স্টাফ রিপোর্টার:
নগরীর বানরগাতী বাজারে অগ্নিকা-ে অর্ধশত দোকান পুড়ে গেছে। মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে এ অগ্নিকা-ের ঘটনা ঘটে। তবে কোন প্রাণহানীর ঘটনা ঘটেনি। বিদ্যুৎতিক সর্টসার্কিট থেকে এ আগুনের সুত্রপাত বলে জানা গেছে।
গতকাল বুধবার সকাল থেকে প্রশাসনের কর্মকর্তা, সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক, সাবেক সংসদ সদস্য ও নগর বিএনপি’র সভাপতি নজরুল ইসলাম মঞ্জু, আওয়ামীলীগ নেতা বাবুল রানা, মিজানুর রহমান, বুলু বিশ্বাস, তসলিম আহমেদ আশা, ডিসি সাউথ এহসান শাহ্সহ অন্যান্য নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এসময় প্রশাসনের পক্ষ থেকে তিগ্রস্থদের তালিকা প্রস্তুত করা হয় এবং মহানগর আওয়ামীলীগ সাধারণ সম্পাদক বাবুল রানা তিগ্রস্থদের ১০হাজার টাকা সহায়তা প্রদান করেন। তিগ্রস্থদের সর্বাক্ষনিক খোঁজ-খবর নিচ্ছে ২৫নং ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র আলি আকবর টিপু।
স্থানীয় বাসিন্দা শরীফ এনামুল কবির জানায়, মধ্যরাতে হঠাৎ বাজারে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে আসে। এরপর আরও তিনটি ইউনিট একসঙ্গে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। অগ্নিকা-ে বাজারের ছোট বড় মিলে প্রায় ৫২টির মতো দোকান তিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ২টি মুদি, একটি চায়ের দোকান ও বাকিগুলো কাঁচামালের দোকান। বিদ্যুৎতিক সর্টসার্কিট থেকে চায়ের দোকানে আগুন লাগে। পরে গ্যাসের সিলিন্ডার লিক হয়ে আগুন ছড়িয়ে পড়ে।
খুলনা ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম জানায়, রাত ১টার দিকে বানরগাতী বাজারে অগ্নিকা-ের খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে সিনিয়র স্টেশন অফিসার সায়েদুজ্জামানের নেতৃত্বে বয়রা স্টেশন ও টুটপাড়া স্টেশন থেকে ৫টি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। পরে রাত আড়াইটার দিকে আগুন নিয়ন্ত্রনে আসে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরুপন করা হয়নি এখনও।











































