Home আঞ্চলিক যশোরের গণসমাবেশে খুলনা বিএনপির সরব উপস্থিতি

যশোরের গণসমাবেশে খুলনা বিএনপির সরব উপস্থিতি

7

খবর বিজ্ঞপ্তি।।

সরকারের রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে কারাবন্দী গুরুতর অসুস্থ বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি এবং সুচিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে বুধবার (২২ ডিসেম্বর) যশোর টাউন হল মাঠে বিএনপি আয়োজিত গণসমাবেশে যোগ দিয়েছেন খুলনা মহানগর জেলা বিএনপির নবঘোষিত আহবায়ক কমিটির শীর্ষ নেতৃবৃন্দ সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

সমাবেশ মঞ্চে উপস্থিত ছিলেন খুলনা মহানগর আহ্বায়ক অ্যাডভোকেট শফিকুল আলম মনা, জেলা আহবায়ক আমির এজাজ খান, মহানগরের সদস্য সচিব শফিকুল আলম তুহিন, জেলা সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পী জেলার সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আবু হোসেন বাবু।

এর আগে সকালে দুপুরে ট্রেন যোগে মহানগর জেলা বিএনপি এবং ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের কয়েক শত নেতাকর্মী যশোরে পৌঁছান। এরপর রেল স্টেশন থেকে বিশাল মিছিল বের হয়ে সমাবেশস্থল টাউন হল মাঠে গিয়ে পৌছান। বিএনপি অঙ্গ দলের থানা, ওয়ার্ড, ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা স্বত:স্ফূর্তভাবে মিছিল সমাবেশে যোগ দেন। মিছিল থেকে অবিলম্বে দেশনেত্রী মুক্তি, গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়ে শ্লোগান দেয়া হয়। সময় রাস্তার দু’পাশে অসংখ্য মানুষ করতালি দিয়ে শ্লোগানের সাথে কন্ঠ মিলিয়ে খুলনা বিএনপির মিছিলকে স্বাগত জানান।