খবর বিজ্ঞপ্তি:
পড়ালেখার খরচের জন্য খুলনা বিশ^বিদ্যালয়ের মেধাবী ছাত্রী মানসুরা রহমান রোজকে ৩০ হাজার টাকার চেক প্রদান করলেন শ্রম অধিদপ্তরের পরিচালক মো. মিজানুর রহমান। গতকাল বুধবার দুপুরে বয়রাস্থ শ্রম অধিদপ্তরের পরিচালকের কার্যালয়ে এ চেক প্রদান করা হয়।
জানা যায়, মানসুরা রহমান রোজ একজন মেধাবী ছাত্রী। তার পড়ালেখা করার অদম্য আগ্রহ। তাই সে অনেক কষ্ট করে খুলনা বিশ^বিদ্যালয়ে বিবিএ’র চতুর্থ বর্ষ পর্যন্ত এসেছে। কিন্তু অর্থাভাবে সে পড়ালেখা করতে হিমশীম খাচ্ছে। বাবা একজন শ্রমিক। তিনি মেয়ের পড়ালেখা চালানোর খরচ যোগাতে পারছে না। তাই তো একদিন কথায় কথায় পরিচয় হলো যুগ্ম শ্রম অধিদপ্তরের পরিচালক মো. মিজানুর রহমানের সাথে। তিনি মেয়েটির কথা শুনে তার অফিসে আসতে বললেন। অফিসে আসা মাত্রই মানসুরা রহমান রোজ-এর হাতে একটি ফরম দিয়ে বললেন যে, এটা তুমি পূরণ করে দাও, দেখি আমি তোমার জন্য কি করতে পারি। যে কথা সেই কাজ। ফরমটি পূরণ করে সাথে সাথে পরিচালক মিজানুর রহমান সুপারিশ করে শ্রম মন্ত্রণালয়ে পাঠিয়ে দিলেন। শ্রম মন্ত্রণালয় হতে মেধাবী ছাত্রী মানসুরা রহমান রোজের নামে ৩০ হাজার টাকা অনুমোদন দিয়েছেন। ওই টাকার একটি চেক পাঠিয়ে দিয়েছেন মন্ত্রণালয়। বয়রা শ্রম অধিদপ্তরের অফিস থেকে খুলনা বিশ^বিদ্যালয়ের মেধাবী ছাত্রী মানসুরা রহমান রোজকে চেকটি প্রদান করেন পরিচালক মিজানুর রহমান। চেকটি প্রদানের জন্য খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা, খুলনা মহানগর আওয়ামী লীগ দপ্তর সম্পাদক ও খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ মুন্সি মাহবুব আলম সোহাগ, মহানগর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রনজিত কুমার ঘোষ কে থাকতে আমন্ত্রণ করেন। এ সময়ে সকলের উপস্থিতিতে তিনি খুলনা বিশ^বিদ্যালয়ের বিবিএর মেধাবী ছাত্রী মানসুরা রহমান রোজের হাতে চেকটি প্রদান করেন।

সেখ জুয়েল এমপি’র সুস্থতায় সবুরণনেছা কলেজে দোয়া মাহফিল
খবর বিজ্ঞপ্তি
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভ্রাতুষ্পুত্র ও খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল এবং তার সহধর্মিনী শাহানা ইয়াসমিন শম্পার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় আলোচনা ও দোয়া মাহফিল করেছে সবুরণনেছা মহিলা ডিগ্রি কলেজের ম্যানেজিং কমিটি। গতকাল বুধবার দুপুর ১২টায় কলেজ মিলনায়তনে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা। সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ মরিয়ম সিদ্দিকা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মোঃ মুন্সি মাহবুব আলম সোহাগ, ৩০নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শিহাব উদ্দিন।
সেখ জুয়েল এমপি ও শম্পার সুস্থ্যতায় নগর আ’লীগের দোয়া বৃহস্পতিবার
খবর বিজ্ঞপ্তি
বৃহস্পতিবার বাদ মাগরিব খুলনা মহানগর আওয়ামী লীগের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভ্রাতুষ্পুত্র ও খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল এবং তার সহধর্মিনী শাহানা ইয়াসমিন শম্পার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে সকলকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিশেষ আহবান জানিয়েছেন, খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ¦ তালুকদার আব্দুল খালেক এবং সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা।











































