Home আঞ্চলিক সরকার নির্বাচন কমিশনের নামে ছাগল খুঁজছে: মির্জা আব্বাস

সরকার নির্বাচন কমিশনের নামে ছাগল খুঁজছে: মির্জা আব্বাস

9

যশোর অফিস।।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, সরকার সার্চ কমিটির মাধ্যমে নির্বাচন কমিশনের নামে ছাগল খুঁজছে। ফলে এই সরকারের অধিনে বিএনপি কোনো নির্বাচনে যাবে না। এমনকি ঘরে বসেও থাকবে না। একতরফা নির্বাচন প্রতিহত করা হবে।

বুধবার (২২ ডিসেম্বর) বিকেলে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার দাবিতে যশোর টাউন হল ময়দানে আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন।

সমাবেশে মির্জা আব্বাস বলেন, রক্তের বিনিময়ে স্বাধীন করা দেশের সরকারকে বিদেশে মাফিয়াদের দেশ বলে চেনে। এর থেকে দেশকে বের করতে হবে।

তিনি আরও বলেন, দেশে মৃত্যুদণ্ডপ্রাপ্তরা মুক্তি পেয়ে বিদেশে চলে যায়। অথচ বিএনপিপ চেয়ারপারসন খালেদা জিয়াকে আইনের দোহাই দিয়ে বিদেশে যেতে দিচ্ছে না।

সরকার চায় খালেদা জিয়াকে আটকে রাখতে। কারণ তারা মনে করেন খালেদা জিয়া দেশের বাইরে গেলে সরকার টিকে থাকতে পারবে না। তবে তাকে আটকে রেখেও শেষ রক্ষা হবে না। বিএনপি নেতাকর্মীরা আন্দোলনের মাধ্যমে আপনাদের পতন ঘটাবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। 

যশোর জেলা বিএনপির আহবায়ক অধ্যাপিকা নার্গিস বেগমের সভাপতিতে সমাবেশে বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই চন্দ্র রায়, চেয়ারপারসনের সাবেক উপদেস্টা মশিউর রহমান, সহ সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, সাবেক দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তিসহ বিএনপি নেতারা বক্তব্য রাখেন।