খবর বিজ্ঞপ্তি ।।
আজ রোববার (১৫ আগস্ট) জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৬ তম মৃত্যু বার্ষিকী এবং জাতীয় শোক দিবস। দিবস টি পালন উপলক্ষ্যে খুলনা বিএমএ’র পক্ষ থেকে সকাল নাড়ে ৯টায় বিএমএ ভবনে স্থাপিত বঙ্গবন্ধুর মূর্যালে শ্রদ্ধা নিবেদন করা হয় এবং সকাল ১০ টায় কাজী আজহারুল হক মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন খুলনা বিএমএ’র সভাপতি ও সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি ডা. শেখ বাহারুল আলম, সংগঠনের সাধারণ সম্পাদক ডা. মোঃ মেহেদী নেওয়াজ এর সঞ্চালনায় আলোচনায় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সহ-সভাপতি অধ্যাপক ডা. ধীরাজ মোহন বিশ্বাস, ডা. গাজী মিজানুর রহমান, ডা. মোল্যা হারুন অর রশীদ, কোষাধ্যক্ষ ডা. প্রশান্ত কুমার বিশ্বাস, যুগ্ম সম্পাদক ডা. বঙ্গ কমল বসু, কেন্দ্রীয় কাউন্সিল মেম্বার ডা. এস এম তুষার আলম, স্বাধীনতা চিকিৎসক পরিষদ এর সভাপতি ডা. শামসুল আহসান মাসুম, খুলনা মেডিকেল কলেজ এর অধ্যক্ষ ডা. এম এ আহাদ, খুলনায় স্বাধীনতা চিকিৎসক পরিষদ এর প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক ডা. মাহাফুজুল হক, খুলনা বিএমএ’র সাবেক সাধারণ সম্পাদক ডা. আনোয়ারুল আজাদ, মেডিসিন বিশেষজ্ঞ ডা. উৎপল কুমার চন্দ প্রমূখ।











































