Home আঞ্চলিক মোড়েলগঞ্জে ৫ জনের করোনা সনাক্ত: ৩ বাড়ি লকডাউন

মোড়েলগঞ্জে ৫ জনের করোনা সনাক্ত: ৩ বাড়ি লকডাউন

21

0 মোড়েলগঞ্জ প্রতিনিধি

বাগেহাটের মোড়েলগঞ্জে নতুন করে দুটি পরিবারে ৫ জনের করোনা সনাক্ত হয়েছে। এ ঘটনায় রবিবার রাতে ও সোমবার দুপুর ২টায় ৩টি বাড়ি লকডাউন করা হয়েছে।

পৌরসভার আদর্শ পাড়া এলাকার মোকলেসুর রহমানের দুটি ও ফায়ার সার্ভিস অফিস সংলগ্ন মোড়েলগঞ্জ সদর ইউনিয়নের পাগলীর কবর এলাকার সাবেক সেনা সদস্য অহিদুল ইসলামের বাড়ির সামনে লাল পতাকা ঝুলিয়ে দেওয়া হয়। পৌরসভার মেয়র এসএম মনিরুল হক তালুকদার ও সদর ইউনিয়ন চেয়ারম্যান মাহমুদ আলী ওই বাড়িগুলোতে লকডাউনের খবর নিশ্চিত করেছেন। এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামাল হোসেন মুফতি বলেন, লকডাউন জারি করা বাড়িগুলোতে করোনা আক্রান্ত ও অপর সদস্যদের বর্তমান অবস্থা তদারকির জন্য মেডিকেল টিম পাঠানো হয়েছে।