খান নাজমুল ইসলাম, সাতক্ষীরা।।
সাতক্ষীরা জেলা জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দলের ৪১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার বিকাল ৫ টায় জেলা ও পৌর সেচ্ছাসেবক দলের আয়োজনে তুফান কোম্পানি মোড় সংলগ্ন অস্থায়ী কার্যলয় থেকে র্যালীটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় সেচ্ছাসেবক দলের সদর উপজেলা সাধারণ সম্পাদক ও জেলা যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম হিমুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান যুগ্ন আহবায়ক শেখ তারিকুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য ও সাবেক জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ্যাডঃ তোজাম্মেল হোসেন তোজাম। প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন, জেলা সেচ্ছাসেবক দলের সিনিয়র সহ সভাপতি মিলন হোসেন সিকদার। এ সময় আরও উপস্থিত ছিলেন, জেলা মৎস্যজীবী দলের সভাপতি আসিফুর রহমান তুহিন, তাতীজীবী দলের সিনিয়র যুগ্ম সম্পাদক আব্দুল আজিজ, মাহমুদুল হক, শাহিনুর রহমান, সালাউদ্দিন, আসাদুজ্জামান খোকা, রফিকুল ইসলাম, সাদ্দাম হোসেন, হাফিজুল, আহছান, মহসিন শেখ ইয়ার আলী প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন পাড় ও পৌর সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক শিবলুর রহমানসহ আরও অনেকে।










































