Home আঞ্চলিক উপ-নির্বাচনে স্বামী ওয়াহিদ সাদিককে নিয়ে মাঠে নেমেছেন চিত্র নায়িকা শাবানা

উপ-নির্বাচনে স্বামী ওয়াহিদ সাদিককে নিয়ে মাঠে নেমেছেন চিত্র নায়িকা শাবানা

119

  • কেশবপুর (যশোর) প্রতিনিধি

জাতীয় সংসদের যশোর-৬ ( কেশবপুর) আসনের উপ-নির্বাচনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী স্বামী ওয়াহিদ সাদিককে নিয়ে মাঠে নেমেছেন চিত্র নায়িকা শাবানা । তিনি আজ সকালে মোটর সাইকেল শোভাযাত্রা নিয়ে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের জন্মভূমি কেশবপুরের সাগরদাঁড়ি থেকে নির্বাচনী গণসংযোগ শুরু করেন। সাাঁগরদাঁড়ি এম এম স্কুল মাঠে আওয়ামীলীগ নেতা মনিরুদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত পথ সভায় বক্তব্য রাখেন মনোনয়ন প্রত্যাশী চিত্র প্রযোজক এ. কে. এস. ওয়াহিদ সাদিক। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, চিত্র নায়িকা শাবানা, সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি আবদুল হালিম, স্থানীয় আওয়ামীলীগ নেতা পার্থ স্বারথি রায় লেবু প্রমুখ। এলাকাবাসীর উদ্দেশ্যে ওয়াহিদ সাদিক বলেন, তিনি জাতীয় সংসদের যশোর-৬ (কেশবপুর) আসনের উপ-নির্বাচনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী। আওয়ামীলীগ থেকে তাকে মনোনয়ন দেওয়া হলে তিনি নির্বাচন করবেন। এরপর তিনি ত্রিমোহিনী ও সাতবাড়িয়া ইউনিয়নে পৃথক পৃথক সমাবেশে বক্তৃতা করেন।