Home আঞ্চলিক সারা খুলনা অঞ্চলের খবর

সারা খুলনা অঞ্চলের খবর

33

পাটকেলঘাটার প্রত্যন্ত অঞ্চলগুলোতে কুল চাষে সম্ভাবনার মুখ দেখছেন কৃষকেরা

এস.এম মফিদুল ইসলাম, পাটকেলঘাটা

পাটকেলঘাটার মাঠে মাঠে কৃষকের কাংখিত কুল চাষ বেশ লক্ষ্য করার মত। কুল চাষ এতদাঞ্চলের কৃষকের লাভমুখী ফসলের মধ্যে একটি। আবহাওয়া অনুকুল থাকলে হয়তো এবছরও কৃষক কুল চাষে লাভবান হবেন বলে আশা করছেন কুলচাষী বৃন্দ।

সরেজমিনে দেখা যায়, পাটকেলঘাটাসহ তালা উপজেলার অধিকাংশ মাঠের জমিগুলোতে কুল চাষ করা হয়েছে। নভেম্বরের মাঝামাঝি সময়ে গাছগুলোতে বেশ ফলন দেখাও যাচ্ছে। সারি সারি গাছগুলো ভরা মুকুল শেষে ছোট ছোট ফল কৃষকের মনকে আনন্দে দোলা দিয়ে যাচ্ছে। সাধারণত আশ্বিন মাস নাগাদ কুল চাষের কলম রোপন করা হয়। যা পরবর্তী বছরের মাঘ মাস নাগাদ ফলন ভাঙ্গা হয়। একেকটি রোপিত কলম চারা মুল্য ৭০ থেকে ১’শ টাকা পড়ে যায়। এ অঞ্চলে ৩ জাতের কুল চাষ করা হয়। নারকেল কুল, আপেল কুলের ভেতর হাইব্রিড জাতের কুল আকারে বেশ বড় হয়। স্থানীয় চাহিদা মিটিয়ে এই কুল ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করা হয়। থানার বেশ কয়েকজন কুলচাষী জানায়, চলতি বছর ২ বিঘা জমিতে কুল চাষ করেছি। গাছগুলোর ফলনের অবস্থা আশানুরুপ ভালো। আশা করছি বাজারে চাহিদা মোতাবেক দাম ভালো পাওয়া যাবে। সামান্য পানি সেচ, আগাছা পরিষ্কার, ডালপালা ছাটাইকরণ সহ অল্প কীটনাশক সার ঔষধ দিলেই এর পরিচর্যা সমাপ্ত হয়। বাজারের বেশ কয়েকজন কীটনাশক সার বিক্রেতা জানান, গত বছরের মত এবারও কুল চাষ একটি লাভজনক ফসল হিসেবে কৃষক তার দাম পাবে বলে আশা রাখছি। তালা উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা জানান, কুলচাষ এ অঞ্চলের মানুষের অনেকের ভাগ্যের পরিবর্তন করে দিয়েছে। এবছর কুল চাষ মাঠ জুড়ে বেশ ভালো অবস্থান করে আছে।

প্রশাসনের হস্তক্ষেপ কামনা: পাটকেলঘাটায় ওভারব্রীজে মাত্র দেড়শ মিটারের মধ্যে ৫টি অবৈধ স্ট্যান্ড

পাটকেলঘাটা প্রতিনিধি

পাটকেলঘাটায় মাত্র দেড়শ মিটারের মধ্যে আর থানা থেকে মাত্র ৫০মিটার দূরে প্রশাসনের নাকের ডগায় গড়ে উঠেছে ৫টি অবৈধ স্টান্ড। এসকল অবৈধ স্টান্ড রক্ষনা-বেক্ষনের দায়িত্ব নিয়েছে কিছু অসাধু শ্রমিক নামধারী কর্মকর্তাসহ কিছু অর্থলোভী শ্রমিক নেতা। ওভারব্রীজের উপর ৫টা অবৈধ স্টান্ড থাকায় চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে সাতক্ষীরা-খুলনার যাত্রী সাধারনের। উক্ত স্থানে প্রতিনিয়ত ঘটছে ছোটবড় দূর্ঘটনা। চিন্তিত হয়ে উঠেছে এলাকার সচেতন মহল। এ সড়ক দিয়ে প্রায় প্রতিদিন হাজার হাজার শিক্ষার্থী, পথচারী, ব্যবসায়ী, চাকুরীজীবি, এনজিও কর্মী, বিভিন্ন সংগঠনের কর্মচারী কর্মকর্তা ব্যক্তিরা পায়ে হেটে যাতায়ত করে। সাতক্ষীরা-খুলনা সড়কে প্রতিবন্ধকতা সৃস্টি করে সম্পূর্ণ অবৈধ ভাবে কিছু অসাধু ব্যক্তির দ্বারা গড়ে তুলেছে মাহেন্দ্র-থ্রি হুইলার, ইঞ্জিনভ্যান, ইজি বাইক, মোটরসাইকেল, ব্যাটারী চালিত ভ্যান স্টান্ড। এখানেই খুলনা, যশোর, সাতক্ষীরা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাস ও পরিবহনের ভায়া স্টান্ড। এছাড়া এসব অবৈধ স্টান্ডের যত্রতত্র যানবাহন পাকিং এর কারনে চরম বিড়াম্বনা পোহাতে হয় এ রোডে চলাচলকারী বাস, পরিহনের উঠা-নামারত যাত্রী সাধারনের। ইজিবাইক সংলগ্ন জায়গায় ঐতিহ্যবাহী পাটকেলঘাটা প্রাথমিক বিদ্যালয়, তার কিছু দুরেই রয়েছে পাটকেলঘাটা মাধ্যমিক বিদ্যালয়, পাশেই অবস্থিত দুটি কিনিক, স্কুল থেকে ২শ মিটার দুরে সাতক্ষীরা পলী বিদ্যুৎ সমিতি, রাস্তার পাশে রয়েছে অসংখ্য ছোটবড় দোকান। স্কুল গুলোতে ছোট ছোট কমলমতি ছেলে মেয়েরা লেখাপড়া করে। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় এসব স্টান্ডের কারনে শিক্ষার্থীরা জীবনের ঝুঁকি নিয়ে রাস্তা পারাপারসহ যাতায়ত করতে হচ্ছে। এসময় ঘটছে ছোটবড় সড়ক দূর্ঘটনা। যে যানবাহনগুলো চলে সেগুলোর নেই কোন ফিটনেস, রুট পারমিট, ড্রাইভিং লাইসেন্স, চালকের কোন প্রশিক্ষন। এখানে স্টান্ড গুলো চলে মাশোহারার মাধ্যমে উপরি মহলকে নগদ নারায়নে সন্তুষ্ট করে। দাপটের সাথে সরকারী জায়গা অবৈধ দখল করে গড়ে তুলেছে এধরনের অবৈধ স্টান্ড। ৫টি স্টান্ডের জন্য জ্যামে পড়ে নাকাল হতে হয় সাধারন যাত্রী সাধারনের। আর বেপরোয়া অবৈধ যন্ত্র দানবগুলো চালানোর কারনে ঘটে চলেছে দূর্ঘটনা। সাতক্ষীরা-খুলনা মহাসড়কে চলাচলকারী যাত্রী সাধারন ড্রাইভারসহ স্থানীয় এলাকাবাসীর দাবী যাতে দ্রুততার সাথে ওভারব্রীজ সংলগ্ন এলাকা থেকে এসকল অবৈধ যানবাহনের স্টান্ড সরিয়ে সাধারনের চলাচলে ও হয়রানি বন্ধ হয় তার ব্যবস্থা করতে উর্দ্ধতন কর্তৃপক্ষের আশুহস্তক্ষেপ কামনা করেছে।

বেগম খালেদা জিয়ার মুক্তির দাবীতে সাতক্ষীরায় লিফলেট বিতরন

সাতক্ষীরা প্রতিনিধি

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবীতে সাতক্ষীরায় লিফলেট বিতরন করা হয়েছে। জেলা বিএনপির আয়োজেনে সোমবার সকালে সাতক্ষীরার আদালত চত্বরসহ এর আশে পাশের সড়কে উক্ত লিফলেট বিতরন করা হয়। লিফলেট বিতরনে এ সময় উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা বিএনপির আহবায়ক এড. সৈয়দ ইফতেখার আলী, সদস্য সচিব চেয়ারম্যান আব্দুল আলিম, জেলা বিএনপির যুগ্ন আহবায়ক হাবিবুর রহমান হাবিব, বিএনপি নেতা এড.এখলেছুর বাচ্চু, শের আলী, জেলা স্বেচ্ছাসেবক দল সভাপতি সোহেল আহমেদ মানিক, জেলা যুবদল সভাপতি আবু জাহিদ ডাবলু, জেলা কৃষকদল আহবায়ক আহসানুল কাদির স্বপন প্রমুখ।

বিএনপি নেতারা এ সময় বলেন, কোন অপরাধের প্রমান ছাড়াই শুধু মাত্র রাজনৈতিক প্রতিহিংসার কারনে ক্ষমতাসীন সরকার দেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী ও তিন বারের নির্বাচিত প্রধান মন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দুই বছর ধরে নির্জন কারাগারে আটকে রেখেছেন। গুরুতর অসুস্থ অবস্থায় তাকে এখন হাসপাতালের কারাকক্ষে বন্দী জীবন কাটাতে হচ্ছে। তার পছন্দমত হাসপাতালে উপযুক্ত চিকিৎসকের চিকিৎসা থেকেও বঞ্চিত রাখা হয়েছে। বিএনপি নেতারা এ সময় অবিলম্বে বেগম খালেদা জিয়ার নিঃশর্ত্ব মুক্তির জোর দাবী জানান।

অভয়নগরে কয়লা ড্যাম্পিং এর প্রতিবাদে চেঙ্গুটিয়ায় মানববন্ধন ও প্রতিবাদ সভা

সৈয়দ রিপন, অভয়নগর

যশোর জেলার অভয়নগর উপজেলার শিল্প বন্দর নগরী হিসাবে খ্যাত নওয়াপাড়া পৌরসভা সহ ভাঙ্গাগেট, চেঙ্গুটিয়া, বুড়োরদোকান, উড়োতলা, চাঁপাতলা, প্রেমবাগ, নগরঘাট, ঘোপেরঘাট, তালতলা, রাজঘাট, মহাকাল, চলিশিয়া, পায়রা, আমডাঙ্গা, ধোপাদী, লক্ষীপুর, মশরহাটি, সহ কিছু অতিমুনাফালোভী ব্যবসায়ীরা আশে পাশের এলাকার পুকুর, ডোবা নালা, কৃষি আবাদি জমি ধ্বংস করে অবৈধভাবে কয়লা ড্যাম্পিং করছে। এতে করে বিপাকে পড়েছে সাধারন মানুষ। এরই প্রতিবাদে গতকাল সোমবার সকাল ৯ টায় চেঙ্গুটিয়া, মহাকাল, আলিপুর, বালিয়াডাঙ্গা, আমডাঙ্গা এলাকাবাসি ও বাজারের সর্বস্তরের ব্যবসায়ীদের উদ্যোগে ঘন্টাব্যাপী মানববন্ধন ও প্রতিবাদ সভার আয়োজন করা হয়। নওয়াপাড়া পৌরসভার ১ নং ওয়ার্ড কাউন্সিলর ও আ’লীগ নেতা আঃ গফ্ফার বিশ^াসের সার্বিক সহযোগিতায় মানববন্ধন অনুষ্ঠানে অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন, অভযনগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ডাঃ মিনারা পারভীন, প্রধান শিক্ষক ত্রিলোচন কুমার সাহা, শিক্ষক বাবুল আখতার, ভারপ্রাপ্ত অধ্যক্ষ খান এ মজলিস, আ’লীগ নেতা আলী হায়দার, স্বেচ্ছাসেবকলীগ নেতা শফি কামাল, পল্লী বিদুতের এলাকা পরিচালক, আবুল হোসেন, বাজার কমিটির সভাপতি, আবু জাফর বিশ^াস, উজ্জ্বল কুন্ডু, প্রধান শিক্ষক রীতা পোদ্দার, সাংবাদিক জাকির হোসেন হৃদয়, ইউপি সদস্য শাহাদৎ হোসেন প্রমূখ। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গাজী ইলাহী বখস, এইচ.এম মহসীন, ডাঃ মিজানুর রহমান, মীর সাইদ হোসেন, মোশারেফ হোসেন, আঃ রহিম, মোনতাজ হোসেন, আলী হোসেন প্রমূখ। এ সময় বক্তারা বলেন বসতবাড়ীর আশেপাশে উচু উচু কয়লার ড্যাম্পিং এর কারনে কয়লার ধোঁয়া ও ধুলায় আশপাশ কুয়াশাচ্ছন্ন অবস্থায় থাকে। অভয়নগরে রেল লাইনের পাশে, পাওয়ার ষ্টেশনের গায়ে, নদীর ধারে, কৃষি আবাদি জমি, পুকুর বন্ধ করে ও আবাসিক জনবসতি এলাকায় এসকল কয়লা ড্যাম্পিং করা হচ্ছে। আর এই কয়লার বিষাক্ত ধোয়া ও দূর্গন্ধে আচ্ছন্ন হয়ে থাকছে পুরো এলাকা। নওয়াপাড়া পৌরসভার মহাকাল, চেঙ্গুটিয়া এলাকায় কয়লার মজুদ সবচেয়ে বেশি। কয়লার কারনে বসতবাড়িতে বসবাস দুঃসাধ্য হয়ে উঠেছে। ঘর-দরজা, আসবাবপত্র, পোশাক পরিচ্ছদ কয়লার ধুলায় সয়লাব। এমনকি ভাত, তরিতরকারির সাথে  খেতে হচ্ছে কলয়ার ধুলা। অভয়নগরের গাছপালা, রাস্তাঘাট, ঘরবাড়ী সর্বত্রই কয়লার ছাপ। তারা আরও বলেন কয়লার বিষাক্ত ধুলা ও ধোয়ায় তার পরিবারের সবাই ফুসফুসজনিত রোগে আক্রান্ত  হচ্ছে। কয়লা বেশি করে মজুদ করায় উচ্চ মাত্রার সালফার মিশ্রিত এসিড বৃষ্টি হয়ে থাকে। যে এলাকায় কয়লা মজুদ হয় তা থেকে বিষাক্ত পদার্থ সমূহের ভূগর্ভস্থ জলাধারে এবং খনি এলাকায় মাটির বিভিন্ন স্তরে ছড়িয়ে পড়ে। পৌরসভার আবাসিক এলাকা ও গ্রামের মধ্যে কয়লা রাখায় দিন রাত সবসময়ই বাতাসে কয়লার ধুলা ও ধোয়া ছড়াচ্ছে। এসব এলাকায় মানুষের বসবাসের অযোগ্য হয়ে পড়েছে। শিশু বয়স্কসহ সব বয়সের মানুষ ফুসফুসজনিত রোগে আক্রান্ত হচ্ছে। কয়লার পোড়া দূর্গন্ধে মহাকাল, চেঙ্গুটিয়া সহ আশেপাশের বাতাস বিষময় হয়ে উঠেছে। মাঝেমধ্যে কয়লার স্তুপে আগুন ধরে যায়, তাছাড়া কয়লার ধুলা ঢুকছে মসজিদ, মন্দির ও শিক্ষাপ্রতিষ্ঠান গুলোতে। আবাসিক এলাকায় কয়লা ড্যাম্পিং ঠেকাতে না পেরে ঘরবাড়ি বিক্রি করে পরিবার নিয়ে অন্যত্র চলে গেছে শতাধিক পরিবার। প্রশানরকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে জনবসতি পূর্ণ আবাসিক এলাকায় করা হচ্ছে পাহাড় সমতুল্য উচু উচু কয়লার ড্যাম্প। মানববন্ধনে ও প্রতিবাদ সভায় স্থানীয় সকল শিক্ষক কর্মচারী ও কোমলমতি শিক্ষার্থী, বাজারের সর্বস্তরের ব্যবসায়ী ও এলাকার সচেতন মানুষ ভুক্তভোগী সকলেই যশোর খুলনা মহাসড়কের চেঙ্গুটিয়া অংশে রাস্তার দুইধার দিয়ে এই মানবন্ধনে অংশগ্রহন করে। মানবন্ধন চলাকালিন ঘন্টাব্যাপী সকল ব্যবসা প্রতিষ্ঠান ও মহাসড়ক বন্ধ থাকে। এ মানবন্ধন কর্মসূচী থেকে বক্তারা কঠোর হুশিয়ারি উচ্চারন করে বলেন অতিসত্বর এই কয়লা অপসারন না করলে প্রধানমন্ত্রী বরাবর স্বারক লিপি পেশ সহ কঠোর কর্মসূচী গ্রহন করা হবে। স্থানীয় সাধারণ মানুষের দাবি অবিলম্বে আবাসিক এলাকার মধ্য থেকে কয়লা ড্যাম্পিং বন্ধ করে দূষণ বন্ধে কার্যকরী ব্যবস্থা গ্রহনের জন্য পরিবেশ অধিদপ্তর, জেলা প্রশাসক সহ সংশ্লিষ্ট সকল কর্মকর্তাদের কার্যকর পদক্ষেপ গ্রহন করার জন্য জোড় দাবি জানান।

অভয়নগরে শাহাদত হোসেন স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন

 অভয়নগর প্রতিনিধি

 নওয়াপাড়ায় শাহাদত হোসেন স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২০ অনুষ্ঠিত হয়েছে। রবিবার সন্ধ্যায় নওয়াপাড়া ইনিস্টিটিউট মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন অভয়নগর উপজেলা আ’লীগের সভাপতি ও নওয়াপাড়া পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব এনামুল হক বাবুল। নওয়াপাড়া ইনিস্টিটিউটের আয়োজনে ও নওয়াপাড়া পৌরসভার পৃষ্টপোষকতায় উদ্বোধনী সভার সভাপতিত্ব করেন, নওয়াপাড়া ইনিস্টিটিউটের সভাপতি আ’লীগনেতা শিবু প্রসাদ সাহা। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অভয়নগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি শাহ্ ফরিদ জাহাঙ্গীর। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অভয়নগর থানার ওসি তাজুল ইসলাম, ইনিস্টিটিউটের সাবেক সহ-সভাপতি ও নওয়াপাড়া পৌর আ’লীগের সভাপতি আলহাজ্ব রফিকুল ইসলাম সরদার। নওয়াপাড়া ইনিস্টিটিউটের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জি এম মনি’র সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, উপজেলা আ’লীগের সহ-সভাপতি সানা আব্দুল মান্নান, ইনিস্টিটিউটের সাধারণ সম্পাদক ফারুক হোসেন। এ সময় উপস্থিত ছিলেন, জেলা পরিষদের সদস্য লাইলা খাতুন, ইনিস্টিটিউটের যুগ্ম সম্পাদক এমদাদুল হক ইমু, আজীবন সদস্য আনিসুর রহমান মিন্টু প্রমূখ।

ঝিনাইদহের শৈলকুপায় ফুটবল প্রশিক্ষণের সমাপনী এবং সনদ বিতরণ

ঝিনাইদহ প্রতিনিধি

ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০১৯-২০২০ এর আওতায় ঝিনাইদহ জেলা ক্রীড়া অফিসের আয়োজনে উপজেলার শৈলকুপায় মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপনী এবং সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে উপজেলার দোহারো সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা ক্রীড়া কর্মকর্তা মোঃ মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শৈলকুপা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোশাররফ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় দায়িত্বে (বি ও এ) অনুর্ধ-১৭ জয়নাল আবেদিন, ঝিনাইদহ চেম্বার অব কমার্স এর সহ-সভাপতি নাসিম উদ্দিন, দোহারো সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোশাররফ হোসেন, প্রধান শিক্ষক রবিউল ইসলাম। পরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষনার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।

ওয়ার্কার্স পার্টির কন্ট্রোল কমিশনের চেয়ারম্যানের অসুস্থ স্ত্রীর সুস্থতা কামনায়

খবর বিজ্ঞপ্তি

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি’র কন্ট্রোল কমিশনের চেয়ারম্যান কমরেড শেখ সাহিদুর রহমানের অসুস্থ স্ত্রীকে গতকাল নগরীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে তাঁর চিকিৎসা চলছে। গতকাল বিকেলে পার্টির জেলা সভাপতি কমরেড এড. মিনা মিজানুর রহমান, মহানগর কমিটির সভাপতি কমরেড শেখ মফিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক কমরেড এস এম ফারুখ-উল-ইসলাম তাঁকে দেখতে যান। তাঁরা কিছু সময় সেখানে অবস্থান করেন এবং তাঁর চিকিৎসার খোঁজ-খবর নেন। অপরদিকে পার্টি’র কন্ট্রোল কমিশনের চেয়ারম্যান কমরেড শেখ সাহিদুর রহমানের অসুস্থ স্ত্রীর আশু রোগমুক্তি ও সুস্থতা কামনা করে বিবৃতি প্রদান করেছেনÑ বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির জেলা সভাপতি কমরেড এড. মিনা মিজানুর রহমান, মহানগর সভাপতি কমরেড শেখ মফিদুল ইসলাম, জেলা সাধারণ সম্পাদক কমরেড আনসার আলী মোল্লা, মহানগর সাধারণ সম্পাদক কমরেড এস এম ফারুখ-উল ইসলাম, জেলা ও মহানগর সম্পাদকম-লীর সদস্য কমরেড দেলোয়ার উদ্দিন দিলু, কমরেড গৌরাঙ্গ প্রসাদ রায়, কমরেড শেখ মিজানুর রহমান, কমরেড মনির আহমেদ, কমরেড খলিলুর রহমান, কমরেড আব্দুস সাত্তার মোল্লা, কমরেড নারায়ণ সাহা, কমরেড আমিরুল ইসলাম, নির্বাহী সদস্য কমরেড শেখ সাহিদুর রহমান, কমরেড মনিরুজ্জামান, কমরেড সন্দীপন রায়, কমরেড রেজাউল করিম খোকন, কমরেড কৌশিক দে বাপী, কমরেড আঃ হামিদ মোড়ল, কমরেড মোঃ আলাউদ্দিন, কমরেড মনির হোসেন, কমরেড আরিফুর রহমান বিপ্লব, কমরেড আনোয়ার হোসেন, কমরেড এড. কামরুল হোসেন জোয়ার্দ্দার, কমরেড অজয় দে, কমরেড বাবুল আখতার, কমরেড হাফিজুর রহমান, কমরেড গৌরী ম-ল প্রমুখ নেতৃবৃন্দ।

ডুমুরিয়ায় রুপান্তর’র উন্নয়ন সমন্বয় কমিটির সভা

ডুমুরিয়া প্রতিনিধি

ডুমুরিয়ায় বে-সরকারী উন্নয়ন সংস্থা রুপান্তর’র অপরাজিতা প্রকল্পের আয়োজনে সাহস ইউনিয়ন উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।গতকাল সোমবার সকালে ইউনিয়ন পরিষদ মিলনায়তনে সুইস এজেন্সি ফর ডেভেল্পমেন্ট এন্ড কো-অপারেশন ও হেলভেটাস বাংলাদেশের সহযোগিতায় আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান এসএম জয়নাল আবেদীন। সভায় বক্তব্যদেন প্রকল্পের উপজেলা সমন্বয়কারী দীপঙ্কর মন্ডল,স্বাস্থ্য সহকারী এমএম আঃ মজিদ,মিথুন মন্ডল,ভিডিপি দলপতি ইমরান হোসেন,ইউপি সদস্য জহুরুল হক,মুসলিমা বেগম,হাছিনা বেগম,আফরোজা বেগম,শংকর গাইন প্রমূখ।অনুষ্ঠানটি পরিচালনা করেন ইউপি সচিব মোঃ ফারুক হোসেন।এরআগে উপজেলার ভান্ডারপাড়া, খর্ণিয়া,শোভনা ও ডুমুরিয়া সদর ইউনিয়নে উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়।

বাগেরহাটে নারী সমাবেশ

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটে কিশোরীদের বয়:সন্ধিকাল, প্রজনন  স্বাস্থ্য, বাল্য বিবাহ, যৌন হয়রাণি এবং মাদক প্রতিরোধে সচেতন করতে নারী সমাবেশ করেছে নারী উন্নয়ন ফোরাম। সোমবার দুপুরে বাগেরহাট সদর উপজেলার বারুইপাড়া পূর্ণ চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ে নারী উন্নয়ন ফোরাম নামের একটি বেসরকারী সংগঠন এ সমাবেশের আয়োজন করে। এ সময় নারী উন্নয়ন ফোরাম স্কুলের মেয়েদের স্যানিটারী ন্যাপকিন বিতরণ করে। বাগেরহাট সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও নারী উন্নয়ন ফোরামের সভাপতি রিজিয়া পারভীনের সভপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কামরুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাগেরহাটের পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়।

প্রধান অতিথি’র বক্তব্যে বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কামরুল ইসলাম বলেন, কিশোরীদের বয়:সন্ধিকাল, প্রজনন  স্বাস্থ্য, বাল্য বিবাহ, যৌন হয়রাণি এবং মাদক প্রতিরোধে সবাইকে সচেতন হতে হবে। নির্দিষ্ট বয়সের আগে যেন কোন মেয়ের বিয়ে না হয়, স্কুলে পড়ালেখা করা কোন কিশোর যেন মাদকাসক্ত না সেদিকে অবিভাবকদের সজাগ থাকতে হবে। নারী উন্নয়ন ফোরামের এই জনসচেতনতামূলক কর্মসূচির উদ্যোগ প্রশংসনীয়। নারী উন্নয়ন ফোরামের জনসচেতনতামূলক সব ধরনের কর্মকান্ডে প্রশাসন তাদের পাশে থাকবে। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক হাসনা হেনা, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান রেজাউল ইসলাম,বারুইপাড়া ইউনিয়ন চেয়ারম্যান সরোয়ার হোসেন প্রমুখ।

ফকিরহাটের বেতাগায় স্থায়ী জলাবদ্ধতা দুরীকরনে মিটিং

ফকিরহাট প্রতিনিধি

বাগেরহাটের ফকিরহাট উপজেলার বেতাগা ইউনিয়ন পরিষদ চত্তরে স্থায়ী জলাবদ্ধতা দুরীকরনে স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর এর আওতায় টেকসই ক্ষুদ্রাকার পানি সম্পদ উন্নয়ন প্রকল্পের প্লানিং ডিসকাশন সংক্রান্ত মিটিং গতকাল সোমবার বিকাল ৪টায় অনুষ্ঠিত হয়েছে। বেতাগা ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান মোঃ ইউনুস আলী শেখ এর সভাপতিত্বে মিটিংয়ে প্রধান অতিথি ছিলেন, পিয়ারে কনসানটেন্ট আবু তাহের চৌধুরী। এসময় তার সাথে উপস্থিত ছিলেন, প্রকল্পের হেডকোয়ার এর সোসিওলেস্টিট কনসানটেন্ট নুরুল আনোয়ার, মৎস্য বিশেষজ্ঞ ও কনসানটেন্ট মোঃ বজলুর রহমান, ডিজাইন ইঞ্জিনিয়ার আদনান শরীফ, কৃষিবিদ সোহরাব হোসেন, সহকারী প্রকৌশলী মোঃ মিনহাজুল ইসলাম। এসময় উপকার ভোগীদের মধ্যে উপস্থিত ছিলেন, ইউনিয়ন উন্নয়ন সহযোগী আনন্দ কুমার দাশ, স্বেচ্ছাসেবকলীগ নেতা অলিপ কুমার দাশ, যুবলীগ নেতা অজয় কুমার বিশ^াস, ইউপি সদস্য নির্মলেন্দু দেবনাথ, আব্দুর রাজ্জাক, ফোরকান শিকারী, পুষ্পল কুমার দাশ, সংরক্ষিত মহিলা সদস্যা সন্ধ্যা রানী দাশ ও কামরুন্নাহার নীপা সহ বিভিন্ন স্থায়ী কমিটির নের্তৃবৃন্দ। সভায় ইউনিয়নের অভ্যন্তরে ৭টি প্রবাহমান নদী ও খাল পুনঃ খননের উপর বিস্তারিত আলোচনা করা হয়।

কপিলমুনিতে ‘চলার সাথী’র কমিটি গঠন: যুগোল সভাপতি, মহব্বত সাঃ সম্পাদক

পলাশ কর্মকার, কপিলমুনি

“যদি হাটুন দু বেলা, থাকবে না কোন রোগের জ্বালা” এই শ্লোগানকে সামনে রেখে কপিলমুনিতে পূর্নাঙ্গ কমিটি নিয়ে যাত্রা শুরু করলো সামাজিক ও অরাজনৈতিক সংগঠন ‘চলার সাথী’। গত ১৬ ডিসেম্বর সংগঠরটি আহবায়ক কমটি নিয়ে কার্যক্রম শুরু করার পর শনিবার সন্ধ্যায় কপিলমুনিস্থ অস্থায়ী কার্যালয়ে আহবায়ক যুগোল কিশোর দে’র সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়। সদস্য সচিব মুন্সী রেজাউল করিম মহব্বতের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কপিলমুনি ইউপি চেয়ারম্যান আ’লীগ নেতা মোঃ কওছার আলী জোয়ার্দার, বিশেষ অতিথি ছিলেন কপিলমুনি পুলিশ ফাঁড়ী ইনচার্জ পুলিশ পরিদর্শক সঞ্জয় দাশ।

সভায় সর্বসম্মতিক্রমে ইউপি চেয়ারম্যান মোঃ কওছার আলী জোয়ার্দার, পুলিশ ফাঁড়ী ইনচার্জ সঞ্জয় দাশ, দ্বীজেন সাধু, কনক দে ও বিশ্বনাথ সাধুকে উপদেষ্টা মনোনীতে করা হয়। পাশাপাশি যুগোল কিশোর দে সভাপতি, পবিত্র সাধু সহ-সভাপতি, প্রধান শিক্ষক শেখ আঃ রহমান সহ-সভাপতি, ইউপি সদস্য আঃ আজিজ সহ-সভাপতি, সাংবাদিক মুন্সী রেজাউল করিম মহব্বত সাঃ সম্পাদক, সন্দীপ সাধু সহ-সাধারণ সম্পাদক, জি এম হেদায়েত আলী টুকু সহ-সাঃ সম্পাদক, পলাশ কর্মকার সাংগঠনিক সম্পাদক, বাবুলাল হালদার কোষাধ্যক্ষ, এইচ এম শফিউল ইসলাম প্রচার সম্পাদক, শান্তনু সাধু দপ্তর সম্পাদক, প্রভাষক রেজাউল করিম, অশোক সাধু, স্বপন মজুমদার, জগদীশ দে ও বাবলু সাধুকে কার্যকরী সদস্য করে ১৭ সদস্য বিশিষ্ট পূর্নাঙ্গ কমিটি করা হয়।

সভার সমাপ্তিলগ্নে সংগঠনের ফান্ড গঠনের লক্ষ্যে চেয়ারম্যান মোঃ কওছার আলী জোয়ার্দার ৫ হাজার টাকা, যুগোল কিশোর দে ৫ হাজার টাকা, প্রধান শিক্ষক শেখ আঃ রহমান ৫০ হাজার টাকা ও বাবুলাল হালদার ৫ হাজার টাকা অনুদান প্রদানের ঘোষণা দেন।

কপিলমুনি গুণীজন স্মৃতি সংসদের শোক

স্টাফ রিপোর্টার, কপিলমুনি ঃ

কপিলমুনি গুণীজন স্মৃতি সংসদের প্রতিষ্ঠাকালীন সহ-সভাপতি আবু কালাম আজাদের পিতা মোঃ মহিউদ্দীন ফকির বার্ধক্য জনিত কারণে ইন্তেকাল করেছেন। তার বিদেহী আত্মার শান্তি কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন সংগঠনটির নেতৃবৃন্দ।

বিবৃতিদাতারা হলেন সভাপতি আঃ সবুর আল-আমীন, সাধারণ সম্পাদক পলাশ কর্মকার, সহ-সাধারণ সম্পাদক এস এম আজিজুর রহমান, কোষাধ্যক্ষ মোঃ রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক অর্জুন কর্মকার, ক্রীড়া সম্পাদক মহানন্দ অধিকারী মিন্টু, মনিসংকর বিশ্বাস, দীপ অধিকারী প্রমুখ।

দেবহাটায় ইউএনও’র ভ্রাম্যমান আদালতে এক মাছ ব্যবসায়ীর জরিমানা

দেবহাটা প্রতিনিধি

দেবহাটায় ইউএনও’র ভ্রাম্যমান আদালতে এক মাছ ব্যবসায়ীর জরিমানা হয়েছে। সোমবার দুপুর ১২ টার দিকে কুলিয়া ইউনিয়ন পরিষদের সামনে এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সাজিয়া আফরীন। ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে উপজেলার বসন্তপুর গ্রামের শফিকুল ইসলামের পুত্র রাজু হোসেন (২৫) নামের এক মাছ ব্যবসায়ীকে প্রতারনামূলকভাবে পারশে মাছের বাচ্ছা ভাঙ্গান মাছের বাচ্ছা বলে বিক্রয়ের অভিযোগে ভোক্তা অধিকার আইনের ৪৫ ধারায় ৩ হাজার টাকা জরিমানা করেন ইউএনও সাজিয়া আফরীন। এসময় উপস্থিত ছিলেন, কুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব ইমাদুল ইসলাম এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসাদুল ইসলামসহ প্রমুখ। ইউএনও সাজিয়া আফরীন এসময় প্রতারনাকারীসহ সকল অবৈধ ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকার কথা জানান।

দেবহাটায় ওসির উদ্যোগে আইনশৃঙ্খলার উন্নতির সাথে সাথে ফুলে ফুলে মুখরিত দেবহাটা থানা প্রাঙ্গন

কে.এম রেজাউল করিম, দেবহাটা

দেবহাটা থানার ওসি বিপ্লব কুমার সাহার উদ্যোগে থানা এলাকায় আইনশৃঙ্খলার সার্বিক উন্নতির সাথে সাথে ফুলে ফুলে মুখরিত হয়ে উঠেছে দেবহাটা থানা প্রাঙ্গন। চারিদিকে যখন শীতের হাওয়া, শুকনো পাতার মড়মড় শব্দ আর এদিকে এই শীতে ফুলে ফুলে মুখরিত হয়ে উঠেছে দেবহাটা থানা প্রাঙ্গন। থানা চত্বরের যেদিকেই তাকাই সেদিকেই বিচিত্র সব বর্ণাঢ্য ফুলের সমারোহ। কোনটা রেখে কোনটা দেখি। ফুলের গন্ধে মাতোয়ারা থানা চত্বর, যা এক ভিন্ন মাত্রা যোগ করেছে। থানার ভিতরেই ওসি বিপ্লব কুমার সাহার উদ্যোগে গড়ে তোলা হয়েছে বিশাল ফুলের বাগান। দেবহাটা ম্যানগ্রোভ ঘুরতে আসা বিভিন্ন বয়সের মানুষদের প্রাকৃতিক শোভায় টেনে আনছে থানা প্রাঙ্গনের ফুলের বাগান দেখতে। এই বাগানে ফুটেছে নানান প্রকৃতির ফুল। তার মধ্যে রয়েছে বিভিন্ন ধরণের গাঁদা, ডালিয়া, জিনিয়া, গোলাপ, জবা ও পাতাবাহারসহ নানা রকমের জাতের ফুল। বিপ্লব কুমার সাহা দেবহাটা থানায় অফিসার ইনচার্জ হিসেবে যোগদান করেই প্রকৃতিপ্রেমী হিসেবে নিজেকে সবার সামনে উপস্থাপন করেছেন আর থানা প্রাঙ্গনকে তিনি নিজ উদ্যোগে সাজানোর পাশাপাশি বিভিন্ন প্রজাতির ফুল ও ফল গাছ লাগিয়ে থানা প্রাঙ্গনের পরিবেশটা সাজিয়ে রেখেছেন। আর এই সুযোগে প্রতিদিন দেবহাটা রুপসী ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্র ঘুরতে আশা দর্শনার্থীরা একপলক হলেও ফুলের বাগান দেখতে আসে থানা প্রাঙ্গনে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যতœ নিয়ে তৈরি করা ফুল মুখরিত করে দর্শনার্থীদের। স্থানীয়রা বলেন, এটা থানা। মানুষ এই জায়গায় ঠুকতে ভয় পাই। মানুষ পুলিশকে ভয় পায় কিন্তু আইনশৃঙ্খলা উন্নতির সাথে সাথে থানার ভিতরে এত সুন্দর একটা ফুলের বাগান তৈরি করে পুরো থানা প্রাঙ্গনকে সুন্দরভাবে সাজিয়ে দেবহাটা উপজেলার মানুষের মনে জমা সেই ধারনাটি পরিবর্তন করে দিয়েছেন আমাদের ওসি স্যার। তিনি প্রমান করে দিয়েছেন পুলিশ জনগনের বন্ধু আর তারাও সাধারন মানুষের মত। তারাও চায় সকলের মত সুন্দর পরিবেশে বসবাস করতে। দেবহাটা রুপসী ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্রে ঘুরতে আসা কয়েকজন দর্শনার্থীরা জানান, এত সুন্দরভাবে সাজানো গোছানো একটি থানা দেখতে পেয়ে আমাদের খুব ভালো লাগছে। সচারচর এমন দৃশ্য চোখে পড়ে না। তাছাড়া চারিদিকে ফুলগাছ লাগিয়ে থানাটি দেখতে আরো সুন্দর লাগছে বলে তারা জানান। দেবহাটা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার সাহার কাছে এমন একটি মহৎ উদ্যোগ গ্রহনে তার অনুভূতি সম্পর্কে জানতে চাইলে তিনি জানান, আমি দেবহাটা থানায় যোগদানের পর একদিন দেবহাটা রুপসী ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্র ঘুরতে গিয়ে  চিন্তা করলাম যে স্থানে এত সুন্দর একটা পর্যটন কেন্দ্র আছে সেই জায়গাটি দেখতে প্রতিনিয়ত বিভিন্ন দর্শনার্থীরা আসেন। আর সেই পর্যটন কেন্দ্রে যেতে থানাটি সকলের চোখে পড়ে। এমন একটি  জায়গায় অবস্থিত থানাটি যদি অপরিষ্কার থাকে তাহলে দেবহাটা থানার দূর্নাম হবে। তাই সেই দিক লক্ষ্য করে মুজিববর্ষকে সামনে রেখে দেবহাটা উপজেলার সম্মান ও পুলিশের ভাবমূর্তি অক্ষুন্ন রাখার স্বার্থে সাতক্ষীরার পুলিশ সুপারের অনুপ্রেরনায় আমার ব্যাক্তিগত উদ্যেগে চারিদিকে বিভিন্ন ধরনের বাগান তৈরি করে থানা প্রাঙ্গনকে সাজিয়েছি। এমন একটি সুন্দর পরিবেশ তৈরী করতে পেরে নিজেরও ভাল লাগছে বলে তিনি (ওসি) জানান।

কবি অসিত কুমার মন্ডলের বই প্রকাশিত

খবর বিজ্ঞপ্তি

বিশিষ্ট কবি, লেখক, গীতিকার, সুরকার, স্বরলিপিকার অসিত কুমার মন্ডল-এর ৫টি বই প্রকাশিত। কাব্য গ্রন্থÑ‘বৈশাখ’,  ‘প্রেমস্বর্গ’, ‘প্রতিবাদী’, প্রবন্ধ গ্রন্থ Ñ ‘সাংস্কৃতিক বিপ্লব’, কাল্পনিক রহস্যময় গল্পÑ‘পরশপাথর মানুষ’। উক্ত বইগুলো খুলনা বিভাগীয় সরকারি গণগ্রন্থাগার প্রাঙ্গণে আয়োজিত মুজিববর্ষ বইমেলা-২০২০ খুলনা ও ঢাকার ‘দাঁড়িকমা’র স্টলে পাওয়া যাচ্ছে। এছাড়াও বইগুলো খুলনার কে ডি ঘোষ রোডের বুক সাপ্লাই, আলফা বুক হাউস, সাহিত্য সন্ধ্যানী, শুভেচ্ছা লাইব্রেরী ও আহসান আহমেদ রোডের মৃত্তিকা বইঘরে পাওয়া যাচ্ছে। উক্ত বইগুলো সবাইকে সংগ্রহের জন্য লেখক বিনীতভাবে অনুরোধ জানিয়েছেন।

কোটচাঁদপুরে আলমসাধু মটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ আহত – ২

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি:

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার সাফদারপুর  আন্দুলবাড়িয়া সড়কের আমতলা চার রাস্তার মোড়ের অদূরে আলমসাধু মটর সাইকেলের মুখোমুখি সংর্ঘষে দুইজন আহত। সজীব নামের একজনের পা বিচ্ছিন্ন। তার পিতার নাম আসান আলি। তার গ্রামের বাড়ি কন্যানগর। ঘটনাটি ঘটে ১০-০২-২০২০ আজ সোমবার আঃনু সকাল ৯.৩০ মিনিটের সময়। সাফদারপুর ক্যাম্পের এ এস আই আজাদ জানান, দুর্ঘটনায় আহত ব্যাক্তিদের উন্নত চিকিৎসার জন্য কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে প্রত্যক্ষদর্শী লিটন জানান, গুরুতর ভাবে আহত সজিব ডিসকভার ১২৫ সিঃসিঃ। যশোর হ ১৪-৪৯৫১ মটর সাইকেল নিয়ে সাফদারপুর কলেজে যাওয়ার জন্য বাসা থেকে বের হয় সে আমতলা মোড় থেকে মকছেদ মোড় হয়ে ঘুরে কলেজে যাবে কিন্তু, পতিমধ্যে ঘটে এ বিপত্তি। এ ঘটনায় এলাকার সর্ব সাধারণ ঘটনাস্থল দেখতে আসে। সাফদারপুর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

খানজাহান আলী থানা আ’লীগ নেতা মিজানের ইন্তেকাল

ফুলবাড়ীগেট(খুলনা)প্রতিনিধি

খানজাহান আলী থানা আওয়ামী লীগ নেতা, দক্ষিণ শিরোমণি বায়তুন নাজাত জামে মসজিদের সভাপতি, শিরোমণি বাজার বণিক সমিতির সহ-সভাপতি আলহাজ্ব খান মিজানুর রহমান(৫৩)ইন্তেকাল করেছেন। গত রবিবার ভোর ৪টায় দক্ষিণ শিরোমণি নিজ বাস ভবনে স্ট্রোক জনিত কারণে অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা তাকে খুলনা নার্গিস মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় তিনি গতকাল বেলা আড়াইটায় মৃত্যু বরণ করেন।(ইন্নালি………….রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী,  ১ ছেলে ও ১ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। গতকাল রাত ৯টায় শিরোমণি হাফিজিয়া মাদ্রাসায় মরহুমের জানাজার নামাজ শেষে শিরোমণি দক্ষিণপাড়া কবর স্থানে দাফন করা হয়। শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ও জানাযায় উপস্থিত ছিলেন ফুলতলা উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শেখ আকরাম হোসেন, খানজাহান আলী থানা আওয়ামীলীগের সভাপতি শেখ আবিদ হোসেন, সাধারণ সম্পাদক শেখ আনিসুর রহমান, গিলাতলা ইউপি চেয়ারম্যান শেখ মনিরুল ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান শেখ জাহাঙ্গীর হোসেন বীর মুক্তিযোদ্ধা স.ম রেজওয়ান আলী, নগর বিএনপি’র সহ- সভাপতি শেখ ইকবাল হোসেন, শেখ সিরাজুল ইসলাম, শিরোমণি হাফিজিয়া মাদ্রাসার মুহতামিম মোহাঃ ইব্রাহিম, বিশেষ শাখা প্রধান নাসির উদ্দিন, অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস, হাফেজ আমিনুল ইসলাম, মুন্সি মইনুল ইসলাম, শেখ আনসার আলী, ইউপি সদস্য শেখ আব্দুস সালাম,মোল্যা সোহরাব হোসেন, নবীরুল ইসলাম রাজা, শেখ ইকবাল হোসেন, খ.ম লিয়াকত আলী, কাজী আজাদুর রহমান হিরোক, শেখ তরিকুল ইসলাম, শেখ আল আমিন, মিয়া মুজাহিদুল ইসলাম,সাংবাদিক গাজী মাকুল উদ্দীন, সাংবাদিক সাইফুল্লাহ্ তারেক, শেখ শাহিনুর রহমান,খন্দকার মুক্ত আহম্মেদ, প্রিন্স মাহমুদ, মিয়া খালিদ হাসান, মোঃ সাইদুল ইসলাম, মোঃ ইয়াসিন হোসেন প্রমুখ।   

মোড়েলগঞ্জে বিচারের দাবিতে এলাকাবাসি স্বোচ্চার: নিহত কলেজ ছাত্রের দাফন সম্পন্ন মোড়েলগঞ্জ প্রতিনিধি

মোড়েলগঞ্জে জমি দখল নিয়ে হামলা ও মারপিটে কলেজছাত্র হাইয়ুম খান(২২) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হওযায় নিহতের লাশ ময়নাতদন্ত শেষে সোমবার বিকেলে এইচ.এম.জেকে এম মধ্য্যমিক বিদ্যালয় মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। এদিকে নিহত কলেজ ছাত্রের হত্যার ঘটনায় বিচারের দাবিতে স্বোছার হয়ে উঠেছে এলাকাবাসি। পুলিশ এ ঘটনার সাথে জড়িত সন্দেহে এমদাদুল খানের ছেলে রাসেল খানকে(২৫) গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেছে। মূল হোতা সোহাগ হাওলাদার পলাতক রয়েছে। নিহতের মা ফরিদা বেগম, ভাই নাইম খান ও বোন হিরা আক্তারসহ জানাজায় উপস্থিতি স্থানীয়া এ নৃশাংস হত্যার দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানিয়েছেন সংশ্লিষ্ট উর্দ্ধতন প্রশাসনের কাছে। নিহতের বোন হিরা আক্তার জানান, আড়াই কাটা জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিবেশী সোহাগ হাওলাদারের নের্তৃত্বে ৭/৮ জনের একটি দল ৫ ফেব্রুয়ারি বুধবার সকালে তার ভাইয়ের ওপর সন্ত্রাসী হামলা চালায় গুরুত্বর জখম অবস্থায় তাকে প্রথমে মোরেলগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়  পরবর্তীতে তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনার গাজী মেডিকেল কলেজ হাসপাতালে স্থান্তরিত করা হয় সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৯ ফেব্রুয়ারি সকাল ১০টায়  সে মারা যায়। নিহত কলেজ ছাত্র হাইয়ুম খান তেতুলবাড়িয়া এলাকার ফারুক খানের মোঝো ছেলে। সে সরকারি এসএম কলেজের অর্নাস ৩য় বর্ষের ছাত্র। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।

ফুলতলায় সমাজসেবক রোস্তম মোল্যার ইন্তেকাল

ফুলতলা প্রতিনিধি

বিশিষ্ট সমাজসেবক মোঃ রোস্তম মোল্যা (৮০) রোববার দিবাগত রাতে ফুলতলার আলকা গ্রামস্থ নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহে ও ইন্না ইলাহী রাজেউন)। মৃত্যুকালে তিনি ২পুত্র, ১কন্যাসহ বহু আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে যান। গতকাল বেলা ১১টায় আলকা মধ্যপাড়া জামে মসজিদ চত্বরে জানাযা শেষে পারিবারিক গোরস্থানে দাফন সম্পন্ন হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মুন্সী আঃ সামাদ, সাবেক ভাইস চেয়ারম্যান গাউসুল আজম হাদি, মোল্যা আবু সাইদ, প্রধান শিক্ষক গোলাম মোস্তফা, সাংবাদিক শামসুল আলম খোকন, জামাল হোসেন ভুইয়া, রবিউল ইসলাম মোল্যা, জি এম শফিকুল ইসলাম, জাকারিয়া হুসাইন, ইদ্রিস আলী মোল্যা, নুর মাসুদ, আনোয়ার হোসেন, আলতাপ হোসেন প্রমুখ।

যশোরে অজ্ঞান পার্টির কবলে দু’জন হাসপাতালে

যশোর অফিস

যশোরে অজ্ঞান পার্টির কবলে পড়ে দু’জন মোবাইল ও টাকা খুইয়েছেন। অসুস্থ অবস্থায় তাদের যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা হলো, ঢাকার ডেমরার দুলাল রহমানের ছেলে আলতাফ হোসেন (৪০) ও হানিফ আলীর ছেলে জাহাঙ্গীর আলম (৪২)।

পুলিশ জানান, রোববার রাতে অসুস্থ দু’জন ঢাকা থেকে যশোর নওয়াপাড়া যাচ্ছিলেন অত্মীয় বাড়িতে। পথিমধ্যে অজ্ঞান পার্টির সদস্যরা তাদের কৌশলে অচেতন করে টাকা ও মোবাইল নিয়ে পালিয়ে যায়। গাড়িটি যশোর শহরের মণিহার পৌঁছালে পুলিশ সদস্যরা অচেতন অবস্থায় তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

যশোরে এস এ গেমসে পদকজয়ী খেলোয়াড় ও কোচদের সংবর্ধনা

যশোর অফিস

নেপালের কাঠমুন্ডুতে এস এ গেমসে বক্সিং ও উষ্ণ সান্দাতে পদকজয়ী যশোরের মেয়ে রিতা বিশ্বাস পূজা ও অনিতা ইসলাম তানিয়াকে সংবর্ধিত করা হয়েছে। সোমবার সকালে প্রেসকাব যশোরের মিলনায়তনে বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতির আয়োজনে ও ক্রিকেট ডেভোলপমেন্টের সহযোগিতায় যশোরের বক্সিং ও উষ্ণ কোচ আছাদুজ্জামান এবং ফজলুর রহমানকেও সংবর্ধনা প্রদান করা হয়। ক্রীড়া লেখক সমিতি যশোর জেলা শাখার সভাপতি চিন্ময় সাহার সভাপতিত্বে যশোর জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারন সম্পাদক ইয়াকুব কবির প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসএ গেমসে পদকজয়ী রিতা বিশ্বাস পূজার হাতে ক্রেস্ট ও নগদ অর্থ তুলে দেন। এর পর এসএ গেমসে বক্সিংয়ে পদক জয়ী অনিতা ইসলাম তানিয়ার বোনের হাতে তুলে দেওয়া হয় ক্রেস্ট ও নগদ অর্থ।

এ সময় অন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন, সংগঠনের সাধারন সম্পাদক আব্দুর রহিম কালু, সহ সভাপতি সাকিরুল কবির রিটন, যুগ্ম সম্পাদক আব্দুল ওহাব মুকুল, কোষাধাক্ষ ডি এইচ দিলসান, সদস্য মুনিরুজ্জামান মুনির, নূর ইমাম বাবুল, যশোর ক্রিকেট ডেভোলপমেন্টের শিমুল বিশ্বাস সিমু, জাফর ছাদিক ও মালেকুজ্জামান কাকাসহ আরো অনেকে। অনুষ্ঠানটি পরিচালনা করেন সংগঠনের সদস্য এবিএম আখতারুজ্জামান।

যবিপ্রবিতে ন্যানো প্রযুক্তির ব্যবহার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

যশোর অফিস

বিভিন্ন অনু-পরমাণুর মৌলিক আকৃতি, অবস্থান পরিবর্তন, সংকোচন, অবস্থান ভেদে আকৃতি পরিবর্তনসহ ন্যানো প্রযুক্তির ব্যবহার বিষয়ে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) ল্যাব সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিব অ্যাকাডেমিক ভবনের গ্যালারিতে এ সেমিনারের আয়োজন করা হয়। ন্যানো-বায়ো অ্যান্ড অ্যাডভান্স ম্যাটেরিয়াল ইঞ্জিনিয়ারিং (এনএএমই) ল্যাবের সহযোগিতায় কেমিকৌশল বিভাগ এ সেমিনারের আয়োজন করে।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মো. আনিছুর রহমান।

তিনি বলেন, বিজ্ঞান ও গবেষণাকে এগিয়ে নিতে এ ধরনের সেমিনার অনেক বেশি ফলদায়ক। নিয়মিত এ ধরনের সেমিনার আয়োজনের ফলে বিশ্ববিদ্যালয় শিক্ষক ও শিক্ষার্থীরা মৌলিক গবেষণায় আগ্রহী হয়ে উঠবে।

সেমিনারে মূল বক্তব্য উপস্থাপন করেন জাপানের তোহোকু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. তাদাহিরো কোমেদা। বিশ্ববিদ্যালয়টির ইনস্টিটিউট অব মাল্টিডিসিপ্লিনারি রিসার্চ ফর অ্যাডভান্স ম্যাটেরিয়ালসের প্রধান তিনি। দীর্ঘ বক্তব্যে তিনি ন্যানো প্রযুক্তির নানা দিক তুলে ধরেন। একইসঙ্গে তিনি বিভিন্ন অণু-পরমাণু মৌলিক আকৃতি, অবস্থান পরিবর্তন, সংকোচন, অবস্থান ভেদে আকৃতি পরিবর্তনের বিষয়ে তার গবেষণাপত্র তুলে ধরেন। ড. তাদাহিরো কোমেদা ম্যাটেরিয়ালস সায়েন্সের ন্যানো প্রযুক্তির মধ্যে এসটিএম প্রযুক্তির বিভিন্ন অনুর আকৃতি নিয়ে কাজ করেন। তিনি তার গবেষণায়, অনুর পরিবর্তনের ফলে চুম্বকীয় যে প্রভাব হয়, সেটার ব্যাখ্যা করেন।

বর্তমান বিশ্বে এসটিএম প্রযুক্তিতে বিভিন্ন ন্যানো ডিভাইসের গবেষণাকে এগিয়ে নিয়ে যাচ্ছে অধ্যাপক ড. তাদাহিরো কোমেদা ও তার গবেষক দল। ২০১৫ সাল থেকে যবিপ্রবির ন্যানো-বায়ো অ্যান্ড অ্যাডভান্স ম্যাটেরিয়াল ইঞ্জিনিয়ারিং (এনএএমই) ল্যাবের সাথে ড. কোমেদার ল্যাব যৌথ গবেষণা এবং আন্তর্জাতিক সাময়িকীতে গবেষণাপত্র প্রকাশ করে যাচ্ছে। বর্তমানে যবিপ্রবির তিনজন শিক্ষার্থী ওই ল্যাবে পিএইচডি করছেন।

কেমিকৌশল বিভাগের চেয়ারম্যান ড. মো. ওয়াছিকুর রহমানের সভাপতিত্বে সেমিনার পরিচালনা করেন একই বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. জাভেদ হোসেন খান। সেমিনারে উপস্থিত ছিলেন কেমিকৌশল সহকারী অধ্যাপক সুজন চৌধুরী, প্রভাষক রশীদ আল মামুন, পদার্থবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. হুমায়ুন কবীরসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।

কেসিআরএ’র সভাপতি এইচএম আলাউদ্দিনের সুস্থ্যতা কামনা

খবর বিজ্ঞপ্তি

খুলনা ক্রাইম রিপোর্টার্স এ্যাসোসিয়েশনের (কেসিআরএ) সভাপতি ও দৈনিক পুর্বাঞ্চলের সিনিয়র রিপোর্টার, টিআইবি পুরষ্কারপ্রাপ্ত সাংবাদিক এইচএম আলাউদ্দিন সড়ক দুর্ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। তার আশু সুস্থ্যতা কামনা করে বিবৃতি দিয়েছেন সংগঠনের নেতৃবৃন্দ।

বিবৃতিদাতারা হলেন কেসিআরএ’র সিনিয়র সহ-সভাপতি কাজী শামীম আহমেদ, সহ-সভাপতি ডিএম রেজা সোহাগ, এসএম কামাল হোসেন ও সুমন আহমেদ, সাধারণ সম্পাদক সোহাগ দেওয়ান, যুগ্ম-সম্পাদক বিমল কুমার সাহা, সহ-সাধারণ সম্পাদক নূর হাসান জনি, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাকসুদ আলী, কোষাধ্যক্ষ এমএ জলিল, দপ্তর সম্পাদক আশরাফুল ইসলাম নূর, প্রচার সম্পাদক জয়নাল ফরাজী, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আল মাহমুদ প্রিন্স, পাঠাগার সম্পাদক শিশির রঞ্জন মলিক, কার্যনির্বাহী সদস্য আসাদুজ্জামান রিয়াজ, হুমায়ুন কবীর, আলমগীর হান্নান, আহমদ মুসা রঞ্জু, কামরুল হোসেন মনি ও মামুন খান।

যশোর-৬ কেশবপুর সংসদীয় আসনে উপ-নির্বাচনে শাহীন চাকলাদারের পক্ষে আওয়ামী লীগের মনোনয়নের দাবীতে বিশাল প্রচার মিছিল অনুষ্ঠিত

কেশবপুর (যশোর) প্রতিনিধি

যশোর-৬ কেশবপুর সংসদীয় আসনে উপ-নির্বাচনে যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার-এর পক্ষে আওয়ামী লীগের দলীয় মনোনয়নের দাবীতে সোমবার বিকালে প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা ছাত্রলীগের আহবায়ক কাজী আজহারুল ইসলাম মানিকের নেতৃত্বে শহরের প্রধান প্রধান সড়কে অনুষ্ঠিত প্রচার মিছিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যশোর এম এম কলেজ ছাত্রলীগনেতা তুহিন, মামুন, কেশবপুর উপজেলা ছাত্রলীগ নেতা শাহারিয়ার হাবিব, সারাফাত হোসেন সোহান, সবুজ হোসেন সোহাগ, সাইফুল ইসলাম, ত্রিমোহিনী ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন, সাগরদাঁড়ী ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক আমিনুর রহমান, বিদ্যানন্দকাটি ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক মুস্তাফিজুর রহমান, যুগ্ম-আহ্বায়ক মুন্নাফ হোসেন, হাসানপুর ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক সুমন রায় রায়হান, যুগ্ম-আহ্বায়ক মেহেদি হাসান সুমন প্রমুখ।

অপরদিকে উপজেলার মজিদপুর ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে যশোর-৬ কেশবপুর সংসদীয় আসনে উপ-নির্বাচনে যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার-এর পক্ষে আওয়ামী লীগের দলীয় মনোনয়নের দাবীতে সোমবার বিকালে অনুরূপ প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে। কেশবপুর শহরে উক্ত প্রচার মিছিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মজিদপুর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মশিয়ার রহমান পিরু, সাধারণ সম্পাদক গাজী গোলাম সরোয়ার, যুগ্ম-সম্পাদক জিয়াউর রহমান, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম, সাবেক ইউপি সদস্য আব্দুস সামাদ, ইউনিয়ন যুবলীগনেতা তরিকুল ইসলাম, শহিদুল ইসলাম বাবু প্রমুখ। 

হাসানপুর ইউনিয়নের ২টি ওয়ার্ড আওয়ামী লীগের কমিটি গঠিত

কেশবপুর (যশোর) প্রতিনিধি

কেশবপুরের হাসানপুর ইউনিয়নের ৩ ও ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের কমিটি গঠন করা হয়েছে। হাসানপুর ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক শেখ উবায়দুর রহমান ওহাবের সভাপতিত্বে ও যুগ্ম-আহ্বায়ক সিরাজুল ইসলামের পরিচালনায় আউলগাঁতী নতুন বাজারে সোমবার বিকালে উক্ত ওয়ার্ড বমিটি গঠন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক গৌতম রায়, আইন বিষয়ক সম্পাদক এ্যাড. হুসাইন মোহাম্মদ ইসলাম, উপজেলা কৃষকলীগের সভাপতি সৈয়দ নাহিদ হাসান, সাধারণ সম্পাদক রমেশ চন্দ্র দত্ত প্রমুখ। সভায় সর্ব সম্মতিক্রমে আতিয়ার রহমান-কে সভাপতি ও শুকুর আলীকে সাধারণ সম্পাদক নির্বাচন করে ১৫২ সদস্য বিশিষ্ট ৩ নং আউলগাঁতী-কাবিলপুর ওয়ার্ড আওয়ামী লীগ এবং কনক বিহারী দাসকে সভাপতি ও কল্লোল দাসকে সাধারণ সম্পাদক নির্বাচন করে ১৫০ সদস্য বিশিষ্ট ৫ নং কাকিলাখালী ওয়ার্ড আওয়ামী লীগের কমিটি গঠন করা হয়।

যশোর-৬ কেশবপুর সংসদীয় আসনে উপ-নির্বাচনে স্বামী ওয়াহিদ সাদিককে নিয়ে মাঠে নেমেছেন চিত্র নায়িকা শাবানা

কেশবপুর (যশোর) প্রতিনিধি

জাতীয় সংসদের যশোর-৬ (কেশবপুর) আসনের উপ-নির্বাচনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী স্বামী ওয়াহিদ সাদিককে নিয়ে মাঠে নেমেছেন চিত্র নায়িকা শাবানা । তিনি সোমবার সকালে মোটর সাইকেল শোভাযাত্রা নিয়ে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের জন্মভূমি কেশবপুরের সাগরদাঁড়ি থেকে নির্বাচনী গণসংযোগ শুরু করেন। সাাঁগরদাঁড়ি এম এম স্কুল মাঠে আওয়ামীলীগ নেতা মনিরুদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত পথ সভায় বক্তব্য রাখেন মনোনয়ন প্রত্যাশী চিত্র প্রযোজক এ. কে. এস. ওয়াহিদ সাদিক। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, চিত্র নায়িকা শাবানা, সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি আবদুল হালিম, স্থানীয় আওয়ামীলীগ নেতা পার্থ স্বারথি রায় লেবু প্রমুখ। এলাকাবাসীর উদ্দেশ্যে ওয়াহিদ সাদিক বলেন, তিনি জাতীয় সংসদের যশোর-৬ (কেশবপুর) আসনের উপ-নির্বাচনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী। আওয়ামীলীগ থেকে তাকে মনোনয়ন দেওয়া হলে তিনি নির্বাচন করবেন। এরপর তিনি ত্রিমোহিনী ও সাতবাড়িয়া ইউনিয়নে পৃথক পৃথক সমাবেশে বক্তৃতা করেন।

সমাজতান্ত্রিক দল-জাসদ সাতক্ষীরা জেলা শাখার ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

সভাপতি বাবলু, সম্পাদক শেলী

সাতক্ষীরা প্রতিনিধি

জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ সাতক্ষীরা জেলা শাখার ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১ টায় জেলা শিল্পকলা একাডেমিতে উক্ত কাউন্সিল অনুষ্ঠিত হয়।  জাসদ কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক ও জেলা কাউন্সিল প্রস্তুতি কমিটির আহবায়ক শেখ ওবায়েদুস সুলতান বাবলু‘র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জাসদ কেন্দ্রীয় কমিটির কার্যকরি সভাপতি বীর মুক্তিযোদ্ধা এড. রবিউল আলম। জেলা জাসদের সাধারণ সম্পাদক জাকির হোসেন লস্কর শেলীর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জাসদ স্থায়ী কমিটির সদস্য, বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব নাদের চৌধুরী, কেন্দ্রীয় কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক ওয়াদুর রহমান চুন্নু,। সম্মেলনে উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন, জাসদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও জেলা কমিটির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী রিয়াজ।

কাউন্সিলে উপস্থিত নেতাকর্মীদের সর্বসম্মিতিক্রমে কেন্দ্রীয় নেতৃবৃন্দ এ সময় শেখ ওবায়দুস সুলতান বাবলুকে সভাপতি, অধ্যক্ষ আশেক-ই-এলাহীকে সহ-সভাপতি, জাকির হোসেন লস্কর শেলীকে সাধারণ সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা কাজী রিয়াজকে সদস্য করে একটি আংশিক কমিটি ঘোষনা করেন।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার অঙ্গীকার কি আ’লীগ সরকার পালন করছে ? মেগা প্রজেক্টের আড়ালে পড়ে যাচ্ছে দুর্নীতি। শ্রমজীবীদের ভুলে যেয়ে রাজনীতি হতে পারে না। প্রান্তিক জনগণের ঘরে সুখ ফিরিয়ে দিতে হবে। ধর্মীয় উগ্রতা সভ্যতাকে মুক্তি দিতে পারে না। ধর্মান্ধতা মানুষকে পিছনের দিকে ঠেলে দিচ্ছে। সুশাসনের কোন বিকল্প নেই দাবী করে বক্তারা এ সময়, চলমান দুর্নীতি বিরোধী শুদ্ধি অভিযান অব্যাহত রাখার আহবান জানান।

সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, খুলনা জেলা জাসদের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির সদস্য স.ম রেজাউল করিম, দেবহাটা উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আ: ওহাব, শ্যামনগর উপজেলার সাধারণ সম্পাদক এস এম কামরুজ্জামান, তালা উপজেলার সভাপতি বিশ্বাস আবুল কাশেম, যুবজোটের মিলন ঘোসাল, ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল আলিম  প্রমূখ।

বিশ্বকাপ জয়ে টাইগার যুবাদের খুলনা বিএনপির অভিনন্দন

খবর বিজ্ঞপ্তি

ভারতের বিপক্ষে ইতিহাস গড়ে আইসিসির অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের শিরোপা অর্জন করায় ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছে খুলনা মহানগর ও জেলা বিএনপি।

নগর ও জেলা বিএনপির এক যৌথ বিবৃতিতে নেতারা বলেন, দক্ষিণ আফ্রিকার পচেফস্ট্রুমে ফাইনালে ভারতকে ৩ উইকেটের ব্যবধানে হারিয়ে প্রথমবারের মতো স্বর্ণালি শিরোপা স্পর্শ করেছে টিম টাইগার। এটি বাংলাদেশের প্রথম বিশ্ব শিরোপা জয়।

বাংলাদেশের এই বিজয়কে ঐতিহাসিক এবং ক্রিকেট খেলায় আরো এক ধাপ এগিয়ে যাওয়া উলেখ করে বলা হয়, ক্রিকেটে বাংলাদেশের দামাল ছেলেরা সারাবিশ্বে বাংলাদেশের জন্য ধারাবাহিক যে সম্মান বয়ে আনছে তা গৌরবের।

ভবিষ্যতে বাংলাদেশ ক্রিকেট দল বিশ্বের অপ্রতিদ্বন্দ্বী দলগুলোকে হারিয়ে বাংলাদেশের সম্মান অক্ষুন্ন রাখতে সক্ষম হবে বলে দৃঢ়ভাবে বিশ্বাস করি। বাংলাদেশ ক্রিকেটের সাথে সংশিষ্ট কোচ, কর্মকর্তাসহ সবাইকে প্রাণঢালা অভিনন্দন জানাচ্ছি এবং বাংলাদেশ ক্রিকেট দলের উত্তরোত্তর সাফল্য কামনা করছি।

বিবৃতিতে আরো বলা হয়, বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশ ক্রিকেট দল সারাবিশ্বে বাংলাদেশের জন্য যে ঈর্ষণীয় সম্মান বয়ে নিয়ে এসেছে বিস্ময়কর। ভারতের মতো শক্তিশালী দলকে পরাজিত করার কৃতিত্বে বাংলাদেশ ক্রিকেট দলের সুদৃঢ় মনোবল ও ক্রীড়া নৈপূণ্য আরো একধাপ এগিয়ে গেল। নেতৃবৃন্দ ‘অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের শিরোপা অর্জন করায় অনূর্ধ্ব-১৯ দল, টিম ম্যানেজমেন্টসহ এর সঙ্গে যুক্ত সকলকে অভিনন্দন জানিয়েছেন।’

গতকাল সোমবার টাইগার যুবাদের অভিনন্দন জানিয়ে বিবৃতি দিয়েছেন খুলনা মহানগর বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু, জেলা সভাপতি এড. এসএম শফিকুল আলম মনা, নগর সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র মনিরুজ্জামান মনি ও জেলা সাধারণ সম্পাদক আমীর এজাজ খান।

খুলনায় মুজিববর্ষ একুশে বইমেলার ১০ দিন

খবর বিজ্ঞপ্তি

গতকাল সোমবার মুজিববর্ষ একুশে বইমেলা, খুলনা- ২০২০’ এর ১০ দিন। জমে উঠেছে খুলনাবাসীর প্রাণের বইমেলা। মেলাপ্রাঙ্গণ মুখরিত হচ্ছে বইপ্রেমী ক্রেতা দর্শকদের পদচারণায়। প্রাত্যহিক আয়োজনে গতকাল বিকাল ৪.০০ টায় সরকারি ইকবালনগর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। বিকাল  ৫ টায় বইমেলার মঞ্চে আবৃত্তি ইশকুল এর আয়োজনে ‘একুশের প্রভাতফেরী’ শিরোনামে আবৃত্তি প্রযোজনা পরিবেশিত অনুষ্ঠিত হয়। পরিশেষে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে উদীচী, বয়রা শাখা ও ঝংকার সাংস্কৃতি সংঘের শিল্পীবৃন্দ। প্রচুর দর্শক বইমেলার সামগ্রিক আয়োজন উপভোগ করে। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন স্মৃতিরেখা বিশ্বাস, আফরোজা জেসমিন বিথি, ফরহাদ কাদির ও কাজী গোলাম সারোয়ার। সমন্বয়ের দায়িত্বে ছিলেন সাইফুল ইসলাম মল্লিক।

বাগেরহাটে ভ্যান চালককে কুপিয়ে হত্যা

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটে ভ্যান চালক ইসহাক হাওলাদারকে (৪৬) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রবিবার(৯ ফেব্রুয়ারি) রাতে বাগেরহাট সদর উপজেলার কাড়াপাড়া ইউনিয়নের মগরা বাদামতলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ইসহাক বাদামতলা গ্রামের আবজাল হাওলাদারের ছেলে। এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। বাগেরহাট সদর থানার (ওসি) মো. মাহাতাব উদ্দীন বলেন, রাতে ইসহাক তার ব্যাটারি চালিত ভ্যান চালিয়ে বাড়ি ফিরছিলেন। বাড়ির কাছাকাছি পৌঁছানোর পর একদল দর্বৃৃত্ত তাকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে এবং ভ্যানটি ছিনিয়ে নেয়। পরে তাকে উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ময়না তদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। কে বা কারা এই হত্যাকা-ের সঙ্গে জড়িত তা শনাক্ত করতে অভিযান চলছে।

খুবির এফএমআরটি ডিসিপ্লিনে সেমিনার ও নবীনবরণ

খবর বিজ্ঞপ্তি

গতকাল বিকেল ৩ টায় খুলনা বিশ্ববিদ্যালয়ের আচার্য জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে ফিশারিজ এন্ড মেরিন রিসোর্স টেকনোলজি ডিসিপ্লিনের উদ্যোগে ফিশারিজ গ্রাজুয়েট আউটকামস ফর ইনকুসিভ ইকোনোমিক গ্রোথ শীর্ষক সেমিনার এবং পরে নবীনবরণ অনুষ্ঠিত হয়। সংশ্লিষ্ট ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. মুহাম্মদ আবদুর রউফের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ট্রেজারার প্রফেসর সাধন রঞ্জন ঘোষ। তিনি বলেন নদী ও সমুদ্র সম্পদের উপযোগিতা কোনোকালেই কম ছিলো না। অরণ্যচারি মানুষের সভ্যতার বিকাশ ঘটেছে তখনই যখন নদী বা সমুদ্রে তীরে তাদের বসবাস শুরু হয়েছে। নদী ও সমুদ্র সম্পদ থেকেই জীবিকার বড় অংশ এসেছে। তার উপরই তারা বহুলাংশে নির্ভরশীল ছিলো। এখনও মানুষের একটি বড় অংশের জীবন-জীবিকা এর উপর নির্ভরশীল। এ কারণেই নদী ও সমুদ্রকে নিয়ে সাহিত্য, সঙ্গীত, ভ্রমণকাহিনী রচিত হয়েছে। এমনকি এক শ্রেণির মানুষের কাছে নদী ও সমুদ্র পূজিত হয়ে আসছে। আমাদের দেশের আর্থ-সামাজিক প্রেক্ষাপটে নদী ও সমুদ্রের বিশাল ভূমিকা রয়েছে। তাই ফিশারিজের সম্ভাবনা ব্যাপক। শিক্ষার্থীদেরকে কেবল চাকরির পিছনে না ছুটে এক্ষেত্রে উদ্যোক্তা হতে হবে। আমাদের সম্ভাবনাময় সুনীল অর্থনীতি ফিশারিজ গ্রাজুয়েটদের জন্য কর্মক্ষেত্র ও গবেষণার বড় উৎস বলেও তিনি অভিমত ব্যক্ত করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাত্রবিষয়ক পরিচালক প্রফেসর মোঃ শরীফ হাসান লিমন এবং এফএমআরটি এলামনাই এ্যাসোসিয়েশনের সভাপতি মোঃ ইফতেখারুল আলম। সেমিনারে মূল নিবন্ধ উপস্থাপন করেন সংশ্লিষ্ট ডিসিপ্লিনের সিনিয়র শিক্ষক প্রফেসর ড. মোঃ নাজমুল আহসান। কর্মশালায় বলা হয় এফএমআরটি ডিসিপ্লিনে ২৫ টি ব্যাচ থেকে এ পর্যন্ত ৭৫৬জন গ্রাজুয়েট বের হয়েছে তার মধ্যে ৫৪জন দেশের বাইরে শিক্ষা ও গবেষণাসহ বিভিন্ন কাজে যুক্ত রয়েছেন। এছাড়া বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতায় ৩০ জন, ব্যাংকে ১৫৯জন, বিসিএস ক্যাডারে ১৪৮জন, সরকারি অন্যান্য প্রতিষ্ঠানে ৫৩জন এবং ১১৬জন দেশি-বিদেশি এনজিওসহ অন্যান্য প্রাইভেট প্রতিষ্ঠানে কর্মরত। বাকী ১৯৬জন জব সার্চিংয়ের পর্যায়ে রয়েছেন। ফলে ফিশারিজ এন্ড মেরিন রিসোর্স টেকনোলজি নতুন একটি ডিসিপ্লিন হিসেবে দেশের মৎস্য সেক্টরসহ বিভিন্ন ক্ষেত্রে অগ্রগতি অর্জনে উল্লেখযোগ্য ভূমিকা পালন করছে এবং ইতোমধ্যে স্বতন্ত্রভাবমূর্তি স্থাপনে সক্ষম হয়েছে। পরে ২০ ব্যাচের নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। এ সময় সংশ্লিষ্ট ডিসিপ্লিনের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। পরে সন্ধ্যায় মুক্তমঞ্চে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ঝিনাইদহে কৃষক সবুজ হত্যা মামলায় ২ জন গ্রেফতার

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহ সদর উপজেলার মুরারীদহ গ্রামের কৃষক সবুজ হত্যা মামলার ২ আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার সকালে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার গোপালপুর গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো-মুরারীদহ গ্রামের মজিদ মন্ডলের ছেলে তছির মন্ডল (২৬) ও রাশেদ মন্ডল (২৩)

ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল বাশার জানান, মোবাইল ট্র্যাকিং করে সবুজ হত্যা মামলার ২ আসামীর অবস্থান শনাক্ত করে তারা। পরে সে মোতাবেক ঝিনাইদহ সদর থানার ওসি তদন্ত এমদাদুল হক, অপারেশন আবুল খায়ের, এস আই সাখাওয়াত হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে গোপালপুর গ্রামের একটি বাড়ী থেকে মামলার ২ নম্বর আসামী তছির মন্ডল ও ৪ নম্বর আসামী মজিদ মন্ডলকে গ্রেফতার করে। উল্লেখ্য, গত বৃহস্পতিবার ছাগলে ক্ষেত খাওয়াকে কেন্দ্র করে সদর উপজেলার মুরারীদহ গ্রামের কৃষক সবুজ হোসেনকে কুপিয়ে হত্যা করে একই প্রতিবেশী মজিদসহ আরও কয়েকজন। এ ঘটনায় পরদিন নিহতের পিতা ফজলুর রহমান বাদী হয়ে ঝিনাইদহ সদর থানায় ৭ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করে।

আ’লীগ ও ছাত্রলীগ নেতার অসুস্থ্য মাতাদের শয্যাপাশে শেখ হারুন

খবর বিজ্ঞপ্তি

খুলনা জেলা আওয়ামীলীগের সভাপতি,জেলা পরিষদ চেয়ারম্যান ও সাবেক বিরোধী দলীয় হুইপ বীর মুক্তিযোদ্ধা শেখ হারুনুর রশিদ গতকাল সোমরাব নগরীর একটি বেসরকারী হাসপাতালে দাকোপ উপজেলা আ’লীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব শেখ আবুল হোসেন’র অসুস্থ্য মাতা এবং মহানগর যুবলীগের যুগ্ন আহবায়ক, ছাত্রলীগ সভাপতি শাহ জালাল সুজন’র অসুস্থ্য মাতাকে দেখতে যান। এসময়ে তিনি অসুস্থদের শয্যা পাশে কিছু সময় অতিবাহিত করেন এবং শারিরিক ও চিকিৎসার খোঁজ খবর নেন। এসময়ে তার সাথে উপস্থিত ছিলেন খুলনা প্রেস কাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু, জেলা আ’লীগের সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক আলহাজ্ব জুবায়ের আহমেদ খান জবা, জেলা সৈনিক লীগের সভাপতি এস.এম ফরিদ রানা।

সুনাগরিক হয়ে জনগনের সেবায় নিয়োজিত হতে হবে: যুবলীগ

খবর বিজ্ঞপ্তি

বাংলাদেশ আওয়ামী যুবলীগ খুলনা মহানগর শাখার বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। বর্ধিত সভায় নগর যুবলীগের যুগ্ম আহবায়ক শেখ শাহাজালাল হোসেন সুজনের পরিচালনায় সভাপতিত্ব করেন আহ্বায়ক সফিকুর রহমান পলাশ। সভাপতির বক্তৃতায় তিনি বলেন, নগর যুবলীগের প্রতিটি নেতা কর্মীকে আগে সুনাগরিক হতে হবে। এবং জনগনের সেবায় নিয়োজিত থাকতে হবে। জনগনের কাছে যেতে হবে তাদের কাছে তুলে ধরতে হবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ও জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন এবং ভবিষ্যৎ পরিকল্পনা। তিনি আরো বলেন, অচিরেই নগর যুবলীগের ইউনিট কমিটিগুলোকে ঢেলে সাজানো হবে। সে লক্ষ্যে তারা তাদের কার্যক্রম শুরু করেছেন। দলের পরীক্ষিত ও মেধাবীদের নিয়ে তরুন ও প্রবীনদের সমন্বয়ে গড়ে তোলা হবে ইউনিট কমিটি। এছাড়াও তিনি নগর যুবলীগের নেতা-কর্মীদের পরিবেশ দূষন করে, শব্দ দূষণ করে মটর সাইকেল বহর  দেওয়া থেকে বিরত থাকার অনুরোধ জানান। এবং সকল ওয়ার্ডে কর্মী সভার লক্ষ্যে স্ব স্ব ওয়ার্ড নেতৃবৃন্দদের দিন নির্ধারন করে নগর যুবলীগের দপ্তর সেলে জানানোর অনুরোধ জানান। সভায় আরো উপস্থিত ছিলেন, এস এম হাফিজুর রহমান, কামরুল ইসলাম, মোঃ আব্দুল কাদের শেখ, এ্যাডঃ আল আমিন উকিল, আবুল হোসেন, কাজী কামাল হোসেন, নজরুল ইসলাম দুলু, শওকত হোসেন, শেখ মোহাম্মদ আলী, কবির পাঠান, তাজুল ইসলাম, মোস্তফা শিকদার, কাজী ইব্রাহীম মার্শাল, জুয়েল হাসান দিপু, মহিদুল ইসলাম মিলন, মশিউর রহরমান সুমন, মেহেদী হাসান মোড়ল, কে এম শাহীন হাসান, ইয়াসিন আরাফাত, রাশেদুল ইসলাম, এম রাশেদুজ্জামান রিপন, আব্দুল্লাহ আল মামুন মিলন, ওলিয়ার রহমান রাজু, আব্দুল মালেক, ইলিয়াছ হোসেন লাবু, রবিউল ইসলাম লিটন, আরিফুর রহমান আরিফ, শওকত হাসান, ইকবাল কবির লিটন, মাছুম উর রশিদ, মোস্তাইন বীন ইদ্রিস চঞ্চল, হাসান শেখ, বাদল সিপাহী, মুক্ত সরদার, এজাজ আহমেদ, হারুন আর রশিদ, নুর এ হেলাল, কার্ত্তিক বিশ্বাস, জামাল শেখ, হারুন উর রশিদ, ইমরুল ইসলাম রিপন, তাজদিকুর রহমান, মোঃ হাফিজুর রহমান, ইব্রাহিম হাওলাদার তপু, জিহাদুর রহমান জিহাদ, বাবুল নন্দী, জুলহাস হোসেন, জামিল আহম্মেদ সোহাগ, শেখ মোঃ ফয়সাল, মহিদুল ইসলাম শান্ত, ইনছান আলী সরদার, জাহিদ আল মামুন, শাহীন আলম সেন্টু, ইকবাল হোসেন, প্রমূখ।

খুলনার রূপসায় ধর্ষক ইমদাদের ফাঁসীর দাবীতে মানববন্ধন

রূপসা প্রতিনিধি

খুলনার রূপসা উপজেলার পালেরবাজারে স্কুল ছাত্রীকে ধর্ষণকারী ইমদাদ মল্লিকের ফাঁসীর দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। কমরেড রতন সেন কলেজিয়েট গার্লস স্কুলের উদ্যোগে সোমবার বেলা ১১ টায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে স্থানীয় বিভিন্ন স্কুলের শিক্ষক,শিক্ষার্থী,এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও জনপ্রতিনিধিরা অংশ নেয়। মানববন্ধনে বক্তারা ধর্ষক ইমদাদুল মল্লিকের সর্ব্বোচ্চ সাজা মৃত্যুদন্ডের দাবী জানান। তারা ভিকটিম পরিবারের নিরাপত্তা প্রদান, এলাকার শান্তি শৃংখলা রক্ষা এবং শিক্ষার শান্তিপূর্ণ পরিবেশের দাবী জানান। বক্তারা স্থানীয় প্রশাসনের উদাসীনতার চরম নিন্দা জানান।

কমরেড রতন সেন কলেজিয়েট গার্লস স্কুল পরিচালনা পরিষদের  বিদ্যুৎসাহী সদস্য মজিদ হাওলাদারের সভাপতিত্বে মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শ্রীফলতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইসহাক সরদার,জেলা যুবলীগ নেতা এবিএম কামরূজ্জামান,ইউপি সদস্য কামরুল ইসলাম সরদার,আমিনুল ইসলাম সাগর,শেখ সাইদুর রহমান,সমাজ সেবক মোল্যা দেলোয়ার হোসেন দিলু,আজগড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক যশোমন্ত ধর,গাজী মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের আজিজা সুলতানা,বেলফুলিয়া ইসলামী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মনিরুজ্জামান,বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সদস্য রোটাঃ রোমিও হোসেন পিয়াস,সমাজ সেবক আমানত হোসেন সেলিম, অধ্যক্ষ হাফিজুর রহমান,মনির সরদার,শিক্ষার্থী পলাশ রায়,জয়ন্ত আচার্য,ইমন হাসান,হালিমা আক্তার যুথি,তাসমিয়া তাবাচ্ছুম প্রমূখ।

উল্লেখ্য গত বুধবার (৫ ফেব্রুয়ারী) রাতে শ্রীফলতলা ইউনিয়নের বক্কার হুজুরের বাড়ীর পাশ দিয়ে যাবার সময় এক স্কুল ছাত্রীকে অপহরন করে পার্শ্ববর্তী স্থানে নিয়ে ধর্ষন করে এক বখাটে। বৃহস্পতিবার ওই ছাত্রীর বাবা পালের হাট পুলিশ ফাড়ীতে লিখিত অভিযোগ দেয়। লিখিত অভিযোগে তিনি উল্লেখ করেন, শ্রীফলতলা ইউনিয়নের ইদ্রিস মল্লিকের বখাটে পুত্র ইমদাদুল মল্লিক ছাত্রীটিকে স্কুলে যাবার পথে নিয়মিত উত্যক্ত করতো। বুধবার রাতে সে ওই এলাকার বক্কার হুজুরের বাড়ীর পাশ দিয়ে যাবার সময় ছাত্রীটিকে অপহরন করে পার্শ্ববর্তী স্থানে নিয়ে ধর্ষন করে।

শুক্রবার সকাল সাড়ে দশটার দিকে পালের হাট পুলিশ ফাড়ীর সদস্যরা আসামী ইমদাদুল মল্লিককে আটক করে। পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ছাত্রীর ডাক্তারী পরীক্ষা করা হয়। ইমদাদ মল্লিক এলাকায় বখাটে যুবক হিসাবে পরিচিত। তার বিরুদ্ধে ইভটিজিং এবং মহিলাদের উত্যাক্ত করার অভিযোগ রয়েছে।

২নং ওয়ার্ড আওয়ামীলীগের সম্মেলনে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এমপি  

 বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজ বাস্তবায়ন করতে আ’লীগ নেতা কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

ফুলবাড়ীগেট(খুলনা)প্রতিনিধি

বঙ্গবন্ধুর অসামাপ্ত কাজ বাস্তবায়ন করতে আওয়ামীলীগ নেতাকর্মিদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং স্বাধীনতা বিরোধি শক্তি যেন কোনভাবেই মাথা চড়া দিয়ে না উঠতে পারে সেজন্য সকল পর্যায়ের নেতাকর্মিদের সজাগ দৃষ্টি রাখার আহবান জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মুন্নুজান সুফিয়ান এমপি। তিনি গতকাল কেসিসি ২নং ওয়ার্ড আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। সোমবার বিকাল ৩টায় ফুলবাড়ীগেট জনতা মার্কেট চত্বরে ২ নং ওয়ার্ড আওয়ামীলীগের  ত্রি-বার্ষিক সম্মেলনের উদ্বোধন করেন খানজাহান আলী থানা আওয়ামীলীগের সভাপতি শেখ আবিদ হোসেন।  ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোঃ শাকিল আহম্মেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এফ এম জাহিদ হাসান জাকিরের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন খুলনা মহানগর আওয়ামীলীগের সাধারন সম্পাদক এম ডি বাবুল রানা , কেসিসি ভারপ্রাপ্ত মেয়র আমিনুল ইসলাম মুন্না,মহানগর আওয়ামীলীগের  সাবেক সহ বেগ লিয়াকাত আলী , মহানগর আওয়ামীলীগের সাবেক শ্রম সম্পাদক শেখ ইউনুস আলী, মহানগর নির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা স.ম রেজওয়ান আলী, দপ্তর সম্পাদক মুন্সি মাহবুব আলম সোহাগ মোঃ অরুক মুন্সি, দৌলতপুর থানা আওয়ামীলীগের সভাপতি শেখ সৈয়দ আলী, সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম বন্দ, বীর মুক্তিযোদ্ধা নূর ইসলাম বন্দ। প্রধান বক্তা ছিলেন খানজাহান আলী থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শেখ আনিসুর রহমান। বক্তৃতা করেন শ্রমিকলীগ উত্তরের সভাপতি আলহাজ্ব শেখ আনসার আলী, মোঃ সোলায়মান মুন্সি, মাষ্টার মনিরুল  ইসলাম, খুলনা জেলা পরিষদের প্যানেল চেয়াম্যান সাজ্জাদুর রহমান লিংকন, মুন্সি মনিরুজ্জামান মুকুল, মোঃ সাইফুল ইসলাম লিঠু , কেসিসি ১নং ওয়ার্ড কাউন্সিলর , শেখ আব্দুর রাজ্জাক, ২নং ওয়ার্ড কাউন্সিলর, মোঃ সাইফুল ইসলাম, মোড়ল আনিসুর রহমান,বীর মুক্তিযোদ্ধা শেখ মোঃ আজাদ, বীর মুক্তিযোদ্ধা মিনা আলাউদ্দীন,সৈয়দ কিসমত আলী,আব্দুর রউপ খান খোকন, শাহজাহান হাওলাদার, জাকারিয়া রিপন, মিজানুর রহমান রুপম। রাত ৯টায় সম্মেলনের ২য় অধীবেশনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদের জন্য নাম আহ্বান করা হলে  সভাপতি পদে  আলহাজ্ব মোঃ শাহাবুদ্দিন আহম্মদ ও মোঃ শাকিল আহম্মদ। সাধারণ সম্পাদক পদে এফ এম জাহিদ হাসান জাকির, আব্দুল জলিল হাওলাদার, মোঃ মনিরুজ্জামান মুকুল ও মাসুদ পারভেজ সোহেল প্রার্থী হলে গোপন ভোটের মাধ্যমে ভোট গ্রহন করার সিদ্ধান্ত হয়। এরিপোর্ট লেখা পর্যন্ত ভোট গ্রহন চলছিল।

তালায় দুই ভুয়া ডাক্তারকে ২০ হাজার টাকা জরিমানা

তালা প্রতিনিধি

তালায় সরকারী ভ্যাকসিনের নামে গবাদিপশুকে ভূয়া ভ্যাকসিন প্রয়োগ করে অর্থ আদায়, ভেটেরিনারী সনদপত্র না থাকা সত্ত্বেও পশুচিকিৎসক পরিচয়ে গবাদিপশুর ভুল চিকিৎসা ও নিজেকে ভেটেরিনারী ডাক্তার পরিচয় দেয়ার অপরাধে দুই সহোদরকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। দন্ডপ্রাপ্তরা হলো তালা উপজেলার সাতপাকিয়া গ্রামের শফিকুল ইসলাম সরদারের পুত্র মেহেবুল ইসলাম প্রিন্স ও তার ভাই মোঃ রাসেল সরদার। এরমধ্যে মেহেবুল ইসলাম প্রিন্স বর্তমানে যুগিপুকুরিয়া গ্রামে বসবাস করে। সোমবার (১০ ফেব্রুয়ারী) বিকালে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও তালা উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকবাল হোসেন তার অফিস কার্যালয়ে এ রায় প্রদান করেন। এ সময় বাংলাদেশ ভেটেরিনারী কাউন্সিল আইন -২০১৯ এর আওতায় তাদের প্রত্যেককেই ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। তালা উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ সঞ্জয় বিষয়টি নিশ্চিত করেছেন।

ওয়াসা পানির মূল্য বৃদ্ধির প্রতিবাদে সম্মিলিত নাগরিক পরিষদ নেতৃবৃন্দের বিবৃতি প্রদান

খবর বিজ্ঞপ্তি

সম্মিলিত নাগরিক পরিষদের নেতৃবৃন্দ গতকাল এক বিবৃতিতে বলেন, ওয়াসা মানসম্মত সেবা নিশ্চিত না করে পানির মূল্য বৃদ্ধির কোনো অধিকার রাখে না। খুলনা ওয়াসা একদিকে দীর্ঘদিন যাবৎ রাস্তা খোঁড়াখুঁড়ি করে নগরবাসীকে চরম দুর্ভোগের মধ্যে রেখেছে। অন্যদিকে সব রাস্তা মেরামত করতে পারেনি। ওয়াসা এখন পর্যন্ত সব বাড়িতে পানির সংযোগ দিতে পারেনি। পর্যাপ্ত পানির সরবরাহও নিশ্চিত করতে পারেনি। পানিতে পোকা, ময়লা, দুর্গন্ধ। সে সব বিষয়ে সমস্যার সমাধান না করে দফায় দফায় মূল্যবৃদ্ধি করেছে। মূল্যবৃদ্ধির আগে গ্রাহকদের নিয়ে গণশুনানী ও সিদ্ধান্ত গ্রহণ, তা না করে খামখেয়ালীভাবে ওয়াসা পানির মূল্য ২০% বৃদ্ধি করেছে।

সর্বশেষ প্রচলিত আইনকে বৃদ্ধাংগুলি দেখিয়ে গ্রাহকদের না জানিয়ে হঠাৎ পানির মূল্য বৃদ্ধি করা বে-আইনী, অযৌক্তিক, অমানবিক। দুর্নীতি ও অব্যবস্থাপনা, মাথাভারী প্রশাসনের বিলাসবহুল জীবন-যাপনের ব্যয়ভার মেটাতে বেতন-ভাতা, রাজস্ব আয় প্রভৃতির দোহাই দিয়ে পানির মূল্য বৃদ্ধির করেছে। নেতৃবৃন্দ আরও বলেন, যেখানে ১১০ কোটি লিটার পানির প্রয়োজন সেখানে সরবরাহ করছে ৪০ কোটি লিটার। বাকী পানি সরবরাহ নিশ্চিত করে গণশুনানীর মাধ্যমে পানির মূল্য বৃদ্ধি করতে হবে। বিশেষ করে ওয়াসা একটি সেবামূলক প্রতিষ্ঠান। সরকার যেখানে সাবসিডিয়ারী দেবে তা না দিয়ে উপরন্তু জনগণের উপর মূল্যবৃদ্ধির এক বোঝা চাপিয়ে দিয়েছে। বক্তারা সর্বস্তরের গ্রাহকদের প্রতিবাদ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান। বক্তারা অনতিবিলম্বে পানির বর্ধিত মূল্য প্রত্যাহারের আহ্বান জানান। বক্তারা আরও বলেন, ওয়াসা কর্তৃকপক্ষ মিটার রিডিং না দেখে গ্রাহকদের হাতে ভুতুড়ে বিল ধরিয়ে দিচ্ছে। এ খামখেয়ালিপনা বন্ধ করতে হবে। বিবৃতিদাতারা হলেনÑসম্মিলিত নাগরিক পরিষদের আহ্বায়ক বিশিষ্ট নাগরিক নেতা এড. কুদরত-ই-খুদা, খুলনা নাগরিক সমাজের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এড. আ ফ ম মহসীন, নারী নেত্রী এড. তসলিমা খাতুন ছন্দা, খুলনা নাগরিক সমাজের সদস্য সচিব এড. মোঃ বাবুল হাওলাদার, নিসচার কেন্দ্রীয় সদস্য এস এম ইকবাল হোসেন বিপ্লব, বৃহত্তর আমরা খুলনাবাসীর সভাপতি ডাঃ নাসির উদ্দিন, সাবেক সিবিএ নেতা এম এ কাশেম, বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কামটির যুগ্ম মহাসচিব আফজাল হোসেন রাজু, খুলনা অর্থনীতি সমিতির শেখ মোহাম্মদ সেলিম, আইন ও অধিকার বাস্তবায়ন ফোরামের এস এম দেলোয়ার হোসেন, কবি সৈয়দ আলী হাকিম, সোনালী দিন প্রতিবন্ধী সংস্থার সাধারণ সম্পাদক ইসরাত আরা হীরা, আইআরভি’র কাজী খালিদ জাবেদ, এড. মোঃ মনিরুজ্জামান মুরাদ, কবি নূরুন্নাহার হীরা, সাইদুর রহমান পিণ্টু প্রমুখ।