Home আঞ্চলিক হামলা মামলা ও গ্রেফতারী আতঙ্ক ছড়িয়ে আন্দোলন থামানো যাবেনা: হেলাল

হামলা মামলা ও গ্রেফতারী আতঙ্ক ছড়িয়ে আন্দোলন থামানো যাবেনা: হেলাল

11

মধ্যরাতে পুলিশ  বাড়ির দরজা ভেঙে গ্রেপ্তার করে খুলনা মহানগর ছাত্রদল ও যুবদলের সাবেক সভাপতি এবং খুলনা মহানগর  বিএনপির যুব বিষয়ক সম্পাদক শফিকুল আলম তুহিনকে।

গত মঙ্গলবার খুলনা মহানগর ও জেলা বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ লাঠিচার্জ করে নেতাকর্মীদের আহত করে এবং মিছিল  থেকে জেলা বিএনপি, ছাত্রদল ও যুবদলের রুবেল, আমিরুল, কবির কে গ্রেফতার করে।

এছাড়া রাতে  খুলনা মহানগর বিএনপির সিনি:সহ-সভাপতি শাহরুজ্জামান মোর্তুজা,জেলা বিএনপির সাংগাঠনিক সম্পাদক মনিরুল হাসান বাপ্পী,মহানগর বিএনপি  যুব  বিষয়ক সম্পাদক শফিকুল আলম তুহিন, মহানগর স্বেচ্ছাসেবক দল সভাপতি একরামুল হক হেলাল,খুলনা মহানগর যুবদল সভাপতি মাহবুব হাসান পিয়ারু,খুলনা জেলা যুবদল সভাপতি শামীম কবীর,সাধারন সম্পাদক এবাদুল হক রুবায়েত , খুলনা বিভাগীয় ছাত্রদল সহ-সাংগঠনিক সম্পাদক হেলাল আহমেদ সুমন,  খুলনা জেলা ছাত্রদল সভাপতি মান্নান মিস্ত্রী ও সাধারন সম্পাদক গোলাম মোস্তফা তুহিন, খুলনা মহানগর ছাত্রদল আহ্বায়ক ইস্তিয়াক আহমেদ ইস্তি,সাবেক ছাত্রনেতা কামরান হাসান, জেলা বিএনপি নেতা চৌধুরী হাসানুর রশীদ মিরাজ,রবি,মিজু সহ অজ্ঞাত  দেড় শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করা হয়।

এক বিবৃতিতে কেন্দ্রীয় বিএনপি তথ্য সম্পাদক আজিজুল বারী হেলাল বলেন-“হামলা-মামলা-গ্রেফতারী আতঙ্ক ছড়িয়ে খুলনার সংগ্রামপ্রিয় মানুষ এর আন্দোলন ব্যাহত করা যাবেনা।

হেলাল আটককৃত নেতাকর্মীদের নি:শর্ত মুক্তির দাবি জানিয়ে উক্ত বানোয়াট মামলার তীব্র নিন্দা জানান।

-খবর বিজ্ঞপ্তি