Home আঞ্চলিক সারা খুলনা অঞ্চলের খবর

সারা খুলনা অঞ্চলের খবর

21

রূপসায় কয়লা তৈরির একাধিক চুলা উচ্ছেদ করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট

রূপসা প্রতিনিধি

রূপসা উপজেলায় দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থানে অবৈধ ভাবে কাঠ পুড়িয়ে কয়লা তৈরী করে আসছে। যা নিয়ে কয়েকবার সংবাদ প্রকাশ করা হয়। সংবাদ প্রকাশের পর জেলা ও উপজেলা প্রশাসন মাঠে নামে অবৈধ কয়লা চুল্লি বন্দের অভিযানে। উপজেলা নির্বাহী অফিসার নাসরিন আক্তারের নির্দেশে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুম্মিতা সাহা। তারই ধারাবাহিকতায় ২৫ ফেব্রুয়ারী বেলা ১১ টায় রূপসা উপজেলার নৈহাটি ইউনিয়নের জাবুসা এলাকায় কাঠ পুড়িয়ে কয়লা তৈরির অবৈধ ৭টি চুলা ভ্রাম্যমান আদালতের মাধ্যমে উচ্ছেদ করা হয়। পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর ১২ ধারা অনুযায়ী এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় একটি চুলার মালিকরহিমনগরের বাসিন্দা সোহাগ শিকদারকে দুই হাজার টাকা জরিমানা করেন।

জানা যায়, পরিবেশ দুষণরোধে পরিচালিত এ অভিযানে জাবুসা হাট এলাকায় অবস্থিত ৭ টি চুলা ভেঙ্গে উচ্ছেদ করা হয়। অভিযানের সংবাদ পেয়ে বাকী ৬টি চুলা মালিক পালিয়ে যায়। এ সময় উপস্থিত ছিলেন ভূমি অফিসের নাজির মো. নূরুল ইসলাম, ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার তানভীর রহমান ও রূপসা থানা পুলিশের একদল সদস্য। সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুস্মিতা সাহা জানান, ইতিমধ্যে রূপসার বিভিন্ন এলাকার অবৈধ চুলা উচ্ছেদ সহ মালিককে জরিমানা করা হয়েছে। পরিবেশ সংরক্ষণের জন্য এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সড়কে অবৈধ নসিমন,করিমন ও থ্রী-হুইলার বন্দের দাবিতে রূপসায় মানববন্ধন

রূপসা প্রতিনিধি

দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সড়ক পরিবহন মালিক-শ্রমীক আঞ্চলিক ঐক্য পরিষদের আয়োজনে ১৮টি রুটে ২২টি সংগঠনের পক্ষ থেকে ২৫ ফেব্রুয়ারী বেলা ১১ টায় পূর্ব রূপসা ঘাট এলাকায় এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় নেতৃবৃন্দরা সড়ক ও মহাসড়কে বাস চলাচলরত সকল রাস্তায় অবৈধ নসিমন,করিমন. থ্রী-হুইলার,ভাড়ায় চালিত মোটরসাইকেল,বিভিন্ন নামধারী অবৈধ বাস, কোচ ও সরকারী নিয়ম বর্হিভীত বিআরটিসি অবিলম্বে বন্ধের দাবি জানান। তারা আরও বলেন, প্রশাসন অর্থের বিনিময় অবৈধ যানবাহন চলাচলের সুযোগ করে দিচ্ছে। তাই দ্রুত এসকল যান বাহন বন্ধ করতে হবে। তা না হলে তারা আরও কঠিন আন্দোলন করার ঘোষনা দেন।

দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সড়ক পরিবহন মালিক-শ্রমীক আঞ্চলিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক নূরুল হক লিপনের সভাপতিত্বে বক্তৃতা করেন আকতার হোসেন খান, মোস্তাফিজুর রহমান মোস্তাক, দেলোয়ার হোসেন, রেজাউল হক, সাইফুল ইসলাম, হারুন মোল্লা, আরিফুর রহমান মোল্লা, জাহিদুর রহমান, মিঠু মোল্লা, আ. সালাম, মো. তৌহিদ উদ্দিন শেখ, আ. মালেক. ওসমান গনি, আ. খালেক, কামরুল ইসলাম, হুমায়ূন কবীর, মিন্টু হাওলাদার, মো. জামাল, রিংকু দাস, ফিরোজ শেখ, রবিউল ইসলাম, শেখ মিজানুর রহমান, অনিশেষ দাস, মো. রাজু প্রমূখ।

খুবির শিক্ষার্থীদের সংগঠন মেলার উদ্বোধন

খবর বিজ্ঞপ্তি

মঙ্গলবার বিকেল ৪ টায় বিশ্ববিদ্যালয়ের অদম্য বাংলা চত্ত্বরের পশ্চিম পাশে ছাত্র বিষয়ক পরিচালকের দপ্তরের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্র সংগঠনের অংশগ্রহণে তিনদিনব্যাপী সংগঠন মেলা এর আয়োজন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর সাধন রঞ্জন ঘোষ প্রধান অতিথি হিসেবে ফিতা কেঁটে মেলার উদ্বোধন করেন। তিনি শিক্ষার্থীদের অংশগ্রহণে এই মেলার আয়োজনকে সহশিক্ষা কার্যক্রমকে গতিশীল করবে এবং শিক্ষার্থীদের সাংগঠনিক দক্ষতা বৃদ্ধির পাশাপাশি তাদের সুপ্ত প্রতিভা বিকশিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। পরে তিনি বিভিন্ন স্টল ঘুরে দেখেন। এসময় সহকারী ছাত্র বিষয়ক পরিচালক মোহাম্মদ রাকিবুল হাসান সিদ্দিকী, তালুকদার রাসেল মাহমুদসহ বিভিন্ন সংগঠনের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এই মেলায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ২৪টি সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন অংশ নিচ্ছে। প্রতিদিন মেলা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে। মেলায় অংশগ্রহণকারী সংগঠনগুলো হচ্ছে ভৈরবী, বাঁধন, নৈয়ায়িক, অমিত্রাক্ষর, ওঁংকার শৃণূতা, নৃ-নাট্য, থিয়েটার নিপুন, ৩৫ এমএম, কৃষ্টি, চেতনা ’৭১, স্পার্ক, নয়েজ ফ্যাক্টরী, রিদম্, রোটার‌্যাক্ট কাব অব খুলনা ইউনিভার্সিটি, ফটোগ্রাফিক সোসাইটি, ছায়াবৃত্ত পাঠক ফোরাম, কটঅঅঝ, পোডিয়াম, মনের স্কুল, খুলনা ইউনিভার্সিটি চেস্ট কাব, বায়োস্কোপ, ক্যারিয়ার কাব, সাংবাদিক সমিতি, ভলিবলকাব।

খুবির শিক্ষক প্রফেসর ড. মোঃ মিজানুর রহমান ভূঁইয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া

খবর বিজ্ঞপ্তি

খুলনা বিশ্ববিদ্যালয়ের সদ্যঅবসরপ্রাপ্ত শিক্ষক প্রফেসর ড. মোঃ মিজানুর রহমান ভূঁইয়ার রুহের মাগফেরাত কামনা করে আজ বাদ যোহর বিশ্ববিদ্যালয় জামে মসজিদে দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পূর্বে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস, সয়েল, ওয়াটার ও এভায়রণমেন্ট ডিসিপ্লিন প্রধান প্রফেসর খন্দকার কুদরাতে কিবরিয়া এবং অফিসার্স কল্যাণ পরিষদের সভাপতি শেখ মুজিবুর রহমান। দোয়া পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের পেশ ইমাম ক্বারী  মোঃ মুস্তাকিম বিল্লাহ। দোয়া মাহফিলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারি ও ছাত্ররা অংশগ্রহণ করেন।

খুবির গণিত ডিসিপ্লিনে আন্তঃব্যাচ বিতর্ক প্রযোগিতা ও পুরস্কার বিতরণ

খবর বিজ্ঞপ্তি

খুলনা বিশ্ববিদ্যালয়ের গণিত ডিসিপ্লিনে ভাষার মাসে ভাষার চর্চাকে আরও সুসংহত করতে এবং শিক্ষার্থীদের মধ্যে যুক্তিবাদী চেতনার উন্মেষ ঘটানোর লক্ষ্যে আন্তঃব্যাচ বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। সংশ্লিষ্ট ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. সর্দার ফিরোজ আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিসিপ্লিনের সিনিয়র শিক্ষক প্রফেসর ড. মোঃ রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. মোঃ মাহমুদ আলম এবং প্রফেসর ড. মোঃ হায়দার আলী বিশ্বাস। পরে প্রধান অতিথি বিতর্ক প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ করেন। প্রতিযোগিতায় সেরা বিতর্কিক হয়ে পুরস্কার লাভ করেন ১৭ ব্যাচের শিক্ষার্থী রাফসান ইসলাম এবং ফাইনালের সেরা বিতর্কিক হন একই ব্যাচের মোঃ আরাফাত ইসলাম। প্রতিযোগিতায় ২০ ব্যাচের মধ্যে উদীয়মান বিতর্কিক হিসেবে নির্বাচিত হন জোবায়ের হোসেন। রানার্স-আপ ১৯ ব্যাচকে ট্রফি প্রদান করা হয়। উল্লেখ্য, এ প্রতিযোগিতায় সংশ্লিষ্ট ডিসিপ্লিনের অনার্স ৪টি ব্যাচের শিক্ষার্থীরা অংশ নেয়। প্রথম পর্বের ৬টি বিতর্কের পর সেরা দুইদল ১৭ ব্যাচ এবং ১৯ ব্যাচ ফাইনালে অংশ নেয়। ফাইনাল প্রতিযোগিতায় ১৭ ব্যাচ বিজয় লাভ করে। এ সময় সংশ্লিষ্ট ডিসিপ্লিনের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। 

সমবায় ইনস্টিটিউটে গাভী পালন বিষয়ক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

তথ্য বিবরণী

খুলনা আঞ্চলিক সমবায় ইনস্টিটিউটে তিন দিনব্যাপী গাভী পালন বিষয়ক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন অনুষ্ঠান মঙ্গলবার সকালে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষিণের উদ্বোধন করেন খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার ম. জাভেদ ইকবাল।

অনুষ্ঠানে অতিথিরা বলেন, সরকার দেশের গ্রামীণ অর্থনীতিকে উন্নত করতে বহুমুখী পদক্ষেপ গ্রহণ করেছে। ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে এবং ২০৪১ সালে বাংলাদেশকে একটি উন্নত দেশে রূপান্তরের জন্য সকলকে এগিয়ে আসতে হবে। আমার বাড়ি আমার খামার প্রকল্প গ্রামের দরিদ্র মানুষের ভাগ্য উন্নয়নে বিশেষ ভূমিকা রেখে চলেছে। বক্তারা এসময় মাদক, সন্ত্রাস এবং বাল্যবিবাহের কুফল তুলে ধরে প্রশিক্ষনার্থীদের সচেতন থাকার পরামর্শ দেন। খুলনা আঞ্চলিক সমবায় ইনস্টিটিউটে অধ্যক্ষ মোহাঃ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন উপাধ্যক্ষ হাসান মাহমুদ। স্বাগত জানান কোর্স পরিচালক রাধাকান্ত ঘোষ। দিঘলিয়া উপজেলার আমার বাড়ি আমার খামার প্রকল্পের উপকারভোগী এবং বিভিন্ন গ্রাম উন্নয়ন সমিতির ৪০ জন প্রশিক্ষনার্থী এতে অংশগ্রহণ করেন যার অধিকাংশ নারী।

খুলনায় প্রতিবন্ধীদের কম্পিউটার প্রশিক্ষণ কোর্সের সমাপনী

তথ্য বিবরণী

খুলনায় ‘তথ্য প্রযুক্তির মাধ্যমে নিউরো ডেভলপমেন্টাল ডিজঅর্ডারসহ সব ধরণের প্রতিবন্ধীর ক্ষমতায়ন প্রকল্পের’ আওতায় ২০ দিনব্যাপী প্রশিক্ষণ কোর্সের সমাপনী মঙ্গলবার দুপুরে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের খুলনা আঞ্চলিক কার্যালয়ে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে সনদপত্র বিতরণ করেন খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার ম. জাভেদ ইকবাল।

অনুষ্ঠানে অতিথিরা বলেন, প্রতিবন্ধী ব্যক্তিরা মেধা ও যোগ্যতায় অন্য সাধারণ মানুষের থেকে কোন অংশে কম নয়। তাদের একটু সুযোগ সৃষ্টি করে দিলে তারা অন্যদের থেকে অনেক ভাল কিছু করতে পারে। এসডিজির অন্যতম লক্ষ্য হলো কাউকে পিছনে ফেলে উন্নয়ন নয়। সুবর্ণ নাগরিকরা (প্রতিবন্ধী) যাতে আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহার ও প্রয়োগের সুবিধা থেকে বঞ্চিত না থাকে সেজন্য সরকার এ ধরণের প্রশিক্ষণের ব্যবস্থা করে দিয়েছে।

সনদপত্র বিরতণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোর্সের প্রশিক্ষক সোহেল রানা, শিবলী আবেদীন এবং সিএসআইডি প্রকল্পের সমন্বয়কারী মোঃ আশেক আলী।

রূপসায় শ্রমিক কমিউনিটি এসোসিয়েশনের স্টেক হোল্ডারদের সভা

তথ্য বিবরণী

বেসরকারি উন্নয়ন সংস্থা রূপসার আয়োজনে শ্রমিক কমিউনিটি এসোসিয়েশনের সরকারি বেসরকারি স্টেক হোল্ডারদের এক সভা মঙ্গলবার সকালে খুলনার রূপসা উপজেলার শ্রমিক কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন রূপসা উপজেলা নির্বাহী অফিসার নাসরিন আক্তার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাহিরা খাতুন, রূপসা সংস্থার নির্বাহী পরিচালক হিরন্ময় মন্ডল, সলিডারিটি সেন্টারের সিনিয়র প্রোগ্রাম অফিসার জাকিয়া পারভীন, ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ ইলিয়াজ শেখ, রিনা পারভীন ও রূপসা চিংড়ি বনিক সমিতির সভাপতি মোঃ আব্দুল মান্নান শেখ।

সভায় রূপসা উপজেলার চিংড়ি প্রক্রিয়াজাত শিল্প, ডকইয়ার্ড, ইটভাটাসহ বিভিন্ন শিল্পে কর্মরত শ্রমিকদের অধিকার, শ্রম আইন বাস্তবায়নে শ্রমিক-মালিক সুসম্পর্ক, পেশাগত স্বাস্থ্যঝুঁকি, মাদক ও বাল্যবিবাহের কুফল, এলাকার বর্জ্য ব্যবস্থাপনা ও জলাবদ্ধতা নিরসনে করণীয় বিষয়ে আলোচনা করা হয়। এসময় স্থানীয় জনগোষ্ঠীর সাথে সমন্বয় করে সকল সমস্যা দূর করার পরামর্শ দেন নির্বাহী অফিসার।

সভায় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, শ্রমিক, এনজিও ও  শিল্প মালিক প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

দেবহাটা বনায়ন ও বন সংরক্ষণ বিষয়ে প্রশিক্ষণ

তথ্য বিবরণী

খুলনা ম্যানগ্রোভ সিলভিকালচারের আয়োজনে বিভিন্ন প্রজাতির নার্সারি, বনায়ন ও বন সংরক্ষণ বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা মঙ্গলবার সাতক্ষীরার দেবহাটা উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরীনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান সবুজ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা, কৃষি কর্মকর্তা প্রমুখ উপস্থিত ছিলেন। প্রশিক্ষণ দেন খুলনা ম্যানগ্রোভ সিলভিকালচারের বিভাগীয় কর্মকর্তা ড. আ স ম হেলাল সিদ্দীকি।

প্রশিক্ষণকালে বক্তারা বলেন, মুজিববর্ষে সকলকে কমপক্ষে একটি করে গাছ রোপণ করতে হবে। গাছ হলো আমাদের প্রকৃত বন্ধু এবং সন্তানের মতো। সন্তানকে যেমনভাবে লালন পালন করে বড় করি, তেমনি গাছকেও পরিচর্যা করে বড় করতে হবে। পরিকল্পিতভাবে গাছ লাগাতে পারলে অর্থনৈতিকভাবে লাভবান হওয়া যায়। একটি দেশে ২৫ শতাংশ বনভূমি থাকার দরকার। আমাদের দেশে মাত্র ১৬ শতাংশ বনভূমি রয়েছে। সুন্দরবন এই অঞ্চলের মানুষকে রক্ষা করে চলছে। বেশি করে গাছ রোপণ করে পরিবেশের ভারসাম্য রক্ষায় আমাদের সকলকে এগিয়ে আসতে হবে। প্রশিক্ষণে উপজেলার সরকারি দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন নার্সারি মালিক সমিতির প্রতিনিধি ও বৃক্ষের সাথে সংশ্লিষ্ট উপকারভোগীরা অংশ নেন।

সরকারি কর্মকর্তা-কর্মচারী ও ছেলেমেয়েদের বিভাগীয় ক্রীড়া প্রতিযোগিতা ২৯ ফেব্রুয়ারি

তথ্য বিবরণী

খুলনা বিভাগের সরকারি কর্মকর্তা-কর্মচারী ও তাঁদের ছেলেমেয়েদের ৩২তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২০ উপলক্ষে প্রস্তুতি সভা মঙ্গলবার বিকেলে খুলনার বিভাগীয় কমিশনার ড. মুঃ আনোয়ার হোসেন হাওলাদারের সভাপতিত্বে তাঁর সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। আগামী ২৯ ফেব্রুয়ারি সকাল নয়টায় খুলনা জেলা স্টেডিয়ামে  ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

সভায় জানানো হয় ক্রীড়া অনুষ্ঠানের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এই ক্রীড়া প্রতিযোগিতায় ১০ জেলার জেলা দল ও বিভাগীয় সদর দল মিলে মোট ১১টি দল অংশগ্রহণ করবে। প্রতিদলে ২৭জন করে মোট ২৯৭ জন প্রতিযোগী অংশ নিবে। দৌড়, লাফ, বর্শা নিক্ষেপ, রিলেসহ বিভিন্ন খেলায় মোট ৩৩টি ইভেন্ট থাকবে। প্রস্তুতি সভায় অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) সুবাস চন্দ্র সাহা, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোঃ হাবিবুল হক খান, বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের উপপরিচালক ও ক্রীড়া ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব মুঃ বিল্লাল হোসেন খানসহ বিভিন্ন উপকমিটির আহ্বায়ক উপস্থিত ছিলেন।

দাকোপে কোস্টগার্ডের অভিযানে ইয়াবাসহ এক ব্যক্তি আটক

দাকোপ (খুলনা) প্রতিনিধি

গোপন সংবাদের ভিত্তিতে খুলনার দাকোপে কোস্টগার্ড পশ্চিম জোনের বিসিজি আউটপোস্ট নলিয়ানের একটি টহলদল সোমবার রাত ১১টায় অভিযান চালিয়ে গুনারী এলাকার শীবসা নদী সংলগ্ন শ^শানঘাট এলাকা থেকে ৪৬ পিস ইয়াবাসহ আসলাম সানা (৩৫) নামে এক পাচারকারীকে আটক করেছে। সে উপজেলার ভিটেভাঙ্গা এলাকার আবু বক্কর সানার ছেলে। আটক ব্যক্তিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য থানা পুলিশের কাছে সোর্পদ করেছেন বলে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেঃ বিএন এম হায়াত ইবনে সিদ্দিক জানান। থানা অফিসার ইনচার্জ সফিকুল ইসলাম চৌধুরী বলেন মাদকদ্রব্য আইনে মামলা দায়ের পর আসলামকে কোর্ট হাজতে পাঠানো হবে।

চিতলমারীর চাঞ্চল্যকর শিশু রিফাত হত্যা মামলার প্রধান আসামী ছোটো গ্রেফতার

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের চিতলমারী চাঞ্চল্যকর শিশু রিফাত হত্যা মামলার আসল রহস্য উন্মোচন ও প্রধান আসামী ছোটো (২৯) কে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অফ ইনভেষ্টিকেশন (পিবিআই) বাগেরহাট। গত ২০১৯ সালের ২৮ নভেম্বর দুপুরে নির্জন বাগানে শিশু রিফাতকে কাঁদা পানিতে ফেলে তার গলার উপর পা দিয়ে চেপে ধরে নিষ্টুর ও র্নিদয় ভাবে হত্যা করে। আর এই জঘন্যতম হত্যার পরিকল্পনা করেছিল রিফারের আপন চাচাতো ভাই নুরুল আমিন। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সমির মল্লিাকের আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তি মুলক জবানবন্দীতে এমনই তথ্য দিয়েছে শিশু রিফাতের খুনি হফিজুর রহমান তালুকদার ওরফে ছোট।

মঙ্গলবার দুপুরে বাগেরহাট শহরের খারদ্বার এলাকায় পিবিআই এর কার্য্যালয়ে প্রেস ব্রিফিং এ সাংবাদিকদের জানিয়েছে খুলনা বিভাগীয় পিবিআইয়ের বিশেষ পুলিশ সুপার আতিকুর রহমান। এ সময়ে উপস্থিত ছিলেন বাগেরহাট পিবিআইয়ের অতিরিক্ত পুলিশ সুপার মো. মোজাম্মেল হক।

ঘটনার বিবরনে জানাগেছে, চিতলমারী চৌদ্দহাজারী গ্রামের স্থানীয় কাওসার তালুকদার এবং আসামি মিজান গং,রা পরস্পর আতœীয়। এই দুই পক্ষের সাথে এলাকার রাজনৈতি আধিপত্য বিস্তার,ঘের ভেড়ী ও জায়গা-জমি নিয়ে দীঘর্ দিনের বিরোধ চলে আসছিল। ওই বিরোধে পরষ্পর-পরষ্পরকে ঘায়েল করতে উঠে পড়ে লাগে। আর প্রতিপক্ষকে ঘায়েল করার তুরুপের তাশ হয় মান্নানের শিশূ পুত্র রিফাত। শিশু রিফাত হত্যার আগে ভাড়াটিয়া সন্ত্রাসীদের দিয়ে আসামীদের বসতঘর ভাংচুর ও মালামাল লুটপাট করায় কাওসার তালুকদার গং। রিফাত হত্যার আগেও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কাওসার তালুকদারের শিশু পুত্র খালিদ খুনের ঘটনায় মিজানসহ তার পরিবারের সদস্যদের নামে মামলা দায়ের করা হয়। ওই মামলায় আসামীরা এখনও পলাতক রয়েছে। আর এ হত্যা মামলাটি সি আইডিতে তদন্তাধিন রয়েছে । এ অবস্থার মধ্যে গত বছরের ২৮ নভেম্বর পতিপক্ষকে ফাসাতে নিজের আপন চাচাতো ভাই শিশু রিফাতকে হত্যার পরিকল্পনা করে নুরুল আমীন।

নুরুল আমীন তার এই কাজে তিনি বেছে নেয় তার ঘনিষ্ট বন্ধু হাফিজুর রহমান ছোটকে। ছোটকে টাকার বিনিময়ে তার চাচা মান্নানের ছেলে শিশু রিফাতকে বাড়ির পাশে সুপারী বাগানে নিয়ে কাদায় ফেলে দু পায়ে মাড়িয়ে নির্মম ভাবে খুন করে। পরে এই খুনের দায় পতিপক্ষের ঘাড়ে ওঠাতে মামলা দায়ের করে বলে পুলিশ জানান। এ ঘটনায় নিহত শিশুর রিফাতের দুই চাচাতো ভাই ইকবাল তালুকদার ও সাকিব তালুকদার পুলিশের হাতে আটক রয়েছে।

বাগেরহাটে অগ্নিকান্ডে ২২ দোকান ভস্মিভূত, অর্ধকোটি টাকার ক্ষতি

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের শরণখোলার চালিতাবুনিয়া বাজারে অগ্নিকান্ডে ২২ দোকান ভস্মিভূত হয়েছে। এতে অর্ধ কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ব্যবসায়ীরা। সোমবার দিবাগত রাত ৩টার দিকে ওই বাজারে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। পরে শরণখোলা ও মোরেলগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দুই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এতক্ষনে ২২টি দোকান ভস্মিভূত হয়ে যায়। অগ্নিকান্ডের খবর পেয়ে সাউথখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোজাম্মেল হোসেন এবং রায়েন্দা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আছাদুজ্জামান মিলন ঘটনাস্থল পরিদর্শণ করেছেন। ক্ষতিগ্রস্থ দোকান মালিকদের পাশে থাকার আশা ব্যক্ত করেন তারা। ক্ষতিগ্রস্থ দোকান গুলোর মধ্যে দর্জি কাপড়, রেডিমেড পোশাক, মুদি, ইলেক্ট্রনিক্স পন্য সামগ্রি, মোবাইল রিচার্জ ও চায়ের দোকান রয়েছে।

ক্ষতিগ্রস্থ দোকান মালিক জামাল হোসেন মুন্সি বলেন, যখন অগ্নিকান্ডের ঘটনা ঘটে তখন বিদ্যুৎ ছিল না বাজারে। আমরা ধারণা করছি দুর্বৃত্তরা পরিকল্পিত ভাবে আগুন ধরিয়ে দিয়েছে। এই আগুনে আমাদের ৫০ লক্ষ টাকার উপরে ক্ষতি হয়েছে। সব শেষ হয়ে গেছে। সব শেষ হয়ে গেছে। আগুন দিয়ে সব পুড়িয়ে দিয়েছে। এ ভাবে বিলাপ করতে করতে দোকান মালিক আব্বাস তালুকদার বলেন রাতে আগুনের খবর পেয়ে তরিঘরি দোকানে থাকা কাপড় অন্যত্র সরিয়ে নেই। কিন্তু দোকান ঘর ও সেলাই মেশিন রক্ষা করতে পারিনি। শেষ পর্যন্ত ফায়ার সার্ভিস না আসলে বাজারের সকল দোকান ভস্মিভূত হয়ে যেত বলে দাবি করেন তিনি।

স্থানীয় ইউপি সদস্য জাহাঙ্গির খলিফা বলেন, অগ্নিকান্ডে চালিতাবুনিয়া বাজারের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্থ দোকান মালিকদের পুনর্বাসনের জন্য সরকারের কাছে দাবি জানাচ্ছি।

শরণখোলা ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা মেশফাকুল আলম বলেন, আগুনের খবর পেয়ে মোরেলগঞ্জ ও শরণখোলা ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের সমন্বয়ে কাজ করে আগুন নিয়ন্ত্রণে এনেছি। গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন আরও বেশি ভয়ঙ্কর হয়ে উঠেছিল। আমরা সর্বোচ্চ চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে এনেছি। ধারণা করছি শর্ট সার্কিটের মাধ্যমে আগুণের সূত্রপাত হয়েছে। ফায়ার সার্ভিস খুলনার উপ-পরিচালক আকরাম হোসেন ঘটনাস্থল পরিদর্শণ করবেন বলে জানিয়েছেন এই কর্মকর্তা।

বিশ্বের তৃতীয় ইসলামী মহাসম্মেলন চরমোনাই মাহফিল আজ শুরু

শেখ নাসির উদ্দিন, চরমোনাই ময়দান থেকে

বিশ্বের তৃতীয় বৃহত্তম ইসলামী মহাসম্মেলন বরিশালের চরমোনাই দরবার শরিফের (ফাল্গুন) তিন দিনব্যাপী বার্ষিক ওয়াজ মাহফিল শুরু হচ্ছে আজ ২৬ ফেব্রুয়ারি বুধবার। আগামী শনিবার ২৯ ফেব্রুয়ারী সকালে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে তিন দিনব্যাপী মাহফিলের সমাপ্তি হবে। আজ বুধবার বাদ জোহর চরমোনাই পীর মাওলানা মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম উদ্বোধনী বয়ানের মাধ্যমে মাহফিলের সূচনা করবেন। তিন দিনে মোট ৭টি বয়ান হবে। এর মধ্যে ৫টি বয়ান করবেন চরমোনাই পীর ও দুটি বয়ান করবেন নায়েবে আমীরুল মুজাহিদিন মাওলানা মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করিম। মাহফিলের দ্বিতীয় দিন বৃহস্পতিবার ২৭ ফেব্রুয়ারী বেলা ১১টায় ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে ওলামা-মাশায়েখ সম্মেলন এবং তৃতীয় দিন শুক্রবার সকাল ১০টায় ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের সম্মেলন অনুষ্ঠিত হবে। এদিকে তিন দিন আগে থেকে চরমোনাই অনুসারীরা মাহফিলে আসতে শুরু করেছেন। মাহফিলের দ্বিতীয় দিন সৌদি ও ওমানের ২৫ জন ভিআইপি মাহফিলে অংশগ্রহণ করবেন বলে আয়োজকরা জানিয়েছেন। মুসল্লিদের জন্য এবার মোট ৫টি মাঠে প্রায় ১৫ বর্গকিলোমিটার প্যান্ডেল করা হয়েছে। গতকালই ৫টি মাঠ মুসল্লিতে পরিপূর্ণ হয়ে গেছে বলে জানিয়েছেন মাহফিলের আয়োজকরা।

মোড়েলগঞ্জে যুবলীগ কর্মীর দু’ চোখ উৎপটন : যুবলীগের প্রতিবাদ সভা

এম.পলাশ শরীফ, মোড়েলগঞ্জ

বাগেরহাটের মোড়েলগঞ্জে নাজমুল হাসান রানা(৩৫) নামে এক ইউপি সদস্য ও যুবলীগ কর্মীর দুটি চোখ উপড়ে ফেলেছে দুর্বৃত্তরা। হামলাকারিদের বিচার ও গ্রেফতারের দাবিতে যুবলীগের প্রতিবাদ সভা।  সোমবার দিবাগত রাত ১টার দিকে তার বাড়ির কাছে শেখপাড়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে রানার স্বজনেরা তাকে উদ্ধার করে রাত ৩টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের উদ্দেশে নিয়ে গেছেন।

রানার স্ত্রী মুকুল বেগম বলেন, বাগেরহাট-৪, উপ-নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী অ্যড. আমিরুল আলম মিলনের সাথে দেখা করে বাড়িতে ফেরার পথে পরিকল্পিতভাবে হামলা করেছে চিহ্নিত সন্ত্রাসীরা। তারা রানার দুটি চোখ ধারালো অস্ত্র দিয়ে খুচিয়ে উপড়ে ফেলেছে। তার দু’হাত পা পিটিয়ে ভেঙ্গে দিয়েছে। বারইখালী ইউনিয়নের শেখপাড়া গ্রামের নুর আলী হাওলাদারের ছেলে রানা ওই ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের মেম্বার ও যুবলীগ নেতা। স্থানীয় কোন্দল ও মৎস্য ঘের নিয়ে বিরোধে এ হামলা ঘটতে পারে বলে ধারনা করছে স্থানীয়রা। এ সম্পর্কে থানার এসআই দিপঙ্কর মন্ডল বলেন, ঘটনার কিছুক্ষণ পর থেকেই রানার ওপর হামলাকারিদের আটকের জন্য পুলিশের একাধিক টিম অভিযান শুরু করেছে।

এদিকে এ যুবলীগ কর্মী ওপর হামলার প্রতিবাদে উপজেলা যুবলীগ ও পৌর যুবলীগ বিকেল ৫টায় উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে প্রতিবাদ সভা করেছেন। সভায় বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের আহ্বায়ক মোজাম্মেল হক মোজাম, সদস সচিব এ্যাড. তাজিনুর রহমান পলাশ, যুগ্ন আহ্বায়ক মুরাদ হোসেন, পৌর যুবলীগের আহ্বায়ক আসাদুজ্জামান বিপু, যুগ্ন আহ্বায়ক আরিফুল ইসলাম আরিফ, শ্রমীকলীগ সভাপতি আলমঙ্গীর হোসেন বাদশা, তাঁতীলীগ সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম খান, কৃষক লীগের সভাপতি হালিম জোমাদ্দার, স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন আহ্বায়ক আমিনুল ইসলাম মিলন, মৎস্যজীবি লীগের সাধারণ সম্পাদক মো. আল আমিন শেখ সহ বিভিন্ন নেতৃবৃন্দ। সভায় বক্তরা বলেন, যুবলীগ কর্মী নাজমুল হাসান রানার ওপর সন্ত্রাসী হামলাকারিদের ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতারসহ দৃষ্টান্ত মূলক বিচারের দাবি জানান। একই সাথে নেতাকর্মীরা উপ নির্বাচনের সুষ্ঠু পরিবেশকে ব্যাহত করার জন্য পরিকল্পিতভাবে বিএনপি-জামাত এ নৃশাংস সন্ত্রাসী হামলা চালিয়েছে।

মোড়েলগঞ্জে সাংবাদিকদের সাথে সংসদ সদস্য প্রার্থীর মতবিনিময়

মোড়েলগঞ্জ প্রতিনিধি

কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য বাগেরহাট-৪, আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী এ্যাড. আমিরুল আলম মিলন সোমবার রাত সাড়ে ৮টায় মোড়েলগঞ্জ প্রেসকাবের সকল সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। প্রেসকাব সভাপতি মেহেদী হাসান লিপন-এর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এমমাদুল হক, প্রেসকাব সাধারণ সম্পাদক মশিউর রহমান মাসুম, সাবেক সভাপতি মো. জামাল শরীফ সহ প্রেসকাব নেতৃবৃন্দ। এ সময় কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা এ্যাড. আমিরুল আলম মিলন বলেন, এলাকার উন্নয়নের মেঘা প্রকল্প বাস্তবায়নে পানগুছি নদীতে সেতু, ভেরিবাঁধ, মোড়েলগঞ্জ-শরণখোলা সুন্দরবন পর্যাটন কেন্দ্র স্থাপনসহ নানা বিষয়ে তিনি সংবাদিকদের সহযোগীতা চেয়েছেন।

মোড়েলগঞ্জে জেলা প্রশাসক মামুনুর রশীদ

মুজিব শতবর্ষে দেশের উন্নয়নের চিত্রপট তুলে ধরতে হবে

মোড়েলগঞ্জ প্রতিনিধি

বাগেরহাটের মোড়েলগঞ্জে কৃষি মেলা ২০২০ ও বই মেলা উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ বলেছেন, মুজিব জন্মশতবার্ষিকীতে দেশের উন্নয়নের চিত্র পট তুলে ধরতে হবে। শুধু কৃষি বিভাগের নয় সকল সেক্টরেই উন্নয়নের বাস্তব চিত্র জনগনকে সেবার মান কতটুকু অগ্রগতি হয়েছে তা প্রতিটি কর্মকর্তাকে বাস্তবে দেখাতে হবে।  দেশের উন্নয়নের জন্য সকলকে নিরালস পরিশ্রম করতে হবে। মঙ্গলবার দুপুরে উপজেলা প্রশাসন ও কৃষি অধিদপ্তরের উদ্যোগে কৃষি মেলার আনুষ্ঠানিকভাবে উদ্ধোধন করা হয়।

আয়োজিত অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান এ্যাড. শাহ-ই আলম বাচ্চু’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেব বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান, কৃষি সম্প্রসারন অধিদপ্তরের জেলা অতিরিক্ত উপ পরিচালক কৃষিবিদ অমিতাভ মন্ডল, ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক, মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা খানম, থানা অফিসার ইনচার্জ কেএম আজিজুল ইসলাম, কৃষি অফিসার রেহানা পারভিন। অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য আফরোজা আক্তার মুক্তা, ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক মজুমদার প্রমুখ। এর পূবে বই মেলা ও পাঠাগারের শুভ উদ্ধোধন করেন প্রধান অতিথি। এবারের কৃষি মেলায় ২০টি স্টল ও বই মেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ব্যবসায়ী প্রতিষ্ঠানের ১০টি স্টল অংশ গ্রহন করে।

যুব সমাজকে মাদক ও অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই:এমপি বাবু

কয়রা প্রতিনিধি

খুলনা-৬ মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আকতারুজ্জামান বাবু (এমপি) বলেছেন, ক্রিড়াপ্রেমীরা কখনও মাদকাসক্ত হতে পারে না। যুব সমাজকে মাদকমুক্ত ও সমাজকে অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলার কোন বিকল্প নেই। নিয়মিত খেলাধুলা যুব সমাজ কে নৈতিক অবক্ষয়ের হাত থেকে রক্ষা করে। তরুন প্রজন্মকে মাদকাসক্তি, জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের আসক্তি থেকে দূরে রাখতে সকলকে খেলাধুলায় আরো বেশি করে সম্পৃক্ত করার আহবান জানান। মঙ্গলবার মহারাজপুর ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন লাভলুর প্রচেষ্ঠায় তৈরি জয় একতা যুব সংঘের আয়োজিত ত্রিÑ জেলা ভলিবল টুর্ণামেন্টের ফাইনালে প্রধান অতিথির বক্তব্যে আরো বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিজেই একজন ফুটবল খেলোয়াড় ছিলেন। তিনি দেশের ঐতিহ্যবাহী খেলাগুলোকে উৎসাহ যোগাতেন।

প্রধানমন্ত্রী  শেখ হাসিনাও  স্টেডিয়ামে এসে খেলা উপভোগ করেন এবং শেখ হাসিনার নেতৃত্বে শিক্ষার পাশাপাশি বর্তমান সরকার দেশব্যাপি খেলাধুলার প্রসারে নানা কর্মসুচি গ্রহন করেছে। এমপি বাবু বলেন, আজকের এই ফুটবল খেলা শুধু একটি খেলা নয় মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা। মাদক ,বাল্য বিবাহ, জঙ্গিবাদসহ সামাজিতক অপরাধগুলো আমাদের সমাজ ব্যবস্থাকে  কুকড়ে খাচ্ছে। মাদক নামের ভয়াবহ ছোবলে যুব সমাজ দিকভ্রান্ত। এই ছোবল থেকে মুক্ত রাখতে  একমাত্র ক্রীড়াই অগ্রণী ভুমিকা রাখতে পারে। জয় একতা যুব সংঘের সভাপতি মহারাজপুর ইউপি চেয়ারম্যান জিএম আব্দুল্লাহ আল মামুন লাভলুর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কয়রা উপজেলা আওয়ামীলীগের সভাপতি জিএম মোহসিন রেজা, কয়রা থানা অফিসার ইনচার্জ মোঃ রবিউল হোসেন, কয়রা সদর চেয়ারম্যান এইচ এম হুমায়ুন কবির, উপজেলা আ’লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক প্রভাষক শাহাবাজ আলী,প্যানেল চেয়ারম্যান মোস্তফা কামাল ও আকবর হোসেন, ইউপি সদস্য শাহাদাৎ হোসেন, প্রভাষক নজরুল ইসলাম, কয়রা প্রেসকাবের সভাপতি এসএম হারুন অর রশীদ, উপজেলা প্রেস কাবের সাবেক সভাপতি সদরউদ্দিন আহম্মদ, সাংবাদিক রিয়াছাদ আলী, যুবলীগ নেতা শামীম সরকার, মেজবাহউদ্দিন মাছুম, ছাত্রলীগ নেতা ইখতিয়ার উদ্দীন হিরো, তরিকুল ইসলাম, কয়রা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাদিউজ্জামান রাসেলসহ কয়রা উপজেলা আওয়ামীলীগ ও বিভিন্ন সংগঠনের একাধিক নেতৃবৃন্দ ও হাজার হাজার ভলিবল প্রিয় দর্শক মন্ডলী। ত্রি-জেলা ভলিবল টুর্ণামেন্টে যশোর জেলা ভলিবল দল চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করেন। খেলায় চ্যাম্পিয়ান দলকে ১০০ সিসি মোটর সাইকেলের প্রাইজমানি উপহার দেওয়া হয় এবং রানার্সআপ দলকে ৮০ সিসি মোটর সাইকেলের প্রাইজমানি দেওয়া হয়। উক্ত খেলায় প্রধান পরিচালকের দায়িত্ব পালন করেন প্রধান শিক্ষক জিএম আওলাদ হোসেন ও মাষ্টার শাহাবাজ আলী, ধারা বিবরণী দেন রবিউল ইসলাম, ডাক্তার খোকন মোঃ ইব্রাহীম খলিল ও আঃ হালিম।

 “ জন্মশত বর্ষে বিশে^র সর্বশ্রেষ্ঠ বাঙালি-বঙ্গবন্ধু শেখ মুজিব” নামীয় স্মরণিকা প্রকাশের সিদ্ধান্ত

খবর বিজ্ঞপ্তি

২৫ ফেব্রুয়ারী মঙ্গলবার ফ্রিডম ফাইটার্স ফ্যামিলি সার্ভিসেস সোসাইটি (এফএফএফএসএস), বাংলাদেশ (নিবন্ধন-২৪১) কার্যালয়ে সংগঠনের সভাপতি মুক্তিযুদ্ধের যুদ্ধকালীন লিডার (বিএলএফ) বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ এম,এম, জিয়াউল ইসলামের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। সভায়  ১৭ মার্চ-২০২০ মহান নেতা বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বর্ষে বঙ্গবন্ধুর বংশ লতিকা, জীবন পঞ্জি, শৈশব, কৈশর ও ছাত্র জীবন, রাজনৈতিক জীবন, কারা জীবন, রাষ্ট্র নায়কের জীবন সহ বঙ্গবন্ধুর স্মরণে স্মৃতিকথা, বঙ্গবন্ধুকে ভাল লাগার কাহিনী, কবিতা, ছড়া, প্রবন্ধ, তথ্য-উপাত্য, তত্ত্ব এবং অবিস্মরনীয় মূহুর্তের ছবি সমন্বয়ে “ জন্মশত বর্ষে বিশে^র সর্বশ্রেষ্ঠ বাঙালি-বঙ্গবন্ধু শেখ মুজিব” নামীয় স্মরণিকা প্রকাশের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ এমএম জিয়াউল ইসলাম-কে স্মরনিকা সম্পাদনার দায়িত্ব অর্পন করা। বীর মুক্তিযোদ্ধা বিমল রায়ের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা নিত্যানন্দ বিশ^াস, মহাসচিব বীর মুক্তিযোদ্ধা মোঃ মাহাবুবুল আলম, প্রশাসনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আনিছুর রহমান, সাংস্কৃতিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা নৃপেন্দ্র নাথ বিশ^াস, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, কবি আবু আহম্মেদ শিকদার, ইঞ্জিঃ এম এম শাহরুখ-উল ইসলাম, মোঃ মহিদুল ইসলাম, শেখ রমজান আলী, জাফরিনা বেগম প্রমুখ। এই ঐতিহাসিক স্মরনিকায় ৮ মার্চ ২০২০ লেখা পৌছানোর শেষ তারিখ নির্ধারণ করা হয়।

যুব মহিলা লীগনেত্রী সাথীর শোক সভায়-শেখ হারুন

যুব মহিলা লীগ নেত্রী নয়মী বিশ^াস সাথী ছিলো মাঠের একজন নিবেদিত কর্মী

খবর বিজ্ঞপ্তি

খুলনা জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান,সাবেক বিরোধী দলীয় হুইপ শেখ হারুনুর রশিদ বলেছেন, যুব মহিলালীগ নেত্রী নয়মী বিশ^াস সাথী ছিলো মাঠের একজন নিবেদিত কর্মী। আন্দোলন-সংগ্রামে খুলনার রাজপথে তার সরব উপস্থিতি ছিলো প্রশংসার দাবীদার। সংঠনের বিভিন্ন কর্মসূচিতে অনেকের আগেই হাজির হতো সাথী। রাজনীতির পাশাপাশি তাকে মানব কল্যাণেও কাজ করতে দেখা গেছে। সাথীর মতো প্রতিটি নেতাকর্মীকে মানুষের কল্যানে আত্মনিয়োগ করতে হবে। মনে রাখতে হবে একজন আদর্শবান কর্মীর কখনও মৃত্যু হয়না। যুগ থেকে যুগন্তর সে বেঁচে থাকে হাজার ভক্তের মাঝে। সাথীর এই অকাল মৃত্যুতে আমরা শোকাহত। তিনি গতকাল মঙ্গবার বিকেলে খুলনা মহানগর ও জেলা মহিলা আওয়ামীলীগ এবং যুব মহিলা লীগ আয়োজিত নগর যুব মহিলা লীগের যুগ্ম আহবায়ক নাঈমা ইসলাম সাথীর অকাল মৃত্যুতে এক দোয়া ও শোক সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ সকল কথা বলেন।

দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত দোয়া ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন মহানগর মহিলা আ’লীগের সভাপতি কাউন্সিলার লুৎফুন্নাহার লুৎফা। নগর যুব মহিলা লীগের আহবায়ক এ্যাডঃ রাবেয়া ওয়ালী করবীর পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন জেলা আ’লীগের সাবেক সিনি: সাংগঠনিক সম্পাদক মোঃ কামরুজ্জামান জামাল, মহিলা আ’লীগনেত্রী এ্যাডঃ সুলতানা রহমান শিল্পী, আঞ্জুমানোয়ারা বেগম, নাজনীন নাহার কনা, পারভীন ইলিয়াস, নূরীনা বিউটি, জেলা যুব মহিলা লীগের আহবায়ক এ্যাডঃ সেলিনা আক্তার পিয়া, জেলা যুবলীগের যুগ্ম সম্পাদক সরদার জাকির হোসেন, তথ্য ও গবেষণা সম্পাদক জামিল খান, স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহবায়ক হাজী সাইফুল ইসলাম খাঁন, জেলা সৈনিকলীগের সভাপতি এসএম ফরিদ রানা, সাবেক ছাত্রনেতা মাহফুজুর রহমান সোহাগ, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান হোসেন, তাঁতিলীগের যুগ্ম আহবায়ক রাফেল হোসেন বাবু, মহিলা ও যুব মহিলা লীগনেত্রী নাজনীন নাহার বিঊটি, ফারহানা হক ববি, নাসিমা খান কাজল,এ্যাডঃ শিউলী, এ্যাডঃ লাকী, ফাতেমা মিতা, দিপ্তী বিশ^াস, এ্যাডঃ ফাল্গুনী মিতা, মাজেদা বেলাল, হাসিনা চৌধুরী, রেখা আহসান, আফরোজা হক, নাজমুন নাহার ফারুক, আফরোজা যুথী, কহিনূর বেগম, মেহজাবিন, লোপা, জেসমিন, কাকলী, নাজমা, রেশমা, নীলা, নিশা, রতœা, রুনা, আইরিন, নাহার, নাদিরা, বিউটি, শিউলী, সুমাইয়া, মিম, রাশি প্রমূখ। সভা পূর্বে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

বাগেরহাট-৪ আসনের উপ-নির্বাচন

বিএনপির প্রার্থীর কাছ থেকে পৌরকর না নেওয়ার অভিযোগে সংবাদ সম্মেলন

বাগেরহাট প্রতিনিধি :

বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনের উপ-নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী কাজী খাইরুজ্জামান শিপনের কাছ থেকে পরিকল্পিত ভাবে পৌরকর না নেওয়ার অভিযোগ করে সংবাদ সম্মেলন করেছে। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বাগেরহাট প্রেসকাবে সংবাদ সম্মেলনে বিএনপির প্রার্থী কাজী খাইরুজ্জামান শিপনের পক্ষে লিখিত বক্তব্যে এমনই অভিযোগ করেন তার আইনজীবী এ্যাড. শেখ মোসারেফ হোসেন (মন্টু)।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য ও সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, কাজী খায়রুজ্জামান শিপন বিএনপির মনোনীত প্রার্থী। এর আগেও তিনি গত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী ছিলেন। বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনে তার ব্যপক জনপ্রিয়তা রয়েছে। তার এ জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে প্রতিপক্ষ আওয়ামী লীগের মনোনীত প্রার্থীর পক্ষ নিয়ে মোরেলগঞ্জ পৌর কর্তৃপক্ষ পূর্ব পরিকল্পিত ভাবে পৌরকর পরিশোধের ক্ষেত্রে তাকে ডিপাল্টর দেখানোর জন্য নানা অতৎপরতা চালিয়ে যাচ্ছে।

সংবাদ সম্মেলনে এ্যাড. শেখ মোসারেফ হোসেন মন্টু আরও বলেন, মোরেলগঞ্জ পৌরসভা কর্তৃপক্ষ কাজী খাইরুজ্জামান শিপনকে পৌরকর বিল প্রদান করে নাই। তাই তিনি নিজ উদ্যোগে পৌর কর দিতে গেলে পৌর কর্তৃপক্ষ তাকে ২৮,১৩৭ টাকার একটি কর বিল প্রদান করে। কিন্তু দুঃখের বিষয় ঐ বিল তিনি পরিশোধ করতে চাইলে পৌর কর্তৃপক্ষ তার কাছ থেকে কোন কর গ্রহন করেন নাই। পরে তিনি বিল দিতে ব্যার্থ হয়ে রুপালী ব্যাংক (মোরেলগঞ্জ শাখা) এ বিল দিতে গেলে ব্যাংক তার কাছ থেকে কোন প্রকার বিল গ্রহনে অপারগতা প্রকাশ করে। এসময় তিনি বিল না গ্রহনের বিষয়ে ব্যাংক কর্তৃপক্ষের কাছে জানতে চাইলে তারা জানান, মোরেগঞ্জ পৌরসভা থেকে কাজী খাইরুজ্জামান শিপন এর পৌর কর বিল না গ্রহনের জন্য মৌখিক ভাবে বলা হয়েছে বলে জানান।

কাজী খায়রুজ্জামান শিপন যাতে নির্বাচনে অংশ নিতে না পারে এর জন্য তার প্রতিপক্ষ প্রার্থী তার বিরুদ্ধে এ ধরনের ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেন এ্যাড. শেখ মোসারেফ হোসেন মন্টু।

উল্লেখ্য, গত রোববার (২৩ ফেব্রুয়ারি) বাগেরহাট-৪ আসনের উপ-নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই শেষে উপ-নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা সময় মত পৌরকর পরিশোধে ব্যর্থতা ও খেলাপিঋণ থাকার অভিযোগে বিএনপি মনোনীত প্রার্থী কাজী খায়রুজ্জামান শিপনের মনোনয়ন পত্রটি বাতিল করেন। এসময় ২৬ তারিখের মধ্যে নির্বাচন কমিশন বরাবর প্রার্থীতা ফিরে পেতে নির্দিষ্ট ফরমে আবেদন করতে পারবেন বলে জানানো হয়। ২৯ তারিখের মধ্যে এ আবেদনের নিষ্পত্তি করবেন নির্বাচন কমিশন।

ঝিনাইদহে ইঞ্জিনচালিত আলমসাধুর চালক নিহত

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহ কালীগঞ্জে ট্রাকের ধাক্কায় ছিটকে পড়ে মামুন হোসেন (২৬) নামের এক পরিবেশক সমিতির আলমসাধু চালক নিহত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় বালিয়াডাঙঙ্গা বাজার থেকে আলমসাধু চালিয়ে কালীগঞ্জ শহরে ফিরছিল। পতিমধ্যে কালীগঞ্জ -কোটচাঁদপুর সড়কের পাতিবিলা নামক স্থানে পৌছলে পেছন থেকে একটি দ্রুতগামী ট্রাক এসে ধাক্কা দিলে সে চলন্ত গাড়ি থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স্রে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। নিহত মামুন উপজেলার বলরামপুর গ্রামের দুলাল মিয়ার ছেলে।

কালীগঞ্জ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক সম্পা মোদক জানান, হাসপাতালে নিয়ে আসার অনেক আগেই মামুন মারা গেছে। কালীগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ মুহাঃ মাহফুজুর রহমান মিয়া বিষয়টির নিশ্চিত করেছেন।

খুলনায় মুজিববর্ষ একুশে বইমেলার ২৫তম দিন অতিবাহিত

খবর বিজ্ঞপ্তি

মঙ্গলবার মুজিববর্ষ একুশে বইমেলা, খুলনা- ২০২০’ এর ২৫তম দিন। বিকাল ৪টায় বইমেলার মঞ্চে পুলিশ লাইন স্কুল এর ছাত্রছাত্রীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিকাল ৫টায় অনুষ্ঠিত হয় কবি সংসদ ও দক্ষিণ বাংলা সাহিত্য পরিষদ এর বাচিক শিল্পীদের পরিবেশনায় কবিতা আবৃত্তি অনুষ্ঠিত হয়। বইমেলার মঞ্চে সন্ধ্যা ৬.২০ মিনিটে প্রবন্ধ পাঠ ও আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আলোচনা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন খুলনা বিভাগীয় সরকারি গণগ্রন্থাগারের উপপরিচালক ড. মো: আহছান উল্যাহ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসএম রইজ উদ্দিন, যুগ্ম সচিব (অব:), গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। অনুষ্ঠানে প্রবন্ধ উপস্থাপন করেন বিভূতিভূষণ মন্ডলের পক্ষে সাইফুল ইসলাম মল্লিক। প্রবন্ধের বিষয় ‘জসিম উদ্দিনের কবিতায় ১৯৭১’। অনুষ্ঠানের সভাপত্বি করেন মো: হাবিবুল হক খান, অতিরিক্ত বিভাগীয় কমিশনার, খুলনা। পরিশেষে রবীন্দ্র সংগীত শিল্পী সংস্থা ও নান্দিক একাডেমির শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন নূরুন্নাহার হীরা, কিশোর কুমার বাড়ৈ, শাহারুজ্জামান। অনুষ্ঠান সমন্বয়ের দায়িত্বে ছিলেন সাইফুল ইসলাম মল্লিক।

বঙ্গবন্ধুর জন্মশতবাষির্কী উদযাপন উপলক্ষে সোনাডাঙ্গা থানার বার্ধিত সভা

খবর বিজ্ঞপ্তি

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে ধারন করে স্বপ্নের সোনার বাংলা গড়তে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে, সোনাডাঙ্গা থানা আওয়ামীলীগের বিশেষ বর্ধিত সভায় খুলনা সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ¦ তালুকদার আব্দুল খালেক প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। মঙ্গলবার সন্ধ্যা ৭টায় হোটেল মিলেনিয়ামে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে সোনাডাঙ্গা থানা আওয়ামীলীগের বিশেষ বর্ধিত সভায় থানার সভাপতি সিদ্দিকুর রহমান বুলু বিশ^াসের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভা পরিচালনা করেন সোনাডাঙ্গা থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাবেক ছাত্র নেতা তসলিম আহম্মেদ আশা। সভার শুরুতে মহানগর যুব মহিলা লীগের যুগ্ম আহ্বায়ক নয়মী বিশ^াস সাথীর মৃত্যুতে ১মিনিট নিরবতা পালন করা হয়। সভায় উপস্থিত ছিলেন মহানগর আওয়ামীলীগ নেতা মল্লিক আবিদ হোসেন কবির, অধ্যাপক আলমগীর কবির, শ্যামল সিংহ রায়, কামরুল ইসলাম বাবলু, শেখ ফজলুল হক, নুর মোহাম্মদ নুরু, শেখ মো: আনোয়ার হোসেন, শাহজাহান পারভেজ, মোঃ আমির হোসেন, রফিকুল ইসলাম পিটু, জাহাঙ্গীর আলী মন্টু, আঃ কাইয়ুম গোরা, এস এম কবীর উদ্দিন বাবলু, টি এম আরিফ, কাউন্সিলর আমেনা হালিম বেবী, কাউন্সিলর মাহমুদা বেগম, নুরজাহান রুমি, শরীফ এনামুল কবীর, মোক্তার হোসেন, এ্যাড এনামুল হক, আলী আকবর, মোঃ রুহুল আমীন খান, খাজা মঈনউদ্দিন, শাহাদাত হোসেন, আইয়ুব আলী, তৌহিদুর রহমান দিপু, মেহজাবিন খান, মঈন খান সেলিম, হুমায়ুন কবীর খান,এড সোহেল পারভেজ, শেখ নুর ইসলাম, শেখ আবিদ উল্লাহ, চ ম মুজিবুর রহমান, শেখ আঃ আজিজ, মোঃ জাহিদুল ইসলাম, সরদার আঃ হালিম, মীর মোঃ লিটন, শেখ মোঃ রুহুল আমীন, মোঃ সবুর হোসেন,শেখ কুদ্দুস হোসেন,মহাদেব সাহা, মোস্তাক আহম্মেদ টুটুল, সোহেল চৌধুরী, শেখ সিদ্দিকুল হক, মোঃ মামুন উকিল, মোঃ মাহবুব  মম, এম এম আল মামুন চৌধুরী, এড কাজী জসিমউদ্দিন লিটন, এ্যাড: রাকিব, কবির পাঠান, মনোয়ারা বেগম, শাহানারা বেগম, কহিনুর রাজ্জাক, নাজনিন আক্তার বিউটি, ফাতেমা মিতা, সাবিহা ইসলাম আংগুর, কবিতা আহম্মেদ, আসমা বেগম, আশরাফ আলী হাওলাদার শিপন, কামরুল ইসলাম, জাহাঙ্গীর হোসেন, ছাত্রনেতা রুম্মান আহম্মেদ, প্রমুখ। 

যশোরে স্কুল শিক্ষার্থী অপহরণের অভিযোগে আটক ১

যশোর অফিস

প্রকাশ্যে সদর উপজেলার চুড়ামনকাঠি ইউনিয়নের ছাতিয়ানতলা এলাকার এক স্কুল পড়–য়া শিক্ষার্থী রেহেনা আক্তার (১৫) কে ফুসলিয়ে অপহরণের এক দিন পর পুলিশ উদ্ধার করেছে। এ সময় অপহরণকারী আফিল উদ্দিন রিংকু কে গ্রেফতার করে মঙ্গলবার দুপুরে আদালতে সোপর্দ করেছে। সে যশোর সদর উপজেলার নূরপুর গ্রামের রবিউল ইসলামের ছেলে।

চুড়ামনকাঠি ইউনিয়নের ছাতিয়ানতলার আব্দুল মান্নান মঙ্গলবার ২৫ ফেব্রুয়ারী সকালে কোতয়ালি মডেল থানায় উক্ত আসামীসহ  অজ্ঞাতনামা ২/৩জন আসামী উল্লেখ করে দায়েরকৃত এজাহারে বলেছেন,তার মেয়ে রেহেনা আক্তার  ছাতিয়ানতলা চুড়ামনকাঠি মাধ্যমিক বিদ্যালয়ে ১০ম শ্রেনীতে লেখাপড়া করে। স্কুলে আসা যাওয়ার প্রাক্কালে আফিল উদ্দিন রিংকু তাকে উত্যক্তসহ কু-প্রস্তাব দিতো। রেহেনা  আক্তার বিষয়টি বাড়িতে জানালে পরিবারের পক্ষ থেকে রিংকুর পরিবারকে বিষয়টি জানালে তারা বিষয়টি কর্নপাত করেনি। পলে রিংকু রেহেনা আক্তারকে অপহরণের হুমকী দিতো। গত ২৩ ফেব্রুয়ারী সকালে রেহেনা আক্তার বাড়ি হতে স্কুলে যায়। দুপুর ২ টায় স্কুল ছুটি শেষে বাড়িতে ফিরছিল। স্কুলের সীমানা প্রাচীরে মাথায় পৌছালে উক্ত রিংকুসহ অজ্ঞাতনামা ২/৩জন ফুসলিয়ে রেহেনা আক্তারকে অপহরন করে নিয়ে যায়। পরবর্তীতে খবর পেয়ে কোতয়ালি মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করলে পুলিশ একদিন পর রেহেনা আক্তারকে উদ্ধার ও অপহরণকারী রিংকুকে গ্রেফতার করে। মঙ্গলবার রেহেনা আক্তারের ২২ ধারার জবানবন্দি আদালতে গ্রহন করা হয়েছে। রিংকুকে আদালতে সোপর্দ করা হয়েছে।

যশোরের ঝিকরগাছায় ফেনসিডিল উদ্ধার: গ্রেফতার ১

যশোর অফিস

যশোরের ঝিকরগাছা বাঁকড়া তদন্ত কেন্দ্রের পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকালে ঝিকরগাছা বাকড়া সড়কে দাড়িয়ে থাকা একটি পিকআপে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা অবস্থায় ৩শ’ ৬২ বোতল ফেনসিডিল উদ্ধার করে এবং এসময় পিকআপটি জব্দ করে। পরে রাত সাড়ে ৭ টায় মাদক ব্যবসায়ী মোস্তাকিন বিল্লাহ ওরফে লাল্টু (৩৪)কে ঝিকরগাছা এলাকা থেকে আটক করে পুলিশ। লাল্টু সাতক্ষীরা জেলার আশাশুনি জেলার নাকলা গ্রামের সৈয়দ মাফুয়ার রহমানের ছেলে।

অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) তহিদুল ইসলাম  সাংবাদিকদের জানান,বাঁকড়া তদন্ত কেন্দ্রের পুলিশ ঝিকরগাছা থানাধীন বাঁকড়া বাজারের ঝিকরগাছা বাঁকড়া বাজার পাঁকা রাস্তার পশ্চিমে আমাজেদ গাজী এর দোতলা বিল্ডিং এর উত্তর পার্শ্বে ফাঁকা জায়গায় থামানো ( যশোর-ন-১১-১১৬৯ ) নম্বরের একটি পিকআপে অভিযান চালায়। এসময় উক্ত পিকআপের মধ্যে থাকা দুইটি নীল রংয়ের ড্রামের ভিতর বিশেষ কায়দায় রক্ষিত ৩ শ’ ৬২ বোতল ফেনসিডিল উদ্ধার করে ও পিকআপটি জব্দ করেন। ঐ সময় আসামি মো. মোস্তাকিন বিল্লাহ ওরফে লাল্টু পলাতক থাকায় তাহাকে গ্রেফতারের জন্য অভিযান চালিয়ে সোমবার রাত সাড়ে ৭ টায় ঝিকরগাছা থানা এলাকা হইতে গ্রেফতার করে। লাল্টু একজন মাদক ব্যবাসায়ী। তাহার বিরুদ্ধে ইতোপূর্বে ডিএমপি এর খিলগাঁও থানার মামলা নং-১৬/১৬, তারিখ-০৮/০১/২০১৮; ধারা-১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) এর ৩(খ)/২৫ মামলা রহিয়াছে। ফেনসিডিল উদ্ধারের ঘটনায় ঝিকরগাছা থানায় মাদক আইনে মামলা হয়েছে লাল্টুর বিরুদ্ধে। মঙ্গলবার দুপুরে লাল্টুকে আদালতে সোপর্দ করা হয়েছে।

যশোর বোর্ডে এসএসসি জীব বিজ্ঞান অর্থনীতি পরীক্ষায় ৩৪১জন অনুপস্থিত

যশোর অফিস

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা (এসএসসি) মঙ্গলবার ২৫ ফেব্রুয়ারী সকাল থেকে কোড নং ১৩৮ জীব বিজ্ঞান (তত্ত্বীয়) ও কোড নং ১৪১ অর্থনীতি অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষায় ২৮৬ টি কেন্দ্রে মঙ্গলবার ২৫ ফেব্রুয়ারী বিজ্ঞান ও অর্থনীতি পরীক্ষায় ৮২ হাজার ৯শ’ ৩৪ জন পরীক্ষার্থীর মধ্যে ৮২ হাজার ৫শ’ ৯৩ জন অংশ গ্রহন করেন। অর্থাৎ দুই  বিষয়ে মঙ্গলবারের পরীক্ষায় ৩শ’ ৪১ জন অনুপস্থিত ছিল। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড যশোরের পরীক্ষা নিয়ন্ত্রন প্রফেসর মাধব চন্দ্র রুদ্র এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আরো জানান, দুই বিষয় পরীক্ষায় অত্র বোর্ডের অধীনে খুলনা জেলায় ২৮জন,বাগেরহাট ৩২জন,সাতক্ষীরা জেলায় ২৮,কুষ্টিয়ায় ৫০,চুয়াডাঙ্গা ১৭জন,মেহেরপুর ৮,যশোর ৬১,নড়াইল ২২,ঝিনাইদহ ৬৭ ও মাগুরা জেলায় ২৮জন শিক্ষার্থী অনুপস্থিত ছিল।

বেনাপোলে ভারতের সঙ্গে অনির্দিষ্টকালের জন্য আমদানি-রফতানি বন্ধ

যশোর অফিস

বেনাপোল বন্দর দিয়ে মঙ্গলবার সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য ভারতের সঙ্গে সব ধরনের আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ রয়েছে। ব্যবসায়ীরা জানান, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সদস্যরা বেনাপোল বন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট স্টাফদের কাগজপত্র ভারতে প্রবেশ করতে না দেয়ায় মঙ্গলবার সকাল থেকে আমদানি-রফতানি বন্ধ রয়েছে। তবে কাস্টমসের কর্মকর্তারা আমদানি-রফতানি চালু করতে ভারতীয় পেট্টাপোল বন্দরের কাস্টমস কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ চালিয়ে যাচ্ছেন বলে জানিয়েছে কাস্টমসের কর্মকর্তারা।

বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান বলেন, সকালে মালামাল রফতানির জন্য কাগজপত্র নিয়ে পেট্টাপোল বন্দরে প্রবেশ করতে গেলে হঠাৎ করে বিএসএফের বাধার মুখে পড়ে আমাদের সদস্যরা। প্রত্যেক কর্মচারীকে বিএসএফের বাধার কারণে ভারতের পেট্টাপোল বন্দরে প্রবেশ করতে পারেনি। যে কারণে মুহূর্তের মধ্যে ভারতের সঙ্গে সব ধরনের আমদানি-রফতানি বন্ধ হয়ে যায়। বেনাপোল সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান স্বজন জানান, সকাল থেকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সিঅ্যান্ডএফ কর্মচারীদের পেট্টপোল বন্দরে ঢুকতে না দেয়ায় সকাল থেকে ভারতের সঙ্গে আমদানি-রফতানি বন্ধ রয়েছে। তবে কি কারণে তারা স্টাফদের ভারতে প্রবেশ করতে দিচ্ছে না তা এখনও জানা যায়নি।

বেনাপোল কাস্টমসের কার্গো শাখার সহকারী কমিশনার উত্তম চাকমা জানান, সিঅ্যান্ডএফ এজেন্ট কর্মচারীরা যাতে তাড়াতাড়ি ভারতে প্রবেশ করতে পারে সেই চেষ্টা চালানো হচ্ছে।

তবে ধারণা করা হচ্ছে, সে দেশে আমেরিকান প্রেসিডেন্ট সফরের কারণে সীমান্তজুড়ে কঠোর নজরদারির ফলে বাংলাদেশ থেকে কোনো সিঅ্যান্ডএফ কর্মচারীকে ভারতে ঢুকতে দিচ্ছে না।

যশোরে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি

যশোর অফিস

যশোর শহরসহ উপজেলার বিভিন্ন এলাকায় হালকা ঝড়ো হাওয়াসহ বৃষ্টিপাত হয়েছে। কুয়াশাচ্ছন্ন মেঘলা আকাশ বিরাজ করছে। বৃষ্টির কারণে সাধারণ খেটে মানুষ দুর্ভোগে পড়েছে। যশোর বিমান বন্দর আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, আগামী ৩/৪ দিন এই আবহাওয়া বিরাজ করবে। মঙ্গলবার সারা দিন বৃষ্টিপাত হয়েছে। সেই সাথে ঝড়ো হাওয়া এবং বজ্রসহ বৃষ্টি হতে পারে। রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। তিন দিনের শেষের দিকে আবহাওয়া উন্নতি হতে পারে। আবহাওয়া অফিসের তথ্যানুযায়ী, মঙ্গলবার যশোরে সর্বনি¤œ তাপমাত্রা ছিলো ১৬ দশমিক ৮ ডিগ্রি। এদিকে, বৃষ্টির কারণে সাধারণ খেটে মানুষ দুর্ভোগে পড়েছে। অনেকেই বাড়ি থেকে বের হতে পারেনি। কেউ কেউ কাজে এসেও কোন কাজ না পেয়ে বাড়ি ফিরে গেছে।

পুলিশ সদস্যকে মারধরের ঘটনায় তিন ছাত্র আটক

যশোর অফিস

পুলিশের গোয়েন্দা শাখার (ডিএসবি) এক সদস্যকে মারধরের অভিযোগে যশোর এমএম কলেজের তিন ছাত্রকে আটক করা হয়েছে। মঙ্গলবার দুপুরে এমএম কলেজ ক্যাম্পাসে ওই ডিএসবি সদস্যকে মারধর করা হয়। এরপর বিকালে অভিযান চালিয়ে ওই তিন শিক্ষার্থীকে আটক করে পুলিশ। কলেজ ক্যাম্পাস সূত্রে জানা যায়, দুপুরে ছাত্রলীগের এক কর্মী দর্শন বিভাগের এক ছাত্রীকে উত্ত্যক্ত করে। এ ঘটনায় কয়েকজন শিক্ষার্থী ছাত্রলীগের ওই কর্মীকে মারধর করে। ঘটনা জানতে সেখানে যান ডিএসবির ওই সদস্য। কথা বলার একপর্যায়ে তিনি ছাত্রলীগের এক কর্মীর কোমড়ে একটি আগ্নেয়াস্ত্র দেখতে পান। কোমড়ে কী আছে জানতে চাইলে সে দৌড় দেয়। এরপর তাকে ধাওয়া করলে সে আসাদ হলে গিয়ে আশ্রয় নেয়। পরে ছাত্রলীগের ২০-২৫ কর্মী ডিএসবি সদস্যকে মারধর করে। খবর পেয়ে বিপুল সংখ্যক পুলিশ কলেজের চারপাশে অবস্থান নেয়। এ বিষয়ে জানতে চাইলে জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার তৌহিদুল ইসলাম জানান, ডিএসবি সদস্যকে মারধরের খবর পেয়ে পুলিশের কয়েকটি টিম এমএম কলেজ ক্যাম্পাসে অভিযান চালায়। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে তিনজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা হবে। তবে আটককৃতদের নাম ঠিকানা প্রকাশ করতে রাজি হয়নি পুলিশ।

এমএম কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর শেখ আবুল কওসার জানান, দুপুরে পুলিশের কয়েকজন কর্মকর্তা তার সঙ্গে দেখা করেন। তারা জানান, ক্যাম্পাসে অস্ত্রবাজ সন্ত্রাসীদের ধরতে অভিযান চালানো হবে। এজন্য তারা হল সুপারদের সঙ্গে যাওয়ার অনুরোধ করেন। এরপর তিনি দুইজন শিক্ষককে তাদের সঙ্গে পাঠান। অভিযান চালিয়ে সন্দেহভাজন তিনজনকে আটক করে নিয়ে যায়।

দেশের বিভিন্ন স্থানে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা

খুলনাঞ্চল রিপোর্ট

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে আবহাওয়া অফিস জানিয়েছে। পরবর্তী ৭২ ঘন্টার শেষের দিকে আবহাওয়ার অবস্থার উন্নতি হতে পারে। মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও খুলনা বিভাগের অনেক জায়গায় এবং সিলেট, ঢাকা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় এবং চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে । এছাড়া সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। মঙ্গলবার সকাল ৬ টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৩ শতাংশ। পূর্বাভাসে আরও বলা হয়, লঘুচাপের বর্ধিতাংশ ভারতের পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

বর্ণমালা শিশু শিক্ষালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

খবর বিজ্ঞপ্তি

বর্ণমালা শিশু শিক্ষালয়ের ১৭তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ। ইকবাল নগর সরকারি মাধ্যমিক বালিকা বিদ্যালয় মাঠে আগামী ২৮ফেব্রুয়ারি শুক্রবার সকাল সাড়ে ৭টায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। সংরক্ষিত আসনের কাউন্সিলর মাজেদা খাতুন ও ইকবাল নগর সরকারি মাধ্যমক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ফারুকুল ইসলাম অতিথি থেকে উদ্বোধন করবেন। সভাপতিত্ব করবেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক মো. মনির হোসেন।

বিকেল সাড়ে ৩টায় একই স্থানে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। ২০১৯ শিক্ষাবর্ষের বার্ষিক পরীক্ষায় ১ম থেকে ১০ম স্থান অধিকারী মেধাবী শিক্ষার্থী ও শতভাগ উপস্থিত শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদান, আন্তর্জাতিক মাতৃভাষা ও মুজিববর্ষ উপলক্ষে আয়োজিত শিশুদের চিত্রাংকন, অভিভাবক মা-বাবাদের সুন্দর হাতের লেখা , মায়েদের হাতের তৈরী পিঠা প্রতিযোগিতা ও বর্ণমালা সাংস্কৃতিক একাডেমি কর্তৃক আয়োজিত দেশত্ববোধক গানের প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হবে।

প্রধান অতিথি থাকবেন দৈনিক পূর্বাঞ্চলের নির্বাহী সম্পাদক ও খুলনা প্রেস কাবের সাবেক সভাপতি আহমদ আলী খান। বিশেষ অতিথি থাকবেন স্থানীয় কাউন্সিলর শমশের আলী মিন্টু, সাবেক প্যানেল মেয়র রুমা খাতুন, ইকবালনগর সরকারি মাধ্যমক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ফারুকুল ইসলাম, বরিশাল বিভাগীয় কল্যান সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব রোটারিয়ান প্রকৌশলী রুহুল আমিন হাওলাদার ও ইসলামী ব্যাংক হাসপাতালের মেডিকেল অফিসার ডা. তামান্ন ফেরদৌসী মীম।

সভাপতিত্ব করবেন বর্ণমালা শিশু শিক্ষালয়ের প্রতিষ্ঠাতা পরিচালক মো. মনির হোসেন। সভাপতি সকলকে পুরস্কার গ্রহণের জন্য অনুরোধ জানিছেন।

খুলনায় ৭ মার্চে বঙ্গবন্ধুর ভাষন দিবে ১৯ হাজার ২শত খুদেকন্ঠে

স্টাফ রিপোর্টার

খুলনায় ১৯ হাজার ২শত খুদে বঙ্গবন্ধুর অংশ গ্রহণে ৭মার্চের ভাষণ উচ্চারিত হবে। বেলা ৩টা২০ মিনিটে খুলনা জেলা ষ্টেডিয়ামে ঐতিহাসিক এই কালজয়ী ভাষন উচ্চারিত হবে। যা শুধুমাত্র জাতীয় সম্পদই নয়, বরাং আন্তর্জাতিকভাবে ইউনোস্ক কর্তৃক ওয়ার্ল্ড ডকুমেন্টারী হেরীটেজ হিসেবে স্বীকৃত। মুজিববর্ষ উপলক্ষে খুলনা জেলা প্রশাসন এর আয়োজন করে। ১৯৭১ সালের ৭মার্চ তৎকালিন রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান) জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে সময় ভাষন দিয়েছিলেন ঠিক সেই সময় এই ভাষন উচ্চারিত হবে খুদে বঙ্গবন্ধুদের কন্ঠে।

জেলা প্রশাসন সূত্র জানিয়েছেন, আগামী ১৭মার্চ থেকে ২০২১ সালের ১৭মার্চ পর্যন্ত হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশত বার্ষিকী ‘মুজিববর্ষ’ যথাযোগ্য মর্যাদায় উদ্যাপন করার লক্ষ্যে সরকার বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। এর সাথে সঙ্গতি রেখে জেলা প্রশাসনের এই আয়োজন। গত ১০ জানুয়ারি জেলা ষ্টেডিয়ামে বঙ্গবন্ধুর জন্ম সন ১৯২০ সংখ্যাকে গুরুত্বারোপপূর্বক ১৯২০ শিশু বঙ্গবন্ধু, ১৯২০ জন আলেম এবং এই অঞ্চলের জীবিত সহস্্রাধিক মুক্তিযোদ্ধা , রাজনৈতিক ব্যক্তিবর্গ ও জনপ্রতিনিধিদের সমন্বয় ক্ষনগননার প্রথম প্রহরে মুজিববর্ষ অনুষ্ঠানটি আয়োজন করা হয়। খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন শিশু বঙ্গবন্ধুর অংশগ্রহণে ‘৭মার্চের ঐতিহাসিক ভাষন ’ অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছেন এবং পত্রিকায় বিশেষ প্রতিবেদন প্রকাশের জন্য অনুরোধ জানান।

সাংবাদিক রিয়াজের মায়ের রুহের

মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত

খবর বিজ্ঞপ্তি

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক নির্বাহী সদস্য, খুলনা সাংবাদিক ইউনিয়নের সদস্য ও জেলা যুবলীগের দপ্তর সম্পাদক আসাদুজ্জামান রিয়াজের মাতা আলেয়া বেগম এর রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। গতকাল মঙ্গলবার বাদ আসর মিস্ত্রিপাড়া রসুলবাগ জামে মসজিদে অনুষ্ঠিত এ দোয়া মাহফিল পরিচালনা করেন ইমাম শরীফ মো. মাহমুদুর রহমান।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জামাল, বিএফইউজে’র নির্বাহী সদস্য এস এম ফরিদ রানা, কেইউজে’র দপ্তর সম্পাদক জয়নাল ফরাজী, সাংবাদিক ওয়াহেদ উজ জামান বুলু, আনওয়ার আহমেদ মুন, এস এম বাহাউদ্দিন, যুবলীগ নেতা এবিএম কামরুজ্জামান, জামিল খান, মফিজুর রহমান মফিজ, মাহফুজুর রহমান সোহাগ প্রমুখ।

পাইকগাছায় অর্থসহ শ্রেষ্ঠ প্রবীণ ও শ্রেষ্ঠ সন্তানদের সম্মাননা প্রদান

পাইকগাছা প্রতিনিধি

পাইকগাছায় আরআরএফ-এর উদ্যোগে পিকেএসএফ-এর সহযোগিতায় শ্রেষ্ঠ প্রবীণ ও শ্রেষ্ঠ সন্তানদের মাঝে নগদ অর্থ ও সম্মাননা প্রদান করা হয়েছে। মঙ্গলবার সকালে প্রবীন জীবন মান উন্নয়ন কর্মসূচির আওতায় মঠবাটী ঈদগাহ মাঠে এ কর্মসূচির উদ্বোধন করেন আরআরএফ-এর উপ-পরিচালক মোঃ শামীম উদ্দীন খান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সহকারী মহাব্যবস্থাপক মোঃ আব্দুল মতিন, মোঃ গোলাম রব্বানী, আঞ্চলিক ব্যবস্থাপক মুশফিকুর রহমান, মনিশংকর মন্ডল, শেখ আরিফুর রহমান, মোঃ এখলাছুর রহমান, ইউপি সদস্য জগন্নাথ দেবনাথ। এ সময় ৩জন শ্রেষ্ঠ প্রবীণ ও ৩জন শ্রেষ্ঠ সন্তানকে নগদ অর্থসহ ক্রেস্ট, মেডেল ও সনদপত্র প্রদান করা হয়। এছাড়া ১শ জন বয়স্কদের মাঝে নগদ ৫শ করে মোট ৫০ হাজার, ২জনকে ২টি হুইল চেয়ার, ৩০জনকে ৩০টি লাঠি ও ৩জন মৃত ব্যক্তির সৎকারের জন্য ৬ হাজার টাকা প্রদান করা হয়েছে।

বটিয়াঘাটায় মাদ্রাসা ছাত্রীদের মাঝে স্যানিটারি ন্যাপকিন বিতরণ।

বটিয়াঘাটা প্রতিনিধি

বটিয়াঘাটার খারাবাদ মহিলা দাখিল মাদ্রাসায় কোডেক এম্পাওয়ার ইয়ুথ ফর ওয়ার্ক প্রকল্পের সহযোগীতায় অক্সফামের অর্থায়নে ৪ শত ছাত্রীর মাঝে স্যানিটারি ন্যাপকিন বিতরণ উপলক্ষে মাদ্রাসা সভাকক্ষে রবিবার বেলা ২ টায় এক সভা মাহফুজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় । আমিরপুর এপেক্স বডি ও সোনারবাংলা যুব সংগঠনের তরুন তরুনীদের পরিচালনায় যৌন প্রজনন স্বাস্থ্য অধিকার ও প্লাস্টিক ব্যবহারের কু-ফল বিষয়ক আলোচনা উপস্থাপনা করেন মাদ্রাসা সুপার মাওলানা মোঃ হুমায়ুন কবির ও মোঃ মোস্তাফিজুর রহমান  প্রমূখ।    

বটিয়াঘাটায় আইন শৃংখলা কমিটি সহ ৪টি সভা

বটিয়াঘাটা প্রতিনিধি

বটিয়াঘাটা উপজেলায় আইন শৃংখলা কমিটির মাসিক সভা, জাতীয় শিশু দিবস ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি মূলক সভা এবং খাদ্য কমিটির পৃথক পৃথক সভা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে স্থানীয় জ্যোতিষ্ক সভাকক্ষে মঙ্গলবার সকাল ১০ টায় অনুষ্ঠিত হয় । সভায় অনান্যের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যক্ষ অমিতেষ দাস, ভাইস চেয়ারম্যান নিতাই গাইন ও চঞ্চলা মন্ডল, সহকারী কমিশনার (ভূমি) মোঃ রাশেদুজ্জামান, বটিয়াঘাটা থানার অফিসার ইনচার্জ মোঃ রবিউল কবির, কৃষি কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম, উপজেলা প্রকৌশলী প্রসেনজিৎ চক্রবর্তী , প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ বঙ্কিম হালদার, সিনিয়র মৎস্য কর্মকর্তা মনিরুল মামুন, সমাজ সেবা কর্মকর্তা অমিত সমদ্দার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আঃ কাদের, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নারায়ন চন্দ্র মন্ডল ,সমবায় কর্মকর্তা জান্নাতুন্নেসা, পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রসেনজিৎ প্রনয় মিশ্র, মহিলা বিষয়ক কর্মকর্তা হাসি রানী রায়, খাদ্য কর্মকর্তা রফিকুল আলম, উপজেলা প্রেসকাব সভাপতি প্রতাপ ঘোষ ও সাধারন সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার, হরিণটানা ও লবনচোরা থানা প্রতিনিধি, ইউপি চেয়ারম্যান যথাক্রমে মনোরঞ্জন মন্ডল, আলহাজ্ব আশিকুজ্জামান, শেখ হাদীউজ্জামান হাদী, সরদার আব্দুল হাদী, ইসমাইল হোসেন মোল্যা বাবু, মোঃ গোলাম হাসান, সমাজ সেবক প্রফুল্ল্য রায়, মাদ্রাসার অধ্যক্ষ বোরহান উদ্দিন, প্রধান শিক্ষক কাঞ্জিলাল মল্লিক, আনন্দ মোহন বিশ্বাস, শিক্ষক ধীমান মন্ডল প্রমূখ।

বটিয়াঘাটায় মায়ের উপর অভিমান করে স্কুলছাত্রীর আত্মহত্যা

বটিয়াঘাটা প্রতিনিধি

বটিয়াঘাটায় মায়ের উপর অভিমান করে অষ্টম শ্রেণীতে পড়–য়া স্কুলছাত্রী গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করেছে। সোমবার সন্ধ্যা ৬ টার দিকে উপজেলার কিসমত ফুলতলা গ্রামের সাংবাদিক শাহিন বিশ্বাসের বাড়ীর পাশে রোকন সরদারের কন্যা সুমাইয়া আক্তার সুমি(১৩) মায়ের বকুনিতে অভিমান করে বসতঘরের ডাভার সাথে গলায়  ওড়না পেচিয়ে আত্মহত্যা করে। এব্যাপারে বটিয়াঘাটা থানায় ৬ নম্বর অপমৃত্যু মামলা রুজু হয়েছে।

দেবহাটায় দ্রুত বিচার আইন মামলায় কিশোর গ্যাংয়ের ৫ অপরাধী আটক

দেবহাটা প্রতিনিধি

দেবহাটা থানায় দ্রুত বিচার আইনের ছিনতাই মামলায় কিশোর গ্যাংয়ের ৫ অপরাধী আটক হয়েছে। মামলার বাদী হয়েছেন উপজেলার বসন্তপুর গ্রামের মৃত অবনী সরকারের ছেলে দিলীপ সরকার। মামলা নং- ১০। মামলার আসামীরা হলো, উপজেলার কোড়া গ্রামের নুর ইসলাম জমাদ্দারের ছেলে রায়হান কবির (১৭), বসন্তপুর গ্রামের মান্নান সরদারের ছেলে রহমান সরদার (১৮), একই গ্রামের রওশন আলীর ছেলে ওমর ফারুক (১৮), দেবহাটা গ্রামের খোকন গাজীর ছেলে মহিদ গাজী (১৬), একই গ্রামের রেজাউল সরদারের ছেলে আবু সোলাইমান (১৬) ও একই গ্রামের আজগার আলীর ছেলে রাকিব হোসেন (১৬)সহ অজ্ঞাতনামা ০২/০৩ জন। মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, বাদী দিলীপ কুমার বালি বিক্রেতাদের হিসাব নিকাশের ম্যানেজার। দেবহাটা বাজারে তার একটি টল দোকান আছে। সোমবার রাত ১০ টার দিকে তিনি দেবহাটা বাজার থেকে কাজ শেষে বাই সাইকেলযোগে বাড়ি যাওয়ার সময় জনৈক হামিদ সরদারের বাড়ির সামনে গেলে আসামীরা তার পথরোধ করে ভীতি প্রদর্শন করে তার কাছে থাকা নগদ ২৭ হাজার টাকা ও তার ব্যবহ্নত মোবাইল সেটটি ছিনতাই করে নেয়। পরে তার ডাক চিৎকারে লোকজন আসলে আসামীরা পালিয়ে যায়। এ ঘটনায় পুলিশ তাৎক্ষনিক অভিযান চালিয়ে মামলার ৫ আসামীকে গ্রেফতার করেছে। দেবহাটা থানার ওসি বিপ্লব কুমার সাহা এ ঘটনায় আইনশৃঙ্খলা বিঘœকারী অপরাধ (দ্রুত বিচার আইনের) ৪ ও ৫ ধারায় দেবহাটা থানায় মামলা হয়েছে স্বীকার করে জানান, আটককৃত আসামীদের নিকট থেকে ৬ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। বাকি টাকা উদ্ধার ও আসামীদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত আছে বলে ওসি জানান।

কেশবপুরে ৩দিনের কর্মবিরতী শুরু

কেশবপুর (যশোর) প্রতিনিধি

যশোরের কেশবপুর উপজেলা নির্বাহী অফিস ও উপজেলা ভূমি অফিসে কর্মরত ৩য় শ্রেণীর কর্মচারীদের পদবী ও বেতন গ্রেড উন্নীত করার দাবীতে কেন্দ্রীয় কমিটি ঘোষিত ৩ দিনের পূর্ণ দিবস কর্মবিরতী মঙ্গলবার সকাল ৯ টা থেকে উপজেলা চত্ত্বরে শুরু হয়েছে। চলবে বৃহস্পতিবার পর্যন্ত।

বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি কেশবপুর শাখার পক্ষ থেকে কর্মবিরতী চলাকালে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসের বিশ্বজিৎ দত্ত, হায়দার আলী, মফিজুর রহমান, অনিমেষ বিশ্বাস, শেখর চন্দ্র সরকার, উপজেলা ভূমি অফিসের আবুল হোসেন, রেজাউল করিম তারু, ফারুক হোসেন

ঝিনাইদহ ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন

ঝিনাইদহ প্রতিনিধি 

ইসলামিক  ফাউন্ডেশন  ঝিনাইদহ জেলা কার্যালয়ের উদ্যোগে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২০ উদযাপন উপলক্ষে জেলা পর্যায়ে এক এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মোঃ আব্দুল হামিদ খান এর সভাপতিত্ব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডাঃ সেলিনা বেগম, ঢাকা ইসলামিক ফাউন্ডেশন মুফাসসির ড. মোহাম্মদ আবু সালেহ পাটোয়ারী।

প্রশিক্ষণ কর্মশালায় অতিথিবৃন্দ বলেন, সুস্থ ও সুন্দর জাতি গঠনে দেশব্যাপী হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২০ শুরু হচ্ছে। এ উপলক্ষে আগামী আগামী ১৮মার্চ থেকে ২৪ মার্চ স্কুল পর্যায়ে এবং ২৮মার্চ থেকে ১১ এপ্রিল পর্যন্ত কমিউনিটি পর্যায়ে টিকাদান করা হবে। এ কার্যক্রমে দেশের সকল শিশু যাদের বয়স ৯ মাস থেকে ৯বছর ১১মাস ২৯দিন হবে তাদের সকলে যেন এ টিকা নিতে পারে সে লক্ষ্যে সকল মসজিদের ইমাম সাহেবগণ জুম্মার প্রাক-খুতবায় এবং নামাজের পরে এলাকার জনসাধারণকে অবহিত করবেন। এছাড়া শিক্ষকসহ সকলে একযোগে প্রচার প্রচারণা চালাতে হবে যাতে করে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২০ থেকে একটি শিশুও বাদ না পড়ে। এ বিষয়ে সদর হাসপাতালের ডাঃ শুভ ভিডিও প্রদর্শনের মাধ্যমে প্রশিক্ষণ প্রদান করেন।

ঝিনাইদহে ভাষা সৈনিকের উত্তরাধিকার শীর্ষক আলোচনা সভা

ঝিনাইদহ প্রতিনিধি     

ঝিনাইদহে ভাষা সৈনিক জাহিদ হোসেন (মুসা মিয়া)’র উৎস্বর্গে ২১শে বই মেলা ২০২০ এর ভাষা দিবসে, ভাষা সৈনিকের উত্তরাধিকার শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যায় শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে জেলা প্রশাসনের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা প্রশাসক সরোজ কুমার নাথ এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই এমপি। প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেড এর চেয়ারম্যান ও বিশিষ্ট সমাজসেবক নাসের শাহরিয়ার জাহেদী মহুল। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সেলিম রেজা সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. আব্দুর রশিদ, হরিণাকুন্ডু উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর হুসাইন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বদরুদ্দোজা শুভ, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি এ্যাড. আজিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক অশোক ধর, জাহেদী ফাউন্ডেশনের নির্বাহী সদস্য কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজল প্রমুখ। আলোচনা সভায় বক্তারা ভাষা সৈনিক জাহিদ হোসেন মুসা মিয়ার জীবনীর উপর আলোকপাত করেন। এর আগে অতিথিবৃন্দ ২১ শে বই মেলার স্টল পরিদর্শন করেন।

ঝিনাইদহে আধুনিক মানের মসজিদের ভিত্তি প্রস্তরের উদ্বোধন

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে সিদ্দিকীয়া কামিল মাদ্রাসা প্রাঙ্গণে আধুনিক মানের মসজিদের ভিত্তি প্রস্তরের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে জাহেদী ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক নাসের শাহরিয়ার জাহেদী মহুল মসজিদের ভিত্তি প্রস্তরের উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন ঝিনাইদহ-মাগুরা সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ও সিদ্দিকীয়া কামিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি খালেদা খানম। ঝিনাইদহ জেলা আওয়ামীলেিগর সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র সাইদুল করিম মিন্টু, জাহেদী ফাউন্ডেশনের সদস্য কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজল। জাহেদী ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক নাসের শাহরিয়ার জাহেদী মহুল বলেন সম্পূর্ণ জাহেদী ফাউন্ডেশনের নিজস্ব অর্থায়নে প্রায় কোটি টাকা ব্যায়ে আধুনিক মানের মসজিদ নির্মাণ করা হবে।

ঝিনাইদহ ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

ঝিনাইদহ প্রতিনিধি

ইসলামিক  ফাউন্ডেশন  ঝিনাইদহ জেলা কার্যালয়ের উদ্যোগে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস  উদযাপন উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ইসলামিক ফাউন্ডেশন উপ-পরিচালক মোঃ আব্দুল হামিদ খান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মিলু মিয়া বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ সেলিম রেজা। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয় ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ চেয়ারম্যান প্রফেসর ড. মোঃ আনোয়ার হোসেন। স্বাগত বক্তব্য প্রদান করেন ইসলামিক ফাউন্ডেশন ফিল্ড অফিসার মোহাম্মদ মিজানুর রহমান।

অতিথিবৃন্দ বলেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলনের মাধ্যমে আমরা বাংলা ভাষা পেয়েছি যা আজ আন্তুর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস দিবস হিসেবে পালন করতে পারছি। ১৯৫২ সালের ভাষা আন্দোলনের মাধ্যমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজবিুর রহমানের নেতৃত্বে ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধে আমরা বিজয় লাভ করি। আমরা সকলে দেশ ও জাতিকে ভালবেসে কাজ করতে পারলে সকল শহীদ আত্মা শান্তি পাবে বলে আমরা বিশ্বাস করি। সর্বশেষে দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া  ও মোনাজাত করেন পুরাতন ডিসি কোর্ট জামে মসজিদ খতীব মাওলানা মোহাম্মদুল্লাহ।

রাতের আধারে চেয়ারম্যানের আমবাগান কেটে সাবাড়

মণিরামপুর (যশোর) প্রতিনিধি

যশোরের মণিরামপুরে আব্দুল বারী নামে সাবেক এক ইউপি চেয়ারম্যানের দুইবিঘা জমির আমবাগান কেটে সাবাড় করেছে দুর্বৃত্তরা। সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাতের কোন এক সময়ে উপজেলার দেবীদাসপুর মাঠে ঘটনাটি ঘটে।

আব্দুল বারী দেবীদাসপুর গ্রামের বাসিন্দা। তিনি ২০০০-২০০৭ সাল পর্যন্ত মণিরামপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছিলেন।

আব্দুল বারী বলেন, অনেক আগ থেকেই আমের চাষ করি। দেবীদাসপুর মাঠে আগের চার বিঘা জমিতে আমের বাগান রয়েছে। লাভজনক হওয়ায় গত বছর ওই মাঠে আরো দুই বিঘা জমিতে বারি-৪ ও হাড়িভাঙা জাতের ১০৫ টি আমের কলম লাগিয়েছি। প্রতিটি কলমে মুকুল ধরেছে। সোমবার রাতে কে বা কারা সবকয়টি আমের কলম গোড়া থেকে কেটে দিয়েছে। আজ (মঙ্গলবার) সকালে আব্দুস সালাম নামে বাকোশপোল গ্রামের এক কৃষক মাঠে এসে বাগান কাটা দেখে আমাকে খবর দেয়।

তবে, কে বা কারা নারকীয় কা-টি ঘটিয়েছে তা জানা যায়নি। কারও সাথে তার কোন শত্রুতা নেই বলে জানান সাবেক এই চেয়ারম্যান।

উপ-সহকারী কৃষি কর্মকর্তা রবিউল ইসলাম বলেন, সকালে ক্ষেতের মালিক ফোনে বিষয়টি জানিয়েছেন। তাকে থানায় জিডি করতে বলা হয়েছে।

মণিরামপুর থানার ওসি রফিকুল ইসলাম বলেন, বিষয়টি কেউ আমাকে জানায়নি। অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।

ফকিরহাটে বুলবুলে ক্ষতিগ্রস্থ এক হাজার কৃষককে সহায়তা প্রদান

ফকিরহাট প্রতিনিধি

বাগেরহাটের ফকিরহাট উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ঘূর্ণিঝড় বুলবুলে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের সহায়তা প্রদানের লক্ষ্যে মুগ ও সবজী উৎপাদনে বিনামুল্যে বীজ ও সার বিতরণ এবং নগদ সহায়তা প্রদান করা হয়েছে। উপজেলার ৮টি ইউনিয়নের এক হাজার কৃষককে মোট ৫লক্ষ টাকা সহ ২২হাজার ৫২ কেজি বীজ ও ১৪হাজার ৮কেজি ডিএপি সার এবং ১০হাজার কেজি এমওপি সার বিতরণ করা হয়। গতকাল মঙ্গলবার দুপুর ১২টায় উপজেলা অডিটরিয়ামে অনুষ্ঠিত কৃষকদের বীজ, সার বিতরণ ও সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও স্থানীয় সরকার বিশেষজ্ঞ স্বপন দাশ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার মোঃ নাছরুল মিল্লাত। কৃষি সম্প্রসারন অফিসার তন্ময় কুমার দত্ত এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান শেখ আঃ রাজ্জাক, মডেল থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আবু সাঈদ মোঃ খায়রুল আনাম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ অসিম কুমার সমাদ্দার, মৎস্য অফিসার অভিজিৎ শীল, উপ-সহকারি উদ্ভিদ সংরক্ষণ অফিসার নয়ন কুমার সেন, উপ-সহকারি কৃষি কর্মকর্তা নীল রতন রায়, প্রদীপ মন্ডল, কৃষক হৃত্বিক দাশ প্রমূখ। এসময় উপ-সহকারি কৃষি কর্মকর্তা ও কৃষক-কৃষানী উপস্থিত ছিলেন।

বেতাগায় কুমারখালী প্রকল্পের সাংগঠনিক কমিটি গঠন সভা

ফকিরহাট প্রতিনিধি

বাগেরহাটের ফকিরহাটের বেতাগা ইউনিয়ন পরিষদের উদ্যোগে ও স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তরের আয়োজনে টেকসই ক্ষুদ্রাকার পানি সম্পদ উন্নয়ন প্রকল্প এর আওতায় বাস্তবায়নযোগ্য কুমারখালী উপ-প্রকল্পের সাংগঠনিক কমিটি গঠন সংক্রান্ত সভা গতকাল মঙ্গলবার বিকাল ৪টায় ইউনিয়ন পরিষদ চত্তরে অনুষ্ঠিত হয়েছে। এলজিইডি বাগেরহাট এর নির্বাহী প্রকৌশলী জিএম মুজিবর রহমান এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও স্থানীয় সরকার বিশেষজ্ঞ স্বপন দাশ। সহকারী প্রকৌশলী মেহেদী হাসান এর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন উপজেলা প্রকৌশলী এস এম বকর, উপজেলা সমবায় কর্মকর্তা এম এ কাদের ও প্রকল্পের সোছিয়োলোজিষ্ট চঞ্চল কুমার সাহা প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন সিনিয়র প্রকৌশলী মাহম্মুদ হাসান, উপ-সহকারী প্রকৌশলী আহসান হাবিব, কমিউনিটি অর্গানাইজার মুস্তাকউন্নবী, ভারপ্রাপ্ত চেয়ারম্যান নির্মলেন্দু দেবনাথ, ইউপি সচিব এসএম দাউদ আলী, ইউনিয়ন উন্নয়ন সহযোগী আনন্দ কুমার দাশ, সংরক্ষিত মহিলা সদস্যা রাফেজা বেগম ও কামরুন্নাহার নীপা সহ কুমারখালী উপ-প্রকল্পের সুবিধাভোগীবৃন্দ।

ফকিরহাটে তিনদিন ব্যাপী গ্রাম্য ধাত্রী প্রশিক্ষনের উদ্ভোধন

ফকিরহাট প্রতিনিধি।

বাগেরহাটের ফকিরহাট উপজেলা সরকারী স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে মাতৃমূত্যু রোধ এবং নবজাতকের পরিচর্যা বিষয়ক তিনদিন ব্যাপী গ্রাম্য ধাত্রী প্রশিক্ষনের উদ্ভোধন গতকাল মঙ্গলবার সকাল ১০টায় প্রশিক্ষন সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা সহকারী কমিশনার (ভুমি) রহিমা সুলতানা বুশরা এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও স্থানীয় সরকার বিশেষজ্ঞ স্বপন দাশ। স্যেনেচারী ইন্সপেক্টর দেবরাজ মিত্রের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তুতা করেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ অসিম কুমার সমাদ্দার ও মেডিকেল অফিসার ডাঃ শাহরিয়ার শামীম সহ বিভিন্ন ব্যাক্তিবর্গ।

আটরা শ্রীনাথ সঃ প্রা ঃ বিদ্যালয়ে স্টুডেন্ট কেবিনেট নির্বাচন 

খবর বিজ্ঞপ্তি

আটরা শ্রীনাথ  সরঃ প্রাথমিক  বিদ্যালয়ে স্টুডেন্ট কেবিনেট নির্বাচন শান্তি পূর্ণ ও উৎসব মুখর পরিবেশে গত রবিবার  অনুষ্ঠিত হয়।  গত সোমবার সকাল ৮টা  থেকে বেলা ২ টা পর্যন্ত বিরতিহীন ভাবে অনুষ্ঠিত ৭ টি পদে  মোট ১৬  জন প্রার্থী নির্বাচনে অংশ গ্রহন করে । মোট ২৬০ জন ভোটারের মধ্যে ২০৯ জন  ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করে। নির্বাচনে প্রধান উপদেষ্টার দ্বায়ীত্ব পালন করেন বিদ্যালয়ের  শিক্ষক মল্লিক হাফিজুর রহমান, প্রধান নির্বাচন কমিশনার ছিলেন বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্রী আশা । বিকাল  ৫ টায় প্রধান নির্বাচন কমিশনার ফলাফল ঘোষনা করেন , এতে ৩য় শ্রেণীতে ন্যান্সি জান্নাত ১৭৮  ও মারিয়া মেহেজাবিন নাইশা   ১৩৪ ভোট । ৪র্থ শ্রেনীতে আয়শা সিদ্দিকা ৮২ ভোট ও মাহিন  ১১০ ভোট।  ৫ম শ্রেনীতে তানজিত আহম্মেদ ১০৩ ভোট ও মনিকা জেরিন ১০০ ভোট পেয়ে নির্বাচিত হয়। প্রতিটা শ্রেণী থেকে ২ জন নির্বাচিত হয়  এবং সকল শ্রেনীর জন্য ৭ম পদে ৫ম শ্রেণীর হৃদয়  নির্বাচিত হয়।

সাংবাদিক নাদিমের রুহের মাগফিরাত

কামনায় দোয়া মাহফিল

খবর বিজ্ঞপ্তি

দৈনিক দক্ষিণাঞ্চল প্রতিদিন এর স্টাফ রিপোর্টার ও খুলনা সাংবাদিক ইউনিয়নের (কেইউজে) সদস্য মো. নাদিম উল আলম এর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার রুহের মাগফিরাত কামনায় গতকাল মঙ্গলবার বাদ মাগরিব পত্রিকা কার্যালয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পত্রিকার সম্পাদক ও প্রকাশক এস এম সাহিদ হোসেন, বার্তা সম্পাদক (ভারপ্রাপ্ত) মিলন হোসেন, সিনিয়র রিপোর্টার জয়নাল ফরাজী, শশাঙ্ক স্বর্ণকার, স্পোর্টস রিপোর্টার আনওয়ার আহমেদ মুন, ফটোসাংবাদিক এস এম বাহাউদ্দিন, প্রশাসনিক কর্মকর্তা আলহাজ্ব মো. শাহাদাত হোসেন, বিনয় রায় চৌধুরী, সাংবাদিক নাদিমের পিতা আতিয়ার রহমান মোল্লা, মেয়ে শমনী আক্তার-সহ কর্মরত সাংবাদিক, কম্পিউটার ও প্রেস সেকশনের সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। দোয়া পরিচালনা করেন আল হেরা জামে মসজিদের হাফেজ মো. আল আমিন।

সাতক্ষীরা তালায় পদবী আপগ্রেডেশনের দাবিতে উপজেলা ভূমি অফিসে কর্ম বিরতি পালন

তালা প্রতিনিধি

সাতক্ষীরা তালায় ২৫,২৬ এবং ২৭ফেব্রুয়ারি ৩দিন যাবত পদবী আপগ্রেডেশনের দাবিতে উপজেলা ভূমি অফিসে কর্মচারীরা কর্মবিরতি পালন করছে। চরম ভোগান্তিতে রয়েছে সেবা নিতে আসা সাধারন মানুষ। সারা দেশে একযোগে একই দাবী উঠেছে বলে জানায়, তালা ভূমি অফিসের কর্মচারীরা।

সরজমিনে গিয়ে দেখা যায়, সাতক্ষীরা তালা-পাটকেলঘাটায় অবস্থিত ভূমি অফিসে নাজির, সায়রাতসহ অন্যান্য কর্মচারীরা তাদের পদবী আপগ্রেডেশনের দাবিতে অফিসে কর্মবিরতি পালন করছে। জিঞ্জাসাবাদে তারা বলেন, ভুমি প্রশাসনের কর্মরত প্রচলিত পদবী অতি প্রাচীনকালের। অনেক সময় সাধারন মানুষ পদবীর সঙ্গে কাজের মিল খুজে পায়না। এ কারনে উপজেলা ভুমি অফিসে কর্মরত নাজির, সায়ারাত সহকারীসহ বিভিন্ন পদের কর্মচারীরা তাদের প্রাচীন পদবী পরিবর্তন করে পদবী আপগ্রেডেশনের দাবি করে আসছে। ইতোমধ্যে নিন্মগ্রেডে কর্মরত তহশীলদার (নায়েব)দের পদবী এবং বেতনস্কেল পরিবর্তনের কাজ অনেকদুর এগিয়ে গেলেও ১(এক) গ্রেড উপরে কর্মরত নাজির, সায়ারাত সহকারীসহ অন্যান্য কর্মচারীদের পদবী পরিবর্তন হচ্ছে না। এ কারনে মাঠ প্রশাসনে কর্মরত কর্মচারীদের মধ্যে ব্যাপক অসন্তোষ সৃষ্টি হয়েছে। এরই ধারাবাহিকতায় কেন্দ্রীয় কর্মসূচীর সাথে একাত্বতা ঘোষনা করে ২৫,২৬ এবং ২৭ফেব্রুয়ারি ৩(দিন) দিন কর্মবিরতি পালন করা হবে। ফলে মঙ্গলবার(২৫ফেব্রুয়ারি) প্রথম দিন কর্মবিরতি পালন করা হচ্ছে। কর্মবিরতির ফলে সেবা নিতে আসা সাধারন মানুষ চরম ভোগান্তিতে পড়েছে।

এ বিষয়ে তালা উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকবাল হোসেন বলেন, আমি বিষয়টি শুনেছি। আমরা কখনও চাইনা সাধারন মানুষ ভোগান্তিতে পড়–ক। তারা তাদের কেন্দ্রীয় সমিতির নিদের্শে কর্মসুচি পালন করছে। আমরা উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানাবো। যাতে দ্রুত এর একটা সুষ্ঠু সমাধান হয় এবং তারা দ্রুত কাজ যোগদান করে মানুষের সেবা দিতে পারে।

রাষ্ট্রয়াত্ব আলীম জুট মালিকের নাটক বন্ধ না করলে মার্চের শুরুতে লাগাতার কর্মসূচী

ফুলবাড়ীগেট(খুলনা)প্রতিনিধি

রাষ্ট্রয়াত্ব আলিম জুটমিলস শ্রমিকদের বিল বেতন পরিশোধের দাবীতে গতকাল সকাল ১০টায় এক গেট সভা অনুষ্ঠিত হয়। আলিম জুটমিল সিবিএ’র সহ-সভাপতি হাফেজ আব্দুস সালামের সভাপতিত্বে বক্তৃতা করেন সিবিএ সাধারণ সম্পাদক আব্দুল হামিদ সরদার। সহ সভাপতি হাফিজুর রহমান,  নজরুল ইসলাম, আলতাফ হোসেন, বদর উদ্দিন বিশ্বাস, আনোয়ার হোসেন, শেখ জাকারিয়া, এসএম বাবুল রেজা, তাবিবুর রহমান প্রমুখ। শ্রমিক নেতৃবৃন্দরা বলেন, সকল রাষ্ট্রয়াত্ব জুট মিলের বকেয়া পাওনা মন্ত্রনালয় থেকে দেয়া হলেও বিজিএমসি’র ষড়যন্ত্রের কারণে আলিম জুট মিলের শ্রমিক কর্মচারীদের অদ্যবধি কোন বিল বেতন দেয়া হয়নি। নেতৃবৃন্দ হুশিয়ারী উচ্চারণ করে বলেন, ভাষার মাসের মধ্যে আলিম জুট মিলস শ্রমিক কর্মচারীদের বকেয়া বিল বেতন পরিশোধ ও ভূয়া মালিকের নাটক বন্ধ না করলে মার্চের শুরু থেকে রাজপথ, রেল পথ অবোরোধ সহ লাগাতার কর্মসূচী ঘোষনা করা হবে। এছাড়া জাতীয় শ্রমিক ফেডারেশন আলিম জুট মিলস কারখানা কমিটির উদ্যোগে আজ ২৬ ফেব্রুয়ারী সকাল ১১টায় খুলনা জেলা প্রসাশকের মাধ্যমে প্রধান মন্ত্রীর নিকট স্মারক লিপি প্রদান।

খানজাহান আলী থানা সাংবাদিক ইউনিটি’র সাধারণ সম্পাদক হাফেজ সরকারের পিতার ইন্তেকাল

ফুলবাড়ীগেট(খুলনা)প্রতিনিধি

খানজাহান আলী থানা সাংবাদিক ইউনিটি’র সাধারণ সম্পাদক মোঃ হাফেজ আহম্মেদ সরকারের পিতা ও খাগড়াছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক বিশিষ্ট সমাজসেবক আঃ গফুর মাষ্টার সবুজবাগ তার নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে গতসোমবার দুপুর আড়াইটায় ইন্তেকাল করেছেন।(ইন্নালি……….. রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর। তিনি ৪ ছেলে ১ মেয়েসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। গতসোমবার এশাবাদ খাগড়াছড়ি কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জানাযা শেষে কোর্ট মসজিদ কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়। জানাযায় উপস্থিত ছিলেন সকল রাজনৈতিক, সামাজিক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ। হাফেজ আহম্মেদ সরকারের পিতার মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন খানজাহান আলী থানা সাংবাদিক ইউনিটি’র সভাপতি শেখ বদর উদ্দিনসহ ইউনিটি’র সকল নেতৃবৃন্দ এবং থানা এলাকার কর্মরত সকল সাংবাদিকবৃন্দ। এছাড়া শোক বিবৃতি দিয়েছেন শিরোমণি ওয়েভ জুট মিলের ডাইরেক্টর সরদার আল মামুন ও চেয়ারম্যান সরদার আল মাসুদসহ মিলের সকল কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিকবৃন্দ।

তেরখাদা খুলনা ৪ আসনের সাংসদের বিভিন্ন অনুষ্ঠানে যোগদান

তেরখাদা প্রতিনিধিঃ

গতকাল মঙ্গলবার সকাল ১১টায় তেরখাদায় মডেল বাসস্ট্যান্ড এর ভিত্তি প্রস্তর স্থাপন ও বেলা ১টায় উপজেলার সাচিয়াদহ বাজারের ২য় তলা বিশিষ্ট গ্রামীন মার্কেটের ভিত্তি প্রস্তর স্থাপন করেন খুলনা ৪ আসনের সাংসদ আব্দুস সালাম মূর্শেদী। সাচিয়াদহ বাজারে ভিত্তি প্রস্তর স্থাপন কালে তিনি প্রধান অতিথির বক্তৃতা করেন।

এসময় উপস্থিত ছিলেন তেরখাদা উপজেলা পরিষদের চেয়ারম্যান জননেতা শেখ শহিদুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার বিষ্ণুপদ পাল, অফিসার ইনচার্জ গোলাম মোস্তফা, সাবেক উপজেলা চেয়ারম্যান ও বর্তমান জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সরফুদ্দিন বিশ্বাস বাচ্চুু,    ভাইস চেয়ারম্যানদ্বয় মোঃ শারাফাত হোসেন মুক্তি ও নাজমা খান, প্রবীন আওয়ামীলীগ নেতা বদরুল আলম বাদশা, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এফএম অহিদুজ্জামান, সাধারণ সম্পাদক কেএম আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক বাছিতুল হাবিব প্রিন্স,  মুক্তিযোদ্ধা চৌধুরী আবুল খায়ের প্রমুখ।

এছাড়া বিকেল ৩টায় উপজেলা প্রশাসন ও কৃষি অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত তিন দিনব্যাপী কৃষি মেলার শুভ উদ্বোধন করেন মাননীয় সাংসদ। উদ্বোধন শেষে তিনি মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। এরপর উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে এক আলোচনা সভায় যোগ দেন। সভা পরিচালনায় ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম। উপস্থায়পনায় ছিলেন মাধ্যমিক ফিল্ড সুপার ভাইজার সাহেলা সুলতানা।

এছাড়াও বিকেল ৫টায় উপজেলা আওয়ামীলীগের স্থায়ী কার্যালয়ে উপজেলা আওয়ামীলীগের সভাপতি এফএম অহিদুজ্জামানের সভাপতিত্বে বঙ্গবন্ধুর শততম জন্মবার্ষিকী উপলক্ষ্যে স্থানীয় নেতা কর্মীদের সাথে তিনি এক মত বিনিময় সভা করেন। এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানদ্বয়সহ জেলা আওয়ামীলীগের সহ সভাপতি কাজী বাদশা মিয়া, হালিমা ইসলাম, আশরাফুজ্জামান বাবুল, মোস্তাফিজুর রহমান কালু, ইমদাদুল হক, হোসনেয়ারা চম্পা, নাজমুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

বাগেরহাটে মহাসড়কে নছিমন, করিমন বন্ধের দাবিতে মানববন্ধন

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটসহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন  মহাসড়কে অবৈধ নছিমন, করিমন, টমটম, ভটবটি বন্ধের দাবিতে মানববন্ধন করেছে দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় সড়ক পরিবহণ মালিক শ্রমিক ঐক্য পরিষদ। মঙ্গলবার দুপুরে বাগেরহাট কেন্দ্রীয় বাসস্ট্যান্ডের সামনের সড়কে এ ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

মানবন্ধনে বক্তব্য দেন বাগেরহাট আন্ত:জেলা বাস মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল বাকি তালুকদার, বাগেরহাট আন্ত:জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি রেজাউর রহমান মন্টু, মহিষপুরা বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি মাসুদুর রহমানসহ মালিক শ্রমিক নেতৃবৃন্দ।

মানববন্ধনে বক্তারা বলেন, মহাসড়কগুলোতে অবৈধ যানবাহন চলাচলের কারনে বাস মালিকরা যাত্রী পাচ্ছেনা। যার কারনে বাস মালিকরা শ্রমিকদের বেতন দিতে পারছে না। অবৈধ এই যান চলাচলের কারণে সড়কে প্রতিনিয়ত দূর্ঘঠনাও ঘটছে। এসব বাহনের চালকদের কোন প্রশিক্ষণ নেই। সড়কে তারা তাদের ইচ্ছেমত গাড়ি চালায়। যার ফলে সড়কে দূর্ঘটনা বৃদ্ধি পাচ্ছে প্রতিদিন। অবৈধভাবে এসব যানবাহন সচারচর মহাসড়কে চলাচল করলেও প্রশাসন কোন ব্যবস্থা নিচ্ছে না। আমরা অবৈধ যানবাহন বন্ধ করতে আজ রাস্তায় নেমেছি। দক্ষিণের জেলার মহাসড়কগুলোতে চলাচল করা এসব অবৈধ যানবাহন প্রশাসন বন্ধ না করলে আমরা আগামীতে আরও কঠোর কর্মসূচি দেব। তবে বিভিন্ন সময় বাগেরহাটের মহাসড়কগুলোতে নছিমন-করিমন বন্ধে অভিযান পারিচালনা করতে দেখা গেছে।

বাগেরহাটে পুষ্টি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটে জেলা পর্যায়ে পুষ্টি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে সিভিল সার্জন কার্যালয়ের  সম্মেলন কক্ষে পুষ্টি সচেতনতা ও সহায়তা সেবা (এনএএসএস) নতুন জীবন লাইভলিহুড ইমপ্রুভমেন্ট প্রজেক্টের আওতায় এই সেমিনার অনুষ্ঠিত হয়। বেসরকারী উন্নয়ন সংস্থা সীমান্তিকের আয়োজনে অনুষ্ঠিত পুষ্টি বিষয়ক এ সেমিনারে প্রধান অতিথি ছিলেন, বাগেরহাট পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক গুরু প্রসাদ ঘোষ।

বাগেরহাটের সিভিল সার্জন ডাঃ কেএম হুমায়ুন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মষালায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন,  মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ বিপ্লব কান্তি বিশ^াস, চিতলমারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মামুন হাসান, সীমান্তিকের বরিশাল অঞ্চলের টীম লিডার মোঃ মামুন অর রশীর, পুষ্টি সচেতনতা ও সহায়তা সেবা প্রকল্পের মহিদুল ইসলাম মিলন, বাগেরহাট জেলা পুষ্টি সুপারভাইজার সানজিনা আহম্মেদ, মোল্লাহাট উপজেলা পুস্টি সুপারভাইজার কাজী রাসেল, চিতলমারী উপজেলা পুস্টি সুপারভাইজার চপলা মন্ডল, বরিশালের পুস্টি সুপারভাইজার রায়হান মাহবুব প্রমুখ।

ফুলতলায় সমাজসেবক ইকতিয়ার শেখের মাতার ইন্তেকাল

ফুলতলা প্রতিনিধি

ফুলতলার দামোদর গ্রামের বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মোঃ ইকতিয়ার হোসেনের মাতা ও মৃতঃ শেখ ইমান আলীর স্ত্রী ছায়রা খাতুন (৮৪) মঙ্গলবার বিকালে বার্ধক্য জনিত কারণে নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাহে রাজেউন)। মৃত্যুকালে তিনি ৬পুত্র ও ১কন্যাসহ বহু আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে যান। এশাবাদ দামোদর দক্ষিণপাড়া জামে মসজিদ চত্বরে জানাযা শেষে পারিবারিক গোরস্থানে দাফন সম্পন্ন হয়।  

সাতক্ষীরার তালায় ধর্মীয় প্রতিষ্ঠানের দোহাই দিয়ে বৃদ্ধার রেকর্ডীয় সম্পত্তি জোরপূর্বক দখল চেষ্টার অভিযোগ উঠেছে

খান নাজমুল ইসলাম, সাতক্ষীরা

সাতক্ষীরার তালায় ধর্মীয় প্রতিষ্ঠানের দোহাই দিয়ে জোরপূর্বক এক অসহায় বৃদ্ধার রেকর্ডীয় সম্পত্তি জোরপূর্বক দখল চেষ্টার অভিযোগ উঠেছে। মঙ্গলবার দুপুরে সাতক্ষীরা প্রেসকাবে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন তালা উপজেলার আটরাই গ্রামের নজির মাহমুদ এর স্ত্রী ফাতেমা বেগম।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, তালা আটারই মৌজায় এস এ ৮৬২, জে এল ১৪২, ডিপি-৭১০, সাবেক দাগ নং- ৫৯/৮৩, হাল দাগে ৪৩ শতক জমি এস এ রেকর্ডীয় মালিকদের কাছ থেকে ১৮/০২/১৯৮০ তারিখে ১১২৬, ১১২৭ নং কোবলা দলিল মূলে এবং ০৫/০৪/১৯৮৬তারিখে ২৩৪৭ নং কোবলা দলিলে আমার স্বামী নজির মাহমুদ ক্রয় করেন। উক্ত সম্পত্তি আমার স্বামী নজির মাহমুদের নিজ নামে বর্তমান জরিপে রেকর্ড হয়েছে এবং  সেই মোতাবেক খাজনা দাখিলাও সম্পন্ন করা হয়। আমাদের কোন ছেলে সন্তান না থাকায় পরবর্তীতে উক্ত সম্পত্তি গত ২৮/০৭/২০০৮ তারিখে ৩৭৭৪ নং দলিলে আমার (স্ত্রী) এবং ৫ মেয়েদের নামে দানপত্র করে দেন আমার স্বামী নজির মাহমুদ। এরপর থেকে আমরা উক্ত ৪৩ শতক সম্পত্তিতে দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছিলাম। কিন্তু সম্প্রতি এলাকার মৃত. নিজাম শেখের ছেলে ভূমিদস্যু মোহাম্মাদ আলী শেখের নেতৃত্বে মৃত. আনছার মাহমুদের ছেলে কামাল মাহমুদ, জুলফিকার মাহমুদ, গফুর মাহমুদ, খোকন মাহমুদ, কামরুল মাহমুদ, মৃত. কেরামত মাহমুদের ছেলে নওশের মাহমুদ এবং মৃত. জব্বার শেখের ছেলে সবুর শেখ আমাদের সম্পত্তি জোরপূর্বক দখলের ষড়যন্ত্র শুরু করে। একপর্যায়ে তারা একটি জাল এস এ এবং সি এস রেকড সৃষ্টি করে ধর্মীয় প্রতিষ্ঠান করার দোহাই দিয়ে ওই সম্পত্তি দখলের চেস্টা করে। অথচ সাতক্ষীরা রেকর্ড রুমে ওই এস,এ এবং সি,এস এর কাগজ নেই। বর্তমান জরিপে সেটি ডাংগা। এছাড়া উক্ত সম্পত্তিতে তাদের কোন অংশ নেই। শুধুমাত্র গায়ের জোরে উক্ত সম্পত্তি উল্লেখিতরা দখলের চক্রান্ত চালিয়ে যাচ্ছে। এবিষয়ে বিভিন্ন দপ্তরে অভিযোগ দায়ের করলেও ধর্মীয় প্রতিষ্ঠানের দোহাই দেওয়ার কারণে কোন কাগজপত্র না থাকারপরও তাদের বিরুদ্ধে কোন আইনগত ব্যবস্থা গ্রহণ করতে কেউ সাহস দেখাচ্ছেন না।

তিনি অভিযোগ করে বলেন, আমার সম্পত্তি আমি ধর্মীয় প্রতিষ্ঠানে দেবো কি না সেটা ব্যক্তিগত ব্যাপার। অথচ আমরা অসহায় ও দুস্থ প্রকৃতির মহিলা হওয়ায় প্রভাবখাটিয়ে আমাদের সম্পত্তি অবৈধভাবে দখলের চেষ্টা চালাচ্ছে। এমনকি উক্ত সম্পত্তিতে আমাকে বা আমার পরিবারের কোন সদস্যকে যেতে দিচ্ছে না। সেখানে গেলে খুন জখমের হুমকি ধামকি প্রদর্শন করে যাচ্ছে তারা। ধর্মীয় প্রতিষ্ঠানের নামে দখলের চেষ্টা করায় এলাকাবাসীও তাদের পক্ষে কথা বলছেন। এলাকাবাসী সকলেই অবগত উক্ত সম্পত্তির রেকর্ডীয় মালিক আমরা। কিন্তু ধর্মের দোহাই দেওয়ায় স্পর্শকাতর হওয়ায় মানুষ সত্য যেনেও তাদের বিরুদ্ধে কথা বলতে সাহস পাচ্ছে না।

ফাতেমা বেগম আরো বলেন, আমার স্বামী নজির মাহমুদ বর্তমানে গুরুতর অসুস্থ্য। এছাড়া আমার কোন ছেলে সন্তান নেই। ৫জন মেয়েরা স্ব-স্ব শ্বশুর বাড়িতে অবস্থান করছেন। আমার ছেলে সন্তান না থাকায় উক্ত সম্পত্তি আমার এবং মেয়েদের নামে লিখে দেওয়ার পরই উল্লেখিত দখলদাররা এ ষড়যন্ত্র শুরু করেছে। আমি ওই সম্পত্তিতে চাষাবাদ করে জীবিকা নির্বাহ করি। অথচ মোহাম্মাদ আলী গংরা লাভের বশবর্তী হয়ে উক্ত সম্পত্তি দখলে মরিয়া হয়ে উঠেছেন।

তিনি একজন অসহায় বৃদ্ধা মহিলা হিসেবে উক্ত সম্পত্তি অবৈধ দখলদারদের হাত থেকে রক্ষা করতে খুলনা বিভাগীয় কমিশনার, ডিআইজি ও সাতক্ষীরা সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেন।

শ্যামনগরের ভুরুলিয়ায় সুষ্ঠু ভোটের মাধ্যমে ওয়ার্ড আ’লীগের কমিটি গঠনের দাবিতে সংবাদ সম্মেলন

সাতক্ষীরা জেলা প্রতিনিধি

সাতক্ষীরার শ্যামনগরের ভুরুলিয়ায় সুষ্ঠু ভোটের মাধ্যমে ওয়ার্ড আ’লীগের কমিটি গঠনের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে সাতক্ষীরা প্রেসকাবে এক জনাকীর্ণ সংবাদ সম্মেলন এ দাবি জানান শ্যামনগরের ভুরুলিয়া ইউনিয়নের জাহাজঘাটা গ্রামের শেখ জেহের আলীর পুত্র শেখ শাহিনুর রহমান। লিখিত বক্তব্যে তিনি বলেন, আমি ১নং ভুরুলিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হিসাবে দীর্ঘদিন অত্যান্ত সুনামের সাথে দায়িত্ব পালন করে আসছি। বর্তমানে ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি প্রার্থী। জননেত্রী শেখ হাসিনার হাতকে শাক্তিশালী করতে বিভিন্ন আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করেছি। কেন্দ্রীয় নির্দেশ মোতাবেক শ্যামনগর উপজেলার প্রতিটি ইউনিয়ন এবং ওয়ার্ড আওয়ামীলীগের কমিটি কাউন্সিলের মাধ্যমে গঠনের নির্দেশনা থাকলেও তা উপেক্ষা করে ইচ্ছামত পকেট কমিটি ঘোষণা দিচ্ছেন অধ্যক্ষ জাফরুল আলম বাবু। ইতোমধ্যে কয়েকটি ওয়ার্ডের কমিটি গঠন সম্পন্নও করেছেন। কমিটি গঠনের লক্ষ্যে অনুষ্ঠিত সভায় যে কমিটি তার বিরুদ্ধে যেতে পারে এমন অনুভব করছেন তখনই তিনি সেই কমিটি ঘোষণা না দিয়ে বাড়ি নিয়ে গোপনে ঘোষনা দিচ্ছেন। আমাদের ওয়ার্ডেও এর ব্যতিক্রম ঘটেনি। গত ০৭ ফেব্রুয়ারি২০২০ তারিখে কাটিবারহল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভুরুলিয়া ইউপির ৩নং ওয়ার্ডের কমিটি গঠনের উদ্দেশ্য বর্ধিত সভার আয়োজন করা হয়। সেসময় কমিটি গঠনের লক্ষ্যে ওয়ার্ড আওয়ামীলীগের সদস্যদের মতামত চাইলে অধিকাংশ সদস্য আমাকে সভাপতি হিসাবে মনোনীত করার প্রস্তাব করেন। আমার প্রতিন্দ্বিন্দ্বী প্রার্থী সুধির কুমার দাসের পক্ষে মাত্র ৭/৮ জন ব্যক্তি প্রস্তাব করেন। এঘটনায় অধ্যক্ষ জাফরুল আলম বাবু কৌশলে সভা সমাপ্ত করে চলে যান। পরবর্তীতে গত ২৪/০২/২০২০ তারিখে তার বাড়িতে বসে কয়েকজন ব্যক্তির উপস্থিতিতে তিনি একটি মনগড়া কমিটি ঘোষনা দেন। যা সম্পূর্ণ অগঠনতান্ত্রিক। প্রকাশ্যে সভায় জনপ্রিয়তায় আমি এগিয়ে ছিলাম। অথচ আমাকে বাদ দিয়ে ইচ্ছামত একটি মনগড়া কমিটি ঘোষণা করে জাফরুল আলম বাবু তৃণমূল কর্মীদের মতামতকে উপেক্ষা করেছেন। তাদের কে গুরুত্বহীন করেছেন।

অধ্যক্ষ জাফরুল আলম বাবু এর ভাই জাহাঙ্গীর হোসেন লাভলু ইউনিয়নের সভাপতি প্রার্থী হওয়ায় তাদের বিরুদ্ধে যেতে পারে এমন ব্যক্তিরা যাতে কমিটিতে আসতে না পারে সে চক্রান্ত চালিয়ে যাচ্ছেন অধ্যক্ষ জাফরুল আলম বাবু। আর এ কারণেই জনপ্রিয় এবং ত্যাগী নেতাকর্মীদের পদ না দিয়ে প্রভাবখাটিয়ে ইচ্ছামত পছন্দের ব্যক্তিদের পদে বসাচ্ছেন। এ উদ্দেশ্যে কয়েকটি কমিটি ঝুলন্ত অবস্থায় রেখেছেন তিনি। আমি দীর্ঘদিন মাঠে থেকে বঙ্গবন্ধু আদর্শ ধারণ করে রাজনীতি করে আসছি। আমার মত একজন মাঠের কর্মীকে পদ নিয়ে ক্ষমতার অপব্যাবহার করছেন তিনি। আমার দাবি প্রকাশ্যে ভোটের মাধ্যমে আমার ওয়ার্ডসহ ঝুলন্ত থাকা প্রতিটি ওয়ার্ড আওয়ামীলীগের কমিটি গঠন করা হোক। যদি ভোটে বা ভোটারদের মতামতে আমরা পরাজিত হই, তাতে আমাদের কোন ক্ষোভ থাকবে না। কিন্তু ঘরে বসে পকেট কমিটি আমরা কখনো মেনে নেবো না। সুষ্ঠু ভোটের মাধ্যমে কমিটির গঠনের জন্য তিনি উপজেলা আওয়ামীলীগ ও সাতক্ষীরা জেলা আওয়ামীলীগসহ উদ্ধর্তন নেতৃবৃন্দের আশু হস্তক্ষেপ করেছেন।

যশোরে ফেনসিডিলসহ গ্রেফতার-৩

যশোর অফিস

উপশহর পুলিশ ক্যাম্প ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয় ক সার্কেলের সদস্যরা আদালা অভিযান চালিয়ে ১১ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে। এ সময় ৩ জনকে গ্রেফতার করেছে। এরা হচ্ছে, নড়াইল জেলার সদর উপজেলার আলাদাতপুর আনসার অফিসের পিছনে সেলিম আহম্মেদ এর ছেলে সজল আহম্মেদ শ্রাবন ও  নড়াইল সদর উপজেলার বখালী পুলিশ সুপার কার্যালয়ের পিছনে মৃত শফিকুর রহমানের ছেলে মেহেদী হাসান ও হোল্ডিং নং ১৯৬ ঘোপ জেলরোড বর্তমানে ডি ব্লক মৃত আব্দুল কাদের এর ছেলে মিজানুর রহমান। এ ঘটনায় কোতয়ালি মডেল থানায় আলাদা মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।

উশহর পুলিশ ক্যাম্প সূত্রে জানাগেছে, রোববার রাত সাড়ে ১১ টার পর গোপন সূত্রে খবর পেয়ে বিরামপুর উপশহর সাইকেল হাট মোড় এলাকায় অভিযান চালিয়ে সজল আহম্মেদকে ৫ বোতল ও মেহেদী হাসানকে ১ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার করে। অপর দিকে,জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন কার্যালয় ক সার্কেলের সদস্যরা সোমবার দুপুরে উপশহর ডি ব্লক বাড়ী নং ১৬৫  অভিযান চালিয়ে মিজানুর রহমানকে ৫ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার করে। পরে তাদেরকে কোতয়ালি মডেল থানায় সোপর্দ করে মাদক আইনে মামলা দায়ের করে।

যশোরে সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষক নিহত

যশোর অফিস

যশোর মনিরামপুর সড়কের কুয়াদা বাজারে মঙ্গলবার ২৫ ফেব্রুয়ারী সকালে বাস চাঁপায় উপশহর বালিকা বিদ্যালয়ের ধর্ম বিষয়ক শিক্ষক (অবসরপ্রাপ্ত) আব্দুর রউফ (৬৫) নিহত হয়েছেন। এ সময় তার সাথে থাকা ছেলে সেনা সদস্য রানা (২৬) প্রাণে বেঁচে গেছেন। নিহত আব্দুর রউফ সদর উপজেলার সালতা ফুলবাড়ি গ্রামের মত ওমর আলীর ছেলে।

নিহতর ছেলে রানা সাংবাদিকদের জানায়, মঙ্গলবার  সকালে বাবা রউফের সাথে সে এক মটর সাইকেল যোগে যশোর থেকে মনিরামপুর যাচ্ছিলেন। তারা কুয়াদা বাজারে পৌঁছুলে তাঁদের মোটর সাইকেলের সাথে হঠাৎ করে একটি কুকুরের ধাক্কা লাগলে দু’জনেই চলন্ত মোটর সাইকেল থেকে পড়ে যান। এ সময় পেছন থেকে আসা মণিরামপুর গামী গোধূলি নামক একটি বাস শিক্ষক আব্দুর রউফকে চাঁপা দেয়। স্থানীয়রা বাবা রউফ ও ছেলে রানাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে আনলে সকাল পৌনে ১১ টায় জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক শিক্ষক আব্দুর রউফ কে মৃত ঘোষণা করেন। ছেলে রানা অক্ষত আছেন। কুয়াদা বাজার কমিটির সভাপতি বাচ্চু মিয়া জানান,দূর্ঘটনার পর স্থানীয় জনগণ ঘাতক বাসটি আটকে রেখেছে তবে ড্রাইভার হেলপার পলাতক। কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন স্থানীয়রা খবর দিয়েছে বাসটি তারা আটক করে রেখেছে । অফিসার পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহনের প্রস্তুতি গ্রহন করা হচ্ছে।