০ খবর বিজ্ঞপ্তি
খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল এমপি’র ‘‘ফ্রি এ্যাম্বুলেন্স সার্ভিসে” যুক্ত হলো নতুন আরো একটি এ্যাম্বুলেন্স। খুলনায় করোনার উচ্চ সংক্রমন থাকায় করোনা রোগী সহ অন্যান্য রোগীদের ফ্রি এ্যাম্বুলেন্স সার্ভিস দেওয়ার লক্ষ্যে এ্যাম্বুলেন্সের সংখ্যা বৃদ্ধি করা হলো। প্রয়োজনে আরো বৃদ্ধি করা হবে। জরুরী ফ্রি এ্যাম্বুলেন্স সার্ভিসের সেবা পেতে যোগাযোগ করতে হবে +৮৮০১৯৪৯৮৮৩৭৭৩ নম্বরে।
খুলনা মহানগর যুবলীগের যুগ্ম আহবায়ক ও নগর ছাত্রলীগের সভাপতি শেখ শাহাজালাল হোসেন সুজন জানান, করোনাকালিন সময়ে খুলনাবাসির সেবায় ত্রাণ সহায়তা, চিকিৎসা সহায়তা ও নগদ অর্থসহায়তা থেকে শুরু করে সব ধরনের মানবিক কার্যক্রম পরিচালনা করছেন খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল। তার ধারাবাহিকতায় গত ১২জুন একটি মাত্র এ্যাম্বুলেন্স দিয়ে আমাদের চালূ করা হয় সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল এর “ফ্রি এ্যাম্বুলেন্স সার্ভিস”। বর্তমানে খুলনায় করোনার উচ্চ সংক্রমন চলায় অসুস্থ নগরবাসিকে দ্রুত হাসপাতালে নিতে এই ‘‘ফ্রি এ্যাম্বুলেন্স সার্ভিস’’ চালু করা হয়েছে।
খুলনা মহানগর যুবলীগের সদস্য শেখ মোহাম্মদ আলী জানান, জুনের ১২ তারিখ থেকে শুরু করে এ পর্যন্ত ২২জন রোগীকে ‘‘ফ্রি এ্যাম্বুলেন্স সার্ভিস’’ এর সেবা দেওয়া হয়েছে। নগর যুবলীগের আরো একজন সদস্য মশিউর রহমান সুমন যানান, এই এ্যাম্বুলেন্সটি আধুনিক মানের। এতে অক্সিজেন সাপোর্টসহ নানা ধরনের সুবিধা রয়েছে।











































