Home আঞ্চলিক সারা খুলনা অঞ্চলের খবরা খবর

সারা খুলনা অঞ্চলের খবরা খবর

31

সৎসঙ্গ বিহার-খুলনার সহ-সভাপতি অনুপ হালদারের মৃত্যুতে শোক সমবেদনা জ্ঞাপন

খবর বিজ্ঞপ্তি

সৎসঙ্গ বিহার-খুলনার সহ-সভাপতি, মাতৃ সম্মেলন কমিটির নির্বাহী সদস্য স্বপ্না হালদারের স্বামী পিডিবি’সাবেক প্রকৌশলী অনুপ কুমার হালদার গত ২২ জুন মঙ্গলবার রাত ১০:৩০টায় হার্ট এট্যাকে আক্রান্ত হয়ে নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন (ওঁ তস্য আত্মনস্য সদ্গতি ভব, দিব্যান লোকান সঃ গচ্ছ তু ॥)মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, কন্যা, জামাতা, আত্মীয়-স্বজন অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আজ ২৩ জুন সকাল ১০:৩০টায় গল্লামারী শ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়। তাঁর আকস্মিক প্রয়াণে গভীর শোক শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি প্রদান করেছেন সৎসঙ্গ বিহার-খুলনার সভাপতি সুধীর কুমার রায়, জ্যেষ্ঠ সহ-সভাপতি পরিমল চন্ত্র ম-ল, সহ-সভাপতি এড. কালীপদ ম-ল, দুলাল চন্দ্র ম-ল, সাধারণ সম্পাদক অজয় সরকার, যুগ্ম সম্পাদক কৃষ্ণ প্রসাদ বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক এড. হেমন্ত সরকার, পুষ্পরানী বিশ্বাস, ডাঃ কবিতা ম-ল, সৃষ্টিধর মিত্র, অধ্যাপক বিকাশ রায়, অধ্যাপক সিদ্ধার্থ রায়, অচিন্ত্য বাহাদুর, ডাঃ দীনবন্ধু ম-ল, রান্তু রানী ম-ল, জয় চন্দ্র রায়, বিপুল মল্লিক, আশিষ মল্লিক, ননীগোপাল বিশ্বাস, দেবপ্রসাদ ম-প্রমুখ। অনুরূপ বিবৃতি দিয়েছেন গল্লামারী শ্মশান কমিটির পক্ষেÑগণেশ চন্দ্র ম-ল, অশ্বিনী ম-ল, নেপাল রায়, পার্থ বিশ্বাস, সম্মান বৈরাগী, কৃষ্ণপদ রায়, নিখিল বিশ্বাস, স্বপন বৈরাগী, সুনীল রায়, অশোক তরফদার, সুশান্ত রায় প্রমুখ।

পাটকেলঘাটায় কৃষকলীগের আয়োজনে ২১ শে আগষ্ট গ্রেনেড হামলার প্রতিবাদে বিক্ষোভ প্রতিবাদ সভা

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা অফিস:

পাটকেলঘাটায় তালা উপজেলা কৃষকলীগের উদ্যোগে ২০০৪ সালের ২১ শে আগষ্ট জননেত্রী শেখ হাসিনা সহ আওয়ামীলীগের নেতাকর্মীদের উপর বর্বর গ্রেনেড হামলার প্রতিবাদে বিক্ষোভ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ২১ শে আগষ্ট বিকাল টায় উপলক্ষে সাতক্ষীরা জেলা কৃষ্ণকলীগের সভাপতি বিশ্বজিৎ সাধুর পাটকেলঘাটাস্থ কার্যালয় থেকে একটি বিক্ষোভ র‌্যালী বের হয়ে পাটকেলঘাটার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। পরবর্তীতে র‌্যালীটি পাটকেলঘাটা পাঁচ রাস্তার মোড়ে একটি পথ সভায় রুপান্তরিত হয়।

তালা উপজেলা কৃষকলীগের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মাষ্টার ময়নুল ইসলাম এর সভাপতিত্বে সদস্য সচিব ইদ্রজিৎ সাধুর সার্বিক তত্বাবধানে খলিষখালী ইউনিয়ন কৃষকলীগের যুগ্ন সাধারণ সম্পাক সাংবাদিক মনিরুজ্জামান মনির সঞ্চালনায় পথ সভায় বক্তব্য রাখেন, সাতক্ষীর জেলা কৃষকলীগের সভাপতি হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের সভাপতি বাবু বিশ্বজিৎ সাধু জেলা কৃষকলীগের সহ-সভাপতি, এ্যাডঃ নর নারায়ন ঘোষ। এছাড়া আরও বক্তব্য রাখেন কৃষক নেতা দেবব্রত দেবনাথ, নজরুল ইসলাম, মোঃ আসলাম, মোঃ নাজমুল হাসান মিঠু, শেখ আব্দুর রহমান, মোঃ তরিকুল ইসলাম, শেখ রায়হান হোসেন, মাষ্টার বিধান দাশ, সোমনাথ লাহিড়ী। পথসভায় বক্তারা ২১ শে আগষ্ট গ্রেনেড হামলা মামলার আসামীদের রায় কার্যকরের জোর দাবী জানান।

শিরোমণিতে অভাবের তাড়নায় বিষপানে দিনমুজুরের আত্মহত্যা

ফুলবাড়ীগেট,( খুলনা ) প্রতিনিধি

নগরীর খানজাহান আলী থানাধীন আটরা গিলাতলা ইউনিয়নের শিরোমণি পূর্বপাড়ার শেখ নাজিম উদ্দীনের পুত্র দিনমুজুর মিলন শেখ(৩৫) বিষপানে আত্মহত্যা করেছে। ২১ আগষ্ট শনিবার দুপুরে  ধানের পোকা দমনের জন্য ঘরে রাখা কিটনাশক পান করার পর ঘরের বাইরে এসে বমি করে চিৎকার করতে থাকে মিলন সময়  পরিবারের লোকজন তাকে উদ্ধার করে খুমেক হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় মিলনের মৃত্যু হয়। এলাকাবাসী থানায় খবর দিলে থানা পুলিশ ঘটনাস্থলে পৌছায় ব্যপারে খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রবীর কুমার বিশ্বাস জানান লাশের ময়না তদন্তের জন্য খুমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে।এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় অপমৃত্যুর মামলার প্রস্তুতি চলছিলো। মিলনের স্ত্রী সন্তান রয়েছে এলাকাবাসি জানান করোনা কালিন সময়ে কোন কাজ না থাকায় মিলনের সংসারে প্রতিনিয়ত অভাব লেগে থাকতো, মুলত অভাবের তাড়নায় তিনি আতœহত্যা করেছেন

যোগিপোল নং ওয়ার্ডের  ইউপি মেম্বার আরিফ বরখাস্ত

ফুলবাড়ীগেট,( খুলনা ) প্রতিনিধি

দিঘলিয়া উপজেলার যোগিপোলে বিভিন্ন অনিয়ম অনৈতিক কাজে জড়িত থাকায়  এক ইউনিয়ন পরিষদ সদস্যকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার বিভাগ। গত ১১ আগষ্ট স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ এক প্রজ্ঞাপনে দিঘলিয়া  উপজেলার যোগিপোল ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সদস্য মোঃ আরিফকে এই সাময়িক বরখাস্ত করে।সিনিয়র সহকারী সচিব মোঃ আবু জাফর রিপন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, ইউপি সদস্য আরিফ চাঁদাবাজি, দুর্নিতী অর্থআতৎসাত, ছিনতাই ডাকাতির অভিযোগে কেএমপি আড়ংঘাটা থানার মামলা নং ২/২৩ তারিখ ২-০৬-২০ রুজু হওয়ায় জেলা প্রশাসক খুলনা   তার বিরুদ্ধে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯ মোতাবেক ব্যবস্থা গ্রহণ করতে সুপারিশ করেন। চাঁদাবাজি, দুর্নিতী অর্থআতৎসাত, ছিনতাই ডাকাতির অভিযোগ  স্থানিয় তদন্তে প্রমানিত তার সংঘটিত কার্যক্রমটি জনস্বার্থ পরিপন্থী হওয়ায় স্থানীয় সরকার আইন ২০০৯ এর ধারা ৩৪(৪) (খ) ও (ঘ) অপরাধ সংঘটিত করায় ৩৪(১) অনুযায়ী ইউপি সদস্য মোঃ আরিফ হোসেনকে  স্থায়ি পদ হতে সাময়িক  বরখাস্ত করা হয়েছে।

রোটারীক্লাব সেভেন্টি ওয়ান খুলনার শোকসভা দোয়া মাহফিল

খবর বিজ্ঞপ্তি

করোনায় আক্রান্ত হয়ে গত ০৭ আগস্ট রোটারী ক্লাব অব সেভেন্টি ওয়ান খুলনার আইপিপি মোহাম্মাদ আফসার আলী –এর সহধর্মিণী আমেনা খাতুনের মৃত্যুতে ক্লাবের পক্ষ থেকে শোকসভা দোয়ামাহফিল শনিবার বাদ জোহর সোনাডাঙ্গা বায়তুননাজাত হোসনে আরা হাফিজিয়া মাদ্রাসায়ে অনুষ্ঠিত হয়। রোটারীক্লাব অব সেভেন্টি ওয়ান খুলনার প্রেসিডেন্ট আলহাজ্ব হোসাইন মোঃ ইউছা ওয়ায়েজ আররাফী নাজুর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন আইপিপি মোহাম্মাদ আফসার আলীচঐঋ, ক্লাব সেক্রেটারি ডা. নূর ছারাত আহমেদ মুন, ট্রেজারার মোঃ নজরুল ইসলাম, ক্লাব এ্যাডভাইজার পিপি কবি মোঃ নূরুল ইসলাম চঐঋ, ক্লাব এডমিন এ্যাডভোকেট মোঃ বাবুল হাওলাদার, পাবলিক রিলেশনশিপ শিরিনা বেগম, সার্জেন্ট এট আর্মস সৈয়দ রিয়াসাদ আলী রিয়াজ, বুলেটিন এডিটর কবি সাইফুর রহমান মিনা, চার্টার্ডমেম্বারমোঃআনোয়ারহোসেন, সাইফুল ইসলাম মোহন প্রমুখ।রোটারিয়ানরা তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা সহ শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে।দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা জুলফিকার আলি।

বেগম রওশন এরশাদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

খবর বিজ্ঞপ্তি

জাতীয় পার্টি, প্রধান পৃষ্ঠপোষক, বিরোধী দলীয় নেতা, সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু প্রয়াত হুসাইন মোহাম্মদ এরশাদের সহধর্মিনী শ্রদ্ধেয়া পল্লীমাতা বেগম রওশন এরশাদ অসুস্থ হয়ে ঢাকা সিএমএইচ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তাঁর আশু সুস্থতা কামনা করে ২০ আগস্ট শুক্রবার বাদ আছর খুলনা জেলা জাতীয় পার্টির উদ্যোগে ডাকবাংলাস্থ দলীয় কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন জাপার কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান খুলনা জেলা সভাপতি শফিকুল ইসলাম মধু। খুলনা জেলা জাতীয় কৃষক  পার্টির আহ্বায়ক মুফতি মওলানা মোঃ ইয়াহিয়ার পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেনÑজাপা কেন্দ্রীয় নেতা জেলা সাধারণ সম্পাদক এম হাদি উজ্জামান, সহ-সভাপতি রিয়াজ উদ্দিন হাওলাদার, যুগ্ম সাধারণ সম্পাদক জি এম বাবুল, সরদার জিয়াউল হক, চৌধুরী মোঃ মাহাতাব উদ্দিন, মোঃ মিজানুর রহমান (এলাহী), প্রিন্স হোসেন কালু, মাজাহার জোয়ার্দ্দার পান, এজাজ আহমেদ, গাজী খোকন, মোঃ শহিদ হাওলাদার, অপূর্ব দত্ত নেকু, কাজী আব্দুল্লাহ, গাজী মোশাররফ হোসেন, মিণ্টু হাওলাদার, মোঃ লাল মিয়া, কুদ্দুস সরদার, রিপন খান প্রমুখ।

প্রশিক্ষিত কর্মীদের দ্বারাই বিল্পব সম্ভব: ইসলামী আন্দোলন খুলনা

খবর বিজ্ঞপ্তি

গতকাল শনিবার (২১ আগস্ট ) বিকাল টায় থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরীর উদ্যোগে এবং প্রশিক্ষণ বিভাগের ব্যবস্থাপনায় নগরীর পাওয়ার হাউজ মোড়স্থ দলীয় কার্যালয়ে নগর সভাপতি মুফতি আমানুল্লাহ’সভাপতিত্বে সহ সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ সাইফুল ইসলামের পরিচালনায় দায়িত্বশীলদের দফতর ভিত্তিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রশিক্ষিত কর্মী বাহিনী একটি সংগঠনের লক্ষে পৌঁছাতে সাহায্য করে। ইসলামী আন্দোলন বাংলাদেশ সব সময় দক্ষ যোগ্য মানের দায়িত্বশীল সৃষ্টিতে বিশ্বাসী। সেই হিসেবে প্রশিক্ষিত কর্মীদের দ্বারাই আমরা চুড়ান্ত বিপ্লব করতে চাই।

প্রশিক্ষণ কর্মশালায় দফতর বিষয়ে আলোচনা করেন উপস্থিত ছিলেন নগর সেক্রেটারী শেখ নাসির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মাওলানা দ্বীন ইসলাম, জয়েন্ট সেক্রেটারী মুফতি ইমরান হুসাইন, প্রচার দাওয়াহ্ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, সহ প্রচার দাওয়াহ্ সম্পাদক ফেরদৌস গাজী সুমন, দফতর সম্পাদক ক্বারী আব্বাস আমীন, সহ অর্থ সম্পাদক মোল্লা রবিউল ইসলাম তুষার, শিক্ষা সাংষ্কৃতি সম্পাদক মাওলানা শাইখুল ইসলাম বিন হাসান, মুক্তিযোদ্ধা সম্পাদক জি এম কিবরিয়া, কৃষি শ্রম সম্পাদক আলহাজ্ব আমজাদ হুসাইন সহ থানা শাখার নেতৃবৃন্দ।

প্রশিক্ষণ কর্মশালা শেষে হেফাজত ইসলামের আমীর শায়খুল হাদিস আল্লামা জুনায়েদ বাবুনগরী রহ: এর রুহের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।

মোড়েলগঞ্জে প্রতিবেশীকে শায়েস্তা করতে পোল ভেঙ্গে ফেলল প্রতিপক্ষরা

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের মোড়েলগঞ্জে প্রতিবেশীকে শায়েস্তা করতে বাড়িতে প্রবেশের কাঠের পোল ভেঙ্গে ফেলেছে প্রতিপক্ষরা। শুক্রবার (২০ আগস্ট) বিকেলে মোড়েলগঞ্জ উপজেলার নং পঞ্চকরণ ইউনিয়নের উত্তরকুমারিয়া জোলা গ্রামের হাবিব কাজীর বাড়ির সামনের কাঠের পোলটি ভেঙ্গে ফেলে তার প্রতিপক্ষ মনোয়ার মুন্সি অরফে মনো তার লোকজনরা। যার ফলে হাবিব কাজীসহ আশপাশের দশটি পরিবারের স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে। বিষয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে জানিয়েছেন হাবিব কাজী।

তিনি বলেন, নিজের প্রতিবেশীদের চলাচলে সুবিধার জন্য প্রায় বছর আগে নিজস্ব অর্থায়নে বাড়ির সামনে কাটাবুনিয়া খালের উপর কাঠের পোল নির্মান করেছিলাম। কিন্তু প্রতিবেশী মনোয়ার মুন্সি, রাজু মুন্সি, হবি মুন্সি আলো মুন্সি, আসলাম মুন্সি, রিয়াজুল মুন্সিসহ কয়েকজন লোক শুক্রবার বিকেলে প্রকাশ্য দিবালোকে আমার পোলটি ভেঙ্গে ফেলে। বাঁধা দিলে আমাকে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়। এই পোল ভেঙ্গে ফেলায় শুধু আমার যাতায়েত ব্যবস্থা বিঘ্নিত হয়নি অন্তত ১০ থেকে ১২টি পরিবারের স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে। এই পোল ভাঙ্গা সন্ত্রাসীদের বিচারের সাথে সাথে পোলটি মেরামতের জন্য উধ্র্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন তিনি।

হবিব মুন্সি অভিযোগ করে বলেন, এই মনো মুন্সি চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে মামলাও আছে। মাদকসহ বেশ কয়েকবার গ্রেফতার হয়েছে। রাজু আসলাম এলাকার সন্ত্রাসী। এছাড়া গাজা, ইয়াবার ব্যবসা করেন।

একই এলাকার শেখ রফিকুল ইসলাম বলেন, হাবিব কাজী এই পোলটি নির্মান করলেও আমরা সবাই এই পোল ব্যবহার করতাম। কিন্তু শুক্রবার বিকেলে হঠাৎ করে মনোয়ার মুন্সি তার লোকজন দা কুড়াল লাঠিসোটা নিয়ে এসে এই পোলটি ভেঙ্গে ফেলে। যার ফলে আমরা মারাত্মক ভোগান্তিতে পড়েছি।

নং পঞ্চকরণ ইউনিয়নের নং ওয়ার্ডের স্থানীয় ইউপি সদস্য মো. কামরুল মুন্সি বলেন, শুক্রবার বিকেলে হাবিব কাজী আসলাম মুন্সিদের মাঝে বিরোধ মীমাংসার জন্য এলাকার গন্যমান্য ব্যক্তিদের নিয়ে শালীসে বসেছিলাম। এই সময় দুই পক্ষই উত্তিজিত হলে, গন্যমান্য ব্যক্তিদের সাথে পরমার্শ করে আমরা শালীস বন্ধ করে দেই। পরবর্তীতে আসলাম মুন্সি তার লোকজন অন্যায় ভাবে হাবিব কাজীর বাড়িতে প্রবেশের পোলটি ভেঙ্গে ফেলেছে। আসলাম মুন্সি এলাকার একজন চিহ্নিত খারাপ লোক। মানুষের পাকা ধানে মহিষ চরানো তার কাজ। পোল ভাঙ্গার বিষয়ে হাবিব কাজী কোন আইনগত ব্যবস্থা গ্রহন করলে আমরা তার পাশে থাকব।

পোল ভাঙ্গা মাদক ব্যবসায়ের বিষয়ে মনোয়ার মুন্সি বলেন, সবাই উত্তেজিত হলে শালীস বৈঠক বন্ধ হয়ে যায়। পরবর্তীতে কিছু পোলাপান পোলটি ভেঙ্গে ফেলে। আমি এই পোল ভাঙ্গার সাথে জড়িত নই। মাদক ক্রয়-বিক্রয়ের সাথে আমার কোন সম্পর্ক নেই।

পাঁচগাঁও পুলিশ ক্যাম্পের এসআই এস এম মফিজুর রহমান বলেন, ঘটনাস্থল পরিদর্শণ করে আমরা পোল ভাঙ্গার সত্যতা পেয়েছি। লিখিত অভিযোগ পেলে আমরা আইনগত ব্যবস্থা গ্রহন করব।

মোড়েলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম বলেন, কারও চলাচলের পোল ভেঙ্গে ফেলার বিষয়টি খুবই দুঃখ জনক। আমাদের কাছে অভিযোগ দিলে আমরা আইনগত ব্যবস্থা গ্রহন করব।

বাগেরহাটে লায়ন্স ক্লাবের পক্ষ থেকে তিন শতাধিক পরিবারে খাদ্য সহায়তা

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটে ঘূর্নিঝড় ইয়াসে ক্ষতিগ্রস্থ তিন শতাধিক পরিবারের মাঝে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। শনিবার (২১ আগস্ট) দুপুরে ইণ্টারন্যাশনাল এসোসিয়েশন অব লায়ন্স ক্লাবের পক্ষ থেকে বাগেরহাট জেলা পরিষদ অডিটরিয়ামে ক্ষতিগ্রস্থ এসব পরিবারের মাঝে খাদ্য সামগ্রী প্রদান করা হয়। খাদ্য সামগ্রী প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান।

এসময় বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোছাব্বেরুল ইসলাম, লায়ন্স ক্লাব অব বাগেরহাট গ্রীনের প্রেসিডেন্ট রিজিয়া পারভিন, সাধারণ সম্পাদক মনি মল্লিকসহ ইণ্টারন্যাশনাল এসোসিয়েশন অব লায়ন্স ক্লাবের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এদিন ক্ষতিগ্রস্থদের মাঝে চাল, ডাল, তেল, লবণসহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

চার দিন পরে মধুমতি নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার

বাগেরহাট প্রতিনিধি

নিখোঁজের চারদিন পর বাগেরহাটের মোল্লাহাটে মধুমতি নদীতে নিখোহ শ্রমিক বেল্লাল হোসেনের  মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (২১ আগস্ট) সকালে মধুমতি নদীর গ্রীসনগর এলাকা থেকে ভাসমান অবস্থায় পুলিশ বেলালের মরদেহ উদ্ধা করে। এর আগে বুধবার (১৮ আগস্ট) বিকেলে মোল্লাহাট পুরাতন ফেরিঘাট সংলগ্ন মধুমতি নদীতে নোঙ্গর করা একটি কার্গো জাহাজ থেকে সিমেন্ট খালাস শেষে গোসল করতে নেমে   নিখোজ হয় ওই শ্রমিক।

নিহত বেল্লাল মোল্লাহাট উপজেলার গারফা গ্রামের ইউনুস মোল্লার ছেলে। সে জাহাজ বা কার্গো থেকে সিমেন্ট খালাসের কাজ করত।

মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোমেন দাস বলেন, এলাকাবাসির খবরের ভিত্তিতে নদীতে ভেসে উঠা নিখোজঁ শ্রমিকের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়। এঘটনায় থানায় একটি জিডি করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী, শারদীয় দুর্গোৎসব খুলনা মহানগর পূজা পরিষদের পরিচিতি উপলক্ষে বিশেষ বর্ধিত সভা

খবর বিজ্ঞপ্তি

পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী, শারদীয় দুর্গোৎসব-২০২১ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, খুলনা মহানগর কমিটির পরিচিতি উপলক্ষে এক বিশেষ বর্ধিত সভা শুক্রবার বেলা ১১টায় আর্য্য ধর্মসভা মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, খুলনা মহানগর শাখার সভাপতি শ্যামল হালদার। সংগঠনের সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার কু-ুর পরিচালনায় উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেনÑবাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ, খুলনা জেলা সভাপতি বিমান বিহারী রায় অমিত, নগর পূজা পরিষদের সহ-সভাপতি অরবিন্দ সাহা, ডাঃ এস কে বল্লভ, প্রকৌশলী পরিমল দাস, এ্যাড. অলোকানন্দা দাস, সমরেশ সাহা, অধ্যাপক তারক চাঁদ ঢালী, সাবেক সভাপতি খুলনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক গোপী কিষণ মুন্ধড়া, নগর পূজা পরিষদের কার্যনির্বাহী সদস্য দৈনিক পূর্বাঞ্চল পত্রিকার চীফ রিপোর্টার অমিয় কান্তি পাল, যুগ্ম সাধারণ সম্পাদক তিলক গোস্বামী, বিশ্বজিৎ দে মিঠু, ডাঃ উৎপল কুমার চন্দ, কোষাধ্যক্ষ রতন কুমার নাথ, কার্যানির্বাহী সদস্য খুলনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক উজ্জল গাঙ্গুলী, কার্যানির্বাহী সদস্য কেসিসি সংরক্ষিত কাউন্সিলর কণিকা সাহা, গ্রন্থনা প্রকাশনা সম্পাদক সঞ্জীব দাস, আইন বিষয়ক সম্পাদক এ্যাড. বিজন কুমার ম-ল, মহানগর আওতাধীন ৮টি থানার সভাপতি সাধারণ সম্পাদক যথাক্রমে রজত কান্তি দাস, বিকাশ কুমার সাহা, বিপ্লব মিত্র, দুলাল সরকার, ডাঃ শেখর চন্দ্র পাল, মনোজ কান্তি রায়, আশিষ কবিরাজ, বিপ্লব সাহা লব, রামচন্দ্র পোদ্দার, দীপক দত্ত, প্রকাশ অধিকারী, সুভাষ দত্ত, পার্থ রায় মিঠু, রঞ্জন রায়। এছাড়া উপস্থিত ছিলেনÑএ্যাড. বীরেন্দ্র নাথ সাহা, দিলীপ সাহা, স্বপন কুমার সাহা, মুক্তিযোদ্ধা নিখিল বিশ্বাস, বাবলু বিশ্বাস, গৌরাঙ্গ সাহা, তরুণ রায় শিবু, শঙ্কর পোদ্দার, বিদ্যুৎ দাস, অলোক কু-ু, সাংবাদিক অভিজিৎ পাল, ডাঃ দিলীপ কু-ু, সাংবাদিক প্রবীর বিশ্বাস, সুশান্ত ব্যানার্জী, অনিমেষ নন্দী, উপাধ্যক্ষ দেবদাস ম-ল, সুজিত কুমার মজুমদার, গৌতম কু-ু, কমলেশ সাহা, অঞ্জন দে, শঙ্কর কর্মকার, বাসুদেব কর্মকার, ভোলানাথ দত্ত, সুকুমার সাহা, অভিজিৎ দাস লবি, অলোকা রানী দাস, উজ্জল ব্যানার্জী, পঙ্কজ দত্ত, সত্যপ্রিয় সোম বলাই, স্বপন চক্রবর্ত্তী, রাজদ্বীপ ঘোষ, ভবেশ সাহা, উজ্জল রায়, মাণিক শীল, সুশীল দাস, অলোক দে, রবিন দাস, রাজকুমার শীল, সজল দাস প্রমুখ। এবার জন্মাষ্টমী উৎসব করোনা মহামারীর কারণে কেন্দ্রীয় নির্দেশনায় সরকারের স্বাস্থ্যবিধি মেনে স্বল্প সংখ্যক ভক্তের উপস্থিতিতে মহানগর আওতাধীন সকল মন্দিরে পালন করার জন্য বলা হয়। মহানগর পরিচালিত জন্মাষ্টমী অনুষ্ঠান বেলা ১১টায় শ্রীশ্রীগীতাযজ্ঞ এবং প্রার্থনা, ১২-০১ মিনিটে শ্রীশ্রীকৃষ্ণ পূজার মাধ্যমে পালন করার সিদ্ধান্ত গৃহীত হয়। তাছাড়া সভায় উপস্থিত সকলের সম্মতিক্রমে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে করোনার কারণে অসহায় দরিদ্রদের মাঝে দিনব্যাপী খাদ্যদ্রব্য বিতরণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। আগামী শারদীয় দুর্গা পূজার প্রস্তুতি হিসেবে কেন্দ্রীয় সিদ্ধান্তমতে সকল মন্দিরে দুর্গা প্রতিমা নির্মাণের আহ্বান জানানো হয়।

২১ আগষ্ট গ্রেনেড হামলার প্রতিবাদে ডুমুরিয়ার আলোচনা সভায় সাবেক মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ

ডুমুরিয়া প্রতিনিধি

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে ২১ আগষ্ট গ্রেনেড হামলায় আইভি রহমানসহ ২৪ জন নেতাকর্মীর নিহতের ঘটনার মুলহোতা তারেক রহমানসহ সকল খুনীদের ফাসিঁর দাবিতে আজ বিকেলে খুলনার ডুমুরিয়া উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন সাবেক মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রী উপজেলা আওয়ামী লীগের সভাপতি নারায়ণ চন্দ্র চন্দ এমপি। বক্তৃতা করেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ বি এম শফিকুল ইসলাম, আলহাজ্ব মোস্তফা কামাল খোকন, উপজেলার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহানাজ হোসেন জোয়ার্দার, আলহাজ্ব শেখ হেফজুর রহমান, প্রভাষক জি এম ফারুক হোসেন, কাজী আলমগীর হোসেন, গোপাল চন্দ্র দে,মোল্লা জাহিদ হোসেন, এম এম সুলতান আহমেদ, সরদার আবদুল গনি,গাজী তৌহিদ, শোভা রানী হালদার,  মোল্লা সোহেল রানা, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আওয়ামী লীগ নেতা এস এম জাহাঙ্গীর আলম, শারমিন পারভীন রুমা, হাসনা হেনা,  প্রভাষক গোবিন্দ ঘোষ, এড. আশরাফুল আলম রাজু,শেখ ইকবাল হোসেন, মেহেদী হাসান রাজা, আহাদুজ্জামান মিন্টু,  বিভা রানী বিশ্বাস, মোল্লা এরশাদ, খান আবুল বাসার, শেখ মাসুদ রানা, আরিফুজ্জামান নয়ন প্রমুখ। আলোচনা শেষে দোয়া পরিচালনা করেন মাওঃ গফুর মোড়ল।

গ্রেনেড হামলার দিবসে কলারোয়ায় আলোচনা সভা দোয়ানুষ্ঠান

সোহাগ হোসেন কলারোয়া প্রতিনিধি:

কলারোয়ায় আওয়ামীলীগের উদ্যোগে ’বঙ্গবন্ধু এভিনিউ’তে বর্বরোচিত গ্রেনেড হামলায় নিহত শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে আলোচনা সভা দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রক্তাক্ত বিভীষিকাময় ২১আগস্ট উপলক্ষ্যে শনিবার বিকালে কলারোয়া পৌরসভা অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে ’নৃশংসতম হত্যাযজ্ঞের ভয়াল দিনে’স্মৃতিচারণ করেন কলারোয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান ফিরোজ আম্মেদ স্বপন। ভার্চুয়ালী তিনি বক্তব্য রাখেন। উপজেলা আ.লীগের সভাপতি আব্দুল ওয়াদুদ ঢালীর সভাপতিত্বে উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রবিউল মল্লিকের উপস্থাপনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আ.লীগের যুগ্ন সাধারণ সম্পাদক পৌরসভার মেয়র প্রধান শিক্ষক মনিরুজ্জামান বুলবুল। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপস্থিত ছিলেন উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক বেনজির হোসেন হেলাল, আ.লীগ নেতা পৌর কাউন্সলির জাহাঙ্গীর হোসেন, কলারোয়া পাবলিক ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক এড. শেখ কামাল রেজা, মাস্টার হাফিজুর রহমান, মনিরুজ্জামান মন্ময় মনির, জাহাঙ্গীর হোসেন, মফিজুল ইসলাম, পৌর কাউন্সিলর আকিমুদ্দীন আকি, পৌর কাউন্সিলর মেজবাহউদ্দীন নিলু, খুলনা মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি আব্দুস সালাম, কলারোয়া সরকারি কলেজ ছাত্রলীগ সভাপতি মেহেদী হাসান ফাহিম, ছাত্রলীগ নেতা জহুরুল ইসলাম টিটু, রাজু আহম্মেদ প্রমুখ। আলোচনা সভা শেষে নৃশংস হত্যাকান্ডে নিহত সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠান এবং গ্রেনেড হামলায় সেদিন যারা আহত হয়েছিলেন তাদের মঙ্গল কামনা করা হয়।

 শিক্ষা অধিদপ্তরের অধীনে সাড়ে প্রায় কোটি টাকা ব্যয়ে তলা ভবন নির্মাণ

স্টাফ রিপোর্টার

খুলনা মহানগরীর ৩১নং ওয়ার্ডের লবণচরা জিন্নাহপাড়া এলাকার হাজী আব্দুল মালেক মাধ্যমিক বিদ্যালয় একটি ঐতিহ্যবাহী স্কুল। এই স্কুলে লেখাপড়া করে এলাকার ছাত্র-ছাত্রীসহ আশেপাশের অনেক ছাত্র-ছাত্রী। দীর্ঘদিন ধরে এই স্কুলটি সুনামের সাথে শিক্ষার্থীদের পাঠদান করে আসছে। এই স্কুলে রয়েছে সুদক্ষ শিক্ষক, যাদের পাঠদানে সু-শিক্ষায় সুশিক্ষিত হয়ে উঠছে এই স্কুলের শিক্ষার্থীরা। তেমনি রয়েছে দক্ষ আন্তরিক কর্মচারী। যারা সর্বদা হাসিমুখে স্কুলের কাজে নিয়োজিত করছে নিজেদেরকে। স্কুলটি আগে টিন সেডের থাকলেও বর্তমানে সেখানে কোটি ৩১ লাখ ৫৭ হাজার টাকা ব্যয়ে ৬তলা ভবন নির্মিত হচ্ছে। ভবনটির নির্মাণ কাজ শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের আওতাধীন মেসার্স মো: নুর হোসেন নামক ঠিকাদারী প্রতিষ্ঠান গত বছরের ২৭ জানুয়ারি শুরু করে।

এই স্কুল সুন্দরভাবে পরিচালনা করার জন্য রয়েছে ম্যানেজিং কমিটি। বর্তমানে এই ম্যানেজিং কমিটির সভাপতির দায়িত্ব পালন করছেন ৩১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: নজরুল ইসলাম। সম্প্রতি একটি কুচক্রি মহল ম্যানেজিং কমিটিতে স্থান না পেয়ে ঈর্ষান্বিত হয়ে বিভিন্ন ধরনের গুজব কুৎসা রটাচ্ছেন বলে অভিযোগ করেন কমিটির সভাপতি।

সভাপতি প্রতিবেদককে বলেন, আমি কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় অনেকেই আমার এই ঐতিহ্যবাহী স্কুলের নির্মাণের বিষয়ে বিভিন্ন অপবাদ ছড়াচ্ছে। সম্প্রতি তারা স্কুলের ভবন নির্মাণের ব্যাপারে অভিযোগ করে যে, নির্মাণে নি¤œমানের সামগ্রী ব্যবহার করা হচ্ছে। কিন্তু প্রকৃতপক্ষে তা আদৌ সত্যি নয়। একটা কুচক্রি মহল শুধুমাত্র ঈর্ষান্বিত হয়ে স্কুলের সুনাম ক্ষুন্ন করার জন্যই ধরনের কাজ করছে। আমি প্রায়ই এখানে আসি, কাজের অগ্রগতি সম্পর্কে দেখি। গতকাল শনিবার নির্মাণ কাজের পরিদর্শনে সভাপতিসহ অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, স্কুল কমিটির সাধারণ সম্পাদক (পদাধিকার বলে) বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃষ্ণপদ গোলদার, হযরত আলী (রা:) জামে মসজিদ কমিটির সভাপতি মো: সাইদুর রহমান ফারাজী, মসজিদ কমিটির সহ সম্পাদক ডা: মো: হুমায়ুন কবির, জিন্নাহপাড়ার মুক্ত বাজার কমিটির সম্পাদক মো: শেখ রাসেল, বিদ্যালয়ের শিক্ষক কর্মচারীবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সরেজমিনে দেখা যায়, স্কুলের তলা ভবন নির্মাণের কাজ দ্রুতই এগোচ্ছে। সেখানে শিক্ষা প্রকৌশল কর্তৃক একজন সহকারী ইঞ্জিনিয়ার সার্বক্ষণিক তত্বাবধায়নের মাধ্যমে কাজের গুণগত মান দেখভাল করছেন। তার কাছে জানতে চাইলে তিনি বলেন, স্কুলের কাজ ঠিকঠাক মতোই চলছে। এখানে কোন সমস্যা নাই। নির্মাণ শ্রমিকদের যন্ত্রের কারণে সাময়িক কিছু অসুবিধা হলেও তা কাটিয়ে উঠে বর্তমানে খুব দ্রুতই কাজ এগোচ্ছে। আশা করি সময়ের মধ্যেই এর নির্মাণ কাজ শেষ হবে।

হযরত আলী (রা:) জামে মসজিদ কমিটির সভাপতি মো: সাইদুর রহমান ফারাজী বলেন, আমাদের এলাকায় এই স্কুলটি দীর্ঘদিন সুনামের সাথে চলে আসছে। এই প্রতিষ্ঠান থেকে লেখাপড়া শেষ করে অনেকে বর্তমানে দেশ-বিদেশের বিভিন্ন জায়গায় গরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছে। আমরা গর্বিত আমাদের এলাকার এই স্কুলটির জন্য। তাছাড়া বর্তমানে স্কুলটি টিন সেড থেকে তলা ভবনে রূপান্তরিত হওয়ায় আমরা সত্যিই আনন্দিত। এতে আরও ছেলে-মেয়েরা পাড়ালেখার সুযোগ পাবে। এমন একটা ভালো উদ্যোগের জন্য তিনি বর্তমান সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

খুলনায় তিন দিনব্যাপী পবিত্র আশুরা পালন

খবর বিজ্ঞপ্তি

আরবী মাসের প্রথম মাস মহররম। এটি অনেক গুরুত্বপূর্ণ একটি মাস। ইসলামের ইতিহাসে অনেক ঘটনা রয়েছে এই মহররম মাসের ১০ তারিখে। তাই ইসলামে এই মাসকে অনেক গুরুত্ব দিয়ে থাকে। বিশেষ করে মহররম মাসের ১০ তারিখ। এই দিনটি সারা পৃথিবীতে পালন করা হয়। তাছাড়া মহররম ১০ তারিখে সর্বশেষ নবী হযরত মোহাম্মদ (সাঃ) এর নাতী ইমাম হোসাইন (রাঃ) ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য কারবালার ময়দানে শহীদ হন। দিনটি স্বরণ করার জন্য খানজাহান আলী মিশন ব্রাহ্মচায়ন হাফিজ আশ্রম এবং তাদের ভক্তগণের পক্ষ থেকে (৯, ১০ ১১) তিন দিনব্যাপী অনুষ্ঠানের মধ্যে মিলাদ দোয়া মাহফিলসহ আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানের সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন খলিফা মোহাম্মদ জাহিদ ঢালী চিশতী নিজামী। প্রধান অতিথি ছিলেন ৬নং স্কিট ঘাটের আশরাফ আউলিয়ার একান্ত ভক্ত হাবিব শাহ চিশতী এবং বিশেষ অতিথি ছিলেন আশরাফ আউলিয়ার একান্ত ভক্ত দক্ষিণ টুটপাড়ার শাহ সুফী হাফিজ চিশতী নিজামী। এছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ চলমান হাওলাদার, হান্নান শাহ চিশতী, মাসুদ শাহ চিশতী, আসলাম শাহ চিশতী, আলামিন চিশতী, বাইজিদ চিশতী, মঈন চিশতী, রুস্তম চিশতী, ইব্রাহিম চিশতী, ফরহাদ চিশতী, মিলন চিশতী, মঈন চিশতী, শওকত চিশতী, ইকবাল চিশতী, রফিকুল চিশতী, উসমান চিশতী, ইকবাল চিশতী, সিয়াম চিশতী, আরিফুল চিশতী, রবিউল চিশতী, শাকিল চিশতী, আসিফ চিশতী, ফারুক সর্দার, হুসাইন চিশতী, এছাড়া মহিলাদের মধ্যে ছিল ফকিরানী শাহনাজ, ফকিরানী লাকি বেগম, ফকিরানী রুনা, ফকিরানী আসমানী, ফকিরানী রোকেয়া, ফকিরানী মওসুমি, ফকিরানী আম্বিয়া।

ফকিরহাটের ঐতিহ্যবাহী টাউন নওয়াপাড়া পান বাজার এখন বহুবিধ সমস্যায় জর্জরিত

পি কে অলোক,ফকিরহাট

বাগেরহাটের ফকিরহাটের ঐতিহ্যবাহী টাউন নওয়াপাড়া পান বাজারের সকল চান্দিনা ভেঙ্গে চুরে তা এখন ব্যাবহারের সম্পূর্ণ অনুউপযোগী হয়ে পড়েছে। দীর্ঘ ২০বছর যাবৎ বাজারটির কোন উন্নয়ন না হওয়ায় চান্দিনার মধ্যে কোন ক্রেতা বিক্রেতা ক্রয় বিক্রয় করতে পারছেন না। অবস্থায় বাজারের পুরানো দিনের যে ঐতিহ্য তা এখন হারাতে বসেছে। সরকার বছরে প্রায় ১কোটি টাকার ইজারা প্রদান করলেও বাজারটি সংস্কারে তা ব্যায় করা হচ্ছে না। ফলে বাজারে আগত ক্রেতা বিক্রেতাদের মধ্যে পড়তে হচ্ছে সীমাহীন বহুবিধ নানান সমস্যায়। অতিদ্রুত দুইটি বাজারের সকল চান্দিনা মেরামত সহ বাজারটি উন্নয়ন করার জন্য স্থানীয় সচেতন মহল উর্দ্ধতন কর্মকর্তাদের কাছে জোর দাবী করেছেন।

জানা গেছে,বাগেরহাটের সর্ববৃহৎ টাউন নওয়াপাড়া (ঘোষের-হাট) পান বাজারটি জেলা শ্রেষ্ট পান বাজার হিসাবে দেশের বিভিন্ন স্থানে এর সুপরিচিতি রয়েছে। তৎকালিন জমিদার শৈলেন্দ্রনাথ ঘোষ এই বাজারটি স্থাপন করেন। সেই সময়ে বাজারটির নাম ছিল টাউন নওয়াপাড়া ঘোষের হাট। বর্তমানে এটির নাম করণ করা হয়েছে টাউন নওয়াপাড়া পানের হাট। বাগেরহাট পিরোজপুর নাজিরপুর বিষ্ণুপুর যাত্রাপুর কার্ত্তিকদিয়া মানসা-বাহিরদিয়া পাগলা মাদারীপুর টেকেরহাট বাগেরহাট সদর রামপাল মংলা বটিয়াঘাটা সহ দুুরদুরান্ত থেকে শতশত পানচাষি ক্রেতারা এই পান বাজারে পান ক্রয় বিক্রয় করতে আসেন। এখানের পান বিদেশেও রপ্তানী হয়ে থাকে। সেই হিসাবে বাজারটির সুপরিচিতি চট্রগ্রাম রাজধানী ঢাকা পর্যন্ত রয়েছে। স্থানীয়রা বলেছেন, এই বাজারটি মুলত দুই ভাগে বিভক্ত। বকুলতলায় রাস্তার উপর যেখানে পান ক্রয় বিক্রয় করা হয়, সেটি পান বাজার এবং রাস্তার অপর পার্শ্বে যেখানে কাঁচামালামাল তরিতরকারি মাছ মাংশ অন্যান্য মালামাল বিক্রয় করা হয় সেটিকে কাঁচা বাজার হিসাবে পরিচিত রয়েছে। পান বাজারে পান ক্রয় বিক্রয়ের জন্য ৪টি চান্দিনা রয়েছে। এই চারটি চান্দিনার মধ্যে ১টিতে বস্তিবাসি অন্যটি ভেঙ্গে মাটির সাথে মিশে যাওয়ায় জনৈক ব্যাক্তির তার পোতার উপর ছোট্ট একটি ঝুপড়ি ঘর বেধে কোন রকমের চা’পানের দোকান করে ব্যাবসা পরিচালনা করছে। অন্য যে দুইটি চান্দিনা রয়েছে, তার উপরের টিনের ছাউনী ঝাঝরা চালের বাতা আড়া এবং পিলার সিমেন্ট হতে খসেখসে পড়ছে। শুধু তাই নয়, বড় যে চান্দিনাটি রয়েছে, সেই চান্দিনার একটি অংশ নীল সরবর দিঘির মধ্যে চলে যাওয়ায় ঝুঁকি নিয়ে দাড়িয়ে রয়েছে। যে কোন মুহুত্বে চান্দিনাটি ভেঙ্গে পুকুরের মধ্যে চলে যাওয়ার আশাংখা রয়েছে। এছাড়া এখানে কোন গভীর বা অগভীর নলকুপ নাই। একমাত্র পাবলিক টয়লেট তা ভেঙ্গেচুরে ব্যাবহারের অনুউপযোগী। এই বাজারের বেশ কিছু সরকারী জায়গা ভুমিহীনরা দখল করে সেখানে বসবাস করছেন। উপজেলা প্রশাসনের পক্ষ হতে দখলকারীদের মধ্যে হতে ৫জনকে পিলজংগ রোনখোলায় অবস্থিত বঙ্গবন্ধু পল্লী-১ (আশ্রয়ন প্রকল্প) ঘর দিলেও সেখানে তারা যাচ্ছেনা। বাকিরা বাজারের জায়গায় ঝুপড়ি ঘর বেধে দীর্ঘদিন ধরে বসবাস করছেন।

অপরদিকে রাস্তার অপরপ্রান্তে অবস্থিত কাঁচা বাজারটির অবস্থা একই ধরনের। বাজারের তিনটি চান্দিনা ভয়াবহ অবস্থায় দাড়িয়ে রয়েছে। এর টিন সেড গুলিতে ঝাঝরা হয়ে এমন অবস্থার সৃষ্টি হয়েছে, যে একটু বৃষ্টি হলেই তা বাইরে পড়ার আগেই চান্দিনায় পড়ে ভিজে দাড়াবার স্থান টুকু থাকছেনা। ৩টি চান্দিনার ১টি চান্দিনায় কিছু বিক্রেতা ঝুকি নিয়ে মাছ ক্রয় বিক্রয় করলেও বাকি দুইটি ব্যাবহারের অনুউপযোগী। এর ১টি পরিত্যাক্ত থাকায় জনৈক ব্যাক্তি সেখানে গাড়ী রাখার গ্যারেজ বানিয়েছেন। এবং অপরটি সম্পূর্ণ পরিত্যাক্ত। এই বাজারে বেশ কিছু সরকারী জায়গা অবৈধ দখলকারীরা নিজেদের দখলে নিয়ে নিয়েছেন। যে করনে বাজারটি সংকুচিত হয়ে অনেক দোকানদার রাস্তার পার্শ্বে (খুলনা-বাগেরহাট মহাসড়কের পার্শ্বে) ঝুকি নিয়ে ক্রয় বিক্রয় করতে বাধ্য হচ্ছেন। সব মিলে নানাবিধ সমস্যার কারনে এই টাউন নওয়াপাড়া পান বাজার (ঘোষের-হাট) এখন তার পুরাতন ঐতিহ্য হারাতে বসেছে। ব্যাপারে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহনের জন্য সচেতন মহল উর্দ্ধতন প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

সাতক্ষীরায় ২১আগষ্ট উপলক্ষ্যে আ’লীগের আলোচনা সভা

খান নাজমুল হুসাইন, সাতক্ষীরা

একুশে ২১ আগস্টের খুনিদের ক্ষমা নেই” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় বঙ্গবন্ধু কন্যা, মাননীয় প্রধানমন্ত্রী, দেশরতœ জননেত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে বর্বোরোচিত গ্রেনেড হামলার প্রতিবাদে নিহত সকল শহিদদের স্মরণে আলোচনা সভা দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ আগস্ট) বেলা ১১ টায় শহিদ আব্দুর রাজ্জাক পার্কস্থ বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারে জেলা মহিলা আওয়ামী লীগের আয়োজনে সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট ফরিদা আক্তার বানু’সভাপতিত্বে আলোচনা সভায় দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-আসনের সংসদ সদস্য নৌ- কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,“২০০৪ সালের ২১ শে আগস্ট ভয়াবহ গ্রেনেড হামলা ছিল একটি পরিকল্পিত হামলা। গোটা আওয়ামীলীগকে ধ্বংশ করার মূল লক্ষ্যই ছিল ২১ শে আগস্টের গ্রেনেড হামলা। এছাড়াও বারবার জননেত্রী শেখ হাসিনার উপর হামলা করা হয়েছে তাকে হত্যা করার জন্য। পৃথিবীর কোন দেশে এমন বর্বোরোচিত হামলা হয়নি। যা বাংলাদেশে ২০০৪ সালের ২১ আগস্টে হয়েছে গ্রেনেড হামলা। স্বাধীনতা বিরোধী কুচক্রী মহল ১৫ আগস্টে বঙ্গবন্ধুসহ তার পরিবারকে হত্যা করেছে। আজো বিদেশের মাটিতে বাংলাদেশ আওয়ামীলীগের বিরুদ্ধে ষড়যন্ত্র মিথ্যাচার করে যাচ্ছে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সকলকে সব সময় সজাগ থাকতে হবে। এসময় উপস্থিত সকলের কাছে শোকাবহ আগস্টের সকল শহিদদের রুহের মাগফিরাত কামনা করেন এবং জননেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করেন এমপি রবি।’ আলোচনা সভা দোয়া অনুষ্ঠানে সাতক্ষীরা জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাতীয় মহিলা সংস্থা জেলা শাখার চেয়ারম্যান জ্যোৎস্না আরা’সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ. কে ফজলুল হক, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. নজরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ হারন উর রশীদ, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন জেলা বঙ্গবন্ধু পরিষদেও সহ-সভাপতি শেখ তহিদুর রহমান ডাবলু, পৌর আওয়ামী লীগের সাবেক সহ-দপ্তর সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু , পৌর আওয়ামী লীগ নেতা মাকছুদ খান, জেলা কৃষক লীগের সহ-সভাপতি এস.এম রেজাউল ইসলাম, জেলা মহিলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুলেখা দাশ, রোখসানা পারভীন, দপ্তর সম্পাদক তাহমিনা ইসলাম, শ্রম বিষয়ক সম্পাদক রাবেয়া পারভীন, নির্বাহী সদস্য রেবেকা পারভীন রিক্তা, মমতাজ বেগম, তৈয়েবা রওনক, মনোয়ারা খাতুন, আকলিমা খাতুন লিমা শিরীনা প্রমুখ। আলোচনা সভা শেষে শোকাবহ আগস্টে শহিদদের স্মরণে রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করা হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা আজিজুর রহমান। এসময় আওয়ামীলীগের নেতা-কর্মী মহিলা আওয়ামীলীগের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

এ্যাড. মঞ্জুরুল ইমামের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ১৬নং ওয়ার্ড আওয়ামী লীগের প্রস্তুতি সভা

খবর বিজ্ঞপ্তি:

খুলনা মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি এ্যাড. মঞ্জুরুল ইমামের ১৩তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ১৬নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। শুক্রবার বাদ মাগরিব দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর আওয়ামী লীগের কৃষি সমবায় বিষয়ক সম্পাদক শেখ মোঃ আনোয়ার হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ১৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শেখ আবিদ উল্লাহ।

১৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ হাসান ইফতেখার চালু’পরিচালনায় সভায় অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন মহিলা কাউন্সিলর আমেনা হালিম বেবী, মোঃ আশরাফ আলী হাওলাদার শিপন, মোঃ জহিরুল আলম রিয়াদ শওকত হোসেন। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ার্ড আওয়ামী লীগ নেতা শেখ আরিফ উল্লাহ, শেখ হাসান বখতিয়ার বাকু, রফিকুল ইসলাম খান মুকুল, তপন বালা, জান্নাতুল ফেরদৌস পিকুল,শেখ আহসান উল্লাহ মুক্ত, শেখ হুমায়ন কবির হিমু, মোঃ আলাউদ্দিন, মোঃ বাকাওয়ালি মোল্যা, কাজী মাকসুদুল করিম স্বপন, শেখ মোঃ আব্দুল হালিম, শেখ হাফিজ উল্লাহ, জিয়াউল ইসলাম জীবন, মঈন মিয়া লাভলু, শেখ তরিকুল ইসলাম, শেখ আসাদ উল্লাহ, মোঃ জাহাঙ্গীর হোসেন, হাবিবুল হাসান বাবলু, ফেরদৌস আহমদ বাদল, বদর মীর, নিলয় মুখার্জি, সঞ্জীব কুমার মন্ডল, ধর্ম দাস চক্রবর্তী, মোস্তাফিজুর রহমান বাবু, শেখ মিরাজ, মনির, মোঃ মমিউর রহমান লিটন, শেখ ফিরোজ, শেখ জিয়া, শেখ টোটন, শেখ রাব্বি, রিপন, লুৎফুন নাহার লিলি, জেসমিন আরা লাকি, এ্যাডঃ নাজিহমান বর্না, সুমি হালদার, মেরী মালাকার, লাবনী হাওলাদার, টপিসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

বাংলাদেশ মুক্তিযোদ্ধা লীগ-এর উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা দোয়া মাহফিল

খবর বিজ্ঞপ্তি

১৫ আগস্ট জাতীয় শহীদ দিবস উপলক্ষে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদৎ বার্ষিকী এবং অন্যান্য শহীদদের স্মরণে ২১ আগস্ট শনিবার সকাল ১০টায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা লীগ, খুলনা মহানগর শাখার উদ্যোগে ৯৮ স্যার ইকবাল রোডস্থ নিজ কার্যালয়ে এক আলোচনা সভা দোয়া মাহফিলের আয়োজন করা হয়। সভায় নতুন সভাপতি বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন এম মফিজুর রহমান মিলুর সভাপতিত্বে এবং বীর মুক্তিযোদ্ধা যুদ্ধকালীন কমান্ডার এম আব্দুল্লা হেল কাফির পরিচালনায় সভার শুরুতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য প্রদান করে শ্রদ্ধা নিবেদন করা হয়। সভায় বক্তব্য রাখেনÑবীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম সমাদ্দার, কে এম জিয়াউল ইসলাম, মহিলা মুক্তিযোদ্ধা লীগের সভাপতি ফারহানা হক বাপি, সাধারণ সম্পাদক নাহিদা আক্তার লাকী, সহ-সভাপতি মায়া আহমেদ, যুগ্ম সম্পাদক শিরিনা বেগম, সাংস্কৃতিক সম্পাদক দিলরুবা সুলতানা মুক্তা, সমাজকল্যাণ সম্পাদক মবিনা ইয়াসমিন নিপা, ধর্ম সম্পাদক লাবণী আক্তার, বীর মুক্তিযোদ্ধা যুদ্ধকালীন কমান্ডার এম এম শহিদুর রহমান। আরও উপস্থিত ছিলেনÑডাঃ ইসহাক আলী, বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন কৃষ্ণপদ রায়, বীর মুক্তিযোদ্ধা মোঃ আতিয়ার রহমান শিকদার, মোঃ হাফিজুর রহমান মুকুল, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হেদায়েতুল্লা হাদী, মীর দুলাল হাকিম দোলন, বীর মুক্তিযোদ্ধা জাকির হোসেন হিরু, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সেকেন্দার আলী, আলহাজ্ব মোঃ কওসার মোল্লা, মোঃ খায়রুল বাশার বাবলু, চৌধুরী মাহমুদ হোসেন ধলাই, মোঃ আব্দুল হামিদ, এস এম মামুন বিল্লাহ, বীর মুক্তিযোদ্ধা আবু সাহিদ খোকন, গোলাম মোস্তফা, বীর মুক্তিযোদ্ধা মোঃ মজিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আইয়ুব হোসেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল জলিল, নিতাই চন্দ্র দেবনাথ, বীর মুক্তিযোদ্ধা মোঃ আমজাদ হোসেন, বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান, বঙ্গবন্ধু গবেষণা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি শেখ ওয়াহিদুজ্জামান আল ওয়াহিদ প্রমুখ। সভায় বক্তারা ১৫ আগস্ট জাতির পিতার মৃত্যুতে গভীর দুঃখ প্রকাশ করেন এবং ২১ আগস্ট গ্রেনেড হামলায় রক্তের বন্যা বয়ে যাওয়ার কথা উল্লেখ করেন। আলোচনা শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্টের সকল শহীদের রুগের মাগফেরাত কামনা করে দোয়া করা হয় এবং গরীব এতিমদের মাঝে খাদ্য বিতরণ করা হয়। দোয়া পরিচালনা করেন হাফেজ মোঃ ওলিয়ার রহমান মোল্লা।

খুলনা জেলায় করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নিয়েছেন চার হাজার চারশত ৭২ জন

তথ্য বিবরণী

খুলনা জেলায় শনিবার চার হাজার চারশত ৭২ জন করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ গ্রহণ করেছেন। যার মধ্যে পুরুষ দুই হাজার তিনশত ৭৪ এবং মহিলা দুই হাজার ৯৮ জন। যার মধ্যে খুলনা সিটি কর্পোরেশন এলাকায় এক হাজার চারশত ৭৯ জন এবং নয়টি উপজেলায় মোট তিন হাজার ৬৩ জন করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ গ্রহণ করেন। উপজেলাগুলোর মধ্যে দাকোপে সাতশত ৭০ জন, বটিয়াঘাটায় চারশত ৮৫ জন, দিঘলিয়ায় একশত ৯৪ জন, ডুমুরিয়ায় ছয়শত ৯২ জন, ফুলতলায় ৪৮ জন, কয়রায় দুইশত ৯৯ জন, পাইকগাছায় দুইশত ৮০ জন, রূপসায় দুইশত ৩৮ জন তেরখাদায় ৫৭ জন টিকার দ্বিতীয় ডোজ গ্রহণ করেছেন। শনিবার নগরীর পাঁচটি হাসপাতালে এক হাজার ছয়শত ৩২ জন এবং খুলনা জেলার নয়টি উপজেলায় দুই হাজার চারশত সাত জন ভ্যাকসিনের প্রথম ডোজ গ্রহণ করেছেন।

এপর্যন্ত খুলনা জেলায় দুই লাখ ২৬ হাজার নয়শত ২৭ জন প্রথম ডোজ এবং ৬২ হাজার চারশত ৮৪ জন করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ গ্রহণ করেছেন। খুলনা সিভিল সার্জন দপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসকল তথ্য জানানো হয়েছে।

দ্রুত ফাঁসির রায় কার্যকর করার আহবান

খবর বিজ্ঞপ্তি

খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি সিটি মেয়র আলহাজ¦ তালুকদার আব্দুল খালেক বলেছেন,  শোকাবহ রক্তাক্ত আগস্ট মাসেই ১৫ আগস্টের ঘটনা পুনরাবৃত্তির লক্ষ্যে হায়েনার দল গ্রেনেড দিয়ে রক্তের বন্যা বইয়ে দিয়েছিল বঙ্গবন্ধু এ্যাভিনিউয়ের আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সমাবেশস্থলে। তাদের টার্গেট ছিল এক অভিন্ন। বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনাসহ আওয়ামী লীগকে সম্পূর্ণ নেতৃত্বশূন্য মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংস করতেই ঘাতকরা ওই হত্যাযজ্ঞ চালিয়েছিল। জাতির সামনে আবারও স্পষ্ট হয়ে ওঠে স্বাধীনতাবিরোধী অপশক্তির একাত্তরের পরাজয়ের প্রতিশোধস্পৃহা। বিএনপি-জামায়াত জোট ক্ষমতায় থাকার সময়ই প্রকাশ্যে চালানো হয়েছিল যুদ্ধক্ষেত্রে ব্যবহৃত মারণাস্ত্র আর্জেস গ্রেনেড দিয়ে এই ভয়াল বীভৎস হামলা। ওই সরকারের মন্ত্রী থেকে শুরু করে অনেকেই ওই নারকীয় হামলার সঙ্গে জড়িত ছিল, তা তদন্তের মাধ্যমে জাতির সামনে আজ স্পষ্ট হয়ে গেছে। তিনি বলেন, এই লোমহর্ষক গ্রেনেড হামলার ঘটনা ধামাচাপা, ভিন্ন খাতে প্রবাহিত আলামত নষ্টসহ হেন কোন কাজ নেই যা করেনি বিএনপি-জামায়াত জোট সরকার। হাওয়া ভবনে বসে তখন জজ মিয়ার নাটক সাজানোর ঘটনা এখন দেশবাসীর মুখে মুখে। আওয়ামী লীগ সরকার ২০০৯ সালে ক্ষমতায় এসে ২১ আগস্ট মামলা অধিকতর তদন্ত শেষ করে আদালতে চার্জশিট দাখিল করলে মামলার কাজে গতি সঞ্চার হয়। নারকীয় এই গ্রেনেড হামলার ১৪ বছর পর ২০১৮ সালে ১০ অক্টোবর রায় দেন ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল। আদালত রায়ে ১৯ জন আসামিকে মৃত্যুদ- ১৯ জনকে যাবজ্জীবন কারাদ-অপর ১১জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেন। তিনি আরো বলেন, লন্ডন পালিয়ে থাকা সাজাপ্রাপ্ত আসামী তারেক রহমানকে দ্রুত দেশে ফিরিয়ে আনতে হবে। ১৯ জনের ফাঁসির রায় কার্যকরসহ তারেক বাবরকে ফাঁসি দিতে হবে। তা না হলে এরা দেশে বিদেশে বসে শেখ হাসিনাসহ আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার ষড়যন্ত্র করবে। তারা এখনও বাংলাদেশকে ধ্বংস করার জন্য একেরপর এক ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। সুতরাং দেশ বিরোধী ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে এখনই কার্যকর পদক্ষেপ নিতে হবে।

গতকাল শনিবার সকাল সাড়ে ১০টায় বিএনপি-জামায়াত জোট সরকারের রাষ্ট্রীয় মদদে প্রধানমন্ত্রী দেশরতœ জননেত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে গ্রেনেড হামলার প্রতিবাদে এবং হামলাকারীদের গ্রেফতার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে খুলনা মহানগর আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে  আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডি বাবুল রানা, সহ-সভাপতি বেগ লিয়াকত আলী, বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু, যুগ্ম-সাধারণ সম্পাদক অধ্যক্ষ শহিদুল হক মিন্টু, তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক প্যানেল মেয়র আলী আকবর টিপু, সদর থানা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. মো. সাইফুল ইসলাম, সোনাডাঙ্গা থানা আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমান বুলু বিশ^াস, কার্যনির্বাহী সদস্য এ্যাড. সরদার আনিছুর রহমান পপলু, মহানগর কৃষক লীগের আহবায়ক এ্যাড. একেএম শাহজাহান কচি, মহানগর শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. মোতালেব হোসেন, মহানগর যুবলীগের আহবায়ক সফিকুর রহমান পলাশ, মহানগর স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মীর বরকত আলী, মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক এসএম আসাদুজ্জামান রাসেল। অনুষ্ঠান পরিচালনা করেন খুলনা মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. মুন্সি মাহবুব আলম সোহাগ। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, খুলনা মহানগর আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা শ্যামল সিংহ রায়, এ্যাড. আইয়ুব আলী শেখ, এ্যাড. খন্দকার মজিবর রহমান, শেখ মো. আনোয়ার হোসেন, জেড মাহমুদ ডন, এ্যাড. অলোকা নন্দা দাস, শেখ ফারুক হাসান হিটলু, হাফেজ মো. শামীম, মোজাম্মেল হক হাওলাদার, কাউন্সিলর শেখ মোশারফ হোসেন, মাহাবুবুল আলম বাবলু মোল্লা, এস এম আনিছুর রহমান, মোশাররফ হোসেন, কাউন্সিলর মো. আনিছুর রহমান বিশ^াষ, মনিরুজ্জামান খান খোকন, এ্যাড. আব্দুল লতিফ, শেখ শাহজালাল হোসেন সুজন, কাউন্সিলর আমেনা হালিম বেবী, কাউন্সিলর মোহাম্মদ আলী, কাউন্সিলর মাহফুজুর রহমান লিটন, মুন্সি আইয়ুব আলী, শেখ আবিদ উল্লাহ, আব্দুল হাই পলাশ, বাবুল সরদার বাদল, মো. নুর ইসলাম, মো. জাহিদুল হক, ফেরদৌস হোসেন লাবু, এ্যাড মো. ফারুক হোসেন, সরদার আব্দুল হালিম, এ্যাড. শামীম মোশারফ, এমরানুর হক বাবু, ইউসুফ আলী, মো. নজরুল ইসলাম, মো. জাকির হোসেন, আতাউর রহমান শিকদার রাজু, শেখ হাসান ইফতেখার চালু, ওহিদুল ইসলাম পলাশ, মীর মো. লিটন, মো. আজম খান, মুন্সি নাহিদুজ্জামান, হাবিবুর রহমান দুলাল, নজরুল খোকন, আব্দুল কাদের, আশরাফ আলী হাওরাদার শিপন, সুলতান মাহমুদ, আব্দুল কুদ্দুস, নুরানী রহমান বিউটি, নুর জাহান রুমি, সাবিয়া ইসলাম আঙ্গুরা, আইরিন চৌধুরী, নাসরিন সুলতানা, অভিজিৎ চক্রবর্তী দেবু, মো. শহীদুল হাসান, ইখতারউদ্দিন মোল্লা, জহির আব্বাস, ঝলক বিশ^াস, সোহান হাসান শাওন, মাহমুদুল ইসলাম সুজন, ইবনুল হাসান, মাহমুদুর রহমান রাজেস, আব্দুর কাদের সৈকত, সংকর কুন্ডু, ওমর কামাল, রুম্মান আহমেদসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। স্মরণ সভার শুরুতে ২১ আগস্টে গ্রেনেড হামলায় শাহাদাত বরণকারী সকল শহীদের প্রতি সম্মান জানিয়ে দাড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। সভা শেষে শহীদদের রুহের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন হাফেজ মো. আব্দুর রহিম মাওলানা রফিকুল ইসলাম।

দেশ বাচাঁতে ঐক্যবদ্ধভাবে জনগনকে এগিয়ে আসতে হবে

খবর বিজ্ঞপ্তি

কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক খুলনা মহানগর সভাপতি নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, দেশের সবচেয়ে জনপ্রিয় দল বিএনপি জাতীয় দুর্যোগে সব সময় জনগনে পশে ছিলো এবং এখনো আছে। বিএনপি সম্পর্কে সরকারের মিথ্যাচার জবাব জনগনই আগামীতে দেবে ইনশাল্লাহ। সরকারের অপরাজনীতি, বিরোধী দল মত প্রকাশে দমনে হিং¯্রতা, সংবাদপত্রের স্বাধীনতা হরন, সীমাহীন দুর্নীতি, প্রশাসনকে দলীয়করন, জনগনের স্বাস্থ্য সেবায় অবহেলা, প্রশাসন সরকারি দলের সংঘাত দেশকে ব্যার্থ রাষ্ট্রের দিকে ঠেলে দিচ্ছে। দেশ বাচাঁতে ঐক্যবদ্ধভাবে জনগনকে এগিয়ে আসতে হবে।

শনিবার (২১ আগস্ট) সকালে দৌলতপুর থানা বিএনপি কার্যালয়ে নগরীতে ২০ হাজার মাস্ক বিতরণ কর্মসুচির উদ্বোধন কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় মঞ্জু আরো বলেন, করোনা ভাইরাস সংক্রামনরোধে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় চলমান কর্মসুচির অংশ খুলনা মহানগর বিএনপি তৃতীয় দফায় মাস্ক বিতরণের কর্মসুচি গ্রহন করেছে। ৫টি থানার ৩৪টি ওয়ার্ডের মসজিদ, মাদ্রাসা, স্কুল-কলেজ, বাজার, বাস ট্যাম্পুষ্ট্যান্ডে সপ্তাহব্যাপী কর্মসুচি চলবে। শেখ মুশাররফ হোসেন এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান বক্তা ছিলেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনি, বিশেষ অতিথি ছিলেন নগর বিএনপির যুগ্ম সম্পাদক অধ্যক্ষ তারিকুল ইসলাম। করোনা ভাইরাস মোকাবেলায় সরকারের চরম অবহেলা, সীমাহীন দুর্নীতি, অব্যবস্থাপনা আমলাতন্ত্রের খবরদারী, সমন্বয়হীনতা, সুনির্দিষ্ট পরিকল্পনার অভাবে মানুষের জীবর হানির ঘটনায় তীব্র অসন্তোষ ক্ষোভ প্রকাশ করে নেতৃবৃন্দ বলেন, সরকারের একলা চলো নীতি, ভ্যাকসিন সংগ্রহে অতিগোপনীয়তা অস্বচ্ছতা পুরো স্বাস্থ্য ব্যবস্থাকে ঝুঁকিতে ফেলেছে। করোনার তৃতীয় ঢেউ মোকাবেলায় এখন থেকে প্রস্তুতি গ্রহনের আহবান জানিয়ে নেতৃবৃন্দ বিএনপির নেতাকর্মীদের করোনা ভাইরাস সংক্রামনরোধে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য জনগনকে সচেতন করতে মাস্ক বিতরণ ক্যাম্পেইন সফল করার আহবান জানান। থানা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল হক নান্নুর সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, মেহেদী হাসান দিপু, সাজ্জাদ হোসেন তোতন, লিয়াকত হোসেন লাভলু, শেখ আঃ হালিম, মোল্লা মুজিবুর রহমান, আলহাজ্ব বেলায়েত হোসেন, শরিফুল আনাম, মাসুদ রানা ডাবলু, আবুল কালাম শিকদার, আরমান হোসেন, মাসুদুর রহমান রানা, আঃ জলিল হাওলাদার, শেখ ইউনুস আলী, হারুন অর রশীদ, মুজিবুর রহমান, রাকিবুল ইসলাম মিঠু, শামিম আজাদ খান মিলু, এরশাদ হোসেন, সাহাজুদ্দিন সাজু, মোঃ লাভলু, সৈয়দ গাজী, হায়দার আলী লাবু, তনিরুল হুদা লিটন, জামাল হোসেন, ইকবাল হোসেন, সাইফুল ইসলাম, রাশিকুল আনাম, আলতাফ হোসেন, আসাদুর রহমান, নাজমুল হোসেন, রাকিব হোসেন, শওকত হায়াত, নাসির হোসেন, আঃ রহমান, মোঃ রুমি, শামিম হোসেন, নবী খান, আশরাফ হোসেন, কাকলী আক্তার, কবির হোসেন, বখতিয়ার মোল্লা, রমজান প্রমুখ।

আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করতেই গ্রেনেড হামলা করা হয়: বাবু

খবর বিজ্ঞপ্তি

খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু বলেছেন, আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করতে ২১ আগস্ট গ্রেনেড হামলা করা হয়। সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবু বলেন, যারা মহান মুক্তিযুদ্ধে বিরোধীতা করেছিল এবং দেশের স্বাধীনতাকে মেনে নিতে পারেনি তারাই সেদিন অর্থাৎ ৭৫’এর ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্ব-পরিবারে হত্যা করেছিল। সেদিন ভাগ্যক্রমে বঙ্গবন্ধুর দুই কন্যা বেঁচে যাওয়ায় ষড়যন্ত্রকারীরা তাদের ষড়যন্ত্র অব্যাহত রাখে এবং বার বার শেখ হাসিনার উপর হামলা করে হত্যার চেষ্টা করে। এমপি আক্তারুজ্জামান বাবু বলেন, আওয়ামী লীগ হচ্ছে গণতন্ত্রে বিশ্বাসী জনগণের রাজনৈতিক দল। জনগণই হচ্ছে আওয়ামী লীগের মূল শক্তি। জন্য আওয়ামী লীগের বিরুদ্ধে বার বার হামলা নির্যাতন ষড়যন্ত্র করে নিশ্চিহ্ন করার চেষ্টা হয়েছে। কিন্তু ষড়যন্ত্রকারীদের সকল ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে। তিনি বিএনপি-জামায়াতকে উদ্দেশ্য করে বলেন, যারা আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করতে চেয়েছিল জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করেছে। দেশের গণতান্ত্রিক থেকে তারাই আজ নিশ্চিহ্ন হতে চলেছে। ৭৫’এর ১৫ আগস্টের ষড়যন্ত্র এখনো অব্যাহত রয়েছে উল্লেখ করে সকলকে ঐক্যবদ্ধ হয়ে সকল ষড়যন্ত্র রুখে দিয়ে দেশের উন্নয়ন অগ্রগতিকে এগিয়ে নিতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান এমপি আক্তারুজ্জামান বাবু। তিনি শনিবার (২১ আগস্ট) সকালে গ্রেনেড হামলা দিবস উপলক্ষে পাইকগাছা উপজেলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভা দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। উপজেলা আওয়ামী লীগের সভাপতি উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টুর সভাপতিত্বে সাধারণ সম্পাদক, জেলা পরিষদ সদস্য শেখ কামরুল হাসান টিপুর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগ নেতা শেখ আনিছুর রহমান মুক্ত, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সমীরণ সাধু, যুগ্ম-সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস, উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, ইউপি চেয়ারম্যান রুহুল আমিন বিশ্বাস, সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মুনছুর আলী গাজী, আওয়ামী লীগ নেতা বিভূতি ভূষণ সানা, বিজন বিহারী সরকার, জিএম ইকরামুল ইসলাম, প্রভাষক ময়নুল ইসলাম, শেখ হেদায়েত আলী টুকু, মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম, পরমানন্দ মন্ডল, হেমেশ চন্দ্র মন্ডল, প্রভাষক মসিউর রহমান, আব্দুল ওহাব বাবলু, শেখ সাকির হোসেন, কাউন্সিলর মোঃ আব্দুল গফফার মোড়ল, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন বাবু, জেলা যুবলীগ নেতা শামীম সরকার, উপজেলা যুবলীগ নেতা এমএম আজিজুল হাকিম, আকরামুল ইসলাম, পরেশ মন্ডল, নূরুল ইসলাম, জগদীশ চন্দ্র রায়, নাজমা কামাল, মিজানুর রহমান, শেখ আবুল কালাম আজাদ, বাবু লাল বিশ্বাস, বজলুর রহমান, দীপংকর মন্ডল, কবির উদ্দীন সরদার, প্রসেন মন্ডল, গৌতম মন্ডল, আল-ইদ্রিস, জেলা ছাত্রলীগ নেতা পার্থপ্রতীম চক্রবর্তী, ছাত্রলীগ নেতা রায়হান পারভেজ রনি, রাশেদুজ্জামান রাসেল শাহীন শাহ বাদশা প্রমুখ।

গ্রেনেড  হামলায় নিহতদের স্বরণে রূপসায় আলোচনা দোয়া মাহফিল

রূপসা প্রতিনিধি :

 ২১আগষ্ট গ্রেনেড হামলায় নিহত সকল শহীদদের স্বরণে আলোচনা  সভা দোয়া মাহফিল শনিবার  বিকালে রূপসা উপজেলা আওয়ামীলীগের আয়োজনে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল উদ্দিন বাদশার সভাপতিত্বে উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ইমদাদুল ইসলামের সঞ্চালনায় বক্তৃতা করেন জেলা কৃষকলীগের সভাপতি ইউপি চেয়ারম্যান অধ্যাপক আশরাফুজ্জামান বাবুল,  আওয়ামীলীগ নেতা আ:মজিদ ফকির,  উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আইয়ুব মল্লিক বাবু, সৈয়দ মোরশেদুল আলম বাবু, শাহজাহান কবীর প্যারিস, ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব ইসহাক সরদার, কামাল হোসেন বুলবুল,জাহাঙ্গীর শেখ,  উপজেলা যুবলীগের  আহবায়ক এবিএম কামরুজ্জামান,  আ’লীগের দপ্তর সম্পাদক আকতার ফারুক,  আল মামুন সরকার,  জাহাঙ্গীর, মোল্লা ওয়াহিদুজ্জামান মিজান, বিনয় হালদার,  আরিফুজ্জামান লিটন,   আলহাজ্ব শেখ আসাদুজ্জামান, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি রুহুল আমিন রবি, সাধারণ সম্পাদক রাজিব দাস টাল্টু,ফরিদ শেখ, এমপি ‘প্রধান সম্বনয়কারী যুবলীগের নোমান ওসমানী রিচি, সুব্রত বাগচী, আজমল ফকির, মনিরুজ্জামান হাতেম,তাহিদুল ইসলাম,শাহনেওয়াজ মাগদুম, অহিদুল ইসলাম, আইয়ুব আলী, বাদশা মিয়া, শামীম হাসান লিটন,আবুল কালাম আজাদ, শাহনেওয়াজ কবির টিংকু, আ. রশিদ শেখ, রতন মন্ডল,  আ:জব্বার,  মহিউদ্দিন মানিক, জ্যাকি ইসলাম সজল, সাইফুল ইসলাম শাওন,তুষার দাস, ছাত্রনেতা খায়রুজ্জামান সজল, নাহিদুর রহমান, সাকিব রায়হান প্রমূখ। দোয়া মোনাজাত পরিচালনা করেন প্রভাষক অহিদুজ্জামান।

রূপসায় নিজ ঘরে যুবককের ঝুলন্ত লাশ উদ্ধার

রূপসা প্রতিনিধি :

 রূপসায়  ইউসুফ খান (২২)  নামে এক যুবককের গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করার অভিযোগ উঠেছে। সে উপজেলার নৈহাটি ইউনিয়নের সামন্তসেনা গ্রামে জিন্দার খান এর ছেলে। নিজ ঘরে সকাল ৯টার দিকে ঘটনা ঘটে। পরিবার জানায়, প্রায় এক বছর আগে ইউসুফ বিবাহ করে। সে অস্থায়ীভাবে জাহাজে মাল খালাসের কাজ করত। তার মাথায় কিছুটা সমস্যা একরোখা ছিল। দুই তিন দিন ধরে জ্বর শারীরিকভাবে অসুস্থ ছিল ইউসুফ। পুলিশ স্থানীয়রা জানায়, ইউসুফ প্রতিদিনের মত খাবার খেয়ে নিজের ঘরে যায়। এক প্রতিবেশী বাড়ির পাশের পুকুরে কাপড় ধৌত করার সময় মোবাইল পানিতে পড়ায় ইউসুফকে ডাকাডাকি করে কোন সাড়া না পেয়ে ঘরের ভিতরে প্রবেশ করে তার ঝুলন্ত লাশ দেখতে পায় পরে থানা পুলিশকে খবর দিলে তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। থানার এসআই দীপক কুমার দাস ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে কি কারণে আত্মহত্যার ঘটনা ঘটেছে তা জানা যায়নি।

৩৪ নং ওয়ার্ড শ্রমিক লীগের আলোচনা সভা দোয়া অনুষ্ঠান

ফুলবাড়ীগেট প্রতিনিধি

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎ বার্ষিকী জাতীয় শোক দিবস উপলক্ষে ৩৪ নং ওয়ার্ড শ্রমিকলীগের উদ্যোগে ২০ আগষ্ট শুক্রবার সন্ধায় শিরোমনি বাইপাস সড়কের চিংড়িখালি বাজার  সংলগ্ন দলিয় কার্যালয়ে আলোচনা সভা দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় ৩৪ নং ওয়ার্ড শ্রমিকলীগের সভাপতি মোঃ সাহেব আলীর সভাপতিত্বে  অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খানজাহান আলী থানা আওয়ামীলীগের সভাপতি শেখ আবিদ হোসেন অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন নং আটরা গিলাতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খানজাহান আলী থানা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক শেখ মনিরুল ইসলাম, ৩৪ নং ওয়ার্ড শ্রমিকলীগের সাধারন  সম্পাদক ইকবাল হোসেনের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেনখানজাহান আলী থানা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সম রেজওয়ান আলী , ৩৪ নং ওয়ার্ড শ্রমিকলীগের সভাপতি শেখ ইকবাল হোসেন, সাধারন সম্পাদক খ,ম, লিয়াকত আলী, খানজাহান আলী থানা শ্রমিকলীগের ভারপ্রাপ্ত সভাপতি জহিরউদ্দিন পান্নু, সাধারন সম্পাদক বায়জিদ সরদার বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পদক মোঃ শরিফুল ইসলাম , সিনিয়র সহ সভাপতি আলী আকবার ,মাহাবুর রহমান , সুজন ভুইয়া, কামাল পাটোয়ারী ,সেলিস , রুবেল , আবুল ,খোকন , দেব্রত , রুবি বেগম , বীনা বেগম , নাসিমা বেগম, নাজমা বেগম , আঃ মালেক ,হাবিবুর রহমান মহিউদ্দিন , শহিদুল , হাসান , হামিদ গাজী প্রমুখ। আলোচনা সভা শেষে দোয়া মাহফিল দুস্থঃদের মাঝে খাবার বিতরন করা হয়

২৫০ গ্রাম গাজা সহ মাদক ব্যবসায়ি আটক

ফুলবাড়ীগেট  প্রতিনিধি

 নগরির খানজাহান আলী থানধীন পথেরবাজার চেকপোষ্টে শ” ৫০ গ্রাম গাজা সহ মাদক ব্যবসায়িকে আটক করেছে পুলিশ আটককৃত ব্যক্তি যশোর জেলার চৌগাছা থানার শুকপুকুরিয়া গ্রামের দাসপাড়ার অমরেশ দাশের পুত্র এমডি রুবেল দাশ (২১) শুক্রবার চেকপোষ্টে নিয়মিত তল্লাশী চলাকালে রাত পৌনে টার সময় আটককৃত ব্যক্তি পায়ে হেটে যাওয়ার সময়  গতিবিধি সন্দেহজনক হওয়ায় ফাড়ি ইনচার্জ মোঃ রাকিবুল ইসলাম সঙ্গীয় ফোর্স সহ তার দেহ তল্লাশী চালায় সময় তার কাছ থেকে শ” ৫০ গ্রাম গাজা উদ্ধার করে পুলিশ উল্লেখ্য পথের বাজার চেকপোষ্টের ইনচার্জ এস আই রাকিবুল ইসলামের নেতৃত্বে  অভিযান চালিয়ে নিয়মিত মাদকদব্র উদ্ধার হচ্ছে ।  খানজাহান আলী থানার ওসি প্রবীর কুমার বিশ^াস  জানান ঘটনায় থানায় মামলা হয়েছে মামলা নং ১১ তাং ১৯-০৮-২১ ইং

গিলাতলায় চির সবুজ সংঘের উদ্যোগে  প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

   ফুলবাড়ীগেট প্রতিনিধি

গিলাতলা দক্ষিনপাড়া চির সবুজ সংঘ আয়োজিত প্রীতি ফুটবল ম্যাচ ২০ আগষ্ট শুক্রবার বিকাল টায় কেডিএ আবাসিক আনন্দ নিকেতন  মাঠে অনুষ্ঠিত হয় খেলায় সিনিয়র একাদশ জুনিয়ার একাদশ দল একে অপরের মুখোমুখি হয় খেলার প্রথমঅর্ধে ২৫ মিনিটে সিনিয়র দলের গাজী আওয়াল গোল করে দলকে এগিয়ে নেয় ৩৩ মিনিটে নিজের দলের  পক্ষে ২য় গোল করে সিনিয়র দলকে এগিয়ে নেন গাজী আওয়াল ২য় অর্ধের শুরুতেই গোল পরিশোধে মরিয়া হয়ে ওঠে জুনিয়র দল ২য় অর্ধের ২০ মিনিটে জুনিয়র একাদশের মেহেদী হাসান ১ম  গোল করে ৩১ মিনিটে মেহেদী হাসান দলের নিজের পক্ষে ২য় গোল করে খেলায় সমতা ফিরে আনে শেষ বাশি বাজার আগ মুহুর্ত দুদলই পাল্টাপাল্টি আক্রমন করলেও কোন গোল না হওয়ায় শেষ পর্যন্ত ম্যাচটি ২-গোলে   ড্র হয় সিনিয়র দলের গোলরক্ষক শেখ  বিলাল হোসেন ম্যাচ সেরা খেলোয়ার নির্বাচিত হন এর আগে খেলার শুভ উদ্ভোধন করেন খানজাহান আলী থানা আওয়ামীলীগের সভাপতি শেখ আবিদ হোসেন।  খেলাটি পরিচালনা করেন (ম্যাচ রেফারি)  মোঃ নাসির উদ্দিন এবং খেলাটির সার্বিক তত্তাবাধায়নে ছিলেন শেখ রবিউল ইসলাম

শ্রমিক কর্মচারী ফেডারেশনের উদ্যোগে শ্রমিক জনসভা বিক্ষোভ মিছিল

    ফুলবাড়ীগেট প্রতিনিধি

ব্যক্তিমালিকানাধীন   মহসেন, সোনালী, এ্যজাক্স , আফিল , জুট স্পিনার্সসহ একের পর এক বন্দকৃত সকল বেসরকারি জুট মিল চালু , শ্রমিক কর্মচারীদের চুড়ান্ত পাওনা পরিশোধ সহ দফা দাবি আদায়ের লক্ষে  পুর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ি ২০ আগষ্ট শুক্রবার বিকাল টায় আফিল জুট মিল মজদুর ইউনিয়নের সামনে শ্রমিক সভা বিক্ষোভ মিছিল বের করে,   বেসরকারী পাট, সুতা, বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের সভাপতি শেখ আমজাদ হোসেনের সভাপতিত্বে সংগঠনের সহ সভাপতি আফিল জুট মিল মজদুর ইউনিয়নের শ্রমিক নেতা আঃ সালামের  পরিচালনায় শ্রমিক জনসভায়   বক্তব্য রাখেন বেসরকারী পাট, সুতা, বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের সাধারন সম্পাদক মহসেন জুট মিল ওয়াকার্স ইউনিয়নের সাবেক সাধারন সম্পাদক গোলাম রসুল খান,   ,   মহসেন জুট মিলের শ্রমিক নেতা  বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিল কাজী   বীর মুক্তিযোদ্ধা ক্বারী আসহাফ উদ্দীন, বীর মুক্তিযোদ্ধা মাহাতাব উদ্দীন , আমির মুন্সি, সংগঠনের প্রচার সম্পাদক সাইফুল্লাহ তারেক , সাংবাদিক মিহির রঞ্জন বিশ^াস,  এ্যাজাক্স জুট মিলের শ্রমিক নেতা  বীর মুক্তিযোদ্ধা আজাহার মাদবর, বক্তিয়ার হোসেন, আঃ ওহাব, তোফাজ্জেল হোসেন, ওদুদ শরীফ, মোঃ আবজাল হোসেন, মন্টু চৌধুরী,     সোনালী জুট মিল শ্রমিক নেতা মোঃ নুরে আলম ,  সেকেন্দার আলী, লিয়াকত মুন্সি, মোঃ বাবুল খান,  লুৎফর রহমান, বাবলু, বিল্লাল মোড়ল,  আফিল জুট মিলের শ্রমিক নেতা   কাবিলউদ্দিন, নিজামউদ্দিন, মোঃ এলাহী, মাহাতাব, লুফর হোসেন প্রমুখ সভায়  শ্রমিক নেতারা বলেন আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে , বেসরকারী জুট মিলের শ্রমিকদেও  সমস্যা নিরসনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন শ্রমিক নেতারা ।  এর আগে গত ১৮ আগষ্ট বুধবার সকালে খুলনা  জেলা প্রশাসকের কার্যালয়ে সামনে  বেসরকারী পাট, সুতা, বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের ( রেজিঃ ১০) উদ্যোগে  মানববন্ধন কর্মসৃচি থেকে   মহসেন জুট মিল শ্রমিকদের চুড়ান্ত পাওনা পরিশোধ সহ   শ্রমিকদের ন্যায় সঙ্গত দাবি আদায়ের লক্ষে  দিনের   কর্মসূচি   ঘোষনা করেন শ্রমিক নেতৃবৃন্দ কর্মসুচির মধ্যে রয়েছে আগামি ২২ আগষ্ট  রবিবার বিকাল টায় মহসেন জুট মিল সংলগ্ন গাফফার ফুড মোড়ের সামনে শ্রমিক সভা বিক্ষোভ মিছিল, ২৪ আগষ্ট মঙগলবার বিকাল টায় সোনালী জুট মিল শ্রমিক ইউনিয়নে শ্রমিক সভা  ও  বিক্ষোভ মিছিল ২৬ আগষ্ট বৃহস্পতিবার  বিকাল টায়  এ্যাজাক্স জুট মিল শ্রমিক ক্লাবে শ্রমিক সভা বিক্ষোভ মিছিল, এর মধ্যে যদি শ্রমিকদের ন্যায় সঙ্গত দাবি না মানা হয় তাহলে  ২৮ আগষ্ট শুক্রবার  বিকাল টায় ফুলবাড়ীগেট  জনতা মার্কেট চত্বরে শ্রমিক জনসভা থেকে রাজপথ, রেলপথ , অবরোধ সহ কঠিন কর্মসূচি ঘোষনা করা হবে বলে হুশিয়ারী উচ্চারন করেন  শ্রমিক নেতৃবৃন্ধ

ফুলবাড়ীগেট চক্ষু সেন্টারের শুভ উদ্ভোধন দোয়ার অনুষ্ঠান

ফুলবাড়ীগেট প্রতিনিধি

নগরির ফুলবাড়ীগেটস্থ কুয়েট রোডে ২০ আগষ্ট শুক্রবার বিকাল টায় ফুলবাড়ীগেট চক্ষু সেন্টার ও ( অপটিক্যাল এন্ড ফার্মেসির ) শুভ উদ্ভোধন দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেসিসি নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আলহাজ¦ শাহাবুদ্দিন আহম্মেদ গাঙচিল সাহিত্য পরিষদের অর্থ বিষয়ক সম্পাদক কবি সৈয়দ আশরাফ আলী, মোঃ মহাসিন রেজা, এ্যাডভোকেট আতাউর রহমান খোকন, মোঃ শাহাজান, কুয়েট শাখা ছাত্রলীগের সহ- সভাপতি রুদ্র নীল শুভ্র সিংহ , মোঃ খালিদ হোসেন, সিরাজুল ইসলাম  সহ এলাকার গন্যমান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ প্রোপাইটার মোঃ মনোয়ার হোসেন জানান এখানে অত্যাধুনিক যন্ত্রপাতির মাধ্যমে চোখের বিভিন্ন সমস্যা নির্নয় নিরাময়ের ব্যাবস্থা রয়েছে এছাড়া এখানে প্রতিদিন বিকাল টা থেকে রাত টা পর্যন্ত  নিয়মিত রোগি দেখবেন খুলনা মেডিকেল কলেজ এর চক্ষু বিভাগের এইচ এমও ডাঃ মাহমুদুল  হাসান সাগর

বেনাপোলের মা শিশু কল্যাণ কেন্দ্র দুটি নির্মাণের বছরেও শুরু হয়নি সেবা কার্যক্রম

বেনাপোল প্রতিনিধি

বেনাপোলের মা শিশু কল্যাণকেন্দ্র দুটি নির্মাণের বছরেও শুরু হয়নি সেবা কার্যক্রম ফলে স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত হচ্ছেন গর্ভবতী মায়েরা। অযতেœ অবহেলায় নষ্ট হচ্ছে আসবাব।

স্থানীয়রা বলছেন, বেনাপোল শার্শা উপজেলার গুরুত্ব অন্যান্য অঞ্চলের চেয়ে বেশি। দীর্ঘ দিন ধরে অঞ্চলের মানুষ স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত রয়েছে। দ্রুত চিকিৎসা সেবা না পেয়ে প্রায়ই মারা যাচ্ছেন গর্ভবর্তী মা শিশু। তবে কর্তৃপক্ষ বলছেন করোনা পরিস্থিতি স্বভাবিক হলেই হাসপাতালে সেবা কার্যক্রম শুরু হবে।

জানা যায়, দেশের মা শিশুদের সেবা নিশ্চিত করতে সরকার ডেভলভমেন্ট খাতে দেশের বিভিন্ন উপজেলা ইউনিয়ন পর্যায়ে ১৪৭টি মা শিশু কল্যাণ কেন্দ্র তৈরির পরিকল্পনা করেন। ২০১৪ সালে ৭৮টি মা শিশু কল্যাণ কেন্দ্র তৈরি শেষ হয়। এই প্রকল্পের আওতায় কোটি টাকা ব্যয়ে ২০১৪ সালে বেনাপোল বন্দর এলাকায় মা শিশু কল্যাণ কেন্দ্র এবং ২০১৩ সালে কোটি ৪৭ লাখ ১৯ হাজার টাকা ব্যায়ে গোড়পাড়া মা শিশু কল্যাণ কেন্দ্র নির্মান করা হয়।

স্বপ্ন দেখছিল অঞ্চলের মানুষ ভালো চিকিৎসা সেবা পাবেন। বিনা চিকিৎসায় মারা যাবে না গর্ভবতী কোন মা। কিন্তু স্বপ্নের মা শিশু কল্যাণ কেন্দ্র গত বছর ধরে কোন চিকিৎসক নিয়োগ দেয়া হয়নি। অসুস্থ মানুষের একমাত্র সেবা কেন্দ্র শার্শা উপজেলা স্বাস্থ্য কেন্দ্র। কিন্তু সেখানে গুরুতর অসুস্থ কোন রোগীর চিকিৎসা সেবা নিশ্চিত করা হয় না। রোগী গেলেই তাদের স্বাস্থ্য কর্মকর্তারা পাঠিয়ে দেন যশোর জেনারেল হাসপাতালে। বেনাপোল থেকে ৩৮ কিলোমিটার দূরে যশোর জেলা শহরে পৌঁছানোর মারা যান অনেকেই।

শার্শার নিজামপুর ইউনিয়নে বাসিন্দা গোলাম সরোয়ার নিতু বলেন, গেল মাসে তার এক আত্মীয় গর্ভবর্তী অবস্থায় হঠাৎ অসুস্থ হন। লকডাউনে যানবাহন চলছিল না। মোটরসাইকেলে বসিয়ে যশোর নেওয়ার পথে তিনি মারা যান। দ্রুত চিকিৎসা না পেয়ে প্রায় এমন মৃত্যুর খবর ঘটছে প্রতিনিয়ত।

বেনাপোলের বাসিন্দা আশানুর জানান, গতমাসে তার মেয়ে গর্ভবর্তী অবস্থায় হঠাৎ অসুস্থ হলে তাকে শার্শা স্বাস্থ্য কেন্দ্র নেওয়া হয়। কিন্তু ডাক্তার তাকে যশোর নেয়ার পরামর্শ দেন। খুলনা নেওয়ার পথে সে মারা যায়। বাড়ির কাছে মা শিশু কল্যাণ কেন্দ্র থাকলেও ডাক্তারের অভাবে চালু হয়নি। এখানে সেবা পেলে হয়তো মেয়েকে হারাতে হত না।

শার্শা উপজেলা মা, শিশু স্বাস্থ্য পরিবার পরিকল্পনা বিভাগের মেডিকেল অফিসার আবু বক্কর ছিদ্দিক জানান, বেনাপোল শার্শা উপজেলায় দুটি মা শিশু কল্যাণ কেন্দ্রে আপাতত ৫টি করে বেড চেয়ার টেবিল সরবরাহ করা হয়েছে। কিন্ত আজো চিকিৎসার যন্ত্রপাতি বরাদ্দ হয়নি। সরকারের পরিকল্পনা ছিল এক সাথে সবকটি সেবা কেন্দ্র চালু করবে। কিন্তু পদ অনুমোদন নিয়োগ প্রক্রিয়া জটিলতায় এতদিন নিয়োগ হয়নি। অবশেষে ২০১৯ সালের ডিসেম্বরে চিকিৎসক নিয়োগ প্রক্রিয়া শুরু হয়। প্রত্যেক মাও শিশু কল্যাণ কেন্দ্রে দুই জন চিকিৎসক, দুই জন নার্সসহ মোট ১৮ জন জনবল থাকবে। করোনা পরিস্থিতি স্বভাবিক হলেই চিকিৎসা সেবা কার্যক্রম শুরু হবে।

শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আলিফ রেজা জানান, বেনাপোল শার্শা উপজেলায় মা শিশু কল্যাণ কেন্দ্র দুটি চালু হওয়া জরুরী। বিষয়টি সরকারের স্বাস্থ্য বিভাগ তদারকি করছেন। জেলা প্রশাসক মহাদ্বয়কে অবগত করা হয়েছে বিষয়টি।

ঝিনাইদহে ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে শ্রদ্ধা নিবেদন দোয়া

খাইরুল ইসলাম নিরব, ঝিনাইদহ –

ঝিনাইদহে ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে নানা কর্মসূচীর পালন করেছে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীসহ নানা সংগঠন।

উপলক্ষে শনিবার সকালে শহরের পায়রা চত্বর থেকে একটি শোকর‌্যালী বের করে জেলা ছাত্রলীগ। র‌্যালিটি বিভিন্ন সড়ক ঘুরে জেলা শিল্পকলা একাডেমী চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রথমে জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে জেলা ছাত্রলীগ শ্রদ্ধ নিবেদন করে।

এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ্যাড. আব্দুর রশিদ, তৈয়ব আলী জোয়ার্দ্দার, যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড. আক্কাস উদ্দিন, সাংগঠনিক সম্পাদক অশোক ধর, এম হাকিম আহম্মেদ, প্রচার সম্পাদক আছাদুজ্জামান আছাদ, সদর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম শিমুল, জেলা ছাত্রলীগের সভাপতি রানা হামিদ, সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল, যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক এ্যাড. সালমা ইয়াছমিনসহ অন্যান্যরা।

বেলা ১২ টার দিকে শহরের পাগলা কানাই এলাকায় আলোচনা সভা দোয়া মাহফিলের আয়োজন করে সদর উপজেলা আওয়ামী লীগ। সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. আব্দুর রশিদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-আসনের সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দিকী সমি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম হিরণ। এসময় সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

অপরদিকে বিকেলে শহরের এইচ এস এস সড়কের পুরাতন ডিসি কোর্ট চত্বরে আলোচনা সভা দোয়া মাহফিলের আয়োজন করে পৌর যুবলীগ। এসময় প্রধান অতিথি হিসে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-আসনের সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দিকী সমি। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা শ্রমিক লীগের সভাপতি আক্কাচ আলী, জেলা যুবলীগের আহ্বায়ক আশফাক মাহমুদ জন, যুগ্ম আহ্বায়ক রাজু আহম্মেদ, যুবলীগ নেতা জাহাঙ্গীর আলম, সদর থানা যুবলীগের আহ্বায়ক শাহ মো: ইব্রাহিম খলিল রাজা, পৌর যুবলীগের আহ্বায়ক কাজী জাহিদ হাসান দিপুলসহ অন্যান্যরা। আলোচনা সভা শেষে পরে সেখানে  ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।

পাইকগাছার দেলুটি ইউনিয়নে প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্ত দুঃস্থ পরিবারের মাঝে মানবিক সহায়তা প্রদান

পাইকগাছা প্রতিনিধি

পাইকগাছায় দেলুটি ইউনিয়নে প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্ত ৫৫০ টি পরিবারের  মাননীয় প্রধানমন্ত্রীর মানবিক সহয়তা এক হাজার টাকা প্রদান প্রদান করা হয়েছে। শনিবার সকালে অনলাইন ভিডিও কনফারন্স এর মাধ্যমে উদ্ভোধন করেন উপজেলার নির্বাহী কর্মকর্তা এবিএম খালিদ হোসেন সিদ্দিকী। পরে দেলুটি ইউপি চেয়ারম্যান রিপন কুমার মন্ডলে আনুষ্ঠানিক ভাবে টাকা প্রদান করেন। সময় উপস্থিত ছিলেন  সভাপতিত্বে ট্যাগ কর্মকর্তা উপ-সহকারি কৃষি কর্মকর্তা উত্তম কুমার কুন্ডু।নির্মল কান্তি মন্ডল, অনিল মল্লিক, সুকৃতি মোহন সরকার, এ্যাড. পিযুষ কান্তি সরকার, মনোরঞ্জন মহালদার, কুমুদ রঞ্জন রায়, বিমল ঘোরামী, ইউপি সদস্য রবীন্দ্রনাথ মন্ডল, কিংশুক রায়, সুকুমার কবিরাজ, রণধীর মন্ডল, আশিষ কুমার হালদার, চম্পক বিশ্বাস, নিরাপদ দফাদার, চঞ্চলা রানী মন্ডল, প্রীতিলতা ঢালী, ডালিম রায়, ইউপি সচিব নিরাপদ মল্লিক, রাম চন্দ্র টিকাদার, শেখ মোহম্মদ আলী, স্মৃতিশ রায়, নিতীশ সরদার, বিশ্বজিত মন্ডল হারু, দীলিপ মন্ডল, বিবেক মন্ডল, মেরী রানী সরদার প্রমুখ।

মোরেলগঞ্জে একটি রাস্তার জন্য ৩শতাধিক পরিবারের অভাবনীয় দুর্ভোগ

স্টাফ রিপোর্টার

বাগেরহাটের মোরলগঞ্জ উপজেলায় নিভৃত পল্লীতে একটি রাস্তার জন্য ৩শতাধিক মানুষ অভাবনীয় দুর্ভোগের শিকার হচ্ছেন। চলতি বর্ষা মৌসুমে কষ্টের শেষ নেই। সুদীর্ঘ ২৫ বছরেও উন্নয়নের ছোয়া লাগেনি এই রাস্তায়। এটি এলাকার গুরুত্বপূর্ণ রাস্তা। এলাকাবাসী জানিয়েছে, উপজেলার ১৬নং খাউলিয়া ইউনিয়নের নিশানবাড়িয়া গ্রামের খালের পশ্চিমপাড়ে ২কিলোমিটার লম্বা রাস্তার একপাশে রয়েছে ওয়াহেদ মৌলভী মসজিদ এবং আরেক পাশে রয়েছে বাইতুল কদর জামে মসজিদ। মাঝে রয়েছে নিশানবাড়িয়া গ্রামের ২কিলোমিটার কাঁচা রাস্তা।  মুসল্লিদের  নামাজ আদায় করতে মসজিদে আসতে সমস্যা হয়ে থাকে। স্বাধীনতার পর একবার মাটি দিয়ে সংস্কার করা হয়। নির্বাচন আসলে প্রার্থীরা উন্নয়নের আশ^াস দিলেও বাস্তবে এর কোন ফলাফল নেই। বিলের সাথে মিশে গিয়ে ঠিক পাওয়া যাচ্ছেনা, কোনটি রাস্তা আর কোনটি বিল। বর্ষা হলেই রাস্তার ওপর হ্টাু পানি জমে যায় এবং পানি ঢেউ খেলে। ওই এলাকায় তিন শতাধিক পরিবার বসবাস করছেন। এলাকার ব্যস্ততম রাস্তা এটি। প্রতিদিন হাজার হাজার মানুষ, স্কুল, কলেজ মাদরাসা গামী শিক্ষার্থী চলাচল করছেন। বর্ষা কালে শিক্ষার্থী রোগীদের বিপাকে পড়তে হয়। ওই রাস্তাটি মোরেলগঞ্জ পৌর শহর , উপজেলা, সন্নাসী বাজার, কেয়ারের বাজার পার্শ¦বর্তী শরণখোলা যাবার একমাত্র রাস্তা এটি। রাস্তার মধ্যে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। কাঁচা রাস্তাটিতে প্রায়ই ঘটে দুর্ঘটনা। ওই গ্রামে বিদ্যুতের আলো জ¦ললেও রাস্তাটিতে উন্নয়নের ছোয়া লাগেনি ২৫ বছরে। বর্তমান সরকার দেশ উন্ন্য়নে এগিয়ে গেলেও এই এলাকাটি রয়েছে উন্নয়ন বঞ্চিত। বঙ্গবন্ধু কন্যা দেশ নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে দেশ উন্নয়নের দিক এগিয়ে গেলেও এই রাস্তায় উন্নয়নের ছোয়া লাগেনি দীর্ঘ ২৫ বছরেও।

এলাকাকার বাসিন্দা আলহাজ¦ মো. সুজন মিয়া বলেন , এই রাস্তাটি এলাকার একটি গুরুত্বপূর্ণ।  প্রতিদিন হাজার হাজার হাজার মানুষ চলাচল করে থাকে। তিনি সরকারের প্রতি জোর আবেদন জানান রাস্তাটি সংস্কার করার জন্য।

এলাকার মো.মহারাজ হাওলাদার, মো. মহিদ হাওলাদার মো.সাহেব আলী তালুকদার  জানান, বর্তমান সরকার দেশ উন্নয়নে এগিয়ে যাচ্ছেন। এলাকাবাসী দীর্ঘ দিন থেকে উন্নয়ন বঞ্চিত রয়েছে। এই রাস্তাটি সংস্কারের দাবিতে প্রধান মন্ত্রী, স্থানীয় সরকার , পল্লী উন্নযন সমবায় মন্ত্রী, প্রতিমন্ত্রী, স্থানীয় সংসদ সদস্য, উপজেলা চেয়ারম্যান সংশ্লিষ্ট দপ্তরে এলাকাবাসী আবেদন করেছেন। এমনকি রাস্তার ওপর ধানের চারা রোপন করে প্রতিবাদ জানিয়েছেন এবং মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। রাস্তাটি সংস্কারের জন্য এলাকাবাসী কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানাচ্ছেন।

মানব কল্যানে কাজ করছে রাজাপুর অক্সিজেন ব্যাংক ফোন করলেই পৌছে যাচ্ছে অক্সিজেন

স্টাফ রিপোর্টার

এখনো চলছে করোনা সংক্রমনের ঢেউ। আর সেই ঢেউয়ের স্্েরাতে অনেকে হারিয়ে গেছেন। প্রতিদিন মানুষ চলে যাচ্ছেন না ফেরার দেশে। অনেকে আক্রান্ত হচ্ছেন। করোনায় আক্রান্ত মানুষ যেন সেবা পেতে পারে সে জন্য রূপসার আইচগাতী ইউনিয়নের রাজাপুর গ্রামের ৭যুবক ‘রাজাপুর অক্সিজেন ব্যাংক ’ নামে একটি সেচ্ছাসেবী প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন। ফোন করলেই দোর গোড়ায় পৌছে যাচ্ছে অক্সিজেন সিলিন্ডার।

সূত্র জানান, জুলাই মাস থেকে এর কার্যক্রম শুরু হয়। দিন রাত ২৪ঘন্টা নিরলস ভাবে নি:স্বার্থ ভাবে সেবা দিয়ে যাচ্ছেন। এখন ১০াট অক্সিজেন সিলিন্ডার রয়েছে তাদের। আরো কয়েকটি ক্রয় করার প্রস্তুতি নিচ্ছেন। নিজেদের অর্থায়নে পরিচালিত রাজাপুর অক্সিজেন ব্যাংক সেবা প্রদান করে যাচ্ছে। নগরীর একজন বিশিষ্ট ব্যবসায়ী, রাজাপুর গ্রামের কয়েক ব্যক্তি কয়েকজন প্রবাসী সাহাযের হাত বাড়িয়ে দিয়েছেন। ইয়াহামা রিডার্স ক্লাব নামের একটি সংগঠন ২টি সিলিন্ডার দান করেছেন। পর্যন্ত ৩৫টি পরিবারকে অক্সিজেন, মাক্স খাদ্য সামগ্রী দিয়ে সহযোগিতা প্রদান করেছেন বলে রবিন সাহা জানান।

রাজাপুর অক্সিজেন ব্যাংক পরিচালক নয়ন মোড়ল, মীর মাসুদ, সৈয়দ শামীম হাসান, প্রশান্ত বিশ^াস, বাপ্পী খান, জাহিদ হাসান রনি আসলাম হোসেন মানব সেবায় এগিয়ে আসছেন। করোনায় আক্রান্তদের অক্সিজেন সিলিন্ডার প্রদান করে মানব সেবায় এগিয়ে আসায় এগিয়ে আসায় এরা প্রশংসা কুড়িয়েন। এদের কার্যক্রম চলমান রয়েছে।

আইচগাতী ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে বিনা মূল্যে টিকা কার্ডের জন্য নিবন্ধন পরিচালনা করছেন।

পরিচালক মাসুদ মীর সকল বিত্তবানদের সাহায্যের হাত বাড়িয়ে দেয়ার জন্য অনুরোধ জানিয়েছেন এবং মাসুদ মীর মোবাইল নং ০১৭১৮-৪৪৮৮৩১, নয়ন মোড়ল মোবাইল নং ০১৭৮৮-২৩২৯৯১ এবং প্রশান্ত বিশ^াস মোবাইল নং-০১৯১৪-৭০৩০২০ যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছেন।

মাতার পর তিনদিনের ব্যবধানে খুবির ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিনের প্রফেসর ড. রুমানা হকের পিতার ইন্তেকাল

খবর বিজ্ঞপ্তি

খুলনা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিনের প্রফেসর ড. রুমানা হক এর পিতা চক্ষু বিশেষজ্ঞ ডাঃ মোজাম্মেল হক করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গতকাল শুক্রবার সকাল ১০টা ১৫ মিনিটে নগরীর শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি … রাজিউন)মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮৬ বছর।  তিনি এক ছেলে তিন মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন গুণগ্রাহী রেখে গেছেন। বাদ মাগরিব খুলনা জিলা স্কুল সংলগ্ন মসজিদ প্রাঙ্গণে নামাজে জানাজা শেষে টুটপাড়া কবরস্থানে তাকে দাফন করা হয়।

এর আগে গত মঙ্গলবার একই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রফেসর ড. রুমানা হকের মাতা মিসেস মাজেদা হক ইন্তেকাল করেছেন। নিয়ে তিনদিনের ব্যবধানে তাঁর করোনাভাইরাসে আক্রান্ত পিতা-মাতার মৃত্যু হলো।

খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিনের প্রফেসর ড. রুমানা হক এর পিতা ডাঃ মোজাম্মেল হকের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন। এক শোক বিবৃতিতে তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।

অনুরূপভাবে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা, ট্রেজারার প্রফেসর সাধন রঞ্জন ঘোষ, ব্যবস্থাপনা ব্যবসায় প্রশাসন স্কুলের ডিন প্রফেসর এস এম জাহিদুর রহমান, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস, ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিনের প্রধান প্রফেসর ড. ফিরোজ আহমদসহ সংশ্লিষ্ট ডিসিপ্লিনের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ শোক প্রকাশ করেছেন।

অপর এক বিবৃতিতে শোক প্রকাশ করেছেন খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মোঃ ওয়ালিউল হাসানাত, সাধারণ সম্পাদক প্রফেসর ড. তানজিল সওগাত।

৭নং ওয়ার্ড বিএনপি নেতা লিটন খানের পিতার আতœার মাগফেরাত কামনায় দোয়া

খবর বিজ্ঞপ্তি

জাতীয়তাবাদী দল-বিএনপি, খালিশপুর থানার অন্তর্গত ৭নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি লিটন খানের পিতা সাবেক ইউপি চেয়ারম্যান খান গোলেবর রহমানের আতœার মাগফেরাত কামনায় পরিবারের পক্ষ থেকে দোয়ার আয়োজন করা হয়। শুক্রবার বাদ আছর কাশিপুর রাঙ্গা মিয়ার মোড়স্থ পিজিসিবি মসজিদে দোয়ার আয়োজন করা হয়। সময় উপস্থিত ছিরেন মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু, যুগ্ম সম্পাদক অধ্যক্ষ তারিকুল ইসলাম, বিএনপি নেতা আঃ রহমান, শেখ সাদি, মুর্শিদ কামাল, সাজ্জাদ হোসেন পরাগ, কাজী আঃ লতিফ, আশরাফ হোসেন, শেখ আনসার আলী, শেখ জাকির হোসেন, ইমতিয়াজ আলম বাবু, টিটু কাজী, দৌলতপুর বেবীট্যাক্সী ইউনিয়নের সাবেক সভাপতি আঃ হাকিম গাজী, বর্তমান সাঃ সম্পাদক মামুন গাজী, ছায়াবৃক্ষের প্রধান নির্বাহী মাহবুব আলম বাদশা, শেখ হারুন অর রশিদ, লিপন, হাজিুর রহমান লিটনসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এছাড়া ওয়ার্ডের প্রতিটি মসজিদে একই সময়ে দোয়ার আয়োজন করা হয়।

উল্লেখ্য, গত মঙ্গলবার আনুমানিক বিকেল ৩টায় হৃদরোগে আক্রান্ত হয়ে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় খান গোলেবর রহমানের মৃত্যু হয়। তিনি নড়াইল জেলার কালিয়া থানার জয়নগর ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত চেয়ারম্যান ছিলেন। বর্তমানে তিনি খালিশপুর কাশিপুরে বসবাস করতেন।

দাকোপে প্রতিপক্ষের হামলায় স্বামী স্ত্রী রক্তাত্ব জখম হয়ে হাসপাতালে

বাজুয়া ( দাকোপ) প্রতিনিধি

দাকোপে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের হাামলায় স্বামী-স্ত্রী রক্তাত্ব জখম হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে। ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে জনের নাম উল্লেখ করে দাকোপ থানায় অভিযোগ দায়ের করেছে।

থানায় লিখিত অভিযোগ এলাকাবাসী সুত্রে জানা গেছে, উপজেলার বানিশান্তা গ্রামের সঞ্জয় সরদারের স্ত্রী কাজল বৈদ্য শুক্রবার সকালে তাদের স্বত্বদখলীয় জমিতে ধানের চারা রোপন করতে যায়। সময় পূর্ব শত্রুতার জের ধরে একই এলাকার মৃত কালিপদ গাইনের পুত্র রনজিত গাইন সনজিত গাইন দেশীয় অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়ে জমিতে এসে ধান রোপনে বাধা দেয়। সময় সঞ্জয় সরদার তার স্ত্রী কাজলকে রক্ষা করতে এগিয়ে আসলে হামলাকারীরা দেশীয় অস্ত্র দিয়ে সঞ্জয় সরদারের মাথায় আঘাত করে এবং বেধড়ক মারপিট করে রক্তাক্ত জখম করে। স্ত্রী কাজল বৈদ্য তার স্বামীকে রক্ষা করতে আসলে প্রতিপক্ষ তাকেও বেধড়ক মারপিট করে আহত করে এবং শ্লীলতার হানি ঘটায়। গুরুতর আহত স্বামী- স্ত্রীর আত্ম চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাদেরকে রক্তাত্ব জখম অবস্থায় উর্দ্ধার করে দাকোপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। ঘটনায় কাজল বৈদ্য বাদী হয়ে জনের নাম উল্লেখ করে দাকোপ থানায় অভিযোগ দায়ের করেছে।

খুলনা লায়ন্স ক্লাবে চক্ষু পরীক্ষা মেশিনের উদ্বোধন

খবর বিজ্ঞপ্তি

শনিবার সকাল ১০টায় অসহায় রোগীদের স্বল্পমূল্যে সেবা দানের লক্ষ্যে লায়ন্স ক্লাব ইন্টারন্যাশল জেলা-৩১৫এ-১, বাংলাদেশ থেকে অনুদানপ্রাপ্ত আধুনিক চক্ষু পরীক্ষা মেশিন এবং ‘খুলনা লায়ন্স ক্লাব অক্সিজেন ব্যাঙ্ক প্রজেক্ট’-এর সম্মুখযোদ্ধা স্বেচ্ছাসেবকদের প্রশিক্ষণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন লায়ন্স ক্লাব ইন্টারন্যাশল জেলা-৩১৫এ-১, বাংলাদেশ-এর আইপিডিজি লায়ন নজরুল ইসলাম সিকদার, পিএমজেএফ। খুলনা লায়ন্স চক্ষু হাসপাতাল ভবনে ক্লাব প্রেসিডেন্ট লায়ন এ্যাড. কুদরত-ই-খুদা’সভাপতিত্বে সময়ে অন্যান্য অতিথি হিসেবে ছিলেন ফাস্ট ভাইস ডিস্ট্রিক গভর্নর ইঞ্জিনিয়ার লায়ন মোঃ মোস্তফা কামাল, প্রাক্তন ডিস্ট্রিক গভর্নর লয়ন কল্পনা রাজিউদ্দিন, লায়ন ইঞ্জিনিয়ার আকরামুজ্জামান, লায়ন ইঞ্জিনিয়ার সেলিম। এছাড়া আরও উপস্থিত ছিলেনÑখুলনা লায়ন্স ক্লাবের লায়ন এ্যাড. মিনা মিজানুর রহমান, সেক্রেটারি লায়ন মনোয়ারা বেগম, লায়ন ফেরদৌস আলম ফারাজী, লায়ন ডা. বোরহান উদ্দিন আহম্মেদ, লায়ন ডা. আর কে নাথ, লায়ন ডা. মনোজ কুমার দাশ, লায়ন ডাঃ শাহীন নওরোজী, লায়ন অধ্যাপিকা রমা রহমান, লায়ন ডাঃ এম বি জামান, লায়ন মেহেদী নেওয়াজ আহসান অনিক, লিও সেক্রেটারি আর্কিটেক্ট তানভীর আহম্মেদ ওপল এবং চক্ষু হাসপাতালের কর্মরত কর্মকর্তা, কর্মচারীবৃন্দ। সময়ে এক সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, কোভিড-১৯ পরবর্তীকালীন রোগীদের নানা ধরনের শারীরিক জটিলতা লক্ষ্য করা যাচ্ছে। সকল রোগীদের জন্য লায়ন্স বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে অতি দ্রুত একটি চিকিৎসা পরামর্শ কেন্দ্র চালু করা হবে। খুলনায় করোনার অতিমারী থেকে রক্ষা পেতে সকলকে মাস্ক ব্যবহার, টিকা গ্রহণ, বার বার হাত ধোয়া এবং অপ্রয়োজনে বাইরে না যাবার জন্য সকলের প্রতি আহবানও জানানো হয়।

কেশবপুরে এক দিনে পাগলা কুকুরের কামড়ে শিশু নারীসহ জন আহত

আলমগীর হোসেন, কেশবপুর প্রতিনিধি:

কেশবপুরে এক দিনে পাগলা কুকুরের কামড়ে শিশু নারীসহ জন আহত হয়েছেন। শুক্রবার পৌরসভার মধ্যকুল, হাবাসপোল ভোগতী এলাকায় ঘটনা ঘটে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। কুকুর মানুষের পাশাপাশি এলাকার ছাগল, হাঁস মুরগি কামড়িয়ে আহত করছে।

এলাকাবাসি জানায়, গত শুক্রবার সকাল থেকে পৌরসভার মধ্যকুল, হাবাসপোল ভোগতী এলাকায় একটি পাগলা কুকুর শিশু নারীসহ জনকে কামড় দেয়। আহতরা হলেন- মধ্যকুল এলাকায় মকছেদ আলী মোড়লের ছেলে ইসমাইল হোসেন (৩৫), ওসমান বিশ্বাসের ছেলে তারেক (১৪), মেম্বার আব্দুর রহিমের ছেলে রাকিব হোসেন (২৫), রহমতের স্ত্রী নাছিমা খাতুন (৪০), মৃত হাফিজুর রহমানের স্ত্রী শিউশী বেগম (৩২), শঙ্কর কুমারের ছেলে সত্যজিত (২২), হাবাসপোল গ্রামের আব্দুল কুদ্দুসের স্ত্রী বিউটি বেগম (৩০) ভোগতী গ্রামের মফিজুর রহমানের ছেলে মুস্তাকিন (৪)

পরে গ্রামবাসির গণপিটুনিতে ওই পাগলা কুকুরটি মারা যায়। ব্যাপারে উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলমগীর বলেন, আহতরা হাসপাতালে এসে চিকিৎসা নিয়েছেন। তাদের জলাতঙ্ক প্রতিষেধক টিকা দেওয়া হয়েছে।

বিগত কয়েক বছর ধরে বেওয়ারিশ কুকুর নিধনে নিষেধাজ্ঞা থাকায় কেশবপুরের সর্বত্র ব্যাপকহারে কুকুরের প্রাদূর্ভাব দেখা দিয়েছে। দলবদ্ধ হয়ে কুরের পাল দাপিয়ে বেড়াচ্ছো দিনরাত শহর থেকে গ্রামের প্রতিটি অলিগলিতে। সন্ধ্যার পর থেকে এদের চলাচলা বেড়ে যায়। মানুষ দেখলে হামলে পড়ে দলবদ্ধভাবে।

কেশবপুরের হাসপাতাল মোড়, ভোগতি কালারবাসা মোড়, মধ্যকুলের ময়লা ফেলার জায়গাসহ শহর গ্রামের অধিকাংশ সড়ক সন্ধ্যার পর কুকুরের দখলে চলে যায়। অনেকে জানান, তারা ভয়ে হাতে লাঠি নিয়ে রাতে চলাচল করছেন। মটরসাইকেল চালকরা জানিয়েছেন, চলন্ত মটরসাইলে বিকট শব্দ করে কুকুররা হামলে পড়ে।

উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন জানান, কুকুর মারার ব্যাপারে হাইকোটের নিষেধ রয়েছে। কামড়ানোর বিষয়টি জানতাম না। এখন প্রাণী সম্পদ বিভাগ জানাবো যাতে তারা কুকুরের ভ্যাকসিন দেয়ার ব্যবস্থা গ্রহন করে।

বাগেরহাটে জলবায়ু পরিবর্তন বিষয় ফোরামের সভা

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটে জেলা জলবায়ু পরিবর্তণ বিষয়ক অধিপরামর্শ ফোরামের ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ আগস্ট) বিকেলে বাগেরহাট শহরের বেসরকারি উন্নয়ন সংস্থ্যা উদয়ন বাংলাদেশ মিলনায়তনে এই সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। বেসরকারি উন্নয়ন সংস্থা লিডার্স উদয়ন বাংলাদেশের যৌথ আয়োজনে জলবায়ু পরিবর্তন বিষয়ক বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

অবসরপ্রাপ্ত শিক্ষক রবীন্দ্রনাথ মুখার্জির সভাপতিত্বে সভায় বক্তব্য দেন, বাগেরহাট সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীন, জেলা পরিষদ সদস্য শরীফা খাতুন, লিডার্সের প্রতিনিধি পরিতোষ কুমার বৈদ্য, সাংবাদিক আহাদ উদ্দিন হায়দার, আলী আকবর টুটুল, আজাদুল হক, নুর আলম, ইশরাত জাহান, উদয়ন বাংলাদেশের নির্বাহী পরিচালক শেখ আসাদসহ জেলা জলবায়ু পরিবর্তণ বিষয়ক অধিপরামর্শ ফোরামের সদস্যরা উপস্থিত ছিলেন। সভায়, জলবায়ু পরিবর্তনের ক্ষতি কমানোর জন্য করনীয় বিভিন্ন বিষয় আলোকপাত করেন বক্তারা।

কেশবপুর চারুপীঠ আর্ট স্কুলের উদ্যোগে ২য় ধাপে বৃক্ষ রোপণ

আলমগীর হোসেন, কেশবপুর প্রতিনিধি:

কেশবপুর চারুপীঠ আর্ট স্কুলের উদ্যোগে ২য় ধাপে ফলদ বনজ বৃক্ষের চারা রোপণ করাসহ শিক্ষার্থীর মাঝে চারা বিতরণ করা হয়েছে।

জানা গেছে, শনিবার চারুপীঠ আর্ট স্কুলের উদ্যোগে কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, বালিকা বিদ্যালয়, আল আমিন মডেল একাডেমি, কেশবপুর পৌর কারিগরি বাণিজ্য কলেজ, বালিয়াডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়, বালিয়াডাঙ্গা জাহানপুর মিশন স্কুল, মাদারডাঙ্গা আশ্রয়ণ প্রকল্প, মধুসূদন সঙ্গীতালয় এবং রবীন্দ্র নজরুল সাংস্কৃতিক পরিষদ চত্তরে শতাধিক গাছের চারা রোপণ করা হয়। এছাড়া শিক্ষার্থীদের মাঝে ফলদ গাছের চারা বিতরণ করা হয়েছে।

সময় উপস্থিত ছিলেন কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ আছাদুজ্জামান, উপজেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক প্রভাষক মশিউর রহমান, কেশবপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জয়দেব চক্রবর্ত্তী, চারুপীঠ আর্ট স্কুলের পরিচালক সাংবাদিক উৎপল দে, অধ্যক্ষ জাকির হোসেন, আল-আমিন মডেল একাডেমির পরিচালক আব্দুল গফুর গাজী, শিক্ষক সাহা বৈদ্য নাথ, অলোক বসু বাপী, প্রদীপ সিংহ প্রমুখ। চারুপীঠ আর্ট স্কুলের পক্ষ হতে এমন মহাৎ উদ্যোগ নেয়ায় সূধীজনেরা স্বাগত জানিয়েছে।

২১ আগস্ট গ্রেনেড হামলা দিবস উপলক্ষে নড়াইল পৌরসভায় আলোচনা সভা, দোয়া মাহফিল দুস্থদের মাঝে খাবার বিতরণ

নড়াইল প্রতিনিধি

২১ আগস্ট গ্রেনেড হামলা দিবস উপলক্ষে শনিবার দুপুর ১টায় নড়াইল  পৌরসভায় আলোচনা সভা, দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।পরে দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়।জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি নড়াইল পৌরসভার মেয়র আঞ্জুমান আরার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, সেক্রেটারি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান নিজাম উদ্দিন খান নিলু, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান জিন্নাহ, সাবেক উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট গোলাম নবী, এডিশনাল পিপি নড়াইল প্রেসক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট আলমগীর সিদ্দিকী, জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি রাবেয়া ইউসুফ,জেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক মো: ফরহাদ হোসেন, বাবুল কুমার সাহা,নড়াইল পৌরসভার সচিব মো: ওহাবুল ইসলাম, পৌরসভা কর্মচারী ইউনিয়নের সেক্রেটারি মো: এহসান উদ্দিন প্রমূখ।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পৌর কাউন্সিলর শরফুল আলম লিটু।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা মহিলা আওয়ামীলীগের সেক্রেটারি সদর উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান ইসমত আরা,নড়াইল সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা এসএ বাকি,আওয়ামীলীগ নেতা হাফিজ খান মিলন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোস্তফা কামরুজ্জামান কামালসহ আওয়ামীলীগ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এবং পৌরসভার কাউন্সিলর কর্মচারীবৃন্দ।

বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলা চালানো হয়। ১৯৭৫ সালের ১৫ আগষ্ট বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে খুনীরা হত্যা করতে পারেনি।শেখ হাসিনাকে খুন করতে চিহ্নিত ঘাতকরা গ্রেনেড হামলা চালালেও আল্লাহর অসীম রহমতে তিনি বেঁচে গেছেন। ঘটনার সাথে জড়িতদের বিচারের রায় কার্যকরের দাবি জানান তারা। দিনটি পালন উপলক্ষে জেলা আওয়ামীলীগের উদ্যোগে পুষ্পমাল্য অর্পণ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

মহেশপুরে ২১ আগষ্ট গ্নেনেড হামলা দিবস উপলক্ষে আলোচনা সভা দোয়া মাহফিল অনুষ্ঠিত

মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধিঃ

ঝিনাইদহের মহেশপুর উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে ২১ আগষ্ট গ্নেনেড হামলা দিবস উপলক্ষে আলোচনা সভা দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাজ্জাদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত ২১ আগষ্ট গ্নেনেড হামলা দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ঝিনাইদহ-আসনের সংসদ সদস্য আলহাজ্ব শফিকুল আজম খান চঞ্চল।

আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মূল সুতানুজ্জামান লিটন,পৌর আওয়ামীলীগের সভাপতি অমল কুমার কুন্ডু,পৌর মেয়র আব্দুর রশিদ খান,মান্দারবাড়ীয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হারুন আর রশিদ,ফতেপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ডাঃ আতাউর রহমান,যাদবপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ডাঃ সালাউদ্দীন আহাম্মেদ,জেলা কৃষকলীগের যুগ্ন সম্পাদক আলহাজ্ব শরীফুল ইসলাম,উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির,উপজেলা যুবলীগের সাবেক সভাপতি ফতেপুর ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম সিরাজ,উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জেলা পরিষদের সদস্য প্রভাষক এম আসাদ,পান্তাপাড়া ইউপি চেয়ারম্যান ইসমাইল হোসেন,উপজেলা স্বেচ্ছোসেবকলীগের আহবায়ক শাহেদ মেহেবুব রঞ্জু,যুগ্ন আহবায়ক আশাবুল আরাফ শিমুল,পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি মাষ্টার আলমগীর হোসেন,উপজেলা ছাত্রলীগের সভাপতি আরিফুজ্জামান বিপাশ,সাধারণ সম্পাদক রুবেল খান, পৌর ছাত্রলীগের সভাপতি রেজাউল ইসলাম প্রমুখ।

মহেশপুর সীমান্তে নারী-পুরুষসহ ১৫ জন আটক

মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধিঃ

ঝিনাইদহের মহেশপুরের বিভিন্ন সীমান্ত দিয়ে চোরাই পথে বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার আসার পথে সীমান্ত এলাকা থেকে বিজিবি’সদস্যরা ১৫ জনকে আটক করেছে। আটক কৃতদের মধ্যে  জন নারী ১০ জন পুরুষ রয়েছে।

মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান জানান, গত শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত মহেশপুরের যাদবপুর সীমান্ত এলাকার গোপালপুর গ্রামের মাঠ থেকে নড়াইল জেলার বাঘডাঙ্গা গ্রামের মিলন মোল্লা (২৪),তার স্ত্রী বন্যা আক্তার (১৯),একই গ্রামের আকাশ মোল্লা (২৬),তার স্ত্রী জেবুন্নেছা খানম (২৪), পান্না খানম (২৫),একই জেলার দাড়িয়াঘাটা গ্রামের ইছানুর শেখ (২৮),শরিয়তপুর জেলার চরধিপুর গ্রামের ফয়সাল সরদারকে (২৬) আটক করে।

একই সময় একই সময় মাঠিলা বিজিবি ক্যাস্পের সদস্যরা জলুলী বাজার থেকে নড়াইল জেলার বীরগ্রামের সুজিত বিশ্বস (৪০),আগদিয়া গ্রামের টিংক অধিকারী (২৩),যশোর জেলার বাঘডাঙ্গা গ্রামের বিন্দাবন বিশ্বাসকে (২৫) আটক করে।

একই সময় শ্যামকুড় বিজিবি ক্যাম্পের সদস্যরা একাশিপাড়ার ইটভাটার কাছ থেকে মাদারীপুর জেলার শশিকর গ্রামের মনিকা রায় (৩৫),সৈকত রায় (১৬),গোপালগঞ্জ জেলার গোপালপুর গ্রামের গৌরাঙ্গ মন্ডল (২১),সৌরভ বৈরাগী (২২) প্রিয়াংগা রায়কে (১৭) আটক করে।

পরে বিকালে আটক কৃতদেরকে মহেশপুর থানায় সোপর্দ্দ করে বিজিবির সদস্যরা। ঘটনায় মহেশপুর থানায় পৃথক ভাবে তিনটি মামলা হয়েছে।