ফকিরহাট প্রতিনিধি।।
বাগেরহাটের ফকিরহাট উপজেলার নলধা-মৌভোগ ইউনিয়নের নলধা এলাকায় রাতের আধারে কে বা কাহারা একটি বাড়ীর বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ করেছে। এতে বাড়ীর মালিক হালিমা বেগম বাড়ীতে একা থাকার সুবাদে তিনি আতংকে রয়েছেন। এ ঘটনায় ওই নারী বাদী হয়ে মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। ভুক্তভোগী জানায়, গত মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে মোদাচ্ছের মুন্সীর কন্যা হালিমা বেগমের বাড়ীর টিউবওয়েল ঘর সহ বসতঘরের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ করে। আগুনে একটি কাচাঘর সহ পেয়ারা ও আমগাছের ব্যাপক ক্ষতি হয়।
এছাড়া ঘটনার রাতে অসহায় ওই নারীর ঘরের দরজা ভাঙ্গার চেষ্টাও করে। স্থানীয়রা টের পেয়ে ওই বাড়ীতে প্রবেশ করলে দুস্কৃতরা পালিয়ে যায়। খবর পেয়ে মডেল থানার পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধি ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনায় হালিমা বেগম নিজ বাদী হয়ে মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন।









































