Home আঞ্চলিক খুলনার বিভাগে বেড়েছে মৃত্যু, কমেছে শনাক্ত

খুলনার বিভাগে বেড়েছে মৃত্যু, কমেছে শনাক্ত

8

স্টাফ রিপোর্টার।।

খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় ২১ জনের মৃত্যু হয়েছে; একই সময়ে নতুন করে ৩২২ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।

শনিবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে সর্বোচ্চ ৯ জনের মৃত্যু হয়েছে কুষ্টিয়ায়। বাকিদের মধ্যে খুলনায় সাত, যশোর ও মেহেরপুরে দুজন করে এবং নড়াইলে একজন মারা গেছেন।

এর আগে শুক্রবার বিভাগে ১৭ জনের মৃত্যু এবং ৬১২ জনের করোনা শনাক্ত হয়েছিল।

স্বাস্থ্য পরিচালক ডা. জসিম উদ্দিন হাওলাদার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

করোনা সংক্রমণের শুরু থেকে শনিবার সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট শনাক্ত হয়েছে ১ লাখ ৩ হাজার ৫২২ জন। আক্রান্ত হয়ে মারা গেছেন ২ হাজার ৭৯১ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮৫ হাজার ৪৩৯ জন।

খুলনা বিভাগের মধ্যে প্রথম করোনা রোগী শনাক্ত হয় চুয়াডাঙ্গায় গত বছরের ১৯ মার্চ।