স্টাফ রিপোর্টার
খুলনার বটিয়াঘাটা উপজেলার ফুলতলা গ্রামে ৯ম শ্রেণির স্কুলছাত্রীকে অপহরনের মামলায় বিশ্বজিৎ বিশ্বাস (২৯) নামের এক আসামিকে ১৪বছরের সশ্রম কারাদ-াদেশ দিয়েছে আদালত। একই সাথে তাকে ১০হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ২বছরের বিনাশ্রম কারাদ- দেয়া হয়। গতকাল মঙ্গলবার খুলনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা জজ) আলমাচ হোসেন মৃধা এ রায় ঘোষণা করেছেন।
আদালত সুত্রে জানা গেছে, ২০০৪সালের ২৩নভেম্বর বটিয়াঘাটা উপজেলার ফুলতলা গ্রামের কৃষ্ণপদ মন্ডলের ৯ম শ্রেণির পড়–য়া কন্যাকে স্কুলে যাওয়ার পথে অপহরণ করে একই এলাকার মুকুন্দ বিশ্বাসের ছেলে বিশ্বজিৎ বিশ্বাস। এঘটনায় কৃষ্ণপদ মন্ডল বাদী হয়ে ৩০নভেম্বর বটিয়াঘাটা থানায় অপহরনের অভিযোগে মামলা দায়ের করেন যার নং-৪। মামলার তদন্ত কর্মকর্তা বটিয়াঘাটা থানার এসআই লীলাবতি বালা তদন্ত শেষে ২০০৫সালের ২৯জানুয়ারি আদালতে চার্জশিট দাখিল করেন। মামলায় মোট ১২জন স্বাীর মধ্যে ৮জন আদালতে স্ব্যা প্রদান করেছেন। মামলায় স্ব্যা প্রমানের ভিত্তিতে আদালত গতকাল এ রায় ঘোষণা করেছেন। রাষ্ট্রপরে কৌশুলী ছিলেন আদালতের পিপি অলোকা নন্দা দাস, আসামি পরে আইনজীবী ছিলেন শরিফুল ইসলাম লিটন।









































