Home আঞ্চলিক টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে জাতির পক্ষে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী (ভিডিও)

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে জাতির পক্ষে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী (ভিডিও)

15

হুসাইন ইমাম সবুজ, গোপালগঞ্জ থেকে:

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানম্ত্রী শেখ হাসিনা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধী সৌধের বেদীত পুষ্পস্তবকঅর্পন, ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করে শ্রদ্ধা জানিয়েছেন। এসময় তিন বাহিনীর সম্বয় গঠিত একটি সশস্ত্র দল গার্ড অব অনার প্রদান করেন। সকাল ৯-৫৫ মিনিট প্রধানম্ত্রী শেখ হাসিনা তার বোন শেখ রেহানা ও পরিবাররের অন্যান্য সদস্যদের নিয়ে জাতির পিতার সমাধি সৌধ কমপ্লেক্সে প্রবেশ করেন।

 এর আগে ৯-৫০ মিনিট তিনি ঢাকা থেকে হেলিকপ্টার করে টুঙ্গিপাড়া হেলিপ্যাড নামেন। এসময় তাঁকে কেদ্রীয় ও স্থানীয় আওয়ামী লীগ নের্তৃবৃন্দ তাকে স্বাগত জানান।

 সকাল ১০টা ১৫ মিনিট রাষ্ট্রপতি বঙ্গবন্ধুর সমাধিতে প্রবেশ করেন এবং ১০-১৭ মিনিটে প্রথম রাষ্ট্রপতি ও পরে প্রধানম্ত্রী সমাধী সৌধের বেদীতে পুস্পস্তবক অর্পন করে শ্রদ্ধা জানান ও পরে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করে শ্রদ্ধা জানান।

পরে প্রধানম্ত্রী শেখ হাসিনা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধী সৌধের বেদীতে দলীয় সভাপতি হিসাবে পুষ্পমাল্য অর্পন, ফাতহা পাঠ ও বিশষ মোনাজাত করে শ্রদ্ধা জানান।এসময় বঙ্গবন্ধুর ছোটো মেয়ে শেখ রেহানা, প্রধানমন্ত্রীর মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল, টিউলিপ সিদ্দিকী, স্পীকার ড. শীরিন শারমিন চৌধুরী, আওয়ামী লীগের সাধারন সম্পাদক ওবায়দুল কাদের এমপি, প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম এমপি, আমির হোসেন আমু, মুহাম্মদ ফারুক খান এমপি,জাহাঙ্গীর কবির নানক, তথ্যম্ন্ত্রী হাসান মাহামুদ, কষি ম্ত্রী ড. আব্দুর রাজ্জাক এমপি, মুক্তিযুদ্ধ বিষয়ক ম্ন্ত্রী আকম মোজাম্মল হক, স্বরাষ্টম্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি, শিক্ষাম্ত্রী ডাঃ দীপু মনি,শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান

চৌধুরী, মোতিয়া চধুরী এমপি, জুনায়দ আহম্মদ পলক এমপি, আবুল হাসনাত আব্দুল্লাহ এমপি, শেখ হলালউদ্দিন এম.পি, শেখ সালাউদ্দিন জুয়ল এমপি, ধর্ম প্রতিম্ত্রী শেখ মুহাম্মদ আব্দুল্লাহ, যুগ্ম-সাধারন সম্পাদক বাহাউদ্দিন নাসিম এম.পি প্রমূখ উপস্তিত ছিলেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে টুঙ্গিপাড়াসহ জেলার বিভিন্ন স্থানে সাজানোর পাশাপাশি নির্মাণ করা হয়েছে অসংখ্য তোরণ। রাষ্ট্রীয় কর্মসূচীর সাথে বিভিন্ন কর্মসূচী পালন করছে জেলা ও উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ।