ঢাকা অফিস

নারীদের জন্য দেশ যে ক্রমেই অনিরাপদ হয়ে উঠছে তার আবারও প্রমাণ মিলেছে। দুঃখজনক এমন ঘটনা ঘটেছে খোদ রাজধানীর ব্যস্ত ও গুরুত্বপূর্ণ এলাকা কুর্মিটোলা এলাকায়। রোববার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিজস্ব বাস থেকে ভুলকরে এক শিক্ষার্থী কুর্মিটোলায় নেমে ধর্ষণের শিকার হয়েছেন। রোববার সন্ধ্যায় রাজধানীর কুর্মিটোলায় বিশ্ববিদ্যালয়ের বাস থেকে নেমে যাওয়ার পর তাকে তুলে নিয়ে ধর্ষণ করা হয়। সন্ধ্যা সাড়ে ৫টার দিকে ঢাবির নিজস্ব বাসে রওনা দেন তিনি। সন্ধ্যা ৭টার দিকে তিনি কুর্মিটোলা বাসস্ট্যান্ডে নামেন। এরপর একজন অজ্ঞাত ব্যক্তি তার মুখ চেপে ধরে সড়কের পেছনে নির্জন স্থানে নিয়ে যায়। ধর্ষণের পাশাপাশি তাকে নির্যাতনও করা হয়। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের ক্ষতচিহ্ন পাওয়া গেছে। এ ঘটনায় ইতোমধ্যে উত্তাল হয়ে উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ গোটা দেশ। সবার দাবি একটাই, অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনা। ছবিতে উত্তাল ঢাবির চিত্র। ছবি সরবরাহ করেছে পিবিএ।

ধর্ষণ ও নির্যাতনে জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মঙ্গলবার রাজু ভাস্কর্যের সামনে মানববন্ধন ও সমাবেশ করে ঢাবি শিক্ষার্থীরা। ছবি : পিবিএ

টিএসসির রোকেয়া হলের সামনে প্রতিবাদ জানিয়ে প্রতিবাদী আলপনা আঁকছে ছাত্রলীগ। ছবি : পিবিএ

বিশ্ববিদ্যালয়ের টিএসসির সামনে প্রতিবাদ জানিয়ে প্রতিবাদী আলপনা আঁকছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ছবি- পিবিএ

মেধাবী ছাত্রীকে ধর্ষণ ও নির্যাতনে জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মঙ্গলবার রাজু ভাস্কর্যের সামনে মুখে কালো কাপড় বেঁড়ে মানববন্ধন করে ঢাবি শিক্ষার্থীরা। ছবি : পিবিএ

মেধাবী ছাত্রীকে ধর্ষণ ও নির্যাতনে জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মঙ্গলবার রাজু ভাস্কর্যের পাদদেশে প্রতীকী ধর্ষকের কুশপুতুল দাহ করে ঢাবির রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা। ছবি : পিবিএ