Home আঞ্চলিক বঙ্গবন্ধু জাতীয় স্কুল হকি প্রতিযোগিতার সমাপনীতে সিটি মেয়র: খেলাধুলা শিক্ষার্থীদের ভাল প্রতিযোগিতার...

বঙ্গবন্ধু জাতীয় স্কুল হকি প্রতিযোগিতার সমাপনীতে সিটি মেয়র: খেলাধুলা শিক্ষার্থীদের ভাল প্রতিযোগিতার মনভাব তৈরি করে

20

তথ্য বিবরণী

বাংলাদেশ হকি ফেডারেশনের ব্যবস্থাপনায় ও খুলনা জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় আয়োজিত বঙ্গবন্ধু জাতীয় স্কুল হকি প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ গতকাল বিকেলে খুলনা জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। প্রধান অতিথি সিটি মেয়র বলেন, অন্যান্য খেলার পাশাপাশি হকি খেলাকে সামনে এগিয়ে নিতে হবে। খেলাধুলা শিক্ষার্থীদের ভাল প্রতিযোগিতার মনভাব তৈরি করে। শিক্ষার পাশাপাশি খেলাধুলার প্রতি সমান গুরুত্ব দিচ্ছে সরকার। আগামী প্রজন্মের শিক্ষার্থীরা দেশেকে ২০৪১ সালের মধ্যে উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত করবে। তিনি বলেন, সরকার বঙ্গবন্ধু গোল্ডকাপ এবং বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট চালু করে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে নতুন প্রজন্মকে জানতে হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা রেঞ্জ ডিআইজি ড. খঃ মহিদ উদ্দিন, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোঃ হাবিবুল হক খান, উপপুলিশ কমিশনার মোঃ এহসান শাহ, জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ, হকি ফেডারেশনের সহসভাপতি মোঃ আব্দুর রশিদ শিকদার এবং ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লি. এর কর্মকর্তা মোঃ আব্দুর রশিদ। স্বাগত জানান পুলিশ সুপার ও বঙ্গবন্ধু জাতীয় স্কুল হকি প্রতিযোগিতা কমিটির চেয়ারম্যান এসএম শফিউল্লাহ। খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (এলএ) মোঃ ইকবাল হোসেন এতে সভাপতিত্ব করেন। এসময় জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক কাজী শামীম আহসান, যুগ্ম সম্পাদক জিএম রেজাউল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। পরে মেয়র বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। ক ও খ গ্রুপ মিলে মাধ্যমিক পর্যায়ে খুলনা বিভাগের ১০টি বিদ্যালয় অংশ নেয়। ফাইনাল খেলায় চুয়াডাঙ্গা এম এ বারি উচ্চ বিদ্যালয়কে ২-০ গোলে হারিয়ে খুলনা নৌবাহিনী স্কুল এন্ড কলেজ চ্যাম্পিয়ান অর্জন করে।

  • সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের ক্রীড়া প্রতিযোগিতার বাছাই ২২ ফেব্রুয়ারি

তথ্য বিবরণী

বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড এর খুলনা বিভাগীয় কার্যালয় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের ৩২তম বার্ষিক বিভাগীয় ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করছে। প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে সরকারি দপ্তরসমূহের কর্মকর্তা ও কর্মচারীদের (ডাক,তার, টেলিফোন, বিজিবি, পুলিশ, সশস্ত্রবাহিনী, বাংলাদেশ রেলওয়েতে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীদের সন্তান বাদে) পুলিশ ও সশস্ত্র বাহিনীতে কর্মরত সিভিল ষ্টাফদের এবং অন্যান্য সরকারি প্রতিষ্ঠানসমূহে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীদের ছেলে-মেয়েরা এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে।

আগামী ২২ ফেব্রুয়ারি (শনিবার) সকাল নয়টায় খুলনার বয়রায় বিভাগীয় কমিশনার কার্যালয় সংলগ্ন মাঠে বিভাগীয় প্রতিযোগিতায় অংশগ্রহণেচ্ছুক ছেলেমেয়েদের মধ্য থেকে প্রতিযোগী বাছাইয়ের জন্য ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। প্রতিযোগীদের সকাল সাড়ে আটটায় মাঠে উপস্থিত হয়ে উচ্চতা পরিমাপ ও বয়স নির্ধারণে অংশ নিতে হবে। ক ও খ গ্রুপভূক্ত একজন প্রতিযোগী (রিলে ব্যতিত) সর্বোচ্চ তিনটি ইভেন্টে এবং গ গ্রুপভূক্ত একজন শিশু প্রতিযোগী সর্বোচ্চ দুইটি ইভেন্টে অংশগ্রহণ করতে পারবে। প্রতিটি ইভেন্টে প্রথম স্থান অধিকারী প্রতিযোগীদের নিয়ে বিভাগীয় সদর দল গঠন করা হবে। প্রতিযোগিতায় অংশগ্রহণে ইচ্ছুক ছেলে-মেয়েরা যে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সন্তান তা যাচাইয়ের সুবিধার্থে তাদের পিতা বা মাতা যে দপ্তরে কর্মরত ঐ দপ্তর কর্তৃপক্ষের মাধ্যমে যে যে ইভেন্টে তার ছেলেমেয়ে অংশগ্রহণ করতে ইচ্ছুক তা নির্ধারিত ছকে উল্লেখ করে প্রতিযোগীর জন্মনিবন্ধন সনদসহ আগামী ১৮ ফেব্রুয়ারি তারিখের মধ্যে অফিস চলাকালীন খুলনার বয়রাস্থ বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের উচ্চমান সহকারী সেখ সহিদুল করিমের নিকট জমা দিতে হবে। বিস্তারিত জানতে বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের খুলনার বয়রাস্থ বিভাগীয় কার্যালয়ে যোগাযোগ করা যেতে পারে।