Home জাতীয় জেলগেটে ছেলের সামনে মা–বাবার বিয়ে

জেলগেটে ছেলের সামনে মা–বাবার বিয়ে

7

রাজশাহী ব্যুরো

ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ব্যক্তির সঙ্গে ধর্ষণের শিকার সেই নারীর বিয়ে হয়েছে। বিয়েতে উপস্থিত ছিল তাদের ৯ বছর বয়সী ছেলে। এই বিয়ের মাধ্যমে সাজাপ্রাপ্ত ওই ব্যক্তির জামিন পাওয়ার কথা রয়েছে। শনিবার রাজশাহীর কেন্দ্রীয় কারাগারের গেটে তাদের বিয়ে হয়। 

কারাগারের সিনিয়র জেল সুুপার সুব্রত কুমার বালা জানান, আদালতের নির্দেশে এই বিয়ের আয়োজন করা হয়। সকাল ১১টার দিকে কনে পক্ষকে জেলগেটে আসার সময় দেওয়া ছিল। কনে ও বরপক্ষের ১৪ জন জেলগেটে এলে তাদেরকে জেল সুপারের কক্ষে বসানো হয়। পরে সাদা পাঞ্জাবি পরে জানালার পাশে এসে বর দাঁড়ান। জানালার অপর পাশে তার ছেলেকে দাঁড় করিয়ে দেওয়া হয়। বন্দী বাবা হাসিমুখেই বিয়ের রেজিস্ট্রারে সই করেন। এসময় পুরোহিত বিয়ের মন্ত্র পাঠ করেন। পরে মালাবদল করে বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হয়।

সিনিয়র জেল সুপারের পক্ষ থেকে কনের হাতে উপহার হিসেবে দেওয়া হয় একটি কাতান শাড়ি।

ধর্ষণের দায়ে সাজাপ্রাপ্ত বর জানান, দীর্ঘ আট বছর ধরে তিনি কারাগারে। বিয়ে হওয়ায় ভালো লাগছে। কনেও বলেন, ‘বিয়ের পর ভালো লাগছে।’