Home আঞ্চলিক দ্বারে দ্বারে খাদ্যদ্রব্য নিয়ে হাজির নাজমা খানম

দ্বারে দ্বারে খাদ্যদ্রব্য নিয়ে হাজির নাজমা খানম

18

মণিরামপুর (যশোর) প্রতিনিধি :

করোনা ইস্যুতে গৃহবন্দি মণিরামপুরের কর্মহীন হতদরিদ্র মানুষের দ্বারে দ্বারে খাদ্যদ্রব্য নিয়ে ছুটছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমা খানম। শুক্রবার দিনভর তিনি পৌর এলাকার হাকোবা, মণিরামপুর ও গাংড়া ওয়ার্ডের প্রায় ৬০টি পরিবারের মাঝে নিজ উদ্যোগে এই খাদ্যদ্রব্য পৌঁছে দেন।

সাহায্যের প্রতিটি প্যাকেটে পাঁচ কেজি চাল, দুই কেজি আলু , এক কেজি ডাল , এক কেজি লবন, এক লিটার ভোজ্য তেল, এক প্যাকেট ডিটারজেন্ট পাউডার ও একটি সাবান রয়েছে।

যতদিন হতদরিদ্র মানুষ গৃহবন্দি থাকবেন ততদিন নাজমা খানম নিজে ওইসব পরিবারগুলোর মাঝে খাদ্যদ্রব্য পৌঁছে দেবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন। 

এছাড়া হতদরিদ্র খাদ্যহীন পরিবারকে যোগাযোগ করার জন্য নিজের মোবাইল নম্বর ফেসবুকে ছেড়েছেন তিনি। সরকারের আদেশ মেনে উপজেলাবাসীকে ঘরে থাকার আহবান তার।

নাজমা খানম বলেন, আজ পৌর এলাকার তিনটি ওয়ার্ডে হতদরিদ্রদের বাড়িতে নিজ তহবিল থেকে খাদ্যদ্রব্য পৌঁছে দিয়েছি। করোনা রোধে যতদিন মণিরামপুরের হতদরিদ্র কর্মহীন মানুষ ঘরে অবস্থান করবেন, ততদিন তাদের জন্য আমার এই সহযোগিতা চলমান থাকবে।