Home আঞ্চলিক সারা খুলনা অঞ্চলের খবরা-খবর

সারা খুলনা অঞ্চলের খবরা-খবর

66

চিংড়ি চাষ ক্ষেত্রে সমস্যাসমূহ উদ্ভাবনের লক্ষ্যে সম্ভাব্য পন্থা নির্ধারণ শীর্ষক ফোয়াবের সেমিনার

খবর বিজ্ঞপ্তি

মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় রায়েরমহল পশ্চিমপাড়া ক্লাস্টার চিংড়ি চাষ প্রকল্পে ‘ফিসফার্ম ওনার্স এসোসিয়েশন, বাংলাদেশ ফোয়াব’ আয়োজিত ফিশারিজ প্রোডাক্টাস বিজনেস প্রমোশন কাউন্সিল (এফপিবিপিসি), বাণিজ্য মন্ত্রণালয় ও ফোয়াব-এর যৌথ অর্থায়নে মৎস্য অধিদপ্তর, খুলনার সহযোগিতায় “কোভিট-১৯ মহামারীকালীন সময় চিংড়ি চাষ ক্ষেত্রে সমস্যাসমূহ উদ্ভাবনের লক্ষ্যে সম্ভাব্য পন্থা নির্ধারণ” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারের শুরুতে খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহ উদ্দিন জুয়েল ও তাঁর সহধর্মিনী মিসেস সাহানা ইয়াসমিন শম্পা’র আশু রোগমুক্তি কামনা করে দোয়া করা হয়। দিনব্যাপী সেমিনারের সভাপতিত্ব করেন ফোয়াব সভাপতি মোল্লা সামছুর রহমান শাহীন এবং পরিচালনা করেন ফোয়াব রূপসা উপজেলা আহ্বায়ক আসাদুজ্জামান কচি। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাসটেনবল কোস্টাল এন্ড মেরিন ফিশারিজ প্রজেক্টের উপ-প্রকল্প পরিচালক সরোজ কুমার মিস্ত্রী। বিশেষ অতিথি ছিলেন শ্রম আদালতের সদস্য শেখ আলাউদ্দিন আল আজাদ মিলন, খুলনা আর্ট একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক মিলন বিশ্বাস। প্রধান আলোচক ছিলেন ডুমুরিয়া উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা আবুবক্কর সিদ্দিক। স্বাগত বক্তব্য রাখেন এফপিবিপিসি, বাণিজ্য মন্ত্রণালয়ের প্রোগ্রাম নির্বাহী পলাশ কুমার ঘোষ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেনÑফোয়াব খুলনা আঞ্চলিক কমিটির আহ্বায়ক লস্কর উবায়দুর রহমান, খুলনা কেন্দ্রীয় মৎস্যজীবী সমবায় সমিতির লিঃ-এর সহ-সভাপতি বিকাশ চন্দ্র বিশ্বাস, চহেরা ক্লাস্টার চিংড়ি চাষ প্রকল্পের সভাপতি বিকাশ সরকার, ডুমুরিয়া উপজেলা ফোয়াবের আহ্বায়ক আব্দুর রশীদ, রায়েরমহল পশ্চিমপাড়া ক্লাস্টার চিংড়ি চাষ প্রকল্পের সভাপতি শেখ শাকিল হোসেন, আওয়ামী মৎস্যজীবী লীগ নেত্রী বুলুরানী ম-ল, ফোয়াবের প্রোগ্রাম নির্বাহী তপক ম-ল তপু, জেসমিন আক্তার, রুমা বেগম, বাবুল শেখ, এড. মেহেদী হাসান, দুর্গা রয়া, রতœা বিশ্বাস, শ্রাবন্তী বিশ্বাস প্রমুখ। সভাপতি বলেন, প্রান্তিক চিংড়ি চাষীদের সমস্যা সমাধানে বর্তমান সরকার আন্তরিক। টেকসই কর্মসংস্থান সৃষ্টিতে তাই সকলে মিলে কাজ করতে হবে। সেমিনার শেষে চিত্রশিল্পী মিলন বিশ্বাসের কোভিড-১৯ মহামারীকালীন প্রান্তিক চিংড়ি চাষীদের সমস্যার উপর রচিত নাটক মঞ্চয়িত করেন খুলনা আর্ট একাডেমির শিক্ষার্থীবৃন্দ।

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী খুলনার সফরসূচি

তথ্য বিবরণী

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোঃ জাকির হোসেন দুই দিনের সফরে আগামী ২৫ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) খুলনা আসছেন। সফরসূচি অনুযায়ী প্রতিমন্ত্রী ২৫ ফেব্রুয়ারি সন্ধ্যা সাতটায় খুলনা সিটি ইন-এ আরবান স্লাম শিশু শিক্ষা বিষয়ক কার্যক্রমের সমন্বয় সভায় প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন। তিনি ২৬ ফেব্রুয়ারি সকাল নয়টায় বাগেরহাট খানজাহান আলীর মাজার জিয়ারত করবেন। পরে প্রতিমন্ত্রী ঢাকার উদ্দেশ্যে বাগেরহাট ত্যাগ করবেন।

দৌলতপুর থানা ০৪নং ওয়ার্ড  বিএনপি’র প্রস্তুতি সভা

খবর বিজ্ঞপ্তি

২৭শে ফেব্রুয়ারী খুলনায় মহাসমাবেশ উপলক্ষ্যে দৌলতপুর থানা ০৪নং ওয়ার্ড  বিএনপি’র প্রস্তুতি সভা মঙ্গলবার বিকাল ৫.৩০ মিনিটে স্থানীয় দেয়ানা উত্তর পাড়া ন্যাশনাল ক্লাবে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ওয়ার্ড সভাপতি শরীফুল আনাম। প্রধান অতিথি হিসাবে উপস্থিত র্ছিলেন সাংগঠনিক উপ কমিটির সদস্য সচিব সিরাজুল হক নান্নু। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাংগঠনিক উপ কমিটি’র যুগ্ম আহবায়ক সাজ্জাত হোসেন তোতন, মোল্যা মুজিবুর রহমান, আছাদুজ্জামান আছাদ, রুবায়েত হোসেন বাবু, আরমান হোসেন, মাহবুবুর রহমান বাকী, নূর ইসলাম, মোঃ আমিনুর, মোঃ মামুন, শহিদুল ইসলাম, খালিদ বিন ওয়ালিদ শোভন, রাশিকুল রহমান রাসু, ফেরদৌস, মোক্তার হোসেন, লুলু মোল্যা, মঞ্জুয়ারা বেগম, লাভলী বেগম প্রমুখ। সভায় ২৭ ফেব্রুয়ারী বিকাল ৩ টায় খুলনা মহানগর ও জেলা বিএনপি আয়োজিত মহাসমাবেশে উপস্থিত হওয়ার জন্য সকলকে আহবান জানানো হয়।

কপিলমুনিতে লবনাক্ত সহনশীল আলুর জাত সম্প্রাসারণ কর্মসূচির উপর কৃষক মাঠ দিবস

কপিলমুনি (খুলনা) প্রতিনিধি ঃ

কপিলমুনির দক্ষিণ সলুয়াতে লবনাক্ত সহনশীল আলুর জাত সম্প্রাসারণ কর্মসূচির উপর মাঠ দিবস ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জার্মান সরকাররের অর্থায়নে, বেসরকারী সাহায্যসেবী প্রতিষ্ঠান প্রদীপনের বাস্তবায়নে এবং বাংলাদেশ কৃষি গবেষণা ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ১০টায় উপজেলার দক্ষিণ সলুয়া গ্রামের আনন্দ দাশের মাঠে মাঠ দিবস ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রদীপনের প্রজেক্ট অফিসার কৃষিবিদ দুর্গাপদ সরকার। এসময় উপস্থিত ছিলেন তালা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সেলিম হায়দার, প্রদীপনের মাঠ সংগঠক মনির ইসলাম, মাঠ সহকারী অঞ্জনা দাশ, হোসনেয়ারা বেগম, শাহানারা বেগম, রাজিয়া বেগম, পূর্ণিমা দাশ, সোনিয়া খাতুন, সুনিতা মন্ডল সহ এলাকার সুবিধাভোগী কৃষক কৃষাণীরা ।

রূপসায় পুরস্কার নিচ্ছেন সাংবাদিকের কন্যা মারিয়াম

স্টাফ রিপোর্টার

রূপসা উপজেলার নৈহাটী ইউনিয়নের নৈহাটী গ্রামে শহীদ মিনার রোড সংলগ্ন আনছার ভিডিপি ক্লাব ও সমিতির উদ্যোগে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান রবিবার বেলা ১১ টায় অনুষ্ঠিত হয়। এর আগে সকালে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে মাল্যদান করা হয়।

এ অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা কমান্ড্যান্ট আনসার ও ভিডিপি হাফিজ আল মোয়াম্মার গাদ্দাফী’র হাত থেকে পুরস্কার গ্রহন করছেন, দৈনিক প্রবাহ পত্রিকার স্টাফ রিপোর্টার এম এ আজিমের কন্যা উম্মে মারিয়াম। এছাড়াও অন্যান্য কৃতি খেলোয়াড়গন পুরস্কার গ্রহন করছেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী জেলা কমান্ড্যান্ট আনছার ও ভিডিপি আব্দুল্লাহ আল মামুন, দৌলতপুর উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা স্বপন মাহমুদ, রূপসা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আঃ রাজ্জাক শেখ। এ অনুষ্ঠানটি আয়োজন করেছেন, আবুল কালাম শেখ বাবু, মোঃ কামরুল ইসলাম কুদ্দুস ও সাংবাদিক মোঃ মোশারফ হোসেন। এ সময় সহযোগিতা করেন উপজেলা আনসার ও ভিডিপির প্রশিক্ষক বিপুল গাজী, গোলাম কিবরিয়া নান্টু, মোঃ জাহাঙ্গীর কবীর খান, মোঃ মাহামুদুর রহমান, রাকিব, মনিরা, মুরাদুল ইসলাম, মাজহারুল ইসলাম, মুক্তামনি সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।

শরণখোলায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে সৌদি প্রবাসির মৃত্যু

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি

বাগেরহাটের শরণখোলায় পুকুরে বৈদ্যুতিক পাম্প লাগাতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে রাসেল জোমাদ্দার (৩০) নামে এক সৌদি প্রবাসির মৃত্যু হয়েছে। সোমবার বিকেলে বিদ্যুৎ স্পৃষ্ট হওয়ার পর ওই দিন রাত ৮টার দিকে বাগেরহাট সদর হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। রাসেল উপজেলার পশ্চিম খাদা গ্রামের রুহুল আমিন জোমাদ্দারের পুত্র। সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ তাছেন তালুকদার জানান, রাসেল এক মাস আগে সৌদি আরব থেকে বাড়িতে আসে। সোমবার সে নিজের পুকুরে একটি বৈদ্যুতিক পাম্প লাগাতে গিয়ে অসাবধানতা বসত বিদ্যুৎ স্পৃষ্ট হয়। সাথে সাথে তাকে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পর অবস্থার অবনতি হওয়ায় বাগেরহাট সদর হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে নেয়ার পর রাত ৮টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করেন। মঙ্গলবার জোহর নামাজ বাদ জানাজা শেষে পারিবারিক কবর স্থানে তাকে দাফন দেয়া হয়।

শরণখোলা থানার অফিসার ইন চার্জ মোঃ সাইদুর রহমান জানান, জেলা ম্যাজিস্ট্রেটের কাছে পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়না তদন্ত ছাড়া লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে।

খুবির সকল পরীক্ষা ২৪ মে পর্যন্ত স্থগিত, চলবে অনলাইনে পাঠদান

খবর বিজ্ঞপ্তি

খুলনা বিশ্ববিদ্যালয়ের সকল ধরনের পরীক্ষা আগামী ২৪-০৫-২০২১ খ্রি. পর্যন্ত স্থগিত করা হয়েছে। তবে পূর্বের ন্যায় অনলাইনে ক্লাসসমূহ যথারীতি চালু থাকবে। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর থেকে জারিকৃত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, শিক্ষামন্ত্রীর নির্দেশনা মোতাবেক সকল বিশ্ববিদ্যালয়ের ন্যায় খুলনা বিশ্ববিদ্যালয়ে শ্রেণিকক্ষে পাঠদান ও পরীক্ষাসহ সকল শিক্ষাকার্যক্রম আগামী ২৪-০৫-২০২১ খ্রি. তারিখ থেকে স্বাস্থ্যবিধি মেনে চালু হবে এবং বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলসমূহ আগামী ১৭-০৫-২০২১ খ্রি. তারিখ থেকে খুলে দেওয়া হবে।

সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েলের সুস্থতা কামনায় খুবিতে দোয়া

খবর বিজ্ঞপ্তি

খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এছাড়া তার সহধর্মিনী মিসেস শাহানা ইয়াসমিন শম্পাও অসুস্থ রয়েছেন। তাদের আশু রোগমুক্তি কামনা করে মঙ্গলবার বাদ যোহর খুলনা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদ ও প্রশাসন ভবন সংলগ্ন মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারিবৃন্দ শরিক হন।

বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে উদ্যোক্তা বৃদ্ধিতে আঞ্চলিক পর্যায়ে ইনোভেশন কম্পিটিশনের পুরস্কার বিতরণ

খবর বিজ্ঞপ্তি

বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের মাঝ থেকে উদ্যোক্তা গড়ে ওঠাকে উৎসাহিত করা এবং উদ্যোক্তা উন্নয়নে এ অঞ্চলের বিশ্ববিদ্যালয়গুলোর সক্ষমতা তৈরির উদ্দেশ্যে ইউরোপিয়ান কমিশন এর ইরোসমাস প্লাস কর্মসূচির অধীনে এমইএলবিইউ (মোর ইন্টারপ্রিনিউরিয়াল লাইফ ইন বাংলাদেশী ইউনিভার্সিটিজ) শীর্ষক একটি প্রকল্প চলমান রয়েছে।

এই প্রকল্পের অধীনে সম্প্রতি আঞ্চলিক ইনোভেশন প্লান কম্পিটিশন আয়োজন করা হয়। মঙ্গলবার উক্ত কম্পিটিশনের পুরস্কার বিতরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের রুটিন দায়িত্বে নিয়োজিত উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয় পর্যায়ের তরুণ শিক্ষার্থীদের মধ্য থেকে উদ্যোক্তা উন্নয়ন ও উদ্ভাবনী ভাবনা নিয়ে কাজ করা একটি চমৎকার উদ্যোগ। এর ফলে দেশের দক্ষিণাঞ্চলীয় বিশ্ববিদ্যালয়গুলো থেকে নতুন উদ্যোক্তা ও ধারণা বের হয়ে আসবে, যা সামাজিক, ব্যবসায়িক, শিল্পসহ নানাবিধ উন্নয়নে অবদান রাখবে। তিনি প্রতিযোগিতার বিজয়ীদের এবং অংশগ্রহণকারীদের আন্তরিক ধন্যবাদ জানান।

প্রকল্পের সমন্বয়কারী খুলনা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিনের অধ্যাপক ড. মোঃ নূর-উন-নবীর সভাপতিত্বে এ অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন প্রকল্পের অন্যতম সমন্বয়কারী জার্মানীর লাইপজিগ বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. উটজ ডোম্বার্গার। আরও বক্তৃতা করেন কুয়েটের প্রফেসর ড. মোঃ নুরুন্নবী মোল্লা, ধন্যবাদ জ্ঞাপন করে বক্তৃতা করেন প্রকল্পের সদস্য খুবির বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের প্রফেসর ড. মোঃ মুরছালিন বিল্লাহ। এসময় প্রকল্পের সদস্য খুবির ফরেস্ট্রি এন্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের প্রফেসর ড. মোঃ নজরুল ইসলামসহ প্রকল্পভুক্ত অন্য ৫টি বিশ্ববিদ্যালয়গুলোর (কুয়েট, যবিপ্রবি, বশেমুরবিপ্রবি, নর্দান ও নর্থ ওয়েস্টার্ন) প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

পুরস্কারপ্রাপ্তদের মধ্যে চ্যাম্পিয়ন দলকে একটি ক্রেস্ট ও ১ লাখ টাকার মূল্যমানের প্রাইজমানি, প্রথম রানার আপ দলকে ৬০ হাজার টাকা এবং দ্বিতীয় রানার আপ দলকে ৪০ টাকা মূল্যমানের প্রাইজমানি প্রদান করা হয়। এই প্রতিযোগিতায় ৫৩টি দল অংশ নেয়। এর মধ্যে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) চ্যাম্পিয়ান, প্রথম রানার আপ খুলনা বিশ্ববিদ্যালয় ও দ্বিতীয় রানার আপ হয় কুয়েট।

খুলনায় ভ্যাকসিন নিয়েছেন আরও পাঁচ হাজার ছয়শত ৪৮জন

তথ্য বিবরণী

খুলনায় মঙ্গলবার মোট পাঁচ হাজার ছয়শত ৪৮জন করোনা ভ্যাকসিন নিয়েছেন। এর মধ্যে খুলনা সিটি কর্পোরেশন এলাকায় দুই হাজার দুইশত ৬৯ জন এবং নয়টি উপজেলায় মোট তিন হাজার তিনশত ৭৯ জন। উপজেলাগুলোর মধ্যে বটিয়াঘাটায় চারশত ১০জন, দাকোপ ছয়শত ৯৬জন, দিঘলিয়া তিনশত চার জন, ডুমুরিয়া চারশত ৪০ জন, ফুলতলা দুইশত ৫০ জন, কয়রা পাঁচশত ২১ জন, পাইকগাছা দুইশত জন, রূপসা তিনশত জন এবং তেরখাদায় দুইশত ৫৮ জন টিকা গ্রহণ করেছেন। টিকা গ্রহীতাদের মধ্যে পুরুষ তিন হাজার তিনশত ২৫ জন এবং মহিলা দুই হাজার তিনশত ২৩ জন।

সরকারি মজিদ মেমোরিয়াল সিটি কলেজ ছাত্রলীগের দোয়া

খবর বিজ্ঞপ্তি

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভ্রাতুষ্পুত্র খুলনা-২ আসনের মাননীয় সংসদ সদস্য সেখ সালাউদ্দীন জুয়েল ও তার সহধর্মিণীর আশু রোগ মুক্তি ও দ্রুত সুস্থতা কামনায় উক্ত কলেজ মসজিদে  সরকারি মজিদ মেমোরিয়াল সিটি কলেজ ছাত্রলীগের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয় উক্ত দোয়া ও মিলাদ মাহফিলের সার্বিক দিকনির্দেশনায় ছিলেন সরকারি এম এম সিটি কলেজের সাবেক ভিপি মোঃ ফয়েজুল ইসলাম টিটো,এবং উপস্থিত ছিলেন সিটি কলেজের সাবেক ছাত্রনেতা অমিতাভ ঘোষ, মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি প্রণব চক্রবর্তী, জিএম ইয়াহিয়া বাপ্পি,মোঃ সজল হোসেন তালুকদার,মোঃ মাহাবুব হাসান ইমন,রাজু হাওলাদার,ওমর ফারুক লিমন,এস এম রাকিব শাহারিয়ার,রিতু আক্তার,মোঃ ইমামুল সরদার,আহাদ মৃধা,তানভীর ইসলাম,আব্দুল্লাহ আল মামুন নিরব চন্দ্র বালা,সালেহ আহমেদ পরশ,,সাজিদ,সামিন,দিপ্ত ঘোষ,তাহমিদ ইসলাম,সাব্বির হোসেন,ইমন হাসান,আসিফ হোসাইন সাবিত,মোঃ রানা শেখ,ফজলে রাব্বি,সজল বিশ্বাস, সাকিব,ওয়ালিদ,ইমন হোসেন,সাব্বির, মঈন,তুর, সহ উক্ত কলেজ ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সাংবাদিক মুজাক্কির হত্যায় দোষিদের শাস্তির দাবিতে ঝিনাইদহে মানববন্ধন

ঝিনাইদহ প্রতিনিধি

বার্তাবাজার এর নোয়াখালী জেলা প্রতিনিধি বুরহান উদ্দিন মুজাক্কিরকে নির্মমভাবে গুলি করে হত্যার প্রতিবাদ ও দোষিদের গ্রেফতার ও শাস্তি এবং বিচারের দাবিতে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।

মঙ্গলবার বেলা ১১ টায় ঝিনাইদহ প্রেসক্লাবের সামনে প্রায় ঘন্টাব্যাপী এ কর্মসূচীর আয়োজন করে স্থানীয় সাংবাদিকরা। এতে ব্যানার ফেস্টুন নিয়ে জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা বক্তব্য রাখেন। সেসময় উপস্থিত ছিলেন, ঝিনাইদহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সমকাল পত্রিকার জেলা প্রতিনিধি মাহমুদ হাসান টিপু, ঝিনাইদহ প্রেসক্লাবের সহ-সভাপতি ও এস এ টিভির এবং দৈনিক বণিকবার্তা পত্রিকার জেলা প্রতিনিধি ফয়সাল আহমেদ, এশিয়ান টেলিভিশন ও দৈনিক দেশ রুপান্তর পত্রিকার জেলা প্রতিনিধি এম রবিউল ইসলাম রবি, ঝিনাইদহ প্রেসক্লাবের নির্বাহী সদস্য ও দৈনিক নবচেতনা পত্রিকার জেলা প্রতিনিধি সাজ্জাদ আহমেদ, বাংলাদেশ প্রতিদিন ও নিউজ টোয়েন্টিফোর টিভির জেলা প্রতিনিধি শেখ রুহুল আমিন, ঝিনাইদহ প্রেসক্লাবের প্রচার সম্পাদক দি ডেইলি ট্রাইবুনাল ও সকালের সময় পত্রিকা জেলা প্রতিনিধি শামীমুল ইসলাম শামীম, ঝিনাইদহ প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক, দি ডেউলি এশিয়ান এজ ও দৈনিক সময়ের আলো পত্রিকার জেলা প্রতিনিধি কাজী আলী আহাম্মেদ লিকু, ঝিনাইদহ প্রেসক্লাবের কার্যকারি নির্বাহী সদস্য ও দৈনিক শিকল পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার এম এ জলিল, দৈনিক জবাবদীহি ও দেশকাল পত্রিকার জেলা প্রতিনিধি এম সেলিম, দৈনিক অধিকার পত্রিকার জেলা প্রতিনিধি শাহ্ আলম মিয়া, সময় টিভির জেলা প্রতিনিধি লোটাস রহমান সোহাগ, ঝিনাইদহ প্রেসক্লাবের নির্বাহী সদস্য ও আমাদের অর্থনীতি পত্রিকার জেলা প্রতিনিধি এবং বর্তমান ঝিনাইদহ টিভির সম্পাদক সুলতান আল একরাম, দৈনিক জনবাণী পত্রিকার জেলা প্রতিনিধি ময়না খাতুন, দৈনিক খুলনাঞ্চল ও বার্তাবাজার এর জেলা প্রতিনিধি খাইরুল ইসলাম নিরব। এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, স্বাধীন সংবাদ পত্রিকার জেলা প্রতিনিধি এস এম রবি, দৈনিক নাগরিক ভাবনা কাইয়ুম হুসাইন পলাশ, ট্রাইবুনাল পত্রিকার শৈলকুপা প্রতিনিধি এ কে এম ফাইজুর রহমান, নিউজ ঝিনাইদহ টিভি (আইপি) এর সম্পাদক আলিফ আবেদিন গুঞ্জন, সাংবাদিক সাজেদ আল হাসান, সমাজের কাগজ পত্রিকার জেলা প্রতিনিধি শেখ হৃদয় আহমেদ পিকুল, বাংলা ৭১ পত্রিকার জেলা প্রতিনিধি অরিত্র কুন্ডু, দৈনিক সময়ের সমীকরণ পত্রিকার জেলা প্রতিনিধি জাহিদুল হক বাবু, দৈনিক খুলনাঞ্চল পত্রিকার শৈলকুপা প্রতিনিধি স¤্রাট হোসেন, সাংবাদিক আব্দুল্লা হৃদয়, টুটুল হোসেন, অনিক হাসান লিখন, মিশন হুসাইন, আজমীর রহমান তরুসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এসময় বক্তারা, সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কির রাজনৈতিক প্রতিহিংসার শিকার বলে জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানান।

সাংবাদিক হত্যার বিচারের দাবিতে সাতক্ষীরায় কালোকাপড় বেঁধে মানববন্ধন

খবর বিজ্ঞপ্তি

রাজনৈতিক প্রতিহিংসার শিকার ‘বার্তা বাজার’ এর নোয়াখালী প্রতিনিধি বুরহান উদ্দিন মুজাক্কির-কে নির্মমভাবে গুলি করে হত্যার প্রতিবাদ ও  বিচারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে সাতক্ষীরা অনলাইন প্রেসক্লাব। মঙ্গলবার (২৩  ফেব্রুয়ারী) সকাল সাড়ে ১০ টায়  সাতক্ষীরা নিউ মার্কেট মোড়স্থ শহীদ স.ম. আলাউদ্দিন চত্ত্বরে মুখে কালোকাপড় বেঁধে ঘন্টাব্যাপী ওই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এতে সাতক্ষীরা অনলাইন প্রেসক্লাবের সভাপতি মুনসুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, সাপ্তাহিক সূর্যের আলো পত্রিকার সম্পাদক ও প্রকাশক আব্দুল ওয়ারেশ খান চৌধুরী, সাতক্ষীরা জেলা সাংবাদিক ঐক্য পরিষদের আহবায়ক শরিফুল্লাহ কায়সার সুমন, দৈনিক পত্রদূত পত্রিকার বার্তা সম্পাদক এস এম শহিদুল ইসলাম, সাতক্ষীরা প্রেসক্লাবের যুগ্ন সাধারণ সম্পাদক আব্দুস সামাদ, চ্যানেল ২৪ এর সাতক্ষীরা প্রতিনিধি আমিনা বিলকিস ময়না, বার্তা বাজার’র সাতক্ষীরা প্রতিনিধি ও দেবহাটা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মীর খায়রুল আলম, জেলা নাগরিক কমিটির যুগ্ন সদস্য সচিব আলী নুর খান বাবুল প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, সারাদেশে সাংবাদিকদের একের পর এক হামলা, মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। এমনকি প্রকাশ্য দিবালোকে হত্যা করা হলেও তার বিচার হচ্ছে না। রাষ্ট্রে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে কোন প্রকার নিরাপত্তা নেই। সাংবাদিকদের কন্ঠরোধ করে সমাজকে অন্ধকারে ঠেলে দিতে অপরাধীরা মরিয়া হয়ে উঠেছে। তাদের বিরুদ্ধে সত্য প্রকাশ করলে নানা ভাবে হয়রানি ও হত্যার মত কর্মকান্ডে লিপ্ত হচ্ছে তারা (দুর্বত্তরা)। তাই এখনই সময় এসেছে ঐক্যবদ্ধ হওয়ার। সাংবাদিকদের অধিকার আদায়ের। বক্তরা আরো বলেন, আমরা আজকের এই কর্মসূচি থেকে বলতে চাই এ পর্যন্ত যত সাংবাদিক হত্যা ও হামলা-মামলার শিকার হয়েছেন। তার সঠিক তদন্তের মাধ্যমে সুষ্ঠ বিচার নিশ্চিত করা না হলে আগামীতে বৃহত্তর কর্মসূচি পালন করা হবে উল্লেখ করে আরো বলেন, আগামী ৩দিনের মধ্যে তরুণ সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কিরের হত্যার সাথে জড়িতদের আইনের আওতায় আনতে হবে। একই সাথে সাতক্ষীরার স.ম আলাউদ্দিনসহ সকল সাংবাদিক হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।

সাতক্ষীরা অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহিদ হোসাইনের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে সংগঠনের সহ-সভাপতি মারুফ আহমেদ খান শামীম, সাংগঠনিক সম্পাদক গাজী ফরহাদ, সহ-সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম খলিল, কোষাধ্যক্ষ শেখ রিজাউল ইসলাম, কার্যনির্বাহী সদস্য মিজানুর রহমান, সোহারাব হোসেন (সৌরভ), সাতক্ষীরা প্রেসক্লাবের সদস্য রফিকুল ইসলাম শাওন, আসাদুজ্জামান সরদার (মধু), দৈনিক সংগ্রাম পত্রিকার সাতক্ষীরা প্রতিনিধি আবু সাঈদ বিশ্বাস, নির্ভীক সংবাদের হাবিবুল্লাহ বাহার হাবিব, সাপ্তাহিক সূর্যের আলো পত্রিকার সীমান্ত প্রতিনিধি আবু বক্কর সিদ্দিকী, দৈনিক বিজয় পত্রিকার সাতক্ষীরা প্রতিনিধি মামুন, দৈনিক নবজীবন পত্রিকার সাতক্ষীরা প্রতিনিধি আবু সাঈদ, সাংবাদিক দিপন, হাবিবুর রহমান হাবিব, এটিএন নিউজের ক্যামেরাম্যান ইয়ারুল ইসলাম, দেশ টিভির ক্যামেরাম্যান আলিমসহ জেলার বিভিন্ন উপজেলার কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এরআগে কালোকাপড় মুখে বেঁধে ও কালো পতাকা নিয়ে সাতক্ষীরা শহরের প্রধান প্রধান সড়কে বিক্ষোভ মিছিল করে সাংবাদিকরা।

উল্লেখ্য যে, গত শুক্রবার বিকালে নোয়াখালীর কোম্পানিগঞ্জে বসুরহাট পৌর মেয়র আবদুল কাদের মির্জার অনুসারীদের সঙ্গে স্থানীয় আওয়ামী লীগের একাংশের নেতাকর্মীদের সংঘর্ষ হয়। এতে গুলিবিদ্ধ হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাত পৌনে ১১টার দিকে মারা যান সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কির। এঘটনায় এখনো কোন অপরাধিকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। অতিদ্রুত হত্যাকারীদের আইনের আওতার দাবি জানিয়েছেন সাতক্ষীরার সাংবাদিক সমাজ।

দারিদ্র বিমোচনের ক্ষেত্রে দেশের অভূতপূর্ব অগ্রগতি হয়েছে: সিটি মেয়র

খবর বিজ্ঞপ্তি

খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, দারিদ্র বিমোচনের ক্ষেত্রে দেশের অভূতপূর্ব অগ্রগতি হয়েছে। এটা সম্ভব হয়েছে বর্তমান সরকার কর্তৃক দারিদ্রবান্ধব বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করায়। বর্তমান সরকারকে দরিদ্রবান্ধব সরকার এবং বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দরিদ্রদের প্রতি অত্যন্ত আন্তরিক হিসেবে উল্লেখ করে তিনি বলেন, সরকারের আশ্রয়ন প্রকল্পসহ প্রতিবন্ধী, বয়স্ক ও বিধবাদের ভাতা প্রদান কার্যক্রম দারিদ্র বিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। দারিদ্র বিমোচনের এ ধারা অব্যাহত থাকলে দু’হাজার একচল্লিশ সালের মধ্যে বাংলাদেশ উন্নত বিশ্বের দেশ হিসেবে মর্যাদার আসনে অধিষ্ঠিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। সিটি মেয়র মঙ্গলবার সকালে নগরীর ২৯ নং ওয়ার্ড কমিউনিটি সেন্টারে বয়স্ক ও প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে ভাতা কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। সমাজসেবা অধিদপ্তর-খুলনার সহযোগিতায় ওয়ার্ড কাউন্সিলর এ অনুষ্ঠানের আয়োজন করেন। অনুষ্ঠানে সিটি মেয়র ৫৮ জন প্রবীণ  এবং ৩০ জন প্রতিবন্ধীর মাঝে ভাতার কার্ড বিতরণ করেন।

স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর ফকির মোঃ সাইফুল ইসলাম-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা। অন্যান্যের মধ্যে কেসিসি’র সংরক্ষিত আসন-১০ এর নবনির্বাচিত কাউন্সিলর রেক্সনা কালাম লিলি, সমাজসেবা কর্মকর্তা সালমা ইয়াসমিন, আওয়ামী লীগ নেতা মোঃ রফিকুর রহমান রিপন, মোঃ আব্দুল হাই পলাশ, এ কে এম শাহজাহান, আলমগীর মল্লিক, ইলিয়াস হোসেন লাবু, মুস্তাইন বিন ইদ্রিস চঞ্চলসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।

জেলা ছাত্রদলের শোক

খবর বিজ্ঞপ্তি

জাতীয়তাবাদী ছাত্রদল খুলনা মহানগর শাখার সহ-যোগাযোগ বিষয়ক সম্পাদক মাহবুব ইসলাম সানি সোমবার দুপুর ২.৩০ ঘটিকায় বাগেরহাট-খুলনা মহাসড়কে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেছেন (ইন্না লিলল্লাহি ………….রাজিউন)। প্রিয় সহযোদ্ধার অকাল মৃত্যুতে গভীর শোক এবং তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিবৃতি দিয়েছেন খুলনা জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল মান্নান মিস্ত্রী, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা তুহিনসহ খুলনা জেলা ছাত্রদলের সকল নেতৃবৃন্দ।

পাটকল রক্ষায় সম্মিলিত নাগরিক পরিষদ-এর কর্মীসভা ও রাজঘাট আঞ্চলিক কমিটি গঠন

খবর বিজ্ঞপ্তি

পাটকল রক্ষায় সম্মিলিত নাগরিক পরিষদ খুলনার উদ্যোগে মঙ্গলবার সন্ধ্যা ৬টায় খালিশপুরস্থ বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র (টিইউসি) কার্যালয়ে এক কর্মীসভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পরিষদের যুগ্ম আহ্বায়ক ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) খুলনা জেলা সমন্বয়ক জনার্দন দত্ত নান্টু এবং সঞ্চালনা করেন পরিষদের সদস্য সচিব ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) কেন্দ্রীয় সদস্য এস এ রশীদ। বক্তব্য রাখেনÑবাম গণতান্ত্রিক জোট ও গণসংহতি আন্দোলন খুলনা জেলা সমন্বয়ক মুনীর চৌধুরী সোহেল, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট খুলনা জেলা সভাপতি আবদুল করিম, ট্রেড ইউনিয়ন খুলনা জেলা সাংগঠনিক সম্পাদক এস এম চন্দন, সিপিবি খালিশপুর থানা নেতা মিজানুর রহমান স্বপন, গণসংহতি আন্দোলন খালিশপুর থানা আহবায়ক আলমগীর হোসেন লিটু, শ্রমিকনেতা মোঃ দেলোয়ার হোসেন, লুৎফর রহমান, আবদুর রাজ্জাক তালুকদার, ইলিয়াস হোসেন প্রমুখ। সভায় বক্তারা রাষ্ট্রায়ত্ত পাটকল বিরাষ্ট্রীয়করণের সিদ্ধান্ত বাতিল, অবিলম্বে সকল পাটকল চালু, আধুনিকায়ন, যশোর জুট ইন্ডাস্ট্রিজ (জেজেআই)-এর বদলী, দৈনিকভিত্তিকসহ সকল শ্রমিকের বকেয়া পাওনা, আলীম জুট মিলের শ্রমিকদের ৬৪ সপ্তাহের বিলসহ বকেয়া সকল পাওনা, বকেয়া ৬ সপ্তাহের মজুরী, উৎসব বোনাস, ইনক্রিমেন্টসহ জুলাই মাসের ২ দিনের মজুরি অবিলম্বে পরিশোধ এবং পাটকল রক্ষা আন্দোলনের নেতৃবৃন্দের নামে দায়েরকৃত মামলা প্রত্যাহারসহ ১৪ দফা দাবিতে আন্দোলন সংগ্রাম গড়ে তোলার আহ্বান জানান।

অপরদিকে যশোরস্থ রাজঘাট আঞ্চলিক কমিটি গঠন উপলক্ষে যশোর জুট ইন্ডাস্ট্রিজ (জেজেআই) ৩নং গেটের সম্মুখে বিকেল ৫টায় এক কর্মীসভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেজেআই শ্রমিকনেতা নজরুল ইসলাম মল্লিক এবং সঞ্চালনা করেন সাবেক ওয়ার্ড কাউন্সিলর শামসেদ আলম শমশের। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেনÑপরিষদের যুগ্ম আহ্বায়ক এবং বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী) কেন্দ্রীয় সদস্য ও খুলনা জেলা সভাপতি মোজাম্মেল হক খান। বক্তব্য রাখেনÑবাংলাদেশের ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী), খুলনা জেলা সাধারণ সম্পাদক গাজী নওশের আলী, গণসংহতি আন্দোলন ফুলতলা উপজেলার আহবায়ক মোঃ অলিয়ার রহমান, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ফুলতলা উপজেলা নেতা গাজী আফজাল হোসেন, শ্রমিকনেতা মোঃ কামরুল ইসলাম, শামস শারফিন শ্যামন, আব্দুর রাজ্জাক, শাহীন লস্কর, মোঃ মিলন, মোঃ লিটন, রাব্বি শেখ, লাচ্চু খান, মোঃ রহমান, মোঃ জাহাঙ্গীর, হযরত আলী প্রমুখ। সভা শেষে সাবেক ওয়ার্ড কাউন্সিলর শামসেদ আলম শমশেরকে আহ্বায়ক এবং নজরুল ইসলাম মল্লিককে সদস্য সচিব করে ৫১ সদস্য বিশিষ্ট পাটকল রক্ষায় সম্মিলিত নাগরিক পরিষদ, রাজঘাট আঞ্চলিক কমিটি গঠিত হয়।

কুষ্টিয়ায় পুত্রের হাতে মা খুন

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া পোড়াদহ ছেলের হাতে মা খুনের ৩৫দিন পরে মঙ্গলবার দুপুরে লাশ উদ্ধার করেছে ডিবি পুলিশ। এ বিষয়ে রাব্বি নামে একজন আটক করেছে ডিবি পুলিশ। নিহত মমতাজ পোড়াদহের উত্তরপাড়ার ফজলের স্ত্রী।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত মমতাজ কয়েকদিন ধরে নিখোঁজ ছিল। নিহতের জামাতা মিরপুর থানায় সাধারণ ডায়েরী করার পরে কুষ্টিয়ার ডিবি পুলিশ তদন্ত সাপেক্ষে গতকাল রাব্বি নামে একজন আটক করে। পরে তার জিজ্ঞাবাসে স্বীকার করে প্রায় একমাস সাত দিন আগে তার বন্ধুর মাকে খুন করেছে তারই আপন ছেলে মুন্না। পরে তার মায়ের লাশ বাড়ির পাশে পুকুরের পাড়ে মাটির নিচে পুতে রাখে। আজ দুপুরে স্বীকারোক্তির ভিক্তিতে ডিবি পুলিশ লাশ উদ্ধার করে। নিহতের লাশ ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে প্রেরণ করেন।

এ বিষয়ে ডিবি পুলিশের ওসি আমিনুল ইসলাম সত্যতা নিশ্চিত করে বলেন অভিযুক্ত নিহতের ছেলে মুন্নাকে আটকের চেষ্টা করছে ডিবি পুলিশ।

বাগেরহাটের সাংবাদিক বিষ্ণ প্রসাদচক্রবর্তী সিসিইউতে ভর্তি, সহকর্মীদের উদ্বেগ

বাগরহাট প্রতিনিধি

দৈনিক কালের কন্ঠের জেলা প্রতিনিধি ও ৭১ টেলিভিশনের ষ্টাফ রিপোর্টার অসুস্থ্য হয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সিসিইউতে ভর্তি রয়েছেন। তার শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় সহকর্মীরা উদ্বেগ প্রকাশ করেছেন।তিনি গত ১৫ দিন যাবৎ শারীরিক সমস্যার নানা উপসর্গ নিয়ে তিনি চিকিৎসা গ্রহন করে আসছেন। তার প্রচন্ড মাথা ব্যথা, জ্বর, শ্বাস কস্ট, খাবারে অরুচী, নিদ্রাহীনতা, হাটতে গেলে শরীরে কাপুনী রয়েছে বলে জানিয়েছেন তার পরিবার।বিষ্ণ প্রসাদ চক্রবর্তীর বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা সম্পূর্ণ করা হলেও কোন রোগ শনাক্ত না হওয়ায় একটি ধুম্রজালের সৃষ্টি হয়েছে।

বিষ্ণ প্রসাদ চক্রবর্তী বলেন, ৭ ফেব্রুয়ারি সকালে করোনা টিকা নেওয়ার পর রাতে অসুস্থ্য বোধ করি। পরে চিকিৎসকের পরামর্শে ঔষধ সেবন এবং নানা পরীক্ষা নিরিক্ষা করা হয়।কিন্তু শারীরিক অবস্থার কোন উন্নতি হয়নি বরং প্রতিনিয়ত শারীরিক দূর্বলতা, শ্বাসকষ্টসহ নানা উপসর্গ দেখা দিয়েছে।সোমবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ডা. আরিফ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে এসে আমার চিকিৎসার খোঁজ নিয়েছেন। বিশেষজ্ঞ চিকিৎসক বোর্ডের সঙ্গেও কথা বলেছেন তিনি। খুমেকের বিশেষজ্ঞ চিকিৎসক বোর্ডের পরামর্শ অনুযায়ী উন্নত চিকিৎসার প্রয়োজন হলে সার্বিক ব্যবস্থা করা হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি।

সহকর্মী সাংবাদিক আলী আকবর টুটুল বলেন, ৭ ফেব্রুয়ারি বাগেরহাট সদর হাসপাতালের একই কক্ষে জেলা প্রশাসক, পুলিশ সুপার, সিভিল সার্জন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাসহ অনেকেই পরপর টিকা গ্রহন করেছি। আমরা সবাই সুস্থ্য রয়েছি। কিন্তু ওই দিন রাতে বিষ্ণ প্রসাদ চক্রবর্তী অসুস্থ্য বোধ করছেন বিষয়টি আমাকে অবহিত করেন। আমিও  বিভিন্ন চিকিৎসকদের সাথে কথা বলি। এরপর চিকিৎসকরা তার বাড়িতে যান, খোজ খবর নেন। প্রয়োজনীয় চিকিৎসা দেন। তবে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার রিপোর্টে তার শরীরে কোন প্রকার রোগ শনাক্ত হয়নি বলে চিকিৎসকরা জানিয়েছেন। এই অবস্থায় তিনি কেন সুস্থ্য হচ্ছেন না এই নিয়ে আমাদের মধ্যে উদ্বেগ রয়েছে।আমরা তার সুস্থ্যতা কামনা করছি।

বাগেরহাটের সিভিল সার্জন ডা. কে এম হুমায়ুন কবির বলেন, ৭ তারিখে টিকা নেওয়ার পরদিন থেকেই তিনি অসুস্থ বোধ করেন। এর পর তার ব্লাড টেস্ট, ইসিজি, আল্ট্রাসনোগ্রাম করিয়েও শারীরিক অন্যকোনো সমস্যা ধরা পড়েনি। পরবর্তীতে আমরা মেডিক্যাল বোর্ড বসিয়ে তাকে চিকিৎসা দিয়েছি কিন্তু কোনো উন্নতি না দেখে খুলনা মেডিকেলে পাঠানো হয়।সেখানেও কয়েকদফা পরীক্ষায় তার সুনির্দিষ্ট রোগ ধরা পড়েনি। তারপরও আমরা যেকোন শারীরিক সমস্যার ক্ষেত্রে আমাদের পক্ষ থেকে তার সর্বোচ্চ চিকিৎসা প্রদানের চেষ্টা করে যাচ্ছি।

কুষ্টিয়ার ভেড়ামারায় প্রবাসীর বউকে গণধর্ষণ

মোঃ রেজাউর রহমান তনু, কুষ্টিয়া

কুষ্টিয়ার ভেড়ামারায় প্রবাসীর স্ত্রী কে মারপিট, অর্থ আদায় ও গণধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে এলাকায় ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। এলাকাবাসী এবং লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, ভেড়ামারা পৌর শহরের ৯ ওয়ার্ডের বামন পাড়া এলাকায় অভিযুক্ত ইয়ামিন গ্যাং কর্তৃক ১৪ ফেব্রুয়ারী রাত ১০ টায় ৩ সন্তানের জননীকে মারপিট রেপ, মোবাইল ফোন নগদ ২০ হাজার টাকা ও স্বর্ণের চেইন ছিনতাই এর ঘটনা ঘটেছে। এই ঘটনাকে ধামাচাপা দিতে একশ্রেণীর কুচক্রী মহল অপচেষ্টা করে এবং নানা ভাবে ভয়ভীতি প্রদর্শন করে। অবশেষে সোমবার রাতে এলাকাবাসীর বিক্ষোভ এর সামনে পুলিশ প্রশাসন মামলা গ্রহণ করেন। এ ঘটনায় ৫জনকে আসামী করে ভেড়ামারা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলা নং ২৩। তারিখ ২২/২/২০২১। আসামিরা হলো মোঃ ইয়ামিন খান (২৮), আঃ করিম (৩০), মোঃ নাইম (২০), মোঃ স্মরণ (২২), মোঃ তুর্য (২৩) । এজাহার সূত্রে জানা যায়, গত ১৪ ফেব্রুয়ারি রাত ১০টার দিকে উক্ত গৃহবধূ নিজ ঘরে দূরসম্পর্কের খালাতো ভাই তানজিরের সাথে কথা বলার সময় উল্লেখিত আসামিরা জোরপূর্বক ঘরে প্রবেশ করে তানজিরকে বাইরে বের করে এনে আটকে রেখে গৃহবধূকে জোরপূর্বক পালাক্রমে ধর্ষন করেন।

এসময় তাঁর মোবাইল ফোন এবং ২০ হাজার টাকা নিয়ে যায় আসামিরা। গৃহবধূ আরো জানান, জোর করে তানজিরের সাথে অন্তরঙ্গ অবস্থা সৃষ্টি করে মোবাইল ফোনে ছবি তুলে ও ভিডিও ধারণ করেন তাঁরা এবং ঘটনা কাউকে না জানানোর জন্য হুমকি প্রদান করেন আসামিরা। ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহজালাল ঘটনার সত্যতা স্বীকার করে জানান, অভিযোগ পাওয়ার পরপরই মামলা গ্রহণ করা হয়েছে এবং আসামিদের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।

ভেড়ামারা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ইয়াসির আরাফাত বলেন, অপরাধীদের দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় আনা হবে। এদিকে, সোমবার রাতে আসামিদের দ্রুত গ্রেফতার করে ফাঁসির দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করে বিক্ষুব্ধ এলাকা বাসী। পরে পুলিশ গিয়ে তাদের আশ্বস্ত করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বামনপাড়া নিবাসী আলমগীর বলেন, ইয়ামিন স্হানীয় জাসদ নেতা এবং ক্যাডার। দীর্ঘদিন ধরে তিনি এলাকায় নানা অপকর্মে জড়িত কিন্তু তার ভয়ে এলাকাবাসী মুখ খুলতো না। আজ এলাকাবাসী নারী ধর্ষণের ঘটনায় সোচ্চার। তারা ইয়ামিনসহ সকল আসামির অবিলম্বে গ্রেফতার এর জোর দাবী জানান।

মহানগর পূজা উদ্যাপন পরিষদের প্রার্থনা সভা

খবর বিজ্ঞপ্তি

বাংলাদেশ জাতীয় সংসদের খুলনা-২ আসনের মাননীয় সংসদ সদস্য সেখ সালাহ উদ্দিন জুয়েল, তাঁর সহধর্মিনী মিসেস শাহানা ইয়াসমিন শম্পা ও কনিষ্ঠ পুত্র সেখ ফারজান নাসের করোনায় আক্রান্ত হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন আছেন। তাঁদের আশু রোগমুক্তি কামনায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, খুলনা মহানগরের পক্ষ থেকে মঙ্গলবার বিকেল ৫টায় খুলনা আর্য্য ধর্মসভা মন্দির প্রাঙ্গণে এক প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়। প্রার্থনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শ্যামল হালদার। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, খুলনা মহানগর শাখার সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার কু-ুর সঞ্চালনায় বক্তব্য রাখেন খুলনা-২ আসনের মাননীয় সংসদ সদস্যের পিএস ড. সাইদুর রহমান, মহানগর পুজা উদযাপন পরিষদের কোষাধ্যক্ষ রতন কুমার নাথ, বাংলাদেশ যুব ঐক্য পরিষদ খুলনা মহানগর সভাপতি বিশ্বজিৎ দে মিঠু, খুলনা সদর থানার সাধারণ সম্পাদক বিপ্লব সাহা লব, সোনাডাঙ্গা থানার সাধারণ সম্পাদক রামচন্দ্র পোদ্দার, আর্য্য ধর্মসভা মন্দির কমিটির সাধারণ সম্পাদক তাপস সাহা, খুলনা মহানগর যুবলীগের সদস্য অভিজিৎ চক্রবর্ত্তী দেবু। এ সময়ে বক্তারা মাননীয় সংসদ সদস্য ও তাঁর পরিবার দ্রুত সুস্থ হয়ে যাতে খুলনা গণমানুষের পাশে ফিরে খুলনার উন্নয়নে সার্বিক ভূমিকা পালন করতে পারেন তারজন্য মহান সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা করেন। প্রার্থনা পরিচালনা করেন বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ খুলনা মহানগর সাধারণ সম্পাদক ও রূপসা মহাশ্মশান ও শ্মশান কালী মন্দিরের প্রধান পুরোহিত সুরেশ চক্রবর্ত্তী। এ সময়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেনÑবিশিষ্ট সমাজসেবক ধর্মানুরাগী গৌরাঙ্গ সাহা, শিবু রায়, তীর্থালোক সংঘের সাধারণ সম্পাদক স্বপন চক্রবর্ত্তী, বিবেকানন্দ শিক্ষা ও সাংস্কৃতিক পরিষদের সভাপতি সুজিত মজুমদার, শ্রীগুরু সংঘের সভাপতি সত্যপ্রিয় সোম বলাই, পূজা উদযাপন পরিষদ সম্পাদকম-লীর সদস্য দেবীপ্রসাদ ঘোষ, উজ্জ্বল ব্যানার্জী, ভবেশ সাহা, সুশান্ত ব্যানার্জী, স্বপন ম-ল, দুলাল সরকার, পাপ্পু সরকার, মাণিক শীল, প্রণব চক্রবর্ত্তী, শুভাগত দত্ত, লিয়ন বিশ্বাস, অলোক দে, রবিন দাস, সজল দাস, পলাশ রায়, দিপ্র দাস, বিজয় সরকার বিজু, তুর্য ব্যানার্জী, ধ্রুব ম-ল, শিমুল রায়, অমিত রায়, চন্দন রায়, শুভদ্বীপ কর, সাগর কু-ু, মিঠু দে, শুভ দে, বাপ্পা রায় প্রমুখ। 

রামপালে ভাইয়ের হাতে ভাই খুন

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের রামপালে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ভাইদের মারধরে গুরুতর আহত রেজাউল শেখ (৫০) মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা গেছেন। এ ঘটনায় মনিরুল শেখ (৩৬) নামে নিহতের এক চাচাতো ভাইকে আটক করেছে পুলিশ। এ বিষয়ে রামপাল থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সামসুদ্দিন জানান, গত ২১ ফেব্রুয়ারি দুপুরে জমি নিয়ে উপজেলার ডাকরা গ্রামেন হাসেম শেখের ছেলেদের মধ্যে বিরোধ বাঁধে। এ সময় ভাইদের মারপিটে গুরুতর আহত হন রেজাউল শেখ (৫০)। তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে মঙ্গলবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এ ঘটনায় মনিরুল শেখ (৩৬) নামে নিহতের এক চাচাতো ভাইকে আটক করা হয়েছে। লাশের ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

দুই বছর সাজা ভোগ করতে হবে বাড়িতেই

যশোর প্রতিনিধি

মাদক মামলায় দুই বছরের দ-প্রাপ্ত পঞ্চাশোর্ধ্ব এক নারীকে সাত শর্তে বাড়িতে সাজাভোগের আদেশ দিয়েছেন যশোরের একটি আদালত। তবে, দুই বছর শর্তগুলো পালনের পাশাপাশি তাকে সমাজসেবা অধিদফতরের প্রবেশন অফিসারের নজরদারিতে থাকতে হবে। সোমবার (২২ ফেব্রুয়ারি) যশোরের যুগ্ম দায়রা জজ ২য় আদালতের বিচারক শিমুল কুমার বিশ্বাস এ রায় দিয়েছেন। যুগ্ম দায়রা জজ ২য় আদালতের এপিপি আইয়ুব খান বাবুল বিষয়টি নিশ্চিত করেছেন। দ-প্রাপ্ত আজিমন বেগম যশোর সদর উপজেলার পুলেরহাট কৃষ্ণবাটি গ্রামের মনির শেখের স্ত্রী।

আজিমন বেগমকে যে শর্ত পালন করতে হবে সেগুলো হচ্ছে- কোনও প্রকার অপরাধের সঙ্গে জড়ানো যাবে না, সর্বত্র শান্তি বজায় রাখতে হবে, সকলের সঙ্গে সদাচারণ করতে হবে, আদালত অথবা আইন প্রয়োগকারী সংস্থা তাকে কখনও তলব করলে শাস্তি ভোগ করার জন্য প্রস্তুত হয়ে যথাস্থানে হাজির হতে হবে। কোনও প্রকার মাদক সেবন, বহন, সংরক্ষণ এবং সেবনকারী, বহনকারী ও হেফাজতকারীর সঙ্গে মেলামেশা বা চলাফেরা করতে পারবেন না। আদালত কর্তৃক প্রবেশন অফিসারের তত্ত্বাবধানে থেকে নিজের বাসস্থান ও জীবনধারণের উপায় সম্পর্কে অবহিত করতে হবে এবং দুইবছর প্রবেশন অফিসারের লিখিত অনুমতি ব্যতীত নির্দিষ্ট এলাকার বাইরে যেতে পারবেন না।

যুগ্ম দায়রা জজ ২য় আদালতের এপিপি আইয়ুব খান বাবুল জানান, আজিমন বেগমকে ২০০৯ সালের ২০ আগস্ট শার্শা উপজেলার ত্রিমোহিনী হরিমালী গেট এলাকা থেকে ১০ বোতল ফেনসিডিলসহ আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর যশোরের কর্মকর্তারা। ওই ঘটনায় তার বিরুদ্ধে বেনাপোল থানায় মামলা হয়। মামলার দীর্ঘ শুনানি শেষে আসামি আজিমন বেগমের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক তাকে দুই বছরের সাজা দেন। তবে, রায়ে আদালত তার বয়স ও অপরাধের ধরন বিবেচনায় নিয়ে সাত শর্তে তাকে বাড়িতেই সাজা ভোগ করার আদেশ দিয়েছেন। এসব শর্ত না মানলে আদালত বা আইন প্রয়োগকারী সংস্থা তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবেন।

স্বামীর বিরুদ্ধে স্ত্রীর ধর্ষণ মামলা

যশোর প্রতিনিধি

যশোরে স্বামীর বিরুদ্ধে সরকারি কর্মচারী এক নারী ধর্ষণের মামলা করেছেন। তালাকের তথ্য গোপন রেখে শারীরিক সম্পর্ক বজায় রাখায় সোমবার (২২ ফেব্রুয়ারি) জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলা করেন তিনি। বিচারক মো. সাইফুদ্দীন হোসাইন অভিযোগটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-কে নির্দেশ দিয়েছেন। যশোর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের পেশকার আব্দুল হালিম এ তথ্য নিশ্চিত করেন। অভিযুক্ত স্বামীর নাম আব্দুর রহমান। তিনি যশোর শহরের নাজির শংকরপুর সাদেক দারোগার মোড় এলাকার আব্দুল ওহাবের ছেলে। বাদী অভিযোগে উল্লেখ করেছেন, তিনি অফিস সহায়ক পদে কর্মরত। ২০০৪ সালের ২৪ ডিসেম্বর আব্দুর রহমানের সঙ্গে তার বিয়ে হয়। তাদের একটি ছেলেসন্তান রয়েছে। বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে তাকে অমানুষিক নির্যাতন করতো স্বামী। কিন্তু ছেলের কথা ভেবে নির্যাতন সহ্য করে তিনি সংসার করতে থাকেন। চাহিদামতো যৌতুকের টাকা না দেওয়ায় তাকে মারপিটের পর বাবার বাড়ি তাড়িয়ে দিয়ে দ্বিতীয়বার বিয়ে করে আব্দুর রহমান। এরপর স্বামীর বিরুদ্ধে যৌতুক আইনে ২০২০ সালে একটি মামলা করেন তিনি। গত ১৫ ফেব্রুয়ারি ওই মামলায় আদালতে হাজিরা দিতে এসে স্ত্রীকে তালাক দেওয়া হয়েছে বলে একটি তালাকের কপি আদালতে উপস্থাপন করে আব্দুর রহমান। ওই তালাকনামায় উল্লেখ করা হয়, ২০১৩ সালের ২০ জানুয়ারি তাকে তালাক দেওয়া হয়েছে। অথচ তালাকের কোনও নোটিশ বাদীকে বা সংশ্লিষ্ট পৌরসভায় দেওয়া হয়নি। তালাকনামা উপস্থাপনের পর ওইদিন বিকাল ৪টার দিকে আব্দুর রহমানকে বাদীর বাবার খড়কির বাড়িতে ডেকে নেওয়া হয়। এ সময় তার কাছে তালাকের বিষয়ে জানতে চাওয়া হলে কোনও সদুত্তর দিতে পারেনি সে। অভিযোগে আরও উল্লেখ করা হয়, ২০১৮ সালের ২২ ডিসেম্বর, ২০১৯ সালের ১৬ জানুয়ারি ও ১৬ মার্চ বাদীকে চিকিৎসা করানোর জন্য ঢাকায় নিয়ে যান তার স্বামী আব্দুর রহমান। ওই সময় নয়াপল্টনের একটি আবাসিক হোটেলে আব্দুর রহমান তার সঙ্গে রাতযাপন করেন। এছাড়া ২০১৯ সালের ২৭ এপ্রিল ও ২৩ জুন ভারতে চিকিৎসার জন্য নিয়ে যান। সেখানেও তারা রাতযাপন করেন। ইচ্ছাকৃত তালাকনামা গোপন রেখে শারীরিক সম্পর্ক ধর্ষণের শামিল উল্লেখ করে আদালতে এই মামলা করা হয়েছে।

পেশকার আব্দুল হালিম জানান, বিচারক মামলাটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য পিবিআইকে নির্দেশনা দিয়েছেন।

৬ মাস পর কবর থেকে তন্নীর মরদেহ উঠিয়ে ময়নাতদন্ত

নড়াইল প্রতিনিধি

নড়াইল সদর থানার জদুনাথপুর গ্রামের হানি মোস্তারি তন্নীর (২০) মরদেহ ছয় মাস পর কবর থেকে উত্তোলন করা হয়েছে। মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) সকালে বিভিন্ন অংশের নমুনা সংগ্রহ শেষে মরদেহ আবার দাফন করা হয়।

পারিবারিক ও এজাহার সূত্রে জানা গেছে, লোহাগড়া উপজেলার মাকড়াইল গ্রামের তবিবার রহমানের তুরস্ক প্রবাসী ছেলে ফরিদ রহমানের (৩২) সঙ্গে নড়াইল সদর উপজেলার বাঁশগ্রাম ইউপির জদুনাথপুর গ্রামের জালাল মোল্যার মেয়ে উম্মে হানি মোস্তারি তন্নীর মোবাইল ফোনের মাধ্যমে বিয়ে হয়। বিয়ের প্রায় এক বছর পর তন্নীর স্বামী দেশে ফিরে আসেন এবং তাদের সংসারে কন্যা সন্তান জন্ম গ্রহণ করে। পুলিশ সূত্রে জানা গেছে, ২০২০ সালের ২৮ আগস্ট তারিখে তন্নী তার শ্বশুর বাড়ি মাকড়াইলে অসুস্থ হয়ে পড়েন। তাকে নড়াইল সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। উভয় পরিবারের সম্মতিতে ময়নাতদন্ত ছাড়াই তন্নীর মরদেহ তার বাবার বাড়ি জদুনাথাপুর গ্রামের কবর স্থানে দাফন করা হয়।

এ ঘটনার প্রায় চার মাস পর তন্নীর বড় ভাই জানতে পারেন, তার বোন তন্নীকে শ্বশুর বাড়ির পক্ষের লোকজন নির্যাতন করে হত্যা করেছে। এরপর তন্নীর বড় ভাই ফরিদ উদ্দিন বাদী হয়ে চলতি বছরের ২৫ জানুয়ারি নড়াইলের বিজ্ঞ আমলি আদালতে তন্নীর স্বামী ফরিদসহ পাঁচজনকে আসামি করে নালিশি আবেদন করেন।

আদালত ঘটনা আমলে নিয়ে লোহাগড়া থানায় একটি এফআইআর করার আদেশ দেন। আদেশের পর মঙ্গলবার সকাল ১০টার দিকে নড়াইল জেলার এক্সজিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আলাউদ্দিন ও মামলার তদন্তকারী কর্মকর্তা (ওসি) তদন্ত মাহামুদুর রহমানের উপস্থিতিতে কবর খুড়ে তন্নীর মরদেহের বিভিন্ন অংশের নমুনা সংগ্রহ করে পুনরায় দাফন সম্পন্ন করা হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা ইন্সপেক্টর (তদন্ত) মাহামুদুর রহমান বলেন, অভিযুক্ত স্বামী ফরিদকে আটক করে জেল হাজতে পাঠানো হয়েছে এবং বাকিদের আটকের চেষ্টা চলছে।

রায় শুনে এজলাসের মধ্যেই হামলা চালাল নারীরা

 মাগুরা প্রতিনিধি

মাগুরায় অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে একটি হত্যা মামলার রায়ে তিনজনকে যাবজ্জীবন কারাদ- দিয়েছেন আদালত। মঙ্গলবার এ রায়ের পর আসামিপক্ষের নারীরা এজলাসের মধ্যেই মামলার বাদীর উপর হামলা চালায়। আদালত সূত্রে জানা যায়, ২০০৫ সালের ৯ জানুয়ারি মাগুরার মহম্মদপুর উপজেলার খালিয়া গ্রামে টাকা পয়সা লেনদেনের ঘটনা নিয়ে মাহবুবুর রহমানের ছেলে রাজুকে পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় ৪ জনকে আসামি করে ওইদিনই মহম্মদপুর থানায় একটি মামলা দায়ের করা হয়।

মামলার সাক্ষ্য প্রমাণাদি শেষে মঙ্গলবার দুপুরে মাগুরার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ফারজানা ইয়াসমিন আসামি আলতু লস্কর, ইদ্রিস মোল্যা ও কাসেম লস্কর এই ৩ জনকে দোষী সাব্যস্ত করে সশ্রম যাবজ্জীবন কারাদ- ও প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদ- দেন। কিন্তু রায় ঘোষণার পর এজলাসের মধ্যে অপ্রীতিকর ঘটনার সৃষ্টি হয়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুর দেড়টার দিকে রায় ঘোষণা শেষে আদালতের বিচারক এজলাস ছেড়ে চলে যাওয়ার পর আসামিপক্ষের নারীরা এজলাসের মধ্যেই নিহত রাজুর বাবা মাহবুবুর রহমানের উপর হামলা চালায়। কয়েকজন চেয়ার তুলে তাকে আঘাতের চেষ্টা করে।

বাদীপক্ষের একজনকে ধরে নিয়ে যাবার চেষ্টাও করে তারা। এই পরিস্থিতিতে আইনজীবীরা এজলাসে পৌঁছে তাদের উদ্ধার করেন। পরে সদর থানার ওসি জয়নাল আবেদিন মামলার বাদী নিহত রাজুর বাবাকে পুলিশি নিরাপত্তায় সরিয়ে নেন। মামলার সরকার পক্ষের আইনজীবী এপিপি মশিউর রহমান এজলাসের মধ্যে মামলার বাদীর উপর হামলার ঘটনায় ক্ষুব্ধতা প্রকাশ করে আদালতে নিরাপত্তা জোরদারের দাবি জানান।

এ বিষয়ে মাগুরা কোর্ট ইনস্পেকটর শাহাজান সিরাজ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আদালত প্রাঙ্গণে পর্যাপ্ত নিরাপত্তা রয়েছে। তারপরও আসামিপক্ষ তাৎক্ষণিকভাবে উত্তেজিত হয়ে ঘটনাটি ঘটিয়েছে। তবে হামলাকারীদের সবাই নারী।

অফিসে ঢুকে প্রধান শিক্ষককে ‘পেটালেন’ তারা

 কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি

সাতক্ষীরার কলারোয়ার পৌরসদরের জিকেএমকে পাইলট হাইস্কুলের অফিস কক্ষে ঢুকে প্রধান শিক্ষক আব্দুর রবকে পিটিয়েছেন কয়েকজন শিক্ষক। মঙ্গলবার বেলা ১১টার দিকে প্রধান শিক্ষকের অফিসে এ ঘটনা ঘটে।

কলারোয়া জিকেএমকে পাইলট হাইস্কুলের প্রধান শিক্ষক আব্দুর রব বলেন, আমি অফিসে বসে শিক্ষা বোর্ডের কাজ করছিলাম, এমন সময় স্কুলের সহকারী শিক্ষিকা(শরীরচর্চা) মাহফুজা খাতুন আমাকে গালাগাল দিতে দিতে অফিসে আসেন। আমি অফিস সহকারীকে ডেকে তাকে অফিস থেকে বের করে দিতে বলি। তিনি বলেন, এমন সময় তার সঙ্গে স্কুলের সহকারী প্রধান শিক্ষক আব্দুর রকিব ও সিনিয়র শিক্ষক মনিরুজ্জামান অফিসে প্রবেশ করে আমাকে এলোপাথাড়ি মারপিট করে আমার জামাকাপড় ছিড়ে দিয়েছেন। এছাড়া অফিসের বিভিন্ন ক্ষয়ক্ষতি করেছেন। পরবর্তীতে স্কুলের অন্যান্য শিক্ষক ও অফিস স্টাফ আমাকে উদ্ধার করেন।

সংঘর্ষের বিষয়ে স্কুলের সহকারী শিক্ষিকা মাহফুজা খাতুন জানান, প্রধান শিক্ষক আব্দুর রব আমার বিরুদ্ধে ডিজি অফিসে অভিযোগ দিয়েছেন। এ বিষয়ে জানতে গেলে তিনি আমাকে শ্লীলতাহানির চেষ্টা করেন। এ সময় আমার চিৎকারে স্কুলের অন্যান্য শিক্ষকরা আমাকে উদ্ধার করেন। কলারোয়া থানার ওসি মীর খায়রুল কবীর জানান, জিকেএমকে পাইলট হাইস্কুলে শিক্ষকদের উভয়পক্ষ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। তদন্তপূর্বক দায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

কুমারখালী ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেফতার

কুষ্টিয়া  প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালী উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আলী হোসেনকে গ্রেফতার করেছে নৌপুলিশ। উপজেলার কয়া ইউনিয়নের সুলতানপুর পদ্মা নদী থেকে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের জন্য তাকে গ্রেফতার করা হয়েছে। সোমবার দিবাগত রাত ১টার দিকে বালু উত্তোলন অবস্থায় মাঝি ও ড্রেজার চালকসহ আটজনকে আটক করা হয়। আলী হোসেন উপজেলার কয়া ইউনিয়নের বাড়াদী গ্রামের বজলুর রহমানের ছেলে।

জানা যায়, দীর্ঘদিন যাবত সুলতানপুর বেলতলা নামক স্থান থেকে আলী হোসেন ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত ১টার দিকে তাদের গ্রেফতার করে নৌ পুলিশ। গ্রেফতারকৃত অন্যান্যরা হলেন- দৌলতপুরের রুবেল শেখ, ভেড়ামারার রাজা ও রুবেল আলী,ঈশ্বরদীর বিজয় কুমার হালদার ও নুরুজ্জামান, মিরপুরের তাজমহল ও কয়ার সবুজ শেখ।

এ বিষয়ে নৌ পুলিশের পরিদর্শক আব্দুল জলিল জানান, দীর্ঘদিন যাবত বালু উত্তোলন করছিলেন তারা। এ তথ্যের ভিত্তিতে রাত ১টার দিকে তাদেরকে বালু উত্তোলন অবস্থায় গ্রেফতার করা হয়েছে।

যশোরে দু’টি ওয়ান স্যুটারগান এক রাউন্ড গুলি উদ্ধার মেহেদী ও শানু  গ্রেফতার

যশোর অফিস

পুলিশ ও র‌্যাব-৬ খুলনা লবনচরা স্পেশাল কোম্পানীর একটি দল শহরের শংকরপুর বধ্যভূমি স্মৃতি স্তম্ভের পশ্চিম  পাশে পুকুর পাড় থেকে দু’টি ওয়ান স্যুটারগান, এক রাউন্ড গুলি এবং একটি ধারালো চাকুসহ দু’জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হচ্ছে, শহরের আশ্রম রোড মহিলা মাদ্রাসার পিছনে আলী মিয়ার ছেলে অনিক হাসান ওরফে মেহেদী ও রেলগেট পশ্চিম পাড়া ৫নং ওয়ার্ডের লিয়াকত আলীর ছেলে মোহাম্মদ শানু। এ ঘটনায় কোতয়ালি মডেল থানায় আলাদা অস্ত্র আইনে মামলা হয়েছে।

চাঁচড়া ফাঁড়ির এসআই মফিজুর রহমান জানান,সোমবার ২২ ফেব্রুয়ারী বিকেলে নিয়মিত মামলার এজাহার নামীয় আসামী অনিক হাসান ওরফে মেহেদীকে গ্রেফতারের জন্য অভিযান চালায়।  পরে গোপন সূত্রে খবর পান মেহেদী রেলষ্টেশন সংলগ্ন রুপসা হোটেলে অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে উক্ত হোটেল থেকে মেহেদীকে গ্রেফতার করে। মেহেদীর প্যান্টের পকেটে ধারালো চাকু উদ্ধার করে। পরে মেহেদীকে ব্যাপক জিজ্ঞাসাবাদে উক্ত এসআই তাকে নিয়ে  সোমবার দিবাগত গভীর রাত  মঙ্গলবার রাত ১২ টার ১০ মিনিটে শংকরপুর বধ্যভূমি স্মৃতি স্তম্ভের পশ্চিম পাশের্^ পুকুর পাড় থেকে তার  দেখানো মতে একটি ওয়ান স্যুটারগান অস্ত্র উদ্ধার করে। মেহেদী এলাকায় চাঁদাবাজ হিসেবে সকলে কাছে পরিচিত। ওই এলাকায় এমন কোন ব্যবসা প্রতিষ্ঠান নেই যেখান থেকে মেহেদী চাঁদা আদায় করেনি। অপরদিকে, র‌্যাব-৬ খুলনা লবনচরা স্পেশাল কোম্পানীর ডিএডি পুলিশ পরিদর্শক রমজান আলী জানান,গত ২১ ফেব্রুয়ারী রাত সোয়া ৩ টার পর যশোর পৌরসভা ৫নং ওয়ার্ড রেলগেট পশ্চিম পাড়ার বিল্লাল খানের বসত বাড়ির সামনে থেকে মোহাম্মদ শানুকে একটি ওয়ান স্যুটারগান ও এক রাউন্ড গুলিসহ গ্রেফতার করে। গ্রেফতারকৃত দু’জনকে কোতয়ালি মডেল থানায় সোপর্দ করে অস্ত্র আইনে আলাদা দু’টি মামলা করেন। গ্রেফতারকৃতদের মঙ্গলবার আদালতে সোপর্দ করেন।

যশোরে দু’টি মোটর সাইকেল চুরির ঘটনায় মামলা

যশোর অফিস

শহরের চিত্রামোড় ও রেলরোডস্থ সোনালী ব্যাংক কর্পোরেট শাখার সামনে থেকে ছয় দিনের ব্যবধানে দু’টি মোটর সাইকেল চুরি হয়েছে। এ ঘটনায় সোমবার কোতয়ালি মডেল থানায় আলাদা দু’টি চুরি মামলা হয়েছে।

যশোর শহরের ১৬ বেজপাড়া মেইন রোডের বনমালী চৌবে’র ছেলে বাবলু কুমার চৌবে জানান,গত ২১ ফেব্রুয়ারী রাত ৮ টায় তিনি তার ব্যক্তিগত ডিস কভার লাল রংয়ের ১শ’ সিসি মোটর সাইকেল যার নাম্বার (যশোর হ-১৩-৭২৭৮) শহরের চিত্রা মোড়স্থ ওজোপাডিকো অফিসের সামনে রেখে ভিতরে যান। আধা ঘন্টা পর অর্থাৎ ৩০মিনিট পর ফিরে এসে দেখে তার তালা মেরে রাখা মোটর সাইকেলটি নেই। সংঘবদ্ধ চোরেরা চুরি করে সটকে পড়ে। বিভিন্ন স্থানে খোঁজাখুজির এক পর্যায় না পেয়ে মঙ্গলবার ২২ ফেব্রুয়ারী বিকেলে কোতয়ালি মডেল থানায় মামলা হয়েছে। অপরদিকে,যশোর বাঘারপাড়া উপজেলার পুখুরিয়া গ্রামের বর্তমানে যশোর শহরের বারান্দীপাড়া ঢাকা রোডস্থ পিয়াজিও মটরস এর মার্কেটিং অফিসার আবু আল আফরোজ লিটু জানান, গত ১৬ ফেব্রুয়ারী দুপুর ২ টার পর তিনি তার প্রতিষ্ঠানের মালিক আশরাফুজ্জামান মুকুলের নামীয় হিরো হোন্ডা স্পিলিন্ডার মোটর সাইকেল (যশোর হ-১৬-৪৭৯১) নিয়ে শহরের রেলরোডস্থ সোনালী ব্যাংক কর্পোরেট শাখার সামনে রেখে ভিতরে যায়। ৪৫ মিনিট পর  কাজ সেরে ফিরে দেখেন তার রাখা মোটর সাইকেলটি নেই। সংঘবদ্ধ চোরেরা তালা মেরে রাখা মোটর সাইকেলটি চুরি করে নিয়ে গেছে। এর পর তিনি কর্তৃপক্ষের সাথে আলাপ আলোচনা করে কোতয়ালি মডেল থানায় মামলা দায়ের করলে পুলিশ প্রাথমিক তদন্ত করে সত্যতা পেয়ে মামলা হিসেবে নথিভূক্ত করেন।

যশোর চাঁদা আদায় চক্রের এক সদস্য গ্রেফতার

যশোর অফিস

যশোর শহরে ইজবিাইক থেকে চাঁদা আদায় চক্রের আরো এক সদস্য হাফিজুর রহমানকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি চৌকস দল। ২৩ ফেব্রুয়ারী মঙ্গলবার সকালে শহরের পালবাড়ি ভাস্কর্যের মোড়  থেকে হাফিজুর রহমানকে আটক করে। সে যশোর শহরের কারবালা ধোপা পাড়া এলাকার মফিজুল ইসলামের ছেলে। ডিবি পুলিশের অফিসার ইনচার্জ সোমেন দাশ জানান,  গোপন সূত্রে খবর পেয়ে ইজিবাইক থেকে চাঁদা আদায়ের মামলার আসামী হাফিজুর রহমানকে গ্রেফতার করে। পরে তাকে আদালতে সোপর্দ করেছে।

যশোরে রেলওয়ের অবৈধ দেড় শতাধিক স্থাপনা উচ্ছেদ

যশোর অফিস

যশোরে রেলওয়ের অবৈধ দেড় শতাধিক স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। ভ্রাম্যামাণ আদালত অভিযান চালিয়ে এউচ্ছেদ অভিযান করেন।

মঙ্গলবার সকাল দশটার দিকে খুলনা থেকে আসা বাংলাদেশ রেলওয়ের (পশ্চিমাঞ্চল) নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নুরুল ইসলাম ও যশোর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্টেট হাফিজুল হক অভিযানের নেতৃত্ব দেন।

অভিযান চলাকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নুরুল ইসলাম সাংবাদিকদের বলেন, যশোর রেলস্টেশনের পশ্চিম পাশে অবৈধভাবে ব্যবসা প্রতিষ্ঠান, বসতঘরসহ (কাঁচা-পাকা) বিভিন্ন স্থাপনা তৈরি করে জবর-দখল করে রেখেছে। বিভিন্ন সময় তাদের রেলওয়ের জায়গা ছাড়তে নোটিস দেওয়া হয়। কিন্তু তারা দখল ছাড়েনি। সেই কারণে আজ সকাল দশটা থেকে ওই সমস্ত স্থাপনা উচ্ছেদের কাজ চলছে।

তিনি আরো বলেন, মোট ১৫০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ তালিকায় রয়েছে। সবগুলোই উচ্ছেদ করা হবে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরুল হক জানান, এই অভিযানে যশোর জেলা পুলিশ, জিআরপি এবং রেলওয়ের নিরাপত্তা কর্মীরা অংশ নিচ্ছেন।

প্রথম ধাপে হবে দিঘলিয়া উপজেলার ছয় (৬) ইউনিয়নের নির্বাচন

আসাদ, দিঘলিয়া

খুলনা জেলার দিঘলিয়া উপজেলার গাজিরহাট, বারাকপুর, দিঘলিয়া, সেনহাটি, আড়ংঘাটা ও যোগীপুল ইউনিয়নের ইউপি নির্বাচন আগামী ১১ই এপ্রিল অনুষ্ঠিত হতে যাচ্ছে। দেশের ২০ জেলার ৬৩ উপজেলার ৩২৩ টি ইউনিয়নের পরিষদে (ইউপি) আগামী ১১ই এপ্রিল ভোট গ্রহণের দিন নির্ধারন করেছেন নির্বাচন কমিশন (ইসি)। আগামী ২ মার্চ ভোটার তালিকা প্রকাশের পর তফশীল ঘোষণা করা হবে। গত বুধবার নির্বাচন কমিশনের ৭৬ তম সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে গত ১১ই ফেব্রুয়ারি প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে.এম. নুরুল হুদা ৭ এপ্রিল থেকে ইউনিয়ন পরিষদ নির্বাচন শুরুর প্রস্তুতির কথা জানিয়েছিলেন। বুধবার সভায় ঐ তারিখ পরিবর্তন করে ১১ই এপ্রিল নির্ধারন করা হয়। দিঘলিয়ার ৬ ইউনিয়নের মোট ভোটার সংখ্যা হালনাগাদ ব্যতীত ১,২০,৫৭৯ জন ভোটার। ৬ ইউনিয়নে মোট ৩৯ জন চেয়ারম্যান প্রার্থীর প্রচার প্রচারনা চলছে। যাহার মধ্যে দিঘলিয়া সদর ইউনিয়নে ৮ জন, সেনহাটি ইউনিয়নে ৮ জন, বারাকপুর ইউনিয়নে ১০ জন, গাজেরহাট ইউনিয়নে ৫ জন, যোগীপোল ইউনিয়নে ৫ জন এবং আড়ংঘাটা ইউনিয়নে ৩ জন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীরা তাদের নির্বাচনি প্রচার প্রচারনা, গণ সংযোগ, উঠান বৈঠক এবং বিভিন্ন সামাজিক ও সংস্কৃতিক অনুষ্ঠানে নিজেদের অবস্থান তুলে ধরছেন। উপজেলা জুড়ে চলছে নির্বাচনি আমেজ। সকলে আশা করছে, উৎসব মুখর পরিবেশে একটি সুন্দর, সুষ্ঠ অবাধ নিরপেক্ষ নির্বাচন হবে।

নৌকার জয়ের জন্য সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বি এম মোজাম্মেল হক

বিশেষ প্রতিনিধি

আসন্ন পৌরসভা নির্বাচনে দলের স্বার্থে সকল পর্যায়ের নেতাকর্মিদের কাঁধে কাধ মিলিয়ে কাজ করতে হবে। দলের সভানেত্রী শেখ হাসিনার হাতে বিজয়ের ফল তুলে দিতে পারলেই আমরা স্বার্থক হবো। আওয়ামীলীগ এমন একটি রাজনৈতিক দল যেখানে একই পদের জন্য অনেকেই যোগ্য প্রার্থী থাকেন। কিন্ত যাচাই বাছাই করেই দল একজনকে মনোনিত করে থাকে। আর এখানে দলের মনোনিত প্রার্থী আশরাফুল আলম আশরাফ। তাকে ঐক্যবদ্ধ প্রচেষ্টায় জয়ী করতে হবে। দলের নেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা হাতে জয় তুলে দিতে পারলেই আমরা স্বার্থক। মঙ্গলবার রাত ৮ টায় ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার মেয়র প্রার্থী আশরাফুল আালম আশরাফের নৌকা প্রতিকের প্রচার সভায় প্রধান অতিথির বক্তৃতায় আওয়ামীলীগের কেন্দ্রিয় কমিটির সাংগাঠনিক সম্পাদক ও সাবেক সাংসদ বিএম মোজাম্মেল হক উপরোক্ত কথাগুলো বলেন। এ উপলক্ষে কালীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক সাংসদ আব্দুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক ও স্থানীয় সাংসদ আনোয়ারুল আজিম আনার,কেন্দ্রিয় যুবলীগের সাংগাঠনিক সম্পাদক সাবেক সাংসদ নবী নেওয়াজ, যশোর সদর আওয়ামীলের সভাপতি মুহিত নাথ, কোটচাদপুর উপজেলা চেয়ারম্যান শরিফুন্নেছা মিকি, স্থানীয় আওয়ামীলীগের সিনিয়র নেতা ইসরাইল হোসেন, সাবেক সাংগাঠনিক সম্পাদক এ্যাড মতিয়ার রহমান মতি, এ সময় উপস্থিত কেন্দ্রিয় নেত্রীবৃন্দ নৌকা প্রতিকের প্রার্থী আশরাফুল আলম আশরাফকে স্থানীয় আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ,কৃষকলীগসহ দলের সকল সহযোগী সংগঠনের উপজেলা,পৌর, ইউনিয়ন পর্যায়ের নেত্রীবৃন্দের হাতে তুলে দেন এবং সকলকে ঐক্যবদ্ধভাবে তার পক্ষে ভোট ভিক্ষায় নিরলসভাবে কাজ করা আহবান জানান। এর আগে ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারসহ স্থানীয় আ’লীগ যুবলীগ ছাত্রলীগের পক্ষ থেকে নৌকার প্রার্থী আশরাফের নৌকার শ্লোগানসহকারে বড় শোডাউন দিয়ে স্থানীয় ছাত্রলীগের নেত্রি মুমতারিন ফেরদৌস ডরিন, নাজমুল হাসান নাজিম, মনির হোসেন সুমন,আশিকুর রহমান সোহাগ, রিয়াজ মোল্যার নেতৃত্বে মেইন বাসস্ট্যান্ড থেকে বরন করে দলীয় কার্যালয়ে আনা হয়।

সরদার হারুনার রশিদ এর ২০তম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা ও দোয়া মাহফিল

খবর বিজ্ঞপ্তি

রূপসা উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক ও খুলনা জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য সরদার হারুনার রশিদ এর ২০তম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে খুলনা জেলা আওয়ামী লীগের আয়োজনে মঙ্গলবার বাদ মাগরিব জেলা দলীয় কার্যালয়ে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শেখ হারুনুর রশিদ। সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এ্যড. সুজিত অধিকারী, জাতীয় কমিটির সদস্য সাবেক সাংসদ আলহাজ্ব মোল্যা জালাল উদ্দিন, বি এম এ সালাম, রফিকুর রহমান রিপন, আলহাজ্ব সরফুদ্দিন বিশ্বাস বাচ্চু, কামরুজ্জামান জামাল, জোবায়ের আহম্মেদ খান জবা, এম এ রিয়াজ কচি, হালিমা ইসলাম, মোজাফ্ফার মোল্যা, খায়রুল আলম, অধ্যক্ষ ফ ম ছালাম, জাহাঙ্গীর হোসেন মুকুল, শাহিনা আক্তার লিপি, অমিয় অধিকারী, জামিল খান, অধ্যাপক আশরাফুজ্জামান বাবুল, জয়ন্তি রানি, অধ্যক্ষ ফেরদাউস সরদার, সরদার আবুল কাশেম ডাবলু, মানিকুজ্জামান অশোক, মোঃ মোতালেব হোসেন মিয়া, মোঃ এমদাদুল ইসলাম, রাকিব উদ্দিন, মোল্যা নজরুল, নাজনীন নাহার কনা, সরদার জাকির, মোঃ সাইফুল ইসলাম, দেবদুলাল বাড়ই বাপ্পি, মোঃ ইমরান হোসেন, এ বি এম কামরুল ইসলাম, এস এম জাহিদুল ইসলাম, এমদাদুল হক সুমন, সনিয়া আফরিন, সাইফুল ইসলাম শিশির, খান আবু সাঈদ, বিধান চন্দ্র রায়, দিপ পান্ডে, মোঃ মঈনুল হাসান মঈন, জামাল ফকির, মোঃ মনির, কাজী নাজিব, কবিরুল ইসলাম, ফারজিন মিঠুন, রাকিব মাহমুদ, আশফাকুল ইসলাম, রাহাত বিশ্বাস, মফিজুর রহমান মুন্না, আবিদ হাসান ফাহিম, শেখ হাসিব, সৈয়দ মিরাজুল, মঞ্জু আহম্দে, মোঃ কামাল খান মিন্টা, প্রভাষক মোঃ ইব্রাহীম শেখ, খায়রুল বাশার, সাইফুল ইসলাম সাইফ, মামুন, নীল মনি, বিশ্বজিৎ মন্ডল, স্বাধীন, হিরোন, সুমন, জিহাদ, জেসমিন নাহার, আঞ্জিরা বেগম প্রমূখ।

অনুষ্ঠানে বক্তারা মরহুমের দলের প্রতি যে অবদান ছিল তা কৃতজ্ঞচিত্তে স্বীকার করেন ও তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করেন এবং মরহুমের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

খুলনা বিএনপির ১২ উপকমিটি সভা আজ

খবর বিজ্ঞপ্তি

২৭ ফেব্রুয়ারি মহাসমাবেশ সফল করতে খুলনা বিএনপির গঠিত ১২ উপকমিটি সভা আজ বুধবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হবে। উক্ত সভায় উপকমিটির সকল নেতৃবৃন্দকে যথাসময়ে উপস্থিত থাকার আহবান জানানো হয়েছে।

শৈলকুপায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ঝিনাইদহ প্রতিনিধি-

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ভাটই বাজার এলাকা থেকে ইয়াবাসহ ফিরোজ কবির (৪০) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব। মঙ্গলবার বিকেলে ভাটই মাধ্যমিক বিদ্যালয় এলাকা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ফিরোজ শৈলকুপার চাঁদপুর গ্রামের ফকির মোহাম্মদ’র ছেলে। র‌্যাব-৬, সিপিসি-২ ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানী কমান্ডার কামাল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে ভাটই বাজার এলাকায় অভিযান চালায় র‌্যাবের একটি অভিযানিক দল। এসময় সন্দেহ হলে ফিরোজ কবিরকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাসী করে উদ্ধার করা হয় ৩’শ ৩০ পিচ ইয়াবা। এ ঘটনায় র‌্যাবের পক্ষ থেকে মামলা দায়ের করে শৈলকুপা থানায় আসামীকে সোপর্দ করা হয়েছে।

ঝিনাইদহের শৈলকুপা উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে নৌকা প্রতীকের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

ঝিনাইদহ প্রতিনিধি-

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার আওয়ামীলীগের উদ্যোগে নৌকা প্রতীকের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে দুধসর ও ফুলহরি ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে ভাটই বাজারে এ নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। দুধসর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি গোলাম সরোয়ারের সভাপতিত্বে ও ফুলহরি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জামিনুর রহমান বিপুল এর পরিচালনায় নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা আওয়ামীলীগের সভাপতি ও শৈলকুপা আসনের সংসদ সদস্য আব্দুল হাই। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র সাইদুল করিম মিন্টু, সহ-সভাপতি মকবুল হোসেন, তৈয়ব আলী জোয়ার্দ্দার, জেলা বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এ্যাড. ইসমাইল হোসেন, কোষাধ্যক্ষ জোয়াদ আলী বিশ্বাস, শৈলকুপা উপজেলা পরিষদের উপ নির্বাচনে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী শেফালী বেগম, সাংগঠনিক সম্পাদক এম হাকিম আহমেদ, দপ্তর সম্পাদক আসাদুজ্জামান আসাদ, উপ-প্রচার সম্পাদক এস এম সাহাবুদ্দিন সাবু, সদস্য নায়েব আলী জোয়ার্দ্দার, শৈলকুপা উপজেলা যুবলীগের সভাপতি শামীম হোসেন মোল্ল্যা, জেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক রাজু আহমেদসহ আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ। এসময় বক্তারা আগামি ২৮ ফেব্রুয়ারি শৈলকুপা উপজেলা পরিষদের উপ-নির্বাচনে সকলে ঐক্যবদ্ধ হয়ে চেয়ারম্যান পদে নৌকা প্রতীকের প্রার্থী শেফালী বেগমকে বিপুল ভোটে বিজয়ী করার আহবান জানান। উল্লেখ্য, গত ২০২০ সালের ৪ নভেম্বর শৈলকুপা উপজেলা চেয়ারম্যান শিকদার মোশাররফ হোসেন সোনা মৃত্যু বরণ করেন। ফলে পদটি শূন্য হওয়ায় তার স্ত্রী শেফালী বেগম আওয়ামীলীগের মনোনয়ন পেয়ে নৌকা প্রতীকে লড়ছেন।

খুলনা বাজার ব্যবসায়ী মালিক সমিতির সভা

খবর বিজ্ঞপ্তি

খুলনা বাজার ব্যবসায়ী মালিক সমিতির সভা অনুষ্ঠিত হয়েছে। কালিবাড়ি রোডস্থ সমিতির নিজস্ব কার্যালয় রাত ৮টায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এর আয়োজন করা হয়। সভাপতিত্ব করেন সমিতির সভাপতি শ্যামল হালদার। অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক মো.সোহাগ দেওয়ান।

সভায় ১৯৫২ সালে ভাষা আন্দোলনে জীবন উৎসর্গকারি শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয় এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভ্রাতুষ্পুত্র খুলনা-২ আসনের সংসদ সদস্য শেখ সালাউদ্দিন জুয়েল ও তার সহধর্মনী মিসেস শাহানা ইয়াসমিন শম্পা এবং তার পরিবারের সদস্যদের রোগ মুক্তি কামনা করে সকলের কাছে দোয়া চেয়েছেন সমিতির প্রধান উপদেষ্ঠা খুলনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি কাজি আমিনুল হকসহ সমিতির কর্মকর্তা বৃন্দ। সভায় আগামীকাল বৃহস্পতিবার সকাল ১০টায় ইউনাইটেড ক্লাবে খুলনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির বার্ষিক সাধারণ সভায় সমিতির অন্তর্ভূক্ত চেম্বরের সকল সদস্যকে যথা সময় উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়।

বক্তৃতা করেন এম এ মতিন পান্না, রফি আহমেদ বাবলা, অনিল পোদ্দার, আলহাজ¦ মো. সিরাজুল হক, মো. রফিকুল ইসলাম টিপু, আলহাজ¦ মো. হায়দার আলী, এমদাদুল হক খালাসি, আলহাজ¦ মো. আমিন, অরবিন্দু কুমার সাহা, আলহাজ¦ ইউসুফ হোসেন, মো. জামিরুল হুদা জহর, সৈয়দ বোরহান উজ্জামান, আলহাজ¦ মো. সেলিম, মো. গোলাম আক্কাস স্বাধীন, তরুন রায শিবু, স্বপন কুমার সাহা, গৌর সুন্দর মন্ডল, দিলীপ কুমার সাহা, এ কবীর আহমেদ, আলহাজ¦ মো. ঝুনু মোল্লা, তপন সাহা, আলহাজ¦ আবু বকর সিদ্দিক, সত্যপ্রিয় সোম বলাই, অসিত বিশ^াস, বেগ সাব্বির মাহমুদ, গোপাল সাহা, মো. ওয়াহিদুজ্জামান বিপ্লব, মো. জাহিদুল ইসলাম, মোহাম্মদ আলী দেওয়ান ,আলহাজ¦ জাকির হোসেন ঝন্টু, মো. লাভলু খান ও উজ্জল ব্যানার্জী।

আশাশুনিবাসী সর্বনাশা বাঁধ ভাঙ্গা প্লাবনে বিপর্যস্ত ও জলাবদ্ধতার তীব্রতায় দিশেহারা

আশাশুনি প্রতিনিধি

বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম উপকূলীয় জেলা সাতক্ষীরার প্রধান সমস্যা হলো উপকূলীয় বাঁধ রক্ষার সমস্যা ও দীর্ঘ মেয়াদী জলাবদ্ধতা। বাঁধ ভাঙ্গন ও জলাবদ্ধতায় জর্জরিত এই এলাকার মানুষ এখন চরম বিপদে রয়েছে। প্রতি বছর প্রাকৃতিক দুর্যোগে পতিত মানুষ কর্মহীন ও সর্বশান্ত হয়ে মানবেতর জীবন যাপন করতে বাধ্য হচ্ছে। বিপদাপন্ন মানুষদেরর রক্ষার জন্য সুদূর প্রসারী ব্যবস্থা গ্রহনের জন্য সরকারের কাছে এলাকাবাসী জোর দাবি জানিয়েছেন।

বাঁধ রক্ষা ও জলাবদ্ধতা দীর্ঘ মেয়াদী এ সমস্যার কারণে সাতক্ষীরা জেলার সর্বাধিক ক্ষতিগ্রস্ত এলাকা হলো আশাশুনি উপজেলা। উপজেলা ১, ২, ৪, ৬-৮ ও ৭/২ পোল্ডারের অন্তর্ভূক্ত। উপজেলার দক্ষিণ ও দক্ষিণ পূর্ব অংশে শ্রীউলা, আশাশুনি সদর, প্রতাপনগর, আনুলিয়া ও খাজরা ইউনিয়নে বাঁধ ভাঙ্গা প্লাবনের আশংকা অত্যাধিক এবং উত্তর ও পশ্চিম অংশে তথা শোভনালী, বুধহাটা, কুল্যা, দরগাহপুর, কাদাকাটি ও বড়দল ইউনিয়নে জলাবদ্ধতার প্রকটতা বেশি। উপজেলার প্রায় ৩ লক্ষ অধিবাসী বিগত ২০-২৫ বছর ঘূর্ণিঝড় সৃষ্ট সর্বনাশা জলোচ্ছ্বাসের প্লাবনে বিপর্যস্ত ও জলাবদ্ধতার তীব্রতায় দিশেহারা হয়ে পড়েছে। বিশেষ করে দরিদ্র ও অসহায় জনগোষ্ঠী এখন সর্বশান্ত ও নিঃস্ব অবস্থায় মানবেতর জীবন যাপন করতে বাধ্য হচ্ছে। বাস্তচ্যুতির মত ঘটনা এলাকায় ব্যাপক হারে ঘটে চলেছে। উপজেলার কিছু গ্রাম, গ্রামাংশ এবং সমতল, চাষাবাদি ও চিংড়ী ঘের সহ একটি বড় অংশ নদীগর্ভে বিলীন হয়ে মানচিত্র পরিবর্তন ঘটিয়েছে। এ এলাকায় ভবিষ্যতে বসবাস করা যাবে কি না এবং জীবিকা নির্বাহ করা সম্ভব হবে কি না ? ক্রমাগত পরিস্থিতিতে জনমনে এধরনের প্রশ্নের উদ্ভব হয়েছে।

বিগত ষাট-এর দশকে সাতক্ষীরা এলাকায় পোল্ডার প্রযুক্তি দ্বারা নদী তীরে উপকূলীয় বাঁধ নির্মান করা হয়। এর মাধ্যমে এলাকার বিল-খাল থেকে বর্তমান চলমান নদীগুলো বিচ্ছিন্ন হয়ে পড়ে। পোল্ডারের পূর্বে জোয়ার বাহিত পলি অবক্ষেপিত হতো বিলের মধ্যে, এখন সে পলি অবক্ষেপিত হয় নদী বক্ষে। ফলে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। অন্যদিকে পোল্ডারের বাঁধগুলোর বয়স হয়েছে ৫৫ থেকে ৬০ বছর এবং দীর্ঘকাল ধরে বাঁধগুলো সুষ্ঠুভাবে রক্ষণাবেক্ষণ করা হয়নি। অপরদিকে অপরিকল্পিত নোনা পানির চিংড়ী চাষ প্রভৃতি কারণে বাঁধগুলো হয়ে পড়েছে ভীষণভাবে দুর্বল ও ভঙ্গুর। সামুদ্রিক জলোচ্ছ্বাস, উঁচ্চ জোয়ার এবং বিশাল উজান অঞ্চলের বর্ষার পানির চাপ সহ্য করার সক্ষমতা বাঁধগুলোর আর নেই। ফলে বাঁধ ভেঙ্গে বা উপচিয়ে এলাকা প্লাবিত হচ্ছে প্রতিবছর। বাঁধ ভাঙ্গা প্লাবন এবং জলাবদ্ধতার প্রকটতায় এলাকার প্রধান ফসল ধান ও মাছ চাষ অচলাবস্থার সম্মুখীন হয়েছে এবং বসতি এলাকা প্লাবিত হওয়ার কারণে এলাকায় বসবাস করাও কঠিন হয়ে পড়েছে ।

আশাশুনি এলাকার মধ্য দিয়ে প্রবাহিত প্রাণদায়িনী নদী বেতনা, মরিচ্চাপ, গলঘেষিয়া ও কপোতাক্ষ নদ বর্তমানে ভরাট হয়ে মুমূর্ষু অবস্থায় মৃত্যুর প্রহর গুণছে। শেষ ভরসাস্থল খোলপেটুয়া নদীও দ্রুত গতিতে মৃত্যুর দিকে অগ্রসর হচ্ছে এবং নিচের সুন্দরবনের নদীগুলোও দ্রুত পলি দ্বারা ভরাট হয়ে যাচ্ছে। এসব নদীর অকাল মৃত্যুর কারণে নদীর পানি ধারণ ক্ষমতা ব্যাপকভাবে হ্রাস পাওয়ায় বাঁধগুলোর উপর অত্যাধিক পানির চাপ বৃদ্ধি পাচ্ছে, তেমনি সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা।

বিগত ১৫-২০ বছর যাবৎ উপকূলীয় বাঁধ ভাঙ্গা প্লাবন এখন নিয়মিত ঘটনা হয়ে দাড়িয়েছে। সিডর, সুনামী ও আইলার মতো বিধ্বংসী জলোচ্ছ্বাসের পর ২০২০ সালের ২০ মে এলাকায় সংঘটিত হয় সুপার সাইক্লোন আম্ফান। উপজেলার ৭/২ নং পোল্ডারের হরিশখালী, চাকলা, কুড়িকাহুনিয়া, হিজলী-কোলা ও সনাতনকাটি পয়েন্টে বাঁধ ভেঙ্গে প্রতাপনগর ইউনিয়ন, ৪ নং পোল্ডারের হাজরাখালী, কোলা, কলিমাখালী, থানাঘাটা, বকচর, মাড়িয়ালায় বাঁধ ভেঙে শ্রীউলা ইউনিয়ন এবং জেলেখালী ও দয়ারঘাট এলাকায় দু’টি পয়েন্টে বাঁধ ভেঙে আশাশুনি সদর ইউনিয়ন প্লাবিত হয়। বাঁধ ভেঙ্গে ইউনিয়ন ৩ টির ৮০৩৭ পরিবার ক্ষতিগ্রস্থ এবং ভিটে মাটি ত্যাগ করে স্থায়ী-অস্থায়ী বিভিন্ন আশ্রয় কেন্দ্রে ৫৮৩ পরিবার আশ্রয় গ্রহণ করেছে। ৭/১, ৭/২, ৪ ও ৬-৮ পোল্ডারের অন্তর্ভূক্ত বাঁধের ১৪ টি স্থান অতি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। যেকোনো সময় এসব স্থান ভেঙ্গে এলাকা প্লাবিত হতে পারে।

বাঁধ ভেঙ্গে পোল্ডার অভ্যন্তরের বিলের মধ্যের রাস্তা ও মৎস্য ঘেরের ভেড়ী ভেঙ্গে একাকার হয়ে গেছে, প্রতিদিন দু’বার জোয়ার-ভাটা চলার কারণে বিলের অনেক জমি খালে পরিণত হয়েছে। বিলের মধ্যে এবং বিল ধারের বসতি এলাকা প্লাবিত হয়েছে, লবণাক্ততার প্রভাবে গাছপালা বিবর্ণ হয়ে যাচ্ছে। ঘরবাড়ির ক্ষয়ক্ষতি হয়েছে ব্যাপক। আকষ্মিক জোয়ারের চাপে অনেক পরিবার গরু-ছাগল, হাঁস-মুরগী সরিয়ে নিতে না পারায় অনেক গবাদি পশু পানিবন্দী হয়ে মারা গেছে। এলাকায় কর্মসংস্থানের তীব্র অভাবে অধিকাংশ পরিবারের পুরুষ/নারী মানুষ কাজের সন্ধানে সাগরে, ইটের ভাটায় ও দূরবর্তী কোনো মৎস্য ঘেরে চলে গিয়েছে। অর্ধাহার-অনাহারে এসব পরিবারগুলো কোন রকমে দিন অতিবাহিত করছে। উপকূলীয় বাঁধ সুরক্ষা ছাড়া অন্যকোন ভাবেই এলাকার মানুষ ও জনপদকে রক্ষকরা সম্ভব হবে না এবং জনবান্ধব সরকারের কোন উন্নয়ন কর্মকান্ডই এই এলাকায় টেকসই ও ফলপ্রসূ করা কঠিন হবে।

এমতাবস্থায় মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার কাছে এলাকাবাসীর দাবি, বিপন্ন আশাশুনি উপজেলার মানুষকে বাঁচাতে এবং এলাকার জনপদকে রক্ষা করতে আগামী ঝড়-জলোচ্ছ্বাস মৌসুমের আগেই অতি ঝুঁকিপূর্ণ বাঁধগুলো সংস্কার করার ব্যবস্থা নেওয়া, বাঁধ সংস্কার কাজে ভূক্তভোগী কর্মহীন মানুষদের শ্রমিক হিসাবে নিযুক্ত করা, জনগণ, স্থানীয় পরিষদ, প্রশাসনসহ সংশ্লিষ্ট মহলকে যুক্ত করে বাঁধ সংস্কার ও রক্ষণাবেক্ষণ কমিটি গঠন করা এবং বাঁধ ভাঙ্গা সংক্রান্ত জরুরী পরিস্থিতি মোকাবেলা করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট আপদকালীন তহবিল সরবরাহ করা ব্যবস্থা নেওয়া হোক। মানচিত্র থেকে আশাশুনির কোন এলাকা পুনরায় নিশ্চিহ্ন হওয়ার হাত থেকে রক্ষা করতে সাথে সাথে টেকসই বাঁধ নির্মান, খাল-নদী খনন, খাল ও নদীতে অবৈধ দখল/বাঁধ/নেটাপটা অপসারণসহ জলাবদ্ধতা নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জোর দাবী জানান হয়েছে।

আশাশুনিতে পিডিএফ প্রোগ্রামের অবহিতকরণ সভা

 আশাশুনি প্রতিনিধি

আশাশুনিতে আউট অফ স্কুল চিলড্রেন এডুকেশন প্রোগ্রাম (পিডিএফ-৪) এর ইউনিয়ন অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় সদর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।

সাতক্ষীরা উন্নয়ন সংস্থা (সাস) এর আয়োজনে অবহিতকরণ সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোঃ আব্দুর রকিব। সদর ইউপি চেয়ারম্যান স ম সেলিম রেজা মিলনের সভাপতিত্বে সভায় স্থানীয় ইউপি সদস্যবৃন্দ, ৬টি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কার্যক্রমের সাথে জড়িত ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সুপার ভাইজার মোখলেছুর রহমান ও নিলা তালুকদারের সঞ্চালনায় সভায় সাস ম্যানেজার জয়দেব কুমার, প্রধান শিক্ষক আছাদুল হক, প্রধান শিক্ষক নিরঞ্জন কুমার মন্ডল ও ইউপি সদস্যবৃন্দ বক্তব্য রাখেন।

কাদাকাটিতে পিপিইপিপি প্রকল্পের অবহিতকরণ সভা

আশাশুনি প্রতিনিধি

আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়নে পিপিইপিপি প্রকল্পের ইউনিয়ন অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় কাদাকাটি ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। 

ইউরোপিয় ইউনিয়নের অর্থায়নে উন্নয়ন প্রচেষ্টার সহায়তায়, পিকেএসএফ এর বাস্তবায়নে অবহিতকরণ সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কাদাকাটি ইউপি চেয়ারম্যান দীপঙ্কর কুমার সরকার দিপ। টেকনিক্যাল অফিসার রাজিয়া সুলতানার সঞ্চালনায় সভায় ইউপি সচিব মঞ্জুরুল ইসলাম, মেম্বার বাবু, গোলাম মোস্তফা, হরেকৃষ্ণ মন্ডল, শাশ্বতি সরকার, কাকলি সরকার, আয়ুব আলি, অনুকূল চন্দ্র বাছাড়, আব্দুল্লাহ আল মামুন প্রমুখ উপস্থিত ছিলেন।

বুধহাটায় সবজির পুষ্টি বাগান পরিদর্শন

আশাশুনি প্রতিনিধি

আশাশুনি উপজেলার বুধহাটায় সবজীর পুষ্টি বাগান পরিদর্শন ও প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হয়েছে। সোমবার বুধহাটা ব্লকের বিভিন্ন গ্রামে এ কার্যক্রম পরিচালনা করা হয়।

উপজেলা কৃষি অফিসের উদ্যোগে বুধহাটা ইউনিয়নের ৫ নং বুধহাটা ব্লকে শ্বেতপুর গ্রামের রবি/২০২০-২১ মৌসুমে চাষাবাদ করেছেন চাষী মর্জিনা খাতুন। তিনি তার বসতবাড়িতে সবজির পুষ্টি বাগান, জিকেবিএসপি প্রকল্পের তাহেরপুরী পেয়াজ, বারি গম ৩০, বার্লি, কচুরিপানার স্তুপ কম্পোস্ট, সুপার সাইন ২৭৬০ জাতের ভুট্টা, বারি মসুর ৭, জৈব বালাই ব্যবস্থাপনার লুনা জাতের বেগুন এবং রাজস্ব অর্থায়নের বারি গম ৩০, ব্রিধান ৮১, তাহেরপুরী পেয়াজ, প্রণোদনা, পূণর্বাসনের গম, ভুট্টা, সূর্যমুখী ও টমেটো চাষ করেছেন। এসব ক্ষেত পরিদর্শণ পূর্বক চাষীদের ক্ষতিকর পোকামাকড় ও রোগবালাই দমনে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন উপ সহকারী কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম।

জেজেএস এর উদ্যোগে কমিউনিটি ক্লিনিক পর্যায়ে পুষ্টি বিষয়ক ওরিয়েন্টশন

খবর বিজ্ঞািপ্ত

বাগেরহাট জেলার মোল্লাহাট উপজেলার ইউএইচএ্যান্ডএফপিও ডাঃ বিপ্লব কান্তি বিশ^াস প্রধান অতিথি হিসেবে কমিউনিটি ক্লিনিক পর্যায়ে প্রত্যক্ষ ও পরোক্ষ পুষ্টি বিষয়ক দিন ব্যাপী ওরিয়েন্টশনে উদ্বোধনী বক্তব্য রাখছেন।

ঘোড়াদাইড় কমিউনিটি ক্লিনিকের কমিউনিটি গ্রুপ ও সাপোর্ট গ্রুপ সদস্যদের প্রত্যক্ষ ও পরোক্ষ পুষ্টির অভ্যাস ও আচরণগত উন্নয়ন বিষয়ক দিনব্যাপী ওরিয়েন্টেশ ২৩ ফেব্রুয়ারী ২০২১ তারিখ সকাল ১০ টায় বাগেরহাট জেলার মোল্লাহাট উপজেলার ঘোড়াদাইড় সরকারী প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। ওরিয়েন্টেশনে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ বিপ্লব কান্তি বিশ^াস প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আরএমও ডাঃ আব্দুল আউয়াল, উপজেলা স্বাস্থ্য পরিদর্শক দীলিপ বিশ^াসসহ এলাকার বিশিষ্টজনেরা ওরিয়েন্টেশনে উপস্থিত ছিলেন। সাপোর্ট গ্রুপ ও কমিউনিটি গ্রুপের ২৬ জন সদস্য ওরিয়েন্টেশনে অংশগ্রহন করেন। “জেজেএস” এর এস এম সোহেল পারভেজ ও আব্দুল মান্নান ওরিয়েন্টশনে প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন। ইউরোপীয় ইউনিয়ন এর অর্থায়নে ও কনসার্ন ওয়ার্ল্ডওয়াইড-এর নেতৃত্বে উন্নয়ন সংস্থা জেজেএস, রূপান্তর ও ওয়াটার এইড এর বাস্তবায়নে ‘পুষ্টি উন্নয়নে অংশগ্রহণমূলক সমন্বিত প্রকল্প’ (ঈজঅঅওঘ) এর নানাবিধ কার্যক্রমের অংশ হিসেবে উক্ত ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ডাঃ বিপ্লব কান্তি বিশ^াস বলেন, কমিউনিটি পর্যায়ে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কমিউনিটি গ্রুপ ও সাপোর্ট গ্রুপ সদস্যদের গুরুত্বপূর্ন ভুমিকা রয়েছে। ওরিয়েন্টেশনের মধ্য দিয়ে অংশগ্রহনকারীবুন্দ কমিউনিটি ক্লিনিকে তাদের দায়িত্ব-কর্তব্য এবং পুষ্টি বিষয়ে বিশদ ধারনা অর্জন করবেন এবং অর্জিত জ্ঞান এলাকার স্বাস্থ্যসেবায় ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর পক্ষ থেকে ঘোড়াদাইড় কমিউনিটি ক্লিনিকের সেবার মান উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহনের আশ^াস দেন।

পুরস্কার বিতরণের মধ্যদিয়ে আসলাম হোসেন স্মৃতি কেরাম প্রতিযোগিতার সমাপ্তি

অভয়নগর (যশোর) প্রতিনিধি

নওয়াপাড়া প্রেসক্লাবের আয়োজনে আসলাম হোসেন স্মৃতি কেরাম প্রতিযোগিতা ২০২১ শেষ হয়েছে। ফাইনাল খেলা শেষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণের মধ্যদিয়ে এ প্রতিযোগিতার সমাপ্তি ঘটে। সোমবার (২২ ফেব্রুয়ারি) রাতে নওয়াপাড়া প্রেসক্লাবের সভাকক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, ভারপ্রাপ্ত সভাপতি নজরুল ইসলাম মল্লিক। এসময় উপস্থিত ছিলেন, উপদেষ্টা সুনীল দাস, এস এম ফারুক আহমেদ, এস এম আবিদ হাসান, সহ-সভাপতি এস এম মুজিবর রহমান, সাধারণ সম্পাদক মোজাফ্ফার আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল হাসান, কোষাধ্যক্ষ মফিজুর রহমান দপ্তরী, দপ্তর সম্পাদক শাহীন আহমেদ, ক্রীড়া সম্পাদক এম এম আলাউদ্দিন, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক সেলিম হোসেন, আইসিটি সম্পাদক তারিম আহমেদ ইমন, নির্বাহী সদস্য গাজী রেজাউল করিম, সদস্য অধ্যক্ষ খায়রুল বাসার, গাজী আবুল হোসেন, রবিউল ইসলাম ,ডিআর আনিস, পিকুলসহ সকল সদস্যবৃন্দ। আলোচনা সভা শেষে আসলাম হোসেন স্মৃতি কেরাম প্রতিযোগিতার চ্যাম্পিয়ন দল আশরাফ হোসেন প্রিন্স ও সৈয়দ রিপানুল ইসলাম রিপন এবং রানারআপ দল মিন্টু কুমার রায় ও জাহিদ হোসেন লিটননকে পুরস্কৃত করা হয়। এছাড়া পরিচ্ছন্ন দল হিসেবে প্রেসক্লাবের যুগ্ম-সম্পাদক মাসুদ তাজ ও সদস্য আক্তারুজ্জামানকে বিশেষ পুরস্কার প্রদান করেন উপদেষ্টা শিক্ষক সুনীল দাস। উপদেষ্টা এস এম ফারুক আহমেদ অংশগ্রহণকারী ১৬ জন প্রতিযোগী, ভারপ্রাপ্ত সভাপতি, সাধারণ সম্পাদক ও ক্রীড়া সম্পাদককে সান্তনা পুরস্কার প্রদান করেন। সুষ্ঠ ও শন্তিপূর্ণভাবে খেলা পরিচালনা ও সমাপ্ত করার জন্য পুরস্কৃত হন ক্রীড়া সম্পাদক এম এম আলাউদ্দিন। দ্রুত সময়ের মধ্যে সাংবাদিক ও মুক্তিযোদ্ধা শহীদ মোল্যা ওলিয়ার রহমান স্মৃতি দাবা প্রতিযোগিতা ২০২১ অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেন ক্রীড়া সম্পাদক। রেজিস্ট্রেশন সম্পন্ন করতে ক্রীড়া সম্পাদকের সাথে যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে।

ইন্দুরকানীতে অবহিতকরন কর্মশালা অনুষ্ঠিত

ইন্দুরকানী (পিরোজপুর) সংবাদদাতা:

ইন্দুরকানী উপজেলা পর্যায়ে আউট অব স্কুল চিল্ডেন এডুকেশন প্রোগ্রাম কর্মসূচী বাস্তবায়ন লক্ষে অবহিতকরন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে । মঙ্গলবার উপজেলা সভা কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয় । অবহিতকরন কর্মশালায় উপজেলা নির্বাহী অফিসার হোসাইন মুহাম্মদ আল মুজাহিদ এর সভাপতিত্বে ও উপজেলা প্রোগ্রাম ম্যানেজার মোঃ আতাউর রহমান সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এ্যাড.এম মতিউর রহমান। এসময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান দিলরুবা  মিলন নাহার,সহকারী পরিচালক জেউশিব্যু,পিরোজপুর,সুবিমল চন্দ্র হালদার,ইন্দুরকানী প্রেসক্লাব সভাপাতি মোঃ আজাদ হোসেন বাচ্চু,উপজেলা শিক্ষা অফিসার,মো শহিদুল ইসলাম, মুক্তি সভাপতি মোঃ আব্দুস সালাম,সিনিয়ার প্রোগ্রাম ম্যানেজার,জি এম এফ, সিদ্ধার্থ ভাট্টাচার্য। এছাড়া উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ।

তেরখাদায় রাজনৈতিক দলের নেতাদের সাথে অপরাজিতাদের মতবিনিময় সভা

তেরখাদা প্রতিনিধিঃ

গতকাল তেরখাদায় শহীদ স্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে সকাল ১০টায় রূপান্তরের উদ্যোগে হোসনেয়ারা চম্পার সভাপতিত্বে রাজনৈতিক দলের নেতাদের সাথে অপরাজিতাদের  মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ শারাফাত হোসেন মুক্তি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি এফএম অহিদুজ্জামান, উপজেলা বিএনপি’র সভাপতি চৌধুরী কওছার আলী, উপজেলা জাতীয় পার্টির সভাপতি সরদার মোহাম্মদ আলী প্রেসক্লাবের সভাপতি নুর মোহাম্মদ সিফাত, প্রজেক্টের প্রগ্রাম সহকারী  সুভল কুমার ঘোস ও উপজেলা সমন্বয়কারী বনানী দাস গুপ্ত, সাংবাদিক মফিজুল ইসলাম জুম্মান ও রবিউল ইসলাম সহ উপজেলার সকল ইউনিয়নের সাবেক ও বর্তমান ইউপি সদস্যবৃন্দ। অনুষ্ঠান পরিচালনা করেন বনানী দাস গুপ্ত।

ফুলতলায় আউট অব স্কুল চিলড্রেন এডুকেশন কর্মশালা অনুষ্ঠিত

ফুলতলা প্রতিনিধি

প্রাক প্রাথমিক থেকে প্রাথমিক পর্যায়ে ৮ থেকে ১৪ বছর বয়সের ১৮.২ ভাগ শিক্ষার্থী ঝড়ে পড়ে। এখনও ২ ভাগ শিশু স্কুলে ভর্তি হয় না। সে হিসেবে দেশের ৩০ লাখ শিশু এখনও শিক্ষার বাইরে। তাদের শিক্ষার আওতায় আনতে সারা দেশের ৩৪৫ টি উপজেলায় “আউট-অব-স্কুল চিলড্রেন এডুকেশন” প্রকল্প হাতে নিয়েছে সরকার। যার মধ্যে খুলনা জেলার ফুলতলা উপজেলায় এই প্রকল্প বাস্তবায়ন হতে যাচ্ছে। সরকারের এই কর্মসূচী সফল করতে খুলনার ফুলতলা উপজেলা পরিষদ সভা কক্ষে মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় “আউট-অব-স্কুল চিলড্রেন এডুকেশন” প্রোগ্রাম বিষয়ক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়। আশ্রয় ফাউন্ডেশন আয়োজিত এবং সেতু বাংলাদেশ এর সহযোগিতায় উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো এই কর্মসূচি আয়োজন করে। ইউএনও সাদিয়া আফরিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শেখ আকরাম হোসেন। বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো’র সহকারী পরিচালক হিরামন কুমার বিশ্বাস, প্রাথমিক শিক্ষা অফিসার মুহাঃ আবুল কাশেম, খুলনার আশ্রয় ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মমতাজ খাতুন। স্বাগত বক্তৃতা করেন সেতু বাংলাদেশের পরিচালক এম.এম আবুল হোসেন। কর্মসূচীর ধারনা প্রদান করেন কর্মসূচীর উপ-ব্যবস্থাপক শেখ আল হেলাল। উপজেলা প্রোগ্রাম ম্যানেজার অমিত ঘোষের পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান শেখ মনিরুল ইসলাম, শেখ আবুল বাশার, প্রেসক্লাব সভাপতি তাপস কুমার বিশ্বাস, মহিলা বিষয়ক কর্মকর্তা ফারহানা ইয়াসমিন, মাধ্যমিক সহকারী শিক্ষা অফিসার জান্নাতুল ফেরদৌস, প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার মাসুদ রানা, মোঃ আসাদুজ্জামান, যুব উন্নয়ন সহকারী কর্মকর্তা মোঃ কামরুজ্জামান শেখ, সাংবাদিক মোঃ নেছার উদ্দিন, অনুপ কুমার বিশ্বাস, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ আনোয়ার হোসেন, মোঃ আবু জাফর, সাথী রানী কুন্ডু প্রমুখ। এ সময় অতিথিবৃন্দ বলেন, বর্তমান সরকার মানুষকে শিক্ষিত করতে সর্বোচ্ছ চেষ্টা করে যাচ্ছেন। কেউ শিক্ষা বঞ্চিত হলে তিনি নিজে কিংবা তার পরিবারই শুধু নয়, সমাজ এবং রাষ্ট্র ক্ষতিগ্রস্থ হয়। শিক্ষা বিহীন মানুষ দৃষ্টিহীনের মতো। তাই প্রাক প্রাথমিক ও প্রাথমিক পর্যায়ে ঝড়ে পড়া এবং এখনও স্কুল ভর্তি না হওয়া শিশুদের শিক্ষার আওতায় আনতে সরকার “আউট-অব-স্কুল চিলড্রেন এডুকেশন” প্রকল্প হাতে নিয়েছে। এই প্রকল্প সফল করতে সংশ্লিষ্ট সকলের প্রতি আহবান জানান।

মোড়েলগঞ্জে হোগলাপাশায় ইউনিয়নে আওয়ামী লীগের একাধিকরা প্রচার প্রচারণায় তুঙ্গে

এম.পলাশ শরীফ, স্টাফ রিপোর্টার

ইউপি নির্বাচনকে ঘিরে বাগেরহাটের মোড়েলগঞ্জে হোগলাপাশা ইউনিয়নে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশায় একাধিক প্রার্থী মাঠে। প্রচারণায় তুঙ্গে। সবত্রই চলছে নির্বাচনী আলোচনা। নতুনরা চায় পরিবর্তন। বর্তমান চেয়ারম্যান বিগত ৫ বছরে উন্নয়ন চিত্র তুলে ধওে চাচ্ছেন দলীয় প্রতিক। দলীয় প্রত্যাশীরা হলেন বর্তমান চেয়ারম্যান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. রেজাউল ইসলাম নান্না, ইউনিয়ন যুবলীগের সাবেক আহ্বায়ক ফরিদুল ইসলাম ফরিদ, মনি শংকর হালদার, আওয়ামী লীগ নেতা এ্যাড. মিজানুর রহমান খোকন ও সাবেক চেয়ারম্যান ইলিয়াস শেখ, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি নাঈম আল মামুন লিয়ন। সরেজমিনে হোগলাপাশা ইউনিয়ন। দীর্ঘদিনের স্মৃতি বিজড়িত এ ইউনিয়নটিতে রয়েছে ইতিহাস ঐতির্য্য আউলিয়া পীর হযরত শাহা কামাল দরবার শরীফ। মোট জনসংখ্যা রয়েছে প্রায় ১৮ হাজার, ভোটার সংখ্যা ১০ হাজার। নারী পুরুষ প্রায় সমান। অধিকাংশ মানুষের আয়ের উৎস কৃষি নির্ভরশীলতার উপর। স্বাধীনতার পরবর্তীতে এ ইউনিয়নে আওয়ামী লীগের সমর্থিত চেয়ারম্যান নির্বাচিত হয়েছে ৩ বারে। বিএনপির সমর্থিত ৪ বার। সর্বশেষ ২০১৬ সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বর্তমান চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এখনও এ ইউনিয়নে আওয়ামী লীগের সমর্থনে শতকরা ৬০ ভাগ ভোটার রয়েছে বলে নেতাকর্মীরা মনে করছেন। ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বর্তমান চেয়ারম্যান রেজাউল ইসলাম নান্না বলেন, দলের বিদ্রেহী হিসেবে নির্বাচন করিনি। দলীয় প্রতিক একটি রাজাকার পরিবারের হাতে তুলে দেওয়ায় কর্মীদের ক্ষোভের মুখে প্রার্থী হয়ে নির্বাচন করে বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত হয়েছেন। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার গ্রাম হবে শহর বাস্তবায়নে বিগত ৫ বছরে ইউনিয়নের উন্নয়নমুখি ৩০ কোটি টাকার কাজ সঠিকভাবে বাস্তবায়িত হয়েছে। দলের দুঃসময়ে জোট সরকারের আমলে বিভিন্ন মামলায় হয়রানি নির্যাতিত হয়েও কখনও দলের হাল ছাড়েনি। কর্মীদেরকে সংগঠিত করে রেখেছেন। ১৯ বছর ধরে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। দলের ত্যাগী নিবেদিত একজন কর্মী হিসেবে দলীয় মনোনয়ন প্রত্যাশা করছেন তিনি।

ইউনিয়ন যুবলীগের সাবেক আহ্বায়ক ফরিদুল ইসলাম ফরিদ বলেন, ছাত্রজীবন থেকে ছাত্ররাজনীতির সাথে সম্পৃক্ত হয়ে ৭ বছর ধরে ইউনিয়ন যুবলীগের সভাপতি, পুর্নরায় আহবায়কের দায়িত্ব পালন করেছেন। ২০০১ সালে মামলা হামলার শিকার হয়েও দলের সাথে মিশে আছি। সাধারণ কর্মীসহ জনগনের ভালবাসায় দলীয় মনোনয়ন দাবি করছেন। বর্তমান প্রধানমন্ত্রীর পরিকল্পনা গ্রাম হবে শহর এটি বাস্তবায়নে নতুন নেতৃত্বের মাধ্যমে পরিবর্তন। প্রধানমন্ত্রীর সহায়তা প্রদানে অনিয়মসহ স্বজনপ্রীতি ও সুসম বন্টন করতে পারেনি বর্তমান চেয়ারম্যান। শিক্ষক মনি শংকর হালদার বলেন, দলের কমিটিতে কোন পদে না থাকলেও একজন কর্মী হিসেবে মনোনয়ন দাবি করছেন তিনি। ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি নাঈম আল মামুন লিয়ন বলেন, বঙ্গবন্ধুর আদর্শের একজন কর্মী হিসেবে পারিবারিক সূত্রে তার পিতা ইউনিয়ন আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সদস্য থাকার সুবাধে। ছাত্রজীবন থেকেই ছাত্রলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত হয়ে। দীর্ঘদিন ইউনিয়ন ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করেছন তিনি। সাধারণ কর্মীদেরকে সাথে নিয়েই দলীয় মনোনয়ন প্রত্যাশা করছেন।

জেলা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি লীগের উপদেষ্টা এ্যাড. মিজানুর রহমান খোকন বলেন, ৯ বছর ধরে ইউয়িন ছাত্রলীগের সাবেক সভাপতি ২০০১  জোট সরকারের আমলে তার পরিবার সবচেয়ে বেশী নির্যাতিত হয়েছেন। দলীয় মনোনয়ন প্রত্যাশা করছেন তিনি।

দাকোপে নারী নির্যাতন এবং বাল্যবিয়ে প্রতিরোধ প্লাটফর্মের এ্যাডভোকেসি সভা

খবর বিজ্ঞপ্তি

মঙ্গলবার দাকোপে উপজেলা পর্যায়ের এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার নারী নির্যাতন ও বাল্যবিয়ে প্রতিরোধ প্লাটফর্ম-এর সদস্যরা ছাড়াও সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, এনজিও প্রতিনিধি, নারীনেত্রীগণ এ সভায় অংশগ্রহণ করেন। দাকোপ উপজেলার বিআরডিবি মিলনায়তনে আজ সকালে এই সভা অনুষ্ঠিত হয়।

দাকোপ প্লাটফর্মের সদস্য সচিব ও চালনা পৌরসভার প্যানেল মেয়র এস এম আব্দুল গফুরের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভার সমাপনী পর্বে বক্তৃতা করেন উপজেলা পল্লী উন্নয়ন অফিসার এম. রুবাইয়াৎ আল আজাদ, প্লাটফর্মের যুগ্ম-আহবায়ক ও দাকোপ প্রেস ক্লাবের সাবেক সভাপতি শচীন্দ্রনাথ ম-ল, যুগ্ম-আহ্বায়ক ও এ্যাসডো’র নির্বাহী পরিচালক লিপিকা রাণী বৈরাগী, চালনা পৌরসভার কাউন্সিলর আমোদিনী রায়, নারীনেত্রী দানকুমারী প্রমূখ। অনুষ্ঠানে  উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ সোহেল হোসেন, সমাজসেবা অফিসার প্রবীর রায় উপস্থিত ছিলেন।

সভায় বাল্যবিয়ে প্রতিরোধে উপজেলার মাসিক আইন-শৃক্সক্ষলা কমিটি এবং এনজিও সমন্বয় সভায় বাল্যবিয়ে পরিস্থিতিকে আলোচ্যসূচীতে রাখা এবং নিয়মিত মনিটরিংয়ের বিষয় নিয়ে উপজেলা নির্বাহী অফিসারের সাথে এ্যাডভোকেসি করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

উল্লেখ্য, ইউএসএইড এবং ইউকেএইড-এর আর্থিক সহায়তায় কাউন্টারপার্ট ইন্টারন্যাশনাল কর্তৃক বাস্তবায়নাধীন প্রোমোটিং এ্যাডভোকেসি এন্ড রাইটস (পার) কর্মসূচির আওতায় খুলনাসহ চারটি জেলায় রূপান্তর-এর নেতৃত্বে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সামাজিক সংগঠনসমূহকে উদ্বুদ্ধকরণ প্রকল্পের পক্ষ থেকে এই সভার আয়োজন করা হয়।

উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির নিয়মিত সভা অনুষ্ঠিত

তেরখাদা প্রতিনিধিঃ

গতকাল তেরখাদায় ফিড দ্যা ফিচার বাংলাদেশ নিউটেটিসন এ্যাকটিবিটিস জাগরনী চক্র ফাউন্ডেসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলামের সভাপতিত্বে সকাল ১১টায় ইউএসএআইডি এর সহযোগিতায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বিভিন্ন ক্যাটাগরীর জনগণের পুষ্টি সম্পর্কে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ শারাফাত হোসেন) মাসুম বিল্লাহ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আসাদুজ্জামান, মৎস্য কর্মকর্তা প্রদীপ কুমার দাম, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ফেরদৈসি বেগম, প্রধান শিক্ষক মোঃ জাকির হোসেন, সহকারী শিক্ষক শাহ আলম, ইউপি চেয়ারম্যান কৃষ্ণ মেনন রায়, জাগরনী চক্রের কর্মকর্তা মোঃ শামিমুল আরেফীন সুমন, সাংবাদিক মোল্যা সেলিম আহমেদ, মফিজুল ইসলাম জুম্মান প্রমুখ।

বেতাগা ইউপির উদ্ভাবনী কার্যক্রম পরিদর্শন ও মতবিনিময় সভা

ফকিরহাট প্রতিনিধি

বাগেরহাটের ফকিরহাটের বেতাগা ইউনিয়ন পরিষদের উদ্যোগে টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) অর্জন স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে বেতাগা ইউনিয়ন পরিষদের উদ্ভাবনী কার্যক্রম বিষয়ক মতবিনিময় সভা মঙ্গলবার দুপুর ১টায় ইউনিয়ন পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ইউপি চেয়ারম্যান মোঃ ইউনুস আলী শেখ এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগ খুলনার উপ-পরিচালক মোঃ ইকবাল হোসেন।

তিনি তাঁর বক্তৃতায় বলেন,কোন জাতিকে উন্নত করতে হলে সে জাতিকে সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে, বেতাগা ইউনিয়ন পরিষদ সেই কাজটি করতে সক্ষম হয়েছে। তাঁরা সরকারের মুখের দিকে না তাকিয়ে ইউনিয়ন পরিষদের নিজেস্ব অর্থায়নে যে কাজ গুলি করেছে, সে কাজ গুলি প্রসংশনীয়। আমি বেতাগা ইউনিয়ন পরিষদের উদ্ভাবনী কার্যক্রম গুলি গ্রহন করে তা আমার কর্মস্থল খুলনা জেলার বিভিন্ন ইউনিয়নে ছড়িয়ে দেওয়া প্রত্যায় ব্যাক্ত করেন।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ, উপজেলা নির্বাহী অফিসার মোঃ তানভীর রহমান ও বেসরকারী উন্নয়ন সংস্থা রুপান্তর এর নির্বাহী পরিচালক স্বপন গুহ। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তৃতা করেন স্থানীয় সরকার বিভাগ খুলনার লজিবা প্রকল্পের সমন্বয়কারী শেখ ফায়সাল শাহ, শেখ হেলাল উদ্দীন ফাউন্ডেশনের সভাপতি অধ্যক্ষ অমিত রায় চৌধুরী ও সাধারন সম্পাদক শিরিনা আক্তার প্রমুখ। এর আগে অতিথিবৃন্দরা বেতাগা ইউনিয়ন পরিষদের নিজস্ব অর্থায়নে নির্মিত পাণী সম্পদ সাব সেন্টার, মনোরমা দাশ কমিউিনিটি ক্লিনিক, অর্গানিক বেতাগা, মাসকাটা মাধ্যমিক বিদ্যালয়, ধনপোতা কমিউনিটি ক্লিনিক, বেতাগা পাবলীক লাইব্রেরী, বেতাগা আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়, চেঞ্জ রুম ও সুপ্রিয় পানি ব্যাবস্থাপনা প্রকল্প সহ বিভিন্ন উন্নয়ন মুলক কর্মকান্ড পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন।

খুবির ডিভেলপমেন্ট স্টাডিজ ডিসিপ্লিনের শিক্ষকের পিতার মৃত্যুতে উপ-উপাচার্যের শোক

খবর বিজ্ঞপ্তি

খুলনা বিশ্ববিদ্যালয়ের ডিভেলপমেন্ট স্টাডিজ ডিসিপ্লিনের প্রভাষক মোঃ আসফিকুর রহমানের পিতা মোঃ আজিজুল হক খান গত রাত ১০টায় ঝিনাইদহের পরমানান্দপুর গ্রামে নিজ বাড়িতে মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি … রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৬০ বছর। তিনি স্ত্রী, এক পুত্র এবং দুই কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। মঙ্গলবার সকাল ১১টায় নামাজে জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

খুলনা বিশ্ববিদালয়ের উপাচার্যের রুটিন দায়িত্বে নিয়োজিত উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা ডিভেলপমেন্ট স্টাডিজ ডিসিপ্লিনের প্রভাষক মোঃ আসফিকুর রহমানের পিতার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন। এক শোক বিবৃতিতে তিনি মরহুমের রুহের মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। অনুরূপভাবে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর সাধন রঞ্জন ঘোষ, সামাজিক বিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর মোছাঃ তাসলিমা খাতুন, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস, ডিসিপ্লিন প্রধান মোঃ হাসান হাওলাদারসহ ডিসিপ্লিনের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারিবৃন্দ শোক প্রকাশ করেন।

‘নিয়ম মেনে চিংড়ি চাষ করলে সফলতা আসবেই’

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটে আধানিবিড় পদ্বতিতে চিংড়ি চাষে প্রতিবন্ধকতা ও উত্তরনের উপায় নিয়ে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বাগেরহাট সদর উপজেলার কোডেক সেণ্টার মিলনায়তনে মৎস্য অধিদপ্তর ও ইউএসডির অর্থায়নে সেফটি প্রকল্পের আয়োজনে ষ্ট্যাকহোল্ডার ওয়ার্কসপ টু ডেসিমিনেট রিকমেন্ডেশন এন্ড স্টাডি রিপোর্ট অন সেমি ইনটেনসিভ শ্রীম্প ফার্মি ইন বাংলাদেশ শীর্ষক নামে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, বাগেরহাট চিংড়ি গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা নিলুফা বেগম।

বাগেরহাট জেলা মৎস্য কর্মকর্তা এএসএম রাসেলের সভাপতিত্বে বক্তব্য দেন, সেফটি প্রকল্পের চিংড়ি বিশেষজ্ঞ আনিছুর রহমান,বাগেরহাট চিংড়ি গবেষণা কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা মো. রাকিবুল হাসান, শরিফুল ইসলাম শাহিনসহ বিভিন্ন উপজেলা মৎস্য কর্মকর্তাসহ চিংড়ি খামারীবৃন্দ।

প্রধান অতিথি বলেন, এলাকা ভিত্তিক হিসেবে চিংড়ি চাষ ভিন্ন হতে পারে। পরিবেশ পরিস্থিততে সনাতন চিংড়ি চাষে অনেক চাষিরা সর্বশান্ত হচ্ছে। তবে অল্প জমিতে নিময় মেনে আধানিবিড় পদ্ধতিতে চিংড়ি চাষ করা হলে থাইল্যাড, ভিয়েতনামসহ অনেকে রাষ্ট্রের চেয়ে আমাদের দেশ চিংড় চাষে এগিয়ে যাবে।

রামপালে জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হামলায় আহত কৃষকের মৃত্যু

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের রামপালে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আহত রেজাউল শেখ (৫০) নামের এক কৃষকের মৃত্যূ হয়েছে। সোমবার (২২ ফেব্রুয়ারি) রাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।ময়নাতদন্ত শেষে নিহতের মরদেহ রামপালা পাঠানো হয়েছে। এর আগে রবিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে বাড়ি থেকে ডেকে নিয়ে রেজাউলকে মারধর করে প্রতিপক্ষ মনিরুল ইসলামসহ কয়েকজন। এ ঘটনায় মনিরুল ইসলাম (৩৬)কে আটক করেছে রামপাল থানা পুলিশ।

নিহত রেজাউল শেখ রামপাল উপজেলার ডাকরা গ্রামের হাশেম আলী শেখের ছেলে।আটক মনিরুল ইসলাম একই এলাকার আহমদের ছেলে। রেজাউল ও মনিরুল পরস্পর চাচাতো ভাই হন।

স্থানীয়রা জানান, জমি সংক্রান্ত বিরোধের জেরে মনিরুল ইসলাম, আহমমদসহ কয়েকজন রবিবার দুপুরে রেজাউল শেখকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরে রাস্তায়ে ফেলে লোহার রডসহ বিভিন্ন লাঠি দিয়ে বেধরক মারপিট করে। এক পর্যায়ে রেজাউল অচেতন হয়ে গেলে তারা চলে যায়। রেজাউলের স্বজনরা তাকে উদ্ধার করে খুলণা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতে রেজাউল মারা যায়।

মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মীর শাফিন মাহমুদ বলেন, জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় একজন নিহত হয়েছেন।আমরা নিহতের মরদেহের ময়না তদন্ত শেষ হয়েছে।পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহনের প্রক্রিয়া চলছে।হামলাকারীদের আটকের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

বাগেরহাটে নারীর ক্ষমতায়ন নিশ্চিতে মত বিনিময় সভা

বাগেরহাট প্রতিনিধি

নারীর ক্ষমতায়ন ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান ও সাধারণ আসনে ৩৩ শতাংশ নারীকে দলীয় মনোনয়ন নিশ্চিত করতে রাজনৈতিক দলের সাথে অপরাজিতাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেসরকারি উন্নয়ন সংস্থা রুপান্তরের জেলা কার্যালয়ে অপরাজিতা প্রকল্পের আয়োজনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় বাগেরহাট সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আক্তারুজ্জামান বাচ্চু, বাগেরহাট জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি হাওলাদার রুহুল আমিন, রুপান্তরের অপরাজিতা প্রকল্পের ক্যাপাসিটি বিল্ডিং কো-অর্ডিনেটর খন্দোকার জিলানী হোসেন, বাগেরহাট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আহাত উদ্দিন হায়দার, বাগেরহাট সদর উপজেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ বুলু, পৌর কাউন্সিলর তানিয়া খাতুন, আসমা আক্তার, রুপান্তরের শিল্পি আক্তারসহ বাগেরহাট সদর উপজেলার অপরাজিতা নারীরা উপস্থিত ছিলেন।

অপরাজিতা নারীরা রাজনৈতিক দলের নেতাদের কাছে তাদের বিভিন্ন দাবী তুলে ধরেন। এর মধ্যে ইউনিয়ণ পরিষদ নির্বাচনে চেয়ারম্যান ও সাধারণ আসনে এবং ৩৩ শতাংশ নারীকে দলীয় মনোনয়ন, রাজনৈতিক দলের কমিটিতেও ৩৩ শতাংশ নারীকে অন্তর্ভুক্ত করণের দাবি জানান।