Home আঞ্চলিক সারা খুলনা অঞ্চলের খবরা খবর

সারা খুলনা অঞ্চলের খবরা খবর

50

শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবিতে ৩ জুন খুলনায় ইসলামী আন্দোলনের মানববন্ধন 

খবর বিজ্ঞপ্তি

ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর ও জেলার যৌথ সভা গতকাল সোমবার (৩১ মে) রাত ৮ টায় পাওয়ার হাউজ মোড়স্থ দলীয় কার্যালয়ে নগর সভাপতি মুফতী আমানুল্লাহ ‘র সভাপতিত্বে ও নগর সেক্রেটারী শেখ মোঃ নাসির উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা জেলা সভাপতি অধ্যাপক মাওঃ আব্দুল্লাহ ইমরান, নগর সহ সভাপতি মুফতী মাহবুবুর রহমান, জয়েন্ট সেক্রেটারী মাওঃ ইমরান হোসাইন, মোঃ সাইফুল ইসলাম, মোল্লা রবিউল ইসলাম তুষার, মুফতী আমিরুল ইসলাম, আলহাজ্ব মোঃ আমজাদ হোসেন, আলহাজ্ব হাফেজ আব্দুল লতিফ, আলহাজ্ব আবু তাহের, মুক্তিযোদ্ধা জিএম কিবরিয়া, আলহাজ্ব সরোয়ার হোসেন বন্দ, মাওঃ নিজাম মল্লিক, মোঃ আল আমিন, যুবনেতা আলহাজ্ব আবুল কাশেম, ছাত্রনেতা মোঃ মঈনুল ইসলাম, মোঃ ইব্রাহিম ইসলাম আবীর প্রমুখ নেতৃবৃন্দ। সভায় কেন্দ্রীয় কর্মসুচি শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবিতে সর্বসম্মতিক্রমে আগামী ৩রা জুন বৃহস্পতিবার সকাল ১১ টায় নগরীর পিকচার প্যালেস মোড়ে মানববন্ধন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

দাকোপে জৈব পদ্ধতিতেএসপিএফবাগদার পোনাচাষেরউপরপ্রশিক্ষণকর্মশালা

খবর বিজ্ঞপ্তি

সোমবার বাংলাদেশ এনভায়রনমেন্ট এন্ড ডেভেলপমেন্ট সোসাইটি (বেডস্), ফেডারেলমিনিস্ট্রি অফ ইকোনোমিক কো-অপারেশন এন্ড ডেভেলপমেন্ট (বিএমজেড) এর অর্থায়নে, স্বাস্থ্যবিধি মেনে খুলনা জেলার দাকোপ উপজেলার বাণিশান্তা ইউনিয়নের উত্তর বাণিশান্তা গ্রামে ম্যানগ্রোভভিত্তিক চিংড়ি চাষের উপর নির্বাচিত ২০ জন স্থানীয় মাৎস্য চাষীকে প্রশিক্ষণ প্রদান করেছে। এই প্রশিক্ষণের প্রশিক্ষক ছিলেন দাকোপ উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা জনাব মোঃ সেলিম সুলতান। তিনি সকলকে হ্যাচারির এসপিএফ বাগদার পোনার গুরুত্ব বর্ণনা করেন এবং এই পোনা চাষের জৈবিক কৌশলসমূহের উপর প্রশিক্ষণ প্রদান করেন। তিনি সকলকে বলেন যে, নদীর বাগদার পোনা সংগ্রহ করতে গিয়ে জলজপ্রাণি ব্যপকভাবে ধ্বংস হচ্ছে। আমাদের সকলের উচিত হ্যাচারির পোনা ব্যবহার করা। জৈব পদ্ধতিতে চাষ করলে এতে অতিরিক্ত খাবার দেবার কোন প্রয়োজনই হয় না এবং চিংড়ির মৃত্যু হারও কম থাকে।

এই প্রশিক্ষণে অংশগ্রহণ করেন প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক মোঃ সাহনেওয়াজ হোসেন; ডকুমেন্টেশন এন্ড কমিউনিকেশন অফিসার এম. সাবরিন আহমেদ; মাঠ সংগঠক বিশ্বজিৎ গাইন এবং হরপ্রসাদ সরকার। প্রশিক্ষণ কর্মশালা শেষে সবাই আশাবাদ ব্যক্ত করেন যে, হ্যাচারির পোনা জৈব পদ্ধতিতে চাষ করে একদিন তারা জৈব পদ্ধতিতে উৎপাদিত বাগদা বিশ^ বাজারে তুলে ধরবে।

এই অবস্থা থেকে পরিত্রাণের জন্য ফেডারাল মিনিস্ট্রি অব ইকোনোমিক কোঅপারেশন এন্ড ডেভেলপমেন্ট, জার্মানি (বিএমজেড) এর আর্থিক সহায়তায় গ্লোবাল ন্যাচাফান্ড, বাংলাদেশ এনভায়রনমেন্ট এন্ড ডেভেলপমেন্ট সোসাইটি( বেডস্), ন্যাচার এনভায়রনমেন্ট এন্ড ওয়াইল্ডলাইফ সোসাইটি (নিউজ) চিংড়ি শিল্পের সাথে সম্পৃক্ত জনগোষ্ঠীর অংশগ্রহণে প্রচলিত চিংড়ি উৎপাদন ও ব্যবসায় পরিবর্তন প্রক্রিয়াকে শক্তিশালীকরণের মাধ্যমে দক্ষিণ এশিয়ার ম্যানগ্রোভ প্রতিবেশ সুরক্ষা প্রকল্প হাতে নিয়েছে। এ প্রকল্পে নির্বাচিত মাৎস্য চাষীকে নদীর পোনার পরিবর্তে হ্যাচারির এসপিএফ বাগদার পোনা জৈব পদ্ধতিতে চাষ করার জন্য উৎসাহিত করা হচ্ছে।

রামপালে ঘুর্ণিঝড় ইয়াসে ক্ষতির পরিমাণ প্রায় ৭ কোটি টাকা

মোংলা ও রামপাল প্রতিনিধি

বাগেরহাটের রামপালে ঘূর্ণিঝড় ইয়াসের জলোচ্ছ্বাসে ঘরবাড়ি, পুকুর, চিংড়ি ঘের, নলকুপ, হাসপাতাল, রাস্তাঘাট,  হাস-মুরগীর খোপ ও স্বাস্থ্য সম্মত টয়লেট ডুবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। উপজেলার বিভিন্ন দপ্তরে খোঁজ জানা যায়, ঘুর্ণিঝড় ইয়াসে মোট দশটি ইউনিয়নের প্রায় ৬ কোটি ৮৯ লাখ ৬৬ হাজার ৩ শত ৪ টাকার ক্ষতি হয়েছে। রামপালের অধিকংশ মানুষই মৎস্য চাষের উপর নির্ভরশীল হওয়ার কারণে মৎস্য ঘেরের সবচেয়ে ক্ষতির পরিমাণ বেশী।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শেখ আসাদুল্লাহ জানান, উপজেলার মোট দশটি ইউনিয়নে ২৭ হাজার ৮ শত ১ টি মৎস্য ঘের ইয়াসের জলোচ্ছ্বাসে তলিয়ে গেছে। ১৪৪৪.৮৭ হেক্টর আয়তনের মৎস্য ঘেরগুলোর ক্ষতির পরিমাণ প্রায় ৫ কোটি ২৪ লক্ষ ৩৩ হাজার টাকা। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মতিউর রহমান জানান, ৪ হাজার ৮ শত ৪৫ টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত ঘর ২ টি, আংশিক ক্ষতি ৩৩ টি, মৃত হাঁস ৮ টি, মুরগী ৩৩ টি, আংশিক ক্ষতিগ্রস্ত বিদ্যালয় ২ টি, গভীর নলকুপ আংশিক ১৫ টি, অগভীর নলকুপ আংশিক ৮ টি, মানসম্মত পায়খানা আংশিক ক্ষতিগ্রস্ত ১ হাজার ৫০০ টি এবং আংশিক ১ টি হাসপাতাল। উপজেলা প্রকৌশলী গোলজার হোসেন জানান, ঘুর্ণিঝড় ইয়াসে জলোচ্ছ্বাস বৃদ্ধি পাওয়ায় প্রবল বাতাসে উপজেলার চারটি ইউনিয়নে ৪ টি রাস্তার দুইপাশ ভেঙে আংশিক ক্ষতি হয়েছে। বাঁশতলী ইউনিয়নের গিলাতলা শিকি রোডটির ৬ কিলোমিটার রাস্তাটি ২ কিলোমিটার আংশিক ক্ষতি হয়েছে। হুড়কা ইউনিয়নের নলবুনিয়া থেকে বাবুরবাড়ি পর্যন্ত ২২৫০ মিটার রাস্তাটির ১২ শ মিটার আংশিক ক্ষতি, ভাগা থেকে কাপাশডাঙ্গা রাস্তাটির ১৩ কিলোমিটার রাস্তাটির ২ কিলোমিটার আংশিক ক্ষতি এবং বাইনতলার সকুরহাট থেকে আলীপুর পর্যন্ত ৩ কিলোমিটার রাস্তাটির ১ কিলোমিটার আংশিক ক্ষতি হয়েছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কবির হোসেন বলেন, দুর্যোগের উপরে তো আমাদের কোনো হাত নেই, তবু প্রতিটি মানুষকেই আমরা সচেতন করছি। এছাড়া দুর্যোগের ক্ষয়ক্ষতি যেনো কমানো যায়, মানুষকে নিরাপদ আশ্রয় নিয়ে আশা যায় এই বিষয়ে আমরা সচেতন রয়েছি। পাশাপাশি দুর্যোগের পরবর্তীতে সরকারি সহায়তা প্রত্যেকেই যাতে পান এটা আমি নিশ্চিত করবো এবং এজন্য সরকারি নিয়মানুযায়ী যে পরিমান ত্রাণ আসবে আমরা সেগুলোকে দুর্যোগ কবলিত মানুষদের বণ্টন নিশ্চিত করবো। উপজেলা প্রশাসন সব সময়ই জনগণের পাশে আছে এবং থাকবে।

শহিদ রাষ্ট্রপতি বীর উত্তম জিয়াউর রহমানের ৪০তম শাহাদাৎ বাষিকী

খবর বিজ্ঞপ্তি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র প্রতিষ্ঠাতা শহিদ রাষ্ট্রপতি বীর উত্তম জিয়াউর রহমানের ৪০তম শাহাদাৎ বাষিকী উদযাপনের লক্ষে দৌলতপুর থানা, বি এল কলেজ ও দিবা-নৈশ কলেজ ছাত্র দলের উদ্যোগে সোমবার বিকাল ৫ ঘটিকায় দৌলতপুর থানার বিএনপি’র কায্যালয়ের সামনে দোয়া মাহফিল ও দুস্থদের মাঝে খাদ্য বিতারণ করা হয়। দৌলতপুর থানা ছাত্রদল নেতা রাশিকুল আনাম রাশুর সভাপতিত্বে ও বি এল কলেজ ছাত্রদল নেতা মনিরুল ইসলামের পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন খালিদ বিন শোভন, জসিম উদ্দিন, রাকিব, সাকিব ইসরাহিল, সিয়াম, আদম, দিপু, নাজমুল, রিজভী, তুহিন, লিমন, মল্লিক, মাসুম বিল্লাহ, তাজু, আসাদ শেখ, সাব্বির, রাজ, আশরাফু, তানভীর, সজিব, অনিক, রনি শেখ, আরিফ প্রমুখ।

স্থায়ী ও টেকসই বেড়িবাঁধ নির্মাণের আহবান এ্যাড:সুজিত অধিকারীর

খবর বিজ্ঞপ্তি

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কণ্যা, মানবতার মা, দেশরতœ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের সার্বিক উন্নয়ন বাস্তবায়নে বর্তমান সরকার পরিচালিত হচ্ছে। প্রধানমন্ত্রী মানুষের দু:খ দুর্দশার বিষয়ে প্রতিনিয়ত খোঁজখবর রাখেন। এরই ধারাবাহিকতায় ইয়াস পরবর্তী ক্ষতিগ্রস্থ উপকুলীয় এলাকাসমুহের পরিবেশকে তড়িৎ গতিতে পুনর্বাসনের নির্দেশ দিয়েছেন। তিনি সর্বদা মানবতা মানবিকতা বাস্তবায়নে নিরলস পরিশ্রম করে চলেছেন।

সোমবার স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দের মাধ্যমে ইয়াস পরবর্তী ক্ষতিগ্রস্থ কয়রা-পাইকগাছায় ক্ষতিগ্রস্তস্থ বেঁড়ীবাধ পরিদর্শন ও ক্ষতিগ্রস্থ আড়াই হাজার পরিবারকে ব্যক্তিগত তহবিল থেকে খাদ্য সহায়তা প্রদানকালে এ সব কথা বলেছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশিষ্ট আইনজীবী এ্যাড : সুজিত অধিকারী। সোমবার সকালে কয়রা সদর, উত্তর বেদকাশী, দক্ষিণ বেদকাশী, মহারাজপুর, পাইকগাছার চাঁদখালী ও কপিলমুনি ইউনিয়নের ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করেন।

এ সময় সুজিত অধিকারী আরও বলেন, খুলনা জেলার প্রত্যেকটি দুর্যোগময় মুহূর্তে আমি আপনাদের পাশে ছিলাম আছি এবং ভবিষ্যতেও থাকবো। দুর্যোগকালীন সময় যতদিন থাকবে মানুষ যেন খাদ্য সহায়তা পায় তার ব্যবস্থা করা হবে। কেউ অভুক্ত থাকবে না এবং খাদ্য সংকটে পড়বেন না তার জন্য আমি সর্বোচ্চ পর্যায় পর্যন্ত যোগাযোগ অব্যাহত রেখেছি। এ সময় তিনি বাঁধগুলো স্থায়ী ও টেকসই বেড়িবাঁধ নির্মাণ করতে যথাযথ কর্তৃপক্ষকে দ্রুত ব্যবস্থা নেওয়ারও আহবান জানান। এছাড়াও ভাঙ্গন কবলিত বাঁধ নির্মাণ ও পানিবন্দি অসহায় মানুষের মানবেতর জীবন থেকে রক্ষা পেতে মাননীয় প্রধানমন্ত্রীর আশু হস্তক্ষেপ কামনা করেন। ক্ষতিগ্রস্থ বেঁড়ীবাধ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি এ্যাড :

সোহরাব আলী সানা, যুগ্ম-সাধারণ সম্পাদক বিশিষ্ট আইনজীবী এ্যাড: ফরিদ আহমেদ, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক সিনিয়র আইনজীবী এ্যাড : কেরামত আলী, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক সাবেক ভিপি রকিবুল ইসলাম লাবু, শ্রম সম্পাদক মোজাফফর মোল্যা, উপ-দপ্তর সম্পাদক ও খুলনা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সাঈয়েদুজ্জামান সম্রাট, উপ-প্রচার সম্পাদক মো: খায়রুল ইসলাম, সদস্য বিশ্বাস প্রোপার্টিজের সিইও বিশিষ্ট ব্যবসায়ী আজগর বিশ্বাস তারা, অমিয় অধিকারী, কয়রা উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিএম মহসিন রেজা, কয়রা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: শফিকুল ইসলাম, পাইকগাছা পৌরসভার মেয়র সেলিম জাহাঙ্গীর, মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি জেলা যুবলীগ নেতা দেব দুলাল বাড়ৈ বাপ্পী, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ডা: ফজলুল হক, সাংগঠনিক সম্পাদক এস এম বাহারুল ইসলাম, জিহাদ সরদার,

 ঘাটভোগ ইউপি চেয়ারম্যান সাধন অধিকরী, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ বাচ্চু, যুবলীগ নেতা মো: মঈনুল হাসান, জেলা ছাত্রলীগের সহ সম্পাদক নেতা,পলাশ রায়, সাইফুল ইসলাম সাইফ, লাভলু, সুমন দাস, হান্নান, রাজ, হিরণ, জিহাদ, তাপস দাস, মামুন, নীল মনি, স্বাধীন, হাসিব, সজিব মন্ডল সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।

দিঘলিয়ায় বিশ্ব তামাক মুক্ত দিবস-২০২১ উপলক্ষে আলোচনা সভা।

দিঘলিয়া প্রতিনিধি

গতকাল বিকাল ৪.০০ টায় দিঘলিয়া উপজেলা  কনফারেন্স রুমে দিঘলিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে বিশ্ব তামাক মুক্ত দিবস –২০২১ উপলক্ষে আলোচনা সভা ও সভা শেষে র‌্যালি অনুষ্ঠিত হয়। দিঘলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহবুবুল আলম এর সভাপতিত্বে এসময় উপস্থিত  ছিলেন উপজেলা চেয়ারম্যান শেখ মারুফুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আলিমুজ্জামান, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আলীরেজা বাচা, কৃষি কর্মকর্তা, শিক্ষা অফিসার, নির্বাচন অফিসার, মহিলা বিষয়ক কর্মকর্তা, মৎস কর্মকর্তা, ম্যানেজার একটিবাড়ি একটি খামার, উপজেলা সহকারী  প্রোগ্রাম অফিসার, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মোঃ হাবিবুর রহমান তারেক সহ সুধীজন।

মোটরসাইকেল দুর্ঘটনায় শালিখার দুই বন্ধু হতাহত

যশোর অফিস

মাগুরার শালিখায় মোটরসাইকেল দুর্ঘটনায় রাকিব (২৮) নামে এক মাংস বিক্রেতার মৃত্যু হয়েছে। একই ঘটনায় তার বন্ধু সাগর (২৭) গুরুতর আহত হয়েছেন। আহত সাগরকে যশোর জেনারেল হাসপাতাল থেকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। ঘটনাটি ঘটেছে সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে মাগুরার শালিখা উপজেলার হরিদাশপুর মোড়ে।

নিহত রাকিব একই উপজেলার পিয়ারপুর গ্রামের সুমন আলীর ছেলে। সাগরের বাড়িও একই গ্রামে, তার বাবার নাম রুস্তুম আলী। নিহতের লাশ এখন যশোর জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে।

রাকিবের ভাই নাজমুল ইসলাম বলেন, রাকিব ও সাগর দু’জনই মাংসবিক্রতা। দুপুরে তারা মোটরসাইকেলে হরিদাশকাটি গ্রামে দাওয়াত খেতে যায়। ফেরার পথে বিকেলে একটি আইসক্রিমের গাড়ির সাথে তাদের সংঘর্ষ হয়। গুরুতর আহত অবস্থায় আমরা দুজনকে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে আসি।

হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার এম আব্দুর রশিদ বলেন, হাসপাতালে আনার আগেই রাকিবের মৃত্যু হয়েছে। সাগরের অবস্থা খারাপ হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্যে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

যশোরে পৃথক মামলায় দু’জন রিমান্ডে

যশোর অফিস

যশোর কোতোয়ালি থানার হত্যা ও চুরির পৃথক দু’ মামলায় দু’ আসামির একদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সাইফুদ্দীন হোসাইন পুলিশের চাওয়া রিমান্ড আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেন। আসামিরা হলেন, পুরাতন কসবা এলাকার আব্দুর রহিমের ছেলে শফিকুল ইসলাম শফি ও শংকরপুর জিরো পয়েন্ট মোড় এলাকার মৃত বাবু মোল্লার ছেলে আশিকুর রহমান ওরফে বাপ্পি।

আদালত সূত্র জানায়, ২০২০ সালের ৬ নভেম্বর দুপুরে নওদাগ্রামের বিপ্লব হোসেন ও তার বাবা যশোর মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডা. শরিফুল আলমের গাড়িচালক কুদ্দুস খান শহরের ঘোষপাড়া কাঁঠালতলা এলাকার সেলিম হোসেনের বাড়ি যান। সেলিমের কাছে বিপ্লব ৪৪ হাজার টাকা পেতেন,যা ছয় মাস আগে ধার নেন সেলিম। সেলিমসহ তার সহযোগিরা  টাকা ফেরত না দিয়ে  বিপ্লব ও কুদ্দুসকে ছুরিকাঘাতে জখম করে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা পৌঁনে ৭টার দিকে কুদ্দুস খান মারা যান। এ ঘটনায় কুদ্দুসের স্ত্রী শামসুন্নাহার বাদী হয়ে সেলিম, স¤্রাট, শফিকুল ইসলাম শফি ও মণিরামপুর উপজেলার গালদা দক্ষিণপাড়ার কামরুলের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা করেন। এ মামলায় শফিকুল ইসলামকে আটকের পর পাঁচদিনের রিমান্ড আবেদন চেয়ে আদালতে সোপর্দ করে। সোমবার শুনানি শেষে একদিনের রিমান্ড মঞ্জুর করেন।

অপরদিকে, যশোর টিবি ক্লিনিক এলাকায় ডাক্তার ইসরাত জাহান আলম অনির বাড়ি থেকে গত বছরের ১৩ ডিসেম্বর দুপুর থেকে ১৫ ডিসেম্বর সকালের মধ্যে যেকোনো সময় চুরি হয়। চোর চক্রের সদস্যরা তার ৩০ ভরি সোনা যার আনুমানিক মূল্য ২১ লাখ টাকা ও নগদ ৫০ হাজার টাকা চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় অজ্ঞাত আসামি করে থানায় মামলার পর জড়িত সন্দেহে শংকরপুর জিরো পয়েন্ট মোড় এলাকার মৃত বাবু মোল্লার ছেলে আশিকুর রহমান ওরফে বাপ্পিকে আটক করে আদালতে সোপর্দ করে পাঁচদিনের রিমান্ড আবেদন জানান। সোমবার একদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

ভারত ভূখন্ডে বাংলাদেশী মহিলার লাশ উদ্ধার করেছে ভারতীয় পুলিশ

 মোঃ রেজাউর রহমান তনু কুষ্টিয়া

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তের ওপার ভারত ভূ-খন্ড থেকে রাশিদা খাতুন (৪০) নামে বাংলাদেশী এক নারীর লাশ উদ্ধার করেছে ভারতীয় পুলিশ। শনিবার ২৯ মে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দৌলতপুর সীমান্তের ওপার ভারতের নদীয়া জেলার হোগলবাড়িয়া থানার কুড়মিপাড়া ভাদ্রিখোলা সীমান্ত এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। স্বামী পরিত্যক্তা নিহত ওই নারী দৌলতপুর উপজেলার প্রাগপুর ইউনিয়নের গুড়ারপাড়া গ্রামের আব্দুল কাদেরের মেয়ে এবং সে মৃগি রোগে আক্রান্ত ছিল। তবে তাকে কিভাবে হত্যা করা হয়েছে বা কিভাবে মারা গেছে তা জানা যায়নি।

বিভিন্ন সূত্রে জানাগেছে, দৌলতপুরের বিলগাথুয়া-জয়পুর সীমান্তের ১৫১/৭(এস) সীমান্ত পিলার সংলগ্ন ভারত ভূ-খন্ডের কুড়মিপাড়া ভাদ্রিখোলা সীমান্ত এলাকার ধানখোলার পাশে নিহত বাংলাদেশী নারীর লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা ভারতের হোগলবাড়িয়া থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে হোগলবাড়িয়া থানা পুলিশ নিহত নারীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের কৃষ্ণনগর জেলা সদরে জন্য মর্গে প্রেরণ করে।

নিহতের পরিবার সূত্র জানায়, রাশিদা খাতুন শুক্রবার সকাল ১০টার দিকে বাড়ি থেকে বের হয়। বিভিন্ন স্থানে খোজখবর নিয়ে তার সন্ধান না পাওয়ায় রোববার সন্ধ্যায় নিহত ওই নারীর লাশের ছবি দেখে আব্দুল কাদেরের পরিবার জানতে পারে ভারতের পুলিশের হাতে উদ্ধার হওয়া ওই নারীর লাশ রাশিদা খাতুনের। পরে তার লাশ ফেরতের বিষয়ে বিজিবি’র সাথে যোগাযোগ করে পরিবারের লোকজন।

নিহত বাংলাদেশী নারীর লাশ ফেরতের বিষয়ে ৪৭ বিজিবি ব্যাটালিয়ন অধিনস্থ প্রাগপুর কোম্পানী কমান্ডার সুবেদার আমজাদ হোসেন জানান, নিহতের লাশ ফেরত চেয়ে বিএসএফকে পত্র প্রেরণ করা হবে। তারা লাশ ফেরত দিলে পরিবারের নিকট হস্তান্তর করা হবে।

নগর আ’লীগের উপদেষ্টার মৃত্যুতে নেতৃবৃন্দের শোক

খবর বিজ্ঞপ্তি

খুলনা মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা ম-লীর সদস্য আবু বক্কর সিকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ……. রাজেউন)। গত রবিবার রাত সাড়ে ৯টায় খালিশপুরে নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন। মৃত্যু কালে তিনি স্ত্রী, ৪ মেয়ে এক ছেলে নাতি নাতনী ও আত্মীয় স্বজন সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। আবু বক্করের মৃত্যুর সংবাদ পেয়ে খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক এবং সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা শোকাহতদের পাশে যান। নেতৃবৃন্দ সেখানে কিছু সময় অবস্থান করেন এবং শোকাহতদের ধৈর্য্য ধারনের জন্য সান্তনা দেন। এসময়ে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা বীরমুক্তিযোদ্ধা মো. শহিদুল ইসলাম, মো. আশরাফুল ইসলাম, মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, একেএম সানাউল্লাহ নান্নু, শেখ সৈয়দ আলী, মনিরুল ইসলাম বাশার, মো. সফিকুর রহমান পলাশ, মো. সেলিম আহমেদ, জাকির হোসেন, জিয়াউল আলম খান খোকন, জিয়াউর রহমান, সাবেক কাউন্সিলর মো. সাঈদুর রহমান, মল্লিক আলমগীর সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও এলাকার বিশিষ্ট গণ্যমান্য ব্যক্তিবর্গ। এদিকে মরহুমের নামাজে জানাযা সোমবার বাদ জোহর দক্ষিণ কাশিপুর জামে মসজিদে অনুষ্ঠিত হয়। জানাযা শেষে মরহুমকে গোয়ালখালি কবরস্থানে দাফন করা হয়। পরে নেতৃবৃন্দ এসকল অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন।

অপরদিকে খুলনা মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা ম-লীর সদস্য আবু বক্কর সিকদারের মৃত্যুতে গভীর শোক, শোকাহত পরিবারের প্রতি সমবেদনা ও মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিবৃতি দিয়েছেন, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এমপি, খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক, খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রিয় সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, খুলনা জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ, খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, খুলনা জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত কুমার অধিকারী।

১৪ দল নেতা তপনের বাবা পরলোকে আ’লীগের শোক

খবর বিজ্ঞপ্তি

খুলনা জেলা ন্যাপের সাধারণ সম্পাদক ১৪ দল নেতা তপন কুমার রায়ের বাবা সুবোধ কুমার রায় (৯৭) পরলোক গমন করেছেন। গতকাল সোমবার দুপুর ১২টায় বকসিপাড়াস্থ নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন। মৃত্যু কালে ছেলে মেয়ে নাতি নাতনী ও আত্মীয় স্বজন সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। সুবোধ কুমারের মৃত্যুর সংবাদ পেয়ে খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক এবং সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা শোকাহতদের পাশে যান। নেতৃবৃন্দ সেখানে কিছু সময় অবস্থান করেন এবং শোকাহতদের ধৈর্য্য ধারনের জন্য সান্তনা দেন। এসময়ে উপস্থিত ছিলেন, খুলনা মহানগর আওয়ামী লীগ দপ্তর সম্পাদক মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, মহানগর যুবলীগের আহবায়ক মো. সফিকুর রহমান পলাশ সহ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে বিকালে রূপসা মহাশ্মশানে স্বর্গবাসি সুবোধ কুমার রায়ের মরদেহের সৎকার করা হয়।

এদিকে ১৪ দল নেতা তপন কুমার রায়ের বাবা সুবোধ কুমার রায়ের মৃত্যুতে গভীর শোক, শোকাহত পরিবারের প্রতি সমবেদনা ও মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিবৃতি দিয়েছেন, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এমপি, খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক, খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রিয় সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, খুলনা জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ, খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, খুলনা জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত কুমার অধিকারী।

সিটি মেয়রের শোক

খবর বিজ্ঞপ্তি

বাংলাদেশ আওয়ামী লীগ-খুলনা মহানগর শাখার উপদেষ্টা কমিটির সদস্য আবু বক্কর শিকদার-এর ইন্তেকালে খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক গভীর শোক প্রকাশ করেছেন।

শোক বার্তায় সিটি মেয়র মরহুমের রূহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

উপজেলা চেয়ারম্যান বাদশার সুস্থতা কামনা করে আওয়ামীলীগের বিবৃতি

রূপসা প্রতিনিধি:

রূপসা উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল উদ্দিন বাদশা করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন  অবস্থায় রয়েছেন।  তার সুস্থতা কামনা করে বিবৃতি দিয়েছেন খুলনা –৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শেদী,জেলা আওয়ামী লীগের সদস্য অধ্যক্ষ ফ ম আব্দুস সালাম, জাহাঙ্গীর হোসেন মুকুল, জেলা কৃষক লীগের আহ্বায়ক ইউপি চেয়ারম্যান অধ্যাপক আশরাফুজ্জামান বাবুল, জেলা স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোঃ মোতালেব হোসেন, জেলা আওয়ামী লীগের সদস্য আব্দুল মজিদ ফকির, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি শাহজাহান কবির প্যারিস, আইয়ুব মল্লিক বাবু, আরিফুর রহমান মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক ইমদাদুল

 ইসলাম, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক রবিন বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক এস এম হাবিব,চঞ্চল মিত্র,  ফারহানা  আফরোজ মনা, প্রচার সম্পাদক আব্দুল গফুর খান,  ক্রীড়া সম্পাদক স,ম জাহাঙ্গীর, শ্রমবিষয়ক সম্পাদক গাজী মোহাম্মাদ আলী জিন্নাহ, আওয়ামী লীগ নেতা রবিউল ইসলাম, সেলিম মোল্লা, জেলা মহিলা লীগ নেত্রী সাবিনা বেগম, আজিজা সুলতানা, রিনা পারভীন, জেলা শ্রমিকলীগ নেতা শেখ মো: মারুফ, কৃষকলীগ নেতা মোশারেফ হোসেন কুটি, আবদুল মান্নান শেখ, উপজেলা  যুবলীগের আহ্বায়ক এবিএম কামরুজ্জামান, স্বেচ্ছাসেবক লীগ নেতা রুহুল আমিন রবি, রাজীব দাস. শ্রমিক লীগ নেতা মফিজুল ইসলাম, মনিরুজ্জামান হাতেম, স্বেচ্ছাসেবক লীগ নেতা রবিউল ইসলাম উপজেলা যুবমহিলা লীগের সভাপতি আকলিমা খাতুন তুলি, সাধারণ সম্পাদক শারমিন সুলতানা রূনা প্রমুখ

পাইকগাছায় ঘূর্ণিঝড় ইয়াস’ এ ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করেন এমপি আক্তারুজ্জামান

পাইকগাছা প্রতিনিধি

পাইকগাছায় বাংলাদেশ রেড ক্রিসেন্টের সোসাইটির উদ্যোগে ঘূর্ণিঝড় ইয়াস’ এ ১২০ টি ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমার বিকাল পাঁচ টায় দেলুটি ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান রিপন কুমার মন্ডলের সভাপতিত্বে ত্রান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে খুলনা-৬ সংসদ সদস্য আলহাজ্ব আক্তারুজ্জামান ত্রান সামগ্রী বিতরণ করেন। ত্রান সামগ্রীর মধ্য  চাল, ডাল, চিনি, সেমাই, সাবান, সুপেয় পানি। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আ’লীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, উপজেলা আ’লীগ সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য শেখ কামরুল হাসান টিপু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দিন ফিরোজ বুলু, কৃষকলীগ নেতা প্রভাষক মঈনুল ইসলাম, যুবনেতা এমএম আজিজুল হাকিম। বক্তব্য রাখেন, আওয়ামীলীগ নেত্রী দীপ্তি রানী চক্রবর্তী, মহিলা ইউপি সদস্য প্রীতিলতা ঢালী, চঞ্চলা রানী মন্ডল, আওয়ামীলীগ নেতা দ্বিজেন্দ্র নাথ মন্ডল, রামচন্দ্র টিকাদার, নিরঞ্জন কুমার সরদার, কুমদ রঞ্জন রায়, দিবাকর মন্ডল, গৌতম মিস্ত্রী, সুব্রত কুমার রায়, বিশ্বজিৎ কুমার রায়, সুপদ কুমার রায়, মোঃ রায়হান পারভেজ রনি, শাহেন শাহ বাদশা।

এনইউবিটি খুলনাতে বিশ্ব তামাক মুক্ত দিবস উপলক্ষে আলোচনা সভা

খবর বিজ্ঞপ্তি

বিশ্ব তামাক মুক্ত দিবস ঊপলক্ষে এনইউবিটি খুলনাতে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। ঊক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ডিন  প্রফেসর ড. আনোয়ার হক জোয়াদ্দার এবং সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মো: শাহ আলম। প্রফেসর জোয়াদ্দার বলেন, ধূমপায়ীদের করোনা ভাইরাস সংক্রমণের ঝুঁকি অনেক বেশী । সভাপতি গে¬াবাল এডাল্ট টোব্যাকো সার্ভে (গ্যাটস)-এর রিপোটের্র উদ্বৃতি দিয়ে বলেন, তামাক ব্যবহারকারীদের প্রায় অর্ধেক মারা যান তামাক সেবনের কারণে। আর বিশ্ব জুড়ে প্রতিরোধযোগ্য মৃত্যুর প্রধান আটটি কারণের ৬টির সাথেই তামাক জড়িত। তামাক ব্যবহারকারীদের তামাকজনিত রোগ যেমন হৃদরোগ, স্ট্রোক, সিওপিডি বা ফুসফুসের ক্যান্সার হবার ঝুঁকি ৫৭ শতাংশ বেশি । একারণে বাংলাদেশে প্রতি বছর ১ লাখ ৬১ হাজারেরও বেশি মানুষ তামাকজাত দ্রব্য ব্যবহারজনিত রোগে মৃত্যুবরণ করে যা মহামারি করোনার মৃত্যুর চেয়েও কয়েকগুন বেশী ।  ঊক্ত অনুষ্ঠানে আরও ঊপস্থতি ছিলেন বিভিন্ন বিভাগের শিক্ষক ও র্কমর্কতাবৃন্দ।

অনুষ্ঠানটি পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের প্রিন্সিপাল এডমিন অফিসার মোঃ রাশেদুল ইসলাম।

শুধু মোংলার পৌর এলাকায় চলছে দ্বিতীয় দিনের কঠোর বিধি নিষেধ, আইইডিসিআরের মোংলা পরিদর্শন ও পর্যবেক্ষণ

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি

মোংলায় দ্বিতীয় দিনের মত চলছে কঠোর করোনা বিধি নিষেধ। সকাল থেকে পুলিশ, আনসার ও স্বেচ্ছাসেবকেরা পৌর শহরে প্রবেশ মুখে ব্যারিকেড বসিয়েছে অপ্রয়োজনে কোন গাড়ী এবং লোকজন ঢুকতে দিচ্ছেন না। কাঁচা, মুদি, মাছ, মাংস বাদে বাকী সব ধরণের দোকানপাট বন্ধ রয়েছে। তবে সকালে বাজারগুলোতে নারী-পুরুষ উভয়ের ভিড় দেখা গেছে। সেখানে মাস্ক বিহীন বেচা কেনা করছে ক্রেতা বিক্রেতারা। পৌর শহরের ৮টি ওয়ার্ডে কঠোর বিধি নিষেধ মেনে চলা হলেও তা মানা হচ্ছে না ৪ নম্বর ওয়ার্ডে। কারণ পৌরসভার মুল শহর মোংলা নদীর দক্ষিণ পাশে। এপাশে পৌরসভার ৮টি ওয়ার্ড বাকী একটি অর্থাৎ  ৪ নম্বর ওয়ার্ডটি নদীর উত্তর পাশে। এদিকে যোগাযোগে সমস্যা অন্যদিকে ৪ নম্বর ওয়ার্ডে বন্দর, ইপিজেডসহ বিভিন্ন শিল্প কলকারখানা। সেখানে পুরোদমে কাজ কর্ম চলছে, বিধি নিষেধের বালাই ছাড়াই। চলছে বাসসহ অন্যান্য যানবাহনও। তাই ৪ নম্বর ওয়ার্ডটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও অরক্ষিতও। বন্দরে পণ্য ওঠানামা স্বাভাবিক থাকায় নৌপথে দেশের বিভিন্ন নদী বন্দরে নৌযানে করে মালামাল পরিবহণ চলছে।সেগুলোর ষ্টাফরাও মোংলাসহ বিভিন্ন জায়গায় অবাদে চলাচল করছে।

মোংলা দিয়ে ভারতেও কার্গো কোস্টারের যাতায়াত রয়েছে। ভারতগামী নৌযানের ষ্টাফরাও কোন ধরণের পরীক্ষা ছাড়া মোংলায় অবস্থান ও চলাফেরা করে আসছে।  বিধি নিষেধ নেই উপজেলার ৬টি ইউনিয়নে।

এদিকে করোনা সংক্রমণ থেকে রক্ষা পেতে আল্লাহর সন্তুষ্টি কামনায় সকাল থেকে পৌরসভায় কুরআন খতম ও বিশেষ দোয়া অনুষ্ঠানের আয়োজন করেছে পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আঃ রহমান। এ কুরআন খতম ও সকলকে বিধি নিষেধ মেনে চলার জন্য পৌরসভার প্রতি ওয়ার্ডের ডিজিটাল মাইকে প্রচারণা চালানো হচ্ছে।

বাগেরহাট জেলা সিভিল সার্জন ডাঃ একেএম হুমায়ুন কবির বলেন, মোংলায় সংক্রমণ বৃদ্ধিতে কঠোর বিধি নিষেধ চলছে। আইইডিসিআর এর খুলনার প্রতিনিধিদল গত দুইদিন শনি ও রবিবার মোংলা এলাকায় গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। উর্ধতন কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে পর্যালোচনা করছেন।

মোংলায় আগত ভারতগামী নৌযানের ক্ষেত্রে ভারতীয় ভেরিয়েন্টের সংক্রমণ ঝুঁকি রয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, এই মুহুর্তে ঝুঁকির বিষয়টি নিশ্চিত বলা যাচ্ছেনা। ঝুঁকি শংকা দেখা দিলে অবশ্যই আইইডিসিআর এখান থেকে নমুনা সংগ্রহ করে ব্যবস্থা নিবেন। তবে ওই রকম ঝুঁকি এখন মনে হচ্ছেনা।

সুন্দরবন থেকে ভেসে আসা অজগর মোংলার উদ্ধার, মেরেছে হাঁস-মুরগি

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি

মোংলার একটি বসত বাড়ির হাঁস-মুরগীর খোপ থেকে অজগর সাপ উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা ওই সাপটি মেরে ফেলে ফেলেছে খোপের ৫টি হাঁস ও ২টি মুরগী। সোমবার সকাল ৯ টার দিকে উপজেলার চিলা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ রাসেল হাওলাদারের বাড়ির খোপে অজগর সাপটিকে দেখতে পেয়ে তারা বনবিভাগকে খবর দেয়। পরে খবর পেয়ে বনবিভাগের সদস্যরা খোপ থেকে সাতটি উদ্ধার করে।  বনবিভাগের মোংলার চাঁদপাই রেঞ্জের ষ্টাফ মোঃ মিজানুর রহমান বলেন, উদ্ধারকৃত সাপটির ওজন ১২ কেজি, লম্বা ৯ ফুট। সাপটি বনে ছেড়ে দেয়া হয়েছে। ইয়াসের জলোচ্ছ্বাসে সাপটি সুন্দরবন থেকে ভেসে লোকালয়ে চলে আসে বলে ধারণা করছে বনবিভাগ।

তাপদাহের মধ্যে মোংলায় স্বস্তির বৃষ্টি

মোংলা প্রতিনিধি

লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন বাংলাদেশ এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে সোমবার সকাল থেকে মোংলা বন্দরসহ সংলগ্ন উপকূলীয় এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে।  সকাল থেকেই থেমে থেমে বৃষ্টিপাত হচ্ছে। এতে দীর্ঘদিন ধরে চলে আসা তাপদাহ থেকে স্বস্তি মিলেছে। ইয়াসের প্রভাবেও মোংলা এলাকায় তেমন কোন বৃষ্টিপাত হয়নি। ইয়াসের আগে ও পরে প্রচন্ড তাপদাহের মধ্যে যে সামান্য ছিটে ফোটা বৃষ্টি হয়েছিলো তাতে তখন পথঘাট ও মাটি ভিজেনি। অথচ সোমবারই এ বছরেরই সবেচেয়ে বেশি বৃষ্টি হয়েছে। আকাশেও সূর্য্যের দেখা নেই। তাই বৃষ্টি হওয়াতে গরম কেটে শীতল আবহাওয়া বিরাজ করছে। বৃষ্টিতে রাস্তাঘাটে জমেছে পানি। তবে এমন মেঘ ও বৃষ্টিসহ শীতল আবহাওয়া আরো দু-একদিন ধরে বলবৎ থাকার সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অফিস।

সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত কয়েক দফার বৃষ্টির ফলে মোংলা পৌর শহরে লোকজনের উপস্তিতি ছিল খুবই কম। এমনিতেই মোংলায় করোনার কঠোর বিধিনিষেধ চলছে। বিধি নিষেধ এবং বৃষ্টির কারণে দুপুর হতে লোকজন শূণ্য হয়ে পড়ে পৌর শহর মোংলা।

খুলনা বিভাগে করোনায় কর্মহীনদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণসামগ্রী বিতরণ

তথ্য বিবরণী

খুলনা বিভাগের মাগুরা, নড়াইল, মেহেরপুর, সাতক্ষীরা ও চুয়াডাঙ্গা জেলায় প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা কর্মসূচির আওতায় করোনায় কর্মহীনদের মাঝে নগদ অর্থ ও ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। মাগুরা জেলা ত্রাণ ও পুনর্বাসন দপ্তর হতে সোমবার দুইশত ২০ পরিবারের মাঝে পরিবার প্রতি পাঁচশত টাকার খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। নড়াইল জেলা প্রশাসনের উদ্যোগে এ পর্যন্ত ২৪ হাজার নয়শত ৫৪ উপকারভোগী পরিবারের মাঝে  এক কোটি ২০ লাখ ৯৩ হাজার টাকা এবং ভিজিএফ কর্মসূচির আওতায় ৭৬ হাজার ৭৮ উপকারভোগী পরিবারের মাঝে তিন কোটি ৪২ লাখ ৩৫ হাজার একশত টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। নড়াইল জেলা ত্রাণ ও পুনর্বাসন দপ্তর হতে দুইশত পরিবারের মাঝে শিশু খাদ্য হিসেবে এক লাখ টাকা বিতরণ করা হয়েছে। দুই হাজার ৭৭ উপকারভোগী পরিবারের মাঝে শুকনা খাবার বিতরণ করা হয়েছে। এছাড়া ৩৩৩ কল এর মাধ্যমে ৩০টি পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করা হয়।

মেহেরপুর জেলায় এ পর্যন্ত ১৩ হাজার দুইশত ৫০ উপকারভোগী পরিবারের মাঝে ৬২ লাখ ৬২ হাজার পাঁচশত টাকা এবং ভিজিএফ কর্মসূচির আওতায় ১৫ হাজার দুইশত ৫০ উপকারভোগী পরিবারের মাঝে ৬৮ লাখ ৬২ হাজার পাঁচশত টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয়। এছাড়া ৩৩৩ কল এর মাধ্যমে ১৫টি পরিবারকে খাদ্যসহায়তা প্রদান করা হয়েছে।

সাতক্ষীরা জেলা প্রশাসনের উদ্যোগে এ পর্যন্ত ত্রাণ হিসেবে ৭৩ হাজার একশত ৪৪ পরিবারের মাঝে তিন কোটি ৬৫ লাখ ৭২ হাজার টাকা এবং ভিজিএফ কর্মসূচির আওতায় দুই লাখ ৮৭ হাজার তিনশত ৪০ উপকারভোগী পরিবারের মাঝে ১২ কোটি ৯৩ লাখ তিন হাজার টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। এছাড়া সাতশত ৩৮টি পরিবারের মাঝে শিশু খাদ্য হিসেবে তিন লাখ টাকা এবং গো খাদ্য হিসেবে চারশত ৭৯জন উপকারভোগীর মাঝে তিন লাখ টাকা বিতরণ করা হয়েছে। ৩৩৩ কল এর মাধ্যমে একশত ১১ পরিবারকে খাদ্যসহায়তা প্রদান করা হয়েছে।

চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের উদ্যোগে এ পর্যন্ত ২৩ হাজার ছয়শত ৬৮ উপকারভোগী পরিবারের মাঝে  এক কোটি সাত লাখ ৬৩ হাজার টাকার খাদ্যসামগ্রী এবং ভিজিএফ কর্মসূচির আওতায় ৫৩ হাজার আটশত ২৫ উপকারভোগী পরিবারের মাঝে দুই কোটি ৪২ লাখ দুই হাজার একশত ২৫ টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। এছাড়া ৩৩৩ কল এর মাধ্যমে এক হাজার ছয়শত চারটি পরিবারকে খাদ্যসহায়তা প্রদান করা হয়েছে।  খুলনা বিভাগের অন্যান্য জেলাগুলোতে অনুরূপ খাদ্যসামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে।

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে প্রতিযোগিতা ৩ জুন

তথ্য বিবরণী

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর খুলনা জেলা কার্যালয়ের উদ্যোগে সামাজিক দূরত্ব নিশ্চিত করে এবং স্বাস্থ্যবিধি মেনে রচনা, চিত্রাংকন ও বইপড়া প্রতিযোগিতার আয়োজন করেছে।

আগামী ৩ জুন সকাল সাড়ে নয়টায় খুলনা শিশু একাডেমিতে রচনা প্রতিযোগিতা ক-বিভাগ: শিশু থেকে তৃতীয় শ্রেণি, বিষয় ও মাধ্যাম: উন্মুক্ত। খ-বিভাগ চতুর্থ থেকে ষষ্ঠ শ্রেণি, বিষয়: বঙ্গবন্ধু ও বাংলাদেশ, মাধ্যম জল রং/প্যাস্টেল রং। গ-বিভাগ সপ্তম থেকে দশম শ্রেণি, বিষয়: রক্ত¯œাত ১৫ই আগস্ট, মাধ্যম জল রং/প্যাস্টেল রং এবং ঘ-বিভাগ: শারীরিক প্রতিবন্ধী (শিশু-কিশোর), বিষয় ও মাধ্যম: উন্মুক্ত।

সকাল ১১টায় রচনা প্রতিযোগিতা ক-বিভাগ ষষ্ঠ শ্রেণি থেকে অষ্টম শ্রেণি, বিষয়: খোকা থেকে বঙ্গবন্ধু (শব্দ সংখ্যা অনাধিক এক হাজার), খ-বিভাগ নবম থেকে দশম শ্রেণি, বিষয় বঙ্গবন্ধু ও বাংলাদেশ (শব্দ সংখ্যা অনাধিক এক হাজার দুইশত) এবং গ-বিভাগ একাদশ থেকে দ্বাদশ শ্রেণি, বিষয় বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণে মাদক নির্মূলের গুরত্ব (শব্দ সংখ্যা অনাধিক এক হাজার পাঁচশত)।

দুপুর সাড়ে ১২টায় বইপড়া প্রতিযোগিতা ক-বিভাগ ষষ্ঠ শ্রেণি থেকে অষ্টম শ্রেণি, বিষয়: খোকা থেকে বঙ্গবন্ধু, খ-বিভাগ নবম থেকে দশম শ্রেণি, বিষয় বঙ্গবন্ধু ও বাংলাদেশ এবং গ-বিভাগ একাদশ থেকে দ্বাদশ শ্রেণি, বিষয়: বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ।

রচনা সাদা অ৪ সাইজের কাগজের একপাশে স্পষ্টাক্ষরে স্বহস্তে লিখতে হবে। চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতার কাগজ কর্তৃপক্ষ সরবরাহ করবে এবং অন্যান্য সরঞ্জামাদি শিশুদের সঙ্গে আনতে হবে। বইপড়ার বিষয় ভিত্তিক সংশ্লিষ্ট বই আয়োজক কর্তৃক সরবরাহ করবে। প্রতিযোগিতার সময় বাধ্যতামূলক মাস্ক পরিধান করতে হবে।

দিঘলিয়া উপজেলার গাজীরহাটে সংঘর্ষের ঘটনায় থানায় মামলা

আসাদ, দিঘলিয়া

গত ২৯ শে মে, দিঘলিয়া উপজেলার গাজীরহাট ইউনিয়নের বামন ডাঙ্গা বিলে গরু চরানোকে কেন্দ্র করে মীর ও মোল্লা বংশের মধ্যে মারামারির ঘটনায় গতকাল দিঘলিয়া থানায় মামলা হয়েছে। এই ঘটনায় গুরুতর জখম মাহমুদ মীর এর চাচা আকিজ মীর বাদী হয়ে ৬০ জনের নাম উল্লেখ করে দিঘলিয়া থানায় মামলা দায়ের করেন, মামলা নং-১২ (তারিখ- ৩১/০৫/২১ ইং)।

উল্লেখ্য মাহমুদ মীরের অবস্থার অবনতি হলে গতকাল তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের  ইমারজেন্সি বিভাগের, ১০২ নং ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন, বর্তমানে তার অবস্থা আশংকাজনক। আহত বাকীরা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

এঘটনার জের ধরে লুটপাটের আশংকায় বাদী বিবাদী উভয় পক্ষের লোকজন নিজেদের ধান, গরু সহ মূল্যবান জিনিস নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাচ্ছে। উল্লেখ্য গাজীহাট ইউনিয়নে বিগত দিনে এ ধরনের সংঘর্ষের ঘটনা পরবর্তীতে আসামীরা পলাতক অথবা গ্রেফতার থাকা অবস্থায় লুটপাটের ঘটনা ঘটেছে। ঘটনার পূনরাবৃত্তি ঘটার আশংকায় স্হানীয় লোকজন তাদের নিজ নিজ মূল্যবান মালামাল সরিয়ে নিচ্ছে।

এবিষয়ে  জানতে চাইলে দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসান উল্লাহ চৌধুরী বলেন মারামারির ঘটনায় মামলা হয়েছে। আসামী ধরার জন্য অভিযান অব্যাহত রয়েছে। এলাকার পরিস্থিতি এখন স্বাভাবিক। এই ঘটনার রেষ ধরে এলাকায় কোনো লুটপাটের ঘটনা ঘটতে দেওয়া হবেনা। বর্তমানে ঘটনাস্থলে দিঘলিয়া থানা পুলিশ সহ তেরখাদা ও কালিয়া থানা পুলিশ এবং খুলনা জেলার রিজার্ভ ফোর্স টহল অব্যাহত রেখেছে।

রামপালে নির্মাণাধীন বৈদ্যুতিক টাওয়ারে উঠে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে কিশোরের মৃত্যু

মোংলা প্রতিনিধি

বাগেরহাটের রামপালে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে শেখ তানভির (১১) নামে এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার বিকেল সাড়ে ৫ টার দিকে উপজেলার গৌরম্ভা  ইউনিয়নের রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র সংলগ্ন কন্যাডুব চরপাড়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত কিশোর একই গ্রামের নজরুল শেখের পুত্র। পুলিশ ও স্থানীয়রা জানায়, ওই গ্রামের নদীর তীরে বৈদ্যুতিক তারের সংযোগ স্থাপনের জন্য বাঁশ দিয়ে অস্থায়ী টাওয়ার নির্মাণ করা হয়েছি। সোমবার বিকেলে তানভীরসহ আরো ৩/৪ জন শিশু খেলা করতে গিয়ে ওই টাওয়ারে উঠে। খেলা করার এক পর্যায়ে সে পা পিছলে বৈদ্যুতিক তারের উপর পড়ে যায়। এতে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয় এবং তারে ঝুলে থাকে। খবর পেয়ে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করার চেষ্টা করে ব্যার্থ হলে ফায়ার সার্ভিসে খবর দেয়া হয়। পরে সন্ধ্যায় ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।

ভুল চিকিৎসায় পা কাটা পড়ল রোগীর, থানায় অভিযোগ

চুয়াডাঙ্গা প্রতিনিধি

ভুল চিকিৎসা ও অবহেলার কারণে রোগীর পা কেটে ফেলতে হয়েছে, এমন অভিযোগ এনে চুয়াডাঙ্গার আলমডাঙ্গার ফাতেমা ক্লিনিকের মালিক মঞ্জুরুল ইসলাম মঞ্জুর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দেয়া হয়েছে।

আলমডাঙ্গার পোলতাডাঙ্গা গ্রামের আনোয়ার হোসেনের ছেলে ভুক্তভোগী টিটন হোসেন বাদী হয়ে সোমবার (৩১ মে) সকালে এ অভিযোগ দায়ের করেন।

লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে, দুই মাস আগে সড়ক দুর্ঘটনায় পায়ের হাড় ভেঙে যায় টিটন হোসেনের (২৯)। তাকে দ্রুত উদ্ধার করে আলমডাঙ্গার ফাতেমা ক্লিনিকে ভর্তি করা হয়। ওই সময় ক্লিনিক মালিক তার পায়ের পাতা থেকে পুরো পা ব্যান্ডেজ করে বাড়িতে পাঠিয়ে দেন। তিনদিন পর আসতে বলেন অপারেশন করতে। বাড়ি গিয়ে দুই দিনের মাথায় পায়ে অসহ্য যন্ত্রণা শুরু হলে আবার ফাতেমা ক্লিনিকে নেয়া হয় টিটনকে। ওই সময় ক্লিনিক মালিক মঞ্জুরুল ইসলাম মঞ্জু তাকে রাজশাহী গিয়ে বড় ডাক্তার দিয়ে অপারেশন করাতে বলেন। তার পরামর্শ অনুযায়ী রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন টিটন। সেখানে চিকিৎসকরা ব্যান্ডেজ খুলে দেখেন পায়ের মাংস পচে গেছে। অবশেষে চিকিৎসকরা উপায়ান্তর না পেয়ে পা কেটে ফেলতে বাধ্য হন। তবে প্রথমেই ভেঙে যাওয়া পা ভালোভাবে ড্রেসিং করে ব্যান্ডেজ করা হলে এমনটা হতো না বলে চিকিৎসকরা জানান।

রাজশাহী থেকে বাড়ি ফিরে এ ঘটনা ক্লিনিক মালিককে জানালে তিনি ক্ষতিপূরণ হিসেবে আজীবন সহযোগিতা করার আশ্বাস দেন। কিন্তু সে প্রতিশ্রুতি তিনি রাখেননি। বাধ্য হয়ে গত ১৭ এপ্রিল তার ক্লিনিকে উপস্থিত হলে ক্ষিপ্ত হয়ে ভুক্তভোগী টিটনকে তাড়িয়ে দেন ক্লিনিক মালিক। পরে থানায় একটি লিখিত অভিযোগ দেন টিটন।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবীর বলেন, ওই ঘটনায় একটি অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী টিটিন। বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেয়া হবে।

শার্শায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ২

বেনাপোল প্রতিনিধি

যশোরের শার্শায় এক প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় শার্শা থানায় রোববার (৩০ মে) একটি মামলা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন- শার্শা উপজেলার স্বরুপদাহ গ্রামের আব্দুর রশিদের ছেলে ইসরাফিল হোসেন (৩০) ও একই গ্রামের নাজমুুল হুদার ছেলে তুহিন (২৭)। স্থানীয়রা জানায়, শার্শা উপজেলার স্বরুপদাহ গ্রামের মালয়েশিয়া প্রবাসী এক ব্যক্তি দীর্ঘদিন বিদেশে থাকায় তার স্ত্রীকে একই গ্রামের ইসরাফিল নানান রকম কুপ্রস্তাব দিয়ে আসছিল। সে প্রস্তাবে সাড়া না পেয়ে শনিবার (২৯ মে) রাত ৯টার দিকে ইসরাফিল ও তুহিন ওই নারীকে বাড়ি থেকে পাশের বাগানে নিয়ে ধর্ষণ করে পালিয়ে যায়।

শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) বদরুল আলম খান বিষয়টি নিশ্চিত করে জানান, ধর্ষণের ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। বিকেলে অভিযুক্ত দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

ধর্ষণের শিকার হওয়া ওই নারীকেও পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। সোমবার যশোর মেডিকেল কলেজ হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে পাঠানো হবে।

আটরা গিলাতলা ইউনিয়ন পরিষদে বাজেট সভা অনুষ্ঠিত

ফুলবাড়ীগেট(খুলনা) প্রতিনিধি

আটরা গিলাতলা ইউনিয়ন পরিষদের ২০২১/২০২২ অর্থবছরের বাজেট সভা ২৭ মে বৃহস্পতিবার ইউনিয়ন পরিষদ অডিটিয়রমে অনুষ্ঠিত হয়। ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শেখ মনিরুল ইসলামের সভাপতিত্বে ও ইউপ সচিব তুলসিদাস মন্ডলের পরিচালনায় উপস্থিত ছিলেন আম্বিয়া বেগম, শিরিনা আক্তার , আছিয়া বেগম, এসএম বখতিয়ার পারভেজ, মোঃ মঞ্জুরুল ইসলাম, মাহমুদ হাসান, খোকন কুমার নন্দী, হাফেজ মোঃ গোলাম মোস্তফা, মোল্যা সোহরাব হোসেন, শেখ আব্দুস সালাম, নবীরুল ইসলাম রাজা প্রমুখ।

খানজাহান আলী থানা যুবদল ও শ্রমিক দলের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪০ তম মৃত্যু বার্ষিকি পালিত

ফুলবাড়ীগেট(খুলনা) প্রতিনিধি

মহান স্বাধীনতার ঘোষক বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তমের ৪০ তম শাহাদাৎ বার্ষিকি উপলক্ষে খানজাহান আলী থানা যুবদল আয়োজিত এবং খুলনা ৩ আসনের ধানের শীষের প্রার্থী আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল এর সার্বিক সহযোগীতায় ৩১ মে দুপুর ২টায় ফুলবাড়ীগেট বিএনপি কার্যালয়ে এক দোয়া ও দুস্থদের মাঝে খাদ্য বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। খুলনা মহানগর যুবদলের সহ সভাপতি মোল্লা সোলায়মান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহানগর যুবদলের সভাপতি মাহাবুব হাসান পিয়ারু, প্রধান বক্তা ছিলেন খানজাহান আলী থানা বিএনপি’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ এনামুল হাসান ডায়মন্ড, বিশেষ অতিথি ছিলেন নগর যুবদলের সিনিয়র সহ সভাপতি নেইমুল হাসান নাইম , কেন্দ্রীয় যুবদলের যুগ্ন সম্পাদক চৌধুরি শফিকুল আলম, শেখ আলমগির হোসেন, কাজী মিজান, নগর যুবদলের সাংগঠনিক সম্পাদক আঃ আজিজ সুমন , মেহেদি মাসুদ সেন্টু, মোঃ বিপ্লব , আঃ রবমুন্সি, আশরাফ হোসেন, মোঃ জামাল , এমদাদ হোসেন, মিজানুর রহমান কাজি শহিদুল ইসলাম পিটো, বক্তৃতা করেন এম এম জসিম আবুল কালাম, আনোয়ার হোসেন ফরহাদ হোসেন, নাসির উদিন, গোলাম কিবরিয়া, শাহাদৎ হোসেন, কবির বাবু, এনামুল হোসেন, জাহিদুল ইসলাম , জুয়েল, রবিউল ইসলাম, সলেমান, জিয়া, পলাশ, মহাসিন, রফিকুল, বাপ্পি, রমজান, হাবিব, কামাল, মারুফ হাওলাদার, সুজা মিয়া, হাবিবুর রহমান, মাহবুব, হাসান, আজিজুর রহমান, সোহেল, ওবায়দুর রহমান চয়ন, মাসুম, বিল্লাল হোসেন, নাজমুল হুদা পলাশ, মোশারেফ হোসেন, বিল্লাল শিকদার প্রমুখ । অপরদিকে  খানজাহান আলী থানা শ্রমিকদলের উদ্যোগে বিকাল ৫ টায় ফুলবাড়ীগেটস্থ বিএনপি কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় । খানজাহান আলী থানা শ্রমিকদলের সভপতি কাজী শহিদুল ইসলামের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মোঃ শাহীন রেজার পরিচালনায় প্রধান অতিথি ছিলেন খানজাহান আলী থানা বিএনপির সভাপতি মির কায়সেদ আলী, প্রধান বক্তা ছিলেন মহানগর শ্রমিকদলের সহসভাপতি খালিশপুর জুট মিলের শ্রমিক ইউনিয়নের সহ সভাপতি দ্বিন মোহাম্মাদ, বিশেষ অতিথি ছিলেন খানজাহান আলী থানা বিএনপির ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক এনামুল হাসান ডায়মন্ড, কাজী মিজানুর রহমান, শেখ আলমগীর হোসেন, মুন্সি আঃ রব, মোল্লা স্হোরাব হোসেন, মোল্লা সোহাগ হোসেন, এমদাদুল হক, আশরাফ ঢালী, মিজানুর রহমান, মোঃ জালাল হোসেন, মুন্সি আজমল, কালা মিজান, আঃ হাই রুমি, মোল্লা সোলায়মান হোসেন, আনিচুর রহমান নান্টু, গোলাম কিবরিয়া , মেহেদি হাসান বাপ্পি, শাহাদাত হোসেন সাজু, রফিকুল ইসলাম, শরিফ ওবায়দুর রহমান চয়ন, মোঃ কামরুল ইসলাম, মোঃ বিল্লাল হোসেন, নাজমুল হুদা পলাশ, বিল্লাল কাজী, মোশারেফ হেসেন, মোঃ শামিম আহম্মদ, মোঃ হাসান বেগ, নাজমুল ইসলাম, মাসুম, জুয়েল, জুম্মন, ইয়াছিন, শেখ সজিব, হাবিবুর রহমান বিপ্লব, আঃ আজিজ মিম, ফয়সাল আহম্মেদ, জসিম উদ্দিন, ইব্রহিম আজিজ, ইলিয়াছ হোসেন, আবুল হোসেন, ইউসুফ মোল্লা, আঃ রশিদ, হুমায়ুন কবির, বারেক হাওলাদার প্রমুখ ।

শিরোমনি হুগলি বিস্কুট শ্রমিক কর্মচারী ইউনিয়ন নেতৃবৃন্দের ৯ দফা দাবীতে খুলনা শ্রম অধিদপ্তরে লিখিত অভিযোগ

ফুলবাড়ীগেট(খুলনা) প্রতিনিধি

শিরোমনি বিসিক শিল্প এলাকার হুগলি  বিস্কুট এন্ড কোম্পানির শ্রমিক কর্মচারী ইউনিয়নের রেজিঃ (২৩৮৬) নেতৃবৃন্দ ৯ দফা দাবিতে খুলনা বিভাগীয় শ্রম পরিচালক মিজানুর রহমানের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন , লিখিত অভিযোগে ইউনিয়নের   অফিস চুরি ও  ভাংচুর সহ বিভিন্ন অভিযোগ করেছেন হুগলি  বিস্কুট এন্ড কোম্পানির শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি কাজি মুস্তাফিজুর রহমান । খুলনা বিভাগিয় শ্রম পরিচালক মিজানুর রহমান জানান ৩০ মে রবিবার শ্রম বিরোধ নিরসনের লক্ষে ত্রি পক্ষিয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে । বৈঠকে ব্যাবস্থাপনা কর্তৃপক্ষ ও শ্রমিক পক্ষের পরস্পর বিপররিতমুখি  বক্তব্য পাওয়ায় সৃষ্ঠ পরিস্থিতি  সুষ্ঠভাবে নিস্পত্তির লক্ষে সরেজমিন তদন্ত করার জন্য খুলনা বিভাগীয় শ্রম দপ্তর সহকারী পরিচালক মোঃ মাহবুব ্্আলম, কে আহবায়ক করে ৪ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে । কমিটির সদস্যরা হলো সহকারী মহাপরিদর্শক ( সাধারন)   মোঃ শাহিনুর রহমান, ইন্ড্রাষ্টিয়াল পুলিশ সুপার –৬ খুলনা একজন প্রতিনিধি ও শ্রম পরিদর্শক সাধারন মোঃ ইশতিয়াক । আগামি সাত দিনের মধ্যে তদন্তপুর্বক প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে ।

মহসেন জুট মিল শ্রমিকদের চুড়ান্ত পাওনা পরিশোধের দাবিতে জরুরি সভা অনুষ্ঠিত

ফুলবাড়ীগেট(খুলনা) প্রতিনিধি

শিরোমনি শিল্প এলাকার বন্ধকৃত মহসেন জুট মিল শ্রমিক কর্মচারীদের চুড়ান্ত পাওনা পরিশোধের দাবিতে এক জরুরি সভা সোমবার বিকাল ৫ টায় গাফফারফুড মোড়ে অনুষ্ঠিত হয় শ্রমিক নেতা কাজী আমির মুন্সির সভাপতিত্বে মোঃ সাইফুল্লাহ তারেকের পরিচালনায় সভায় বক্তৃতা করেন মোঃ মোঃ বাবুল শেখ, আবু তালেব , মোঃ সোহরাব, মোঃ বাবুল , সাংবাদিক মিহির রঞ্জন বিশ্বাস, প্রমুখ । সভায় নেতৃবৃন্দ বলেন শ্রম পরিচালক সহ বিভিন্ন দপ্তর থেকে শ্রমিকদের পাওনা পরিশোধের ব্যাপারে শুধু আশ্বাস প্রদান করা হচ্ছে , অতিদ্রত শ্রমিকদের পাওনা পরিশোধ করা না হলে কঠিন থেকে কঠিনতর আন্দোলন  কর্মসুচি ঘোষনা করা ।

অভয়নগরে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ আন্তঃইউনিয়ন ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা স্থগিত

অভয়নগর (যশোর) প্রতিনিধি

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সহযোগিতায় অভয়নগর উপজেলা প্রশাসনের আয়োজনে ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ’ ফুটবল টুর্ণামেন্ট (অনুর্ধ্ব-১৭ বালক) এর ফাইনাল খেলা স্থগিত করা হয়েছে। গতকাল সোমবার বিকালে নওয়াপাড়া শংকরপাশা সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু করোনার প্রার্দুভাবের কারনে দেশের সার্বিক অবস্থা বিবেচনা করে উপজেলা ক্রীড়া সংস্থা ফাইনাল খেলা স্থগিত করেছে। ফাইনালে নওয়াপাড়া পৌরসভার প্রতিদ্বন্দ্বি দল শ্রীধরপুর ইউনিয়ন । এবিষয়ে উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আমিনুর রহমান বলেন, সার্বিক পরিস্থিতি বিবেচনা করে খেলা স্থগিত করা হয়েছে। পরিস্থিতি ভালো হলে নতুন তারিখে  ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। প্রসঙ্গত, অংশগ্রহণকারী ৯টি দলের মধ্য থেকে বাছাইকৃত খেলোয়াড়দের নিয়ে গঠন করা হবে অভয়নগর উপজেলা (অনুর্ধ্ব-১৭ বালক) ফুটবল দল। পরবর্তীতে জেলা পর্যায়ে অংশগ্রহণ করবে অভয়নগর উপজেলা ফুটবল একাদশ।

ন্যাপ নেতার পিতার মৃত্যুতে ওয়ার্কার্স পার্টির গভীর শোক ও সমবেদনা

খবর বিজ্ঞপ্তি

ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) খুলনা জেলা কমিটির সাধারণ সম্পাদক ও ১৪ দল নেতা তপন কুমার রায়ের পিতা সুবোধ কুমার রায় (৯৬) বার্ধক্যজনিত কারণে সোমবার বেলা ১১:৫০টায় নগরীর বকসীপাড়াস্থ নিজ বাসভবনে পরলোক গমন করেন। তাঁর মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি প্রদান করেছেনÑওয়ার্কার্স পার্টি খুলনা জেলা সভাপতি কমরেড এড. মিনা মিজানুর রহমান, মহানগর সভাপতি কমরেড শেখ মফিদুল ইসলাম, জেলা সাধারণ সম্পাদক কমরেড আনসার আলী মোল্লা, মহানগর সাধারণ সম্পাদক কমরেড এস এম ফারুখ-উল ইসলাম, জেলা ও মহানগর সম্পাদকম-লীর সদস্য কমরেড দেলোয়ার উদ্দিন দিলু, কমরেড গৌরাঙ্গ প্রসাদ রায়, কমরেড শেখ মিজানুর রহমান, কমরেড মনির আহমেদ, কমরেড খলিলুর রহমান, কমরেড আব্দুস সাত্তার মোল্লা, কমরেড নারায়ণ সাহা, কমরেড আমিরুল ইসলাম, নির্বাহী সদস্য শেখ সাহিদুর রহমান, কমরেড মনিরুজ্জামান, কমরেড সন্দীপন রায়, কমরেড রেজাউল করিম খোকন, কমরেড আঃ হামিদ মোড়ল, কমরেড কৌশিক দে বাপী, কমরেড মোঃ আলাউদ্দিন, কমরেড মনির হোসেন, কমরেড বাবুল আখতার, কমরেড আরিফুর রহমান বিপ্লব, কমরেড অজয় দে, কমরেড এড. কামরুল হোসেন জোয়ার্দ্দার, কমরেড হাফিজুর রহমান, কমরেড গৌরী ম-ল প্রমুখ নেতৃবৃন্দ।

মহেশপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টে এসবিকে ইউনিয়ন চ্যাম্পিয়ন

মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধি

ঝিনাইদহের মহেশপুর সরকারী মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল (অনুর্ধ্ব ১৭)টুর্ণামেন্টে এস,বি,কে ইউনিয়ন মহেশপুর পৌর সভাকে ২-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে।

গতকাল সোমবার দুপুরে মহেশপুর সরকারী মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এস,বি,কে ইউনিয়ন ও পৌর সভার মধ্যে ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়। ৬০ মিনিটের খেলার শেষ দিকে এস,বি,কে ইউনিয়ন একাদশের খেলোয়াড়রা পৌর সভা একাদশকে ২টি গোল করেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাশ^তী শীলের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ময়জদ্দীন হামিদ,পৌর মেয়র আব্দুর রশিদ খান প্রমুখ। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এস,বি,কে ইউপি চেয়ারম্যান আরিফান হাসান চৌধুরী নুথান,সাবেক ফুটবলার রেজাউল ইসলাম খান,বাবুল চৌধুরী, খেলা পরিচালনা কমিটির সদস্য উত্তম কুমার দাস লিটু,বলাই চন্দ্র প্ররামানিক,মনিরুজ্জামান মনির প্রমুখ। পরে খেলায় বিজয়ীদের মদ্যে পুরস্কার বিতরণ করেন অতিথি বৃন্দ। খেলা পরিচালনা করেন সস্তা মাধ্যমিক বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক ইসমাইল হোসেন। উল্লেখ্যঃ গত শুক্রবার মহেশপুর সরকারী মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে ১২টি ইউনিয়ন ও পৌর সভার মধ্যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেণ্টের উদ্বোধন করেন ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ¦ শফিকুল আজম খান চঞ্চল।

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্মরণে দোয়া মাহফিল

খবর বিজ্ঞপ্তি

সাবেক রাষ্ট্রপতি ও জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের ৪০তম মৃত্যু বার্ষিকী পালন উপলক্ষে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার জোহরবাদ নগরীর বড়বাজার হেলাতলা জামে মসজিদ ও ডেলটাঘাট জাকেরিন জামে মসজিদে এর আয়োজন করা হয়। স্থানীয় ব্যবসায়ী ও শ্রমিকবৃন্দ যৌথভাবে এর আয়োজন করেন।

প্রধান অতিথি ছিলেন নগর বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু। উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মো. আনোয়ার হোসেন, শেখ আবু সাইদ, মো. রফিকুল ইসলাম, শ্রমিক নেতা মো.শামীম খান, আজিজুল ইসলাম পরশ, মো. জামিল সরদার,মো.ফারুক, মো. আবু সরদার, মতি সরদার ও মো. মামুনসহ স্থানীয় ব্যবসায়ী ও শ্রমিকবৃন্দ।

এ সময় শহীদ জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত, বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা এবং করোনা সংক্রমন থেকে  মুক্তি লাভের জন্য মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন হেলাতলা জামে মসজিদের ইমাম মুফতি হুসাইন আহমেদ ও ডেলটাঘাট জাকেরিন জামে মসজিদের ইমাম সিরাজুল ইসলাম চৌধুরী। পরে খাবার বিতরণ করা হয়।

নড়াইলে বিশ্ব তামাক মুক্ত দিবস পালিত

নড়াইল প্রতিনিধি

নড়াইলে বিশ্ব তামাক মুক্ত দিবস- ২০২১ পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে জেলা প্রশাসকের চত্বরে মধ্যে এক সংক্ষিপ্ত র‌্যালী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান।

অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট সুমি মজুমদারের সভাপতিত্বে পুলিশ সুপার প্রবীর কুমার রায়, অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) মোঃ ফকরুল হাসান,সরকারি কর্মকর্তা, তামাক নিয়ন্ত্রন আইন বাস্তবায়ন, জেলা ট্যাক্সফোর্স কমিটিরসদস্যগন,এনজিও প্রতিনিধি এ সময় উপস্থিত ছিলেন।

কেশবপুরে হামজা ব্রিকসকে ভ্রাম্যমান আদালতে  ৫০ হাজার টাকা জরিমানা

কেশবপুর (যশোর) প্রতিনিধিঃ

যশোরের কেশবপুরে বৈধ কাগজপত্র না থাকায় ইট প্রস্তুত ও ভাটা ব্যবস্থাপনা আইন ২০১৩ এর (৪) ধারা মোতাবেক  দন্ডবিধি –১৪ কেশবপুরের সন্ন্যাস গাছা এলাকার মের্সাস হামজা ব্রিকসকে  ৫০ হাজার টাকা অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। রবিবার  বিকালে কেশবপুর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ইরুফা সুলতানা সঙ্গীয় ফোর্স নিয়ে ঐ ভাটায় অভিযান চালায়। এসময় ভাটার মালিককে না পেয়ে কেয়ারটেকার মোঃ হেলাল শেখের কাছে উক্ত ভাটার বৈধ কাগজপত্র দেখতে চান। ভাটার কোন বৈধ কাগজপত্র না থাকার অভিযোগে ঘটনাস্থলে ভ্রাম্যমান আদালত বসিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট এর ক্ষমতাবলে এ্যসিল্যান্ড ইরুফা সুলতানা ভাটার কেয়ারটেকার  মোঃ হেলাল শেখ কে   ৫০ হাজার টাকার অর্থদন্ডাদেশ প্রদান করেন। অভিযানকালে ভুমি অফিসের সিএ কাম ইউ ডি এ সন্তোষ কুমার কর্মকার   সহ পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।

যশোরে এইচ ড্যাবের ফ্রি ওষুধ ও মাস্ক বিতরণ

যশোর অফিস

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪০তম মৃত্যুবার্ষিকীতে যশোরে এক হাজার মানুষের মধ্যে ফ্রি ওষুধ ও মাস্ক বিতরণ করা হয়েছে। হোমিওপ্যাথিক ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ-এইচ ড্যাবের উদ্যোগে সোমবার সকালে দড়াটানা ভৈরব চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপিকা নার্গিস বেগম। প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। এইচ ড্যাবের কেন্দ্রীয় সহসভাপতি রফিকুল ইসলাম রতনের সভাপতিত্বে এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন, সদর উপজেলা বিএনপির সভাপতি নূর-উন-নবী প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন এইচ ড্যাবের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মুনিরুজ্জামান জীবন।

যশোর ওয়ার্কার্স পার্টি নেতা কাবুলের প্রথম মৃত্যু বার্ষিকী পালন

যশোর অফিস

যশোরের রাজনীতিতে অগ্রনায়ক ছিলেন কাবুল যশোরের সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক অঙ্গনের অগ্রনায়ক ছিলেন ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় নেতা মোস্তাফিজুর রহমান কাবুল। বিভক্তির রাজনীতির বিপরীতে মানবদেয়াল হিসেবে আবির্ভূত হয়ে যশোরে ওয়ার্কার্স পার্টির ভাঙন রোধ করেছিলেন তিনি। উচ্চ শিক্ষিত ও সরকারি চাকরি করেও শোষিত ও বঞ্চিত মানুষের স্বার্থে শ্রমিক নেতা হিসেবে অনবদ্য ভূমিকা রেখেছিলেন। নির্যাতিত মানুষের মুক্তির লক্ষ্যে কয়েকবার কারাভোগ করেন এ রাজনৈতিক ব্যক্তিত্ব। এমন গুণীজনের মহৎ কর্মগুলো আজীবন যশোরের মানুষ স্মরণ করবে।

ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় সদস্য, শ্রমিক নেতা, কলামিস্ট ও যশোর ইনস্টিটিউটের সাবেক লাইব্রেরি সম্পাদক মোস্তাফিজুর রহমান কাবুলের প্রথম মৃত্যুবার্ষিকীতে অনুষ্ঠিত স্মরণসভায় বক্তারা এসব কথা বলেন। সোমবার বিকেল চারটায় জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

স্মরণসভায় ভার্চ্যুয়ালি যোগদান করে ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন এমপি বলেন, দেশের রাজনীতিতে কাবুলের অবদান অনস্বীকার্য। বিভিন্ন ষড়যন্ত্রে ওয়ার্কার্স পার্টির নেতাকর্মীরা যখন দ্বিধাবিভক্ত, তখন মোস্তাফিজুর রহমান কাবুল ঐক্য ধরে রাখতে প্রশসংনীয় অবদান রেখেছিলেন। তার রাজনৈতিক শিক্ষা নিয়ে বর্তমান ছাত্রসমাজ আগামীতে দেশের রাজনীতিতে সুষ্ঠুধারা বয়ে আনবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। স্মরণসভায় মোস্তাফিজুর রহমান কাবুলের জীবদ্দশায় রেখে যাওয়া অসমাপ্ত কাজ সমাপ্ত করতে প্রতিজ্ঞা করেন উপস্থিত নেতাকর্মীরা।

জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি অ্যাডভোকেট আবু বকর সিদ্দিকীর সভাপতিত্বে সভায় মোস্তাফিজুর রহমান কাবুলের জীবনস্মৃতি নিয়ে আলোচনা করেন জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের কেন্দ্রীয় কার্যকরী সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট রবিউল আলম, ঘাতক দালাল নির্মূল কমিটি যশোরের সভাপতি হারুন অর রশিদ, জেলা জাসদের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অশোক কুমার রায়, ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর রহমান মজনু, জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সবদুল হোসেন খান, মোস্তাফিজুর রহমান কাবুলের সহধর্মিণী শাহিনা খানম, যুবমৈত্রীর কেন্দ্রীয় সহসভাপতি অনুপ কুমার পিন্টু, বীর মুক্তিযোদ্ধা জালাল উদ্দীন সরকার, কৃষক সমিতির নেতা আব্দুল মাজেদ, শ্রমিক ফেডারেশনের নেতা শামীম বিশ্বাস, জেলা যুবমৈত্রীর সাংগঠনিক সম্পাদক সুকান্ত দাস, জেলা ছাত্রমৈত্রীর সভাপতি শ্যামল শর্মা, সাধারণ সম্পাদক অরুপ মৈত্র প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন শ্রমিক নেতা ইউনুস তালুকদার।

মোড়েলগঞ্জে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে ২৬শ’ শিশুদের মধ্যে খাতা কলম বিতরণ

মোড়েলগঞ্জ প্রতিনিধি

করোনা কালীন সময়ে দরিদ্র পরিবারে শিশুদের পড়ালেখার অনুশীলনি বৃ্িদ্ধর লক্ষ্যে বাগেরহাটের মোড়েলগঞ্জে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ-এর উদ্যোগে রোববার উপজেলা পরিষদ কার্যালয়ে ৬টি ইউনিয়নে ২৬শ’ হতদরিদ্র শিশুদের মাঝে প্র্যতেক শিশুকে ৬টি খাতা ও ৫টি কলম বিতরণের উদ্ধোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এ ছাড়া ৫৯৫ জন স্কুল ছাত্রীদের মাঝে একটি করে ছাতা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ এ্যাড. শাহ-ই-আলম বাচ্চু। এ উদ্ধোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. দেলোয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম, মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা খানম।

 এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ভিশন মোড়েলগঞ্জ এপি ম্যানেজার লাভলি লাকি বিশ্বাস, বক্তব্য রাখেন প্রোগ্রাম অফিসার মো. নিজাম উদ্দিন, লাকী হালদার প্রমুখ। পর্যায়ক্রমে বাকি ইউনিয়ন ও পৌরসভায় উপহার সামগ্রী এলাকার দরিদ্র ও প্রতিবন্ধী পরিবারের মধ্যে বিতরন করা হবে।

মোড়েলগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টর উদ্বোধন

মোড়েলগঞ্জ প্রতিনিধি

বাগেরহাটের মোড়েলগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট অনুর্ধ ১৭ এর  উদ্বোধন করা হয়েছে। স্থানীয় সংসদ সদস্য অ্যাড. আমিরুল আলম মিলন রবিবার বিকেল ৫টায় এ টুর্ণামেন্টের উদ্বোধন করেন।

উপজেলা চেয়ারম্যান অ্যাড. শাহ্-ই-আলম বাচ্চু, নির্বাহী কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন, থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ  মনিরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম, মহিলা ভাইস চেয়ারম্যান  ফাহিমা ছাবুল, যুবলীগ  যুগ্ম আহবায়ক এ্যাড. তাজিনুর রহমান পলাশ এ সময় উপস্থিত ছিলেন। উদ্বোধনী খেলায় মোরেলগঞ্জ পৌরসভা একাদশ ৭/১ গোলে বলইবুনিয়া একাদশকে পরাজিত করে করে।