Home আঞ্চলিক ‘এই কষ্টটা আর আমি নিতে পারছি না, চিরকুট লিখে ছাত্রীর আত্মহত্যা’

‘এই কষ্টটা আর আমি নিতে পারছি না, চিরকুট লিখে ছাত্রীর আত্মহত্যা’

9
এই, কষ্টটা, আর, আমি, নিতে, পারছি, না, চিরকুট, লিখে, ছাত্রী, আত্মহত্যা, পূর্বপশ্চিমবিডি

 

নড়াইল প্রতিনিধি:

নড়াইলের লোহাগড়ায় প্রবাসী যুবক তার ফেসবুকে আপত্তিকর ছবি দেওয়ায় দশম শ্রেণি পড়ুয়া এক স্কুলছাত্রী (১৬) আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) সকালে উপজেলার ইতনা ইউনিয়নে এ ঘটনা ঘটে। নিজ বসতঘরে আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে সে আত্মহত্যা করে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ওই মেয়েটির মা জানান, ঝুলন্ত অবস্থায় সকাল সাড়ে সাতটার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়। এরপর পাশেই টেবিলের ওপর তার মাকে উদ্দেশ্যে লেখা একটি চিঠিটি পাওয়া যায়। চিঠিতে সে লিখেছে, মা, নানান মানুষ তোমাকে নানান কথা বলছে। আমার একটি ভুলের জন্য তোমাকে অনেক কষ্ট সহ্য করতে হচ্ছে। এই কষ্টটা আর আমি নিতে পারছি না। তাই আমি দুনিয়া ছেড়ে চলে যাচ্ছি। আমাকে তুমি ক্ষমা করে দিও মা। তার চাচা জানান, প্রতিবেশী হাকিম মুন্সীর (২৪) সঙ্গে মেয়েটি প্রেমের সম্পর্ক হয়। প্রায় এক মাস আগে হাকিম সৌদি আরবে যায়। হাকিম দেশে থাকতে মেয়েটির সঙ্গে আপত্তিকর সম্পর্কের ছবি তোলে। সেই ছবিগুলো ফেসবুকে দেয়। এসব স্থানীয় লোকজন দেখে। এরপর নানা মানুষ নানা কথা বলতে থাকে। এর প্রেক্ষিতে সে আত্মহত্যা করে।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আশিকুর রহমান বলেন, মেয়েটির মরদেহ উদ্ধার করে ময়নতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে পাঠানো হচ্ছে। এ ঘটনায় তথ্যপ্রযুক্তি আইন (আইসিটি অ্যক্ট), পর্নোগ্রাফি আইন ও আত্মহত্যা প্ররোচনার মামলা হবে।