০খবর বিজ্ঞপ্তি
২৯ মে শনিবার বেলা ৩ টায় খুলনা প্রেসক্লাবের লিয়াকত আলী মিলনায়তনে কেন্দ্রীয় ভার্চুয়াল আলোচনা সভায় অংশগ্রহনের মধ্যদিয়ে মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গনতন্ত্রের পূন:প্রর্বতক ও আধুনিক বাংলাদেশের রূপকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪০তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে তিন দিনের কর্মসুচি শুরু হচ্ছে। খুলনা মহানগর ও জেলা বিএনপির তিন দিনের কর্মসূচীর প্রথমদিনে ভার্চুয়াল সভায় প্রধান অতিথি থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

অনুষ্ঠনের সভাপতি হিসেবে বক্তব্য রাখবেন দলের সংগ্রামী মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর, এছাড়া বক্তব্য রাখবেন জাতীয় নেতৃবৃন্দ। খুলনা মহানগর ও জেলা বিএনপি এবং অংগ দলের নেতা কর্মীরা যুক্ত হবেন বেলা ৩ টায় খুলনা প্রেসক্লাবের লিয়াকত আলী মিলনায়ত থেকে। দ্বিতীয় দিন ৩০মে রবিবার সূর্যোদয়ের সাথে সাথে সকল দলীয় কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিত করন, কালো পতাকা উত্তোলন ও কালো ব্যাজ ধারন। সকাল সাড়ে ১০ টায় বিএনপি কার্যালয়ে আলোচনা সভা ও শহীদ জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠান। বাদ জোহর থেকে বাদ এশা নগরী ও জেলার থানা, ওর্য়াড ও ইউনিয়নে দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরন। তৃতীয় দিন ৩১ মে সোমবার থানা পর্যায়ে আলোচনা সভা। সকল কর্মসুচি সফল করতে নেতাকর্মীদের প্রতি আহবান জানিয়েছে, মহানগর সভাপতি নজরুল ইসলাম মঞ্জু, জেলা সভাপতি এড. শফিকুল আলম মনা ও মহানগর সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি ও জেলা সাধারন সম্পাদক আমীর এজাজ খান।











































