশে আসার কথা তাঁদের। পাশাপাশি নিউজিল্যান্ড এ দলের যাওয়ার কথা ভারতে। কিন্তু সব পরিকল্পনাই এখন ঝুলে আছে। আগস্টে নিউজিল্যান্ডকে আতিথেয়তা দেওয়ার পর টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডে তিনটি টি-টোয়েন্টি খেলার কথাও রয়েছে বাংলাদেশ। হোম ও অ্যাওয়ে দুই সিরিজই রয়েছে হুমকির মুখে।
এবার টেস্টিং কিটের ব্যবস্থা করছেন সাকিব
ক্রীড়া প্রতিবেদক
বাংলাদেশে করোনাভাইরাস এখনো প্রায় স্বাভাবিক অবস্থায় রয়েছে। তবে ভাবনার বিষয় সময়ের সাথে করোনা আক্রান্ত রোগির সংখ্যা বেড়ে যায়। আর তাই প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে রাখা সময়ের দাবি।
সরকার করোনা প্রতিরোধ করতে ইতিমধ্যে সবকিছু বন্ধ ঘোষণা করেছে। করোনা আক্রান্ত রোগীদের সঠিক সেবা দেওয়ার জন্য ডাক্তারদের প্রয়োজনীয় সরাঞ্জামাদির ব্যবস্থা করছে। সরকারের সাথে এগিয়ে আসছে অন্যান্য প্রতিষ্ঠানও। বাংলাদেশের সেরা ক্রিকেটার সাকিব আল হাসানও আছেন সে দলে। কিছুদিন আগে ‘মিশন সেইভ বাংলাদেশ’ এর সঙ্গে যুক্ত হয়ে অসহায় মানুষের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন সাকিব। এবার ডাক্তারদের প্রয়োজনীয় কিট সরবরাহের জন্য দান করলেন সাকিব। তার চ্যারিটি প্রতিষ্ঠান ‘দ্য সাকিব আল হাসান ফাউন্ডেশন’ ও কনফিডেন্স গ্রুপ মিলে ২০ ল টাকার একটি অনুদান দেন। যা দিয়ে বিভিন্ন হাসপাতালে ও মেডিকেল ইনস্টিটিউটকে টেস্টিং কিট ব্যবস্থা করে দিবেন তারা।
ছেলের সঙ্গে দাবা খেলে সময় কাটছে জিয়ার
ক্রীড়া প্রতিবেদক
বাংলাদেশের দ্বিতীয় গ্র্যান্ডমাস্টার জিয়া। ছেলে তাজওয়ার তার পথেই হাঁটছে। উদীয়মান দাবাড়ুর সঙ্গে বাসাতেই চর্চা করে যাচ্ছেন জিয়া। অথচ এই সময়ে তার বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেওয়ার কথা ছিল।
কিন্তু করোনাভাইরাস সবকিছু ভেস্তে দিয়েছে। হতাশ কণ্ঠে জিয়া বললেন, ‘আমি ভুলেই গেছি কবে বাসা থেকে বের হয়েছি। সব টুর্নামেন্ট বাতিল হয়ে গেছে। এমনকি ঈদের পরও খেলার কথা ছিল। কিন্তু সেটাও করোনার কারণে বাতিল হয়েছে।’ জিয়া জানালেন, ‘অনুশীলন করছি। ছেলের সঙ্গে খেলছি। রান্না-বান্নাও কিছুটা করছি। অনলাইনে স্টুডেন্ট আছে। তাদের সাহায্য করছি। অনলাইনে দাবাও খেলছি। তাতেই সময় কাটছে।’ সঙ্গে যোগ করলেন, ‘আসলে আমরা যারা দাবা খেলোয়াড়, তারা এই পরিস্থিতিতে অনেকটা অভ্যস্ত।
কলম্বোতে ২২দিন ধরে আটকা টিসি স্পোর্টস
ক্রীড়া প্রতিবেদক
এএফসি কাপে বসুন্ধরা কিংসের কাছে ৫-১ গোলে হেরে শুরুটা ভালো ছিল না মালদ্বীপের টিসি স্পোর্টসের। ম্যাচের পর পরই তারা ঢাকা ছেড়েছিল। মালেতে যেতে হলে কলম্বো হয়ে যেত হতো। কিন্তু করোনাভাইরাসের লকডাউনে এখন কলম্বোতেই আটকে আছেন টিসি স্পোর্টসের খেলোয়াড়েরা।
সেখানকার স্থানীয় একটি হোটেলে বন্দী জীবন কাটছে সবার। ২২দিন পার হলেও এখন পর্যন্ত দেশে ফিরতে পারেনি! কোভিড-১৯ এর কারণে শ্রীলঙ্কা ও মালদ্বীপ দুই জায়গাতেই চলছে লকডাউন। তাই তারা ইচ্ছে করলেও যেতে পারবেন না নিজ দেশে।
চীনে প্রিমিয়ার লিগের ম্যাচ আয়োজনের প্রস্তাব
ক্রীড়া প্রতিবেদক
করোনাভাইরাসে থমকে আছে গোটা বিশ্ব। স্থবির বিশ্ব ক্রীড়াঙ্গন। সবকিছু ঠিকঠাক থাকলে এখন মৌসুমের শেষ দিকের খেলা চলার কথা। নিশ্চিত চ্যাম্পিয়ন যারা তাদের আগেভাগেই শিরোপা উল্লাস করার কথা। কিন্তু মাঠে খেলা বন্ধ। ফলে চ্যাম্পিয়ন দৌড়ে যারা এগিয়ে আছে তাদের হতাশা কাটছে না।
ডেইলি মেইল বলছে, এক কাব লিগের বাকি ম্যাচগুলো চীনে আয়োজনের কথা বলছে। চীনের হুনান প্রদেশের উহান শহরে প্রথম করোনাভাইরাস সংক্রমিত হয়। ধারনা করা হয় উহান শহরের বন্যপ্রাণির বাজার থেকে করোনাভাইরাসের সংক্রমণ শুরু হয়েছিল। তবে সেখানকার পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। নতুন করে কোনো সংক্রমণের খবর নেই। তাই ইংলিশ লিগের শেষটা চীনে আয়োজনের প্রস্তাব দিয়েছে সেই কাব। তবে লিগের আয়োজকদের একজন ইতিমধ্যেই এ প্রস্তাব ফিরিয়ে দিয়ে বলেছেন, ‘যে দেশটি থেকে মহামারী সংক্রমণটি ছড়াল সেখানে লিগ আয়োজনের কোনো যুক্তিই দেখি না। এটা হাস্যকর এবং পাগলাটে প্রস্তাব। নিশ্চিত করে বলতে পারি এ প্রস্তাব প্রত্যাখ্যাত হবে।’
বিশাল অংকের দান করেও গোপন রাখলেন নেইমার
ক্রীড়া প্রতিবেদক
করোনাভাইরাসের এই সংকটময় সময়ে অসহায়দের পাশে দাঁড়িয়েছেন খেলোয়াড়রাও। তাদের অনেকেরই বিপুল সম্পত্তি আছে। নিজেদের সেই সম্পদ থেকে বড় অংকের অর্থই গরিবদের জন্য ব্যয় করছেন তারকা খেলোয়াড়রা। একেক দিন একেকজনের এসব দানের খবর আসছে গণমাধ্যমে।
তবে এই জায়গায় একটু আলাদা নেইমার। ব্রাজিলিয়ান সুপারস্টার করোনায় তিগ্রস্থদের মধ্যে ইতিমধ্যেই বড় অংকের দান করে দিয়েছেন। কিন্তু প্রচারের আলোয় আসতে চান না বলে সেটি গোপনই রেখেছেন। জানা গেছে, নেইমার জাতিসংঘ শিশু তহবিল ইউনিসেফ এবং তার দেশ ব্রাজিলে একটি তহবিল গঠন করে মোট ৭ লাখ ৭৫ হাজার পাউন্ড দান করেছেন। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ৮ কোটি টাকার বেশি। কিন্তু সেই দানটা গণমাধ্যমকে জানিয়ে করেননি।
ফুটবলাররা এক বছরের বেতন না পেলে মরে যাবে না
ক্রীড়া প্রতিবেদক
করোনাভাইরাসের কারণে আর্থিক তি পুষিয়ে নিতে খেলোয়াড়-স্টাফদের বেতন কাটার কথা চিন্তা করতে শুরু করেছে ইউরোপিয়ান ফুটবল কাবগুলো। একই পথে হাঁটার কথা ভাবছে বিভিন্ন দেশের ক্রিকেট বোর্ডও।
এরই মধ্যে ইতালিয়ান কাব জুভেন্টাস তাদের কাবের সদস্যদের চার মাসের বেতন কেটে রাখার সিদ্ধান্ত নিয়েছে। স্প্যানিশ কাব বার্সেলোনা কেটে রাখছে বেতনের ৭০ শতাংশ। এই সিদ্ধান্তগুলো যে খুব সহজেই মেনে নিয়েছে খেলোয়াড়-স্টাফরা এমনটা নয়। বরং দুই পরে নানান আলোচনার পরই আসা গেছে সমাধানে। তবে আর্জেন্টিনার তারকা ফুটবলার কার্লোস তেভেজ মনে করেন, এই সংকটময় সময়ে বেতন নিয়ে খুব বেশি ভাবা উচিৎ নয় ফুটবলারদের। কেননা, ইউরোপের ফুটবলাররা এক বছরের বেতন না নিলেও তাদের তেমন কোনো তি হবে না। কিংবা বেঁচে থাকতেও সমস্যা হবে না।
এসময় খেলোয়াড়দের বেতন কাটার বিষয়টি মনে করিয়ে তিনি বলেন, ‘যেকোন ফুটবলার ছয় মাস বা এক বছর বেতন না পেলেও বাঁচবে। আমার আসলে ভালো উদাহরণ নই। আমরা হয়তো অনেক কিছুই ভালো করি। কিন্তু এেেত্র নয়। আমাদের দিনের পর দিন কিছুর জন্য চিন্তা করতে হয় না।’
ওয়ার্নের সেরা শ্রীলঙ্কা ও দণি আফ্রিকা দল
ক্রীড়া প্রতিবেদক
শ্রীলঙ্কান ক্রিকেট ইতিহাসে অর্জুনা রানাতুঙ্গাকে ধরা হয় সেরা অধিনায়ক হিসেবে। মজার ব্যাপার হলো, সর্বকালের অন্যতম সেরা এই অস্ট্রেলীয় লেগ স্পিনার অর্জুনা রানাতুঙ্গাকে একাদশে রেখেছেন, রেখেছেন আরও জনা তিনেক অধিনায়ককে। তবে অধিনায়ক হিসেবে বেছে নিয়েছেন মাহেলা জয়াবর্ধনেকে। যার হাত ধরে দণি আফ্রিকা ক্রিকেটের নবজাগরণ, সেই ‘হতভাগ্য’ অধিনায়ক হান্সি ক্রোনিয়েকে একাদশে রেখেছেন। কিন্তু প্রোটিয়া অধিনায়ক হিসেবে ওয়ার্ন বেছে নিয়েছেন গ্রায়েম স্মিথকে।
শ্রীলঙ্কা একাদশ ঃ সনাৎ জয়াসুরিয়া, মারভান আতাপাত্তু, অরবিন্দ ডি সিলভা, মাহেলা জয়াবর্ধনে (অধিনায়ক), কুমার সাঙ্গাকারা, অর্জুনা রানাতুঙ্গা, রুমেশ কালুভিতারানা, চামিন্ডা ভাস, রঙ্গনা হেরাথ, মুত্তিয়া মুরালিধরন ও রুমেশ রতœায়েকে।
দণি আফ্রিকা একাদশ ঃ গ্রায়েম স্মিথ (অধিনায়ক), গ্যারি কারস্টেন, জ্যাক ক্যালিস, এবি ডি ভিলিয়ার্স, হান্সি ক্রোনিয়ে, জন্টি রোডস, মার্ক বাউচার, শন পোলক, প্যাট সিমকক্স, ডেল স্টেইন ও অ্যালান ডোনাল্ড।
এত সহজে শিরোপা পাচ্ছে না জুভেন্টাস
ক্রীড়া প্রতিবেদক
করোনায় ইউরোপের দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি তিগ্রস্ত ইতালি। যে কারণে সিরি আ’ বন্ধ রয়েছে অনির্দিষ্টকালের জন্য। শোনা যাচ্ছিল, এবার হয়তো ইতালিয়ান মৌসুমই বাতিল হয়ে যাবে। তেমনটি হলে এক পয়েন্টের ব্যবধান রেখে শীর্ষে থাকা জুভেন্টাসকেই হয়তো ঘোষণা করা হবে চ্যাম্পিয়ন! কিন্তু ইতালিয়ান ফুটবল ফেডারেশন সভাপতি গাবরিয়েলে গ্রাভিনা যা বলছেন, তাতে এত সহজে শিরোপা পাচ্ছে না বর্তমান চ্যাম্পিয়নরা! তিনি চাইছেন, পরে হলেও মাঠে গড়াক সিরি আ।
গ্রাভিনা জোর গলাতেই বলছেন, এই মৌসুমটা যেভাবেই হোক শেষ করতে চান তিনি। প্রয়োজনে পরের মৌসুমকে বাদ দিয়ে হলেও রা করতে চান এই মৌসুম, ‘আমি পরিষ্কার করেই বলতে চাই। এই মৌসুমকে রা করতে প্রয়োজনে আরেকটি মৌসুম বাতিলের ঝুঁকি নিতেও রাজি আছি।’ তিনি মনে করেন, মৌসুম বাদ দেওয়া হলে, তা হবে গুরুতর অন্যায়।
সেনাবাহিনীতে যোগ দিচ্ছেন কোরিয়ান ফরোয়ার্ড হিয়ুং মিন সন
ক্রীড়া প্রতিবেদক
বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের মধ্যে টটেনহাম ফরোয়ার্ড হিয়ুং-মিন সন আশা করছেন, চার সপ্তাহের জন্য বাধ্যতামূলক দণি কোরিয়ার সেনাবাহিনীতে যোগদানের।
করোনার কারণে ইংলিশ প্রিমিয়ার লিগ স্থগিত হওয়ার পর তিনি লন্ডন ছেড়ে নিজ দেশে ফিরে আসেন। দেশে ফেরার পর ২৭ বছর বয়সী ফরোয়ার্ড ২ সপ্তাহ ধরে আছেন কোয়ারেন্টাইনে। যদি ৩০ এপ্রিলের মধ্যে পুনরায় প্রিমিয়ার লিগ শুরু না হয় তবে সন অপোয় থাকবেন স্থগিতাদেশ কতদিন বাড়ে তা দেখার জন্য। যদি তা বাড়ে তবে তিনি কোরিয়ান নাগরিকদের জন্য সেনাবাহিনীর বাধ্যতামূলক কোর্সটাও শেষ করে নেবেন। দণি কোরিয়ার প্রতিটি নাগরিককে ২১ মাস সেনাবাহিনীতে ট্রেনিং নিতে হয়। দুই বছর আগে নিশ্চিতভাবে মিলিটারিতে যোগ দিতে হচ্ছিল সনকে। তবে সেবার তিনি বেঁচে যান দেশকে ২০১৮ সালে এশিয়ান গেমসে চ্যাম্পিয়ন করে। হারলে অবশ্য বাধ্যতামূলকভাবে ঠিকই সেনাবাহিনীতে যোগ দিতে হতো তাকে।
চলে গেলেন রিয়াল মাদ্রিদ কিংবদন্তি গোয়ো বেনিতো
ক্রীড়া প্রতিবেদক
পৃথিবীর মায়া ত্যাগ করে পরপারে পাড়ি জমিয়েছেন রিয়াল মাদ্রিদের কিংবদন্তি ফুটবলার গোয়ো বেনিতো। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছে গ্যালাকটিকো কর্তৃপ। তারকা এ ডিফেন্ডারের বয়স হয়েছিল ৭৩।
বেনিতো ১৯৬৯ থেকে ১৯৮২ সাল পর্যন্ত রিয়ালের হয়ে সব মিলিয়ে ৪২০টি ম্যাচ খেলেন। মাঝে অবশ্য কয়েক বছরের জন্য ধারে রায়ো ভায়োকানোতে খেলেছিলেন। তবে ক্যারিয়ারে রিয়াল ছাড়া আর কোথাও চুক্তি করেননি তিনি। রণভাগের এই ফুটবলার ১৯৪৬ সালের ২১ অক্টোবর স্পেনের পুয়েন্তো দেল আরজোবিসপে জন্ম গ্রহণ করেন। ১৬ বছর বয়সে যোগ দেন রিয়াল মাদ্রিদের একাডেমিতে।










































