Home আঞ্চলিক মহানগর দায়রা জজ আদালতে: মাদক মামলায় একজনের ১০বছরের কারাদন্ড

মহানগর দায়রা জজ আদালতে: মাদক মামলায় একজনের ১০বছরের কারাদন্ড

5

স্টাফ রিপোর্টার

আড়ংঘাটা থানার মাদক মামলার এক আসামিকে ১০বছর সশ্রম কারাদ-, ৫হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরো ৫মাস  করে সশ্রম কারাদ-াদেশ দিয়েছে আদালত।

গতকাল সোমবার দুপুরে মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. শহীদুল ইসলাম এ রায় ঘোষণা করেছেন। দন্ডপ্রাপ্ত আসামি হলেন নগরীর দৌলতপুর থানাধিন দেয়ানা মধ্যপাড়ার আজিজুল হক সড়কের বাসিন্দা মৃত ওমর আলি ছেলে মো. মেহেদী হাসান (৩০)। রায় ঘোষণাকালে দ-প্রাপ্ত আসামি পলাতক ছিলেন।

আদালতের স্টোনোগ্রাফার মো. হাদিউজ্জামান হাদি নথীর বরাত দিয়ে জানান, ২০১৮ সালের ২১আগস্ট সকাল ৯টার দিকে আড়ংঘাটা এলাকায় অভিযান পরিচালনা করে নগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় গাইকুড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে ২৩০পিস ইয়াবাসহ মেহেদী হাসানকে গ্রেফতার করা হয়। এঘটনায় ডিবি এসআই শাহানুর ইসলাম বাদী হয়ে মেহেদী হাসানের বিরুদ্ধে আড়ংঘাটা থানায় মাদক মামলা দায়ের করেন যার নং-৭। ওই বছরের ৩০অক্টোবর মামলার তদন্ত কর্মকর্তা ডিবি এসআই মো. আবু জাফর আদালতে মেহেদী হাসানকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করেন। রাস্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন পিপি অ্যাডভোকেট কে এম ইকবাল হোসেন ও এপিপি অ্যাডভোকেট মো. কামরুল ইসলাম জোয়ার্দ্দার।