খবর বিজ্ঞপ্তি।।
কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদকের পদ থেকে নজরুল ইসলাম মঞ্জুকে অব্যহতি দেওয়ার প্রতিবাদে খুলনা সদর থানার ৩০নং ওয়ার্ড বিএনপির ১৬ নেতা-কর্মি পদত্যাগ করেছেন। সোমবার (২৭ ডিসেম্বর) গণমাধ্যমে প্রেরিত খবর বিজ্ঞপ্তিতে সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক আরিফুজ্জামান অপু এ তথ্য নিশ্চিত করেছেন। পদত্যাগকারী নেতারা হলেন ৩০নং ওয়ার্ড বিএনপির সহসভাপতি নুরুল ইসলাম লিটন, কাজী সেলিম, আব্দুল করিম, মহিউদ্দিন মঈন, মো. ফারুক হোসেন, ইয়াকুব আলী বাহার, মেজবাউল আক্তার পিন্টু, এস এম মাসুম তানভীর প্রিন্স, আবু তালেব হোসেন, মো. আল আমিন, পারভেজ আহমেদ খান, মো. শাহআলম, মো. মামুন রেজা, আবু বক্কর সিদ্দিক, মো. বাদল আকন ও দেলোয়ার হোসেন। এই নিয়ে মোট ৫৯৩ নেতাকর্মী পদত্যাগ করেছেন।











































