Home জাতীয় লন্ডন ফিরে গেলেন খালেদার পুত্রবধূ শর্মিলা সিঁথি

লন্ডন ফিরে গেলেন খালেদার পুত্রবধূ শর্মিলা সিঁথি

117

ঢাকা অফিস

লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন কারাবন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কনিষ্ঠপুত্র আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান সিঁথি। গত ২৬ ডিসেম্বর লন্ডন থেকে ঢাকায় এসেছিলেন তিনি। চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির জানান, আজ (গতকাল) বেলা ১টার দিকে মালয়েশিয়ান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা সিঁথি তার সন্তানকে নিয়ে লন্ডনের উদ্দেশে রওনা করেছেন। লন্ডন থেকে বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে এসেছিলেন। গত রবিবার দেখা করেছেন। আজ (গতকাল) লন্ডনে ফিরে যাচ্ছেন। প্রসঙ্গত, রবিবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) খালেদা জিয়ার সঙ্গে দেখা করে বাইরে বের হওয়ায় সময় শর্মিলা সিঁথি এবং তার সন্তানকে অঝোরে কাঁদতে দেখা গেছে ।