Home খেলাধুলা ফিল্ডিংয়ে বাংলাদেশ, নেই মুশফিক, নাঈমের অভিষেক

ফিল্ডিংয়ে বাংলাদেশ, নেই মুশফিক, নাঈমের অভিষেক

8

ক্রীড়া প্রতিবেদক।।

নিউজিল্যান্ডের মাটিতে ইতিহাস গড়ে টেস্ট জয়ের পর এবার সিরিজের দিকে নজর বাংলাদেশের। অন্যদিকে প্রথম ম্যাচে হারের পর ঘুরে দাঁড়াতে মরিয়া কিউইরা। সিরিজের দ্বিতীয় শেষ ম্যাচ আজ শনিবার বাংলাদেশ সময় রাত ৪টায় ক্রাইস্টচার্চে শুরু হবে। ইতিমধ্যে দুই দলের মধ্যকার টস অনুষ্ঠিত হয়েছে।

টসে জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক মুমিনুল হক। কিউইদের বিপক্ষে তিন পেসার এক স্পিনার দিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ। ইনজুরির কারণে ছিটকে যাওয়া মাহমুদুল হাসান জয়ের পরিবর্তে দলে ফিরেছেন নাঈম শেখ ইনজুরিতে ছিটকে যাওয়া মুশফিকের জায়গায় দলে এসেছেন নুরুল হাসান সোহান। এই টেস্ট দিয়ে সাদা পোশাকের ক্রিকেটে অভিষিক্ত হচ্ছেন নাঈম। বিপরীতে একজন বাড়তি পেসারসহ পাঁচ পেসার নিয়ে দল সাজিয়েছে স্বাগতিকরা।

বাংলাদেশ : সাদমান ইসলাম, নাঈম শেখ, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক (অধিনায়ক), নুরুল হাসান সোহান, লিটন দাস (উইকেটরক্ষক), ইয়াসির আলী চৌধুরী, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, এবাদত হোসেন এবং শরিফুল ইসলাম।

নিউজিল্যান্ড : টম ল্যাথাম (অধিনায়ক), উইল ইয়ং, ডেভন কনওয়ে, রস টেলর, হেনরি নিকলস, টম ব্লানডেল (উইকেটরক্ষক), ড্যারি মিচেল, কাইল জেমিসন, টিম সাউদি, নেইল ওয়াগনার এবং ট্রেন্ট বোল্ট।