Home আঞ্চলিক সারা খুলনা অঞ্চলের খবরা খবর

সারা খুলনা অঞ্চলের খবরা খবর

39

স্বাধীনতা বিরোধীরা দেশী বিদেশী মদদে নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে : এ্যাডঃ সুজিত অধিকারী

মোঃ শামীম হোসেন, বাজুয়া

৭৫এর ষড়যন্ত্র কারীরা এখনো সজাগ আছে কথা উল্লেখ করে খুলনা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাডঃ সুজিত কুমার অধিকারী  বলেছেন, এদেশের স্বাধীনতা বিরোধী শক্তিরা এখনো পর্যন্ত দেশী বিদেশী মদদে নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলাদেশকে তারা পাকিস্তানী ভাব ধারায় পরিচালনা করতে চায়। তাই বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা বর্তমান সরকারের সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অব্যহত উন্নয়ন ত্বরান্বিত করতে এবং আমাদের নিজেদের মধ্যে সকল ভেদাভেদ ভুলে তাদের সকল ষড়যন্ত্র মোকাবেলা করতে ঐক্যবদ্ধ হতে হওয়ার কোন বিকল্প নেই। তিনি জাতীয় শোক দিবস পালন উপলক্ষে সোমবার বিকাল  টায় দাকোপের বাজুয়া ইউনিয়ন  আওয়ামীলীগের আয়োজনে আনান্দ মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎ বার্ষিকী জাতীয় শোক দিবসের আলোচনা সভা,দোয়া মাহফিল দুস্তদের মাঝে খাবারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় কথা বলেন। বাজুয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি অপরাজিত মন্ডল অপুর সভাপতিত্বে এবং ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তুষার কান্তি রায় বাজুয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী মানস রায় এর যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন খুলনা জেলা আওয়ামীলীগের সহ- সভাপতি রফিকুর রহমান রিপন, জেলা আওয়ামীলীর যুগ্ম সম্পাদক এ্যাডঃ ফরিদ আহম্মেদ,জেলা প্রচার সম্পাদক জুবায়ের রহমান জবা, দাকোপ উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব শেখ আবুল হোসেন, খুলনা জেলা আওয়ামীলীগ নেতা এম রেয়াজ আহম্মেদ, রঘুনাথ রায়, মোজাফফর হোসেন, উপজেলা সাধারণ সম্পাদক বিনয় কৃষ্ণ রায়, খুলনা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ আবু হানিফ, ইউপি চেয়ারম্যান পঞ্চানন মন্ডল, জেলা আওয়ামী লীগের ত্রাণ সমাজ কল্যান সম্পাদক বিশিষ্ট শিল্পপতি শ্রীমন্ত অধিকারী রাহুল, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুল্লাহ ফকির,দীকংকর রায়,রনজিত কুমার মন্ডল, সরোজিত রায়,যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আব্দুল কাদের, পৌর মেয়র সনত কুমার বিশ্বাস,ইউপি চেয়ারম্যান মিহির মন্ডল, জেলা পরিষদ সদস্য কে এম কবীর হোসেন, পৌর লীগের সভাপতি শেখ শফিকুল ইসলাম আক্কেল,জেলা, ইউপি লীগ সভাপতি সুদেব কুমার রায়, সরোজিত রায় কুঞ্জ, মাসুম আলী ফীকর, স্বপন কুমার সরকার,অধ্যাপক সুপদ রায়, জেলা যুবলীগনেতা বিধান চন্দ্র রায়, আফজাল হোসেন খান, তাপস জোয়াদ্দার,লীগনেতা তপন রায়, ক্ষিতিষ চন্দ্র রায়,পরিমল কান্তি রপ্তান,জুফিকার আলী জুলু, মোঃ শিপন ভূঁইয়া,উপজেলা যুবলীগনেতা রতন কুমার মন্ডল,জাহিদুর রহমান মিল্টন,আরাফাত আজাদ,শেখ আল আমীন,আজগর হোসেন বাপ্পি,উপজেলা ছাত্রলীগের সভাপতি ফয়সাল শরীফ,সাধারণ সম্পাদক লিটন সরদার,পৌর ছাত্রলীগের সভাপতি রাসেল কাজী, সাধারণ সম্পাদক রাহুল রায়। এছাড়াও উপস্থিত ছিলেন  বিধান চন্দ্র বিশ্বাস, রবার্ট সরকার এবং উপজেলা ইউনিয়ন আওয়ামীলীগের সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মী বৃন্দ প্রমুখ।

প্রতিহিংসায় সরকার মুক্তিযুদ্ধের বিকৃত ইতিহাস প্রতিষ্ঠার বহুমুখী প্রচারণা চালাচ্ছে: মঞ্জু

খবর বিজ্ঞপ্তি।।

কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক খুলনা মহানগর সভাপতি নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, সরকার প্রতিহিংসায় মুক্তিযুদ্ধের বিকৃত ইতিহাস প্রতিষ্ঠার বহুমুখী প্রচারণা চালাচ্ছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সম্পর্কে মিথ্যা কথা বললে কেউ বিশ্বাস করবে না। কারণ, জিয়াউর রহমান শুধু স্বাধীনতার ঘোষণাই দেননি, তিনি পরবর্তীকালে যখন দায়িত্ব পেয়েছেন, তার কর্মকা-ের মধ্য দিয়ে এই দেশের মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন। তিনি চির ভাস্বর হয়ে আছেন। সোমবার (৩০ আগস্ট) বাদ জোহর টুটুপাড়া সেন্ট্রাল রোডস্থ বড় মসজিদে ২৮নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি শেখ মোহাম্মাদ আলীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মঞ্জু আরো বলেন, ক্ষমতা হারোনো ভয়ে বর্তমান মিডনাইটের ভোটে নির্বাচিত সরকার খেই হারিয়ে আবোল তাবোল বলতে শুরু করেছে। বন্দুকের নলের জোরে কেউ চিরদিন ক্ষমতায় থাকতে পারেনি, বর্তমান সরকারও পারবে না। তিনি সকলকে আন্দোলনের প্রস্তুতি নেয়ার আহবান জানিয়েন। ২৮ নং ওয়ার্ডের ভারপ্রাপ্ত সভাপতি ইসহাক তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনি, অধ্যক্ষ তারিকুল ইসলাম, আরিফুজ্জামান অপু, মহিবুজ্জামান কচি, মেহেদী হাসান দিপু, ইউসুফ হারুন মজনু, হাসানুর রশিদ মিরাজ, আবু সাঈদ শেখ, ওহেদুর রহমান দিপু, এড. মশিউর রহমান নান্নু, বদরুল আনাম, শাহাবুদ্দিন মন্টু, নাসির খান, আসলাম হোসেন, জাহিদ কামাল টিটো, সিরাজুল ইসলাম লিটন, মাসুদ খান বাদল, ডা. ফারুক হোসেন, হাবিবুর রহমান, জাহাঙ্গীর হোসেন, জামাল উদ্দিন মোড়ল, শাহাবুদ্দিন, সেলিম বড় মিয়া, শফিকুল ইসলাম বাদল, এবাদুল হক, শফিকুল ইসলাম শাহিন, আশিকুর ইসলাম সেলিম, আরিফুর রহমান আরিফ, তুহিন ইসলাম, শফিকুল ইসলাম, জুয়েল ইসলাম প্রমুখ। 

কালীগঞ্জে আসল মালিক নির্ণয়ে গরু আদালতে

সাবজাল হোসেন,বিশেষ প্রতিনিধি

পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা গরু নিয়ে বিপাকে পড়েছে ঝিনাইদহ কালীগঞ্জের থানা পুলিশ। পর্যন্ত বেশ কয়েকজন গরুর মালিকানা দাবি করায় সঠিক মালিক নিশ্চিতের জন্য পুলিশ বাধ্য হয়ে গরুগুলোকে আদালতে প্রেরণ করেছে। এদিকে অনেকেই গরুগুলোর মালিকানা দাবি করলেও গরুর জন্য আইনী লড়াইয়ে নেমেছেন মাত্র জন।

প্রকাশ থাকে যে, গত ১৮ আগষ্ট কালীগঞ্জ উপজেলার দুলালমুন্দিয়া গ্রামের একটি বাঁশ বাগান থেকে পুলিশ পরিত্যক্ত অবস্থায় টি গরু উদ্ধার করে। যার মূল্য প্রায় সাড়ে লক্ষাধিক টাকা হবে। এরপর বেশ কয়েকজন  গরুগুলো নিজেদের বলে দাবি করে। তাদের দাবির প্রেক্ষিতে গরুর আসল মালিক বোঝা যাচ্ছে না। তাই পুলিশ গরু না দিয়ে সঠিক মালিকানা নিশ্চিতে আদালতের আশ্রয় নেয়। এতে আইনের জটিলতায় পড়ে যায় গরু দাবি করা মালিকেরা। শেষে বাধ্য হয়ে তারা গত ২৩ আগষ্ট আদালতের শরণাপন্ন হলে ২৬ আগষ্ট পুলিশ তার তদন্ত করে প্রতিবেদন দাখিল করেছেন। নিয়ে পুলিশের ভাষ্য,তারা ব্যক্তি ছাড়াও আরও বেশ কয়েকজন গরুর মালিকানা দাবী করায় জটিলতার সৃষ্টি হয়। তাই তারা ঝামেলা এড়াতে আদালতের আশ্রয় নিয়েছেন।

এদিকে মালিকানা দাবী করাদের ভাষ্য,তারা জন ছাড়া অন্য কেউ গরুর নিজের বলে দাবী করেনি। তাদের বক্তব্য,পুলিশ তাদেরকে গরু ফেরত না দিয়ে আদালতে পাঠিয়ে নাজেহাল করছে। বর্তমানে ওই গরুগুলি ঝিনাইদহ কোর্টের হেফাজতে রয়েছে। যারা দাবি করেছেন তারা হলেন, কালীগঞ্জ পৌর এলাকার মধুগঞ্জ বাজারের এনামুল হক ঈমানের টি, মুন্নার টি, ঢাকালে পাড়ার পারভেজ রহমান রচির টি পৌরসভার পানির লাইনের কর্মচারী নুর ইসলাম টি গরু।

আদালতে প্রতিবেদন দাখিলকারী কালীগঞ্জ থানার এস আই সুজাত হোসেন জানান, ১৮ আগষ্ট উদ্ধারকৃত টি গরু থানায় আনার পর জিডি পুলিশের পক্ষ থেকে বিভিন্ন থানাতে বেতার বার্তা প্রেরন করা হয়। সেই সাথে প্রকৃত গরুর মালিকদের প্রমানাদিসহ থানাতে যোগাযোগের আহবান করা হয়। তিনি জানান, খবর ছড়িয়ে পড়লে বিভিন্ন এলাকা থেকে একাধিক মানুষ গরুগুলো দেখতে আসেন। সময়ে স্থানীয় চারজন ছাড়াও একাধিক ব্যক্তি মৌখিক ভাবে গরুগুলোর মালিকানা দাবি করে। এতে গরু নিয়ে বিপাকে পড়ে পুলিশ। আসলে গরুগুলো কার তা বোঝা যাচ্ছিল না। বাধ্য হয়েই পরদিন গরুর মালিকানা নিশ্চিত করতে একটি জব্দ তালিকা করে ঝিনাইদহে আদালতে প্রতিবেদন দাখিল করেন। ঘটনায় দাবীকৃত মালিকেরা আদালতে দায়ের করা অভিযোগের প্রতিবেদনটির তদন্তের জন্য গত ২৫ আগষ্ট থানাতে আসে। তিনি পূনরায় তদন্ত শেষে পরদিনই ওই প্রতিবেদনের জবাব আদালতে দাখিল করেন। ওই প্রতিবেদনে পুলিশ উল্লেখ করেছে, গরুর দাবীকৃত মালিক উপযুক্ত প্রমাণাদি দেখাতে ব্যর্থ হন। এখন মহামান্য আদালত প্রমাণাদির প্রেক্ষিতে প্রকৃত মালিকের হাতে দিবেন।

গরু ফেরত পেতে আদালতের আশ্রয় নেওয়া গরু মালিকদের মধ্যে মধুগঞ্জ বাজারের এনামুল হক ঈমান আলী জানান,পুলিশের উদ্ধারকৃত গরু গুলির মালিক তারা চারজনই। উদ্ধারের পর থেকেই তারা বার বার থানাতে গেলেও গরু ফেরত দেয়নি পুলিশ। উল্টো দুদিন পর থানা থেকে তাদেরকে জানিয়ে দেওয়া হয় আদালত থেকেই গরু নিতে হবে। তাই বাধ্য হয়েই তারাও আদালতে গেছেন। আবার পুলিশের আদালতে পাঠানো তদন্ত প্রতিবেদনেরও পাল্টা নারাজি পিটিশন দিয়েছেন মালিকেরা। গরুর মালিকেরা আরো জানান, গরুর মালিক নির্ধারনে কি কি প্রমানপত্র দিতে হবে তা তারা বুঝে উঠতে পারছেন না। অথচ ভাগ্যক্রমে চোরেদের কবল থেকে গরুগুলি রক্ষা পেলেও এখন আইনি জটিলতায় থানা পুলিশের ভোগান্তিতে তারা নাজেহাল হচ্ছেন।

কালীগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ মাহফুজুর রহমান মিয়া জানান, গরু পাওয়ার পর থেকে অনেকেই মালিকানা দাবি করে আসছেন। এমন পরিস্থিতিতে পড়াতে গরুগুলোর জব্দ তালিকা করে কোর্টে পাঠানো হয়েছে। প্রকৃত মালিক উপযুক্ত প্রমাণ দিতে পারলে গরু পাবেন না হলে নয়।

নবনির্বাচিত বঙ্গবন্ধু পরিষদ খুলনা মহানগরকে সাবেক বঙ্গবন্ধু পরিষদের শুভেচ্ছা

খবর বিজ্ঞপ্তি

সোমবার বিকাল ঘটিকার সময় পরিষদের নিজস্ব কার্যালয়ে এক জরুরী সভার আহবান করা হয়। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ লীগের সোনাডাঙ্গা থানার সহ-সভাপতি পরিষদের সাবেক সভাপতি এস এম রাজুল হাসান রাজু, সভা পরিচালান করেন সাবেক কার্য নির্বাহী সভাপতি ইউসুফ আলী সাদা, সভায় মুখ্য আলোচ্য বিষয় ছিল সাবেক বঙ্গবন্ধু পরিষদের নেতৃবৃন্দ বর্তমান বঙ্গবন্ধু পরিষদকে শুভেচ্ছা জানানো। সকল নেতৃবৃন্দর উপস্থিতিতে নবনির্বাচিত বন্ধবন্ধু পরিষদকে শুভেচ্ছা অভিনন্দ জানিয়ে বিবৃতি প্রদান করেন সাবেক সভাপতি এস এম রাজুল হাসান রাজু তার বক্তব্যে বলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে নব নিযুক্ত কমিটিকে উন্নয়ন মূলক কাজে সহযোগীতা করা আগামী দিনগুলোতে নব নিযুক্ত পরিষদের সকল নেতৃবৃন্দের সহিত একত্রে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। আরো বক্তব্য রাখেন শরীফ এনামুল কবির, কবি হুসাইন বিল্লাহ, আলহাজ্ব হাফেজ শেখ আসলাম, বীর মুক্তিযোদ্ধা হাসমত আলী, প্রভা. ইফফাত সানিয়া ন্যান্সি, রফিকুল ইসলাম বাবু, কবি নুরুন নাহার হীরা, মোস্তাফিজুর রহমান বিপু, নুর হোসেন, মিসেস মুক্তা হক, ডাঃ হাফিজুর রহমান সোহেল, গাজী রকিব উদ্দিন সোহাগ, শামীম আল আজাদ, পারভীন হাসমত, তানভীর রহমান, নিটল মল্লিক, আলহাজ্ব এম এম জিয়াউদ্দিন,কবি শিরীন বুলবুল, আবুল কালাম মোল্লা, হাসিনা পারভীন, মোঃ রেজাউল করিম, মহানগর নেতৃবৃন্দর উপস্থিত ছিলেন।

এসবিআলী ফুটবল একাডেমিতে মাস্ক বিতরণ

ক্রীড়া প্রতিবেদক

এসবিআলী ফুটবল একাডেমিতে মাস্ক বিতরণ করা হয়েছে। সোমবার (৩০ আগস্ট) বিকেলে একাডেমির নিজস্ব মাঠে খেলোয়াড়, কর্মকর্তা স্টাফদের মাঝে মাস্ক বিতরণ করা হয়।

খুলনা জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক একাডেমির উপদেষ্টা মো. ইউসুফ আলী মাঠে উপস্থিত থেকে মাস্কগুলি বিতরণ করেন। এসময় একাডেমির সাধারণ সম্পাদক শেখ আলাউদ্দিন নাসিম, কোচ মনির শেখ, আবু দাউদ, মুরাদ, মহসীন, জিয়া, খেলোয়াড়, কর্মকর্তাসহ একাডেমির সকলে উপস্থিত ছিলেন।

বঙ্গবন্ধু পরিষদ খুলনার আলোচনা সভা দোয়া মাহফিল

খবর বিজ্ঞপ্তি

হাজার বছরের শ্রেষ্ট বাঙ্গালী বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার পরিবারের অধিকাংশ সদস্যদের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু পরিষদ খুলনার উদ্যোগে দিন ব্যাপি কর্মসূচী পালন করা হয়। কর্মসূচীর মধ্যে ছিল ৬.৩০ মিনিটে শিরিষ নগরস্থ দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা কালো পতাকা উত্তোলন, ৬.৪৫ মি. দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্য দান ৭.০০ হতে কুরআন খানী, সকাল ৮.০০ বাংলাদেশ বেতারে বঙ্গবন্ধুর ভাষ্কর্যে মাল্য দান, দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ সম্প্রচার ইত্যাদি। সকাল ১০.৩০ টায় বঙ্গবন্ধুর জীবনের উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি  বিশিষ্ট ব্যাংকার (অবঃ) বাবু দেব নারায়ন দাস, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা প্রকৌশল প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের গবেষণা উন্নয়নের পরিচালক প্রফেসর ড. শিবেন্দ্র শিখর শিকদার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনালী ব্যাংক লি. খুলনার সাবেক এজিএম আলহাজ¦ সিরাজুল ইসলাম, আরও উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু পরিষদ খুলনায় যিনি কেন্দ্রীয় কমিটির নির্দেশনা মোতাবেক বঙ্গবন্ধু পরিষদকে খুলনায় ব্যাপক বিস্তৃতিলাভ করিয়েছেন বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক গাজী লিয়াকত হোসেন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন- জাতির পিতার সারা জীবনের স্বপ্ন ক্ষুদা-দারিদ্রমুক্ত বাংলাদেশ। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিনির্মান করে সুখী সমৃদ্ধি বাংলাদেশ গড়তে হবে। মহান মুক্তিযুদ্ধের চেতনায় দেশকে সামনের দিকে এগিয়ে নিতে হবে। সভায় আরো বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি অর্থনীতিবিধ অধ্যক্ষ ডঃ চৌধুরী মাহবুবুল ইসলাম, খুলনা বিশ^বিদ্যালয়ের সাকে ট্রেজারার অধ্যাপক খান আতিয়ার রহমান, বীরমুক্তিযোদ্ধা মুন্সী হেকমত আলী, এস. এম নূরুল হক নুরু, সৈয়দ মোজাম্মেল হক, এ্যাড. এম হারুনার রশিদ, ডাঃ মাহমুদ হোসেন খান, ইঞ্জিনিয়ার রফিকুল ইসলাম তাপস, অধ্যক্ষ ডা. নৃপেন্দ্রনাথ বৈরাগী, অধ্যক্ষ ড. চৌধুরী মাহবুবুল হক, উপাধ্যক্ষ এস এম নজরুল ইসলাম, দৈনিক দক্ষিণাঞ্চল প্রতিদিন পত্রিকার সম্পাদক এস এম সাইদ হোসেন, মোঃ আছলাম শেখ, অধ্যাপক এ,বি,এম আদেল মুকুল, রেজিস্ট্রার খুবি মোঃ আরিফ নেওয়াজ, ইঞ্জিঃ আল মামুন চৌধুরী, আঃ সালাম শিমুল, ডাঃ এম আলমগীর হোসেন, মোঃ জহির উদ্দিন, কাজী আঃ ওহাব, মাসুম হুদা বাপ্পী, ওয়াজেদ আলী মজনু, দিদারুল ইসলাম, নাসরুল্লা হীরা, লিটন চৌধুরী, গাজী আব্দুল্লাহ আল নোমান নিতুল, শেখ জামাল উদ্দিন, ডাঃ মঞ্জুর মোর্শেদ, ডাঃ তোজাম্মেল হক জোয়াদ্দার সিমা সাহা, অঞ্জনা দে, ফেরদৌস আরা বিউটি, মনির হোসেন

ডুমুরিয়ায় যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতন : হাসপাতালে ভর্তি

স্টাফ রিপোর্টার

খুলনা জেলার ডুমুরিয়া থানাধিন বানিয়াখালী গ্রামে যৌতুকের দাবিতে সদ্য প্রসূতি স্ত্রী মিথিলা বেগমকে শারীরিক নির্যাতন করেছে পাষ- স্বামী মো. বিল্লাল খান (২৭)মারাত্মক আহত অবস্থায় মিথিলাকে ফুলতলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এঘটনায় মিথিলার পরিবার ডুমুরিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সুত্রে জানা যায়, খুলনা জেলার ডুমুরিয়া থানাধিন টোলনা গ্রামের আবুল বাশার মোল্যার মেয়ে মোছা. মিথিলা বেগম এর সঙ্গে ৩বছর আগে পারিবারিক ভাবে বিয়ে হয় বানিয়াখালী গ্রামের মো. মুস্তাক খানের ছেলে মো. বিল্লাল খানের। ৪মাস আগে তাদের সংসারে একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করে। বিয়ের পর থেকেই বিল্লাল বাবা-মা দাদীর কুপরামর্শে যৌতুকের দাবিতে স্ত্রী মিথিলার উপর শারীরিক নির্যাতন করতে থাকে। নির্যাতন থেকে রেহাই পেতে মিথিলা প্রিত্রালয় থেকে বিভিন্ন সময় ৭০ হাজার টাকা, স্বার্ণালংকার আসবাবপত্র এনে দিয়েছে। এরপরও থামেনি তাদের অত্যাচার। গত ২৬ আগস্ট সকাল সাড়ে ৮টার দিকে বিল্লাল তার পরিবার যৌতুকের দাবিতে মিথিলাকে মারপিট করে শিশু সন্তানসহ বাড়িতে বের করে দেয়। সংবাদ পেয়ে মিথিরার পরিবার মারাত্মক আহত অবস্থায় তাকে ফুলতলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। ঘটনায় মিথিলা স্বামী মো. বিল্লাল খান, পিতা-মাতা মো. মুস্তাক খান মোসা. মনোয়ারা বেগম এবং দাদী মোসা. খালেদা বেগম এর বিরুদ্ধে ডুমুরিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ মো. ওবায়দুর রহমান জানান, বানিয়াখালী গ্রামে যৌতুকের দাবিতে স্ত্রী মিথিলা বেগমকে শারীরিক নির্যাতনের ঘটনায় লিথিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনার সত্যতা মিললে আইনুনাগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাগেরহাটে নানা আয়োজনে জন্মাষ্টমী উদযাপন

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটে নানা আয়োজনে হিন্দু ধর্মালম্বীদের অন্যতম উৎসব শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি-জন্মাষ্টমী উদযাপিত হয়েছে। দিনটি উপলক্ষে বাগেরহাট শহরের শালতলা মোরস্থ কেন্দ্রীয় হরিসভা মন্দিরে স্বাস্থ্যবিধি মেনে গীতাযোজ্ঞ, প্রার্থণা সভা, পূজা আর্চোনা আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩০ আগস্ট) দুপুরে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান। হিন্দু ধর্মীয় নেতা বাবুল সরদারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন, বাগেরহাটের পুলিশ সুপার কেএম আরিফুল হক, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, বাগেরহাটের উপ-পরিচালক দেব প্রসাদ পাল, অধ্যক্ষ মনি মোহন মন্ডল, বাগেরহাট জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী জয়ন্ত কুমার মন্ডল, হিন্দু কল্যান ট্রাষ্টের সভাপতি মুক্তিযোদ্ধা শিব প্রসাদ ঘোষ, হিন্দু কল্যান ট্রাষ্টের সহকারি পরিচালক নকুল বর্মন, বাগেরহাট রামকৃষ্ণ আশ্রমের অধ্যক্ষ স্বামী স্বামী গুরু সেবানন্দ, বাগেরহাট পূজা উদযাপন কমিটির সভাপতি অমিত রায়, সাধারণ সম্পাদক অবনীশ চক্রবর্তী সোনা, মুক্তিযোদ্ধা নিমাই চন্দ্র দাস, এ্যাড. মিলন ব্যানার্জী প্রমুখ। এসব অনুষ্ঠানে সনাতন ধর্মীয় শতাধিক নারী-পুরুষ অংশগ্রহন করেন।

অন্যদিকে বাগেরহাট সরকারি পিসি কলেজেও নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে জন্মাষ্টমী উদযাপিত হয়েছে। দিনটি উপলক্ষে সকালে কলেঝ মন্দিরে শ্রীকৃষ্ণের বিহীত পূজা, গীতা অন্যান্য ধর্মীয় গ্রন্থ পাঠ, ধর্মীয় আলোচনাসভা, দরিদ্র শিক্ষার্থীদের বস্ত্র শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। এসব অনুষ্ঠানে সরকারি পিসি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক সেখ মোস্তাহিদুল আলম, অধ্যাপক অনিমেষ কান্তি সাহা, সহযোগী অধ্যাপক কংকন দেবনাথ, পিসি কলেজ ছাত্র সংসদের ভিপি ,মোঃ ইয়াছির আরাফাত নোমানসহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এছাড়া বাংলাদেশ হিন্দু, বৈদ্য, খ্রীষ্টান ঐক্য পরিষদের আয়োজনে বিকেলে বাগেরহাট শহরের এসিলাহা মিলনায়তনে জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

কচুয়ায় জন্মাষ্ঠমী উদযাপন

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের কচুয়ায় নানা কর্মসুচির মধ্যদিয়ে শ্রী কৃষ্ণের জন্মাষ্ঠমী উদযাপিত হয়েছে। দিনটি উপলক্ষে সোমবার দুপুরে কচুয়া উপজেলা কেন্দ্রীয় শ্রীশ্রী রাধাগোবিন্দ সেবাশ্রম এর আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রাধাগোবিন্দ মন্দিরে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কচুয়া উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাজমা সরোয়ার। এসময়, কচুয়া উপজেলা নির্বাহী অফিসার জীনাত মহল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শিকদার ফিরোজ আহমেদ, কচুয়া সদর ইউনিয়ন চেয়ারম্যান শিকদার হাদিউজ্জামান হাদিজসহ পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্ধ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে শ্রী কৃষ্ণের জন্ম তিথি উপলক্ষে ধর্মীয় সংগীত পরিবেশন করা হয়।

বাগেরহাটে মায়ের প্রভিডেন্ট ফান্ড গ্রাচুইটির টাকা পেতে সন্তানের আকুতি

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটে মৃত মায়ের প্রভিডেন্ট ফান্ড গ্রাচুইটির টাকা পেতে সংবাদ সম্মেলন করেছেন সাগর শেখ (৪২) নামের এক দিনমজুর। সোমবার (৩০ আগস্ট) দুপুরে বাগেরহাট প্রেসক্লাবে নায্য পাওনার দাবিতে সংবাদ সম্মেলন করেন বাগেরহাট সদর উপজেলার মগরা গ্রামের হেমায়েত শেখের ছেলে সাগর।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, ২০১৯ সালের ফেব্রুয়ারি খুলনার গাজী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীণ অবস্থায় মারা যায় আমার গর্বধারিনি মা হাছিনা বেগম মারা যায়। মৃত্যুর পূর্ব পর্যন্ত আমার মা হাছিনা বেগম মোংলা বন্দর কর্তৃপক্ষের অফিস সহায়ক হিসেবে কর্মরত ছিলেন। কিন্তু মৃত্যুর পরে মায়ের কর্মস্থলের প্রভিডেন্ট ফান্ড গ্রাচুইটিসহ সকল পাওনা সুকৌশলে ভুয়া কাগজপত্র তৈরি করে আমার নানী মামারা তুলে নেওয়ার চেষ্টা করেন। বিষয়টি জানতে পেরে  নায্য পাওনার দাবিতে ২০১৯ সালের ১৪ অক্টোবর ১৯২৫ সালের উত্তরাধিকার আইনের ৩৭২ ধারা মোতাবেক বাগেরহাট যুগ্ন জেলা দায়রা জজ আদালতে মামলা দায়ের করি। পরবর্তীতে আইনজীবীর সহযোগিতায় ২০২০ সালের ২১ জানুয়ারী মামলা, আপত্তি আদেশেরে নকল কপি দিয়ে মোংলা বন্দর কর্তৃপক্ষের পরিচালক প্রশাসন বরাবর আবেদন করি। কিন্তু ধূর্ত মামা রামপাল উপজেলার গাববুনিয়া দবির মল্লিকের ছেলে শাহিন মল্লিক  নানী মোমেনা বেগম আমার মাকে নিসন্তান দেখিয়ে মোংলা বন্দর কর্তৃপক্ষের অফিস থেকে প্রভিডেন্ট ফান্ড গ্রাচুইটির টাকা তুলে নেন।

আমি মায়ের একমাত্র সন্তান হিসেবে উত্তরাধিকার আইন অনুযায়ী সকল পাওনা বুঝে পেতে প্রশাসনের সহযোগিতা কামনা করছি। আমি যে মায়ের একমাত্র সন্তান সে প্রমান হিসেবে রামপাল উপজেলার বাইনতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের ওয়ারেশ কায়েম রয়েছে। এছাড়া নানা বাড়ি গাববুনিয়া এলাকায় সবাই জানে আমি হাছিনার সন্তান।

অভিযুক্ত শাহিন মল্লিক বলেন, আমার বোন হাছিনা বেগম মৃত্যুর আগে আমাকে নমিনি করে দিয়ে গেছে। সেই অনুযায়ী বন্দরকর্তৃপক্ষ আমাকে টাকা দিয়েছে। সব মিলিয়ে ১৪-১৫ লক্ষ টাকা তুলেছি। আর আমার বোনের কোন সন্তান ছিল না।

বিষয়ে মোংলা বন্দর কর্তৃপক্ষের পরিচালক (প্রশাসন) মোঃ শাহীনুর আলম বলেন, বিষয়ে আমার জানা নেই। প্রধান অর্থ কর্মকর্তার সাথে কথা বলুন।

মোংলা বন্দর কর্তৃপক্ষের প্রধান অর্থ হিসাব রক্ষন কর্মকর্তা মোঃ সিদ্দিকুর রহমান বলেন, বন্দর কর্তৃপক্ষ কখনও কোন অনিয়ম করে না। সাগর যদি হাছিনা বেগমের সন্তান হয়, তাহলে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে বন্দর কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করুক। সে যদি হাছিনা বেগমের বৈধ উত্তরাধিকারি হন তা হলে তিনি তার পাওনা পাবেন।

ডুমুরিয়ায় ছাগল চোরকে গণধোলাই শেষে পুলিশে

ডুমুরিয়া প্রতিনিধি

ডুমুরিয়ায় ছাগল চোরকে গণধোলাই দিয়ে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা।গত রবিবার সন্ধ্যায় আরাজি ডুমুরিয়া এলাকায় ঘটনা ঘটে।ছাগল মালিক আরাজি ডুমুরিয়ার আব্দুর রাজ্জাকের স্ত্রী আকলিমা আকতার আখি জানান,প্রতিদিনের ন্যায় তার ২টি ছাগল রাস্তায় বেধে বেখে আসে।ঘটনার দিন বিকেলে খালিশপুর এলাকার সুজন হাওলাদার,রাকিব শেখ,হাসিব মোল্লা আরিফুল হক একটি সিএনজিতে ছাগল ২টি নিয়ে পালিয়ে যায়।এসময় খোঁজাখুঁজির এক পর্যায়ে স্থানীয় জনতা উপজেলার শলুয়া বাজার এলাকায় তাদেরকে আটক করে।পরে গণধোলাই দিয়ে তাদের আড়ংঘাটা থানা পুলিশে সোপর্দ করে।এ ঘটনায় আকলিমা বাদি হয়ে ডুমুরিয়া থানায় একটি মামলা দায়ের করেছে।মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই হামিদুল ইসলাম জানান,চোরাইকৃত ছাগল ২টি উদ্ধার সিএনজি জব্দ করা হয়েছে।

ডুমুরিয়ায় জুয়াড়ী স্বামীর হত্যার হুমকিতে শিশুপুত্র নিয়ে আতংকে কোহিনুর

ডুমুরিয়া প্রতিনিধি

ডুমুরিয়ায় জুয়াড়ী স্বামীর বিরুদ্ধে আদালতে মামলা করে বিপাকে পড়েছে কোহিনুর বেগম নামের এক গৃহবধূ। মামলা তুলে নিতে হবে অন্যথায় হত্যার পথ বেছে নেয়া হবে,পাষন্ড স্বামীর এমন হুমকিতে ১০ বছর বয়সী শিশুপুত্রকে নিয়ে আতংকে রাত কাটাচ্ছে ওই গৃহবধূ।এ ঘটনায় থানায় একটি সাধারন ডায়রি করা হয়েছে।আদালতে দায়েরকৃত মামলা জিডি সূত্রে জানা যায়,২০০৬ সালের ২৯ সেপ্টেম্বর উপজেলা সদরে ডুমুরিয়া ওয়াপদার মাথা এলাকার মৃত মোহর আলী খানের ছেলে শাহাবুদ্দিন খানের সাথে একই গ্রামস্থ ঝিলেঘাট এলাকার প্রতিবন্ধী মুনসুর শেখের মেয়ে কোহিনুর বেগমের বিয়ে হয়।বিয়ের পর ওই দম্পতি ঢাকায় বসবাস কালে স্ত্রী কোহিনুর বছর একটি গার্মেন্টসে চাকুরি করে এবং তার অর্জিত সমুদয় টাকা কৌশলে হাতিয়ে নেয় সুচতুর স্বামী শাহাবুদ্দিন।এরপর এলাকায় ফিরে ২/বছর যেতে না যেতেই যৌতুকের দাবিতে তার উপর নেমে আসে অমানবিক নির্যাতন।উপায়ন্ত না পেয়ে কোহিনুর তার একমাত্র ছেলে শামীম খানকে সাথে নিয়ে পিত্রালয়ে ঠাঁই নেয়।সেই থেকে নির্জন বাগান এলাকায় একটি ঝুপড়ি ঘর বেঁধে অতি কষ্টে দিনাতিপাত করে আসছে।এরপরও থেমে নেই জুয়াড়ী স্বামীর অত্যাচার।পাষন্ড স্বামীর হাত থেকে বাঁচতে যৌতুক নারীশিশু নির্যাতন দমন আইনে আদালতে পৃথক দুটি মামলা দায়ের করেন তিনি।যা এখন তার গলার কাটা হয়ে দাড়িয়েছে,অব্যাহত রয়েছে হত্যার হুমকি।তারই জের ধরে গত ১৭ আগষ্ট রাতে তার ওই নির্জন কুঠিরে হামলা চালায় শাহাবুদ্দিন তার ভাই মফিজ খান।এখন হত্যার ভয়ে শিশু শামীম কে নিয়ে আতংকে দিনাতিপাত করছে।এ ঘটনায় যথার্থ মহলের প্রতি সুদৃষ্টি কামনা করেছেন কোহিনুর তার পরিবার।

ফকিরহাটের বিভিন্ন মন্দিরে ভাগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎযাপন

ফকিরহাট প্রতিনিধি

বাগেরহাটের ফকিরহাটের বিভিন্ন কালি গোবিন্দ মন্দিরে ভাগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত হয়েছে। উপলক্ষে সোমবার দিনব্যাপী স্বঃস্বঃ মন্দির কমিটির আয়োজনে দিনব্যাপী ব্যাপক কর্মসূচি পালন করা হয়েছে। করোনা পরিস্থিতির কারনে প্রতিটি মন্দিরে স্বল্প পরিসরে ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন পালন করা হয়। সকালে মন্দির চত্তরে শ্রী শ্রী গীতা পাঠ পূজা অর্চনা ছাড়াও নামসংকীতন প্রসাদ বিতরন করা হয়। পিলজংগ সাধুর সাধের বটতলা সার্বজনীন কালি মন্দিরে অনুরুপ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এসময় উপস্থিত ছিলেন, মন্দির কমিটির সভাপতি তপন রায় চৌধুরী, সাধারন সম্পাদক বলাই কৃষ্ণ দাস, উপজেলা আ,লীগের সহ-সভাপতি সুবীর মিত্র, তথ্য বিষয়ক সম্পাদক জীবন কৃষ্ণ ঘোষ, ইউনিয়ন আ,লীগের সভাপতি প্রভাষক অঞ্জন কুমার দে, সাধারন সম্পাদক বিনাপ্রতিদ্বন্দিতায় নির্বাচিত চেয়ারম্যান মোড়ল জাহিদুল ইসলাম। অপর দিকে বেতাগা সার্বজনীন কেন্দ্রিয় কালিবাড়ী মন্দির, টাউন নওয়াপাড়া বাজার গোবিন্দ মন্দির সহ বিভিন্ন মন্দিরে অনুরুপ ভাগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত হয়েছে।

শিরোমনিতে গ্যাসের দোকান থেকে চুরি হওয়া টাকা চুরির সরঞ্জাম সহ আটক

ফুলবাড়ীগেট (খুলনা )প্রতিনিধি

খানজাহান আলী থানার শিরোমনি বাজারে মেসার্স গাউছ এন্টার প্রাইজ ( গ্যাসের দোকান) এর ক্যাশ থেকে অভিনব কায়দায় গত আগষ্ট বেলা টার সময় ক্যাশ থেকে নগদ ৭৮ হাজার টাকা চুরি হয় ঘটনার পর থেকে বিভিন্ন সিসিফুটেজ দেখে ঘটনায় জড়িতদের আটকের জন্য অভিযানে নামে থানা পুলিশ ৩০ আগষ্ট বেলা টার সময় ফুলবাড়ীগেট পুলিশ বক্সের সামনে থেকে খানজাহান আলী থানার এস আই লুৎফুল হায়দার সন্দেহজনক হওয়ায় জনকে আটক করে থানায় নিয়ে আসে, আটককৃতরা হলো খুলনার আরাফাত নগরের কালাম এর ভাড়াটিয়া কবির হাওলাদারের পুত্র সজিব হাওলাদার (২০) সোনাডাঙ্গা থানা এলাকার পারভিন মঞ্জিলের ভাড়াটিয়া শহিদুল ইসলামের পুত্র আঃ রহিম (২২) সময় তাদের কাছ থেকে টি বিভিন্ন প্রকার তালা খোলার( মাষ্টার) চাবি, টি স্কু ড্রাইভার নগদ হাজার টাকা জব্দ করে পুলিশ খানজাহান আলী থানার অফিসার ইনচার্জ প্রবীর কুমার বিশ^াস জানান আটককৃতরা প্রাথমিকভাবে শিরোমনি গাউসের গ্যাসের দোকান থেকে টাকা চুরির ঘটনায় জড়িত বলে স্বীকার করেছে , ঘটনায় দোকান মালিক মোঃ গাউছ বাদি হয়ে থানায় মামলা করেছে মামলা নং ১৪/০৮/২১ ইং

বিসিক শিল্পনগরী খুলনা ও  শিল্পমালিকদের উদ্যোগে আলোচনা সভা দোয়া অনুষ্ঠান খাবার বিতরন

    ফুলবাড়ীগেট (খুলনা ) প্রতিনিধি

সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বিসিক শিল্পনগরী খুলনা ও  শিল্পনগরীর মালিকগনের আয়োজনে ৩০ আগষ্ট রবিবার বেলা টায় শিরোমনি বিসিক জামে মসজিদের সামনে আলোচনা সভা, দুস্থদের মাঝে খাবার বিতরন দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয় উপসচিব বিসিক খুলনার  আঞ্চলিক পরিচালক কাজী মাহবুবুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা প্রশাসকের এডিসি ( শিক্ষা আইসিটি) মোঃ সাদিকুর রহমান বিশেষ অতিথি ছিলেন খুলনা বিসিকের জেলা কার্যালয়ের ডিজিএম আবির হোসেন। খুলনা জেলা প্রশাসকের  অতিরিক্ত জেলা ম্যাজিষ্টেট পুলক কুমার মন্ডল, আটরা গিলাতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ শেখ মনিরুল ইসলাম, বিসিক  শিল্পনগরী শিরোমনি খুলনা কর্মকর্তা  শেখ রিয়াজুল ইসলামের পরিচালনায়  অনুষ্ঠানে শিল্প মালিকদের মধ্যে বক্তব্য রাখেন হ্যামকো গ্রপের ব্যাপস্থাপনা পরিচালক আলহাজ¦ কবির হোসেন তালুকদার , মিতালি ফুড ইন্ডাষ্টিজের পরিচালক মোঃ ইসতিয়াক আহম্মেদ, আইয়ান জুট মিলের চেয়ারম্যান ফেরদৌস ভুইয়া, বেঙ্গল ওয়্যার নেইল এর পরিচালক ৩৫ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক শেখ আঃ হক, জামান ফাউন্ডীর স্বত্বাধীকারি আলহাজ¦ আবু সাইদ , কাশেম জুট প্রডাক্টের  এমডি শেখ রেজাউল ইসলাম, সময় উপস্থিত ছিলেন হ্যামকো গ্রপের এজিএম (প্রশাসন)  মইনউদ্দিন সানা, কাজী  গিয়াসউদ্দিন, কাজী মনির হোসেন , আল আমিন সরদার, এসকেন্দার হোসেন, ওহিদুল ইসলাম, সৈয়দ সাজ্জাদ হোসেন ফাহিম সহ বিসিক শিল্পনগরী শিরোমনি খুলনার শিল্প কারখানার  বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারীবৃন্দ আলোচনা সভা শেষে  দোয়া পরিচালনা করেন খুলনা এ্যালাইডের পরিচালক মাওলানা মুজিবর রহমান মোল্লা দোয়া অনুষ্ঠান শেষে ১২ শত প্যাকেট রান্নাকৃত উন্নতমানের খাবার অসহায় দুস্থঃ মানুষের মধ্যে বিতরন করা হয়

ফুলতলার বিভিন্ন স্থানে দুই দিনব্যাপী বৃক্ষ রোপন বিতরণ

ফুলবাড়ীগেট (খুলনা ) প্রতিনিধি

বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ সংস্থা দির্ঘদিন ধরেই টেকসই এবং পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে সংগঠনটি পরিবেশ সংরক্ষণ, বৃক্ষরোপণ, বিনামূল্যে চারা বিতরণের মত কাজ দেশব্যাপী পরিচালিত করে আসছে পাশাপাশি নিজ অর্থায়নে হতদরিদ্র নারী শিশু এবং বয়স্কদের খাবার বিতরণ এবং বিভিন্নভাবে সাহায্য করার মাধ্যমে নানান সামাজিক কর্মসূচি পালন করে আসছে, যা এখনো চলমান আছে।এরই ধারাবাহিকতায় ২৮ ২৯ আগষ্ট দিনব্যাপি ফুলতলা উপজেলা পরিষদ , শিরোমনি বাইপাস সড়ক, খানজাহান আলী ফায়ার সার্ভিস ষ্টেশন, শিরোমনি বিআরটিসি, খুলনা যশোর মহাসড়কের গ্যারিশন এলাকা সহ বিভিন্নস্থানে বৃক্ষরোপণ করা হয় কর্মসূচিতে উপস্থিত ছিলেন (বেপা) খুলনা কমিটির সভাপতি সাইফ জাওয়াদ সামী, সাধারণ সম্পাদক জি, এম বিজ্ঞান, কোষাধ্যক্ষ মোঃ খালিদ, ইভেন্ট অফিসার মোঃ নাহিদ, কমিউনিকেশন অফিসার মোঃ কানন, মানব সম্পদ কর্মকর্তা, নুসরাত সহ  (বেপা) খুলনা এর সকল সদস্যবৃন্দ।

খুলনা বিভাগে একদিনে করোনায় জনের মৃত্যু

স্টাফ রিপোটারঃ

খুলনা বিভাগে করোনায় গত ২৪ ঘণ্টায় পাঁচজনের মৃত্যু হয়েছে। ৮০ দিন পর একদিনে বিভাগে এটিই সর্বনিম্ন মৃত্যু। এছাড়া একই সময়ে করোনা শনাক্ত হয়েছেন ২৭১ জন।

এর আগে গত ১০ জুন একদিনে পাঁচজনের মৃত্যু হয়েছিল। আর জুলাই সর্বোচ্চ ৭১ জনের মৃত্যু হয়।

সোমবার (৩০ আগস্ট) বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. জসিম উদ্দিন হাওলাদার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে তথ্য নিশ্চিত করা হয়।

সর্বশেষ রোববার (২৯ আগস্ট) খুলনা বিভাগে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে নয়জনের মৃত্যু হয়। একই সময়ে করোনা শনাক্ত হয়েছিল ২২৬ জনের।

স্বাস্থ্য পরিচালকের দফতর সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে খুলনা, যশোর, মাগুরা, ঝিনাইদাহ চুয়াডাঙ্গায় একজন করে মারা গেছেন।

খুলনা বিভাগের মধ্যে প্রথম করোনা রোগী শনাক্ত হয় চুয়াডাঙ্গায় গত বছরের ১৯ মার্চ। করোনা সংক্রমণের শুরু থেকে আজ সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট এক লাখ হাজার ৭৫১ জন শনাক্ত হয়েছেন। আক্রান্ত হয়ে মারা গেছেন দুই হাজার ৯৯৪ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯৬ হাজার ৯৩৯ জন।

খুলনার সাথে সারাদেশের ট্রেন চলাচল স্বাভাবিক

স্টাফ রিপোটারঃ

চুয়াডাঙ্গার জীবননগরে লাইনচ্যুত হওয়া মালবাহী ট্রেনের পাঁচটি বগি উদ্ধার কাজ শেষে ১১ ঘণ্টা পর খুলনার সাথে সারাদেশের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। সোমবার (৩০ আগস্ট) দুপুর ১২টায় ট্রেন চলাচল স্বাভাবিক হয় বলে নিশ্চিত করেন রেলওয়ের পাকশী বিভাগীয় পরিবহন কর্মকর্তা মো. আনোয়ার হোসেন।

এদিকে, ট্রেনের বগি লাইনচ্যুতের ঘটনায় সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই তদন্ত কমিটিতে  পাকশী বিভাগীয় পরিবহন কর্মকর্তা মো. আনোয়ার হোসেনকে প্রধান করা হয়েছে।

তদন্ত কমিটির অন্য সদস্যরা হচ্ছে, পাকশী বিভাগীয় সংকেত প্রকৌশলী রাজিব বিল্লাহ, যান্ত্রিক প্রকৌশলী (লোকো) আশিষ কুমার ম-ল, যান্ত্রিক প্রকৌশলী (ক্যারেজ) মমতাজুল ইসলাম প্রকৌশলী (১) বিরবল ম-ল।

এর আগে, চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলী রেলওয়ে স্টেশনে মালবাহী ট্রেনের ৫টি বগি লাইনচ্যুত হওয়ায় খুলনার সাথে সারাদেশের ট্রেন যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। রোববার দিনগত রাত ১২টা ৪০ মিনিটে উথলী স্টেশনের সামনে লুপ লাইনে বগিগুলো লাইনচ্যুত হয়। পরে সকাল সাড়ে ৭টায় ঈশ্বরদী থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন এসে উদ্ধার কাজ শুরু করে।

কেএমপির অভিযানে গাঁজা ইয়াবাসহ গ্রেফতার-

স্টাফ রিপোটারঃ

গত ২৪ ঘন্টায় অভিযান চালিয়ে গাঁজা ইয়াবাসহ জনকে গ্রেফতার করেছে খুলনা মহানগর পুলিশ।

সোমবার (৩০ আগস্ট) কেএমপির সূত্র জানায়, গত ২৪ ঘন্টায় খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে মোঃ সাগর(২৪), রিনা বেগম(৪৫), মোঃ ইমদাদুল ইসলাম(৪১) এবং ময়না বেগম(৩২) নামে জনকে সোনডাঙ্গা খালিশপুর থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। এসময় এদের কাছ থেকে ৮০০ গ্রাম গাঁজা ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। ঘটনায় এদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ২টি মাদক মামলা দায়ের হয়েছে।

খুলনায় করোনায় একজনের মৃত্যু

স্টাফ রিপোটার

করোনা আক্রান্ত হয়ে খুলনার শহীদ শেখ আবু নাসের হাসপাতালের করোনা ইউনিটে একজনের মৃত্যু হয়েছে। আজ সোমবার (৩০ আগস্ট) সকাল ৮টার পূর্ব ২৪ ঘন্টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

তবে গত ২৪ ঘন্টায় খুলনার ডেডিকেট করোনা হাসপাতালে, খুলনা জেনারেল হাসপাতাল, সিটি মেডিকেল কলেজ হাসপাতালে গাজী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে কোন রোগীর মৃত্যু হয়নি বলে জানিয়েছেন হাসপাতালগুলোর দায়িত্বশীল কর্মকর্তারা।

শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডাঃ প্রকাশ দেবনাথ জানিয়েছেন, গত ২৪ ঘন্টায় হাসপাতালে একজনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তি হলেন- বাগেরহাট মোল্লাহাটের জাফর আলী (১০০)

গতকাল খুমেক ল্যাবে ৩৭৬জনের নমুনা পরীক্ষায় ৫৯জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছিল। তার মধ্যে খুলনার ৪৪, বাগেরহাটের ৮, যশোরের ৪, সাতক্ষীরা, পিরোজপুর গোপালগঞ্জের একজনের করে করোনা শনাক্ত হয়।

অবৈধ পথে ভারতে যাওয়ার সময় মহেশপুর সীমান্তে ১৫ জন আটক

মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধিঃ

অবৈধ পথে ভারতে যাওয়ার সময় ঝিনাইদহের উপজেলার বাঘাডাঙ্গা বিজিবি ক্যাম্পের সদস্যরা সীমান্ত এলাকা থেকে ১৫ জনকে আটক করেছে। গতকাল সোমবার সকালে সীমান্তের কাঞ্চনপুর গ্রামের মাঠ থেকে বিজিবি ক্যাম্পের সদস্যরা তাদেরকে আটক করে।

মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান জানান,সোমবার সকাল সাড়ে ৮টার দিকে কাঞ্চনপুর গ্রামের মাঠ দিয়ে ভারতে যাওয়ার সময় নাটোর জেলার তেমুখ গ্রামের জলিল চৌধুরী (৪১),তহুরুল ইসলাম (৩৫),রুবেল হোসেন (২৬),রফিকুল ইসলাম (৫৩),উজ্জল চৌধুরী (৪০),সোনা চৌধুরী (৩৮),শাহাদাত হোসেন (২৭),আলম আলী (৩৬),রবিন হুড চৌধুরী (২৪),আব্দুর রশিদ (৩৯),মিঠুন চৌধুরী (৩২),একই জেলার সিংড়া গ্রামের হাফিজুর রহমান (৪১),কাশেম আলী (৪৪),রাশেদুল ইসলাম (২৩) হাসেম আলীকে (৪৯) আটক করা হয়েছে।

আটক কৃতদেরকে সোমবার দুপুরে মহেশপুর থানায় সোপর্দ্দ করা হয়েছে বলেও জানান ৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান। এঘটনায় মহেশপুর থানায় মামলা হয়েছে।  

সাতক্ষীরা সদর হাসপাতালের অর্থপোডিক্স সার্জন ডাঃ হাফিজউল্লাহঅপচিকিৎসার প্রতিবাদে মানববন্ধন

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরা সদর হাসপাতালের অর্থপোডিক্স ডাক্তার সাতক্ষীরা ট্রমা এন্ড অর্থপেডিক্স কেয়ার ক্লিনিকের স্বত্বাধিকারি ডাঃ মোঃ হাফিজউল্লাহঅপচিকিৎসার প্রতিবাদে মানববন্ধন করেছেন এলাকাবাসী। সোমবার বেলা সাড়ে ১১ টায় শহরের উপকন্ঠে মাহমুদপুর বাদামতলা বাজারে উক্ত মানববন্ধন কর্মসুচি পালিত হয়।

সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সহ-কারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল করিম সরদারের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, অপচিকিৎসায় পঙ্গুতের শিকার মাহমুদপুর গ্রামের কামরুল ইসলাম, তার স্ত্রী মেহেরুণ নেছা, ব্যবসায়ী হাজী কওছার আলী, সাজ্জাত আলী সরদার, কলেজ ছাত্র আল-আমিন, রেজানুর রহমান প্রমূখ।

বক্তারা বলেন, ২০২০ সালের ১৯ আগস্ট সড়ক দূর্ঘটনায় আহত হয়ে মাহমুদপুর গ্রামের ক্ষুদ্র ব্যবসায়ী কামরুল ইসলাম সাতক্ষীরা ট্রমা এন্ড অর্থপেডিক্স কেয়ার ক্লিনিকে ভর্তি হন। অর্থপেডিক্স সার্জন ডাঃ মোঃ হাফিজউল্লাহতার ডান পা অপারেশন করেন। এতে তার পায়ের ভাল অংশ কেটে হাড় থেকে মাংস আলাদা করে ফেলায় পচন শুরু হয়। তার ক্লিনিকে টানা ৪৭ দিন রাখার পর রোগীর অবস্থা বেগতিক দেখে তড়িঘড়ি করে তিনি লাখ ২৪ হাজার টাকা নিয়ে রোগীকে বের করে দেন। এক পর্যায়ে কামরুল ইসলামের ক্ষতিগ্রস্থ ডান পা কেটে বাদ দিতে হয়। পঙ্গুতের কারনে একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি কামরুল ইসলামসহ তার পরিবারটি এখন মানবেতর জীবন যাপন করছেন। অপচিকিৎসক ডাক্তার হাফিজুল্লাহর দৃষ্টান্তমূলক শাস্তি ক্ষতিপূরন চেয়ে সিভিল সার্জনের নিকট ওই সময় অভিযোগ দিলেও তিনি কোন ব্যবস্থা নেননি। বক্তারা সময় সরকারি সদর হাসপাতালের অর্থপোডিক্স সার্জন ডাঃ হাফিজুল্লাহর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়ি বহরে হামলার মামলায় নি¤œআদালতের রায় বাস্তবায়ন দাবীতে সাতক্ষীরায় মানববন্ধন

সাতক্ষীরা প্রতিনিধি

সাবেক বিরোধীয় দলীয় নেত্রী বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়ি বহরে হামলার নির্দেশদাতা হামলায় অংশগ্রহণকারীদের নিন্ম আদালতের রায় বাস্তবায়ন পলাতক আসামীদের গ্রেফতারপূর্বক বিচারের দাবীতে সাতক্ষীরায় মানববন্ধন কর্মসুচি পালিত হয়েছে। জেলা আওয়ামী লীগের আয়োজনে সোমবার সকাল সাড়ে ১০টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে উক্ত মানববন্ধন কর্মসুচি পালিত হয়।

জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা এ.কে ফজলুল হকের সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরা-আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। মানবন্ধনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ মো. নজরুল ইসলাম।

মানববন্ধনে আরো বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ, শেখ সাহিদ উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ মো. আসাদুজ্জামান বাবু, সাতক্ষীরা জজ কোর্টের পিপি এ্যাড. আব্দুল লতিফ, জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট ওসমান গনিসহ আওয়ামীলীগ তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্র।

বক্তারা সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়ি বহরে হামলার নির্দেশদাতা হামলায় অংশগ্রহণকারীদের নিন্ম আদালতের রায় বাস্তবায়ন পলাতক আসামীদের দ্রুত গ্রেফতারের জোর দাবী জানান।

উল্লেখ্য ২০০২ সালের ৩০ আগস্ট তৎকালিন বিরোধী দলীয় নেত্রী বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাতক্ষীরায় মুক্তিযোদ্ধার ধর্ষিতা স্ত্রীকে হাসপাতালে দেখে মাগুরা ফিরে যাবার পথে কলারোয়ায় সন্ত্রাসীদের হামলার শিকার হন। এতে শেখ হাসিনা অক্ষত থাকলেও তার সফরসঙ্গী অনেকেই আহত হন। ঘটনায় কলারোয়া মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ মোসলেমউদ্দিন ২৭ জনকে আসামী করে একটি মামলা করেন। মামলা থানায় রেকর্ড না হওয়ায় তিনি নালিশী আদালত সাতক্ষীরায় মামলাটি করেন। পরবর্তীতে মামলা খারিজ হয়ে গেলে ২০১৪ সালের ১৫ অক্টোবর ফের মামলাটি পুনরুজ্জীবিত হয়। এসময় তদন্তকারী কর্মকর্তা সাবেক সাংসদ হাবিবুল ইসলাম হাবিবসহ ৫০ জনের বিরুদ্ধে চার্জশীট দেন। বর্তমানে মামলায় বিএনপির কেন্দ্রীয় নেতা সাবেক সাংসদ হাবিবসহ ৩৪ জনকে জেল হাজতে রয়েছেন। বাকী ১৫ জন পলাতক রয়েছেন এবং এক জন জেলে থাকা অবস্থায় অসুস্থ হয়ে মারা গেছেন।

বাংলাদেশে দিন দিন মাছের চাহিদা বৃদ্ধি পাচ্ছে: সিটি মেয়র

তথ্য বিবরণী

খুলনায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে সোমবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আলোচনা সভা পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক সভায় প্রধান অতিথি ছিলেন।

প্রধান অতিথির বক্তৃতায় সিটি মেয়র বলেন, স্বাধীনতার পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালের এক জনসভায় ঘোষণা দিয়েছিলেন মাছ হবে দ্বিতীয় প্রধান বৈদেশিক মুদ্রা অর্জনকারী সম্পদ। তারই ধারাবাহিকতায় বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা মৎস্য সম্পদের ওপর বেশি গুরুত্ব দিয়েছেন। জাতির পিতা সারা জীবন মানুষের জন্য কাজ করে গেছেন। তাঁর জন্য আমরা একটি স্বাধীন দেশ পেয়েছি। তিনি বলেন, বাংলাদেশে দিন দিন মাছের চাহিদা যেমন বৃদ্ধি পাচ্ছে, তেমনি মাছের উৎপাদনও বেড়েছে। উন্নত প্রযুক্তির মাধ্যমে মাছ চাষ করলে বেশি লাভবান হওয়া সম্ভব। পৃথিবীতে মাছ উৎপাদনে বাংলাদেশ ৪র্থ স্থান অর্জন করছে যা মৎস্য খাতের উন্নয়নে একটি অভূতপূর্ব সাফল্য। গুণগতমান নিশ্চিত করে মাছ উৎপাদন পুশ থেকে বিরত থাকতে মেয়র মৎস্য সেক্টরের সাথে জড়িত সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান।

খুলনার জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদারের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইউসুপ আলী, খুলনা মৎস্য অধিদপ্তরের উপপরিচালক নারায়ন চন্দ্র দাস, খুলনা বিশ^বিদ্যালয় এফ. এম. আর. টি ডিসিপ্লিনের প্রফেসর গোলাম সরওয়ার মিঠু বাংলাদেশ ফ্রোজেন ফুড এক্সপোর্টাস আ্যসোসিয়েশনের সহসভাপতি এস হুমায়ুন কবির। স্বাগত জানান জেলা মৎস্য কর্মকর্তা জয়দেব পাল। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন মৎস্য চাষি সফিকুর রহমান পলাশ, চিংড়ি চাষি আবুল হোসেন ফোয়াব সভাপতি মোল্লা শামসুর রহমান শাহীন।

সভায় জানানো হয়, করোনায় এবছর সারা বাংলাদেশে মৎস্য চাষিদের একশত কোটি টাকার অনুদান এবং খুলনা জেলায় নয় হাজার আটশত ৫৮ জন মৎস্য চাষিকে ১৪ কোটি ২০ লাখ ১৩ হাজার টাকার অনুদান দেওয়া হয়েছে।

অনুষ্ঠানে সফল মৎস্য চাষি, ব্যক্তি, উদ্যোক্তা, প্রতিষ্ঠান, উৎপাদনকারী, রপ্তানিকারক, সংগঠককে ক্রেস্ট সনদপত্র পুরস্কার প্রদান করা হয়।

অনুষ্ঠানে এবছর মাছ চাষে সফল মৎস্য চাষিরা হলেন খুলনার দাকোপের মোঃ আবুল হোসেন, তেরখাদায় সফিকুর রহমান পলাশ, ডুমুরিয়ায় সমর কুমার দাশ, বটিয়াঘাটায় পঞ্চানন গাইন কয়রার সরদার শাহানুর আলম। পোনা উৎপাদনকারী মধ্যে ফুলতলার মোঃ জাহিদ হোসেন দিঘলিয়ার মোঃ আতিকুল ইসলাম। রপ্তানিকারকদের মধ্যে দাকোপের বিএম মনিরুল ইসলাম, রূপসা খুলনার ফ্রোজেন ফুডস লিঃ,  রূপসার ফ্রেশ সী ফুডস লিঃ,  অর্গানিক শ্রীম্প সী ফুডস লিঃ, এটলাস সী ফুডস লিঃ, শিরোমনির জয় ফিড লিঃ এবং সংগঠক মোঃ শামসুর রহমান শাহীন।

খুলনায় মায়ের ডাকমানববন্ধন

খবর বিজ্ঞপ্তি

আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনী কর্তৃক গুমের শিকার সাতক্ষীরার হোমিও চিকিৎসক মোখলেসুর রহমান (জনি), যশোরের বেনাপোলের মেধাবী কলেজ ছাত্র মো. রেজোয়ান হোসেন এবং বাগেরহাটের মোড়েলগঞ্জের ব্যবসায়ী মো. হাবিবুর রহমান হাওলাদারের সন্ধান চেয়েছেন তাদের স্বজনরা। গুম হয়ে যাওয়া ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক দিবস উপলক্ষে সোমবার (৩০ আগষ্ট) দুপুরে খুলনা মহানগরীর খানজাহান আলী রোডস্থ জাতিসংঘ পার্কের সামনে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচীতে অংশ নিয়ে সরকারের প্রতি দাবি জানান তারা।

গুমের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যদের সংগঠন ‘মায়ের ডাকমানবাধিকার কর্মীদের ‘হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্কযৌথভাবে কর্মসূচির আয়োজন করে। মানবাধিকার কর্মী সাংবাদিক মুহাম্মদ নূরুজ্জামান এতে সভাপতিত্ব করেন।

মানববন্ধন কর্মসূচি চলাকালীন অনুষ্ঠিত সমাবেশে গুমের শিকার সাতক্ষীরার হোমিও চিকিৎসক মোখলেসুর রহমান (জনি)’পিতা মো. আব্দুর রাশেদ কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘২০১৬ সালের আগষ্ট সাতক্ষীরা সদর থানার এসআই হিমেলের নেতৃত্বে পুলিশ তার ছেলে জনিকে আটক করে থানায় নিয়ে যায়। কিন্তু থানায় কয়েকদিন রেখে তাকে গুম করা হয়। গত বছরেও তার সন্ধান দিতে পারেনি পুলিশ। এমনকি মামলা করার জন্য বিভিন্ন স্থানে ধর্ণা দিলেও কোন আইনজীবী পুলিশের বিরুদ্ধে মামলা পরিচালনা করতে রাজি হয়নি। যদিও কয়েকজন সাহসী আইনজীবীর মাধ্যমে সম্প্রতি আমি সাতক্ষীরা আদালতে পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা দায়ের করেছি। তিনি অভিযুক্তদের কঠোর শাস্তি এবং তার সন্তানকে ফিরিয়ে দিতে প্রধানমন্ত্রীহস্তক্ষেপ কামনা করেন।

মানববন্ধনে কর্মসূচীতে অংশ নিয়ে যশোরের বেনাপোলের মেধাবী কলেজ ছাত্র মো. রেজোয়ান হোসেনের বড় ভাই মো. রিপন হোসেন বলেন, ‘তার ছোট ভাই মো. রেজোয়ান হোসেনকে ২০১৬ সালের আগষ্ট বেনাপোল থানা পুলিশ আটক করে। পরবর্তীতে ওসি অপূর্ব হাসানের নেতৃত্বে তাকে গুম করা হয়। ঘটনায় তারা ভয়ে মামলা করার সাহস পাননি। দীর্ঘ বছরেও তার ভাইয়ের সন্ধান না পেয়ে তার বৃদ্ধ মা-বাবা অসুস্থ্য হয়ে পড়েছেন। ভাইয়ের সন্ধান দাবি করেন তিনি।

বাগেরহাটের মোড়েলগঞ্জের ব্যবসায়ী মো. হাবিবুর রহমান হাওলাদারের ছেলে কলেজ ছাত্র মো. শাওন হাওলাদার বলেন, তার বাবাকে ২০১১ সালের জুলাই পুলিশ বাড়ি থেকে আটক করে নিয়ে আসে। তার পর থেকে দীর্ঘ ১১ বছর ধরে তার কোন সন্ধান মেলেনি। এখন তারা পিতৃ¯œথেকে বঞ্চিত। বাবা না থাকায় তাদের লেখাপড়া সংসারের খরচও বহন করা কঠিন হয়ে পড়েছে। তার মাও অসুস্থ্য হয়ে পড়েছেন। তিনি তার বাবাকে ফিরিয়ে দেওয়ার দাবি জানান।

কর্মসূচীতে বক্তৃতা করেন নাগরিক ঐক্যের খুলনা মহানগর শাখার সভাপতি ড. এ্যাডভোকেট মো. জাকির হোসেন, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার খুলনা জেলা সমন্বয়কারী এ্যাডভোকেট মোমিনুল ইসলাম, নিরাপদ সড়ক চাই- নিসচাখুলনা জেলা সভাপতি এসএম ইকবাল হোসেন বিপ্লব, মানবাধিকার কর্মী এ্যাডভোকেট শেখ মো. আলমগীর আশরাফ মানবাধিকার কর্মী শেখ আব্দুল হালিম। ধন্যবাদ জ্ঞাপন করেন হিউম্যান রাইটস ডিফেন্ডার সাংবাদিক কেএম জিয়াউস সাদাত। উপস্থিত ছিলেন  মো. হাবিবুর রহমান হাওলাদারের স্ত্রী মাহমুদা বেগম, এ্যাডভোকেট মো. শহীদুল ইসলাম, সাংবাদিক এম আজিম, মো. শহিদুল ইসলাম, মো. আলী বাবু, মো. নূর নবী, মো. হাবিবুর রহমান, মো. শওকত হোসেন, মো. সাকিব হাসান, মো. ইমরান হোসেন, মো. সাকিব মাহমুদ, মো. গালিব হাসান, মো. তামিম হাসান, শেখ হারুন-অর-রশীদ প্রমূখ।

অনুষ্ঠানে বক্তারা আরও বলেন, ২০০৯ সালের জানুয়ারি থেকে ২০২১ সালের ৩০ জন পর্যন্ত দেশে ৬০৩ জন গুমের শিকার হয়েছেন। গুম হয়ে যাওয়া ব্যক্তিদের স্ত্রী-সন্তানরা আর্থিক সামাজিকভাবে তাদের অধিকার থেকে বঞ্চিত হয়ে চরম কষ্টে রয়েছেন। এতে দেশের সাধারণ নাগরিকরাও নিরাপত্তাহীন হয়ে পড়েছেন। পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে হলে সুষ্ঠু গণতন্ত্র চর্চা এবং মানবাধিকার প্রতিষ্ঠার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।

খুবির মন্দিরে জন্মাষ্টমী পালন

খবর বিজ্ঞপ্তি

সোমবার সকাল সাড়ে ১০ টায় খুলনা বিশ্ববিদ্যালয় মন্দিরে যথাযথ মর্যাদার সাথে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালনের লক্ষ্যে বিশেষ প্রার্থনা আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রার্থনাকালে শ্রীকৃষ্ণের অষ্টোত্তর শতনাম এবং শ্রীমদ্ভগবদগীতা থেকে পাঠ করা হয়। শ্রীকৃষ্ণের অষ্টোত্তর শতনাম পাঠ করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শাপলা সিংহ এবং শ্রীমদ্ভগবদগীতা থেকে পাঠ করেন সাধন চন্দ্র স্বর্ণকার অলোকেশ কুমার ঘোষ। আলোচনা সভায় বক্তব্য রাখেন মন্দির নির্মাণ কমিটির সভাপতি প্রফেসর ড. সমীর কুমার সাধু, কমিটির সদস্য প্রফেসর ড. আশীষ কুমার দাস, সহযোগী অধ্যাপক মোঃ এনামুল হক, উপ-রেজিস্ট্রার দীপক চন্দ্র মন্ডল।

দাকোপ বটিয়াঘাটায় ৫০০ পরিবার পেল খাদ্য সহায়তা

দাকোপ প্রতিনিধি

 খুলনার দাকোপ বটিয়াঘাটায় গ্রাম পুলিশসহ বিভিন্ন শ্রেণি পেশার নিম্ন আয়ের মানুষের মাঝে স্বাস্থ্যবিধি মেনে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে। খাদ্য সামগ্রীর মধ্যে ছিলো- চাল, ডাল, আলু, তেল, লবণ।

স্বাধীনতার মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাৎ বার্ষিকী জাতীয় শোক দিবস উপলক্ষে সহায়তা প্রদান করা হয়।

সোমবার পৃথক দুটি সময়ে দাকোপ থানা প্রাঙ্গন বটিয়াঘাটা থানা প্রাঙ্গনে প্রধান অতিথি থেকে খাদ্য সহায়তা প্রদান করেন খুলনা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান।

খুলনা জেলা আওয়ামী লীগের ত্রাণ সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক শিল্পপতি শ্রীমন্ত অধিকারী রাহুলের সার্বিক সহযোগিতায় ৫০০ মানুষের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়। দাকোপ থানা বটিয়াঘাটা থানা অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান বলেন, আমাদের সমাজে অনেক ধনবান বিত্তবান মানুষ আছেন। কিন্তু বিত্তবান মনওয়ালা মানুষ খুব কম আছে। শিল্পপতি শ্রীমন্ত অধিকারী রাহুল অসহায় মানুষের মাঝে খাদ্য সহায়তা প্রদান করে মহৎ মানুষের পরিচয় দিলেন। এজন্য তাকে জেলা পুলিশের পক্ষ থেকে ধন্যবাদ জানাই।

১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু তার পরিবারের শহীদদের রুহের মাগফেরাত কামনা করেন পুলিশ সুপার।

প্রধান অতিথি সবাইকে করোনার টিকা গ্রহন স্বাস্থ্য বিধি মেনে চলার আহবান জানান।

সময় উপস্থিত ছিলেন খুলনা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সি-সার্কেল) রাশেদ হাসান, বটিয়াঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ জালাল, দাকোপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সেকেন্দার আলী খুলনা জেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক এমএ রিয়াজ কচি

শুনশান নিরবতায় ভিন্ন রুপে সুন্দরবন

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি

শুনশান নিরবতায় সুন্দরবন যেন প্রকৃতির নিজস্ব অপরুপ সাজে সেজেছে উঠেছে। দীর্ঘ মাসেরও অধিক সময় ধরে বনে দর্শনার্থীদের প্রবেশ বন্ধ থাকায় বনের উপর চাপ কমেছে। তাই এখন ভিন্ন রুপ সুন্দরবন বনের বন্যপ্রাণীর মাঝে। মানুষের কোলাহল নৌযানের শব্দ না থাকায় বনের বিভিন্ন ধরণের বন্যপ্রাণীর ঝাঁকের দেখা মিলছে বনের নদ-নদী খালের পাড়গুলোতে। যেখানে ১০ বছরেও বাঘের দেখা মিলেনি, সেখানেও দিনে দুপুরে আসছে বাঘ।

বনবিভাগ সূত্রে জানা যায়, বিশ্বখ্যাত ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবন। সুন্দরবন দেখার আগ্রহ রয়েছে দেশ-বিদেশের সকল বয়সের মানুষের কাছেই। প্রতি বছর পর্যটন মৌসুমে সুন্দরবনে দেশ-বিদেশ থেকে ছুটে আসেন পর্যটকেরা। কিন্তু চলমান করোনা প্রাদুর্ভাবের দুই বছরে দর্শনার্থীদের সেই ভ্রমণ সুযোগ অনেকাংশেই কমে গেছে। করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে গত এপ্রিল থেকে বন্ধ রয়েছে সুন্দরবনে পর্যটকদের ভ্রমণ। তাই বনে নেই মানুষের পদচারণা, পরিবেশ দূষণকারী নৌযান বিকট শব্দ চলাচল। শুনশান নিরবতায় বনের প্রকৃতিতে ভিন্ন রুপের সৃষ্টি হয়েছে। মাসের অধিক সময় ধরে বন জুড়ে নিরবতায় গাছপালা যেন হাত বাড়িয়ে ডাকছে, পাখির কলকাকলীতে মুখর সুন্দরবন। ঝাঁকে ঝাঁকে বিভিন্ন প্রজাতির বন্যপ্রাণীর দেখা মিলছে। দীর্ঘ ১০ বছরেও বনের করমজল পর্যটন কেন্দ্রে বাঘের দেখা না মিললেও এখন প্রায় দিনে দুপুরে বাঘ দেখা যাচ্ছে সেখানে।

নানা প্রজাতির গাছপালা, পশুপাখি প্রাণীর বিচরণস্থল সুন্দরবনে সারা বছর ধরে পর্যটন কেন্দ্রগুলোতে গিয়ে দর্শনার্থীরা শুধু দেখা পান হরিণ, বানর, কচ্ছপ কুমিরের। বাকী সব প্রাণী মানুষের কোলাহল নৌযানের শব্দে বনের ভিতরের দিকেই বিচরণ করতো। কিন্তু গত কয়েক মাস ধরে মানুষের পদচারণা নৌযানের শব্দ না থাকায় প্রাণীর ঝাঁক চলে আসছে বনের নদী খালের পাড়সহ পর্যটন কেন্দ্রগুলোতে। যদিও এমন পরিবেশই বন্যপ্রাণীর প্রজনন উপযোগী।

করমজল পর্যটন কেন্দ্রের বন্যপ্রাণীর খাদ্য সংগ্রহকারী কর্মচারী মো: লিটন মুন্সী মো: সুজন হাওলাদার বলেন, সুন্দরবনের বিভিন্ন জায়গা ঘুরে আমরা হরিণের খাদ্য অর্থাৎ পাতা সংগ্রহ করে। এখন দেখছি বনের নদী খালের পাড়ে ঝাঁকে ঝাঁকে হরিণ, বানর, বন্যশুকর, শঝারু, সাপ পাখি। এগে এগুলো দেখতাম না। নৌযান পর্যটকদের চলাচল না থাকায় এসব প্রাণী এখন কাছাকাছি দেখা যাচ্ছে।

করমজল মসজিদের ইমাম হাফেজ মাওলানা আবুল হাসান বলেন, আগে যখন নিয়মিত পর্যটক ট্রলার আসতো তখন দুই একটি হরিণ ছাড়া কিছু দেখা যেত না। কিন্তু এখন বিভিন্ন পশুপাখি ঝাঁকে ঝাঁকে দেখা যাচ্ছে। বনের ভিতর থেকে লোকালয়ের কাছাকাছি পর্যন্ত চলে আসছে।

পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের করমজল পর্যটন বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার আজাদ কবির বলেন, দীর্ঘ নিরবতার কারণেই আগে যে সকল প্রাণী অহরহ দেখা যেতো না, এখন সে সকল প্রাণীর ঝাঁকে ঝাঁকে দেখা মিলছে। আর বাঘ বিশেষ করে বনের গহীনেই বিচরণ করলেও এখন তাও দেখা যাচ্ছে পর্যটন কেন্দ্রের উপরই। মুলত শুনশান নিরবতার কারণেই বনের রুপ বদলে গেছে।

পুরো সুন্দরবনে বছরে প্রায় লাখ মানুষ ভ্রমণ করে থাকেন। আর তাদের পরিবহণে ব্যবহৃত হয়ে থাকে প্রায় ২৫ হাজার ছোট বড় বিভিন্ন ধরণের নৌযান। করোনার কারণে পর্যটন কেন্দ্রগুলো বন্ধ থাকায় মানুষ নৌযান চলাচল না থাকায় বনের পরিবেশ পাল্টে গেছে।

বিএনপি নেতা মরহুম মোহাম্মদ আলী স্মরণে মুক্তিযুদ্ধের প্রজন্মের দোয়া

খবর বিজ্ঞপ্তি

বিএনপি সদর থানা শাখার সাবেক সহ সভাপতি ২৮ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মরহুম শেখ মোহাম্মদ আলীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা দোয়া অনুষ্ঠিত হয়েছে। জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম খুলনা মহানগর শাখার উদ্যোগে সোমবার (৩০ আগষ্ট) দুপুরে নগরীর কে ডি ঘোষ রোডস্থ দলীয় কার্যালয়ে কর্মসূচিতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সজীব তালুকদার।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন বক্তব্য রাখেন মহানগর বিএনপি নেতা শফিকুল আলম তুহিন, এস এম মনিরুল হাসান বাপ্পী, তৈয়েবুর রহমান, ইবাদুল হক রুবায়েদ, আতাউর রহমান রনু, আঃ মান্নান মিস্ত্রী, ইশতিয়াক আহমেদ ইশতি, গোলাম মোস্তফা তুহিন, জাকির ইকবাল বাপ্পী, আইয়ুব মোল্লা, ওহিদুজ্জামান হাওলাদার, ওহিদুজ্জামান সোহাগ, মোল্লা আরিফুল ইসলাম, আবু জাফর, মোঃ সোহেল মুক্তিযুদ্ধের প্রজন্মের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

রামপালে দারোগা আনসারের বিরুদ্ধে মারপিটের অভিযোগ 

রামপাল (বাগেরহাট) প্রতিনিধি:

 রামপাল থানায় শালিস বৈঠকে তর্কিত জমি লিখে না দেওয়ায় গিয়াস উদ্দিন মামুন ফারাজী (৩২) নামের এক যুবককে দারোগা কর্তৃক মারপিটের অভিযোগ উঠেছে। আহত যুবককে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনায় ভয়ে ওই যুবক তার পরিবারের সদস্যরা কোথাও অভিযোগ করতে সাহস পাচ্ছেন না। অভিযুক্ত এসআই আনসার উদ্দিন খান শালিস বৈঠকের বিষয়টি নিশ্চিত করলেও মারপিটের কথা অস্বীকার করেন। 

মামুনের স্ত্রী মাজেদা বেগম জানান, উপজেলার শ্রীফলতলা গ্রামে তার মা কুলসুমার কিছু জমি আছে। সেই জমি নিয়ে স্থানীয় পপি, নাসির কুতুব মল্লিকের সাথে বিরোধ রয়েছে। জমি নিয়ে আদালতে বাটোয়ারা মামলা রয়েছে। আমরা একটি ধারার মামলা করে রায় পেয়েছি। রামপাল থানায় বিবাদীরা একটি অভিযোগ করে। শুক্রবার সন্ধ্যা সাড়ে টার সময় আমি আমার মা এবং স্বামী মামুন থানায় গোলে থানার গোল ঘরে দারোগা আনসার উদ্দিন আমাদের ওই জমি স্টাম্পে লিখে দিতে বলেন। আমার স্বামী কারো কোন স্বাক্ষর দিতে নিষেধ করলে দারোগা ভিষণভাবে ক্ষিপ্ত হয়ে মাথা ধরে মোচড় দিয়ে কিল চড় মারতে মারতে থানার গেটের বাইর করে দেন। সময় বিবাদীরাও তাকে মারপিট করে। 

একই অভিযোগ করে আহত মামুন বলেন, দারোগা আনসার আলী তাকে কিল, চড় গলা চেপে ধরেন। তিনি এর বিচার চান।

বিষয়ে রামপাল থানার ওসি (ভারপ্রাপ্ত) জগন্নাথ এর কাছে জানতে চাইলে তিনি জানান, বিষয়টি আমি জানি না তবে এমনটি হলে তার খুব দুঃখজনক। আমাকে কেউ কোনো অভিযোগ করেনি, আমি খোঁজ নিচ্ছি।

বেনাপোল বন্দর  দিয়ে ভারত বাংলাদেশের মধ্যে আমদানি-রপ্তানি বানিজ্য বন্ধ

বেনাপোল প্রতিনিধি

ভারতের সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব জন্মাষ্টমীর ছুটির কারণে আজ সোমবার সকাল থেকে দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোল দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। তবে দুই দেশের মধ্যে পাসপোর্টযাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।

ভারতের পেট্রাপোল সিএন্ডএফ এজেন্টস স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চক্রবর্তী জানান, সোমবার ভারতে জন্মাষ্টমীর সরকারি ছুটি থাকায় পেট্রাপোল-বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ আছে। মঙ্গলবার সকাল থেকে পুনরায় আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে।

বেনাপোল স্থলবন্দরের উপ-পরিচালক (ট্রাফিক) মামুন তরফদার বিষয়টি নিশ্চিত করে জানান, ভারতীয় পেট্রাপোল বন্দর কর্তৃপক্ষ তাদেরকে জানিয়েছেন, জন্মাষ্টমী উপলক্ষে সরকারি ছুটি থাকায় তারা সোমবার আমদানি-রপ্তানি বানিজ্য বন্ধ রেখেছে।মংগলবার সকাল থেকে ফের স্বাভাবিক হবে আমদানি রফতানি বাণিজ্য।

বেনাপোল কাস্টমস হাউসের ডেপুটি কমিশনার বেলাল হোসেন জানান, জন্মাষ্টমীর ছুটির কারণে আজ সোমবার সকাল থেকে বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। তবে ভারত থেকে আমদানি পণ্য নিয়ে আসা খালি ট্রাক ফেরত যাওয়ার জন্য কাস্টমস চেকপোস্ট কার্গো শাখা খোলা রাখা হয়েছে। দু দেশের মধ্যে পাসপোর্ট যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।

১লা সেপ্টেম্বর থেকে পর্যটকদের জন্য উম্মুক্ত সুন্দরবন

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি

দীর্ঘ প্রায় মাস বন্ধ থাকার পর আগামী ১লা সেপ্টেম্বর থেকে সুন্দরবন পর্যটকদের ভ্রমণের জন্য উম্মুক্ত করে দেয়া হচ্ছে। সোমবার সকালে পূর্ব সুন্দরবনের বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ বেলায়েত হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, শর্ত সাপেক্ষে ১লা সেপ্টেম্বর থেকে সুন্দরবন দর্শনার্থীদের জন্য খুলে দেয়া হচ্ছে। তিনি বলেন, ভ্রমণকালে মানতে হবে সামাজিক দূরত্ব, স্বাস্থ্য বিধি, মাস্ক পরিধান ২৫ জন করে গ্রুপ ভাগ করে নৌযান থেকে বনে নামতে হবে এবং ঘুরতে হবে। এক সাথে বেশি লোক নামা ঘুরাফেরা করা যাবেনা। যারা সকল শর্ত ভঙ্গ করবেন অবশ্যই তাদের বিরুদ্ধে তাৎক্ষনিক ব্যবস্থা গ্রহণ করবেন বনবিভাগ। গত এপ্রিল থেকে সুন্দরবনে পর্যটকদের প্রবেশাধিকার বন্ধ থাকায় ৩০ আগস্ট পর্যন্ত মাস ২৭ দিনে বনবিভাগ প্রায় ২০ লাখ টাকার রাজস্ব আদায় থেকে বঞ্চিত হয়েছে। আর মাত্র একদিন পর খুলবে সুন্দরবন, তাই বিভিন্ন পর্যটন স্পটগুলো সংস্কার পরিস্কার-পরিচ্ছন্নতার কাজে ব্যস্ত হয়ে পড়েছেন সেখানকার কর্মকর্তা-কর্মচারীরা। কারণ দীর্ঘদিন ধরে ফুটট্রেইলার ওয়াচটাওয়ারসহ বিভিন্ন স্থাপনা ব্যবহার না হওয়াতে ময়লা জমে ভেঙ্গে ক্ষতিগ্রস্থ হয়েছে।

করমজল পর্যটন বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ইনচার্জ হাওলাদার আজাদ কবির বলেন, ডিএফও (বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ বেলায়েত হোসেন) স্যার বলেছেন, ১লা সেপ্টেম্বর থেকে সুন্দরবন পর্যটকদের জন্য খুলে দেয়া হবে। তাই তিনি সকল ধরণের প্রস্তুতি সম্পন্ন করতে বলেছেন। আমাদের করমজলে যেখানে যে সমস্যা আছে তা আমরা ঠিকঠাকের কাজ করছি। পর্যটকরা আসা মাত্রই আমরা তাদের যথেষ্ট সেবা দিতে সক্ষম হবে।

প্রস্তুতিও নিতে শুরু করেছে ট্যুর অপারেটররাও। তারা ধুয়ে মুছে ক্রুটি সারিয়ে নিচ্ছেন নৌযানগুলোর। পর্যটন ব্যবসায়ী দ্যা সাউদার্ন ট্যুরস এর মালিক মো: মিজানুর রহমান বলেন, করোনার কারণে সুন্দরবন বন্ধ থাকায় দীর্ঘদিন ধরে ব্যবসার সাথে সংশ্লিষ্টরা মানবেতর জীবনযাপন করে আসছি। এখন খুলে দেয়ার পাশাপাশি যে সকল শর্ত দেয়া হয়েছে তা আমারা প্রতিপালন করেই ট্যুর অপারেট করবো ইনশাল্লাহ।

মুলত করোনা প্রাদুর্ভাবের কারণেই গত এপ্রিল থেকে সংক্রমণের বিস্তার রোধে সুন্দরবনে পর্যটকদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়। পরিস্থিতির কিছুটা উন্নতি হওয়াতে প্রায় মাস পর উম্মুক্ত করা হচ্ছে সুন্দরবন।

জাতিয় শোক দিবস উপলক্ষে আলোচনা দোয়া মাহফিল

খবর বিজ্ঞপ্তিঃ

গতকাল বাদ আসর বটিয়াঘাটা উপজেলার সুরখালী ইউনিয়ন কৃষকলীগের উদ্দ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকী জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে ভার্চুয়ালী প্রধান অতিথি হিসাবে যুক্ত ছিলেন খুলনা জেলা আওয়ামী লীগের সভাপতি জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শেখ হারুনুর রশীদ। ইউনিয়ন কৃষকলীগের সভাপতি প্রসেন বিশ্বাস এর সভাপতিত্বে উপজেলা কৃষকলীগের সহ-সভাপতি শেখ শাহারুজ্জামান শাহারিয়ার এর সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন খুলনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক যুগ্ম-সাধারণ সম্পাদক সরফুদ্দিন বিশ্বাস বাচ্চু, মোঃ কামরুজ্জামান জামাল, আইন বিষয়ক সম্পাদক নবকুমার চক্রবর্তী, বন পরিবেশ বিষয়ক সম্পাদক এ্যাড. শাহ আলম, মহানগর আওয়ামী লীগের উপ দফত্র সম্পাদক হাফেজ মোঃ শামাম, জেলা আওয়ামী লীগ সদস্য জামিল খান। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন খুলনা জেলা কৃষকলীগের সভাপতি অধ্যাপক আশরাফুজ্জামান বাবুল।এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন খুলনা জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মানিকুজ্জামান অশোক, তেরখাদা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কে এম আলমগীর হোসেন, জেলা যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সরদার জাকির হোসেন, মহানগর যুবলীগের সাবেক নেতা মুন্সি নাহিদুজ্জামান, শাকিল মালিক, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ ইমরান হোসেন, যুবনেতা বিধান চন্দ্র রায়, তালিউর রহমান সানি, কৃষকলীগ নেতা জাহিদুল ইসলাম জাহিদ, সাইফুল ইসলাম শিশির, খান আবু সাইদ, খান মোশারফ হোসেন কুটি, আনিসুর রহমান মাসুম, শেখ দাউদ আলী, ইসমাইল হোমেন মোল্যা, আহমদ আলী গাজী, দেবাশিষ কুমার মন্ডল, শহিদুল ইসলাম শাহিন, বুলবুল হোসেন বিপ্লব, গোবিন্দ সরদার, জি এম এনামুল হক, গোপাল চন্দ্র মন্ডল, রাকিবুল ইসলাম ইমন, ফয়সাল সুমন, তানভীর রহমান আকাশ, কাজী নাজিব, আবিদ হাসান ফাহিম, গুণধর রায়, শেখ আজিজুর রহমান, জাকির হোসেন সরদার, তহিদ মেম্বর, ইফাত প্রমুখ। 

প্রতিষ্ঠা বার্ষিকী পালনে খালিশপুর থানা বিএনপির প্রস্ততি সভা অনুষ্ঠিত

খবর বিজ্ঞপ্তি

বিএনপির ৪৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনের লক্ষ্যে খালিশপুর থানা বিএনপির এক প্রস্ততি সভা সোমবার বিকেল সাড়ে ৪টায় নিউজপ্রিন্ট মিল গেটস্থ থানা বিএনপি কার্যালয়ে সৈয়দ জহর মীরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন আব্দুর রহমান, শেখ জাহিদুল ইসলাম, শেখ শাহিনুল ইসলাম পাখী, শেখ সাদী, বিপ্লবুর রহমান কুদ্দুস, হাবিবুর রহমান বিশ্বাস, ফারুক হিল্টন, তসলিমউদ্দিন মাস্টার, খোদাবক্স কোরাইশী কাল্লু, মশিউ্র রহমান খোকন, রফিকুল ইসলাম, জাহিদুল ইসলাম, মেহেদী মাসুদ সেন্টু, মোঃ সাইফুল ইসলাম সান্টু, নিঘাত সীমা, আনজিরা বেগম, মোঃ রফিকুল ইসলাম, মোঃ আসাদ, গোলাম মোস্তফা ভূট্টো, মাহমুদ হাসান শান্ত, জাহিদুল ইসলাম বাচ্চু, আফরোজা জামান, মঈনুািদ্দন নয়ন, শিমুল, নাজমুল হোসেন বাবু প্রমুখ।

সভা থেকে খালিশপুর থানা বিএনপির সভাপতি এ্যাড. ফজলে হালিম লিটন সিনিয়র সহ সভাপতি আবুল কালাম জিয়ার সুস্থতা কামনা করা হয়।

সভা থেকে আগামী সেপ্টেম্বর খালিশপুর থানা বিএনপির উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

এক কোটি ২৩ লাখ টাকা আত্মসাতে কর্মকর্তা নাজমুলের নামে দুদকের মামলা

 যশোর অফিস

বাংলাদেশ কৃষি ব্যাংক মাগুরার শাখার ঊর্ধ্বতন মুখ্য কর্মকর্তা নাজমুল হকের বিরুদ্ধে এক কোটি ২৩ লাখ টাকা আত্মসাতের অভিযোগে দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)রোববার দুদক সমন্বিত যশোর জেলার কার্যালয়ের সহকারী পরিচালক মাহফুজ ইকবাল মামলা দুটি দায়ের করেন।

অভিযুক্ত নাজমুল হক ঝিনাইদহ সদর উপজেলার কাঞ্চনপুর মধ্যপাড়ার নজরুল ইসলামের ছেলে।

প্রসঙ্গে সোমবার দুদক সমন্বিত যশোর জেলার কার্যালয়ের উপ-পরিচালক মো. নাজমুচ্ছায়াদত জানান, প্রাথমিক তদন্তে নাজমুল হকের বিরুদ্ধে অর্থ আত্মসাতের সত্যতা পাওয়ায় গেছে। তার বিরুদ্ধে দুটি মামলা দায়ের করা হয়েছে।

এজাহারে উল্লেখ করা হয়েছে, অভিযুক্ত নাজমুল হক ২০২০ সালের ২৬ নভেম্বর ব্যাংকের মাগুরা শাখায় যোগদান করেন। চাকরিকালে চলতি বছরের ২৪ জানুয়ারি থেকে ২৮ ফেব্রুয়ারি ২০ পর্যন্ত দুই দফায় মোট ৩৭ লাখ ৮৩ হাজার ৭৩৪ টাকা ব্যাংক হিসাবের খরচের খাত হতে নিজ সঞ্চয়ী হিসাবে স্থানান্তর করেন। তিনি ওই টাকা আত্মসাৎ করেন।

অপর মামলায় উল্লেখ করা হয়েছে, অভিযুক্ত নাজমুল হক ২০১৮ সালের ২৮ অক্টোবর থেকে ২০১৯ সালের ৩০ অক্টোবর পর্যন্ত বাংলাদেশ কৃষি ব্যাংক ঝিনাইদহ শাখায় কর্মরত ছিলেন। সেখানে চাকরিকালে ২০১৯ সালের জুন থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত দফায় মোট ৮৫ লাখ ৮৭ হাজার ২২৫ টাকা ব্যাংকের ঋণ সুদের হিসাব খাত থেকে নিজ সঞ্চয়ী হিসাব নম্বরে স্থানান্তর আত্মসাৎ করেন।

দুদকের দুটি মামলায় এক কোটি ২৩ লাখ ৭০ হাজার ৯৫৯ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে। ঘটনায় গত ২৫ আগস্ট সংশ্লিষ্ট ব্যাংক কর্তৃপক্ষ তাকে ঝিনাইদহ সদর থানায় সোপর্দ করে। সেই থেকে তিনি কারাগারে রয়েছেন।

সন্ধ্যায় জেল থেকে বেরিয়ে ভোরে ইয়াবাসহ ধরা

মণিরামপুর (যশোর) প্রতিনিধি

চুরি মামলায় সাত মাস জেল খেটে রোববার (২৯ আগষ্ট) সন্ধ্যায় যশোর কেন্দ্রীয় কারাগার থেকে বের হন হাফিজুর রহমান হাবু। এর কয়েকঘন্টা পর সোমবার (৩০ আগষ্ট) ভোররাতে আবারও পুলিশের হাতে ধরা পড়েন তিনি। এবার ইয়াবাসহ হাফিজুর রহমানকে গ্রেপ্তার করেছেন মণিরামপুরের খেদাপাড়া ক্যাম্পের ইনচার্জ উপ পরিদর্শক (এসআই) গোলাম রসুল।

এর আগেও গৃহবধূর স্বর্ণালংকার মোবাইল ফোন চুরি করে পালানোর সময় তাকে আটক করেছিলেন এই কর্মকর্তা। সেই মামলায় জেল খেটে রোববার সন্ধ্যায় বের হন তিনি।

হাফিজুর ঝিকরগাছা উপজেলার বাঁকড়ার হাজিরবাগ ইসতা এলাকার আব্দুল কাদেরের ছেলে। তার নামে চুরি ডাকাতির একাধিক মামলা রয়েছে।

এসআই গোলাম রসুল বলেন, সোমবার ভোর সাড়ে চারটার দিকে মোটরসাইকেলে চড়ে যশোরে যাচ্ছিল হাফিজুর। টহলে থাকা অবস্থায় বাসুদেবপুর এলাকায় আমরা তার গতিরোধ করি। পুলিশ দেখে মোটরসাইকেল থেকে নেমে পালিয়ে যাচ্ছিল সে। তখন ধাওয়া দিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ১৫ পিচ ইয়াবা উদ্ধার হয়েছে।

তিনি বলেন, হাফিজুরের নামে ডাকাতি চুরির মামলা রয়েছে। আগে একবার গৃহবধূর স্বর্ণালংকার মোবাইল চুরি করে যাওয়ার সময় আমার হাতে ধরা পড়ে সে। তখন মামলা দিয়ে তাকে জেলে পাঠানো হয়। সেই মামলায় সাতমাস জেল খেটে রোববার সন্ধ্যায় বের হয়েছিল হাফিজুর।

গোলাম রসুল বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, হাফিজুরের স্ত্রী ঢাকায় গার্মেন্টসে চাকরি করেন। ইয়াবা বেচে সেই টাকা দিয়ে সে ঢাকায় যাওয়ার পরিকল্পনা করেছিল।

ভিমরুলের কামড়ে প্রাণ গেল কৃষকের

কেশবপুর (যশোর) প্রতিনিধি

যশোরের কেশবপুরে ভিমরুলের কামড়ে রাশিদুল জোয়ার্দার (৩৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার ভোরে তিনি খুলনায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান। রাশিদুল জোয়ার্দার উপজেলার মঙ্গলকোট ইউনিয়নের চুয়াডাঙ্গা গ্রামের পীর বক্সের ছেলে।

এলাকাবাসী হাসপাতাল সূত্রে জানা যায়, রোববার বিকেলে কৃষক রাশিদুল জোয়ার্দার বাড়ির পাশের বাগানে গাছের শুকনো ডালপালা কাটতে যান। সময় নারকেল গাছের একটি শুকনো পাতা ধরে টান দিলে চাক (বাসা) থেকে ভিমরুল ঝাঁক ধরে উড়ে এসে তার শরীরের বিভিন্ন স্থানে হুল বসিয়ে দেয়। ভিমরুলের কামড়ে শরীরে মারাত্মক যন্ত্রণা শুরু হলে তাকে রাত ১টা ৩৫ মিনিটে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। সেখানে জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা দিয়ে রাতেই উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। খুলনায় চিকিৎসাধীন অবস্থায় তিনি সোমবার ভোরে মারা যান।

চুয়াডাঙ্গা গ্রামের ইউপি সদস্য আব্দুর গফুর বলেন, ভিমরুলের কামড়ে কৃষক রাশিদুল জোয়ার্দারের অকাল মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তার অবুঝ দুটি সন্তান এতিম হয়ে গেলো।

ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) আহসানুল মিজান রুমী বলেন, হাসপাতালে দেরি করে আনায় ভিমরুলের কামড়ে বিষক্রিয়ায় রোগীর অবস্থা আশঙ্কাজনক হয়ে পড়ে। রাতেই প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য খুমেক হাসপাতালে রেফার্ড করা হয়। সেখানে তার মৃত্যু হয়েছে বলে শুনেছি।

২৩ বছরেও শেষ হয়নি যশোরের রানার সম্পাদক মুকুল হত্যার বিচার

যশোর অফিস

যশোরের দৈনিক রানার সম্পাদক আর এম সাইফুল আলম মুকুল হত্যাকা-ের ২৩ বছরেও বিচার শেষ হয়নি। দীর্ঘসময়ে নানা জটিলতা প্রতিবন্ধকতায় আটকে গেছে মামলার বিচারকাজ। এতে ক্ষুব্ধ সাইফুল আলম মুকুলের পরিবার যশোরের সাংবাদিক সমাজ।

তবে খুব শিগগিরই প্রতিবন্ধকতা দূর করে মামলা সচল করা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) এম ইদ্রিস আলী।

তিনি জানিয়েছেন, শিগগিরই মামলার যুক্তিতর্ক শুরু হবে। এরপরই রায়ের মাধ্যমে মামলা নিষ্পত্তি হবে।

মামলা সূত্রে জানা গেছে, ১৯৯৮ সালের ৩০ আগস্ট রাতে রানার সম্পাদক সাইফুল আলম মুকুল শহর থেকে বেজপাড়ার নিজ বাসভবনে যাওয়ার পথে চারখাম্বার মোড়ে দুর্বৃত্তদের বোমা হামলায় নিহত হন। পরদিন নিহতের স্ত্রী হাফিজা আক্তার শিরিন কারও নাম উল্লেখ না করে কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরবর্তী সময়ে তদন্তকারী কর্মকর্তা সিআইডি যশোর জোনের তৎকালীন এএসপি দুলাল উদ্দিন আকন্দ ১৯৯৯ সালের ২৩ এপ্রিল সাবেক মন্ত্রী তরিকুল ইসলামসহ ২২ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন।

এক পর্যায়ে আইনি জটিলতার কারণে মামলার কার্যক্রম থমকে পড়ে। কারণে চাঞ্চল্যকর মামলাটি হাইকোর্ট থেকে বাতিল করে দেয়া হয়।

দীর্ঘদিন পর ২০০৫ সালে হাইকোর্টের একটি বিশেষ বেঞ্চ থেকে মুকুল হত্যা মামলা পুনরুজ্জীবিত করে বর্ধিত তদন্তের নির্দেশ দেয়া হয়। ওই বছরের ২১ ডিসেম্বর সিআইডি কর্মকর্তা মওলা বক্স নতুন দুজনের নাম অন্তর্ভুক্ত করে আদালতে সম্পূরক চার্জশিট দেন। ২০০৬ সালের ১৫ জুন যশোরের স্পেশাল ট্রাইব্যুনাল (৩) এবং অতিরিক্ত জেলা দায়রা জজ আদালতে (২) ২২ জনকে অভিযুক্ত করে মুকুল হত্যা মামলার চার্জগঠন করা হয়। সময় মামলা থেকে তৎকালীন মন্ত্রী তরিকুল ইসলাম রূপম নামে আরেক আসামিকে অব্যাহতি দেয়া হয়। ২০১০ সালে মামলার ২৫ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষ হয় যশোরের অতিরিক্ত জেলা দায়রা জজ দ্বিতীয় আদালতে।

আদালত সূত্র জানায়, মুকুল হত্যা মামলা থেকে অব্যাহতি পেতে আসামি ইত্তেফাকের সাংবাদিক ফারাজী আজমল হোসেন হাইকোর্টের একটি বেঞ্চে আবেদন করেন। তিনি উচ্চ আদালতে যাওয়ায় ফের মুকুল হত্যা মামলার কার্যক্রম স্থবির হয়ে পড়ে। পরে যশোরের অতিরিক্ত জেলা দায়রা জজ দ্বিতীয় আদালত ফারাজী আজমল হোসেনের অংশ বাদ রেখে ফের বিচার কার্যক্রম শুরু করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী এম ইদ্রিস আলী জানান, মুকুল হত্যা মামলার বিচারকাজ শেষ পর্যায়ে রয়েছে। খুব দ্রুতই হত্যা মামলার বিচার পাওয়া যাবে বলে আমরা আশা করছি।

যশোর প্রেসক্লাবের সভাপতি জাহিদ হাসান টুকুন বলেন, ২৩ বছরেও মুকুল হত্যার বিচার না হওয়া কষ্টের। এতে হত্যাকারীরা উৎসাহী হবেন। সাংবাদিকদের মনোবল ভেঙে পড়বে। তাই আমি আশা করবো সরকার মুকুল হত্যার বিচারকাজ দ্রুত শুরু করবে।

এদিকে আজ ৩০ আগস্ট পালিত হচ্ছে সাংবাদিক সাইফুল আলমের ২৩তম মৃত্যুবার্ষিকী। উপলক্ষে যশোর প্রেসক্লাব যশোর সাংবাদিক ইউনিয়ন বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে শোকর‌্যালি, শহীদের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ দোয়া মাহফিল।

শ্রী কৃষ্ণের আবির্ভাব তিথি উপলক্ষে কেশবপুরে আলোচনা সভা অনুষ্ঠিত

আলমগীর হোসেন, কেশবপুর( যশোর)প্রতিনিধি:

শ্রী কৃষ্ণের ৫২৪৭তম আর্বিভাব তিথি উপলক্ষে যশোরের কেশবপুরে দেশ জাতির মঙ্গল কামনায় আলোচনা সভা এবং প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে শহরের বালিয়াডাঙ্গা সার্বজনীন দেবালয় মন্দিরে যশোর জেলা হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট এই অনুষ্ঠানের আয়োজন করে।

যশোর জেলা হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের মন্দির ভিত্তিক শিশু গণশিক্ষা কার্যক্রমের সহকারী প্রকল্প পরিচালক চৈতি মহলদারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন, কেশবপুর পৌরসভার মেয়র রফিকুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (মণিরামপুর-কেশবপুর সার্কেল) আশেক সুজা মামুন, কেশবপুর থানার পরিদর্শক (তদন্ত) শেখ ওহিদুজ্জামান, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুকুমার সাহা, কেশবপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক আলাউদ্দিন আলা, কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খান প্রমুখ। স্বাগত বক্তব্য দেন সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি শ্যামল সরকার। আলোচনার পর দেশ জাতির মঙ্গল কামনায় প্রার্থনা অনুষ্ঠিত হয়।

কেশবপুরে দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী পালন

কেশবপুর (যশোর)প্রতিনিধি:

কেশবপুরে দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী শোক দিবস পালন করা হয়েছে। সোমবার বিকেলে শহরের সমাধান কার্যালয়ে দিবসটি পালন উপলক্ষে আলোচনা সভা, কবিতা আবৃত্তি গাছের চারা বিতরণ করা হয়।

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আব্দুল মজিদের সভাপতিত্বে মুনসুর আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেন। সময় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এইচ এম আমির হোসেন, উপজেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক প্রভাষক মশিউর রহমান, দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সুপ্রভাত কুমার বসু, নিখিল চন্দ্র দাস, জাফর ইকবাল প্রমুখ। আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মোতাহার হোসাইন।

দেবহাটায় মৎস্য চাষি মৎস্যজীবীদের সাথে মতবিনিময় সভা

কে এম রেজাউল করিম দেবহাটা

দেবহাটার নওয়াপাড়ায় মৎস্য চাষি মৎস্যজীবীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০টায় জাতীয় মৎস্য সপ্তাহের ৩য় দিনের গৃহীত কর্মসূচির অংশ হিসেবে নওয়াপাড়া ইউনিয়নে আটশত বিঘা গ্রামে উপজেলা মৎস্য অফিসের আয়োজনে মৎস্য চাষিদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার বদরুজ্জামান, নওয়াপাড়া ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য আকবার আলী, সফল প্রকল্পের ব্যবস্থাপক মিজানুর রহমান, মেরিন ফিশারিজ অফিসার সাজ্জাদ হোসেন প্রমুখ।

এছাড়া ৪র্থ দিন ৯টায় ঢেঁপুখালী সাইক্লোন শেল্টারে মৎস্য চাষিদের মাছচাষ বিষয়ক নিবিড় বিষয়ক পরামর্শ সেবা প্রদান এবং পুকুরের মাটি, পানি  পরীক্ষা। ৫ম দিন সকল ৯টায় বসন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মৎস্য চাষিদের মাছচাষ বিষয়ক নিবিড় পরামর্শ সেবা প্রদান, পুকুরের মাটি, পানি এবং ১০টায় উপজেলা পরিষদ হলরুমে মৎস্য সেক্টরে বর্তমান সরকারের অগ্রগতি সাফল্য বিষয়ে নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন। ৬ষ্ট দিন সকাল ১০টায় উপজেলার সকল ইউনিয়ন পরিষদে মাছ চাষি/সুফলভোগীদের মাঝে মৎস্যচাষের উপকরণ বিতরন। ৭ম দিন জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সকাল পর্যয়ের কর্মকর্তাগণের মতবিনিময় এবং মৎস্য সপ্তাহের সমাপ্তি ঘোষণা করা হবে।

বটিয়াঘাটায় খাদ্য উপহার সামগ্রী বিতরণ

বটিয়াঘাটা প্রতিনিধি

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে বিশিষ্ট শিল্পপতি সমাজ সেবক এবং জেলা আ’লীগ নেতা শ্রীমন্ত অধিকারী রাহুল এর পক্ষ থেকে বিভিন্ন খাদ্য উপহার সামগ্রী বিতরণ করা হয় গতকাল সোমবার বেলা ১১ টায় জেলার বটিয়াঘাটার জলমা ইউনিয়নের চক্রাখালী সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠ চত্ত্বরে স্থানীয় ইউনিয়ন আলীগের সহযোগীতায়  উক্ত উপহার খাদ্য সামগ্রী বিতরণ করেন ইউনিয়ন আ’লীগের সভাপতি নারায়ন চন্দ্র সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন  জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হোসেন বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলা অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রাশেদ হাসান, জেলা আ’লীগ নেতা বিশিষ্ট শিল্পপতি শ্রীমন্ত অধিকারী রাহুল অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহ্ জালাল, উপজেলা প্রেসক্লাবের সভাপতি প্রতাপ ঘোষ, সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার, কোষাধ্যক্ষ মোঃ মনিরুজ্জামান, আ’লীগ নেতা মোঃ খলিলুর রহমান, বিধান চন্দ্র রায়, মহানগর আওয়ামী যুবলীগ নেতা একরাম হোসেন, বিধান হালদার, প্রদীপ টিকাদার, আনন্দ সরকার সহ গণমাধ্যমকর্মী, থানা জেলা পুলিশের সদস্যবৃন্দ, গন্যমান্য ব্যক্তিবর্গ এবং সুফলভোগীরা এসময়ে প্রধান অতিথি জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হোসেন বক্তৃতায় বলেন,  বিশ্ব মহামারী দেশের এই সংকট মুহুর্তে সরকারের পাশাপাশি সমাজের বিত্তবান বে-সরকারি সংস্থা গুলো সাধারণ মানুষের পাশে দাঁড়াতে হবে তা হলে সাধারণ মানুষ কিছুটা হলেও স্বস্তিতে থাকতে পারবে তিনি আরো বলেন, বাংলাদেশ পুলিশ বাহিনীর খুলনা জেলা পুলিশ আপনাদের পাশে সার্বক্ষণিক আছে আমরা সকলে মিলে একে অপরে তথ্য আদান প্রদান করে সমাজ থেকে বল্যবিবাহ, মাদক, সন্ত্রাস, নারী নির্যাতন সহ সকল অপরাধ দূরীভূত করতে পারবো

মহেশপুরের সস্তার বাওড়সহ ৯টি বাওড় পুকুরে পোনা মাছ অবমুক্ত

মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধিঃ

বেশি বেশি মাছ চাষ করি,বেকারত্ব দুর করি শ্লো-গানকে সামনে রেখে ঝিনাইদহের মহেশপুরে ৯টি বাওড় পুকুরে পোনা মাছ অবমুক্ত করন বিতরনের উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে ঝিনাইদহ-আসনের সংসদ সদস্য আলহাজ্ব শফিকুল আজম খান চঞ্চল সস্তার বাওড়ে পোনা মাছ অবমুক্ত করার মধ্যদিয়ে উদ্বোধন করেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ময়জদ্দীন হামিদ,উপজেলা নির্বাহী কর্মকর্তা শাশ্বতী শীল,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আজিজুল হক আজা,মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা খাতুন হেনা,কোটচাঁদপুর হ্যাচারী ম্যানেজার আশারাফুল ইসলাম,উপজেলা কৃষি কর্মকর্তা হাসান আলী,উপজেলা মৎস্য কর্মকর্তা আলমগীর হোসেন,পল্লী উন্নয়ন কর্মকর্তা বাহাউল ইসলাম,নাটিমা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম মাষ্টার, সস্তা বাওড় কমিটির সভাপতি আমজাদ হোসেনসহ বাওড়ের সদস্য বৃন্দ।

পরে পুড়াপাড়া বাওড়,করোতোয়ার খাল,পোতোর বিল,বিজিবি ক্যাম্পের পুকুর,ফতেপুর আশ্রয়ন পুকুর,নাটিমার মুক্তাঙ্গনসহ ৯টি বাওড় পুকুরে ৫৬৮ কেজি পোনা মাছ অবমুক্ত করন বিতরন করা হয়।