০ খবর বিজ্ঞপ্তি
খুলনা জেলা বিএনপি নেতা ও দিঘলিয়া উপজেলা বিএনপির সভাপতি সাইফুর রহমান মিন্টুর মা গতকাল ১৬ মে রবিবার রাতে ইন্তেকাল করেছেন। মরহুমার নামাজে জানাজা সোমবার (১৭ মে) বাদ জোহর আয়তুন নেসা স্কুল মাঠে অনুষ্ঠিত হয়। জানাজা শেষে মরহুমাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। জানাজায় অংশ নেন মহানগর বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু, জেলা সভাপতি এড. সফিকুল আলম মনা, নগর সাধারণ সম্পাদক মোহাম্মাদ মনিরুজ্জামান, মনিরুজ্জামান মন্টু, শেখ আব্দুর রশীদ, মোল্লা খায়রুল ইসলাম, আবু হোসেন বাবু, আছাদুজ্জামান মুরাদ, মেহেদী হাসান দীপু, সাজ্জাত হোসেন তোতন, মুর্শিদ কামালসহ বিএনপি ও অংগ দলের নেতৃবৃন্দ।
।। শোক।
বিএনপি নেতা মিন্টুর মায়ের মৃত্যুতে গভীর শোক, শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা এবং মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে বিবৃতি দিয়েছেন খুলনা মহানগর বিএনপির নেতৃবৃন্দ। বিবৃতিদাতা নেতৃবৃন্দরা হলেন খুলনা মহানগর বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু, সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনি, সাহারুজ্জামান মোর্ত্তজা, মীর কায়সেদ আলী, শেখ মোশাররফ হোসেন, জাফরউল¬াহ খান সাচ্চু, জলিল খান কালাম, সিরাজুল ইসলাম, এড. ফজলে হালিম লিটন, এড. বজলুর রহমান, এড. এস আর ফারুক, স ম আব্দুর রহমান, শেখ ইকবাল হোসেন, শেখ জাহিদুল ইসলাম, অধ্যক্ষ তারিকুল ইসলাম, শেখ আমজাদ হোসেন, অধ্যাপক আরিফুজ্জামান অপু, সিরাজুল হক নান্নু, মো. মাহবুব কায়সার, নজরুল ইসলাম বাবু, আসাদুজ্জামান মুরাদ, এস এম আরিফুর রহমান মিঠু ও ইকবাল হোসেন খোকন প্রমুখ।











































