Home আঞ্চলিক খুলনা-৪ আসনের সাবেক এমপি সাহিদুর রহমান আর নেই

খুলনা-৪ আসনের সাবেক এমপি সাহিদুর রহমান আর নেই

9

খবর বিজ্ঞপ্তি ।।

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কন্ট্রোল কমিশনের চেয়ারম্যান, খুলনা জেলা কমিটির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি, খুলনা-৪ আসনের সাবেক সংসদ সদস্য, বার বার নির্বাচিত ইউপি চেয়ারম্যান, সেনহাটি মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক, দৌলতপুর জুট প্রেস শ্রমিক ও খুলনার কৃষক অন্তঃপ্রাণ, দিঘলিয়া দেয়াড়া গ্রামের কৃতি সন্তান, বর্ষিয়ান রাজনীতিবিদ কমরেড শেখ সাহিদুর রহমান ৭০ বছর বয়সে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোর সাড়ে ৫টায় নগরীর খুলনা ক্লিনিকে মৃত্যুবরণ করেন। তিনি মৃত্যুকালে ১ পুত্র, ১ কন্যা, পুত্রবধূ, জামাতা, নাতি-সাতনি, আত্মীয়-স্বজনসহ অসংখ্য রাজনৈতিক সুহৃদ ও গুণগ্রাহী রেখে গেছেন। তিনি ১৯৭৩ সালে পার্টির পূর্ণ সভ্যপদ লাভ করেন, ১৯৮০ সালে জেলা কমিটির সদস্য ও ২০০৫ সালে কেন্দ্রীয় কমিটির সদস্য নির্বাচিত হন। তিনি ২০১৭-১৮ সালের পার্টির খুলনা জেলা ভারপ্রাপ্ত সভাপতি ছিলেন এবং ২০১৯ সালের ১০ম কংগ্রেসে পার্টির কন্ট্রোল কমিশনের চেয়ারম্যান নির্বাচিত হয়। আজ বেলা ১২টায় দিঘলিয়ার দেয়াড়াস্থ নিজ বাড়িতে তাঁকে ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে শেষ সর্বোচ্চ শ্রদ্ধা নিবেদন পর্বে পার্টির কাস্তে হাতুড়ি খঁচিত লাল পতাকা মরদেহে আচ্ছাদিত করে প্রয়াত কমরেডের প্রতি রেড স্যালুট প্রদান করা হয়। তাঁর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি কেন্দ্রীয় কমিটির পক্ষে পুষ্পমাল্য অর্পণ করেন কেন্দ্রীয় কমিটির সদস্য ও খুলনা জেলা সভাপতি কমরেড এড. মিনা মিজানুর রহমান, কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড দিপংকর সাহা দিপু, কেন্দ্রীয় সদস্য ও জেলা সাধারণ সম্পাদক কমরেড আনসার আলী মোল্লা, কেন্দ্রীয় সদস্য ও সাতক্ষীরা জেলার সভাপতি কমরেড মহিবুল্লাহ মোড়ল, কেন্দ্রীয় কমিটির বিকল্প সদস্য ও খুলনা মহানগর সভাপতি কমরেড শেখ মফিদুল ইসলাম। জেলা ও মহানগর কমিটির পক্ষে পুষ্পার্ঘ্য দিয়ে শ্রদ্ধা জানান মহানগর কমিটির সাধারণ সম্পাদক কমরেড এস এম ফারুখ-উল ইসলাম, জেলা কমিটির সম্পাদকম-লীর সদস্য কমরেড দেলোয়ার উদ্দিন দিলু, শ্রমিক নেতা কমরেড খলিলুর রহমান, আব্দুস সাত্তার মোল্লা, অজয় দে, মনির হোসেন, আরিফুজ্জামান বাবলু, বাবুল আখতার, হোসেন আলী, শেখ সেলিম আখতার স্বপন, আরিফুর রহমান বিপ্লব, লতিফ মহলদার, নূরে আলম, খায়রুল বাশার, লাকী বেগম, সিরাজ সিকদার, সাতক্ষীরা পার্টির পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন কমরেড ময়নুল হাসান সরদার, সরদার রফিকুল ইসলাম, মফিজুর রহমান জাহাঙ্গীর, খুলনা জেলা যুব মৈত্রীর পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন সভাপতি প্রভাষক রেজাওয়ান রাজা, সাধারণ সম্পাদক এড. কামরুল হোসেন জোয়ারর্দ্দার, প্রভাষক গৌতম কুমার কু-ু, মৃত্যুঞ্জয় সরদার। বাম গণতান্ত্রিক জোটের পক্ষ থেকে পুষ্পমাল্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন কমরেড এস এ রশীদ, কমরেড মিজানুর রহমান বাবু, মুনীর চৌধুরী সোহেল, কমরেড মোস্তফা খালিদ খসরু ও কমরেড আনিসুর রহমান মিঠু। আছর বাদ জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

অপরদিকে কন্ট্রোল কমিশনের চেয়ারম্যান কমরেড শেখ সাহিদুর রহমানের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়ে বিবৃতি প্রদান করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি খুলনা জেলা ও মহানগর কমিটির পক্ষে জেলা সভাপতি কমরেড এড. মিনা মিজানুর রহমান, মহানগর সভাপতি কমরেড শেখ মফিদুল ইসলাম, জেলা সাধারণ সম্পাদক কমরেড আনসার আলী মোল্লা ও মহানগর সাধারণ সম্পাদক কমরেড এস এম ফারুখ-উল ইসলাম, বাগেরহাট জেলা সভাপতি কমরেড এড. মহিউদ্দিন শেখ ও সাধারণ সম্পাদক কমরেড রবীন্দ্র দেবনাথ, দাকোপ উপজেলা সাধারণ সম্পাদক কমরেড গৌরাঙ্গ প্রসাদ রায় ও পাইকগাছা উপজেলা সাধারণ সম্পাদক কমরেড শেখ মিজানুর রহমান। অনুরূপ বিবৃতি প্রদান করেছেন জাতীয় কৃষক সমিতি, জাতীয় শ্রমিক ফেডারেশন, যুব মৈত্রী, ছাত্র মৈত্রী, নারী মুক্তি সংসদ, বাংলাদেশ গণশিল্পী সংস্থার জেলা নেতৃবৃন্দ।