Home আঞ্চলিক পাইকগাছায় গ্রাম্য আদালত নিয়ে কটুক্তি : বিচারককে জড়িয়ে থানায় মামলা

পাইকগাছায় গ্রাম্য আদালত নিয়ে কটুক্তি : বিচারককে জড়িয়ে থানায় মামলা

34


পাইকগাছা প্রতিনিধি


পাইকগাছায় গ্রাম্য আদালত নিয়ে কটুক্তি ও গ্রামপুলিশকে গালিগালাজ করার অভিযোগ। এ ব্যাপারে বিচারক প্রতিবাদীকে উপযুক্ত আদালতে যাওয়ার আদেশ দেওয়ায় প্রতিপক্ষরা চেয়ারম্যানকে জড়িয়ে ১৩জনের নামে থানায় মামলা করেছে। বিচারকের নামে মামলা হওয়ায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
জানা যায়, উপজেলার পশ্চিম দীঘা মৌজায় কল্লোল মন্ডল ও পিযুষ মন্ডলরা ৬২ বিঘা জমি এওয়াজ সূত্রে ১০ বছর ধরে চিংড়ি চাষ করে আসছে। ২০১৯ সালের এক শালিসী বৈঠকে ২০২০ সালে যার যার জমিতে দখলে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। চলতি বছর পিযুষরা শর্ত ভঙ্গ করলে ৫নং সোলাদানা ইউনিয়ন পরিষদে গ্রাম্য আদালতে ২৪ ফেব্রুয়ারি কল্লোল মন্ডল ১১/২০ মামলা করে। নিয়ম অনুযায়ী চেয়ারম্যান উভয়পক্ষকে দুইজন প্রতিনিধি সদস্য মনোনীত করার আদেশ দেন। কল্লোল মন্ডল ২জন সদস্য মনোনীত করলেও পিযুষ মন্ডলরা কোন সদস্যের তালিকা জমা দেননি। বরং সে গ্রাম আদালত ও বিচারককে নিয়ে নানাভাবে কটুক্তি করে। গ্রাম পুলিশকে অকথ্য ভাষায় গালিগালাজ করে।

বিচার কার্য্যে দ্বিতীয়পক্ষের এ অসহযোগিতার কারণে বিষয়টি নিস্পত্তির জন্য উপযুক্ত আদালতে যাওয়ার জন্য আদেশ দেন। কল্লোল মন্ডল জানান, পিযুষরা আদালতের বিচারক ও ইউপি চেয়ারম্যান এস,এম,এনামুল হককে জড়িয়ে ১৩ মার্চ কাল্পনিক ঘের দখলের অভিযোগ তুলে আমি সহ ১৩ জনের নামে পাইকগাছা থানায় মামলা করেছে। ইউপি চেয়ারম্যান এস,এম, এনামুল হক জানান, বার বার উভয়পক্ষকে গ্রাম আদালতে নোটিশ করে হাজিরার কথা বলা হলেও প্রথমপক্ষ হাজির থাকলেও দ্বিতীয়পক্ষ একবার হাজির হলেও পরে আর কোন দিন হাজির হননি। বরং বিচার কার্য্যে তারা অসহযোগিতা করায় তাদেরকে উপযুক্ত আদালতে যাওয়ার আদেশ প্রদান করি।