ড. মশিউর রহমান ও মোজাম্মেল হকের সহধর্মিনীর সুস্থ্যতা কামনায় নগর আ’লীগের দোয়া
খবর বিজ্ঞপ্তি
প্রধানমন্ত্রীর অর্থ বিষয়ক উপদেষ্টা ড. মশিউর রহমান ও তাঁর সহধর্মিনী রওশন রহমান ইভা এবং বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রিয় সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হকের সহধর্মিনী দেলমাহফুজা হুসাইনী’র সুস্থ্যতা কামনায় দোয়া মাহফিল করেছে খুলনা মহানগর আওয়ামী লীগ। গতকাল বাদ মাগরিব দলীয় কার্যালয়ে মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেকের সভাপতিত্বে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, আওয়ামী লীগ নেতা নুর ইসলাম বন্দ, মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, অধ্যক্ষ শহিদুল হক মিন্টু, জোবায়ের আহমেদ খান জবা, মো. জাহাঙ্গীর হোসেন খান, কাউন্সিলর শামসুজ্জামান মিয়া স্বপন, মহাসিন রেজা, মো: মোতালেব মিয়া, মো. সফিকুর রহমান পলাশ, এস এম আকিল উদ্দিন, এস এম হাফিজুর রহমান হাফিজ, নজরুল ইসলাম দুলু, আবুল হোসেন, তাজুল ইসলাম, মো. শওকাত হোসেন, রোজী ইসলাম নদী, অভিজিৎ চক্রবর্তী দেবু, চ. ম. মুজিবর রহমান, এমরানুল হক বাবু, শেখ মো. রুহুল আমিন, আতাউর রহমান শিকদার রাজু, ওয়াহিদুল ইসলাম পলাশ, ওয়াজেদ আলী মজনু, মীর মো. লিটন, সত্যপ্রিয় সোম বলাই, আব্দুর রহীম বাবু, মো. ইকবাল হোসেন, নজরুল ইসলাম খোকন, জিয়াউর রহমান জিয়া, আলী হোসেন মাতুব্বর, ইলিয়াছ হোসেন লাবু, মাহমুদুর রহমান রাজেশ সহ দলের বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
খুলনা জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিজয়ী নেতৃবৃন্দকে সাংসদ বাবু’র অভিনন্দন
খবর বিজ্ঞপ্তি
খুলনা জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচনে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ মনোনীত খুলনা সদর থানা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. সাইফুল ইসলাম সভাপতি ও অ্যাড. কে এম ইকবাল হোসেন সাধারণ সম্পাদক ও একই প্যানেলের প্রার্থীগণ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠা অর্জন করে জয়লাভ করায় খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু বিজয়ী নেতৃবৃন্দকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
বাধ্যতামূলক মাস্ক ব্যবহারের মধ্য দিয়ে করোনা মহামারীর দ্বিতীয় ঢেউ মোকাবেলা করতে হবে: সিটি মেয়র
খবর বিজ্ঞপ্তি
খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, বাধ্যতামূলক মাস্ক ব্যবহার ও স্বাস্থ্য বিধি মেনে চলার মধ্য দিয়ে করোনা মহামারীর দ্বিতীয় ঢেউ মোকাবেলা করতে হবে। বিশ্বের উন্নতদেশগুলো করোনা মোকাবেলায় সফলতার স্বাক্ষর রাখতে পারে নাই। কিন্তু বর্তমান প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার দিক নির্দেশনায় সংক্রমণের হার কমিয়ে আনা সম্ভব হয়েছে। পাশাপাশি সরকার কর্মহীন মানুষের পাশেও দাঁড়িয়েছে। করোনার ভ্যাকসিন আমাদের কাছে না আসা পর্যন্ত সতর্কতামূলক ব্যবস্থা জোরদার রাখতে হবে বলে তিনি উল্লেখ করেন।
সিটি মেয়র মঙ্গলবার দুপুরে নগর ভবনের জিআইজেড মিলনায়তনে করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধের লক্ষ্যে খুলনা সিটি কর্পোরেশন এলাকার জন্য গঠিত কমিটির এক সভায় সভাপতির বক্তৃতা করছিলেন। কেসিসি’র স্বাস্থ্য বিভাগ এ সভার আয়োজন করে। সভায় সরকারি-বেসরকারি স্বাস্থ্য সেবা কেন্দ্রে ‘নো মাস্ক নো সার্ভিস’ দৃশ্যমান স্থানে প্রদর্শন, কোভিড-১৯ সংক্রান্ত জনসচেতনতামূলক প্রচারণা বৃদ্ধি, চলাফেরায় সামাজিক দূরত্ব বজায় রাখা, শীত মৌসুমে উৎসব, পিকনিক, গেট-টুগেদার ইত্যাদি আয়োজনে নিরুৎসাহিত করা, কোভিড-১৯ উপসর্গ নিয়ে আগত রোগীদের এবং রোগীদের সংস্পর্শে আসা সকল ব্যক্তিকে নমুনা প্রদানে উদ্বুদ্ধ করার সিদ্ধান্ত গৃহীত হয়।
কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত সচিব) পলাশ কান্তি বালা, গঠিত কমিটির সদস্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মুন্সী মোঃ রেজা শিকদার, সিভিল সার্জিন ডা. সুজাত আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জিয়াউর রহমান, কেএমপি’র উপপুশিল কমিশনার (সদর) মোহাম্মদ এহসান শাহ, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা-খুলনার পরিচালক প্রফেসর শেখ হারুনুর রশীদ, কমিটির সদস্য সচিব কেসিসি’র প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. একেএম আব্দুল্লাহ, স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ স্বপন কুমার হালদার, সহকারি স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ শরীফ শাম্মিউল ইসলাম, বিভাগীয় সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক কানিজ মোস্তফা, বিভাগীয় প্রাথমিক শিক্ষা কার্যালয়ের শিক্ষা কর্মকর্তা মোঃ আশরাফুল আলম, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার (ডিজিস কন্ট্রোল) ডাঃ শেখ সাদিয়া মনোয়ারা প্রমুখ সভায় উপস্থিত ছিলেন।
এর আগে সকাল ১০টায় সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক নগরীর কারিতাস মিলনায়তনে প্রকল্প অবহিতকরণ সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন। জার্মান উন্নয়ন সংস্থার (জিআইজেড) সহযোগিতায় বেসরকারি সংস্থা ‘কারিতাস’ নগরীতে ‘আরবান ম্যানেজমেন্ট অব ইন্টারনাল মাইগ্রেশন ডিউ টু ক্লাইমেট চেঞ্জ-২’; ‘সাপোর্টিং ভালনারেবল কমিউনিটিস ইন স্লামস ডিউরিং দি কোভিড-১৯ প্যানডামিক’ এবং ‘আরবান ম্যানেজমেন্ট অব ইন্টারনাল মাইগ্রেশন ডিউ টু ক্লাইমেট চেঞ্জ-২’ প্রকল্প ৩টি বাস্তবায়ন করবে। প্রকল্পের আওতায় জলবায়ু পরিবর্তনজনিত উদ্বাস্তু এবং কোভিড-১৯ এর কারণে বিপদাপন্ন জনগোষ্ঠীকে চিহ্নিত করে তাদেরকে নগদ সহায়তা প্রদান করা হবে।
কারিতাস-এর আঞ্চলিক পরিচালক দাউদ জীবন দাস-এর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন খুলনা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত সচিব) পলাশ কান্তি বালা। অন্যান্যের মধ্যে কেসিসি’র কাউন্সিলর শেখ মোশারাফ হোসেন, মোঃ মনিরুজ্জামান, মোঃ সাইফুল ইসলাম, চীফ প্লানিং অফিসার আবির উল জব্বার, স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ স্বপন কুমার হালদারসহ কারিতাস-এর কর্মকর্তা-কর্মচারী ও সিডিসি ক্লাস্টার সদস্যগণ সভায় উপস্থিত ছিলেন।
কুষ্টিয়ার ভেড়ামারায় বিপুল পরিমাণ নকল সিগারেট ও বিড়ি আটক
রেজাউর রহমান তনু, কুষ্টিয়া
গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট যশোর কমিশনার ও বিভাগীয় কর্মকর্তা কুষ্টিয়া এর নির্দেশে এবং রাজস্ব কর্মকর্তা কাস্টমস এক্সাইজ ও ভ্যাট সার্কেল- ২ ভেড়ামারা কর্মকর্তার নেতৃত্বে প্রিভেন্টিভ কার্যক্রমে অভিযান চালিয়েমিরপুর মশান বাজার এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় ৬.৩ ফরিদপুর টোবাকো ঊধংু মড়ষফ নকল ব্যান্ডরোল যুক্ত ২০ হাজার শলাকা নকল সিগারেট আটক করে যার বাজার মূল্য ১ লক্ষ ৫৪ হাজার টাকা। উল্লেখ্য গোপন সংবাদের ভিত্তিতে ভেড়ামারা রেল স্টেশনে কাস্টমস কর্মকর্তার অভিযান চালিয়েমালিকবিহীন অবস্থায় নকল ১লক্ষ সেতু বিডি ও আশিক বিড়ি আটক করে।যার বাজার মূল্য আনুমানিক ১ লক্ষ ৫২ হাজার টাকা এসব নকল সিগারেট বিড়ি আটক করে ভেড়ামারা সার্কেল দপ্তরে নিয়েআসা হয় এইসব সিগারেট ও বিড়ির মালিকদের বিরুদ্ধে বিভাগীয় মামলা হবে। এ ব্যাপারে ভেড়ামারা কাস্টমস এক্সারসাইজ ও ভ্যাট সার্কেল ২ কর্মকর্তা নওশের আলী মুন্সী জানান, এইসব নকল বিড়ি-সিগারেট দীর্ঘদিন ধরে বিভিন্ন কৌশলে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা শহর গ্রাম গঞ্জের হাট বাজারে চোরাকারবারীরা পৌঁছে দিচ্ছে আমরা অনেকবার অভিযান চালিয়েপ্রচুর পরিমাণে নকল বিড়ি-সিগারেট আটক করেছি। এই অভিযান চলমান থাকবে।
ডুমুরিয়ায় বিধবাকে ধর্ষনের চেষ্টায় থানায় অভিযোগ
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় কু-প্রস্তাবে রাজি না হওয়ায় এক অসহায় বিধবার ঘরে ঢুকে ধর্ষণের চেষ্টা চালিয়েছে ্এক লম্পট। গতকাল সোমবার রাতে উপজেলার শাভনা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই বিধবা বাদি হয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়,শোভনা এলাকায় বজ্রপাতে স্বামীর মৃত্যুর পর পাঁচ বছর বয়সী এক শিশু কন্যাকে নিয়ে দিনমজুরের কাজ করে জীবিকা নির্বাহ করে আসছে ওই বিধবা। স্বামীর মৃত্যুর পর একই এলাকার আকতার ওরফে নুনু (৪৭) নামের এক লম্পট তার পিছু নিয়ে প্রায়ই কু-প্রস্তাব দিতে থাকে। এতে সে রাজি না হওয়ায় ঘটনার রাতে লম্পট নুনু কৌশলে তার শয়ন ঘরে প্রবেশ করে শ্লীলতাহানি সহ ধর্ষণের চেষ্টা চালায়। এক পর্যায়ে বিধবার ডাক চিৎকারে স্থানীয় লোকজন ঘটনাস্থলে এসে ঘরে আটকে রাখে। পরে পরিবারের লোকজন তাকে জোর করে ছাড়িয়ে নেয়। উপায়ন্ত না পেয়ে থানা পুলিশের দ্বারস্থ হয়েছেন অসহায় ওই বিধবা। ঘটনা প্রসঙ্গে ওসি মোঃ আমিনুল ইসলাম বলেন,অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
ডুমুরিয়ায় নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে মানববন্ধন
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে এক মানববন্ধন পালিত হয়েছে। বে-সরকারী উন্নয়ন সংস্থা রুপান্তর’র আয়োজনে গতকাল মঙ্গলবার সকালে সদর ইউনিয়ন পরিষদের সামনে কাউন্সিল সড়কে এ মানববন্ধন পালিত হয়। এসময় বক্তব্যদেন ইউপি চেয়ারম্যান গাজী হুমায়ুন কবির বুলু,অধ্যক্ষ রঞ্জন কুমার তরফদার,প্রধান শিক্ষক মোঃ আইউব হোসাইন,প্রশান্ত কুমার মন্ডল,প্রভাষক কার্ত্তিক চন্দ্র শীল,ইউপি সচিব সিদ্ধার্থ শঙ্কর ব্যানার্জী,সংস্থার জেলা প্রকল্প সমম্বয়কারী আব্দুল হালিম,উপজেলা সমন্বয়কারী দীপঙ্কর মন্ডল,বিভা রানী বিশ্বাস,আর্জিনা বেগম,খান রফিকুল ইসলাম,ইয়াসমিন আকতার,শিমু আকতার,পার্বতী ফৌজদার,কবিতা রানী বিশ্বাস,শিখা রানী বসাক প্রমূখ।
ফুলতলায় ১১লিটার দেশিমদ সহ দুই মাদক সেবী আটক
ফুলতলা প্রতিনিধি
থানা পুলিশ ১১লিটার মদসহ দুই মাদক সেবীকে আটক করে মঙ্গলবার জেল হাজতে প্রেরণ করে। পুলিশ জানায়, সোমবার দিবাগত রাতে ফুলতলার রফিক সড়ক থেকে পঠিয়াবান্দা গ্রামের সুরেন মন্ডলের পুত্র লিগাল মন্ডল (৩২) কে ৮ লিটার মদসহ এবং ফুলতলা বাজার পানহাট এলাকা থেকে অভয়নগরের ইছামতি গ্রামের সোহেল রানা (২৭) কে ৩ লিটার মদসহ আটক করা হয়। এ ব্যাপারে থানায় পৃথক দুটি মামলা হয়েছে।
ফুলতলায় ভ্রাম্যমান আদালতে ট্রাক চালকের জরিমানা
ফুলতলা প্রতিনিধি
নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) রুলী বিশ্বাসের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত মঙ্গলবার দুপুরে ফুলতলা বাজারে অভিযান পরিচালনা করেন। এ সময় বাজারের সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করে অবৈধভাবে ট্রাক পার্কিং এর অভিযোগে চালক আনোয়ার হোসেন (৩৫) কে ৪ হাজার টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয়।
রাজস্ব কর্মকর্তা কে হয়রানির প্রতিবাদে বেনাপোল কাস্টম হাউসে কলম বিরতি পালন : আমদানি রফতানি বন্ধ
বেনাপোল প্রতিনিধি
বেনাপোল কাস্টমস হাউজে দ্বিতীয় দিনের মতো মঙ্গলবার সকাল ৯ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত কলম বিরতি পালন করছেন রাজস্ব কর্মকর্তা ও সহকারি রাজস্ব কর্মকর্তারা।
ঢাকা কেরানীগঞ্জের পানগাও কাস্টমস হাউজের যুগ্ন কমিশনার কর্তৃক রাজস্ব কর্মকর্তা লাঞ্ছিত হওয়ার প্রতিবাদে গতকাল সোমবারও বেনাপোল কাস্টমস হাউজের খুকাএভ এর কর্মকর্তারা মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন। কলম বিরতি পালন করায় বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ সহ মালামাল ডেলিভারি সহ কাস্টমস হাউজে শুল্কায়ন কার্যক্রম সহ সকল কার্যক্রম বন্ধ থাকে ,রাজস্ব আহরণও ব্যাহত হচ্ছে।
খুকাএভ এর সভাপতি শফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক দেলোয়ার আহম্মেদ খান জানান, গত বুধবার পানগাও কাস্টমস হাউজের যুগ্ম-কমিশনার লুৎফুল কবির রাজস্ব কর্মকর্তা ভবেশ চন্দ্র কে ডেকে অনিয়ম থাকা ফাইলে স্বাক্ষর করাতে চেষ্টা করেন। তিনি স্বাক্ষর করতে অনিহা প্রকাশ করলে তাকে কিল-ঘুষি চড় থাপ্পড় মারেন এবং অশ্লীল ভাষায় গালিগালাজ করে রুম থেকে বের করে দেন। এ ঘটনার প্রতিবাদে সারাদেশের কাস্টমস হাউজের ন্যায় বেনাপোল কাস্টমস হাউজেও আমরা আজ মঙ্গলবার কলম বিরতি পালন করছি এই কলম বিরতি সকাল ১০ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত থাকবে । তাদের একটাই দাবি যুগ্ম-কমিশনার লুৎফুল কবিরের অপসারণ । অপসারণ না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে।
নিখোঁজের একদিন পর পুকুরে মিলল শিশুর লাশ
কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় নিখোঁজের একদিন পর মিম খাতুন (৮) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১ ডিসেম্বর) উপজেলার জুনিয়াদহ ইউনিয়নের নহির মোড় এলাকার মুসার বাড়ির পাশের পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত মিম উপজেলার ৬নং জুনিয়াদহ ইউনিয়নের মির্জাপুর গ্রামের বাসিন্দা মদন আলীর মেয়ে। জুনিয়াদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহেদ আহম্মেদ শওকত জানান, সোমবার (৩০ নভেম্বর) সকালে বাড়ির পাশ থেকে নিখোঁজ হয় মিম। এরপর থেকে পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পায়নি। পরে মিমের সন্ধানে আশপাশের এলাকায় মাইকিং করা হয়।
ভেড়ামারা থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) আবু সাইদ জানান, মঙ্গলবার সকালে পুকুরে এক শিশুর মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। মিম হত্যার রহস্য উদ্ঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ।
আইসিটি পেশাজীবিদের জন্য ওয়েবিনার অনুষ্ঠিত
তথ্য বিবরণী
বিসিএস খুলনা কর্তৃক আইসিটি পেশাজীবিদের জন্য ওয়েবিনার অনুষ্ঠিত হয়। আইসিটি পেশাজীবিদের শীর্ষ সংগঠন বাংলাদেশ কম্পিউটার সোসাইটি (বিসিএস) খুলনা বিভাগে কর্মরত সকল সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের আইসিটি পেশাজীবি, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীদের অংশগ্রহনে গত ২৮ নভেম্বর ুঙঢ়ঢ়ড়ৎঃঁহরঃরবং ধহফ ঈযধষষবহমবং ভড়ৎ ওঞ চৎড়ভবংংরড়হধষং রহ চধহফবসরপ” শীর্ষক এক ওয়েবিনার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ কম্পিউটার সোসাইটি, খুলনা শাখার প্রেসিডেন্ট অধ্যাপক ড. রামেশ্বর দেবনাথ। প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন বাংলাদেশ কম্পিউটার সোসাইটির প্রেসিডেন্ট ড. হাফিজ মো: হাসান বাবু এবং বিশেষ অতিথি হিসেবে যুক্ত ছিলেন বাংলাদেশ কম্পিউটার সোসাইটির সাধারণ সম্পাদক মো: তমিজ উদ্দিন আহমেদ। মূখ্য আলোচক ছিলেন যুক্তরাজ্যের আলস্টা ইউনিভার্সিটির অধ্যাপক ড. নাজমুল সিদ্দিকি।
পাইকগাছা পৌরসভা নির্বাচনকে সামনে রেখে নৌকা প্রতীক পেতে প্রার্থীদের দৌড় ঝাপ শুরু
এস,এম, বাবুল আক্তার, পাইকগাছা
পাইকগাছা পৌরসভা নির্বাচনকে সামনে রেখে বর্তমান মেয়র সহ দু সহোদার নৌকা প্রতীক পেতে দৌড় ঝাপ শুরু করেছে। কে পাবে এ কাঙ্খিত দলীয় প্রতিক। এ নিয়ে অধিংশ নেতৃবৃন্দ অবস্থান করছে কেন্দ্রীয় কার্যালয়ে। চেয়ে আছেন হাইকমান্ডের দিকে। তবে দলীয় মনোনয়ন নিশ্চিত করতে ভোটের আগে মাঠের লড়াইয়ে সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন, বর্তমান মেয়র সেলিম জাহাঙ্গীর, শেখ কামরুল হাসান টিপু, শেখ আনিছুর রহমান মুক্ত।
পাইকগাছা পৌরসভা নির্বাচনে দলীয় মনোনয়ন প্রত্যাশী বর্তমান মেয়র সোলিম জাহাঙ্গীর, জেলা পরিষদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক শেখ কামরুল হাসান টিপু, তার ছোট ভাই উপজেলা যুবলীগের সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক শেখ আনিছুর রহমান মুক্ত। ২০১৫ সালে পৌর নির্বাচনে নৌকার প্রতীকের দাবী করেন শেখ কামরুল হাসান টিপু ও বর্তমান মেয়র সেলিম জাহাঙ্গীর। দলীয় হাইকমান্ড নৌকা প্রতিক তুলে দেন সেলিম জাহাঙ্গীরের। সে নির্বাচনে মেয়র নির্বাচিত হন সেলিম জাহাঙ্গীর। এবার ৩ জন নৌকা প্রতীক পাওয়ার জন্য লবিং গ্রুপিং চালিয়ে যাচ্ছেন। খোদ আ’লীগের মধ্যে চলছে চুলচেরা বিশ্লেষণ। বর্তমান মেয়র সেলিম জাহাঙ্গীর দু’বার মেয়র থাকার সুবাদে তার উন্নয়নে দলমত নির্বিশেষে গ্রহন যোগ্যতা জনসাধারনের মনে স্থান করে নিয়েছে। তার আমলে পৌরসভার যোগাযোগ ব্যবস্থা, স্যানিটেশন, শতভাগ বিদ্যুতায়িত, পানির সমস্যা দূরীকরন করায় জনসমার্থন বেড়ে গেছে বলে জানা গেছে। শেখ কামরুল হাসান টিপু বর্তমানে জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদকের দ্বায়িত্ব পালন করছেন। শেখ আনিছুর রহমান মুক্ত কয়েক বার পৌরসভার কমিশনার নির্বাচিত হয়েছেন। বর্তমানে উপজেলা যুবলীগের সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়কের দ্বায়িত্ব পালন করছেন। তারা দু’ভাই শহীদ শেখ মাহতাব উদ্দীন মনি মিয়ার ছেলে।
পাইকগায় মটর সাইকেল ধাক্কায় দু’স্কুল ছাত্রী আহত
পাইকগাছা প্রতিনিধি
পাইকগায় মটর সাইকেল ধাক্কায় দু’স্কুল ছাত্রী আহত হয়েছে। আহতদের পাইকগাছা হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক দু’জনকে উন্নত চিকিৎসার জন্য খুমেক হাসপাতালে প্রেরন করেছে। ঘটনাটি মঙ্গলবার সকাল সাড়ে ছয় টায় উপজেলার কপিলমুনি ইউপির সিলেমানপুর নামক স্থানে।
জানা যায়, উপজেলার সিলেমানপুর গ্রামের বেলায়েত মোড়লের মেয়ে মিতু ও শ্যামনগর গ্রামের মজিদ সরদারের মেয়ে সুরাইয়া মঙ্গলবার সকাল সাড়ে ছয়টার দিকে প্রাইভেট পড়তে যায়। এ সময় আগড়ঘাটার সিলেমানপুর নামক স্থানে পৌছালে পিছন দিক থেকে গদাইপুর ইউনিয়নের আক্কাজ চৌধুরীর ছেলে ফাহিম (১৬) মটর সাইকেল চালানোর সময় ট্রাকের সাইড দিতে যেয়ে তাদের গায়ের উপর তুলে দেয়। এ সময় দু’স্কুল ছাত্রী আহত হয়। আহতদের পাইকগাছা হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে খুমেক হাসপাতালে পাঠিয়েছে।
মোড়েলগঞ্জে জোরপূর্বক জমি দখলের চেষ্টা, আতঙ্কে ৪টি পরিবার
এম.পলাশ শরীফ, স্টাফ রিপোর্টার
বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার পুটিখালী গ্রামে স্থানীয় একটি প্রভাবশালী মহল জোপূর্বক জমি দখলের চেষ্টা করছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় পুটিখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাওলানা আব্দুল কাদের এর বড় ভাই আওয়ামী লীগ নেতা আবুল বাশার, জাদব ঋষি ও সুভাষ ঋষির পরিবার উচ্ছেদ আতঙ্কে পড়েছেন। জাদব ঋষি ও সুভাষ ঋষিকে তল্পীতল্পাসহ দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে মহলটি। এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের হয়েছে।
অভিযোগে জানা গেছে, পুটিখালী গ্রামের মঙ্গলেরহাট এলাকার বাসিন্দা আবুল বাসার, শিক্ষক মেহেদী হাসান তালুকদার, যাদব ঋষি ও সুভাষ ঋষি। গত শনিবার এই ৩টি পরিবারের ভোগ দখলীয় বাগানবাড়ি ও বিলান জমিতে নিজ খেয়াল খুসিমতে খুটি গেড়ে দখলের চেষ্টা করেন একই গ্রামের নাসির মল্লিক ও তার সহযোগীরা। এ বিষয়ে যাদব ঋষি ও সুভাষ ঋষি বলেন, শনিবার বেলা ১০টার দিকে নাসির মল্লিক ৫-৬ জন লোক নিয়ে তাদের বসতবাড়ির মধ্যে খুটি গেড়ে ওই জমি তার বলে দাবি করে এবং আমাদেরকে বাড়ি ছেড়ে চলে যাবার জন্য নির্দেশ দেয়।
আওয়ামী লীগ নেতা আবুল বাশার বলেন, ‘আমার মালিকানাধীন জনতা রাইস এন্ড স মিলের জমিতে অবৈধভাবে পেশী শক্তির জোরে খুটি গেড়েছে নাসির মল্লিক। এ সম্পর্কে নাসির মল্লিক বলেন, ‘৬০ বছর ধরে আমরা পৈত্রিক সূত্রে পাওয়া .৭৩ শকত জমির দখল পাচ্ছিলামনা। সম্প্রতি কাগজপত্র দেখে আমরা জমি চিহ্নিত করেছি এবং দখল নেওয়ার চেষ্টা করছি’।
নভেম্বরে ১০৬টি জাহাজের আগমনে ৭০ বছরের রেকর্ড সৃষ্টি: মোংলা বন্দরের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
মোংলা বন্দরের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। তবে এবার করোনা পরিস্থিতির কারণে স্বল্প পরিসরে উদযাপন করা হয়েছে বন্দরের প্রতিষ্ঠাবার্ষিকী। মঙ্গলবার সকালে বন্দরের প্রশাসনিক ভবন চত্বরে পায়রা ও বেলুন উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকী কর্মসূচীর শুভ সূচনা করেন বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল এম শাহজাহান। এ সময় তিনি বন্দরের কর্মকর্তা-কর্মচারী ও সকল ব্যবসায়ীদেরকে প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানিয়ে সংক্ষিক্ত বক্তব্য রাখেন। এরপর বন্দরের কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে বের হওয়া বর্ণাঢ্য রালী বন্দর এলাকা প্রদক্ষিণ করে। পরে বন্দরের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে এক সংবাদ সম্মেলন। সংবাদ সম্মেলনে মোংলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন। এ সময় বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল এম শাহজাহান বন্দরের বর্তমান চলমান ও ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা সাংবাদিকদের কাছে তুলে ধরেন। এ সময় তিনি বলেন, পদ্মা সেতু, রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র, মোংলা-খুলনা রেল লাইন ও খান জাহান আলী বিমান বন্দরের কার্যক্রম দৃশ্যমান হওয়ার পাশাপাশি বন্দরের সক্ষমতা বৃদ্ধিতে ব্যাপক কার্যক্রম চলমান রয়েছে এবং নতুন প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেয়া হয়েছে। বন্দরের সক্ষমতা বৃদ্ধির জন্য ১০টি প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে। তিনটি প্রকল্প (ভবিষ্যৎ প্রকল্প) অনুমোদন প্রক্রিয়াধীন আর বিবেচনাধীন (ভবিষ্যৎ প্রকল্প) রয়েছে ১৩টি প্রকল্প। তিনি আরো বলেন, প্রধানমন্ত্রীর ভিষণ ২০২১ বাস্তবায়নে মোংলা বন্দর এগিয়ে যাওয়ার পাশাপাশি গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। এর প্রমাণ হলো গত নভেম্বর মাসে মোংলা বন্দরে ১০৬টি জাহাজের আগমন ঘটেছে। যা ৭০ বছরের ইতিহাসে রের্কড সৃষ্টি করেছে। এর আগে অক্টোবরে ৭০টি এবং সেপ্টেম্বরে ৮৩টি জাহাজ এ বন্দরে ভিড়ে। বিগত বছরগুলোতে যেখানে মোট ৭০/৮০টি জাহাজ আসতো, এখন তা বৃদ্ধি পেয়ে প্রতিমাসেই তার চেয়েও বেশি জাহাজ আসছে। এটা সম্ভব হয়েছে বন্দরের ক্রমাগত উন্নয়নের জন্যই। বন্দরের সার্বক্ষনিক সেবাদান ও বিদ্যমান সুযোগ-সুবিধার কারণে ব্যবসায়ীরা এ বন্দর ব্যবহারে আগ্রহী হচ্ছেন। আগামীতে এ বন্দরে ৩ হাজার জাহাজ, ৩০ হাজার গাড়ী, ৮ লাখ টিইউজ কন্টেইনার ও ৪ কোটি মেট্টিক টন কার্গো হ্যান্ডেলিং করার সক্ষমতা ও দক্ষতা বৃদ্ধিসহ বন্দরের সার্বিক অবকাঠামো নির্মাণ ও আধুনিকায়নের জন্য প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। সংবাদ সম্মেলনে বন্দর কর্তৃপক্ষের সদস্য (প্রকৌশল ও উন্নয়ন) ইয়াসমিন আফসানা, সদস্য (হারবার ও মেরিন) ক্যাপ্টেন মোহাম্মদ আলী চৌধুরী, পরিচালক (প্রশাসন) গিয়াস উদ্দিন, হারবার মাষ্টার কমান্ডার শেখ ফখর উদ্দিন, প্রধান অর্থ ও হিসাবরক্ষণ কর্মকর্তা মো: সিদ্দীকুর রহমান, পরিচালক (ট্রাফিক) মো: মোস্তফা কামাল, মোংলা বন্দর কর্তৃপক্ষ কর্মচারী সংঘের সভাপতি সাইজউদ্দিন মিয়া ও সাধারণ সম্পাদক মো: ফিরোজসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ১৯৫০ সালের ১লা ডিসেম্বর চালনা বন্দর দেশের দ্বিতীয় সমুদ্র বন্দর হিসেবে যাত্রা শুরু করে। এরপর ১৯৫৪ সালের ২০ জুন চালনা থেকে সরিয়ে মোংলায় স্থানান্তার করা হয়। ভৌগলিক দিকে দিয়ে তৎকালীন চালনা বন্দর ছিল খুলনা জেলায় আর বর্তমান মোংলা বন্দর বাগেরহাট জেলায় অবস্থিত।
চাকরির পিছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে:সিটি মেয়র
তথ্য বিবরণী
খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেন, চাকরির পিছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে। নিজে চাকরি করবো না, অন্যকে চাকরি দিবো। ডিজিটাল বাংলাদেশের প্রধান রূপকার প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। বাংলাদেশকে অন্যন্য উচ্চতায় নিয়ে গেছেন।
সিটি মেয়র মঙ্গলবার সকালে খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে বঙ্গবন্ধু ইনোভেশন গ্র্যান্ট (বিগ) এক্টিভেশন প্রোগ্রামে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। খুলনা জেলা প্রশাসনের সহযোগিতায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এই অনুষ্ঠানের আয়োজন করে। সিটি মেয়র বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০০৮ সালে দেশকে ডিজিটাল বাংলাদেশে রূপান্তরের ঘোষণা দেন। তথ্যপ্রযুক্তিসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার নানাবিধ উদ্যোগ নিয়েছে। আইসিটি সেবা দেশের সকল অঞ্চল ও সব শ্রেণি-পেশার মানুষের মাঝে ছড়িয়ে পড়ছে। সকল ইউনিয়নে ডিজিটালসেবা চালু রয়েছে। ডিজিটাল বাংলাদেশ এখন স্বপ্ন নয়, বাস্তবে রূপ লাভ করেছে।
তিনি আরও বলেন, দেশের শিক্ষার্থীরা মেধা ও যোগ্যতায় বিশ্বের অন্যান্য দেশের তুলনায় পিছিয়ে নেই। তাদের যথাযথ সুযোগ করে দিলেই তারা এ দেশকে সমৃদ্ধশালী করে তুলতে পারবে। একটি সর্বাধুনিক প্রযুক্তি জ্ঞানসম্পন্ন জাতি এবং ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে আধুনিক উন্নত রাষ্ট্রের সারিতে দাঁড় করাতে কাজ চালিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) সৈয়দ রবিউল আলম, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, খুলনা প্রেসক্লাবের সভাপতি এসএম নজরুল ইসলাম, সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুন্সি মোঃ মাহবুব আলম সোহাগ প্রমুখ। স্বাগত জানান অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ সাদিকুর রহমান খান। প্রবন্ধ উপস্থাপন করেন আইডিয়া প্রকল্পের উপদেষ্টা মোঃ আনিছুর রহমান।
উল্লেখ্য, বঙ্গবন্ধু ইনোভেশন গ্র্যান্টের আওতায় আইডিয়া প্রকল্প থেকে তরুণ উদ্যোক্তা অর্থাৎ স্টার্টআপদের নতুন উদ্ভাবনী ধারণাকে উৎসাহিত করতে দেশে স্টার্টআপ ইকোসিস্টেম গড়ে তোলার লক্ষ্যে মুজিববর্ষে ১০০ স্টার্টআপকে গ্র্যান্ট প্রদান করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এখান থেকে বাছাই করা ৬৫ স্টার্টআপকে নিয়ে ‘টিভি রিয়েলিটি শো’র আয়োজন করা হবে। রিয়েলিটি শো’র ১৩টি পর্বের প্রতিটিতে ৫টি করে স্টার্টআপ অংশ নেবে এবং সেখান থেকে মোট ২৬ টি স্টার্টআপকে আইডিয়া প্রকল্পের ১০ লাখ টাকা গ্র্যান্ট প্রদানের মাধ্যমে সম্মাননা দেওয়া হবে। একই সাথে ১০টি স্টার্টআপকেও রিয়েলিটি শো থেকে প্রাপ্ত মনোনীত স্টার্টআপদের ন্যায় বিগ এর ফাইনাল রাউন্ডে মনোনীত করা হবে। অনুষ্ঠানে বিভিন্ন বিশ^বিদ্যালয়ের শিক্ষক, সরকারি দপ্তরের কর্মকর্তা, উদ্যোক্তা, ইউডিসির প্রতিনিধিরা অংশ নেন। এর আগে খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক কারিতাস মিলনায়তনে জিআইজেড প্রকল্পের সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন।
ভাস্কর্য বিরোধী অপতৎপরতার বিরুদ্ধে খুবিতে মানববন্ধন অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
মঙ্গলবার সকাল ১১ টায় খুলনা বিশ্ববিদ্যালয়ের চারুকলা স্কুলের উদ্যোগে ‘ভাস্কর্য বিরোধী অপতৎপরতার বিরুদ্ধে রুখে দাঁড়াও’ শ্লোগানকে সামনে রেখে ক্যাম্পাসে মুক্তিযুদ্ধের ভাস্কর্য অদম্য বাংলার সামনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য ডিসিপ্লিন প্রধান জাহিদা আক্তারের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন চারুকলা স্কুলের ডিন প্রফেসর ড. মোঃ মনিরুল ইসলাম, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস, প্রফেসর ড. মোঃ সারওয়ার জাহান, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আশীষ কুমার দাস। বক্তারা বলেন ভাস্কর্য নিয়ে যে অপতৎপরতা চলছে এটি কোনো বিক্ষিপ্ত ঘটনা নয়। যে অশুভ শক্তি এই অপতৎপরতা চালাচ্ছে সেই অশুভ শক্তির বিরুদ্ধে সাহস করে রুখে দাঁড়াতে হবে। মৌলবাদী ও সাম্প্রদায়িক শক্তির বিরেুদ্ধে আমাদের সোচ্চার হতে হবে। এসময় বিশ্ববিদ্যালয়ের চারুকলা স্কুলের অধীন তিনটি ডিসিপ্লিনের প্রধানসহ শিক্ষকবৃন্দ এবং অন্যান্য ডিসিপ্লিনের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
বেনাপোল চেকপোষ্ট দিয়ে ভারত থেকে দেশে ফিরল ৮ বাংলাদেশী নারী
বেনাপোল প্রতিনিধি
বেনাপোল চেকপোষ্ট দিয়ে সোমবার রাতে দেশে ফিরল ৮ বাংলাদেশী নারী। ভারতে ২ বছর কারাভোগের পর ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেছে।
ফেরত আসা নারীরা হচেছ, ফেরত আসা নারীরা হলো ঃ-খাগড়াছড়ি জেলার আব্দুল বাতেন এর মেয়ে হাজরা খাতুন (২০), যশোর এর মনিরামপুর থানার আব্দুর রহমান এর মেয়ে ছালমা খাতুন (১৯), নারানগঞ্জ জেলার আব্দুল আজিজ এর মেয়ে সেলিনা বেগম (২১), যশোর এর বেনাপোলের আয়ুব আলীর মেয়ে হাজিরা খাতুন(১৮), একই জেলা শহরের শেখহাটির শওকত আলী বিশ্বাস এর মেয়ে মাজেদা খাতুন (২০), চুয়াডাঙ্গা জেলার রতন মন্ডল এর মেয়ে রুশিয়া মন্ডল(২২), পটুয়াখালী জেলার হাকিম হাওলাদার এর মেয়ে রেখা বেগম(১৯), ও মাগুরা জেলার তরফ বিশ্বাস এর মেয়ে রিয়া বিশ্বাস (৮)।
বেনাপোল ইমিগ্রেশন ওসি আহসান হাবীব বলেন, পাসপোর্ট ছাড়াই বিভিন্ন সীমান্ত পথে ভারতের মোম্বাই শহরে গিয়ে বিভিণœ বাসাবাড়ীতে কাজ করার সময় মুম্বাই পুলিশের হাতে আটক হয় তারা। পরে পুলিশ তাদের আদালতের হাজির করলে আদালত তাদের ২ বছরের কারাদন্ড দেন। সাজা শেষ হলে আর জেড নামে একটি এনজিও সংস্থা তাদের নিজেদের শেল্টার হোমে নিয়ে যায়। উভয় দেশের স্বরাস্ট্র মন্ত্রনালয়ের হস্থক্ষেপে তাদের দেশে ফিরিয়ে আনা হয়। ট্রাভেল পারমিটের মাধ্যমে ইমিগ্রেশন এর আনুষ্ঠানিকতা শেষে এদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
কার্ফুর সদস্যপদ প্রদান ও সাধারণ সভার সময় পরিবর্তন দাবি
খবর বিজ্ঞপ্তি
খুলনা বিভাগীয় ট্রাক শ্রমিক ইউনিয়নের (রেজি নং ৬২২) সাধারণ শ্রমিকরা সংগঠনের সহ সভাপতি আবুল হোসেন কার্ফুর সদস্য পদ পুনর্বহালের দাবি জানিয়েছেন। এ দাবিতে গতকাল মঙ্গলবার দ্পুুর ১২টায় খুলনা বিভাগীয় ট্রাক শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে মতবিনিময় সভা করেন তারা। সভায় সভাপতিত্ব করেন কার্য নিবার্হী সভাপতি হালিম হাওলাদার। তিনি তার বক্তব্যে বলেন, বর্তমান নেতৃবৃন্দ ও সাবেক নেতৃবৃন্দকে নির্বাচনের সম্ভাব্য প্রার্থীদের নিয়ে আলোচনা সাপেক্ষে সাধারণ সভা করতে হবে। ১১ ডিসেম্বর সাধারণ সভাটি ১০টার পরিবর্তে বিকাল ৩ টায় করতে হতে হবে। কার্ফুর সদস্য পদ পুনর্বহাল করতে হবে। যদি এসকল দাবি মানা নয় হয় তবে, কার্যনির্বাহী বর্তমান কমিটির আংশিক নেতৃবৃন্দ, সাবেক নেতৃবৃন্দ এবং আসন্ন নির্বাচনের সম্ভাব্য প্রার্থীগণ ১১ ডিসেম্বর একই স্থানে একই সময় প্রতিবাদ সভা করা হবে। সভায় উপস্থিত ছিলেন সহ-সধারণ সম্পাদক ইমান আলী, বারেক হাওলাদার, সাংগঠনিক সম্পাদক টিটু খান, কোষাধ্যক্ষ মনিরুল আমল, লাইন সম্পাদক মহিদুল ইসলাম, রফিক সরদার, মিন্টু হাওলাদার, সাবেক সভাপতি আফছার মোল্লা, আকরাম সরদার, বাবলু খলিফা, আবু বক্কর ছিদ্দিক, সেলিম মিয়া, বজলু হাওলাদার, আনোয়ার হাওলাদার আফছার মোল্লা, আবু বক্কার সিদ্দিক, আকরাম সরদার, বাবলু খলিফা, সেলিম মিয়া, ইমান আলী, রফিক সরদার, মহিদুল ইসলাম, টিটু খান, বারেক হাওলাদার, মনিরুল আলম, মোঃ ইমন প্রমুখ।
প্রসঙ্গত, খুলনা বিভাগীয় ট্রাক শ্রমিক ইউনিয়নের (রেজি নং ৬২২) সহ সভাপতি আবুল হোসেন কার্ফুর সদস্য পদ পুনবর্হালের দাবিতে পরিবহণ শ্রমিকরা বেশ কিছুদিন ধরেই আন্দোলন, সভা-সমাবেশ করে আসছেন।
নগর যুবলীগের স্মরণ সভা ও দোয়া মাহফিল
খবর বিজ্ঞপ্তি
সাবেক যুবলীগ নেতা শেখ মোঃ রফিকুল ইসলাম রফিকের চতুর্থ মৃত্যুু বার্ষিকী উপলক্ষে নগর যুবলীগের উদ্যোগে গতকাল বাদ মাগরিব দলীয় কার্যালয়ে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মোঃ রফিকুল ইসলামের আতœার শান্তি কামনায় উক্ত স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
খুলনা মহানগর যুবলীগের আহবায়ক সফিকুর রহমান পলাশের সভাপতিত্ত্বে অনুষ্ঠিত উক্ত স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেসিসি মেয়র মহানগর আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব তালুকদার আবদুল খালেক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা। এছাড়াও উপস্থিত ছিলেন নগর আওয়ামী লীগ নেতা, নুর ইসলাম বন্দ, জাহাঙ্গীর হোসেন খান, মুন্সি মাহবুবুল আলম সোহাগ, শহিদুল হক মিন্টু, জামাল উদ্দিন বাচ্চু, শামসুজ্জামান স্বপন, শ্যামল সিংহ রায় নগর যুবলীগ নেতা এস এম হাফিজুর রহমান হাফিজ, রোজী ইসলাম নদী, মোঃ আবুল হোসেন, নজরুল ইসলাম দুলু, শওকত হোসেন, অভিজিত চক্রবর্তী দেবু, কবির পাঠান, তাজুল ইসলাম, মোস্তফা শিকদার, মুহিদুল ইসলাম মিলন, মশিউর রহমান সুমন, কে এম শাহিন হাসান, ইয়াসিন আরাফাত, রাশেদুল ইসলাম রাশেদ,ইলিয়াস হোসেন লাবু, আনিসুর রহমান, জামিল আহমেদ সোহাগ, মহিদুল ইসলাম শান্ত, নগর ছাত্রলীগ নেতা আসাদুজ্জামান বাবু, রণবীর বাড়ৈ সজল, এখতিয়ার মোল্যা, জহির আব্বাস, মাহমুদুর রহমান রাজেস, হিরন হাওলাদার, এম এ হোসেন সবুজ, বায়েজিদ সিনা, জোয়েব সিদ্দিকি, শাহ্ আরাফাত রাহীব, নিশাত ফেরদাউস অনি সহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। স্মরণ সভা শেষে মাওলানা মোঃ শাহেদ হোসাইন এর পরিচালনায় মরহুমের বিদেহী আতœার মাগফিরাত কামনা করো দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
দলে কোন মাদক ব্যবসায়ী, ভূমিদস্যু, সন্ত্রাসী ও অনুপ্রবেশকারীর স্থান হবে না: এমডিএ বাবুল রানা
খবর বিজ্ঞপ্তি
খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা বলেছেন, দলে কোন মাদক ব্যবসায়ী, ভূমিদস্যু, সন্ত্রাসী ও অনুপ্রবেশকারীর স্থান হবে না। যারা এ ধরনের মানুষকে দলে স্থান দেয়ার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে কঠিন পদক্ষেপ নেয়া হবে। তিনি আরো বলেন, বিএনপি-জামায়াত প্রধানমন্ত্রী দেশরতœ জননেত্রী শেখ হাসিনার সরকারকে বিতর্কিত করার লক্ষ্যে দেশ বিধ্বংসী ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। তারা প্রত্যক্ষভাবে আওয়ামী লীগ ও প্রধানমন্ত্রী দেশরতœ জননেত্রী শেখ হাসিনার সাথে না পেরে ষড়যন্ত্র করে নানা ধরনের নাশকতা করছে। সেজন্যে তাদের সহযোগী সংগঠনের নেতাকর্মীদের আওয়ামী লীগে অনুপ্রবেশ করিয়ে এ ধরনের নাশকতায় লিপ্ত করেছে। তিনি দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, ওই সকল নাশকতায় লিপ্ত অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে তাদেরকে আইনে সোপর্দ করে দিতে হবে।
গতকাল মঙ্গলবার রাত ৮টায় ২৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের প্রাথমিক সদস্য সংগ্রহ টিকিট বিতরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মহানগর আওয়ামী লীগ নেতা ও ২৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের আহবায়ক মকবুল হোসেন মিন্টু’র সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, আওয়ামী লীগ নেতা শ্যামল সিংহ রায়, জামাল উদ্দিন বাচ্চু, মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, অধ্যক্ষ শহিদুল হক মিন্টু, হাফেজ মো. শামীম, এস এম আকিল উদ্দিন, মীর বরকত আলী, মো. সফিকুর রহমান পলাশ, বাবুল সরদার বাদল, আযম খান, মোল্লা আব্দুল হাই, আব্দুর রহিম বাবু, রেখা খানম, অমিতাভ ঘোষ সহ ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় আগামী ৪ ডিসেম্বর ২৮ নং ওয়ার্ডের সম্মেলন অনুষ্ঠিত করার সিদ্ধান্ত হয়।
গল্লামারী বাজার ব্যবসায়ি কল্যান সমিতির কার্যকরি কমিটির পরিচিতি সভা ও অফিস উদ্বোধন
খবর বিজ্ঞপ্তি
গল্লামারী বাজার ব্যবসায়ি কল্যান সমিতির কার্যকরি কমিটির পরিচিতি সভা ও অফিস উদ্বোধন অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অফিসের ফিতা কেটে অফিস উদ্বোধন করেন গল্লামারী বাজার ব্যবসায়ী কল্যান সমিতির প্রধান উপদেষ্টা এস এম হাফিজুর রহমান হাফিজ। বিশেষ অতিথি ছিলেন, গল্লামারী বাজার ব্যবসায়ী কল্যান সমিতির অন্যান্য উপদেষ্টা যথাক্রমে আলহাজ্ব আব্দুল মান্নান, মোঃ মোসলেম উদ্দিন, সরদার মোঃ নজরুল ইসলাম, মোঃ মমতাজ আহমেদ তুহিন, ডাঃ গৌতম রায়, সওগাতুল আলম খোকন ও মো: শাহ আলম হাওলাদার। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন গল্লামারী বাজার ব্যবসায়ী কলাণ সমিতিরি সভাপতি মোঃ সাইফুল্লাহ জিহাদ। অনুষ্ঠানটি পরিচালনা করেন গল্লামারী বাজার ব্যবসায়ী কল্যান সমিতির সাধারন সম্পাদক মোঃ মাহবুবুল আলম (মাহবুব), গল্লামারী বাজার কমিটির সহ সভাপতি মোঃ দেলোয়ার হোসেন, সহ সভাপতি মোঃ দেলোয়ার, সহ সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান, কোষাধক্ষ্য মোঃ ফোরকান শেখ, সাংগঠনিক সম্পাদক মোঃ সবুজুল ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক মোঃ জুয়েল শেখ, দপ্তর সম্পাদক মোঃ রবিউল ইসলাম, ক্রীড়া সম্পাদক মোঃ জলিল রহমান, সহ-ক্রীয়া সম্পাদক মোঃ সোহেল মোড়ল, প্রচার সম্পাদক আকতার হোসেন শেখ, সহ-প্রচার সম্পাদক রফিকুল ইসলাম, কার্যকরী সদস্য যথাক্রমে মোঃ জালাল, মোঃ মোঃ সেলিম, ইয়াসিন আহমেদ, আ: রহিম সহ অত্র বাজারের সকল ব্যবসায়ি বৃন্দ।
খালিশপুরে ৪ ডিসেম্বর থেকে আবু নাসের স্মৃতি টি-টোয়েন্টি ক্রিকেট
ক্রীড়া প্রতিবেদক
ইউনিটি ক্রিকেট একাডেমীর ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে আগামী ৪ ডিসেম্বর থেকে খালিশপুরে শুরু হচ্ছে শেখ আবু নাসের স্মৃতি টি-টোয়েন্টি ক্রিকেট প্রতিযোগিতা। খালিশপুর প্রভাতী স্কুল মাঠে প্রতিযোগিতার উদ্বোধন করবেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক। একাডেমীর প্রধান পৃষ্ঠপোষক কাজী ফয়েজ মাহমুদের পৃষ্ঠপোষকাতায় মোট ৩২টি দল টুর্নামেন্টে অংশ গ্রহণ করবে। এ টুর্নামেন্টকে সামনে রেখে গতকাল মঙ্গলবার দলগুলো লটারির মাধ্যমে গ্রুপিং ও ফিক্সার তৈরী করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ১২নং ওয়ার্ড কাউন্সিলর মনিরুজ্জামান মনি, সংরক্ষিত মহিলা কাউন্সিলর পারভীন আক্তার, ওয়াহিদুজ্জামান খান ডারউইন, বিসিবির খুলনা বিভাগীয় কোচ মনোয়ার আলী মনু, শেখ ফরহাদ হোসেন, নিয়াজ মোর্শেদ পল্টু, হাফিজুর রহমান মিলন, চয়ন কান্তি বিশ্বাস, দেবাশীষ, সমীর কুমার সরকার, রামিজ রাজা, মেহেদী হাসান টিপু।
ভাতিজাকে পরীক্ষা দিতে নিয়ে যাওয়ার পথে লাশ হলেন চাচা
চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় ইব্রাহিম হোসেন নামে এক যুবক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন তার ভাতিজা নাজমুল হোসাইন।
মঙ্গলবার (১ ডিসেম্বর) সকালে ৭টার দিকে উপজেলার মধুখালী সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইব্রাহিম হোসেন (২৫) আলমডাঙ্গা উপজেলার বড় গ্রামের খলিলুর রহমানের ছেলে এবং আহত নাজমুল হোসাইন (১৬) একই গ্রামের কাশেম আলীর ছেলে।
স্থানীয়রা জানান, সকালে আনসার ব্যাটালিয়নের পরীক্ষা দিতে কুষ্টিয়ার উদ্দেশ্যে বের হন নাজমুল হোসাইন। ভাতিজা নাজমুলকে মোটরসাইকেলে করে আলমডাঙ্গার মুন্সিগঞ্জে রাখতে যাচ্ছিলেন চাচা ইব্রাহিম হোসেন। এ সময় মধুখালী সড়কে পৌঁছালে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে একটি বেলগাছের সঙ্গে ধাক্কা খায়।
এতে ঘটনাস্থলেই মারা যান ইব্রাহিম। গুরুতর আহত হন নাজমুল। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রাজশাহী মেডিকেলে নিয়ে যেতে বলেন কর্তব্যরত চিকিৎসক।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবীর জানান, কোনো অভিযোগ না থাকায় সুরতহাল প্রতিবেদন তৈরি করে ইব্রাহিমের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
মহেশপুরের পুড়াপাড়া বাজারের কোটি কোটি টাকা মুল্যের সরকারী খাস জমি রক্ষা করতে ব্যর্থ সরকারী কর্মকর্তারা : চলছে বহুতল ভবন সহ দোকান ঘর
মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধি
ঝিনাইদহের মহেশপুর উপজেলার পুড়াপাড়া বাজারের কোটি কোটি টাকা মুল্যের সরকারী খাস জমি যেন কোন ভাবেই রক্ষা করতে পারছেন না সরকারী কর্মকর্তারা। জমি গুলো একের পর এক দখল হয়ে যাচ্ছে। গড়ে উঠছে বহুতল ভবন সহ দোকান পাট। দখল হয়ে যাওয়া সরকার জমি ফেরত আনার জন্য ৭৭ মামলা করেও এখন আলোর মুখ দেখতে পারেনি। এলাকাবাসী ও ব্যবসায়ীদের অভিযোগের তীর ছুড়ছেন ইউনিয়ন ভুমি কর্মকর্তার দিকে । ভূমি কর্মকর্তা সামাউল ইসলাম বার বার ঘুরে ফিরে একই ইউনিয়নের ভূমি কর্মকর্তার দ্বায়ীন্ত নেওয়ার করনেই তার বিরুদ্ধে এসব অভিযোগের তীর উঠছে।
মান্দারবাড়ীয়া ইউনিয়নে ভূমি কর্মকর্তা সামাউল ইসলামের মামার বাড়ী হওয়ার কারনে রাতারাতি বাজারের জমি দখল করে ঘর তুলে নিলেও তিনি কিছুই করতে পারছেন না। বাজারের ব্যবসায়ীদের অভিযোগ সরকারী জমি কিভাবে ব্যক্তি নামে রেকর্ড হয় আমরা এই বাজারেই দেখলাম। যার কারণে সবাই সরকারী জমি দখলের মহাউৎসবে মেতে উঠছে। কারো ক্ষমতা নেই সরকারের এই জমি রক্ষা করার।
এদিকে এলাকার সুধি সমাজ সরকারের জমি ফেরত আনার জন্য ১৩৪ বিশ্বনাথপুর মৌজার হাল রেকড পাবলিকের নামে হওয়ায় বাতিল করার জন্য গণ স্বাক্ষর করে ভূমি জরিপ অধিদপ্তরে পাঠানোর পক্রিয়া শুরু করেছেন।
জানা গেছে মহেশপুর উপজেলার মান্দারবাড়ীয়া ইউনিয়নের বিশ্বনাথপুর মৌজার পুড়াপাড়া বাজারের এস,এ ১নং খতিয়ান ভূক্ত ৫ দাগে ৪০ শতক, ৮ দাগে ২.০৪ শতক, ১০ দাগে ২.৫৬ শতক, ১১ দাগে ৮১ শতক, ১৪ দাগে ৬৭ শতক, ১২ ও ২৯ দাগে ৭৫ শতক মোট ৭ একর ২৩ শতক জমি পূর্ব পাকিস্তান প্রদেশ পক্ষে কালেক্টর যশোর এর নামে এস,এ রেকর্ড প্রকাশিত হয়। কিন্তু ইউনিয়ন ভূমি অফিসের কতিপয় কর্মকর্তাদের যোগ সাজসে স্থানীয় প্রভাবশালী নেতা ও ভূমি দস্যুরা বাজারের প্রায় সব খাস জমি দখল করে নিয়েছেন। ফলে বাজারে সাপ্তাহিক হাট বসানোর কোন জায়গা নেই । সাম্প্রতি বাজারের হাইস্কুল রোডের রোজাউল হকের মুদি দোকানের দক্ষিন পাশে ৮ ও ১২ নং দাগে খাস ও পেরিফেরিভূক্ত জমির উপর উপজেলার মান্দারবাড়ীয়া গ্রামের মৃত হুজুর আলীর ছেলে ওয়াজ্জেদ আলী প্রভাব খাটিয়ে ৫তলা ফাউন্ডেশন করে বহুতল ভবন নির্মানের কাজ শুরু করছেন।
এলাকার স্থানীয় জনগন এ ব্যাপারে স্থানীয় ভূমি অফিসে অভিযোগ করেও কোন লাভ হয়নি বলে জানান। মান্দারবাড়ীয়ার (জোঁকা) ভূমি অফিসের উপ-সহকারী ভূমি কর্মকর্তা সামাউল হোসেন ভবন নির্মানের স্থান পরিদর্শন করার পরের দিনই ওয়াজ্জেদ আলী বহুতল ভবন নির্মান করতে শুরু করেন।
মান্দারবাড়ীয়ার (জোঁকা) উপ-সহকারী ভূমি কর্মকর্তা সামাউল ইসলাম জানান আমি ওয়াজ্জেদ আলীকে ভবন নির্মান করতে নিষেধ করেছি। কিন্তু তিনি সকল নিষেধ অমান্য করে ভবন নির্মান করায় আমি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তাকে অবহিত করেছি। তাছাড়াও ওয়াজ্জেদ আলীর নামে আদালতের রায় রয়েছে।
মান্দারবাড়ীয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল কাদের জানান, পুড়াপাড়া বাজার এই জেলার একটি বড় বাজার । সেখান থেকে সরকার প্রতি বছরে দেড় থেকে ২ কোটি টাকার রাজস্ব আদায় করতেন। কিন্তু সেই বাজারে দখল কারীদের কারণে হাট বসানোর মত সরকারী খাস জমি আর নেই। সব জমি ব্যক্তি নামে রেকর্ড হয়ে গেছে। আমি শুনছি এই বাজার সহ আসে পাশের গ্রামের কয়েকশ’ লোক বিশ্বনাথপুর মৌজার আর এস রেকর্ড বাতিল চেয়ে ভূমি জরিপ অধিদপ্তর বরাবর আবেদন করার প্রক্রিয়া শুরু করেছেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কাজী আনিসুল ইসলাম জানান, পুড়াপাড়া বাজারের সরকারী জমি ফেরত আনতে ৭৭টি মামলা করা হয়েছে যা একটি রেকর্ড। আমরা সরকারী জমি ফিরিয়ে আনতে যা যা করার করে যাচ্ছি। আমি নিজে জোনাল সেটেলমেন্ট স্যারের সাথে কথা বলেছি। জেলা প্রশাসক স্যারের সাথে কথা বলে একটি বড় ধরনের উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে খুব তারাতারি।
ডুমুরিয়ায় চেয়ারম্যান প্রার্থী আ’লীগ নেতা সাংবাদিক জাহাঙ্গীরের গনসংযোগ
ডুমুরিয়া প্রতিনিধি
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ডুমুরিয়া সদর ইউনিয়নে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী উপজেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম জাহাঙ্গীর আলম দিনব্যাপী নানা কর্মসূচী অব্যাহত রেখেছেন। গতকাল মঙ্গলবার সকাল ১০ টায় কেন্দ্রিয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত ডুমুরিয়ার বিশিষ্ট কাঠ ব্যবসায়ী আওয়ামী লীগ নেতা জিন্নাত খানের পিতা ফজলে করিম খানের নামাজে জানাজায় অংশ গ্রহন করেন। রাতে ডুমুরিয়া যুবসংঘ মাঠে ইমাম পরিষদ কতৃক আয়োজিত ওয়াজ মাহফিলে হাজার হাজার মুছাল্লীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। খুলনা সদর হাসপাতালে চিকিৎসাধীন ডুমুরিয়া বাজারে ব্যবসায়ী নেপাল দেবনাথকে সকাল ৯ টায়, ডুমুরিয়া ফাতেমা ক্লিনিকে চিকিৎসাধীন পশ্চিম ডুমুরিয়ার আলতাফ বিশ্বাস, নার্গিস ক্লিনিকে চিকিৎসাধীন খলশী গ্রামের নাজমুলের স্ত্রীকে দেখতে যান সন্ধ্যা। তাদের চিকিৎসার খোজঁ খবর নেন। এছাড়া তিনি গত সোমবার সকাল ১০ টায় দক্ষিণ ডুমুরিযার ওয়াপদার মাথায় কাদের বিশ্বাসের স্ত্রী এবং জোহরবাদ গোলনা গ্রামে হাফিজ খানের ভাই মফিজুর রহমানের পিতা মঞ্জু খানের নামাজে জানাজায় শরীক হন। ওই সকালে মির্জাপুরে রাশ মেলায় এবং রাতে সাংস্কৃতিক সন্ধ্যায় অংশ নেন।
ঝিনাইদহে ৩ দিন ব্যাপী বিজয় সাংস্কৃতিক উৎসব শুরু
ঝিনাইদহ প্রতিনিধি-
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে ঝিনাইদহে শুরু হয়েছে ৩ দিন ব্যাপী বিজয় সাংস্কৃতিক উৎসব। অংকুর নাট্য একাডেমী ও ঝিনাইদহ শিশু-কিশোর নাট্য দলের আয়োজনে মঙ্গলবার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমীতে উৎসবের উদ্বোধন করা হয়। শুরুতে মঙ্গল প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ। পরে অনুষ্ঠিত আলোচনা সভায় মোসলেম আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সেলিম রেজা, বাংলাদেশ গ্রুপ থিয়েটারের সেক্রেটারি জেনারেল কামাল বায়েজিদ, ঝিনাইদহ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান, সিও সংস্থার নির্বাহী পরিচালক শামছুল আলম, অংকুর নাট্য একাডেমীর সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন জুলিয়াস, খুলনা বিভাগীয় গ্রাম থিয়েটারের সাংগঠনিক সম্পাদক একরামুল হক লিকু, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শরিফ খান, দপ্তর সম্পাদক খোরশেদ আলম, নির্বাহী সদস্য স্বপন মাহমুদ, শাহিনুর আলম লিটনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে পরিবেশিত হয় নাচ গান ও কবিতা আবৃতি। পরে ১৯ শতকের মহাজনি ব্যবসায় ও একটি পরিবারের আর্থিক দৈন্যতা নিয়ে রচিত রম্য নাটক ‘রসভঙ্গ’ পরিবেশন করা হয়। আগামী ৩ ডিসেম্বর শেষ হবে এ উৎসব।
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে ঝিনাইদহে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
ঝিনাইদহ প্রতিনিধি-
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে ঝিনাইদহে হয়ে গেল জমজমাট প্রীতি ফুটবল ম্যাচ। মঙ্গলবার বিকেলে শৈলকুপার গাড়াগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
শুরুতে খেলার উদ্বোধন করেন ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য আব্দুল হাই। গাড়াগঞ্জ ক্রীড়া সংস্থার আয়োজনে ম্যাচটিতে মুখোমুখি হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত ব্যক্তিত্ব ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমী ও গাড়াগঞ্জ ক্রীড়া সংস্থা একাদশ। এ অনুষ্ঠানের আয়োজন করেন শৈলকুপা উপজেলা যুবলীগের সভাপতি ও সাবেক ভাইস চেয়ারম্যান শামীম হোসেন মোল্লা।
নির্ধারিত ৯০ মিনিটের খেলার প্রথমার্ধের ৯ মিনিটের মাথায় প্রতিপক্ষের জালে বল জড়িয়ে দলকে এগিয়ে নেয় ১০ নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় ব্যারিস্টার সুমন। হাজার হাজার দর্শনের হাততালি আর উৎসাহ যোগের মধ্যে দিয়ে চলে আক্রমন পাল্টা আক্রমন। ৩২ মিনিটের মাথায় ডিবক্সের মধ্যে হ্যান্ডবল হওয়ায় কপাল পোড়ে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমীর। পেনাল্টিতে গোল হওয়ায় সমতায় আসে ম্যাচ। দ্বিতীয়ার্ধের শুরুতে গাড়াগঞ্জ ক্রীড়া সংস্থা একাদশের ৬ নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় জাতীয় দলের সাবেক অধিনায়ক জাহিদ হাসান এ্যামিলি গোল করে দলকে এগিয়ে নেয়। নির্ধারিত সময়ের মধ্যে গোল পরিশোধ করতে না পারায় জয়লাভ করে গাড়াগঞ্জ ক্রীড়া সংস্থা। খেলা শেষে পুরস্কার বিতরণ করা হয়।
আশাশুনিতে মুজিববর্ষ উপলক্ষে গৃহ নির্মান কর্মসূচির কাজ পরিদর্শনে এডিসি (জেঃ)
আশাশুনি প্রতিনিধি
আশাশুনিতে মুজিব শতবর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ‘ক’ শ্রেণির গৃহহীন ও ভূমিহীন পরিবারদের জন্য গৃহ নির্মান কর্মসূচির শুভ উদ্বোধন ও পরিদর্শন করা হয়েছে। মঙ্গলবার (১ ডিসেম্বর) বিকালে উপজেলার দক্ষিণ চাপড়ায় বলফিল্ড এর পার্শে¦ ভূমিহীন পরিবারদের জন্য গৃহনির্মান কাজের উদ্বোধন ও নির্বাচিত ব্যক্তিদের জায়গা ও সরঞ্জামাদি পরিদর্শন করা হয়।
গৃহ নির্মান কর্মসূচির আওতায় বুধহাটা ও আশাশুনি সদর ইউনিয়নে ২৫টি গৃহ নির্মানের পরিকল্পনা মাথায় নিয়ে ২০টি গৃহের নির্মান কাজের উদ্বোধন করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এম এম মাহমুদুর রহমান প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে গৃহ নির্মান কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এসময় আশাশুনি উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি এ বি এম মোস্তাকিম, উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা, সহকারী কমিশানর (ভূমি) শাহীন সুলতানা, উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহাগ খান, আশাশুনি সদর ইউপি চেয়ারম্যান স ম সেলিম রেজা মিলন ও স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি ভূমিহীনদের গৃহনির্মানের জন্য নির্বাচিত জমি, ভূমিহীন পরিবার ও নির্মান কাজে ব্যবহৃত ইট, বালি, সিমেন্টসহ সরঞ্জামাদি পরিদর্শন করেন। এবং গৃহ পাওয়া ভূমিহীন পরিবারের সদস্যদের সাথে কথা বলেন। সাথে সাথে কাজের গুণগত মান ঠিক থাকে সে ব্যাপারে পরামর্শ ও তাগিদ প্রদান করেন।
আশাশুনিতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষে মানববন্ধন
আশাশুনি প্রতিনিধি
আশাশুনিতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ- ২০২০ উপলক্ষে মানববন্ধন ও পথ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১ ডিসেম্বর) বেলা ১১ টায় উপজেলা পরিষদের সামনের মেইন সড়কে এ কর্মসূচি পালন করা হয়।
উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায়, উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে মানববন্ধন ও পথ সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী। দীর্ঘ একঘন্টা ব্যাপী অনুষ্ঠানে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলামের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, উদ্দীপ্ত নারী উন্নয়ন সংস্থার প্রোগ্রাম কো-অর্ডিনেটর চায়না রানী দাশ, মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের ট্রেইনার সরমীন চৌধুরী, আফরোজা খানুম, দীপঙ্কর কুমার ও আকতার হোসেন। ২৫ নভেম্বর নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উদ্বোধন করা হয় এবং ১০ ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে উপজেলা মহিলা বিষয়ক অফিস।
বুধহাটা ইউনিয়ন পরিষদের উদ্যোগে স্বাস্থ্য সুরক্ষা প্যাকেজ বিতরণ
আশাশুনি প্রতিনিধি
আশাশুনি উপজেলার বুধহাটায় কোভিড-১৯ প্রতিরোধের লক্ষ্যে উপকারভোগিদের মাঝে স্বাস্থ্যসুরক্ষা প্যাকেজ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১ ডিসেম্বর) বেলা ১১.৩০ টায় বুধহাটা ইউনিয়ন পরিষদ চত্বরে এ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
২০১৯-২০ অর্থ বছরে এলজিএসপি-৩ (বিবিজি) ১ কিস্তির আওতায় বুধহাটা ইউনিয়ন পরিষদের উদ্যোগে ইউনিয়নের ২১৯ পরিবারকে স্বাস্থ্য সুরক্ষা প্যাকেজ প্রদান কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। কার্যক্রমরে শুভ উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা। বুধহাটা ইউপি চেয়ারম্যান ইঞ্জিঃ আ ব ম মোছাদ্দেকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহাগ খান ও প্রকৌশলী মামুনুর রশিদ। অনুষ্ঠানে মহিলা মেম্বার রাফেজা খানম, মেম্বার রেজওয়ান আলি, মতিয়ার রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি সুফলভোগিদের হাতে সুরক্ষা সামগ্রীর প্যাকেট তুলে দেন।
বদরতলা প্রাইমারী স্কুলে স্লিপ পরিকল্পনা প্রণয়ন সভা
আশাশুনি প্রতিনিধি
আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নে বদরতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্লিপ পরিকল্পনা প্রণয়ন বিষয়ক বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১টায় স্কুল হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
এসএমসি সভাপতি প্রভাষক রবীন্দ্রনাথ সরকারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন, সহকারী উপজেলা শিক্ষা অফিসার আব্দুর রকিব। প্রধান শিক্ষক পরিমল কুমারের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, কামাল উদ্দীন আহমেদ মুকুল, শেখ সিরাজ, সাহেব আলী, কার্ত্তিক সরকার, নিমাই মন্ডল এবং বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ও অভিভাবক মন্ডলী।
বুধহাটায় মাছের ঘেরে ঘের মালিকের মৃত্যু
আশাশুনি প্রতিনিধি
আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নে মৎস্য ঘেরে ঘুনি (আটন) ঝাড়তে গিয়ে এক ঘের মালিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১ ডিসেম্বর) ভোর রাতে ইউনিয়নের তুষখালী গ্রামে এ ঘটনা ঘটে।
তুষখালী গ্রামের মৃত নলিনী রঞ্জন সরকারের পুত্র শ্যামল কুমার সরকার (৪৯) মঙ্গলবার দিবাপূর্ব ভোর রাত্র সাড়ে ৪ টার দিকে ঘুম থেকে উঠে পাশের মৎস্য ঘেরে মাছ ধরার জন্য ঘুনি ঝাড়তে যান। ধারনা করা হচ্ছে, একটি ঘেরের ঘুনি ঝাড়ার পর দ্বিতীয় ঘেরে ঘুনি ঝাড়তে নামার পর তিনি স্ট্রোকে আক্রান্ত হয়ে পানিতে পড়ে গিয়ে মৃত্যুবরণ করেন। পাশের ঘেরের লোকজন মাছ ধরে ফেরার পথে তার মৃতদেহ ভেসে থাকতে দেখে খবর দিলে বিষয়টি জানাজানি হয়। এদিন দুপুর ১ টার দিকে তার অন্তেষ্টিক্রিয়া অনুষ্ঠিত হয়। মৃতকালে তিনি স্ত্রী, ২ কন্যা ও ১ পুত্র সন্তান রেখে গেছেন।
সাংবাদিক শিবপদ’র পরিবারের জমি জবর দখলের চেষ্টা
আশাশুনি প্রতিনিধি
আশাশুনি উপজেলার বড়দল আফতাব উদ্দিন কলেজিয়েট স্কুলের প্রভাষক ও দৈনিক দৃষ্টিপাতে বড়দল ইউনিয়ন প্রতিনিধি শিবপদ সরকার ও তার পরিবারের ভোগদখলীয় জমি জবর দখলের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এব্যাপারে থানায় জিডি ও হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদ বরাবর লিখিত অভিযোগ করা হয়েছে।
সাতক্ষীরা সদর উপজেলার গোবিন্দপুর গ্রামের মৃত ভূবন চন্দ্র সরকারের পুত্র সাংবাদিক শিবপদ সরকার ও তার পরিবারের সদস্যরা গোবিন্দপুর মৌজায় ২২ শতক জমিতে বংশ পরম্পরায় ২ শত বছরের অধিক কাল হতে ভোগদখল করে আসছেন। ভোগদখলীয় জমি জবর দখলের হীন মানষিকতা নিয়ে প্রতিপক্ষ ষড়যন্ত্র করে আসছিল। ২৯ নভেম্বর সকাল ৯ টার দিকে তারা জমিতে জবর দখল ও ঘর বাধতে গেলে বাধা দেওয়া হয়। তখন তারা নিরাপদ সরকার, ্রপসেনজিৎ সরকার ও নিরাপদ’র স্ত্রীকে মারপিট করে। নিজের জীবনের নিরাপত্তা চেয়ে শিবপদ সরকার মৃত হামজা সরদারের পুত্র আব্দুল হামিদ সরদার, তার পুত্র মোনায়েম হোসেন, মৃত আফসার আলী লস্করের পুত্র আসমত আলী লস্কর, তার পুত্র আজিজুল ইসলামের নামে সদর থানায় ১৫৯৭ নং জিডি করেছেন। এছাড়া প্রসেনজিৎ পৃথক অভিযোগ এবং নিরাপদ সরকার হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদ বরাবর অভিযোগ করেছেন।
আশাশুনি উপজেলা ফুটবল রেফারীজ এ্যাসোসিয়েশন গঠন
আশাশুনি প্রতিনিধি
আশাশুনি উপজেলা ফুটবল রেফারীজ এ্যাসোসিয়েশনের কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার (১ ডিসেম্বর) সকালে আশাশুনি থানা অফিসার ইনচার্জের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় এ কমিটি গঠন করা হয়।
অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মাদ গোলাম কবিরের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, রেফারী আনিছুর রহমান, আবুল কালাম আজাদ, আছাদুল হক, উত্তম কুমার মন্ডল, রাহুল সরকার, আল ইমরান, আকবর হোসেন রানা প্রমুখ। সভায় সর্বসম্মতিক্রমে পদাধিকার বলে থানা অফিসার ইনচার্জ মোহাম্মাদ গোলাম কবিরকে সভাপতি ও ক্রীড়া শিক্ষক আনিছুর রহমানকে সেক্রেটারী করে উপজেলা ফুটবল রেফারীজ এ্যাসোসিয়েশনের কমিটি গঠন করা হয়।
আশাশুনিতে নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালন
আশাশুনি প্রতিনিধি
আশাশুনিতে নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ২০২০ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। মঙ্গলবার উপজেলা সড়কে উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থা ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
মানুষের জন্য ফাউন্ডেশনের অর্থায়নে ঘন্টাব্যাপী মানববন্ধন ও পথ সভায় সভাপতিত্ব করেন, উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থার উপদেষ্টা দিলীপ কুমার দাশ। প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী। বিশেষ অতিথি ছিলেন, মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলাম ও উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থার কো-অর্ডিনেটর চায়না রানী দাশ। ‘শেখ হাসিনার বারতা, নারী-পুরুষ সমতা’ এ লক্ষ্যকে সামনে রেখে ‘কমলা রঙের বিশ্বে নারী বাঁধার পথ দিবেই পাড়ি’ -স্লোগানে বক্তাগণ নারী নির্যাতন প্রতিরোধে সকল পরিবার থেকেই প্রথম পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। এছাড়া করোনাকালীন সময়ে নারী ও কন্যা শিশুর সুরক্ষার দাবী জানান।
গিলাতলায় ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান(লাল)এর ইন্তেকাল
ফুলবাড়ীগেট(খুলনা)প্রতিনিধি
গিলাতলা ১নং কলোনীর বাসিন্দা, নাভানা কোম্পানীর সিএনজি সাবেক ইঞ্জিনিয়ার ও বিশিষ্ট সমাজ সেবক মোঃ হাবিবুর রহমান লাল ৩০ নভেম্বর সোমবার রাত ১১টায় শারিরিক অসুস্থতার কারণে খুলনা শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। (ইন্নালি………রাজিউন)। মৃত্যকালে তার বয়স হয়েছিল ৬২ বছর। তিনি স্ত্রী,৩ কন্যা সহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। ১ ডিসেম্বর মঙ্গলবার বাদ জোহর গিলাতলা ১নং কলোনীর সরকারী কবরস্থান সংলগ্ন মাঠে জানাযা শেষে দাফন করা হয়। জানাযায় উপস্থিত ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। গিলাতলা ইউপি চেয়ারম্যান আলহাজ¦ শেখ মনিরুল ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান শেখ জাহাঙ্গীর হোসেন, বেগ আব্দুর রাজ্জাক রাজ, কাজী মনোয়ার হোসেন, কাজী হুমায়ুন কবির, কাজী আজাদুর রহমান হিরোক, শেখ শাহিন রহমান, ইউপি সদস্য মোল্যা সোহরাব হোসেন, মাহমুদ হাসান, সাবেক ইউপি সদস্য হাফেজ মোহাম্মাদ আলী, কাজী মনিরুল ইসলাম প্রিন্স, খন্দকার মুক্ত আহম্মেদ, কাজী কাজী মঈনূল কবির, সাংবাদিক গাজী মাকুল উদ্দীন, মীর আব্দুর রউফ,মোঃ ইউনুচ আলী, মোঃ মোজাহিদুল ইসলাম, মোঃ বাদল, মোঃ হোসেন,মোঃ আনোয়ার আলী, আশরাফ আলী, আব্দুর রহমান, শেখ আরিফুল ইসলাম, শেখ মামুন হোসেন, শেখ শাহাদাত হোসেন, মোঃ আলিমহোসেন , মোঃ ইমদাদুল হক প্রমুখ। জানাযায় ইমামতি করেন মরহুমের নিকট আত্মীয় হাফেজ মোঃ আল ইমরান।
জঙ্গি মৌলবাদ ও সাম্প্রদায়ীকতার বিরুদ্ধে খানজাহান আলী থানা যুবলীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
ফুলবাড়ীগেট(খুলনা)প্রতিনিধি
দেশব্যাপী মৌলবাদ, জঙ্গীবাদ ও সাম্প্রদায়ীক অপশক্তির বিরুদ্ধে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে খানজাহান আলী থানা যুবলীগের উদ্যোগে ১ ডিসেম্বর বিকাল ৫ টায় ফুলবাড়ীগেট খুলনা যশোর মহাসড়কে বিক্ষোভ মিছিল শেষে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে সভাপতিত্ব করেন খুলনা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও খানজাহান আলী থানার যুবলীগের আহবায়ক মোঃ সাজ্জাদুর রহমান লিংকন। থানা যুবলীগের যুগ্ম- আহবায়ক মোঃ মিজানুর রহমান রুপমের পরিচালনায় বক্তৃতা করেন সাবেক ছাত্রলীগ ফোরাম নেতা আবু হেনা বাবলু, তরিকুজ্জামান মনির, নোমানুর রহমান রাজা, মো. আল আমিন, জাহিদ আল মামুন, যুবলীগ নেতা জাহিদুর রহমান বাবু, থানা শ্রমিকলীগ নেতা বায়জিদ সরদার, ইখতিয়ার হোসেন মওলা, আব্দুল আউয়াল, মোঃ রুবেল, রেজাউল ইসলাম, হাফিজুল, আশিক, শেখ ইমরান, হানরান, বাপ্পি, জসিম, মিরাজ, হাসিবুর ছাত্রলীগ নেতা হাফিজুর রহমান, সুমন প্রমুখ নেতৃবৃন্দ।
নিরাপদ সড়ক চাই খানজাহান আলী থানা শাখার লিফলেট বিতরণ ও আলোচনা সভা
ফুলবাড়ীগেট(খুলনা)প্রতিনিধি
খানজাহান আলী থানা শাখার নিরাপদ সড়ক চাই(নিসচা)’র লিফলেট বিতরণ ও আলোচনা সভা ১ ডিসেম্বর মঙ্গলবার বেলা ১১ টায় শিরোমণি বাজার এলাকায় সচেতনতামূলক নির্দেশনা লিফলেট বিতরণ শেষে এক আলোচনা সভা নিসচা’র নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় খানজাহান আলী থানা নিসচা’র সভাপতি ও জেলা বিএনপি’র সহ-সাংগঠনিক সম্পাদক শেখ আব্দুস সালামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ লুৎফর রহমান লিটনের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন বেসরকারী উন্নয়ন সংস্থা ওয়েজডার নির্বাহী পরিচালক ডাঃ মারুফুল হক। বক্তৃতা করেন বীর মুক্তিযোদ্ধা স.ম রেজওয়ান আলী, মোঃ ভেমর সরদার, মোঃ ইমদাদুল ইসলাম, মোঃ বাচ্চু শেখ, মোঃ মহসিন, মোঃ বিপ্লব হোসেন, তরিকুল ইসলাম নয়ন, শেখ আফজাল হোসেন, শেখ আবুল হোসেন, শেখ ইউসুফ আলী প্রমুখ। সভায় সকলের উদ্যেশ্যে মোবাইলে কথা বলতে বলতে রাস্তা পার না হওয়া, রাস্তা চলাচলের সময় রাস্তার ডান পাশ দিয়ে যাওয়া, গাড়িতে উঠে চালককে তাড়াতাড়ি চালাতে না বলা, ট্রাফিক আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়া, গাড়ী চালানো অবস্থায় মোবাইলে কথা না বলা এবং উল্টোপথে গাড়ী না চালানোসহ বিভিন্ন নির্দেশনা দেয় হয়।
বেতন বৈষম্য নিরসনের দাবিতে কয়রায় স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতী
কয়রা প্রতিনিধি
ভ্যাকসিন হিরো সম্মান, স্বাস্থ্য সহকারীদের অবদান শীর্ষক স্লোগানে কয়রা উপজেলা হেলথ এ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশন, নিয়োগবিধি সংশোধন করে বেতন বৈষম্য নিরসনের দাবিতে কয়রায় স্বাস্থ্য পরিদর্শক, সহকারী পরিদর্শক ও স্বাস্থ্য সহকারীরা কর্মবিরতী পালন করেছ্।ে মঙ্গলবার সকালে বাংলাদেশ হেলথ এ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশন কয়রা উপজেলা শাখার উদ্যোগে কর্মবিরতীর ঘোষণা দিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্র চত্তরে স্বাস্থ্য সহকারীগন অবস্থান করে। এ সময় বক্তব্য রাখেন দাবি বাস্তবায়ন পরিষদের কয়রা উপজেলা শাখার সভাপতি উম্মে জয়নব, সাধারণ সম্পাদকমোঃ জুনায়েদ হোসেন, রুহিত বাবু, স্বাস্থ্য সহকারী আফজাল হোসেনসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ। কর্মবিরতীতে অংশ গ্রহনকারীরা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ১৯৯৮ সালে ৬ ডিসেম্বররে স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারীদের এক সমাবেশে আমাদেরকে বেতন বৈষম্য নিরসনের ঘোষণা দিয়েছিলেন। ২০১৮ সালে ২ ফেব্রুয়ারি তৎকালীন স্বাস্থ্যমন্ত্রী আমাদের দাবি মেনে নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য একটি কমিটিও গঠন করে দেন। তারপরেও তাদের দাবী বাস্তবায়ন হচ্ছে না। প্রধানমন্ত্রীর সেই ঘোষণা মোতাবেক স্বাস্থ্য পরিদর্শক পদ ১১ তম গ্রেড, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ১২ তম গ্রেড, ও স্বাস্থ্য সহকারী পদ ১৩ তম গ্রেড প্রদান করে বিধিনিয়োগ সংমোষণ সহ বেতন বৈষম্য নিরসন করতে হবে এই দাবী পূরণ না হওয়া পর্যন্ত দেশব্যাপী আমাদের কর্মবিরতী ও অবস্থান কর্মসুচি অব্যহত থাকবে।
কয়রায় বিশ্ব এইডদিবস পালিত
কয়রা প্রতিনিধি
সারা বিশ্বের ঐক্য এইডস প্রতিরোধে সবাই নিব দায়িত্ব এই প্রতিপাদ্যকে সামনে রেখে কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর উদ্যেগে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপজেলা । স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুদীবালার সভাপতিত্বে কমপ্লেক্স চত্তর থেকে একটি র্যালী বের হয়ে বিভিন্ন সড়ক ঘুরে স্বাস্থ্য কমপ্লেক্সে এস শেষ হয়। র্যালী পরবর্তী আলোচনা সভায় বক্তব্য রাখেন ডাঃ তমাল কুমার দাস, ডাঃ মেখ ততোহেব্বুল হক আশিক , ডাঃ ইশরাত জাহান রীমা সহ স্বাস্থ্য কর্মকর্তাবৃন্দ।
খুলনায় ৩দিন ব্যাপী রাস উৎসব সমাপ্ত
খবর বিজ্ঞপ্তি
বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের মধ্য দিয়ে খুলনায় ৩দিন ব্যাপী রাস উৎসব গতকাল মঙ্গলবার শেষ হয়েছে। গত ২৯ নভেম্বর রোববার থেকে শুরু হয়। আদি কালিবাড়ি পাড়া সার্বজনীন পূজা মন্দির কমিটি এর আয়োজন করে। সার্বিক সহযোগিতায় ছিল বাংলাদেশ পূজা উদয্পান পরিষদ নগর শাখা। স্বাস্থ্য বিধি মেনে অনুষ্ঠান পরিচালনা করা হয়। অনুষ্ঠানে পুরোহিত ছিলেন বেশব চক্রবর্তী। অনুষ্ঠান মালার মধ্য ছিল ভগবত পাঠ, ভৈরবনদের নিমতলা ঘাটে ¯œান, ভোগারতি, আরতি ও প্রসাদ বিতরণ।
বাংলাদেশ পূজা উদায্পন পরিষদ নগর শাখার সভাপতি শ্যামল হালদার, সাধারণ সম্পাদক প্রশান্ত কুন্ড, আদি কালিবাড়ি পাড়া সার্বজনীন পূজা কমিটির সভাপতি বিকাশ সাহা মদন, সাধারণ সম্পাদক উজ্জল ব্যানার্জী ও ধর্মীয় সংবাদ পরিবেশক সুব্রত হালদার তপা আগত পূর্ণার্থী এবং ভক্তদের শুভেচ্ছা জানিয়েছেন।
নগর পূজা কমিটির সভাপতির পিতার মৃত্যু বার্ষিকী আজ
খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ নগর শাখার সভাপতি শ্যামল হালদার, বিশিষ্ট ব্যবসায়ী দেবব্রত হালদার তোতন ও ধর্মীয় সংবাদ পরিবেশক সুব্রত হালদার তপার পিতা বিশিষ্ট শিক্ষানুরাগী ও দানশীল শৈলেন্দ্রনাথ হালদারের ৪১তম মৃত্যু বার্ষিকী আজ বুধবার। তিনি ১৯৭৯ সালের এই দিনে ইহলোক ত্যাগ করেন।
এ উপলক্ষে পরিবারের পক্ষ থেকে স্বাস্থ্য বিধি মেনে সকাল ১০টায় বাজার কালিবাড়ি মন্দিরে ধর্মীয় অনুষ্ঠান মালার আয়োজন করা হয়েছে।











































