নিউজিল্যান্ডকে ৯১ রানে গুটিয়ে দিয়েও সালমাদের হার
ক্রীড়া প্রতিবেদক
আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে শক্তিশালী নিউজিল্যান্ডের বিপে জয়ের ভালো সম্ভাবনা তৈরি করেছিলেন বাংলাদেশের মেয়েরা। তবে ব্যাটিং ব্যর্থতায় তা আর হলো না। প্রতিপ কিউই নারীদের ৯১ রানে গুটিয়ে দিয়েও ১৭ রানে হার মেনেছেন সালমা খাতুনরা।
গ্রুপ ‘এ’তে বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপে লড়াই করলেও পরের ম্যাচে স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপে বড় ব্যবধানে হারে। প্রথম দুটি ম্যাচে হেরে সেমিফাইনালে যাওয়ার আশা কার্যত শেষ হয়ে যায়। তবে সমীকরণ ছিল নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কাকে পরের দুটি ম্যাচে হারাতে পারলেই আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি খেলার। কিন্তু বোলাররা দায়িত্বটা দারুণভাবে পালন করলেও, ব্যাটসম্যানদের ব্যর্থতায় তেমনটি আর হলো কই? মেলবোর্নে গতকাল শনিবার বাংলাদেশ সময় ভোরে নিউজিল্যান্ড নারীদের মুখোমুখি হয় বাংলাদেশ। যেকোনো ফরম্যাটে কিউইদের বিপে এটিই ছিল টাইগ্রেসদের প্রথম সাাৎ। যেখানে রিতু মনি ও অধিনায়ক সালমা খাতুনের অসাধারণ বোলিংয়ে ১৮.২ ওভারে ৯১ রানে গুটিয়ে যায় এই আসরে ফেভারিট নিউজিল্যান্ড। তবে জবাব দিতে নেমে ১৯.৫ ওভারে ৭৪ রানে শেষ হয় বাংলাদেশের ইনিংস।
৯২ রানের ল্েয ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই উইকেট হারাতে থাকে বাংলাদেশ। দলের হয়ে মাত্র তিন ব্যাটসম্যান দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেন। নিগার সুলতানার ব্যাট থেকে সর্বোচ্চ ২১ রান আসে। ১১ রান করেন মুরশিদা খাতুন। এছাড়া রিতু মনি করেন ১০ রান। কিউই বোলারদের মধ্যে লেইঘ ক্যাসপেরেক ও হেইলি জেনসেন ৩টি করে উইকেট দখল করেন। আর ৩ উইকেটের সঙ্গে ৪ ওভারে মাত্র ১১ রান দেওয়া জেনসেন ম্যাচ সেরার পুরস্কারও হাতে তোলেন।
টস জিতে এর আগে প্রথমে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ডও বাংলাদেশ বোলারদের তোপের মুখে পড়ে। টপঅর্ডারের চার ব্যাটসম্যান ছাড়া আরও কেউই দুই অঙ্কের ঘরে যেতে পারেননি। রাচেল প্রিয়েস্ট করেন সর্বোচ্চ ২৫ রান। সুজি বেটস ১৫ রান করেন। বাংলাদেশ বোলারদের মধ্যে রিতু মনি ৪ ওভারে মাত্র ১৮ রান দিয়ে ৪টি উইকেট তুলে নেন। সালমা পান ৩ উইকেট। এছাড়া রুমানা আহমেদ ২টি উইকেট দখল করেন।
বঙ্গমাতা ফুটবলে শেষ হাসি খুলনার মেয়েদের
ক্রীড়া প্রতিবেদক
বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে খুলনা বিভাগ। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে গতকাল শুনবার বিকেলে অনুষ্ঠিত ফাইনালে খুলনা টাইব্রেকারে ৪-৩ গোলে হারিয়েছে ঢাকা বিভাগকে। নির্ধারিত সময়ের খেলা শেষ হয় ২-২ গোলে। অতিরিক্ত সময়ে কোন দল গোল করতে না পারলে শিরোপার নিষ্পত্তি হয় টাইব্রেকারে। বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবলের দুটি ফাইনাল শেষে বিজয়ীদের হাতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
নির্ধারিত সময়ে রওশন আরার গোলে এগিয়ে যায় ঢাকা বিভাগ। অনিকা খাতুনের গোলে সমতায় ফেরে খুলনা। প্রথমবারের মতো খুলনাকে এগিয়ে দেন উন্নতি খাতুন। মনে হয়েছিল নির্ধারিত সময়েই জিততে যাচ্ছেন তারা; কিন্তু শেষ দিকে গোল করে ম্যাচটাকে অতিরিক্ত সময়ে নিয়ে যান ঢাকার সাদিয়া। টাইব্রেকারের শেষ শটটি নিয়েছিলেন ঢাকা বিভাগের রওশন জাহান। গোল করতে পারলে সমান হতো দুই দলের স্কোর; কিন্তু তার শট খুলনার গোলরক ফিরিয়ে দিয়ে মেতে ওঠেন শিরোপা জয়ের আনন্দে। ডাগআউটের এক পাশে যখন খুলনার মেয়েরা আনন্দে নাচছিল তখন অন্য অন্যপাশে কান্নায় ভেঙ্গে পড়েন ঢাকার মেয়েরা। তীরে এসে তৈরি ডোবায় হতাশা ঢাকার মেয়েরা দুই হাটুর মাঝে মাথা গুজে কাঁদতে থাকেন।
বঙ্গবন্ধু অনূর্ধ্ব-১৭ গোল্ডকাপ ফুটবলে চ্যাম্পিয়ন বরিশাল
ক্রীড়া প্রতিবেদক
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ অনূর্ধ্ব-১৭ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে বরিশাল বিভাগ। গতকাল শনিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বালক বিভাগের ফাইনালে বরিশাল ২-১ গোলে চট্টগ্রামকে হারিয়ে শেষ হাসি হেসেছে।
নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে শেষ হলে ছেলেদের ফাইনাল গড়ায় অতিরিক্ত সময়ে। বাড়িয়ে দেয়া সময়ে গোল করে বরিশালের ছেলেরা বাজিমাত করে টুর্নামেন্টের দ্বিতীয় আসর। ৪৮ মিনিটে তৌহিদুলের গোলে চট্টগ্রাম এগিয়ে যায় দ্বিতীয়ার্ধের খেলা শুরুর পরপরই। রাশেদুল ইসলামের গোলে বরিশাল সমতায় ফেরে ৬৬ মিনিটে। বাকি সময় কোনো দল গোল করতে না পারলে খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। অতিরিক্ত সময়ের ১১ মিনিটে বরিশালের গোলামরাব্বাী জয়সূচক গোল করেন। বরিশাল সেমিফাইনালে ২-০ গোলে খুলনাকে হারিয়ে ফাইনালে উঠেছিল। সেমিফাইনালে চট্টগ্রাম হারিয়েছিল ময়মনসিংহকে টাইব্রেকারে ৪-৩ গোলে।
র্যাপিড স্কুল দাবার চতুর্থ পর্বে মাহাথির চ্যাম্পিয়ন
ক্রীড়া প্রতিবেদক
ওয়ালটন এয়ার কন্ডিশনার ফিদে র্যাপিড স্কুল দাবা প্রতিযোগিতার চতুর্থ পর্বের খেলা শুক্রবার অনুষ্ঠিত হয়। পাঁচ পর্বের এই প্রতিযোগিতার চতুর্থ পর্বে বিভিন্ন স্কুলের ৪৪জন ছাত্র-ছাত্রী অংশ নেয়।
এই পর্বে নারায়ণগঞ্জ আইডিয়েল স্কুলের মোর্তুজা মাহাথির ইসলাম চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করেন। মাহাথির ৭ খেলায় ৬ পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন হন। সাড়ে পাঁচ পয়েন্ট করে নিয়ে টাই-ব্রেকিং পদ্ধতিতে ফয়েজুর রহমান আইডিয়েল স্কুলের (মালিবাগ) স্বর্নাভো চৌধুরী রানার্স-আপ হন এবং নারায়ণগঞ্জ আইডিয়াল স্কুলের সাদনান হাসান দিহান তৃতীয় স্থান লাভ করেন। পাঁচ পয়েন্ট করে নিয়ে চতুর্থ হতে অষ্টম স্থান লাভ করেন যথাক্রমে- মহিলা ফিদে মাস্টার নোশিন আঞ্জুম, মো. সাজিদুল হক, ওয়াদিফা আহমেদ, মুহাম্মদ আবতাহি আবরার এবং মাসরুর নেওয়াজ। সাড়ে চার পয়েন্ট করে নিয়ে নবম ও দশম হন যথাক্রমে- আহমেদ ওয়ালিজা ও মহিলা ক্যান্ডিডেট মাস্টার জান্নাতুল ফেরদৌস।
অক্সফোর্ড ইন্টার্যাশনাল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা
ক্রীড়া প্রতিবেদক
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল সাড়ে ৮টায় নগরীর খানজাহান আলি রোডস্থ পিটিআই মোড়ের টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট স্কুল মাঠে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন হয়।
ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধান অতিথি খুলনা সিটি কর্পোরেশনের ২৭নং ওয়ার্ড কাউন্সিলর জেড এ মাহমুদ ডন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী এস এম ফরিদ হোসেন। বিকেলে পুরস্কার বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটের সুপারিনটেনডেন্ট স্বপন কুমার বিশ্বাস। অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এসএম ইকবাল হোসেন তুহিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন শফিকুর রহমান মানিক।
প্রধান অতিথি বলেন, অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুল খুলনার মধ্যে শিশুদের জন্য একটি সুন্দর শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃত। এই প্রতিষ্ঠানের শিশুরা খুলনাসহ জাতীয় পর্যায় স্থান করে নিতে সক্ষম। এই প্রতিষ্ঠানের নিয়ম-শৃংখলা ও শিক্ষা পদ্ধতি বিকাশের জন্য অত্যান্ত সহায়ক ফলে অভিভাবকবৃন্দ দারুণভাবে উপকৃত হচ্ছেন। অক্সফোর্ড স্কুলের শিক্ষার্থীদের সাফল্যের জন্য শিক্ষকবৃন্দ ও পরিচালকের ভুয়সী প্রশংসা করেন এবং খেলায় অংশগ্রহণকারী সকল শিশুকে শুভেচ্ছা জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষা নাজমা খানম, অক্সফোর্ড সেন্ট্রাল স্কুলের অধ্যক্ষা সামছুন্নাহার ডেইজি ও ফরিদা পারভীন পলিসহ স্কুলের সকল শিক্ষিকা এবং শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ।
বঙ্গবন্ধু টি-১০ গোল্ড কাপ ক্রিকেট টুর্নামেন্ট
ক্রীড়া প্রতিবেদক
বঙ্গবন্ধু টি-১০ গোল্ড কাপ ক্রিকেট টুর্নামেন্ট -২০ এর নক আউট রাউন্ডের দুইটি খেলা লায়ন্স স্কুল এন্ড কলেজ মাঠে গতকাল শনিবার অনুষ্ঠিত হয়েছে। এ সময় কেসিসি প্যানেল মেয়র ও ২৫ নং ওয়ার্ড কাউন্সিলর মো. আলী আকবর টিপু ক্রিকেট টুর্নামেন্টের আয়োজক ও সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন।
দিনের প্রথম খেলা ক্রীড়াঙ্গনে মুজিব দল ও জয় বাংলা মুজিব দলের মধ্যে অনুষ্ঠিত হয়। খেলায় ক্রীড়াঙ্গনে মুজিব দল ৩৩ রানে জয় বাংলা মুজিব দলকে পরাজিত করে। বিজয়ী দলের রাকিব ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন। দিনের দ্বিতীয় খেলা ৭ই মার্চের মুজিব দল ও জাতির পিতা মুজিব দলের মধ্যে অনুষ্ঠিত হয়। খেলায় ৭ই মার্চের মুজিব দল ২১ রানে জয়লাভ করে। বিজয়ী দলের রানা ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন।
মাঠে উপস্থিত ছিলেন সরদার আব্দুল হালিম, কাইয়ুম গোরা, শরীফ এনামুল কবীর, কাজী জাকির, মিরাজ, রনি, বাদশা খান, গাউস উদ্দিন শিকদার, ইউসুফ মোল্লা, জাবিদ, পল্টু, সিপার, পলাশ, রুনু, লিটন, সাইদুর, আলমগীর, রাব্বি, বাপ্পি, জেড এন সুমন, রানা, নয়ন, আলী হোসেন, পরশ, প্রমুখ।
বিশ্বকাপে সেরা বোলিং ফিগার বাংলাদেশের রিতু মনির
ক্রীড়া প্রতিবেদক
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের বোলারদের সেরা বোলিং ফিগার ছিল ১৮ রানের বিনিময়ে ৩ উইকেট। ২০১৪ সালে ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপে পাওয়া জয়ের ম্যাচে পান্না ঘোষ ৪ওভার বল করে ১৮ রানে নিয়েছিলেন ৩ উইকেট।
এরপর ২০১৮ সালে সালমা খাতুন ও জাহানারা আলম বেশ কাছে গিয়েও পান্নাকে পেছনে ফেলতে পারেননি। সেবার শ্রীলঙ্কার বিপে জাহানারা আলম ২১ রান দিয়ে নিয়েছিলেন ৩ উইকেট। আর দণি আফ্রিকার বিপে সালমা খাতুন ২০ রান দিয়ে নিয়েছিলেন ৩ উইকেট। আগের তিনটি বোলিং ফিগারকেই গতকাল নিউজিল্যান্ডের বিপে ২.২ ওভার বল করে ৭ রান দিয়ে ৩ উইকেট নিয়ে পেছনে ফেলতে পারতেন সালমা খাতুন। কিন্তু দিনটি ছিল মিডিয়াম পেসার রিতু মনির। নিউজিল্যান্ডের বিপে গতকাল শনিবার সকালে ৪ ওভার বল করে মাত্র ১৮ রান দিয়ে ৪ উইকেট নেন তিনি। যা নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের কোনো বোলারের সেরা বোলিং ফিগার।
জেমিসনের প্রথম পাঁচে অলআউট ভারত
ক্রীড়া প্রতিবেদক
ভারতের বিপে ওয়েলিংটন টেস্টে অভিষেক হয়েছিল নিউজিল্যান্ডের পেসার কাইল জেমিসনের। প্রথম টেস্টেই ৩৯ রান দিয়ে নিয়েছিলেন ৪ উইকেট। তবে ক্যারিয়ারের প্রথম ৫ উইকেট শিকার করতে বেশি অপো করতে হয়নি তাকে। ক্রাইস্টচার্চ টেস্টের প্রথম দিনেই তিনি তুলে নিয়েছেন প্রথম পাঁচ। তাতে ৬৩ ওভারে ২৪২ রানে অলআউট হয়েছে ভারত।
জেমিসন তার শিকারে পরিণত করেন পৃথ্বি’শ, চেতেশ্বর পূজারা, রিশাব পন্ত, রবীন্দ্র জাদেজা ও উমেশ যাদবকে। ২টি করে উইকেট নিয়েছেন টিম সাউদি ও ট্রেন্ট বোল্ট। অপর উইকেটটি নিয়েছেন নেইল ওয়াগনার। ব্যাট হাতে ভারতের হয়ে লড়াই করেছেন পৃথ্বি’শ, চেতেশ্বর পূজারা ও হানুমা বিহারি। শ ও পূজারা ৫৪টি করে রান করেন। আর বিহারি করেন ৫৫ রান। বাকিদের মধ্যে কেউ ১৬ রানের বেশি করতে পারেননি। অধিনায়ক বিরাট কোহলির বাজে ফর্ম অব্যাহত রয়েছে। এই টেস্টেও তিনি মাত্র ৩ রান করে আউট হয়েছেন।
৪ উইকেট হারিয়ে ভারত ১৯৪ রান করেছিল। এরপর দলীয় সংগ্রহে ৪৮ রান যোগ করতেই বাকি ৬টি উইকেট হারায় তারা। ২ উইকেট হারিয়ে ৮৫ রান তুলে মধ্যাহ্ন বিরতিতে গিয়েছিল সফরকারীরা। এরপর দ্বিতীয় সেশনে আরো ৩টি উইকেট হারায়। ৫ উইকেট হারিয়ে ১৯৪ রান তুলে চা বিরতিতে যায়। বিরতি থেকে ফিরে ৯.২ ওভারেই বাকি ৫টি উইকেট হারায় তারা। প্রথম টেস্টে ১০ উইকেটে হেরেছিল ভারত। যা ছিল আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে তাদের প্রথম হার।
ভারতের মেয়েদের চারে চার
ক্রীড়া প্রতিবেদক
মেলবোর্নের জংশন ওভালে শ্রীলঙ্কা নারী দল ২০ ওভারে ৯ উইকেটে করে ১১৩। সহজ ল্য মাত্র ৩ উইকেট হারিয়ে ৩২ বল আগেই টপকে গেছে ভারত। টানা চার জয়ে পূর্ণ ৮ পয়েন্ট নিয়ে তারা হয়েছে গ্রুপসেরা। সমান্তরালে টানা তিন হারে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে লঙ্কান মেয়েরা। এই গ্রুপ থেকে শেষ চারের অন্য জায়গায় লড়াইয়ে এখন সমান ৪ পয়েন্ট থাকা অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের।
রাধা যাদবের ঘূর্ণির সামনে টস জয়ী শ্রীলঙ্কার চার ব্যাটার যেতে পেরেছেন দুই অঙ্কের ঘরে। যেখানে সর্বোচ্চ ৩৩ রান আসে অধিনায়ক চামারি আতাপাত্তুর ব্যাট থেকে। আক্রমণাত্মক ব্যাটিংয়ে ২৪ বলের ইনিংসতে মেরেছেন ৫ বাউন্ডারির সঙ্গে এক ছক্কা। ধস নামা ব্যাটিংয়ে শেষ দিকে কাভিশা দিলহারি ১৬ বলে অপরাজিত ২৫ রান করলে ১১৩ পর্যন্ত যায় শ্রীলঙ্কার স্কোর। ম্যাচসেরার পুরস্কার জেতা রাধা ৪ ওভারে ২৩ রানে নেন ৪ উইকেট। রাজেশ্বরী গায়কোয়াড় ২ উইকেট নিয়েছেন ১৮ রান দিয়ে।
শেফালি ভার্মার ৪৭ রানের ইনিংসে ১১৪ রানের ল্যটা সহজেই পেরিয়ে গেছে ভারত। ভারতীয় ওপেনার ৩৪ বলের ইনিংসটি সাজান ৭ চার ও ১ ছয়ে। আরেক ওপেনার স্মৃতি মন্ধনা ১২ বলে করেন ১৭। অধিনায়ক হারমানপ্রিত ব্যাট থেকে আসে ১৫ রান। এরপর জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন জেমিমা রড্রিগস (১৫) ও দিপ্তি শর্মা (১৫)।
৪৩ বলে ঝড়ো সেঞ্চুরি রাইলি রুশোর
ক্রীড়া প্রতিবেদক
ফ্রাঞ্চাইজি ভিত্তিক টি-টোয়েন্টি লিগগুলো খেলার জন্যই রাইলি রুশো অসময়ে জাতীয় দল থেকে অবসর নিয়ে ফেলেছিলেন। ক্রিস গেইলের মত এখন বিশ্বব্যাপি টি-টোয়েন্টি লিগগুলো খেলে বেড়াচ্ছেন দণি আফ্রিকান এই ব্যাটসম্যান। যার ধারাবাহিকতায় এখন তিনি রয়েছেন পাকিস্তানে, পিএসএল খেলার জন্য।
পিএসএলে রাইলি রুশো খেলছেন মুলতান সুলতানের হয়ে। গতকাল শনিবার নিজেদের মাঠ মুলতান ক্রিকেট স্টেডিয়ামে রাইলি রুশোর দল মাঠে নেমেঠে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের বিপ।ে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন মুলতান সুলতানের অধিনায়ক শান মাসুদ। রাইলি রুশোর সেঞ্চুরির ওপর ভর করে শেষ পর্যন্ত তাদের সংগ্রহ দাঁড়ায় ৫ উইকেট হারিয়ে ১৯৯ রান। ব্যাট করতে নেমে শুরুতে নিয়মিত বিরতিতে উইকেট হারালেও মিডল অর্ডারে রীতিমত টর্নেডো গতিতে জ্বলে ওঠে রাইলি রুশোর ব্যাট। মাত্র ৪৩ বলেই সেঞ্চুরি করে বসেন মুলতানের এই দণি আফ্রিকান ব্যাটসম্যান। যা চলতি পিএসএলের দ্বিতীয় সেঞ্চুরি। এর আগে একই প্রতিপরে বিপে পেশোয়ার জালমির হয়ে সেঞ্চুরি করেন কামরান আকমল (১০১)। তবে পিএসএলের ইতিহাসে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়লেন রাইলি রুশোই।
এশিয়া কাপ দুবাইয়ে : খেলবে ভারত-পাকিস্তান
ক্রীড়া প্রতিবেদক
এশিয়া কাপের পরের আসর চলমান বছরের সেপ্টেম্বরে পাকিস্তানে হওয়ার কথা ছিল। তবে এনিয়ে দীর্ঘ দ্বন্দ্বে জড়িয়েছিল ভারত-পাকিস্তান। রাজনৈতিক কারণে পাকিস্তান সফর করবে না বলে জানিয়ে দিয়েছিল ভারত। এমন ঘোলাটে পরিস্থিতির এবার অবসান হলো। প্রতিযোগিতাটি পাকিস্তান থেকে সরে দুবাইয়ে অনুষ্ঠিত হবে। এমনটি জানিয়ে দিলেন সৌরভ গাঙ্গুলী।
এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভায় যোগ দিতে যাওয়ার আগে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) প্রেসিডেন্ট সাংবাদিকদের এ কথা জানান। তবে আসরে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান খেলবে বলেও তিনি নিশ্চিত করেন। এশিয়া কাপের সূচি এখনও ঘোষণা করা হয়নি। ২০১৩ সালে সর্বশেষ দ্বিপাকি সিরিজে অংশ নেয় ভারত-পাকিস্তান। তবে এরপর আইসিসির টুর্নামেন্ট ছাড়া অন্য কোথাও মুখোমুখি হয়নি দু’দল।










































