বিএনপির তৃণমুলকে শক্তিশালী করে মিডনাইটের ভোটে নির্বাচিত হাসিনা সরকারের পতন ঘটাতে হবে: মঞ্জু
।। খবর বিজ্ঞপ্তি।।
বিএনপি কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, দল পুর্নগঠনের মাধ্যমে তৃনমুলকে শক্তিশালী করে মিডনাইটের ভোটে নির্বাচিত হাসিনা সরকারের পতন ঘটাতে হবে। নব্বইয়ের মতো আরেকটা গণঅভ্যুত্থান অত্যাসন্ন উল্লেখ করে তিনি সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বলেন, জনগনের ভোটের অধিকার, সাবেক সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি এবং একটি অংশগ্রহনমুলক নির্বাচন এখন সময়ের দাবি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী ৮টি বিভাগে সাংগঠনিক টিমের অধিনেই দলকে পুর্নগঠনের প্রক্রিয়া শুরু হয়েছে। নির্দেশনা অনুযায়ী আগামী ৩১ডিসেম্বর ২০২১ এর মধ্যেই মহানগর, সকল জেলা, উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড কমিটি গঠন করা হবে। দুঃশাসন থেকে দেশ ও জাতিকে মুক্ত করতে বিএনপিকেই নেতৃত্ব দিতে হবে। এই লক্ষ্যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নবীন প্রবীণের সমন্বয়ে তৃণমূল পর্যায়ে কমিটি গঠন করতে হবে। সকল শ্রেনী পেশার মানুষকে বিএনপির পতাকাতলে ঐক্যবদ্ধ করতে হবে।
রবিবার (৩১ অক্টোবর) সকাল ১০টায় কেডি ঘোষ রোডস্থ বিএনপি কার্যালয়ে খুলনা বিভাগের সাত জেলার সাংগঠনিক সভায় সভাপতির বক্তব্যে মঞ্জু আরো বলেন, গোটা জাতি আজকে তাঁকিয়ে আছে আমাদের নেতা তারেক রহমানের দিকে। ঠিক তেমনিভাবে আমরা সবাই তাঁকিয়ে আছি ছাত্র ও যুবকদের দিকে। ছাত্রদল, যুবদলসহ সকল অঙ্গ ও সহযোগি সংগঠনকেকে জেগে উঠতে হবে এবং হাসিনা সরকারকে বিদায় করতে হবে। অবৈধ হাসিনা সরকারকে বিদায় করে একটি সম্পূর্ণ নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধিনে নিরপেক্ষ নির্বাচন কমিশনের পরিচালনায় একটি নির্বাচন দিতে হবে যে নির্বাচনে জনগণ তাদের পছন্দমতো সরকার ও পার্লামেন্ট তৈরি করবে এবং মানুষ যে যাকে চায় ভোট দেবে। সরকারকে সরিয়ে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের মাধ্যমে অবশ্যই এই দেশকে আমরা মুক্ত করব, দেশমাতা গণতন্ত্রের অবিসংবাদিত নেতা খালেদা জিয়াকে মুক্ত করব, আমাদের নেতা তারেক রহমানকে দেশকে ফিরিয়ে আনবো। সভায় কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক সহ-সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত বলেন, আজকে বাংলাদেশে যে সঙ্কট, আজকে গনতন্ত্রে যে সঙ্কট, সে সকল সঙ্কট থেকে দেশবাসিকে মুক্ত করতে পারে একমাত্র বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। তাই তৃনমুলকে শক্তিশালী করতে হবে। সহ-সাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুন্ডু বলেন, বর্তমান অবৈধ সরকার দেশের বিচার বিভাগ, প্রশাসন, শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা, অর্থনীতিকে ধবংস করেছে। শেখ হাসিনা সরকারকে কোনো মতেই আর সময় দেয়া যাবে না।
সভায় বক্তব্য রাখেন যশোর জেলার যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন খোকন, সদস্য সচিব সৈয়দ সাবেরুল হক সাবু, চুয়াডাঙ্গা জেলার যুগ্ম আহয়বাক ওয়াহিদুজ্জামান বুলা, মাগুরা জেলার আহবায়ক আলী আহম্মেদ, যুগ্ম আহয়বাক আহসান হাবিব (কিশোর), হাসান ইমাম মুনা, ফারুকুজ্জামান ফারুক, আলমগীর হোসেন, মিঠুন রায় চৌধুরী, সদস্য সচিব মোঃ আখতার হোসেন, ঝিনাইদহ জেলার আহব্বায়ক এস এম মশিউর রহমান, সদস্য সচিব এ্যাড. এম এ মজিদ, বাগেরহাট জেলার আহব্বায়ক আকরাম হোসেন তালিম, যুগ্ম আহবায়ক শেখ কামরুল ইসলাম গোরা, যুগ্ম আহবায়ক শমসের আলী মোহন, যুগ্ম আহবায়ক শেখ ফরিদুল ইসলাম, সদস্য সচিব মোজাফফর রহমান আলম, সাতক্ষীরা জেলার আহবায়ক সৈয়দ ইফতেখার আলম, যুগ্ম আহবায়ক মো. আব্দুর রউফ, যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান হাবিব, যুগ্ম আহবায়ক শেখ তরিকুল হাসান, যুগ্ম আহবায়ক মৃনাল কান্তি রায়, সদস্য সচিব আব্দুল আলিম, নড়াইল জেলার সভাপতি বিশ্বাস জাহাঙ্গির হোসেন, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম।
সকাল ১০টায় পবিত্র কোরআন তেলওয়াতের মধ্যদিয়ে সভার কার্য শুরু হয়। সভায় ভবিষ্যৎ কর্মপন্থা এবং সূচিপত্র তৈরীর সিদ্ধান্ত গৃহিত হয়। সভার মধ্যদিয়ে খুলনা বিভাগের মহানগর, সকল জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড কমিটি পুর্নগঠনের প্রক্রিয়া শুরু হয়।
পাইকগাছা হরিঢালী ইউনিয়নে হাতপাখার ব্যাপক গণসংযোগ
খবর বিজ্ঞপ্তি
আগামী ২ নভেম্বর অনুষ্ঠিতব্য পাইকগাছা উপজেলার হরিঢালী ইউনিয়নে ইউপি নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী জি,এম কামরুজ্জামান বাবলু ৩১ অক্টোবর রবিবার নির্বাচনী প্রচার প্রচারণার শেষ দিনে দিন ব্যাপী উপজেলার ১ নং হরিঢালী ইউনিয়নের নোয়াকাঠি ,হরিদাস কাঠি, সোনাতনকাঠীসহ ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে নির্বাচনী পথসভা ও গণসংযোগ করেন। নির্বাচনী পথসভা ও গনসংযোগে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা জেলার সেক্রেটারি হাফেজ মোঃ আসাদুল্লাহ গালীব। বিশেষ অতিথি ছিলেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন খুলনা জেলা সাধারন সম্পাদক মোঃ ইনামুল হাসান সাঈদ, উপস্থিত ছিলেন উপজেলা শাখার আহবায়ক আলহাজ্ব কারী আব্দুর রহমান। কারী হাবিবুর রহমান, মোঃ আব্দুল গফফার, সাইদুল ইসলাম, আব্দুল্লাহ, ইউনিয়ন ও ওয়ার্ড নেতৃবৃন্দ।
বেতাগা ইউনিয়নে নবনির্বাচিত জনপ্রতিনিধিদের প্রথম সভা
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাটের বেতাগা ইউনিয়ন পরিষদের উদ্যোগে নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যগণের ১ম সভা রবিবার বিকাল ৪টায় ইউনিয়ন পরিষদ চত্তরে অনুষ্ঠিত হয়েছে। ইউপি চেয়ারম্যান মোঃ ইউনুস আলী শেখ এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ, সম্মানিত অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সানজিদা বেগম, বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ আব্দুর রাজ্জাক শেখ।
সিআইজি ফোরামের সাধারন সম্পাদক মোঃ নাজমুল হুদার সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, শিক্ষাবিদ দাশ শিশির কুমার, ইউপি চেয়ারম্যান যথাক্রমে মোঃ রেজাউল করিম ফকির, মোড়ল জাহিদুল ইসলাম, মোঃ ফারুকুল ইসলাম ওমর, সরদার আমিনুর রশিদ মুক্তি, এম ডি সেলিম রেজা, বেতাগা ইউনিয়ন উন্নয়ন সহযোগী আনন্দ কুমার দাশ, বাজার বর্নিক সমিতির সভাপতি অশোক কুমার রায়, ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি নিলুফার ইয়াসমীন, শ্রমিকলীগের সভাপতি মোঃ মিজানুর রহমান, সংরক্ষিত মহিলা সদস্যা রাফেজা বেগম, ইউপি সদস্য অসিত কুমার দাশ, পরিমল কুমার দাম, মুক্তিযোদ্ধা অমর কুমার দাশ, আলফাজ আল মেহেবুব ও বিষ্ণু বিশ্বাস প্রমুখ। সভায় প্যানেল চেয়ারম্যান ও ১৩টি স্ট্যাডিং কমিটি ঘোষনা করা হয়। এর আগে নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যগণের অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ সময় শিক্ষক সাংবাদিক জনপ্রতিনিধি ডাক্তার ব্যাবসায়ী ইমাম ও মোয়াজ্জেমসহ সুশীল সমাজের বিভিন্ন ব্যাক্তিরা উপস্থিত ছিলেন।
রূপসায় প্রার্থীদের সাথে আইনশৃঙ্খলা বাহিনীর মত বিনিময় সভা
রূপসা প্রতিনিধি:
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন ২০২১ অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ন ও উৎসব মুখর পরিবেশে বাস্তবায়নের লক্ষ্যে রূপসা থানার আয়োজনে সকল প্রার্থীদের নিয়ে এক মত বিনিময় সভা গত ৩১ অক্টোবর বিকাল ৩ টায় শ্রীফলতলা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন খুলনা জেলা অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) মামুনুর রশিদ। রূপসা থানা অফিসার ইনচার্জ সরদার মোশাররফ হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো: সাজ্জাদ হোসেন, উপজেলা নির্বাচন অফিসার মোল্লা নাসির আহমেদ, ডিবি ওসি উজ্জল দত্ত, রূপসা থানার ওসি তদন্ত সিরাজুল ইসলাম। বক্তৃতা করেন ইউপি চেয়ারম্যান আলহাজ্ব ইসহাক সরদার, মোল্লা দেলোয়ার হোসেন দিলু, মাও: তাওহিদুল ইসলাম মামুন, বীর মুক্তিযোদ্ধা শহিদ জমাদ্দার, মোজাহিদুর রহমান, সরদার কামরুল ইসলাম, শেখ সাইদুর রহমান, মাহতাফ হোসেন, ফরহাদ সরদার, মো: ইকরাম শেখ, আ: সালাম, ফারহানা আক্তার পান্না, আসমা বেগম, মিজানুর রহমান, মাহাবুবুর রহমান, জাহাঙ্গীর আলম, মোকছেদ মল্লিক, আমিনুল ইসলাম সাগর প্রমুখ। সভায় জনগনের সম্পৃক্ততায় সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে আইন শৃঙ্খলা বাহিনীকে সকল প্রার্থী সহযোগিতা করার অঙ্গিকার করেন।
শপথ নিলেন পাইকগাছার ১০৮ ইউপি সদস্য
খবর বিজ্ঞপ্তি
পাইকগাছার নবনির্বাচিত সাধারণ ও সংরক্ষিত ইউপি সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান রোববার (৩১ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলার ৯টি ইউনিয়নের ৮১জন সাধারণ ও ২৭জন সংরক্ষিত সদস্য সহ মোট ১০৮ জন ইউপি সদস্য শপথ গ্রহণ করেন। শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম। শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ইউপি সদস্যদের ব্যক্তিগতভাবে শুভেচ্ছা উপহার প্রদান করেন খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু। উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান কওছার আলী জোয়াদ্দার, কাজল কান্তি বিশ্বাস, রিপন কুমার মন্ডল, আব্দুল মান্নান গাজী, কেএম আরিফুজ্জামান তুহিন, শেখ জিয়াদুল ইসলাম, মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, শাহজাদা ইলিয়াস, আব্দুস সালাম কেরু, জেলা পরিষদ সদস্য শেখ কামরুল হাসান টিপু, নাহার আক্তার, আওয়ামী লীগ নেতা আরশাদ আলী বিশ্বাস, জেলা যুবলীগ নেতা
শামীম সরকার, উপজেলা যুবলীগের সাবেক নেতা এমএম আজিজুল হাকিম, নাজমা কামাল ও ছাত্রলীগ নেতা
পার্থ প্রতিম চক্রবর্তী, মাসুদুর রহমান মানিক, রায়হান পারভেজ রনি, নজির আহমেদ প্রমুখ।#
ডুমুরিয়ায় চিংড়িতে অপদ্রব্য পুশ, ৬ জনের জেল-জরিমানা
ডুমুরিয়া প্রতিনিধি
খুলনার ডুমুরিয়ায় হিমায়িত রপ্তানি যোগ্য চিংড়ি মাছে অপদ্রব্য জেলি পুশ করার অপরাধে ভ্রাম্যমান আদালতের অভিযানে ডিপো মালিক ও কর্মচারীসহ ৬ জনের জেল-জরিমানার আদেশ দেয়া হয়েছে। রবিবার বিকেলে উপজেলা সদরের ২টি মৎস্য ডিপোতে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবদুল ওয়াদুদ এবং উপজেলা সহকারি কমিশনার ভূমি মোঃ মনিরুজ্জামান যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন ।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জেলা ও উপজেলা মৎস্য দপ্তরের কর্মকর্তারা জানতে পারেন, ডুমুরিয়া উপজেলা সদরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের পশ্চিম পার্শ্বস্থ জনৈক মোস্তফা শেখ ও মুশফিকুর রহমানের মৎস্য ডিপোতে গলদা চিংড়ি মাছে অপদ্রব্য জেলি পুশ করা হচ্ছে। খবর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবদুল ওয়াদুদ ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ মনিরুজ্জামানসহ মৎস্য দপ্তরের কর্মকর্তারা ওই ডিপোতে অভিযান চালায়।
এ সময় অপদ্রব্য পুশ চলমান অবস্থায় ডিপো মালিক মোস্তফা শেখসহ অন্যানদের হাতে নাতে ধরে ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ এর ৪২ ধারা লংঘনের অপরাধে মোস্তফা শেখকে ১ মাসের জেল ও ৫০ হাজার টাকা জরিমানা আদেশ এবং মুশফিকুর রহমানের ডিপোর কর্মচারী ফরিদ মোল্যাকে ১৪ দিনের বিনাশ্রম কারাদন্ড এবং ওই ডিপোর নারী শ্রমিক শেফালী বেগম,আমেনা বেগম,পিয়া বেগম ও শিল্পী বেগম প্রত্যেককে ৫০০টাকা জরিমানা ধার্য্য করে আদায় করা হয়।
এ সময় আদালত অপদ্রব্য পুশকৃত প্রায় ১০০কেজি চিংড়ি বিনষ্ট এবং পুশের জন্যে মজুদ রাখা আরো ১০০ কেজি চিংড়ি নিলাম ডাকের মাধ্যমে সাড়ে ৫২ হাজার টাকা বিক্রি করে টাকা রাস্ট্রীয় কোষাগারে জমা দেন।
অভিযান পরিচালনায় উপস্থিত থেকে সহযোগীতা করেন জেলা মৎস্য কর্মকর্তা জয়দেব পাল, ডুমুরিয়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আবু বক্কার সিদ্দীক, থানা পুলিশের একটি টীম।
খুলনা পোস্টাল ডিভিশনের অধীনে ৬ মাস মেয়াদী কম্পিউটার কোর্সের পরীক্ষা অনুষ্ঠিত
ফুলবাড়ীগেট প্রতিনিধি
খুলনা পোস্টাল ডিভিশনের নিয়ন্ত্রনাধীন পোস্ট-ই সেন্টার(ডিজিটাল ডাকঘর) হতে ৬ মাস মেয়াদী ডিপ্লোমা ইন- সফ্টওয়ার এপ্লিকেশন কোর্সের প্রশিক্ষণার্থীদের লিখিত ও ব্যবহারিক মূল্যায়ন পরীক্ষা ৩০ অক্টোবর শনিবার লিখিত পরীক্ষা বয়রা ডাক বিভাগ মাধ্যমিক বিদ্যালয় অনুষ্ঠিত হয়। করোনার সময়ে সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার পর এই প্রথম মুল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত হয়। ৬ মাস মেয়দী এ প্রশিক্ষণ কোর্সে খুলনা থেকে বিভিন্ন প্রশিক্ষনার্থী অংশগ্রহণ করেন। বাংলাদেশ ডাক বিভাগ পোস্ট মাস্টার জেনারেল দক্ষিণাঞ্চল সার্কেল খুলনা শামসুল আলম, অতিরিক্ত পোস্ট মাস্টার জেনারেল দক্ষিণাঞ্চল সার্কেল খুলনা মোঃ আবু তালেব , প্রশিক্ষক ( প্রঃ ও তপ্রঃ ) পোষ্টাল একাডেমী রাজশাহী মোহাম্মদ মনিরুজ্জামান ,ডেপুটি পোস্টমাস্টার জেনারেল খুলনা বিভাগ এফ এম ওয়ালিউজ্জামান ,ডেপুটি পোস্টমাস্টার জেনারেল(তদন্ত) জুবাইদা গুলশান আরা এর প্রত্যক্ষ তত্ত্বাধানে প্রশিক্ষণার্থীদের লিখিত ও ব্যবহারিক মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত হয় । বাংলাদেশ ডাক বিভাগ পোস্ট মাস্টার জেনারেল দক্ষিনাঞ্চল সার্কেল খুলনা শামসুল আলম বলেন ইতি মধ্যে বাগের হাট ১০৫০ জন, সাতক্ষীরা ৯০০ জন তালায় ৮০০জন প্রশিক্ষনার্থীসহ সর্বমোট প্রায় ২৯’শ প্রশিক্ষনার্থীর পরীক্ষা সফল ভাবে সম্পন্ন হয়েছে । সুপারিনটেনডেন্ট খুলনা বিভাগ মোঃ তৌহিদুল ইসলাম , পরিদর্শক আই সিটি সেল দক্ষিনাঞ্চল সার্কেল মোঃ আলাউদ্দিন আল আজাদ , পরিদর্শক বাগেরহাট উপ-বিভাগ শেখ রফিকুল ইসলাম , পরিদর্শক কালিগঞ্জ উপ বিভাগ মোঃ আরিফুল ইমলাম , পরিদর্শক খুলনা দক্ষিন উপ-বিভাগ প্রনবেশ গাইন, পরিদর্শক (প্রশাসন ) খুলনা বিভাগ গোবিন্দ মন্ডল ,পরিদর্শক সাতক্ষীরা উপবিভাগ নন্দন কুমার চৌধূরী এর পরিচালনায় লিখিত ও ব্যবহারিক মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত হয় । এসময়ে উপস্থিত ছিলেন খুলনা বিভাগের নিয়ন্ত্রনাধীন বাগেরহাট ও সাতক্ষীরা প্রধান ডাক ঘরের পোষ্ট মাস্টার সহ অফিসের বিভিন্ন সÍরের কর্মচারীবৃন্দ, ডিজিটাল পোস্ট অফিস উদ্যোক্তা এস এম মাজেদুল ইসলাম ,মো ঃ রাজু আহম্মেদ , মিহির রঞ্জন বিশ^াস, মোঃ রফসান জামিল লিপু সহ সকল উদ্যোক্তাগন ।
নিরাপদ সড়ক চাই খানজাহান আলী থানা শাখার ৩১ সদস্যের কমিটির অনুমোদন
ফুলবাড়ীগেট প্রতিনিধি
নিরাপদ সড়ক চাই (নিসচা) খানজাহান আলী থানা শাখার ২০২২ – ২০২৩ মেয়াদের ৩১ সদস্য বিশিষ্ট পুর্ণাঙ্গ কমিটি অনুমোদন দিয়েছেন নিসচা চেয়ারম্যান চিত্রনায়ক মোঃ ইলিয়াস কাঞ্চন , ৩১ অক্টোবর বিকাল ৪টায় নিসচা কেন্দ্রীয় কার্যালয়ে সংগঠনের চেয়ারম্যান এর কাছ থেকে অনুমোদিত কমিটি গ্রহন করেন নিসচা খানজাহান আলী থানা শাখার ১নং সদস্য মোঃ রেজাউল ইসলাম রেজা । অনুমোদিত কমিটির মধ্যে সভাপতি শেখ আব্দুস সালাম ও সাধারন সম্পাদক লুৎফর রহমান লিটন সহ ৩১ সদস্যের নাম রয়েছে ।
আজ ১ নভেম্বর ‘দস্যুমুক্ত সুন্দরবন দিবস’
মোংলা ও রামপাল (বাগেরহাট) প্রতিনিধি
আজ ১ নভেম্বর দস্যুমুক্ত সুন্দরবন দিবস। ২০১৮ সালের এই দিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করেন। এরপর থেকে র্যাবের আয়োজনে দিবসটি পালন হয়ে আসছে। দস্যুমুক্ত দিবসের তৃতীয় বর্ষপূর্তিতে সোমবার বাগেরহাটের রামপালে সুন্দরবনের আত্মসমর্পণকৃত সাবেক দস্যুদের পুর্নবাসন সহায়তা প্রদাণ করবেন স্বরাষ্ট্রমন্ত্রী।
রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কবীর হোসেন জানান, সোমবার সকাল ১১টায় রামপাল উপজেলা পরিষদ চত্বরে র্যাব ফোর্সেস’র ব্যবস্থাপনায় এই পুনর্বাসন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। অনুষ্ঠানে আরো উপস্থিত থাকবেন খুলনা সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রনালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহার, পুলিশের মহাপরিচালক ড. বেনজির আহমেদ, র্যাবের মহাপরিচালক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, র্যাব-৬ ও র্যাব-০৮ এর অধিনায়ক, বাগেরহাট জেলাসহ স্থানীয় প্রশাসনের উর্ধতন কর্মকর্তারা। সেখানে আরো উপস্থিত থাকবেন পুর্নবাসন সহায়তাপ্রাপ্ত ৩শ ২৬ জন সাবেক বন ও জলদস্যু। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এ সকল আত্মসমর্পণকৃত সাবেক দস্যুদের হাতে তুলে দিবেন পুর্নবাসন সহায়তা সামগ্রী। পুর্নবাসন সহায়তা হিসেবে তাদেরকে দেয়া হবে বসত ঘর, দোকান ঘর, নৌকা-ট্রলার ও গবাদি পশু। পুর্নবাসন সহায়তার বসত ও দোকান ঘর সাবেক দস্যুদের পছন্দনীয় জায়গায় ইতিমধ্যে র্যাবের ব্যবস্থাপনায় নির্মাণ সম্পন্ন হয়েছে। তাদের হাতে তুলে দেয়া হবে ঘর ও দোকানের চাবি। আর অনুষ্ঠানস্থলে প্রস্তুত রয়েছে নৌকা-ট্রলার, জাল ও গরু। যা আনুষ্ঠানিকভাবে আজ সোমবার স্বরাষ্ট্রমন্ত্রী আত্মসর্মণকৃত সাবেক দস্যুদের হাতে তুলে দিবেন। এরমধ্যে ঘর পাচ্ছেন ১০২ জন, দোকান ৯০ জন ও ২০ জন পাচ্ছেন নৌকা-ট্রলার। আর বাকীরা পাচ্ছেন গবাদী পশু গরুসহ নানান সহায়তা।
১লা নভেম্বর দস্যুমুক্ত সুন্দরবন দিবসের তৃতীয় বর্ষপূতি অনুষ্ঠান সফল করতে রামপালে চলছে নানা প্রস্তুতি। উপজেলা পরিষদ চত্বরের অনুষ্ঠানস্থলে র্যাবের ব্যাপক কার্যক্রম চলছে। সেখানে কাজের তদারকি করছেন র্যাবসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা।
সাতক্ষীরায় যুবদলের ৪৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
খান নাজমুল হুসাইন, সাতক্ষীরা
সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে ”এসো ঐক্যবদ্ধ হই গণতন্ত্র, শান্তি আর অধিকার প্রতিষ্ঠার জন্য” এই প্রতিপাদ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।জেলা যুবদলের আয়োজনে সংগঠনটির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালী ও যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার(৩১ অক্টোবর) বিকাল ৪ টায় সাতক্ষীরা শহরের আমতলা মোড়স্থ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জেলা যুবদলের সভাপতি আবু জাহিদ ডাবলুর সভাপতিত্বে প্রতিষ্ঠা বার্ষিকীর যুব সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও খুলনা বিভাগীয় টিম প্রধান আলী আকবর চুন্নু।প্রধান অতিথি চুন্নু বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বিএনপিসহ যুবদল রাজপথে থাকবে। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করবে এবং নিয়মতান্ত্রিক ভাবে বিএনপি সরকার গঠন করবে।তিনি বলেন, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে নিঃশর্ত মুক্তি ও সিনিয়র ভারপ্রাপ্ত সভাপতি তারেক রহমানকে স্বদেশে ফিরিয়ে আনবো নেতাকর্মীদের আন্দোলন সংগ্রামের মাধ্যমে।জেলা বিএনপি নেতা হাবিবুল ইসলাম হাবিবের মুক্তির দাবিতে আন্দোলন সংগ্রামের আহবান করেন নেতৃবৃন্দের।সাতক্ষীরা জেলা যুবদলের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মুকুলের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,কেন্দ্রীয় বিএনপির সহ সাধারণ সম্পাদক মো. আদ্বুর জব্বার, মো.নুরুজ্জামান লিটন, সাতক্ষীরা পৌরসভার মেয়র ও জেলা বিএনপির সদস্য তাজকিন আহমেদ চিশতী, বিএনপির খুলনা বিভাগীয় সহ-সভাপতি মাহবুব হাসান পিয়ারু, জেলা মহিলা দলের সদস্য সচিব ফরিদা আক্তার বিউটি প্রমূখ। এর আগে বিভিন্ন উপজেলা থেকে যুবদলের নেতাকর্মীরা র্যালী নিয়ে সমাবেশে উপস্থিত হয়। যুব সমাবেশে শেষে বেলুন ফেস্টুন উড়িয়ে যুবদলের ৪৩তম প্রতিষ্ঠা বার্ষিকীর শুভ উদ্বোধন করা হয়।পরে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে একটি যুবর্যালী বের হয়।
শিরোমণিতে নৌকা প্রতিকের পক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
ফুলবাড়ীগেট প্রতিনিধি
আটরা গিলাতলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনিত নৌকা প্রতিকের প্রার্থী আলহাজ¦ শেখ মনিরুল ইসলাম এর পক্ষে কেন্দ্রীয় পণ্যগার হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের উদ্যোগে ৩১ অক্টোবর রবিবার বেলা ২টায় শিরোমণি কেন্দ্রীয় পণ্যাগার হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন অফিসের সামনে এক আলোচনা সভা অনিুষ্ঠিত হয়। অনুষ্ঠানে হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ বিল্লাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে ফ্রধান অতিথি ছিলেন নৌকা প্রতিকের চেয়ারম্যান প্রার্থী আলহাজ¦ শেখ মনিরুল ইসলাম। সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল আলীর পরিচালনায় বক্তৃতা করেন খুলনা জেলা তাঁতীলীগ এর সদস্য সচীব কাজী আজাদুর রহমান হিরোক, মুন্সি আমির হোসেন, খন্দকার মুক্ত আহম্মেদ, শেখ শাহিন রহমান, কাজী মঈনুল কবীর, ফজলুর রহমান, মোঃ দেলোয়ার হোসেন, শেখ খারেজাহান আলী, মিনা আবুল হাসান, কালাম, মাসুদ, আবুল হাসান, হারুন গাজী, রুহুল আমিন, সিদ্দিক, কবির হোসেন, মিলন প্রমুখ। শ্রমিকদের আলোচনায় সভায় নেতৃবৃন্দ বলেন আটরা গিলাতলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে গণপ্রজাতন্ত্রী সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশ রতœ শেখ হাসিনার মনোনীত প্রার্থী আলহাজ¦ শেখ মনিরুল ইসলাম কে নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করে উন্নয়নের দারা অব্যাহত রাখার সকল সহযোগীতা করার অঙ্গীকার করেন।
আটরা শ্রীনাথ স্কুল ছাত্রের উপর সন্ত্রাসী হামলায় গুরুতর আহত-৩,থানায় মামলা
ফুলবাড়ীগেট প্রতিনিধি
নগরীর খানজাহান আলী থানাধীন আটরা শ্রীনাথ মাধ্যমিক বিদ্যালয়ের এস এস সি পরিক্ষার্থী মোঃ সৌরভ হোসেন মুন্না সহ তার ২ বন্ধুকে নিয়ে ২৮ অক্টোবর স্কুল ছুটি শেষে বাড়িতে ফেরার পথে দুপুর সাড়ে ১২ টায় গ্যারিশন বাজার ইয়াকুব মার্কেটের সামনে পুর্বশত্রুতার জের ধরে সন্ত্রাসী হামলার স্বীকার হয়েছে। এ ঘটনায় খানজাহান আলী থানায় সৌরভের মা মুক্তা বেগম বাদি হয়ে ৬ জনকে আসামি করে মামলা দায়ের করেছেন । মামলার আসামিরা হলো মাত্তমডাঙ্গা এলাকার মোঃ তমিজুল ইসলাম, মোঃ আলমাছ, মোঃ আরমান আলী, মোঃ ইজাজুল, অংকন, ও মোঃ বাধন। মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায় সন্ত্রাসী হামলার স্বীকার সৌরভ হোসেন মুন্না(১৭) ও তার ২ বন্ধু মোঃ নয়ন(১৭) এবং মোঃ রফিক (১৮)কে ২৮ অক্টোবর স্কুলছুটির শেষে বাড়ি ফেরার পথে দুপুর সাড়ে ১২ টায় গ্যারিশন বাজার ইয়াকুব মার্কেটের সামনে পুর্বশত্রুতার জের ধরে আসামিরা পুর্বপরিকল্পিতভাবে লোহার রড, লাঠিসোটা নিয়ে তাদের উপর হামলা করে গুরু আহত করে। এসময় এলাকাবাসী এগিয়ে আসলে হামলাকারীরা তাদের নিকটে থাকা ২ হাজার টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। তাৎক্ষনিক আহতদেরকে উদ্ধার করে ফুলতলা উপজেলা স্বাস্থ কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করে। এব্যাপারে খানজাহান আলী থানার অফিসার ইনচার্জ প্রবীর কুমার বিশ^াস বলেন ২৯ অক্টোবর এঘটনায় থানায় মামলা হয়েছে যার নং-১২, মামলার আসামীদে আটকের ব্যাপারে অভিযান অব্যাহত রয়েছে।
খুলনা জেলায় করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নিয়েছেন ১৪ হাজার ৬৬০ জন
তথ্য বিবরনী
খুলনা জেলায় রবিবার ১৪ হাজার ৬৬০ জন করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ গ্রহণ করেছেন। যার মধ্যে পুরুষ সাত হাজার একশত ৯৪ জন এবং মহিলা সাত হাজার চারশত ৬৬ জন।
খুলনা সিটি কর্পোরেশন এলাকার বিভিন্ন কেন্দ্রে চার হাজার দুইশত এক জন এবং নয়টি উপজেলায় মোট ১০ হাজার চারশত ৫৯ জন করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ গ্রহণ করেন। উপজেলাগুলোর মধ্যে দাকোপে সাতশত ৪৫ জন, বটিয়াঘাটায় চারশত ৮৯ জন, দিঘলিয়ায় ছয়শত ৪৬ জন, ডুমুরিয়ায় এক হাজার ৬১ জন, ফুলতলায় পাঁচশত ২৫ জন, কয়রায় এক হাজার চারশত ৮৭ জন, পাইকগাছায় চার হাজার নয়শত ৩১ জন, রূপসায় চারশত ৬৫ জন ও তেরখাদায় একশত ১০ জন টিকার দ্বিতীয় ডোজ গ্রহণ করেছেন। এছাড়া আজ রবিবার মহানগর ও খুলনা জেলায় নয় হাজার পাঁচশত ৭৯ জন টিকার প্রথম ডোজ গ্রহণ করেছেন।
খুলনা সিভিল সার্জন দপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসকল তথ্য জানানো হয়েছে।
রূপসায় মহিলা সদস্য পদপ্রার্থী রুমিছা’র দিনব্যাপী গণসংযোগ
রূপসা প্রতিনিধি
দ্বিতীয় ধাপের নির্বাচন-২০২১ এর আসন্ন রূপসা উপজেলার ৩নং নৈহাটী ইউনিয়ন পরিষদের ১, ২ ও ৩ নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের মহিলা মেম্বর পদপ্রার্থী রুমিছা বেগম রুমি তার (তালগাছ প্রতীক) নিয়ে শনিবার দিনব্যাপী গণসংযোগের মাধ্যমে ভোটারদের মাঝে ভোট প্রার্থনা ও নির্বাচনী লিফলেট বিতরণ করা হয়। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,আম্বিয়া বেগম, রজিনা বেগম, মাহমুদা, ফজিলা, সালমা, রিনা, নাদিরা, সালমা সুলতানা, অজুফা, ফরিদা, রেশমা বেগম, মর্জিনা, জেসমিন, রহিমা, সালেহা, ডালিম, লিটু, রনি, রবিউল, গোলাম রসুল, মো. লিটন, মফিজ, মহর সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।
রূপসায় ইউপি মেম্বর পদপ্রার্থী মহিদুলের দিনব্যাপী গণসংযোগ
রূপসা প্রতিনিধি
দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনে রূপসা উপজেলার ৩নং নৈহাটী ইউনিয়নের ১নং ওয়ার্ডের মেম্বর পদপ্রার্থী শেখ মহিদুল ইসলাম তার (মোরগ প্রতীক) নিয়ে রবিবার দিনব্যাপী ওয়ার্ডের বিভিন্ন মোড়ে মোড়ে এবং অলিগলিতে গণসংযোগের মাধ্যমে ভোটারদের মাঝে ভোট প্রার্থনা এবং লিফলেট বিতরণ করা হয়। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আমির আলী শেখ, শামসুর রহমান খান, ইয়াসিন শেখ, ললি মিয়া, ইব্রাহিম শেখ খোকা, মো. সামাদ শেখ, মো. জয়নাল শেখ, ইকরামুল ইসলাম, লুৎফর সরদার, সাইদুর রহমান সগীর, রবিউল ইসলাম খান, মহারাজ খান, শহিদুল ইসলাম খান, সোহরাব শেখ, রফিক শেখ, নাসির শেখ, তাসির শেখ, সেলিম বেপারী, মনির হোসেন (ভোলা), জাহাঙ্গীর ড্রাইভার, সোহেল শেখ, জাহাঙ্গীর হাওলাদার, আলম বিশ্বাস, বাবুল খান, ইদ্রিস মোল্লা, হায়দার আলী খান, খোদা বক্স মোড়ল, সরদার শহিদুল ইসলাম, রুবেল মোল্লা, মুজিবুর রহমান, সোহাগ শেখ, দুলাল হোসেন, বিল্লাল হোসেন, কালাম শেখ, রনি শেখ, নুর ইসলাম (নূরু), জাহাঙ্গীর বিশ্বাস, ওমর আলী শেখ, ওসমান শেখ, নুর ইসলাম শেখ, রনি শেখ, রবিউল ইসলাম, লিটন, জামাল হাওলাদার, আমান, শহিদুল ইসলাম শেখ, অনিক শেখ, ফারুক শেখ, রফিক শেখ সহ বিভিন্ন সর্বশ্রেণী পেশার মানুষ।
রূপসায় ইউপি সদস্য পদপ্রার্থী ইলিয়াজের দিনব্যাপী গণসংযোগ
স্টাফ রিপোর্টার
দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনে রূপসা উপজেলার ৩নং নৈহাটী ইউনিয়নের ২নং ওয়ার্ডের মেম্বর পদপ্রার্থী মো. ইলিয়াজ হোসেন তার (মোরগ প্রতীক) নিয়ে রবিবার দিনব্যাপী ওয়ার্ডের বিভিন্ন মোড়ে মোড়ে এবং অলিগলিতে গণসংযোগের মাধ্যমে ভোটারদের মাঝে ভোট প্রার্থনা এবং লিফলেট বিতরণ করা হয়। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মো. মকবুল হোসেন, ইউনুছ শেখ, সাইদুর রহমান সাইদ, আব্দুল্লাহ শেখ, মো. নাজমুল হোসাইন, ফিরোজ শেখ, মো. আবু হুরাইরা, জি এম রাসেল, মঈন উদ্দিন মোহন, রাজিব হোসাইন, হুমায়ুন কবির, আওয়াল, জাহিদ শেখ, সাইদ, কালাম, জিয়া, হাসেম, অহিদ শেখ, আবুল বাসার, কামরান শেখ, ফয়সাল, রুবেল, রুহুল, জাহিদুল, সিরাজুল, নজু, শহিদ, মাজারুল, রতন, বাবু, রাজু, লিটন, রেজা, নাজমুল, হাবিব, মনির, সুমন, বাবর আলী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
বুদ্ধি প্রতিবন্ধী মনির হোসেনের হত্যাকান্ডে জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন-বিক্ষোভ মিছিল
বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটের মোল্লাহাটে ইউপি নির্বাচন কেন্দ্র করে প্রতিপক্ষকে ফাঁসাতে বুদ্ধি প্রতিবন্ধী মনির হোসেনকে হত্যা করে চুনখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মুন্সি তানজিল হোসেনসহ এলাকাবাসীর নামে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩১ অক্টোবর) দুপুরে মোল্øাহাট উপজেলার চুনখোলা বাজারে স্থানীয় কয়েক হাজার মানুষ এই মানববন্ধনে অংশ নেয়।
মানববন্ধনে বক্তব্য দেন, ঢাকা মহানগর আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এফ এম শরিফুল ইসলাম, চুনখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুন্সি তানজিল হোসেন, চুনখোলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোল্লা শাহজাহান, ইউপি সদস্য প্রিন্স শিকদার, মাহবুর রহমান মোল্লা, মর্জিনা বেগম, সুমাইয়া বেগম, সাবেক ইউপি সদস্য মিরাজ মোল্লা, ছাত্র নেতা হাসান শিকদার, শামীম শরীফ, স্থানীয় শেখ আলাউদ্দিন, আলতাফ শেখ প্রমুখ।
বক্তারা বলেন, চুনখোলা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে এলাকায় অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি ও প্রতিপক্ষকে ফাঁসাতে ইউপি নির্বাচনের আগ মুহুর্তে ১৮ সেপ্টেম্বর রাতে শাসন গ্রামের বুদ্ধিপ্রতিবন্ধী মনির হোসেনকে হত্যা করে। স্থানীয় ইউপি সদস্য মামুন শেখ, দুলালসহ এলাকার একটি কুচক্রী মহল তাকে হত্যার পরিকল্পনা করেন। পরবর্তীতে চুনখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মুন্সি তানজিল হোসেনসহ স্থানীয় নিরহ মানুষদের নামে মিথ্যা মামলা দেয় তারা। পুলিশি তদন্তে মনির হত্যার মূল রহস্য বের হয়ে আসে। পুলিশ হত্যাকান্ডের সাথে জড়িত ১০ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের মধ্যে যুবলীগের সাধারণ সম্পাদক মুন্সি তানজিল হোসেনসহ নিরহম মানুষের নাম নেই। এই হত্যার নেপথ্যে ও পরক্ষভাবে যারা জড়িত তাদের সকলকে অভিলম্বে আইনের আওতায় আনার দাবি জানান মানববন্ধনকারীরা।
নিহত মনির শেখ মোল্লাহাট উপজেলার শাসন দক্ষিণ পাড়ার মৃত মজির শেখের ছেলে।
বাগেরহাটে নব-নির্বাচিত ইউপি সদস্যদের শপথ গ্রহন
বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাট সদর উপজেলার ৭ টি ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত ইউপি সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩১ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম। এসময় বাগেরহাট সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান সরদার নাসির উদ্দীন, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ রাশেদুজ্জামান,বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজিজুল হক, উপজেলা নির্বাচন কর্মকর্তা বাদল অধিকারী, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান রেজাউল করীমসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও নব নির্বাচিত ইউপি সদস্যগণ উপস্থিত ছিলেন।
শপথ গ্রহণ অনুষ্ঠানের পূর্বে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট চুক্তিপত্র জমা দেননব নির্বাচিত সদস্যবৃন্দ।
এদিন রাখালগাছি, খানপুর, ডেমা, বেমরতা, বিষ্ণুপুর, কাড়াপাড়া, বারুইপাড়া ৭টি ইউনিয়নের নব নির্বাচিত ৮৪ জন সদস্য শপথ গ্রহণ করেন।
শপথ অনুষ্ঠান শেষে সংক্ষিপ্ত বক্তব্যে সদর উপজেলা চেয়ারম্যান সরদার নাসির উদ্দীন বলেন, তৃণমূল পর্যায়ে জনগণের সাথে ইউপি সদস্যদের সম্পৃক্ততা খুব-ই গুরুত্বপূর্ণ। সরকারের সকল কর্মকান্ড ও উন্নয়নের ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহীতার সাথে নব নির্বাচিত সদস্যদের দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।
বাগেরহাটে সচিব পরিচয়ে চাকুরীর দালালী, দুই প্রতারক আটক
বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটে সচিব ও সচিবের সহকারী পরিচয়ে পুলিশ কনস্টেবল পদে চাকুরী প্রদানের কথা বলে টাকা হাতানোর অভিযোগে দুই প্রতারককে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। রবিবার (৩১ অক্টোবর) দুপুরে বাগেরহাট শহরের কেন্দ্রীয় বাসস্টান্ডের বিপরীত পাশে থাকা মুসলিম হোটেল এ্যান্ড রেষ্টুরেন্ট থেকে ওই দুই ব্যক্তিকে আটক করা হয়। এসময় প্রতারকদের কাছ থেকে নগদ ৮ হাজার ৫০০ টাকা, ৩টি মুঠোফোন ও কনস্টেবল নিয়োগে শারীরিক পরীক্ষার জন্য প্রদান করা ৫টি প্রবেশপত্র উদ্ধার করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের পূর্বক আদালতে সোপর্দে করা হয়েছে।
আটককৃতরা হলেন, পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার চরখালী গ্রামের মৃত আফছার মৃধার ছেলে হেমায়েত মৃধা (৪০) এবং বাগেরহাট জেলার কচুয়া উপজেলার বারবাড়িয়া এলাকার মৃত সাহেব আলীর ছেলে মুজিবুর রহমান। আটক হেমায়েত মৃধা নিজেকে সচিব এবং মুজিবুর রহমান সচিবের সহকারী হিসেবে পরিচয় দিয়ে পুলিশ কনস্টেবল পদে নিয়োগ প্রত্যাশীদের অভিভাবকদের সাথে কথা বলছিলেন।
বাগেরহাট জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক এস. এম আশরাফুল আলম বলেন, কেন্দ্রীয় বাসস্টান্ডের সামনের দুইজন ব্যক্তি নিজেদের সচিব পরিচয়ে পুলিশে নিয়োগ প্রত্যাশীদের অভিভাবকদের সাথে কথা বলছিলেন। তাদের কাছ থেকে বিপুল অংকের টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করছিলেন। এমন গোপন সংবাদের ভিত্তিতে বাগেরহাট জেলা গোয়েন্দা পুলিশের একটি দল অভিযান চালিয়ে দুইজনকে আটক করেছে। আটকের সময় তারা নিজেদেরকে সচিব এবং সচিবের সহকারী হিসেবে পরিচয় দেন। জিজ্ঞাসাবাদে তারা পুলিশে নিয়োগের কথা বলে কিছু টাকা সংগ্রহের কথা স্বীকার করেছেন। মামলা দায়ের পূর্বক প্রতারকদের আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে।
বাগেরহাটে ভোক্তা অধিকার সংরক্ষন আইন অভহিতকরণে র্যালী ও আলোচনা সভা
বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অবহিতকরণ ও বাস্তবায়নের লক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩১ অক্টোবর) সকালে বাগেরহাট জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র্যালী বের করা হয়। প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এসে আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান। এসময় অন্যান্যের মধ্যে স্থানীয় সরকার বিভাগ, বাগেরহাটের উপ পরিচালক দেব প্রসাদ পাল, খানজাহান আলী ডিগ্রি কলেজের অধ্যক্ষ খন্দোকার আছিফ উদ্দিন রাখি, কনজ্যুমার এ্যাসোসিয়েশন অভ বাংলাদেশ, বাগেরহাট জেলা সভাপতি বাবুল সরদার, ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মাদ ইমরানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অবহিতকরণ ও বাস্তবায়নের বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।
রামপালে ভূয়া চাকুরি প্রদাণকারী প্রতারক চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে র্যাব
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের রামপালে ভূয়া চাকুরি প্রদাণকারী প্রতারক চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-০৬। শনিবার রাত ১১টার দিকে উপজেলার ফয়লা বাজারের নিউ এ্যাপোলো ক্লিনিক (বর্তমান জারা ক্লিনিক) থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে জব্দ করা হয়েছে ভূয়া চাকুরির নানা কাগজপত্র।
র্যাব-০৬ জানায়, বাগেরহাটের রামপাল উপজেলার বাইনতলা ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক মোল্লা সোহেল রানা (৩৪) বিভিন্ন প্রলোভন দেখিয়ে চাকুরি দেয়ার কথা বলে অনেক সহজ সরল মানুষের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নিয়েছেন। কেউকে কেউকে চাকুরির ভূয়া কাগজপত্রও তৈরি করে দিয়েছেন তিনি। বাগেরহাট সদর হাসপাতালে মাষ্টার রোলে চাকুরি দেয়ার কথা বলে চারজনের কাছ থেকে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিয়েছেন সোহেল। এছাড়া স্বাস্থ্য বিভাগের বিভিন্ন দপ্তরে চাকুরি দেয়ার নাম করে অনেক মানুষের কাছ থেকে টাকা নিয়েছেন। তিনি ফয়লা বাজারে একটি ব্যক্তিগত ক্লিনিক খুলে ক্লিনিকের রিসিপশনিষ্ট, নার্স ও ডাক্তারসহ বিভিন্ন পদে চাকুরী দেয়ার কথা বলে ২০ জন, পরিবার পরিকল্পনায় চাকুরি দেয়ার কথা বলে ৮ জন, এনএসআইতে চাকুরি দেয়ার কথা বলে ১জন, পুলিশ কল্যাণ ট্রাস্ট’র সিকিউরিটি গার্ডে চাকুরির কথা বলে ৪ জনসহ এমন অসংখ্য মানুষের কাছ থেকে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নেয় এই প্রতারক সোহেল। সোহেল তার সহযোগীদের সহায়তায় নিজেই ভূয়া প্রবেশপত্র তৈরী করে ও নিজেই ভূয়া পরীক্ষার পর্ষদ গঠন করে ভূয়া নিয়োগ পত্র প্রদাণ করে আসছিলেন। সোহেলকে গ্রেফতারকালে প্রায় ৫০/৬০ জন ভুক্তভোগীর ভূয়া চাকুরির নথিপত্র উদ্ধার করেছে র্যাব। রবিবার বিকেলে গ্রেফতারকৃত সোহেলের বিরুদ্ধে এ ঘটনায় রামপাল থানায় মামলা দায়ের হয়েছে। বিকেলে র্যাব সোহেলকে রামপাল থানা পুলিশের কাছে হস্তান্তর করেছেন বলে জানিয়েছেন রামপাল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: সামসুউদ্দীন।
কাউন্সিলর টিপু যুক্তরাজ্য গমন করেছেন
খবর বিজ্ঞপ্তি
খুলনা সিটি কর্পোরেশনের মেয়র প্যানেলের সদস্য ও ২৫নং ওয়ার্ডের কাউন্সিলর মো: আলী আকবর টিপু জলবায়ু পরিবর্তন ও পরিবেশ সুরক্ষা বিষয়ক সম্মেলনে অংশগ্রহণের উদ্দেশ্যে গতকাল যুক্তরাজ্য গমন করেছেন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে বৃটিশ এয়ারওয়েজ যোগে শনিবার দিবাগত রাত ২টায় তিনি যুক্তরাজ্যের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন।
উল্লেখ্য, আগামী ০১ থেকে ১২ নভেম্বর যুক্তরাজ্যের গ্লাসগো শহরে ‘‘কনফারেন্স অব পার্টিস-সিওপি২৬’’ শীর্ষক সম্মেলন অনুষ্ঠিত হবে। জাতিসংঘের ক্লাইমেট চেঞ্জ সেক্রেটারিয়েট-এর সহযোগিতায় ইউনাইটেড নেশনস ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ (ইউএনএফসিসিসি) এ সম্মেলনের আয়োজন করেছে। বেসরকারি উন্নয়ন সংস্থা এ্যান অর্গানাইজেশন ফর সোসিও-ইকোনোমিক ডেভেলপমেন্ট (এ্যাওসেড) উক্ত সম্মেলনে অংশগ্রহণের জন্য খুলনা সিটি কর্পোরেশন থেকে তাকে মনোনীত করেছে। সম্মেলন শেষে আগামী ১৪ নভেম্বর তিনি দেশে ফিরবেন বলে আশা করা যাচ্ছে।
কাউন্সিলর মো: আলী আকবর টিপু যুক্তরাজ্যে অবস্থানকালীন সময়ে সংরক্ষিত আসনের কাউন্সিলর মাহমুদা খাতুন ২৫নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে অতিরিক্ত দায়িত্ব পালন করবেন।
সাতক্ষীরায় শারদীয় দুর্গোৎসব পরবর্তী পূজা পুর্নমিলনী উপলক্ষ্যে মতবিনিময় সভা
খান নাজমুল হুসাইন, সাতক্ষীরা
সাতক্ষীরায় শারদীয় দুর্গোৎসব পরবর্তী পূজা পুর্নমিলনী উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির আয়োজনে শনিবার দুপুরে শহরের তুফান কনভেনশন সেন্টারে উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরার জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ন কবির, পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ নজরুল ইসলাম, পৌর মেয়র আলহাজ¦ তাজকিন আহমেদ চিশতি, সদর উপজেলা নির্বাহি অফিসার ফাতেমা তুজ জোহরা, জেলা মন্দির সমিতির সভাপতি বিশ্বনাথ ঘোষ, জেলা হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্যপরিষদের সভাপতি বিশ^জিত সাধু, সাধারন সম্পাদক স্বপন কুমার শীল প্রমুখ। এ সময় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি সাধারন জনগনের মাঝে দর্শক সারিতে বসেন এবং অতিথিদের বক্তব্য শুনার পর তিনি বক্তব্য রাখেন। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম।
বক্তারা বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ বাংলাদেশ। এখানে হিন্দু-মুসলিম সবাই উৎসবে আনন্দে মিলে মিশে বসবাস করে থাকেন। এখানে সম্প্রীতি এক ধর্মের সাথে অন্য ধর্মের না, সম্প্রীতি মানুষের সাথে মানুষের। বক্তারা আরো বলেন, “সাম্প্রদায়িকতার বিরুদ্ধে অদম্য এক যোদ্ধা বীর মুক্তিযোদ্ধা এমপি রবি। শারদীয় দুর্গা পূজা শেষে হিন্দু সম্প্রদায়ের মানুষদের মনোবল অটুট রাখতে ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে তার এই আয়োজন অনন্য উজ¦ল দৃষ্টান্ত। মতবিনিময় শেষে পরে সেখানে এক মধ্যাহ্ন ভোজনের আয়োজন করা হয়।
নড়াইল জেলা পুলিশের আয়োজনে সাপ্তাহিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত
মোঃ আবু তাহের, নড়াইল প্রতিনিধিঃ
৩১ অক্টোবর রবিবার সকাল সাড়ে আটটাই নড়াইল জেলা পুলিশের আয়োজনে নড়াইল পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে সাপ্তাহিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে। সালামী গ্রহণ ও প্যারেড পরিদর্শন করেন পুলিশ সুপার জনাব প্রবীর কুমার রায়, পিপিএম (বার), নড়াইল। সালামী গ্রহণ এবং প্যারেড পরিদর্শন শেষে পুলিশ সুপার অফিসার ফোর্সদের উদ্দেশ্যে একতাবদ্ধ হয়ে কাজ করা, ডিসিপ্লিন ও ড্রেস রুলস মেনে চলা, সিনিয়রদের সম্মান করা, সরকারি মালামালের হেফাজত করা, পুলিশের ভাবমূর্তি নষ্ট হয় এমন প্রশ্নবিদ্ধ ও বিতর্কিত কাজ থেকে বিরত থাকা, ডিউটি চলাকালে ইনচার্জ ব্যতীত মোবাইল ব্যবহার না করা, হেলমেট ও লাইসেন্স ছাড়া মটরসাইকেল না চালানো, অসহায় মানুষের পাশে দাড়ানো, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ সহ বিভিন্ন নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। এ সময় তিনি আসন্ন নির্বাচন উপলক্ষে পুলিশ সদস্যদের পেশাদারিত্বের সহিত দায়িত্ব পালন করতে বলেন। এছাড়া পুলিশ সদস্যদের কোন সমস্যা থাকলে তা পার্ট-১, পার্ট-২ এর মাধ্যমে পুলিশ সুপারকে অবহিত করার জন্য নির্দেশ প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব তানজিলা সিদ্দিকা, অতিরিক্ত পুলিশ সুপার (হেডকোয়াটার্স) জনাব এস, এম, কামরুজ্জামান, পিপিএম, সহকারী সিনিয়র পুলিশ সুপার (কালিয়া সার্কেল) জনাব প্রণব কুমার সরকার সহ নড়াইল জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাগণ ও পুলিশ সদস্যবৃন্দ।
আজ জাতীয় যুব দিবস
তথ্য বিবরনী
আজ ১ নভেম্বর জাতীয় যুব দিবস পালন করা হবে। দিবসটি উপলক্ষ্যে সকাল সাড়ে ১০টায় খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আলোচনা সভা, যুব ঋণের চেক ও প্রশিক্ষণের সনদপত্র বিতরণ করা হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক। এছাড়া দুপুর ১২টায় যুব ভবন চত্বরে বৃক্ষ রোপণ করা হবে। দিবসটি উপলক্ষ্যে বিভিন্ন নারী সংগঠন নিজস্ব কর্মসূচি পালন করবে।
দেড় বছর পর খুললো খুবি, সশরীরে ক্লাস শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত ক্যাম্পাস
খুবি প্রতিনিধি
করোনা মহামারির কারণে দীর্ঘ দেড় বছরের বেশি সময় ধরে বন্ধ থাকা খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস শিক্ষার্থীদের জন্য খুলে দেওয়া হয়েছে। ৩১ অক্টোবর শিক্ষার্থীরা সশরীরে ক্লাস করেছেন। এর আগে গত ১৮ এবং ২৬ অক্টোবর শর্তসাপেক্ষে বিশ্ববিদ্যালয়ের ৫ টি আবাসিক হল খুলে দিয়ে শিক্ষার্থাদের হলে প্রবেশের অনুমতি দেওয়া হয়। দীর্ঘদিন পর বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার পর এবং সশরীরে ক্লাস শুরু হওয়ায় ক্যাম্পাস শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত। আজ সকল ডিসিপ্লিøনেই কমবেশি ক্লাস বা পরীক্ষা অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ৮ টা থেকে ক্লাস শুরু হওয়ায় শিক্ষার্থীরা তার আগেই ক্যাম্পাস ও পরে ক্লাসে হাজির হন। উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন নিজেই ফরেস্ট্রি এন্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের ২য় বর্ষের শিক্ষার্থীদের ক্লাস নেন। তিনি ম্যানগ্রোভ ইকোলজি এন্ড কোস্টাল অ্যাফরেষ্টশন বিষয়ে ক্লাস নেন। ওই ক্লাসে শিক্ষার্থীদের উপস্থিতি ছিলো শতভাগ বলে জানা যায়।
কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের শিক্ষার্থী মনিরুজ্জামান বলেন, এতদিন পর ক্লাসে ফিরতে পেরে অনুভূতিটা অন্যরকম। হল খোলার পর ক্লাস পরীক্ষা শুরু হওয়া আমাদের জন্য আনন্দের বিষয়। ইংরেজি ডিসিপ্লিনের শিক্ষার্থী সাদিয়া আফরিন বলেন, দীর্ঘসময় পর প্রিয় শিক্ষক ও সহপাঠীদের ক্লাসে ফিরে পেয়ে আমরা অনন্দিত। করোনার দিনগুলো শেষে আবারও ক্যাম্পাসে গল্প-আড্ডা জমবে ভাবতেই ভালো লাগছে। এই দেড় বছরে ক্যাম্পাসে পরিবর্তনের ছোয়া লেগেছে।
বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের প্রধান প্রফেসর ড. শেখ জুলফিকার হোসেন ক্লাস নেন সকাল ৯টায় ১ম বর্ষের ২য় টার্মের। তিনি বলেন, শিক্ষার্থীরাই হলো বিশ্ববিদ্যালয়ের প্রাণ। দীর্ঘ সময় ধরে করোনার কারণে বিশ্ববিদ্যালয় বন্ধ ছিলো। বিশ্ববিদ্যালয়ে এক ধরণের শূন্যতা বিরাজ করতো। সব কিছু স্থবির মনে হতো, যদিও অনলাইনে ক্লাস পরীক্ষা হয়েছে। কিন্তু সশরীরে শিক্ষার্থীদের উপস্থিতি, তাদের ক্লাস নেওয়া, ল্যাবে যাওয়ার গুরুত্বটাই আলাদা।
বিশ্ববিদ্যালয়ের জীব বিজ্ঞান স্কুলের ডিন ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস বলেন, দীর্ঘ দেড় বছর পর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সশরীরে উপস্থিতি ও একাডেমিক কার্যক্রম শুরু হওয়ায় বিশ্ববিদ্যালয় স্বরূপ ফিরেছে। ক্যাম্পাস প্রাণচাঞ্চল্যে ভরে গেছে। করোনার কারণে শিক্ষার্থীরা যে তিনটার্ম বা দেড় বছর পিছিয়েছে তা কভার করার জন্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সক্রিয়ভাবে দেখছেন, পরিকল্পনা করছেন। ডিন, ডিসিপ্লিন প্রধানদের সাথে এ নিয়ে তিনি মত বিনিময় করেছেন। আশা করা যায় আগামী ২০২৩ সালের মধ্যে বিশ্ববিদ্যালয়ের এই গ্যাপ পূরণ করে শিক্ষার্থীদের একাডেমিক ক্ষতি পুষিয়ে নেওয়ার যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হবে। সেশনজটহীন খুলনা বিশ্ববিদ্যালয় তার ঐতিহ্যে ফিরে যাবে। আজ বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের করিডোরে, ক্যান্টিন, শহিদ মিনার, মুক্তমঞ্চ, অদম্য বাংলার পাদদেশে, তপনের দোকান, সবুজ বৃক্ষের ছায়ায় শিক্ষার্থীদের পদচারণায় ক্যাম্পাস ছিলো মুখরিত।
খুবিতে আজ ‘সি’ ইউনিটের পরীক্ষার মাধ্যমে শেষ হচ্ছে ২০ বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ ভর্তি পরীক্ষা
খবর বিজ্ঞপ্তি
আজ ১ নভেম্বর ২০২১খ্রি. তারিখ সোমবার খুলনা বিশ্ববিদ্যালয়ে ‘সি’ ইউনিটে গুচ্ছ পদ্ধতিতে দেশের ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ পরীক্ষার মাধ্যমে শেষ হচ্ছে ২০ বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ ভর্তি পরীক্ষা। এদিন বেলা ১২টা থেকে দুপুর ১টা পর্যন্ত ‘সি’ ইউনিটে বাণিজ্য বিভাগের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
তালায় প্রতিবন্ধীর স্ত্রীকে ধর্ষণে ব্যর্থ হয়ে হামলা লুটপাট
ইলিয়াস হোসেন, তালা সাতক্ষীরা:
তালার মুড়াগাছায় প্রতিবন্ধীর ঘরে ঢুকে প্রতিবন্ধীর স্ত্রীকে ধর্ষনের চেষ্টা সহ প্রতিবন্ধীর বাড়িতে হামলা লুটপাটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ওই প্রতিবন্ধী বাদী হয়ে (৩০ অক্টোবর) রাতে তালা থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। ওই প্রতিবন্ধীর দেয়া তথ্য ও অভিযোগ সূত্রে জানা যায়, প্রতিবন্ধীর ছোট ভাই মোঃ তরিকুল ইসলাম দীর্ঘদিন যাবৎ সপরিবারে গাজীপুরে অবস্থান করত। চার পাঁচ মাস পূর্বে তরিকুল মৎস্য ঘের করার উদ্দেশ্যে স্ত্রী সন্তান রেখে একা গ্রামে চলে আসে। সেই থেকে তরিকুল তার প্রতিবন্ধী ভাইয়ের সংসারে কোন প্রকার খরচ ছাড়াই খাওয়া দাওয়া করে এবং মৎস্য ঘেরে বসবাস করে আসছে। তরিকুল খাওয়া দাওয়া সহ বিভিন্ন প্রয়োজনে যখনি প্রতিবন্ধী ভাইয়ের বাড়িতে আসে তখনি প্রতিবন্ধী ভাইয়ের স্ত্রিকে অশালীন কথা বার্তা সহ বিভিন্ন ভাবে বিরক্ত করতে থাকে। গতকাল (৩০অক্টোবর) আনুমানিক দুপুর (২ঘটিকার) সময় তরিকুল আকস্মিক প্রতিবন্ধীর ঘরের সাথে সংযুক্ত ছোট কামরায় ঢুকে প্রতিবন্ধীর স্ত্রীর কাপড় ও হাত ধরে টানাটানি সহ জোর পুর্বক ধর্ষণের চেষ্টা করে। এসময় প্রতিবন্ধীর স্ত্রী চিৎকার করে উঠলে ঘরের ভিতরে থাকা ঐ প্রতিবন্ধী কি হয়েছে কি হয়েছে বলে চিৎকার করতে করতে হাটুতে ভর দিয়ে কামরায় প্রবেশ করে স্ত্রীকে তরিকুলের হাত থেকে রক্ষা করার চেষ্টা করে। নিজের স্ত্রীকে তরিকুলের হাত থেকে রক্ষা করতে গেলে তরিকুল তার প্রতিবন্ধী ভাই ও ভাবির ওপর কাঠ দিয়ে হামলা করে, এতে ওই প্রতিবন্ধী ও তার স্ত্রি মাথায় হাতে সহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত হয় এবং প্রতিবন্ধীর হাত দিয়ে প্রচুর রক্তক্ষরণ হয়। তরিকুলের হামলায় প্রতিবন্ধীর দামি মোবাইল ফোনও মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়। হামলার সময় তরিকুল প্রতিবন্ধীর বাড়ির জিনিসপত্র তছনছ ও ভাঙচুর করতে থাকে এবং জিনিসপত্র নিয়ে বাড়ির উঠানে ফেলে দিতে থাকে। এ সময় তরিকুল প্রতিবন্ধীর ঘরে থাকা দেড় ভরি সোনার গহনা ও নগদ ৪৮ হাজার টাকা নিয়ে নেয়। ঘটনার শেষ পর্যায়ে স্থান ত্যাগ করার সময় তরিকুল প্রতিবন্ধীকে সপরিবারে হত্যা সহ বিভিন্ন ধরনের ক্ষয়ক্ষতি করার হুমকি দিয়ে যায়। হামলার সময় তরিকুলের তান্ডব দেখে প্রতিবন্ধীর সাত বছর বয়সী একমাত্র প্রতিবন্ধী শিশু কন্যা সন্তান আতঙ্কগ্রস্ত হয়ে অস্বাভাবিক আচরণ করতে থাকে। এই খবর লেখা পর্যন্ত ওই প্রতিবন্ধী শিশুটি এখনো স্বাভাবিক হয়নি বলে জানা গেছে। এ ঘটনার ওই প্রতিবন্ধী কৌশলে সামান্য একটু ভিডিও ধারণ করতে সক্ষম হয় এবং ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তীব্র নিন্দা ও প্রতিবাদের ঝড় বয়ে যায়। এঘটনায় ওই প্রতিবন্ধী প্রথমে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে প্রাথমিক চিকিৎসা নিয়ে ঘটনার দিন রাতেই থানায় অভিযোগ দায়ের করেন।
তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জিহাদ ফখরুল আলমের সাথে মুঠো ফোনে যোগাযোগের চেষ্টা করলে তিনি ফোনটি রিসিভ করেননি।
রাজনৈতিক দলের সব পর্যায়ে ৩৩ শতাংশ নারী নেতৃত্ব নিশ্চিত করতে হবে
খবর বিজ্ঞপ্তি
নারী উন্নয়ন ফোরাম ও অপরাজিতা নেটওয়ার্কের সংবাদ সম্মেলনে আরপিও অনুযায়ী রাজনৈতিক দলের সব পর্যায়ে ৩৩ শতাংশ নারী নেতৃত্ব নিশ্চিত করার দাবি জানানো হয়েছে। সেই সাথে রাজনৈতিক দল নিবন্ধন আইন ২০২০ বস্তবায়নের সুনির্দিষ্ট তারিখ ঘোষণারও দাবি জানানো হয়েছে।
রবিবার সকাল ১১টায় খুলনা প্রেসক্লাব হুমায়ুন কবির বালু মিলনায়তনে নারী উন্নয়ন ফোরাম ও অপরাজিতা নেটওয়ার্কের পক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন বাগেরহাটের কচুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমা সরোয়ার। শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন ভাইস চেয়ারম্যান এসোসিয়েশন-এর সহ-সভাপতি এবং নারী উন্নয়ন ফোরাম সেন্ট্রাল কমিটির সমন্বয়ক ও বাগেরহাট সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভিন। ধারণাপত্র উপস্থাপন করেন ডুমুরিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শারমিনা পারভীন রুমা। উপস্থিত ছিলেন বটিয়াঘাটা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান চঞ্চলা মন্ডল, তেরখাদা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাজমা খাঁন, রূপসা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ, দিঘলিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ মমতাজ শিরিন এবং কচুয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তাছলিমা আক্তার। অনুষ্ঠানটি উপস্থাপন করেন আইচগাতি ইউনিয়ন অপরাজিতা নেটওয়ার্ক সভাপতি ও ইউপি সদস্য আকলিমা খাতুন তুলি।
সংবাদ সম্মেলনে রাজনৈতিক দল নিবন্ধন আইন ২০২০-এ কেন্দ্রীয় এবং স্থানীয় কমিটিগুলিতে ২০২৫ সালের মধ্যে ৩৩% নারী অর্ন্তভূক্ত করার শর্ত যুক্ত করা, গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিওতে) রাজনৈতিক দলের সম্পাদকমন্ডলী বিশেষ করে সভাপতি/সাধারন সম্পাদক, যুগ্ম সম্পাদক, সাংগঠনিক সম্পাদক পদগুলোর মধ্যে যেকোন একটি গুরুত্বপূর্ণ পদে নারী অর্ন্তভুক্তিকরণের বিষয়টি আবশ্যক করার দাবি উত্থাপন করা হয়। এ ছাড়া রাজনৈতিক দলে নারীর অংশগ্রহণের পরিকল্পনার টাইমলাইন ও প্রতিবেদন নির্বাচন কমিশনে দাখিল, জেলা-উপজেলা এবং ইউনিয়নে রাজনৈতিক দলের মূল কমিটিতে নারীর অংশগ্রহণ ও অগ্রগতি কতটুকু হলো তা নির্বাচন অফিস/ কর্মকর্তারা নিয়মিতভাবে পর্যবেক্ষণ করার দাবি জানানো হয়।
উল্লেখ্য যে ২০০৯ সালে নির্বাচন কমিশন গণপ্রতিনিধিত্ব আদেশ-১৯৭২ অনুচ্ছেদ ৯০ (খ) তে বলা হয়েছে রাজনৈতিক দলগুলির কেন্দ্রীয় কমিটিসহ সকল কমিটিতে ৩৩% নারী প্রতিনিধিত্ব ২০২০ সালের মধ্যে নিশ্চিত করতে হবে। বিগত বছরগুলোতে প্রধান রাজনৈতিক দলগুলো তাদের জাতীয় সম্মেলন প্রতি বছর করলেও ২০২০ সাল পর্যন্ত এই লক্ষ্যমাত্রা কোন কমিটিতে পূরণ করতে সক্ষম হয়নি।
লিখিত বক্তব্যে বলা হয়, আগত ২০২৫ সালের মধ্যে রাজনৈতিক দলসমূহের সকল কমিটিতে ৩৩% নারী নেতৃত্ব নিশ্চিত করা হোক। মিডিয়ার মাধ্যমে নির্বাচন কমিশন এই বিষয়ে দৃঢ় এবং স্পষ্ট ভূমিকা নিবে এবং এই ভূমিকার বিষয়টি প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় বক্তব্য / বিবৃতির মাধ্যমে নিশ্চিত করবেন বলে সংবাদ সম্মেলনে দাবি জানানো হয়।
উল্লিখিত দাবিতে আগামী ১ নভেম্বর ২০২১ সারাদেশে উপজেলা পর্যায়ে উপজেলা নারী উন্নয়ন ফোরাম মানববন্ধন অনুষ্ঠান করবে এবং সরকারের কাছে উপজেলা নির্বাহী অফিসার অথবা জেলা প্রশাসক মহোদয়ের মাধ্যমে, নির্বাচন কমিশন বরাবরে স্থানীয় নির্বাচন অফিসের মাধ্যমে এবং রাজনৈতিক দলসমূহের কাছে স্মারকলিপি প্রদান করা হবে।
নেতৃবৃন্দ দাবী করেন ক্ষমতাসীন দলের ২০০৮ সালের যুগান্তকারী নির্বাচন ম্যানিফেস্টো’র “১২.২”- তে বলা হয়েছিল, সংসদে সংরক্ষিত মহিলা আসনের সংখ্যা ৩০ শতাংশ অর্থাৎ ১০০ জনে উন্নীত করা হবে। এরপর ২০১৪ সাল ও ২০১৮ সালে আরো দু’টি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং একই দল ক্ষমতাসীন রয়েছে। কিন্তু নারী আসনের সংখ্যা ৩০% অর্থাৎ ১০০ তে উন্নীত করা হয়নি।
আজকে অপরাজিতাদের পক্ষ থেকে সুষ্পষ্ট দাবী জানানো হয়, মাননীয় প্রধানমন্ত্রী এবং সংসদ নেতা শেখ হাসিনা এই নির্বাচনী অঙ্গীকারটি পূরণ করবেন। এই কাজটি করলে নারীর রাজনৈতিক ক্ষমতায়নের আরেকটি মাইলফলক স্থাপিত হবে। এছাড়া সংবাদ সম্মেলনে নারীদের পক্ষ থেকে ১০ দফা দাবী উপস্থাপন করা।
উল্লেখ্য যে সুইস এজেন্সি ফর ডেভেলপমেন্ট এর আর্থিক সহযোগিতায় ও হেলভেটাস ইন্টার কো-আপারেশন ও রূপান্তর যৌথ ভাবে অপরাজিতা প্রকল্প খুলনা ও বাগেরহাট জেলার ৮৪টি ইউনিয়ন বাস্তবায়ন করছে।
ডুমুরিয়ায় চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক জাহাঙ্গীরের উঠান বৈঠক ও গনসংযোগ
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়া সদর ইউনিয়নে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক জাহাঙ্গীর আলম দিনব্যাপী ব্যাপক গনসংযোগ করেন। তিনি গতকাল বিলপাটিয়ালা জামে মসজিদে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দোয়া ও আলোচনা সভায় অংশ নেন। বিলে বসবাসকারী সকলের বাড়ি বাড়ি যেয়ে আনারসে ভোট প্রার্থনা করেন। সন্ধ্যায় মির্জাপুর বলাই শীলের বাড়িতে ত্রিনাথ ঠাকুরের মেলায় ধর্মীয় আলোচনা করেন। বিকেলে সাজিয়াড়া শেয়াঘাটায় এক উঠান বৈঠক করেন। পরে সকলের বাড়ি বাড়ি যেয়ে আনারস প্রতিকে ভোট প্রার্থনা করেন। সকালে আরাজি ডুমুরিয়ার প্রতিটি বাড়িতে যান এবং আনারসে ভোট প্রার্থনা করেন। দুপুরে ডুমুরিয়া বড় বাজারে চর এলাকায় হত দরিদ্র পরিবারের সকল সদস্যদের সাথে মতবিনিময় করেন। এ সময়ে উপস্থিত ছিলেন এস এম জামসেদ, জাকির মোল্লা, হারুনুর রশিদ বাবু, দীলপদ দাস, প্রকাশ দাস, সুমন শেখ, সোহাগ মোড়ল, রফি মোড়ল, তায়জল জোয়াদ্দার, ইসমাইল জোয়াদ্দার, এস কে বাপ্পী, আল আমিন মোড়ল, পলাশ দাস, বাবলু শেখ, নাজমুল মোল্লা, ইনামুল হালদার, কবির মোড়ল প্রমুখ।
সুষ্ঠু জাতীয় নির্বাচনের লক্ষে জাতীয় সরকার দাবি জেএসডি’র
খবর বিজ্ঞপ্তি
৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় খুলনার নেতৃবৃন্দ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ নিরপেক্ষ ও সুষ্ঠু করার লক্ষে জাতীয় সরকার প্রতিষ্ঠার দাবি করেছেন। নেতৃবৃন্দ স্পষ্ট করেছেন একাদশ সংসদ নির্বাচনের মত নৈশভোটের সুযোগ জাতি দেবে না। আর এ সরকারের অধিনে কোন নির্বাচনই নিরপেক্ষ হবে না। জাতীয় সরকার প্রতিষ্ঠার লক্ষে গণতন্ত্রমনা রাজনৈতিক দলগুলোর বৃহত্তর ঐক্যের প্রয়োজন।
রবিবার বেলা ১টায় স্থানীয় উমেশচন্দ্র লাইব্রেরী মিলনায়তনে দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলা ও নগর নেতৃবৃন্দ এ দাবি তোলেন। দলের জেলা আহবায়ক বীর মুক্তিযোদ্ধা এ্যাড. আ ফ ম মহসিন সভায় সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ লোকমান হাকিম। আলোচনায় অংশ নেন নগর জেএসডি’র সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ শেখ আব্দুল খালেক। অতিথি বক্তা নগর নাগরিক ঐক্যের সদস্য সচিব কাজী মোতাহার রহমান বাবু, নাগরিক নেতা কবি এফ এম হারুন অর রশিদ, সাবেক ছাত্রনেতা আবু কাজী, জেলা জেএসডি’র সদস্য সচিব আইয়ুব আলী মাস্টার, যুগ্ম সাধারণ সম্পাদক রাশিদুল আহসান বাবলু, যুগ্ম আহবায়ক কামরুল ইসলাম বাবলু, নগর শ্রমিক জোটের আহবায়ক মনিরুল হক মনির, নগর জেএসডি’র যুগ্ম সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক।
নেতৃবৃন্দ বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষে মানুষ স্বাধীনতা যুদ্ধে অংশ নেয়। সে প্রত্যাশা পূরণ হয়নি। দলের এ প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে সবচেয়ে বড় দাবি ভোটাধিকার প্রতিষ্ঠার লক্ষে একমাত্র পথ জাতীয় সরকার প্রতিষ্ঠা। নেতৃবৃন্দ দ্বি-কক্ষ বিশিষ্ট্য পার্লামেন্ট ও খুলনা প্রদেশ গঠনের দাবিও তোলেন।
আলোচনার পূর্বে উমেশচন্দ্র পাবলিক লাইব্রেরী থেকে এক শোভাযাত্রা, জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন হয়।
উল্লেখ্য স্বাধীন বাংলাদেশে প্রথম রাজনৈতিক দল হিসেবে ১৯৭২ সালের ৩১ অক্টোবর জাসদ আত্মপ্রকাশ করে।
পল্লী উন্নয়নে ভূমিকা রাখায় জাতীয় পল্লী উন্নয়ন পদক পেলেন ইন্দুরকানীর মিরাজ
ইন্দুরকানী(পিরোজপুর) সংবাদদাতা
দেশের উন্নয়ন ও উৎপাদন বৃদ্ধিতে বিশেষ অবদান রাখার মাধ্যমে পল্লী উন্নয়নে শ্রেষ্ঠতর ভূমিকা পালনের জন্য ইন্দুরকানীর মোঃ মিরাজ হোসেন জাতীয় পল্লী উন্নয়ন পদক প্রাপ্তদের মধ্যে মনোনীত হয়েছে। রোববার বঙ্গবন্ধু আর্ন্তজাতিক সম্মেলন কেন্দ্রে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মোঃ মশিউর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম এর হাত থেকে সম্মাননা পদক গ্রহন করেন। তিনি ২০১৮ সালের দেশজ উৎপাদন বৃদ্ধিতে অবদান রাখার মাধ্যমে পল্লী উন্নয়নে শ্রেষ্ঠতর ভূমিকা পালনের জন্য কর্মকর্তা/কর্মচারী কর্তৃক ব্যতিক্রমধর্মী উল্লেখযোগ্য ও অনুসরনীয় দৃষ্টান্ত স্থাপন করায় (শ্রেণি-৯) তে এই জাতীয় পুরুস্কার লাভ করেন। জাতীয় পল্লী উন্নয়ন পদক প্রাপ্ত রবিউল ইসলাম মিরাজ ইন্দুরকানীর ইউসিসিএ লিঃ এর পরিদর্শক পদে কর্মরত আছেন।
সাম্প্রদায়িক সহিংসতা রোধে অবিলম্বে সমস্ত ঘটনার সুষ্ঠু বিচারের দাবিতে সনাক খুলনা’র মানববন্ধন
খবর বিজ্ঞপ্তি
সম্প্রতি শারদীয় দুর্গোৎসবে কুমিল্লার একটি পূজাম-পের ঘটনাকে কেন্দ্র করে দেশের অন্তত ১৫টি জেলায় শতাধিক সাম্প্রদায়িক সহিংসতার ঘটনায় ‘চাই মুক্তিযুদ্ধের চেতনার অসাম্প্রদায়িক বাংলাদেশ, রাজনৈতিক দোষারোপ নয়, সহিংসতা রোধে অবিলম্বে সমস্তঘটনার সুষ্ঠু বিচার হোক’ শ্লোগান কে সামনে রেখে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)’র অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক), খুলনা’র উদ্যোগে খুলনা প্রেসক্লাব এর সামনে এক মানববন্ধন আয়োজন করেন । উক্ত মানবন্ধন থেকে সাম্প্রদায়িক সহিংসতার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ ও নিন্দা প্রকাশের সাথে সাথে বক্তারা মুক্তিযুদ্ধের চেতনার অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে অবিলম্বে সাম্প্রদায়িক সহিংসতার সমস্ত ঘটনার সুষ্ঠু বিচার নিশ্চিত করার দাবী জানিয়েছে।
মানববন্ধনে উপস্থিত ছিলেন সচেতন নাগরিক কমিটি (সনাক), খুলনার সনাক সদস্য রোজী রহমান, এ কে হিরু স্বজন সদস্য মো: আবুল হোসেন, এস. কে সাহা, ভারতী ঘোষ, এছাড়াও উপস্থিত ছিলেন সনাক, খুলনা’র সকল ইয়েস ও ইয়েস ফেন্ডস্ সদস্য, শিল্পী, সাহিত্যিক, ছাত্র-ছাত্রী এবং সমমনা এনজিও প্রতিনিধিবৃন্দ। মানববন্ধনের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন সনাক সদস্য এ কে হিরু, এর পর আলোচনা রাখেন এম নাজমুল আজম ডেভিড, নির্বাহী পরিচালক, পরিবর্তন খুলনা, হিউমিনিটিি ওয়াচ এর শরিফুল ইসলাম, সি এস এস এর জনসংযোগ কর্মকর্তা জনাব আলী আকবর, জনাব মহেন্দ্র নাথ সেন, সদস্য সচিব জনউদ্যোগ খুলনা, এম মস্তাফিজুর রহমান, সহকারী পরিচালক নবলোক, টিআইবি’র ক্লাস্টার সমন্বয়ক মোঃ ফিরোজ উদ্দিন সহ অন্যান্য উপস্থিতি।
মানবন্ধনে সভাপতিত্ব করেন সচেতন নাগরিক কমিটি (সনাক), শামীমা সুলতানা শীলু,সভাপতি, সচেতন নাগরিক কমিটি (সনাক)খুলনার এবং সঞ্চালনা করেন স্বজন সদস্য দিলীপ কুমার দাস, সনাক খুলনা ।
দাকোপে শিশুদের জন্য আমরা সংগঠনের পক্ষ থেকে ৬০ টি তালের চারা রোপণ
মোঃ শামীম হোসেন- বাজুয়া
খুলনার দাকোপ উপজেলার সুতারখালী ইউনিয়নে শিশুদের জন্য আমরা সংগঠনের উদ্যোগে,দাকোপ উপজেলা কৃষি অফিসার, মেহেদি হাসান খানের সহযোগিতায় শেখ রাসেল দিবস উপলক্ষে ৬০ টি তালের চারা রোপন করা হয়। উক্ত তালের চারা রোপণ অনুষ্ঠানে শিশুদের জন্য আমরা সংগঠনের সভাপতি, বেলাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ৫নং সুতারখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুম আলী ফকির, বিশেষ অতিথি হিসেবে ভার্চুয়ালি উপস্হিত ছিলেন, শিশুদের জন্য আমরা সংগঠনের প্রধান উপদেষ্টা আজগর হোসেন সাব্বির,৫নং ওয়ার্ডের ইউপি সদস্য জাহিদ হাসান ফকির, নলিয়ান ফরেস্ট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম মনিরুজ্জামান, শিশুদের জন্য আমরা সংগঠনের উপদেষ্টা রাকিব হাসান ফকির, সিনিয়র সহ-সভাপতি আমিরুজ্জামান সোহাগ, মুখপাত্র ও সমন্বয়ক শামিনুর রহমান, কোষাধ্যক্ষ অনিমেশ সরদার, শরিফুল ইসলাম, গাজী নাজমুল হাসান রাজু, দপ্তর সম্পাদক মতিন বিশ্বাস, রাজিবুল আলম শাকিল, জোবায়ের রহমান, আবু সুফিয়ান, উত্তম বিশ্বাস, রাতুল ফকির সহ শিশুদের জন্য আমরা সংগঠনের স্বেচ্ছাসেবকবৃন্দ। উল্লেখ্য যে, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় উক্ত সংগঠনের উদ্যোগে ১০ হাজার তালগাছ রোপনের বিশেষ কর্মসূচী গ্রহণ করা হয়েছে। ইতিমধ্যে ৩ হাজার তালবীজ রোপণ করা হয়েছে। সংগঠনটি দীর্ঘ ৫ বছর যাবৎ দাকোপের উপকুলীয় ইউনিয়নে ঈদ ও দুর্গাপূজায় সেমাই চিনি ও বস্ত্র বিতরণ, শীতে শীতবস্ত্র বিতরণ, জরুরি খাবার বিতরণ,কৃতি শিক্ষার্থী ও সম্মাননা প্রদান, করোনা মহামারিকালীন জরুরি খাদ্য বিতরণ, মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার বিতরণ, বাঘ বিধবা, এতীম ও বিশেষ শিশুদের সহযোগিতা প্রদান, সচেতনতামূলক কার্যক্রম,বৃক্ষরোপণ সহ কালাবগী ঝুলন্তপাড়ার শিশুদের শিক্ষার আওতায় আনতে “আমাদের স্কুল” প্রতিষ্ঠার মাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে।
খুলনা সুবিধাবঞ্চিত মানুষের আস্থার ঠিকানা স্বপ্নপূরী
স্টাফ রিপোর্টার
খুলনা সুবিধাবঞ্চিত মানুষের আস্থাস্থল স্বপ্নপূরী। সুবিধাবঞ্চিত শিশু, নারী ও নানা চড়াই উৎরাই পার হয়ে হাটি হাটি পায়ে এগিয়ে চলছে সংগঠনটি। এরই মধ্যে বর্নাঢ্য র্যালি ও কেক কাটা সহ নানা আয়োজনে আজ পালিত হবে ৩য় প্রতিষ্টা বার্ষিকি।
সংগঠনের উদ্যোগে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের জন্য স্কুল ও একাধিক পরিবারের আত্মকর্মসংস্থান সৃষ্টি করছে । বিশেষ করে স্বামী পরিত্যক্তা ও বিধবা নারীদের কর্মসংস্থানে সহায়ক ভূমিকা রেখেছেন তিনি। এসব পরিবারের সদস্যরা জানিয়েছেন, একসময় অন্যের ওপর নির্ভরশীল হয়ে পড়েছিলেন। সেই যন্ত্রণা থেকে উদ্ধার করেছেন সংগঠনের প্রতিষ্ঠাতা এম সাইফুল ইসলাম। তার সহযোগিতায় একটু একটু করে স্বনির্ভর হয়ে উঠছেন তারা।
এম সাইফুল ইসলাম বলেন, ‘ছোট থেকে দেখেছি প্রকৃতির সঙ্গে লড়াই করে মানুষের বেঁচে থাকার দৃশ্য। ছোটবেলায় কাছ থেকে উপলব্ধি করেছি দুর্যোগে অসহায় মানুষের আর্তনাদ। তখন সংকল্প ছিল সমাজের অসহায় মানুষদের জন্য কিছু করার।’
‘একটি সুন্দর আগামি গড়ার লক্ষে’ এ শ্লোগানে সংগঠনের পক্ষ থেকে একটি স্কুল করার মধ্য দিয়ে কাজ শুরু হয়। এরপরে স্বপ্নপূরী ডিজিটাল হাসপাতাল, নারীদের প্রশিক্ষণ সহ নেয়া হয় একাধিক উদ্যোগ।
মেধাবী শিক্ষার্থীর পড়ালেখার যাবতীয় খরচ বহন ও বিভিন্ন দরিদ্র মেধাবী শিক্ষার্থীকে ফি দিয়ে কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ভর্তি করানো হয়েছে। এ ছাড়া বিভিন্ন উৎসবে দরিদ্রদের মাঝে পোশাক বিতরণ, শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ, হাসপাতালে মুমূর্ষু রোগীদের জন্য রক্তের ব্যবস্থা এবং অসহায় ও গৃহহীনদের পুনর্বাসনের ব্যবস্থা করেছে সংগঠনটির সদস্যরা।
শিশুদের বিনোদনের জন্য খেলাধুলার সামগ্রীও বিতরণ করেছে সংগঠনটি। এ ছাড়া করোনাকালীন মানুষের পাশে দাঁড়িয়েছেন তারা।
খোঁজ নিয়ে জানা গেছে, সংগঠনের প্রতিষ্ঠাতাসহ কয়েকজনের নিয়মিত চাঁদা প্রদান এবং সমাজের হৃদয়বান মানুষদের সহযোগিতায় এগিয়ে চলেছে সংগঠনটি।
স্বপ্নপূরী উইমেন্স ফোরামের সভাপতি বনানী দাশ বলেন, “ আমরা এমন একটি সমাজ গড়বো যেখানে কোন প্রকার সুবিধা বঞ্চিত ও ছিন্নমুল মানুষ থাকবে না। একই সাথে তাদের সাথে থাকবে না কোন ধরনের শোষন বা বৈষম্য এবং পৃথিবীর প্রত্যেকটা মানুষ তাদের প্রতিভা ও সম্ভাবনা বিকাশের সুযোগ পাবে।”
প্রতিষ্ঠাতা এম সাইফুল ইসলাম বলেন, ‘আমরা আমাদের কাজের স্বীকৃতি আশা করি না। মানবিক কাজের মধ্যে অন্যরকম শান্তি আছে। যখন কোনো অসহায়, দুস্থ মানুষকে সাহায্যের মাধ্যমে তার মুখে হাসি ফোটাতে পারি, তখন হৃদয়টা প্রশান্তিতে ভরে যায়। সে লক্ষ্য নিয়েই আমরা ভবিষ্যৎ পরিকল্পনা গ্রহণ করেছি।
সন্তানের ছবি দেখিয়ে জীবনভিক্ষা চেয়েছিল রাসেল
কেশবপুর (যশোর) প্রতিনিধি
কেশবপুর সরকারি ডিগ্রি কলেজের শিক্ষার্থী ছাত্রলীগ নেতা রাসেল হোসেনকে হত্যার ২ মাস পর রহস্য উদঘাটন করেছে যশোর জেলা গোয়েন্দা পুলিশ।
গত শনিবার সন্ধ্যায় হত্যার সঙ্গে জড়িত দুই যুবককে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করলে হত্যার মূল রহস্য বেরিয়ে আসে।
যশোর জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত (ওসি) রুপন কুমার সরকার সমকালকে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে দুই তরুণ জানায় আর্থিকভাবে লাভবান হওয়ার জন্যই তারা ছিনতাইয়ের পরিকল্পনা থেকেই রাসেলকে হত্যা করে। মৃত্যুর আগে রাসেল একমাত্র মেয়ের ছবি দেখিয়ে জীবন ভিক্ষা চাইলেও তারা রাসেলকে ছুরিকাঘাতে মেরে ফেলে তার মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়।
গত ১৭ আগস্ট সকাল ১০টার দিকে উপজেলার সাগরদাঁড়ি ইউনিয়নের চিংড়া গ্রামের ডেপার মাঠের ধান ক্ষেত থেকে পৌরসভার সাবদিয়া ওয়ার্ডের মাজিদ মোড়লের ছেলে রাসেল হোসেনের (২৬) লাশ উদ্ধার করে থানা পুলিশ। কেশবপুর সরকারি ডিগ্রি কলেজের ছাত্র রাসেল বিবাহিত ও এক মেয়ের জনক।
রাসেল হোসেন গত ১৬ আগস্ট বিকালে মোটরসাইকেল চালিয়ে বাড়ি থেকে বের হয়। রাত আনুমানিক ১২টার দিকে তার মোবাইলে পরিবারের লোকজন কল দিলে বন্ধ পায়। বিভিন্ন জায়গায় খোঁজাখোঁজির একপর্যায়ে রাত আনুমানিক ২টা ৩০ মিনিটের দিকে উপজেলার গোপসেনা থেকে মোটরসাইকেলটি পাওয়া গেলেও তাকে পাওয়া যায় না।
পরের দিন সকালে লোকজনের মাধ্যমে রাসেলের পরিবার জানতে পারেন, চিংড়া ডেপার মাঠে একজনের মৃতদেহ পাওয়া গেছে। ঘটনাস্থলে গিয়ে রাসেলের মরাদেহ শনাক্ত করে তার পরিবার। পরে নিহত রাসেলের বাবা মাজিদ মোড়ল বাদি হয়ে কেশবপুর থানায় একটি মামলা করেন।
ঘটনাটি চাঞ্চল্যকর ও সূত্র না থাকায় যশোর জেলার পুলিশ সুপার মামলাটি জেলা গোয়েন্দা শাখাকে দায়িত্ব দেন। প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে রাসেলের মোবাইল ফোনের সূত্র ধরে গত শনিবার গোপন তথ্যের ভিত্তিতে ডিবি পুলিশের সদস্যরা উপজেলার হাসানপুর, বিষ্ণুপুর ও সাগরদাঁড়ি এলাকায় অভিযান চালিয়ে রাসেল হত্যার সঙ্গে জড়িত সন্দেহে ২ যুবককে গ্রেফতার করেন। তারা হলেন, উপজেলার হাসানপুর গ্রামের আব্দুর রহমান সরদারের ছেলে মাসুদ হোসেন (১৯) ও বিষ্ণুপুর গ্রামের আব্দুর রউফ মোড়লের ছেলে অহিদ হোসেন (১৯)।
তাদের স্বীকারোক্তি মোতাবেক রাসেলের ব্যবহৃত মোবাইল ও হত্যাকা-ে ব্যবহৃত ১টি চাকু জব্দ করেছে পুলিশ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য মাসুদ ও অহিদ ছিনতাই করার পরিকল্পনা করে। তারা ১৬ আগস্ট ছিনতাইয়ের উদ্দেশ্যে ছুরি নিয়ে কেশবপুর থেকে খুলনায় যায়। সেখানে ছিনতাই করতে না পারায় রাত আনুমানিক ১১টার সময় খুলনা থেকে ট্রাকে করে চুকনগর আসে। ওই স্থানে রাসেলকে মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে ৩০০ টাকা ভাড়ার চুক্তিতে সাগরদাঁড়ির উদ্দেশ্যে নিয়ে যায়। পথিমধ্যে চিংড়ার ডেপার মাঠের মধ্যে নিয়ে ছুরির ভয় দেখিয়ে মোটরসাইকেল ছিনতাই করতে চাইলে রাসেল বাধা দেয়। একপর্যায়ে ছুরি দিয়ে তারা রাসেলের পেটে আঘাত করে।
রাসেল মোবাইল ফোনে শিশু মেয়ের ছবি দেখিয়ে জীবন ভিক্ষা চাইলেও ঘাতক মাসুদ ও অহিদ তাকে ছুরির আঘাতে রক্তাক্ত জখম করে গলার শ্বাসনালী কেটে মৃত্যু নিশ্চিত করে মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। পরে ঘাতকরা হত্যার কথা চিন্তা করে মোটরসাইকেলটি ঘটনাস্থল থেকে প্রায় ৬ কিলোমিটার দূরে গোপসানা এলাকায় ফেলে দেয়। এছাড়া ১০ থেকে ১৫ দিন পর রাসেলের মোবাইল ফোনটি হাসানপুর বাজারের এক মুদি দোকানদারের কাছে ৩ হাজার টাকায় বিক্রি করেন।
ওসি রুপন কুমার সরকার জানান, আসামিদের যশোর আদালতে সোপর্দ করা হয়েছে।










































