Home আঞ্চলিক আটরা গিলাতলা ইউনিয়ন পরিষদের নির্বাচন আজ

আটরা গিলাতলা ইউনিয়ন পরিষদের নির্বাচন আজ

40

ফুলবাড়ীগেট প্রতিনিধি||

নগরীর খানজাহান আলী থানাধীন ১নং আটরা গিলাতলা ইউনিয়ন পরিষদ নির্বাচন উৎসবমুখর পরিবেশে আজ ১১ নভেম্বর বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিরতিহীনভাবে বিকাল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। আটরা গিলাতলা ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী ৩ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১০ জন এবং সাধারণ সদস্য পদে ৪৪ জন প্রার্থী প্রতিদ্বন্দি¦তা করছেন। চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী আলহাজ¦ শেখ মনিরুল ইসলাম, আওয়ামী লীগের বিদ্রোহী সতন্ত্র প্রার্থী আলহাজ¦ শেখ জাহাঙ্গীর হোসেন ও সতন্ত্র প্রার্থী এম ইকতিয়ার হোসেন মওলা। এ ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ৩৮ হাজার ৩’শ ১২ জন ভোটার তাদের পছন্দের প্রার্থীদের ভোটাধিকার প্রয়োগ করবে। এব্যাপারে ফুলতলা উপজেলা নির্বাচন কর্মকর্তা শেখ জাহিদুর রহমান জানান নির্বাচন অবাধ,সুষ্ঠ ও শান্তিপূর্ণভাবে করার জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। প্রতিটা কেন্দ্রে পর্যাপ্ত পরিমাণে আইন শৃংখলাবাহিনী মোতায়েন থাকবে। যাতেকরে উৎসব মুখর পরিবেশে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন।