খবর বিজ্ঞপ্তি ।।
দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে করোনা ভাইরাসে ব্যাপক সংক্রামণ ও ইন্ডিয়ান ডেল্টা ভেরিয়েন্টের থাবায় মৃত্যুপূরিতে পরিণত হওয়ায় স্থানীয় প্রশাসনের দেয়া ২২ জুন থেকে লকডাউন পরবর্তীতে সরকারের দেয়া লকডাউনের দেড় মাসের অধিক সময় খুলনা মহানগরীতে জনগণের স্বাস্থ্য সেবা ও কর্মহীন অভূক্ত মানুষের জন্য খুলনা মহানগর বিএনপির মানবিক সাহায্য কর্মসূচির আওতায় নিরন্ন মানুষের জন্য রান্না করা খাবার বিতরণ কর্মসূচি পালন করে।
খুলনা মহানগর বিএনপি গত ৮জুলাই থেকে ১৪ জুলাই ১ম দফা, ২৭ জুলাই থেকে ৫৪ আগস্ট ২য় দফায় মোট ১৭ দিন লকডাউনে অভুক্ত ৯হাজার মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ, ১৫ জুলাই থেকে ১৯ জুলাই ৪টি ওয়ার্ডে ৮শত মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ও গুম-খুনের শিকার, করেনা ভাইরাসে মৃত্যুবরণকারী, আন্দোলন সংগ্রামে অত্যাচারিত অসুস্থ ৬৫ পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ এবং নগরবাসীকে স্বাস্থ্য সচেতন করার জন্য ৫ হাজার মাস্ক বিতরণ ও করোনায় আক্রান্তদের কল সেন্টারে জনগণের দেওয়া ৫১টি অক্সিজেন সিলিন্ডারের মাধ্যমে ৫০০জন রুগীর চিকিৎসা সেবা, একই সময়ে করোনা ভাইরাসে মৃতদের দাফন-কাফনের ব্যবস্থা করে।
এই সমূদয় কাজে আর্থিক সহায়তা দানকারী দলের অন্যতম নেতা-কর্মী তাদের পরিবারের সদস্য, আত্মীয় ও নিকটতম সুভাকাংখি এবং কর্মসূচি সফল করতে খুলনা মহানগর, থানা ও ওয়ার্ড পর্যায়ে বিএনপি ও অংগদলের নেতা-কর্মীদের সাহসী ভূমিকা এই বিশাল কর্মযজ্ঞ সম্পন্ন করতে শক্তি ও সাহস যুগিয়েছে। ২০২০ সালের মার্চে প্রাণঘাতি করোনা ভাইরাসের আগমন ও বিস্তৃতি জনপদের ৫ হাজার মানুষকে খাদ্যসমাগ্রী প্রদান ও কলসেন্টার প্রতিষ্ঠার মাধ্যমে করেনা ভাইরাসে আক্রান্তদের চিকিৎসা সেবার ১ বছরের কর্মকান্ড দেশ্যব্যাপী মডেল হিসেবে কাজ করেছে।
সে পথ ধরে আজ অনেক ব্যক্তি-প্রতিষ্ঠান, রাজনৈতিক দল এমনকি পাড়া মহল্লায় জনসেবার ব্রত নিয়ে ছাত্র, যুবকরা মানবতার সেবায় এগিয়ে এসেছে। খুলনা মহানগর বিএনপি করোনা সচেতনতায় আরও কর্মসূচী নিয়ে আগামীতে জনগণের সাথে থাকবেন ইনশাআল্লাহ। মহানগর বিএনপি মহান রাব্বুল আলামিনের কৃপা ও খুলনা জনগণ এবং দেশ-বিদেশের ত্যাগি মানুষের প্রতি কৃর্তজ্ঞতা জ্ঞাপন তরছে। বিবৃতিদাতারা হলেন মহানগর বিএনপি সভাপতি নজরুল ইসলাম মঞ্জু ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মনিরুজ্জামান মনি।











































